KAILASA Library/WHY KARMA/কিছু না করে কি তুমি কর্মকে এড়িয়ে যেতে পার?Sign in
WHY KARMA

কিছু না করে কি তুমি কর্মকে এড়িয়ে যেতে পার?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

না, তুমি তা পার না - কারণ 'কিছু না করা' বলে কিছুই নেই।

তুমি সেই আকাশটিকে জান না।

যখন তুমি সেই আকাশ অর্জন কর, তুমি এই কথাটি বলবে না : "কিছু না করলে আমি কর্ম সঞ্চিত করব না।” পরিবর্তে তুমি বলবে : “আমি কিছু না হ'লে আমি কর্ম সঞ্চয় করব না।”

তুমি কিছু হ'লে, এমন কখনও হয় না যে তুমি কিছুই করছ না। শুধুমাত্র যদি তুমি কিছুই না হও, তুমি কিছুই না করতে পার। তাই 'কিছু না করা' বলে কিছুই নেই।

তাই তুমি যদি বিবৃতি দাও : “যদি কিছু না করি, আমি কর্ম সঞ্চয় করব না”, সেটা একটা ভুল এবং অলীক বিবৃতি।

যদি তুমি বল : “যদি আমি কিছু না হই, আমি কর্ম সঞ্চয় করব না”, সেটা হল বাস্তবতা।