তুমি একই চিন্তাস্রোতের পুনরাবৃত্তি করছ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ভিডিও রেকর্ডিং-এ দৃশ্যগুলি ক্রমাগত নতুন; অডিও রেকর্ডিং-এ সেটা সর্বদাই একক প্রবাহ। যদি তোমার মনের অডিও রেকর্ডিং করা হয়, কখনও ভাবতে যেয়ো না সেটা ঘণ্টার পর ঘণ্টা ধরে একটা লম্বা জিনিষ হতে যাচ্ছে। ২৪ ঘণ্টায় সেটা পাঁচটা বিবৃতির বেশী কিছু হবে না! সেই একই পাঁচটা বিবৃতি যেন পুরানো অর্থহীন গ্রামাফোন রেকর্ডের মত বিভিন্নভাবে আটকে গিয়ে বারবার পুনরাবৃত্তি হয়ে চলেছে।
সেটাই হল তোমার ভিতরের অডিও রেকর্ডিং-এর পুরো ব্যাপার। যদি তুমি ভাব যে তোমার বহু চিন্তাস্রোত আছে, তুমি ভুল করছ। তুমি নিজেকে জান না। তুমি ভাব যত তুমি অস্থির হও, তত বেশী তোমার চিন্তাস্রোত থাকে। না! যখন তুমি বেশী অস্থির হও, তার অর্থ হল তুমি একই চিন্তায় বেশী সময় আটকে গেছ, বেশী চিন্তাস্রোতে নয়। তোমার বেশী চিন্তাস্রোত নেই; তুমি একই চিন্তা বেশী সময় ধরে পুনরাবৃত্তি করছ।
