শক্তিহীনতা কর্ম নিয়ে আসে
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
বহির্জগতে যা কিছু তোমাকে শক্তিহীন করে তা কর্ম নিয়ে আসে - সেটা একটা সাধারণ গোলাপজাম হোক অথবা বিবাহ বহির্ভূত জটিল এক সম্পর্ক হোক।
কোন কিছু তোমাকে শক্তিহীনতা প্রদান না করলে তা তোমার জন্য কর্ম নিয়ে আসে না। সেটা যুদ্ধে গিয়ে লাখ লাখ মানুষ হত্যা করার মত জটিল ব্যাপার হতে পারে অথবা পান চিবানোর মত এক সাধারণ কাজ হতে পারে। সেটা যদি তোমাকে শক্তিহীন না করে, তা তোমার জন্য উত্তরোত্তর মহিমা নিয়ে আসবে। তা তোমাকে উত্তরোত্তর পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে।
প্রতিদিন তুমি কিছু শক্তিহীন মুহূর্ত অনুভব কর - একঘেয়েমি, ক্লান্তি এবং নিজেকে প্রশ্ন কর, ‘জীবনটা এই রকম কেন?’ কিন্তু তুমি কখনও সেটা এক যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে যাও না। উত্তর না পাওয়া পর্যন্ত তুমি নিজেকে ‘কেন? কেন? কেন?’ প্রশ্ন করতে থাক না।
তুমি তোমার চিন্তা, কথা, এবং কার্যকে যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে যাও না। তোমার ভিতরে সেই ‘কেন’ প্রশ্নটিকে আগুনের মত এত সজীব হতে হবে, তা যেন সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। যদি শুধুমাত্র "কেন” সজীব থাকে - আমি কেন শক্তিহীন অনুভব করছি? কেন আমি ক্লান্ত অনুভব করছি? কেন আমি অসুস্থ অনুভব করছি? কেন আমি বিষণ্ণ অনুভব করছি? - এগুলি তোমাকে যুক্তিগত সিদ্ধান্তে নিয়ে যাবার জন্য যথেষ্ট শক্তিমান এবং তোমার সমস্যাগুলির সমাধান হয়ে যাবে।