তোমার জীবনে কি পরিবর্তন করতে হবে তা কিভাবে নির্ণয় করবে
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যা যা পরিবর্তন করা যায়, তা সবই পরিবর্তন কর। যা পরিবর্তন করা যায় না, তাকে তো তুমি পরিবর্তন করতে পারবে না, তাই সেটাকে ছেড়ে দাও, কিন্তু যা কিছু পরিবর্তন করা যায় তা পরিবর্তিত কর। সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিন্তাস্রোত। একবার চিন্তাস্রোতকে পরিবর্তন করলে যা কিছু পরিবর্তিত করা যায় তা তোমার চারপাশে পরিবর্তিত হবে।
তারা সৌভাগ্যবান যারা পরিবর্তিত হলে তাদের আশেপাশে পরিবর্তিত হবার জন্য কেউ নেই। তারাও সৌভাগ্যবান যারা পরিবর্তিত হবার পরে তাদের চারপাশে এমন কোন মানুষ থাকে না যারা তাকে বদ্ধ অনুভব করাবে। আর তারা আরও ধন্য, যারা পরিবর্তিত হলে, তারা যাদের সাথে জীবন কাটায়, যদি তারাও পরিবর্তিত হয়ে যায়।
❖ যদি তোমার কেউ না থাকে বা তুমি কারও দ্বারা আটকে নেই, তাহলে তোমার পরিবর্তন হল পরিবর্তন। তোমার সাথে সাথে পরিবর্তিত হতে হবে, এমন কারও জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। তুমি এক সন্ন্যাসী। ❖ যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, তুমি প্রকৃত গৃহস্থ। ❖ তুমি পরিবর্তিত হলেও যদি তোমার এমন কেউ থাকে যে তোমাকে পিছনের দিকে টানে এবং পরিবর্তিত হবার জন্য প্রস্তুত নয়, তাহলে তুমি এক গৃহাধিকারী।
গৃহস্থ গৃহাffিকারী নয়। গৃহস্থ অর্থ চলা, সচল, চলনশীল। গ্রহ স্থিতি : গ্রহদের স্থিতি চলনশীল, পরিবর্তনশীল, পরিবর্তন হতেই থাকে। যদি তুমি গ্রহদের স্থিতিতে থাক, তুমি গৃহস্থ। গৃহস্থ অর্থ, বিমানটি গ্রহদের মত চলার জন্য পরিচালিত।
কিন্তু গৃহাffিকারী শব্দটির প্রসঙ্গ ভিন্ন; গৃহ-অffিকারী। সেটা যেন বিমানটি মাটিতে নামার পরে সেটিকে নাটবোল্ট দিয়ে রানওয়েতে সীল করে বন্ধ করেছ!
তাই যা কিছু পরিবর্তন করা যায়, তা পরিবর্তিত কর। প্রতিটি চ্যালেঞ্জের সাথে পরিবর্তিত হও। যা কিছু বলে “আমি পরিবর্তিত হব না” তাকে চ্যালেঞ্জ করতে থাক। পরিবর্তনকেই পরিবর্তিত করতে থাক।
যা কিছু “আমি পরিবর্তিত হব না” বলে, তাকে চ্যালেঞ্জ করতে তুমি যখন ভয়ঙ্কর হও, সবকিছু পরিবর্তন করার জন্য সেই ভয়ঙ্করতাকে আমি বলি অন্বেষণ। সবকিছু পরিবর্তন করার জন্য ভয়ঙ্করতা হল অন্বেষণ। তোমার জীবনের প্রতি কালভৈরব হও, কালী হও। তোমার জীবনের প্রতি সদাশিব হও। যা চাও তা সৃষ্টি কর, যাদের চাও তাদের লালনপালন কর, নিজের চাওয়া অনুসারে ধ্বংস কর, তোমার ইচ্ছামত গোপনে রাখ বা বিভ্রান্তিতে ফেল এবং যেখানে চাও শোভা বাড়াও অথবা তোমার আশীর্বাদ প্রদান কর। তোমার জীবনের জন্য সদাশিব হও। সেটা হল তোমার সত্য উদ্দেশ্য ও সর্বোচ্চ সম্ভাবনাতে জাগ্রত হওয়া।
তোমার জানা কোনকিছুকে পরিবর্তন করার নির্ণয়ই তোমাকে সমস্ত কর্ম থেকে মুক্তি প্রদান করে। নিজের জন্য, নিজেকে পুনরায় সৃষ্টি করার জন্য সদাশিব হও। নিজের জন্য, নিজেকে পুনরায় আবিষ্কার করার জন্য মহাদেব হও।