KAILASA Library/WHY KARMA/কর্ম থেকে মুক্ত হওয়াSign in
WHY KARMA

কর্ম থেকে মুক্ত হওয়া

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তোমার মূল চিন্তার প্যাটার্নের সাথে পূর্ণত্ব করা

নিজের ভিতরে মূল চিন্তার সংস্কার (প্যাটার্ন) নিয়ে বাস করতে থাকলে, তুমি ডিফল্ট (গতানুগতিক) ভবিষ্যৎ পাবে যাকে আগম্য কর্ম বলা হয়, আর সেটা খুবই ধ্বংসকর হবে।

যদি তুমি সমস্ত মূল চিন্তার সংস্কারগুলির সাথে পূর্ণত্ব কর এবং পূর্ণত্বের এক নতুন আকাশ সৃষ্টি করে তোমার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করতে করতে জীবন যাপন কর, সেটা হবে তোমার প্রারব্ধ নিয়ে জীবনযাপন।

যদি তুমি তোমার জীবনকে নিজের হাতে নেবার নির্ণয় নাও এবং তোমার ভবিষ্যৎকে পুনর্বার লেখ, সেটা হল ঈশ্বরত্ব, এক লীডার হওয়া। লীডার হওয়া অর্থ তোমার ভবিষ্যৎ পুনর্লিখন করা।

স্থিতাবস্থা জীবনে তুমি চিন্তার জালে প্রায় ধরা পড়ে আছ এবং সেটা হল শ্বাসরোধকারী কর্মের প্যাটার্ন বা মানসিক প্যাটার্ন যা তোমাকে বাস্তবতার সাথে সম্বন্ধতা করতে দেয় না।

তোমার নিম্নতর প্রত্যক্ষকরণকে নিয়ে এসে উচ্চতর প্রত্যক্ষকরণে সম্প্রসারিত করা হল কর্মের প্যাটার্নকে ভেঙ্গে ফেলা।

যদি তোমার একটা বাস্তবতাকেও ঘটাতে না পার, তাহলে তুমি তোমার সম্পূর্ণ চিন্তাস্রোতকে সন্দেহ কর। শুধু একটা দুটো চিন্তাস্রোত নয়, তোমার সমস্ত চিন্তাস্রোতগুলি সম্পর্কে প্রশ্ন কর।

নেতি নেতি - না ইতি, না ইতি - এটা নয়, এটা নয়।

Paramahamsa Nithyananda seated on a throne in chin mudra

যদি একটা চিন্তাস্রোত তুমি পুরোপুরি খারিজ করতে পার, তুমি চিন্তাস্রোত খারিজ করার পদ্ধতি আয়ত্ত করেছ। চিন্তাস্রোত খারিজ করা হল পূর্ণত্ব।

❖ যখন তুমি মূল প্যাটার্নের (সংস্কার) সাথে পূর্ণত্ব কর, সমষ্টিগত মূল প্যাটার্ন বা তোমার পরিবারের মূল প্যাটার্ন তোমার সামনে এসে দাঁড়াবে। সেটাকে পূর্ণত্ব কর।

❖ তারপর পরবর্তী সমষ্টিগত মূল প্যাটার্ন - তোমার সমাজের মূল প্যাটার্ন তোমার সামনে এসে দাঁড়াবে। সেটা পূর্ণ কর।

❖ এরপর পরবর্তী সমষ্টিগত মূল সংস্কার - তোমার দেশের মূল সংস্কার তোমার সামনে আসবে। সেটার সাথে পূর্ণত্ব কর।

❖ এরপর পরবর্তী সমষ্টিগত মূল সংস্কার - বিশ্বের মূল সংস্কার তোমার সামনে এসে দাঁড়াবে। সেটাকে পূর্ণ কর।

A hand placing flowers in an arrangement or offering, surrounded by fruits
A gathering of devotees sitting outdoors facing a spiritual figure seated on a dias under a canopy and trees

❖ তারপর মানুষ সহ সমস্ত সত্তাদের সমষ্টিগত মূল সংস্কার তোমার সামনে এসে দাঁড়াবে। সেটাকে পূর্ণ কর।

❖ তারপর সম্পূর্ণ মহাজাগতিক মূল প্যাটার্ন তোমার সামনে এসে দাঁড়াবে। সেটার সাথে পূর্ণত্ব কর। তখন তুমি সদাশিব।

তাই প্রতিটি পূর্ণত্ব শুধুমাত্র একটি চিন্তাস্রোতের সাথে পূর্ণত্ব করা নয়, সম্পূর্ণ চিন্তাস্রোতের সাথে পূর্ণত্ব করা।

যদি ঘুম থেকে ওঠার পরে তোমার একটু ক্লান্তি, একঘেয়েমি বা মাথাব্যথা থাকে, তাহলে সবকিছু পরিবর্তন কর! কেবল তোমার বালিশ ও বিছানা নয়, সবকিছু পরিবর্তন কর - কেবল বাইরের বা ভিতরের জিনিষ নয়। সমস্ত কিছু পরবর্তন কর - তুমি যেভাবে চিন্তা কর, যেভাবে জীবনকে উপলব্ধি কর, যেভাবে মৃত্যুকে বোঝ, ঈশ্বর সম্বন্ধে যে ধারণা বহন কর, বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে তোমার যা যা ধারণা আছে, নিজের সম্বন্ধে তোমার যে ধারণা আছে - তা সব।

বল, না ইতি না ইতি, এটা নয় এটা নয়।