KAILASA Library/WHY KARMA/কর্ম - মহাজগতের অডিও রেকর্ডিংSign in
WHY KARMA

কর্ম - মহাজগতের অডিও রেকর্ডিং

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Women meditating

কর্ম অর্থ এই নয় যে তোমার কার্যের প্রভাবগুলি তোমার কাছে ভবিষ্যতে ফিরে আসবে। মহাজগতে কোন সিসিটিভি (CCTV) রেকর্ডিং চলছে না যাতে তোমার কার্যসকল ভবিষ্যতে তোমাকে দুঃখকষ্ট দেবে। কিন্তু তোমার চিন্তাস্রোত ভবিষ্যতে ফলাফল নিয়ে আসবে। মহাজগতে অবিরত অডিও রেকর্ডিং চলছে, ভিডিও রেকর্ডিং নয়।

ভিডিও রেকর্ডিং মানে তোমার কার্যগুলিকে নথিভুক্ত করা হচ্ছে। অডিও রেকর্ডিং অর্থ তোমার চিন্তার স্রোতকে নথিভুক্ত করা হচ্ছে। মহাজগতে

কেবল অডিও রেকর্ডিং হয়, ভিডিও রেকর্ডিং নয়! মহাজগতে কোন সিসিটিভি ক্যামেরা নেই। সেটা হল ভিডিও মিউট্ (বন্ধ) করা কেবল অডিও রেকর্ডিং।

কোন ভিডিও রেকর্ড দেখে শাস্তি হল তুচ্ছ ও লঘুপ্রকৃতির। ভগবান তাতে উৎসাহী নন। ভগবান জজসাহেবের ভূমিকায় নেই। তোমার কার্য্যের ওপরে ভিত্তি করে কখনও তোমাকে বিচার করা হয় না। সেটা লঘুপ্রকৃতি ও অপরিপক্কতার পরিচায়ক। যদি ঈশ্বরকে সেই কাজ করতে হত, তোমার ঈশ্বরের প্রয়োজন নেই। তোমার কেবল এমন মানুষ চাই যারা তোমার জীবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে বিচারকের রায় দিতে পারে।

যেহেতু তোমার দেখার দেহযন্ত্রটি তোমার শ্রবণ করার দেহযন্ত্রটির চেয়ে তোমাকে এত বেশী প্রভাবিত করেছে যে তুমি চিন্তা কর যে মহাজগৎও কার্য্যের ওপরে ভিত্তি করে বিচার করে। না! কেবল চিন্তার স্রোত কর্ম্ম হয়ে ফিরে আসে, কার্য্যের স্রোত নয়।