গুরুর হস্তক্ষেপ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
রামানা মহর্ষি একটা শ্লোকে বলেন : “তোমার কার্য ফল প্রদান করে কারণ ঈশ্বর, বা চৈতন্য তা অনুমোদন করেন, তা ঘটতে দেন; সেটা তোমার কর্মের জন্য হয় না। যদি কর্মই ফল দিতে পারে, তাহলে কর্মই তো ঈশ্বর হয়ে যাবে, সেটা তো সত্য নয়।”
যদিও মহাজগতে স্বতশ্চলভাবে তোমার সুবিধার জন্য জিনিষগুলি ঘটে , কখনও ভেবো না যে কর্ম ফলাফল নিয়ে আসতে পারে, কারণ কর্ম ঈশ্বর নয়। চেতনার নির্ণয় থেকে ফলাফল ঘটে।
যদি কর্মের বিধি অনুযায়ী তোমার দায়িত্ব, তোমার প্রকৃতি, তোমার আকাশ, তোমার বাসনা, তোমার কার্য এবং তোমার ফলাফল হয়, সেটা হল জীবন। যদি হঠাৎ সেটা পরিবর্তিত হয় এবং অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আসে যেটা তুমি নিজের জন্য খারাপ বলে অনুভব কর , তাহলে সেটাকে দুর্ঘটনা বলা হয়। যদি সেটা হঠাৎ পরিবর্তিত হয় এবং অপ্রত্যাশিত ফলাফল নিয়ে আসে যেটা তুমি নিজের জন্য ভাল বলে অনুভব কর, সেটা হল অলৌকিকতা।
জীবনমুক্ত সত্তাগণ সেই চক্রে হস্তক্ষেপ করতে পারেন এবং নিজের ইচ্ছামত পরিবর্তন করতে পারেন, কারণ সবকিছু চেতনাতে কেন্দ্রিত। সমস্ত কিছু চৈতন্যে কেন্দ্রিত! যদি তুমি যোগ কর, ব্যায়াম কর, দৌড়াও এবং সব প্রয়োজনীয় জিনিষগুলি কর, তাহলে স্বাস্থ্য অর্জন কর – এটা হল কার্য দ্বারা ফল প্রাপ্তি। যদি হঠাৎ মাস্টার তোমার মাথায় হাত রাখেন এবং স্বাস্থ্য ঘটে, সেটা হল চেতনার হস্তক্ষেপ এবং যে ফলাফলের সৃষ্টি হয় সেটা তোমার প্রকৃতি, আকাশ, কার্য এবং দায়িত্ব থেকে স্বতন্ত্র। এটাই হল দীক্ষা।

প্রতিটি সত্তায় কেবল যদি চেতনার হস্তক্ষেপ ঘটে, তাহলে এক নতুন দিকে যাত্রা শুরু হয় এবং জীবনমুক্তির দিকে অগ্রগতি ঘটা আরম্ভ হয়। কর্মের বিধির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তুমি কখনও চূড়ান্ত আকাশে পৌঁছাতে পারবে না। কখন তুমি সেখানে পৌঁছাবে? কেবলমাত্র আধ্যাত্মিক হস্তক্ষেপ এবং চেতনার হস্তক্ষেপ দ্বারা ফলাফলগুলি পরিবর্তিত হতে পারে এবং তুমি পরমজ্ঞানোলোকে (জীবনমুক্তি) পৌঁছাতে পার।
এটা হল কার্য, আকাশ, দায়িত্ব ও প্রকৃতি থেকে স্বতন্ত্রভাবে ফলফল পরিবর্তন করা। কর্মচক্রকে কোথাও একটা ভাঙ্গতে হবে এবং তোমাকে নতুন শক্তি, অনুপ্রেরণা, বোধ এবং সম্ভাবনা দিতে হবে। যদি তুমি সর্বদাই এই কার্য-ফল চক্রে আটকে থাক, কখনও তুমি সম্ভাবনাকে আস্বাদন করার সুযোগ পাবে না। সম্ভাবনার স্বাদ তোমাকে দেওয়া যেতে পারে কেবল যখন ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটে।
মহাদেব মাস্টারের (গুরু) আকারে তোমার জীবনে হস্তক্ষেপ করেন। তিনি মানুষকে কর্মচক্র থেকে মুক্ত করার জন্য এবং প্রেরণা , আনন্দ, সুখ, অলৌকিকতা ও জীবনমুক্তি ঘটানোর জন্য মাস্টারের রূপ ধারণ করেন।