কর্ম হল অপূরিত কার্য
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তোমার মধ্যে পূর্ণ না হওয়া কোন কার্য হল কর্ম। কার্য পরিপূর্ণ হয়ে গেলে তোমাকে মুক্ত করে এবং সেটা মহাজাগতিক মহাসমুদ্র থেকে অদৃশ্য হয়। কার্য যেন এক তরঙ্গ লহরীর প্রভাব। সীমারেখাতে পৌঁছালে তরঙ্গ মিলিয়ে যায়। যে কোন ঢেউ সীমারেখায় এলে অদৃশ্য হয়।
কর্ম এমন এক কার্য যা তার চূড়ান্তে পৌঁছায় নি, যা শেষ দেখে নি, বা যা পরিপূর্ণতা দেখে নি। যেই মুহূর্তে কর্ম পূর্ণতা দেখে বা কার্য তার পরিপূর্ণতায় পৌঁছায় বা চূড়ান্ত অভিজ্ঞতা করে, হঠাৎ সেটা অদৃশ্য হয়।
দৃষ্টান্তস্বরূপ, যদি তুমি পুকুরে একটা পাথর ফেল, তরঙ্গে-প্রভাব সৃষ্ট হয়। যেই মুহূর্তে সেই ঢেউ তীরে পৌঁছায়, বা যেই মুহূর্তে তা পরিপূর্ণ হয়, তরঙ্গ প্রভাব সমাপ্ত হয়। তখন পুকুর পাথরটিকে ও পাথর দ্বারা সৃষ্ট তরঙ্গ-প্রভাবকে গিলে ফেলে। একইভাবে, তোমার ওপরে কোনও এন্গ্রাম (সংস্কার) ফেলা হলে যা সৃষ্টি হয়, সেটা হল কর্ম। যখন সেটা পরিপূর্ণতা ও চরম শেষে পৌঁছায়, কর্ম তোমার থেকে মুক্ত হয় এবং তুমি কর্ম থেকে মুক্ত হও।
কর্ম হল অপূর্ণ এন্গ্রামের অপূর্ণ কার্য। উদাহরণস্বরূপ, যদি তুমি তোমার মাতাপিতা, ভাইবোন বা পরিবারের সদস্যদের ওপরে প্রবল ক্রোধ লুকিয়ে রাখছ, সেটা কর্ম। সেগুলির পূর্ণত্ব না করলে ও ঠিক না করলে, তুমি কখনও সেগুলি থেকে পরিত্রাণ পাবে না। কোন কঠিন পরিস্থিতিতে সেই এন্গ্রাম প্রবলভাবে সামনে এসে যাবে। জেনেশুনে তুমি নিজেকে বিরাট বিশৃঙ্খলায় ফেলবে। এমন নয় যে, মানুষ সবসময় না জেনে নিজেকে বিশৃঙ্খলায় বিভ্রান্ত করে, জেনেশুনেও মানুষ সেটা করে।

কর্ম হল কার্য যা এখনও তোমার মধ্যে পূর্ণ হয় নি। যখন তুমি কার্য পূর্ণ কর, তুমি সেই সংস্কার অর্থাৎ খোদিত স্মৃতি অর্থাৎ এনগ্রাম থেকে মুক্ত হও। আর এনগ্রামও তোমার থেকে মুক্ত হয়। যাবতীয় বন্ধন উভয়ের জন্য, এবং সমস্ত মুক্তিও উভয়ের জন্য। যদি সেটা বন্ধন হয়, সেটা উভয়ের জন্য। যদি তা মুক্তি হয়, সেটাও উভয়ের জন্য।
যদি তুমি কর্ম দ্বারা বন্ধনে থাক, কর্মও তোমার বন্ধনে থাকে। যদি তুমি কর্ম থেকে মুক্ত হও, কর্মও তোমার থেকে মুক্ত হয়। সমস্ত পূরিত কার্য তোমার সহায়ক ও তোমাকে সরাসরি মুক্ত করবে এবং তোমার উচ্চতর অস্তিত্বে পরিচালিত করবে।