KAILASA Library/WHY KARMA/কর্ম হল অসম্ভবতায় তোমার বিশ্বাসSign in
WHY KARMA

কর্ম হল অসম্ভবতায় তোমার বিশ্বাস

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কর্ম হল অতীতের অপ্রীতিকর পরিণাম।

যখনই তুমি কিছু শুরু কর, তুমি সর্বদা অনুভব কর যে জিনিষগুলি অসম্ভব, কারণ অতীতে তুমি অসফল হয়েছিলে। কিন্তু তুমি ভুলে যাও অতীতে কেন তুমি ব্যর্থ হয়েছিলে। তোমার হয়ত বুদ্ধিমতা ছিল না; যা প্রয়োজন তা হয়ত তোমার কাছে ছিল না। কেবল যেহেতু প্রয়োজনীয় জিনিষ তোমার কাছে ছিল না এবং ব্যর্থ হয়েছিলে, তার অর্থ এই নয় যে তুমি চিরকাল অসফল হতে যাচ্ছ।

People laughing outdoors near the water

কিন্তু দুর্ভাগ্যবশত তুমি অন্তরাকাশে অসম্ভবতার এক অযৌক্তিক বিশ্বাস বহন কর। অসম্ভবতার এই অযৌক্তিক বিশ্বাস হল কর্ম। যখন অসম্ভবতার অযৌক্তিক বিশ্বাস তোমার অন্তরাকাশে এক প্যাটার্ন (সংস্কার) হয়ে যায়, তা হল কর্ম।