কর্ম ও আসংঘৃব (SDHD)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
হিন্দুদের প্রাচীন মহাকাব্য মহাভারতে প্রতিটি চরিত্র আসংঘৃব-এর কিছু না কিছু গুণাবলী চিত্রিত করে। আসংঘৃব হল, আত্ম-সংশয়, (আত্ম)ঘৃণা ও (আত্ম)বর্জন। [ইংরাজীতে self-doubt, self-hatred, self-denial, স্বামীজী একে বলেন SDHD]
❖ দৃষ্টান্তস্বরূপ, যদি বড় হবার সময় তুমি আত্মসংশয় তৈরি কর, তুমি ধৃতরাষ্ট্রের মত হয়ে গেলে। বড় হবার সময় আত্মসংশয় তৈরি করতে থাকা হল আগম্য কর্ম জমা করা।
❖ যে আত্মঘৃণা সহকারে তুমি ঘটেছ তাকে উৎসাহিত করা হল প্রারব্ধ কর্ম - যেন শকুনি।
❖ আত্মবর্জন সহকারে মানুষ্যদেহ ধারণ করা - যেন দুর্যোধন।
❖ আত্মসংশয় থেকে আত্মবর্জনের জন্ম হয় এবং আত্মঘৃণা দ্বারা আত্মবর্জন পুষ্ট ও প্রতিপালিত হয়। সমস্ত অসম্ভবতা হল এই তিনটির সমবায় যেটাকে ধরে রাখে আত্মব্ল্যাকমেলকারী - যেন গান্ধারী।
গান্ধারী এই তিনজনকে একসাথে ধরে রেখেছিল - ধৃতরাষ্ট্র, শকুনি ও দুর্যোধন - কারণ তিনি এই তিনজনেরই নিকট-আত্মীয় ছিলেন। তিনজনের পরিবারে তিনি ছিলেন প্রধান।
গান্ধারী না থাকলে শকুনি দুর্যোধনের সাথে থাকত না এবং ধৃতরাষ্ট্র শকুনিকে থাকতে অনুমতি দিত না। গান্ধারী নামক আত্ম-ব্ল্যাকমেল (প্রতারণা) প্যাটার্ন ধৃতরাষ্ট্র, শকুনি ও দুর্যোধনকে একসাথে রাখে।
এমনকি তোমার মধ্যেও আবিরত আত্ম-ব্ল্যাকমেল প্যাটার্ন আছে।
আমাকে আত্ম-ব্ল্যাকমেল প্যাটার্ন বর্ণনা করতে দাও : “যদি জিনিষগুলি একইভাবে চলতে থাকে, তাহলে আমার পরিচয়ের কি হবে? আমি তো 'কেউ-না' হয়ে যাব। কোথায় আমার জীবন শেষ করব? আমাকে রুখে দাঁড়াতে হবে।” এর জন্য তুমি রুখে দাঁড়াও। কিন্তু দুর্ভাগ্যবশত, রুখে দাঁড়ানোর পরিবর্তে তুমি বোকার মত ভুল করে বসো! এই রুখে দাঁড়ানো ব্যাপারটাকে আমি বলি আত্মব্ল্যাকমেলের প্যাটার্ন (সংস্কার)। তুমি সবসময়ে ভাব, “আমি যদি রুখে না দাঁড়াই সেটা অন্য দিকে চলে যাবে। সেটা ভিন্ন পথে যাবে। আমার পরিচয়ের কি হবে?” অবিরত, সর্বত্র তুমি চিন্তা কর, “আমাকে একইভাবে বেঁচে থাকতে হবে।” বোঝ, কোন কিছুকে নিয়ে একইভাবে জীবনধারণ করার কোন দরকার নেই। তোমার দুশ্চিন্তা করা নিষ্প্রয়োজন।
আত্মসংশয়, আত্মঘৃণা ও আত্মবর্জনকে একসাথে ধরে রেখেছে আত্ম-ব্ল্যাকমেল প্যাটার্ন এবং তা ধ্বংসের দিকে পরিচালিত করে। কেবল শুদ্ধ, সুন্দর অদ্বৈত-আকাশে তুমি দুঃখকষ্ট প্রদানকারী আত্মব্ল্যাকমেল প্যাটার্নগুলিকে অতিক্রম করে তাকাতে জানবে। আত্মব্ল্যাকমেল প্যাটার্নকে তোমার জীবনশৈলী হবার আবশ্যকতা নেই। জীবনে এগিয়ে চলার জন্য ও জীবনকে উপলব্ধি করার জন্য আত্মব্ল্যাকমেলকে চলার পথ হবার প্রয়োজন নেই।
তোমাকে অদ্বৈত আকাশের প্রসঙ্গ প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া হল মাস্টারের আকাশের গঠন। তিনি যাই করেন, তিনি নিরন্তর তোমাকে অদ্বৈতের প্রসঙ্গ স্মরণ করানোর এবং মহাজাগতিক অদ্বৈতের আকাশে বিরাজমান থাকতে স্মরণ করানোর ভাবমূর্তি।
