KAILASA Library/WHY KARMA/কর্মকে কেবল খারিজ করা যায়Sign in
WHY KARMA

কর্মকে কেবল খারিজ করা যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যদি তুমি লড়াই করার চিন্তাস্রোত বা লড়াই করার চিন্তার সংস্কার বেছে নাও, তুমি কখনও শান্তি দেখতে পাবে না। সেটাকে পরিবর্তন করা যায় না। এই চিন্তাস্রোতের প্রভাব, পার্শ্বপ্রতিক্রিয়া, অনুষঙ্গী চিন্তাস্রোত এবং এই চিন্তাস্রোতের বন্ধু ও প্রতিবেশীদের বদল করতে পার না! তারা তাদের অঙ্গ, আভরণ এবং তাদের পরিবার ও বন্ধুবান্ধব পার্শ্ব দেবতাদের নিয়ে আসে। যদি মহাদেব আসেন, নন্দী আসবেন, দেবী আসবেন, গণেশ আসবেন ও কার্তিক আসবেন। গণেশের সাথে তাঁর ইঁদুর আসবে। কার্তিকের সাথে তাঁর ময়ূর আসবে। দেবীর সাথে তাঁর সিংহ আসবে। তুমি তা পরিবর্তন করতে পার না।

যখন তুমি লড়াই করার চিন্তাস্রোত নিয়ে আস, সেই চিন্তাস্রোতের সাথে সম্পর্কিত সমস্ত জিনিষগুলি আসবে। তুমি তা বদলাতে পার না। প্রভাব, পার্শ্বপ্রভাব, বিলম্বিত প্রভাব এবং যা কিছু আসার তা আসবে। তুমি সেটা পরিবর্তন করতে পার না। তোমার মত একই চিন্তাস্রোতের অধিকারী মানুষদের বারবার তোমার জীবনে আকর্ষিত করতে থাকবে। সেটাকে বদলানো যায় না। কর্মকে বদলানো যায় না; কর্মকে শুধু খারিজ করা যায়।

ভাল খবর হল কর্মকে পরিবর্তন করা যায় না। বিরাট খবর হল কর্মকে খারিজ করা যায়। যেই মুহূর্তে তুমি একটি চিন্তাস্রোতকে খারিজ কর , হঠাৎ দেখবে তুমি অস্তিত্বের পরবর্তী স্তরে প্রবেশ করছ , এমনকি পরের স্তরের মানুষেরাও সহসা তোমার চারিদিকে এসে যাবে।