KAILASA Library/WHY KARMA/কার্য দ্বারা কর্ম দগ্ধ করা অথবা সঞ্চিত করাSign in
WHY KARMA

কার্য দ্বারা কর্ম দগ্ধ করা অথবা সঞ্চিত করা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যদি তোমার প্রসঙ্গ পূর্ণত্বের দিকে চলছে, তাহলে তুমি কার্য দ্বারা কর্ম দগ্ধ কর। যদি তোমার প্রসঙ্গ পূর্ণত্বের দিকে চলছে না, তাহলে তুমি কার্য দ্বারা কর্ম সঞ্চিত কর।

কার্য দ্বারা তুমি কর্ম দগ্ধ কর নাকি কার্য দ্বারা কর্ম সঞ্চিত কর, সেটা নির্ভর করে তুমি “তুমি”-কে কিভাবে গ্রহণ কর বা নিজের জন্য কি প্রকার প্রসঙ্গ স্থির কর।

মূলত, যদি তুমি বিশ্বাস কর যে মহাজগতের একটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয়ে যাচ্ছে, তুমি কার্য দ্বারা কর্ম সঞ্চয় করতে থাকবে, কারণ এই বিশ্বাস সেই প্রকার চিন্তাস্রোত ও কার্যের দিকেই চালিত করবে।

কিন্তু যদি তুমি বুঝতে পার যে মহাজগতে কোন সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং চলছে না এবং সেখানে অডিও রেকর্ডিং করার জন্য কেবলমাত্র একটা আভ্যন্তরীণ চিপ্ (chip) আছে, তাহলে তুমি কার্য দ্বারা কর্ম নিঃশেষ করবে, কারণ তখন তুমি জান কোথায় তোমার কার্য করা প্রয়োজন। তোমাকে তোমার চিন্তাস্রোতের ওপরে কার্য করা প্রয়োজন, তোমার কৃত কার্যের ধারার ওপরে নয়। ভোর সাড়ে চারটায় ঘুম থেকে ওঠা সম্বন্ধে সংগ্রাম নয়। সংগ্রাম করতে হবে অলসতার চিন্তাস্রোত এবং একঘেয়েমি লাগার চিন্তা-প্যাটার্নকে ভেঙ্গে ফেলার জন্য।

দুর্ভাগ্যবশত, সিসিটিভির ফুটেজ দেখে বিশ্বাস করলে একঘেয়েমি লাগার চিন্তাস্রোত ও অবসন্ন লাগার চিন্তা-প্যাটার্নকে ভেঙ্গে ফেলার বদলে তোমার সমস্ত সংগ্রামের লক্ষ্য হয়ে যায় সাড়ে চারটেতে ওঠার জন্য।

যদিও তোমার সমস্ত জীবন ধরে তুমি ভোর সাড়ে চারটেতে ওঠ, কিন্তু যদি তোমার একঘেয়েমি ও অবসন্নতার চিন্তার প্যাটার্ন বা চিন্তাস্রোতকে ভেঙ্গে না ফেল, তাহলে তো তুমি শুধু একটা ভাল অভ্যাস (HABIT) বানিয়েছ, মুক্তি নয়। হ্যাবিট (HABIT) হল হ্যাবিট। HABIT থেকে H সরিয়ে ফেললে A BIT (অল্প একটু) পড়ে থাকে; পরে A সরিয়ে ফেললে BIT (একটু) পড়ে থাকে। যদি B সরিয়ে ফেলা হয়, IT অর্থাৎ সেটা পড়ে থাকবে। কেবল যখন “I” অর্থাৎ আমি - চিন্তাস্রোতকে সরিয়ে ফেল - সেটা (হ্যাবিট) নষ্ট হবে।

যদিও তুমি মাইক্রোসফ্ট্ কোম্পানীতে সারাদিন কাজ কর, যদি তুমি একঘেয়েমি ও অবসন্নতার চিন্তাস্রোতের ওপরে পূর্ণত্ব না করে থাক, তাহলে তুমি হতভম্ব, শোষিত ও নিঃশেষিত অনুভব করবে এবং হয়ত পঁয়তাল্লিশ বছর বয়সে মারা যাবে। পঁয়তাল্লিশ বছর পরে যদিও শরীরে কিছু বাকী থাকে, সেটা মৃত্যুর চেয়েও খারাপ হতে পারে।

যদি তুমি একঘেয়েমির চিন্তাস্রোতকে ভেঙ্গে সক্রিয়তা নিয়ে আস, যদি তুমি সক্রিয়তা অভিজ্ঞতা করে থাক এবং কার্য করতে থাক, তাহলে তুমি তোমার এই দেহের অস্তিত্বের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে থাকবে এবং তবুও পরিশ্রান্ত হবে না, তোমার একঘেয়েমি লাগবে না এবং অবসর নেবে না। যদি তুমি বোর (একঘেয়েমিতে বিরক্ত) হও, নিজেকে ও নিজের চিন্তাস্রোতকে বোর (ছিদ্র) কর। যদি তুমি বোর হও, বোর অনুভব করার চিন্তাস্রোতকে ছিদ্র করে ধ্বংস কর।

একবার তুমি পূর্ণত্ব করলে, তোমার কার্য সমূহ আর কর্ম তৈরি করবে না। কর্ম হল অপূর্ণতা থেকে কার্য সমূহ যা আরও অপূর্ণতায় নিয়ে যায়।

তুমি যত বেশী করে পূর্ণত্বের আকাশ বহন করবে, ততই কম কর্ম সৃষ্টি করবে। আর যখন তুমি পূর্ণত্বে বিরাজমান থাক, যদি তুমি কোন কর্ম কর, তার পরিণাম বেশী কিছু হবে না। তার কোন পরিণামই হবে না। কিন্তু যে আকাশ তুমি বহন কর, তা প্রভাবিত হবে। সেটা অবিলম্বে ঘটবে। তৎক্ষণাৎ সেটা ঘটবে। তাই এই তাৎক্ষণিক কর্ম হল পূর্ণত্বের পরে তোমার বহন করা আকাশমাত্র। সেটা তোমার বহন করা আকাশের ওপরে ভিত্তি করা।

যত বেশী অপূর্ণতা তুমি বহন কর, কর্ম তোমার ভিতরে বাস করে এবং তুমি তা দীর্ঘ সময় ধরে বহন কর। দীর্ঘ সময় ধরে বহন করা অর্থ এই নয় যে তার প্রভাব অনেক দেরীতে আসে। প্রভাব অবিরাম আসছে! অবিরাম দুঃখকষ্ট! তাই তাৎক্ষণিক কর্ম এবং কর্মের প্রভাব তোমার বহন করা আকাশের ওপরে ভিত্তি করা।