KAILASA Library/WHY KARMA/যেখানেই তুমি আটকে পড় সেটা কর্মSign in
WHY KARMA

যেখানেই তুমি আটকে পড় সেটা কর্ম

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যে কোন চিন্তাস্রোত অথবা চিন্তার প্যাটার্ন যাতে তুমি আটকে পড়, তা হল কর্ম। যে চিন্তাস্রোত অথবা চিন্তার প্যাটার্ন তোমাকে আটকে পড়ার বা শ্বাসরোধ হবার বা ধরা পড়ার অনুভূতি দেয়, তা হল কর্ম।

এই সংজ্ঞাটি তোমার জীবনের যেকোন অঞ্চলে বা জীবনের যে কোন মাত্রায় প্রয়োগ কর।

স্বাস্থ্যের ক্ষেত্রে, তোমার যে সব চিন্তাস্রোত বা চিন্তার প্যাটার্ন তোমাকে স্বাস্থ্য প্রদান করছে না, তা হল কর্ম।

ধনসম্পদের ক্ষেত্রে, তোমার যে সব চিন্তার প্যাটার্ন বা চিন্তাস্রোত তোমার জন্য ধনসম্পদ নিয়ে আসছে না, তা হল কর্ম।

তোমার সম্বন্ধতা, তোমার বাসনা, তোমার চাহিদা, তোমার পরিতৃপ্তি, তোমার পূর্ণত্ব - সমস্ত ক্ষেত্রেই যে সব চিন্তাস্রোত বা চিন্তার প্যাটার্নে তুমি আটকে আছ, তা কর্ম।

সেটা মহান আধ্যাত্মিক গ্রন্থে পড়া অথবা মহান আধ্যাত্মিক শিক্ষকের থেকে শোনা এক সুন্দর, নিগূঢ়, যুক্তিগতভাবে বিশ্বাসযোগ্য তত্ত্ব হতে পারে; কিন্তু যা কিছু তোমাকে মুক্ত করছে না, যা কিছুতে তুমি আটকে রয়েছ, তা কর্ম। তুমি হয়ত সেটা সম্বন্ধে শুনে থাকবে, হয়ত সেটা সম্পর্কে চিন্তা করে থাকবে, সেটাকে বিশ্লেষণ করে থাকবে, সেটার ব্যাপারে পড়ে থাকবে অথবা হয়ত সেটাকে অন্তরাকাশে বিশ্লেষণ করে থাকবে; কিন্তু সেটা যদি তোমার বাস্তবতার কারণ না হতে পারে, তাহলে সেটা কর্ম।

উদাহরণস্বরূপ, তুমি হয়ত ভেষজবিদ্যার (মেডিসিন) বহু বই পড়েছ, কিন্তু যদি তুমি কোন অসুস্থতা থেকে নিরাময় না হয়ে থাক, তাহলে তোমার জ্ঞান দ্বারা চিন্তার যে প্যাটার্ন বা চিন্তার যে স্রোত তুমি তৈরি কর, তা হল কর্ম।

তুমি হয়ত প্রতিটি পরিস্থিতির জন্য অনেক অনেক জীবন-সমাধান জান, যেমন নিজের সাথে পূর্ণত্ব, অপরের সাথে পূর্ণত্ব, শ্রদ্ধা, সম্পুর্তি, দায়িত্ব, সমৃদ্ধকরণ এবং শ্রবণ - কিন্তু তা যদি তোমার জীবনে ঘটা শুরু না হয়ে থাকে, তাহলে সেটা তোমার জন্য কেবল কর্ম। এর অর্থ কোথাও একটা তোমার যুক্তি উন্মুক্ত হয় নি।

তুমি হয়ত ঐ সমস্ত ধারণা শুনেছ এবং সেগুলিকে যুক্তি দ্বারা উপভোগ করেছ, কিন্তু তবুও তুমি যদি কোন চিন্তার প্যাটার্ন দ্বারা আটকে থাক যা তোমাকে বারংবার একই অবস্থায় ফিরিয়ে আনে এবং যদি তুমি তোমার বাস্তবতা ঘটাতে না পেরে থাক, এগুলি সবই তোমার জন্য কেবল কর্ম।

তাই কর্ম তোমার কেবল এক অংশ নয়; সেটা হল পুরো জালটা যেখানে তুমি আটকে গেছ।