তোমার কি কর্মকে পরিবর্তন করা উচিত?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
স্মরণ রেখো, কর্ম অর্থ যে চিন্তাস্রোতে তুমি আটকে গেছ। যে চিন্তাস্রোতে তুমি আটকে গেছ তা হল কর্ম। তাকে প্রত্যাখ্যান কর এবং সম্পূর্ণরূপে পরিবর্তিত কর।
কর্ম তোমার রুদ্রাক্ষ মালার মত নয়। মালা ছিঁড়ে গেলে তুমি সেটাকে গেঁথে আবার পরিধান করতে পার এবং ভেঙ্গে যাওয়া গুটিকার জায়গায় একটা নতুন গুটিকা গেঁথে ফেলা যায়। কর্ম তোমার রুদ্রাক্ষ মালা নয়। সেটা হল তোমার ডায়াপার (diaper)! সেটাকে পুরোপুরি পরিবর্তন করতে হবে। তুমি সেটাকে আংশিক পরিবর্তন করতে পার না। ডায়াপারকে ধুয়ে আবার ব্যবহার করতে পার না।
মেরামত করা, ধোয়া ও পুনরায় ব্যবহারের জন্য কর্ম তোমার সাবান বা শ্যাম্পু বা মালা নয়। কর্ম হল তোমার ডায়াপার। যখন সেটা থেকে গন্ধ বার হয়, তোমাকে সেটাকে পুরোপুরি পাল্টাতে হবে। যে জায়গাটাতে সেটা স্পর্শ করেছিল সেই জায়গাটাকেও ধুতে হতে পারে! যদি তুমি আটকে গেছ অনুভব কর, তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে হবে। এমনকি যে হাত দিয়ে তুমি পরিবর্তন করলে, সেটাকেও ধোওয়া প্রয়োজন।

