KAILASA Library/WHY KARMA/গুরু তোমাকে চিরতরে মুক্ত করেনSign in
WHY KARMA

গুরু তোমাকে চিরতরে মুক্ত করেন

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"প্রথা অনুযায়ী একজন সন্ন্যাসীর এক জায়গাতে তিনদিনের বেশী থাকা উচিত নয়। এই নির্দেশ দেওয়া হয় যাতে তুমি কোথাও খুঁটি না গেড়ে ফেল। খুঁটি গাড়লে তোমার অগ্রগতি বন্ধ হয়ে যায়।

কিন্ত এক জীবন্ত মাস্টারের সাথে তুমি কখনও খুঁটি গাড়তে পার না।

আমি আমার শিষ্যদের অনুরোধ করছি - তোমরা আমার শিষ্য - এই ধারণাটিকে কখনও লালন করবে না।

আমার এটা বলার অর্থ : তুমি চেতনা - এটা ছাড়া অন্য কোন সম্বন্ধতাকে কখনও লালন করবে না।

সর্বশেষ যে সম্বন্ধতা তোমাকে ভাঙ্গতে হবে সেটা হল - তুমি আমার শিষ্য। সবকিছুকে ভাঙ্গতে এটাকে ব্যবহার কর। সবকিছুকে ভেঙ্গে এসো এবং এটাকেও ভাঙ্গো।

শুধুমাত্র এই একটি স্পষ্টতা সহকারে থাক : “আমি বিশুদ্ধ চৈতন্য। তাই আমার দায়িত্ব, আমার সত্তা, আমার প্রকৃতি, আমার আকাশ, আমার কার্য, আমার ফলাফল, সবকিছু এই চৈতন্যকে কেন্দ্র করে; সবকিছুর মালিক এই চৈতন্য। আমি যা চাই ও যেভাবে চাই তা পরিবর্তন করার জন্য চেতনার কাছে সমর্পণই যথেষ্ট।”

প্রশ্ন : স্বামীজী, যদি বারবার জন্ম নেওয়া আমার কর্ম হয়, তাহলে বারাণসীতে আসা অথবা বারাণসীতে দেহত্যাগ করা সেটাকে বাতিল করতে পারে?

উত্তর : হ্যাঁ। যদি তোমাকে বারাণসীতে আসতে না দেওয়া হয় - যদি কিছু ঘটে এবং তুমি (বারাণসীতে) আসতে অসমর্থ হও, তাহলে বুঝে নাও তোমার কর্ম হল বারংবার জন্ম নেওয়া। যদি বারাণসীর ইনার অ্যাওয়েকেনিং প্রোগ্রামে আসতে পার, তাহলে তোমার কর্ম শেষ, কারণ কাউকে বারাণসীতে মুক্ত করা হল মহাদেবের ধর্ম। মহাদেবের ধর্মের সামনে তোমার কর্ম কোন জায়গা খুঁজে পায় না। কোন জায়গা খুঁজে পায় না।

বারাণসীতে শিবোহম্ প্রক্রিয়ার দ্বারা তোমাদের মুক্ত করা আমার ধর্ম, কারণ আমি সেটা ঘোষণা করেছি।

আমার ধর্মের শক্তির সামনে তোমার কর্ম টিকতে পারবে না।

তাই উদ্বিগ্ন হয়ো না!

Portrait of Paramahamsa Nithyananda
Portrait