কর্ম - কারণপ্রভাবের মহাজাগতিক বিধান
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"কারণ"-এর সংজ্ঞার্থ করা যায় কোন কার্য, কথা, ক্রিয়া বা চিন্তা হিসাবে, যা তোমার ও অন্যের মধ্যে কিছু নির্দিষ্ট অপূর্ণতা সৃষ্টি করে। যা তোমাকে অপূর্ণতার ফলপ্রাপ্তির দিকে ঠেলে দেয়, তা হল "কারণ" - তোমার মধ্যে ঘটা একটা চিন্তা, কথা বা কার্য তোমাকে অপূর্ণতা প্রদান করে, অন্যান্যদের সাথে অপূর্ণতা অভিজ্ঞতা করায় এবং তোমাকে পূর্ণতার দিকে চালিত করে!
"প্রভাব"-এর সংজ্ঞার্থ দেওয়া যায় পূর্ণতার দিকে চালিত হবার পরিবর্তে অপূর্ণতার অবিরাম বৃদ্ধি হতে থাকা। এটা হল পূর্ণতা ও অপূর্ণতার প্রসঙ্গে “কারণ” ও “প্রভাব”-এর সংজ্ঞা। প্রভাবকে অবিলম্বে বন্ধ করা এবং প্রভাবকে কারণের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং প্রভাবকে কারণে মিলিয়ে দেওয়া হল পূর্ণত্ব!
❖ যদি কারণ ও প্রভাবের মধ্যে সংযুক্তি না জান এবং তুমি বিভ্রান্ত থাক, তাহলে তুমি অপূর্ণতা এবং চরম অচেতনতায় আছ এবং যা ঘটে তাকে বলা হয় দুর্ঘটনা!
❖ যদি তুমি কারণ ও প্রভাবের মধ্যে সংযুক্তি জান,তাহলে তুমি পূর্ণত্বে আছ এবং যা ঘটে তা হল জীবন।
❖ যদি তুমি কারণ ও প্রভাবের মধ্যে সংযুক্তি না জান,কিন্তু তোমার চরম স্পষ্টতা থাকে, তাহলে তুমি অতিচেতনার আকাশে বিরাজমান এবং তখন যা ঘটে তাকে বলে অলৌকিক।
অচেতন স্তরে তুমি কারণ ও প্রভাবের সংযুক্তি জানবে না।চেতন স্তরে তুমি কারণ ও প্রভাবের মধ্যে সংযোগ জানবে। আবার অতিচেতনার স্তরে, তুমি কারণ ও প্রভাবের সংযুক্তি জানবে না।
সেইজন্য কারণপ্রভাবের বিধান চণ্ডাল ও পরমজ্ঞানোলোক প্রাপ্ত (জীবনমুক্ত) মানুষের কাছে নিরর্থক। চণ্ডালেরা কারণ ও প্রভাবের মধ্যে সংযুক্তি জানবে না। অচেতন অপরাধীরা কারণ ও প্রভাবের মধ্যে সংযোগ জানে না। যদি কেউ ২০০ খুন করে থাকে, সে জানবে না কোন খুনটির জন্য তাকে ফাঁসি দেওয়া হবে! সে জানবে না কোন কার্য কোন প্রভাবের কারণ হয়েছে।
তাই চণ্ডাল এবং জীবনমুক্ত সত্তারা কারণপ্রভাবের বি ধান দ্বারা আবদ্ধ নয়। চণ্ডালদের আছে বহু কারণ এবং বহু প্রভাব। জীবনমুক্ত সত্তাদের
কোন কারণ নেই এবং কোন প্রভাবও নেই।
অন্য এক প্রসঙ্গে "কারণ" ও "প্রভাব"-এর সংজ্ঞা হল : যা কিছু তোমার মধ্যে পূর্ণ প্রভাব ঘটায় নি, তা হল "কারণ"। যে কোন কারণ তোমার মধ্যে পূর্ণত্ব ঘটিয়েছে তা হল "প্রভাব"।
তৃতীয় প্রসঙ্গে "কারণ" ও "প্রভাব"-এর সংজ্ঞা হল : যে কোন সংস্কার (প্যাটার্ন) যা তুমি পূর্ণ কর নি, যতক্ষণ সেটা তোমার মধ্যে সংস্কার হয়ে থাকে, তা হল "কারণ"। যখন সেটা নিজেকে কার্য দ্বারা প্রকাশ করে, তা হল "প্রভাব"।
চতুর্থ প্রসঙ্গে "কারণ" ও "প্রভাব"-এর সংজ্ঞা হল : যেটা তোমার মমকারে (অন্তরাকাশ) ঘটে, সেটা হল "কারণ"। "প্রভাব" তোমার বাইরে ঘটে। সেটা সর্বদাই ভিতর থেকে বাইরে!