KAILASA Library/The Essence of Living Enlightenment/8 শ্রবণ কলাSign in
The Essence of Living Enlightenment

8 শ্রবণ কলা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

প্রথমে শ্রবণ কর।

মানুষের নিজেকে খালি করার স্থান কোথাও নেই।

এই পৃথ্বীগ্রহে কেউ শ্রবণ ক'রছে না।

বুঝে নাও, কেউ শ্রবণ ক'রছে না।

যদিও তুমি মনোরোগের চিকিৎসককে তোমার কথা শোনার জন্য টাকা দিচ্ছ,

সে কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে শ্রবণ ক'রছে না।

তাই প্রথমে শ্রবণ কর।

শ্রবণই ঈশ্বর।

৪.১ তুমি কি এখন শ্রবণ ক'রছ?

শ্রবণ কর!

শেষ কবে তুমি অন্য কাউকে শ্রবণ ক'রেছ?

শেষ কবে অন্য কেউ তোমাকে শ্রবণ ক'রেছে?

পুরো পৃথিবীতে কত কথা বলা হয়েই চলেছে।

কিন্তু কে শ্রবণ ক'রছে?

যদি তুমি ভাল ক'রে দ্যাখ, দেখবে পৃথিবীতে সবাই কথা বলে চলেছে।

সবাই কথা বলায় ব্যস্ত।

যে কোন কথপকথনে, উভয় ব্যক্তি হয় কথা ব'লছে অথবা কথা বলার জন্য অপেক্ষা ক'রছে।

ভেবো না, অন্যের কথা বলার সময় তুমি শ্রবণ ক'রছে!

না! তুমি সেইসময় তোমার পরের বক্তব্য তৈরি ক'রছ!

আমরা যোগাযোগের (communication) জন্য অনেক ভাল ভাল যন্ত্র আবিস্কার ক'রেছি, কিন্তু আমরা একে অপরকে শ্রবণ করাই ভুলে গেছি।

৪.২ শ্রবণ করার জন্য মরিয়া হও

তুমি সর্বদা কথা বলার জন্য এত মরিয়া কেন?

শ্রবণ করা জন্য মরিয়া হও!

শ্রবণ – রূপান্তরের জন্য খুবই শক্তিশালী উপায়!

জীবনকে গ্রহণ করার জন্য শ্রবণ হ'ল একমাত্র উপায়। কেবল শ্রবণ দ্বারা তুমি নিজের ও অন্যের সাথে সম্পর্ক স্থাপন ক'রতে পার।

দয়া ক'রে বোঝ : তোমার প্রচ্ছন্ন, অমীমাংসিত, অসম্পূর্ণ অংশগুলি তোমার শ্রবণের জন্য কাঁদছে। তাদের শ্রবণ কর। যখন তুমি নিজেকে শ্রবণ কর, তোমার সচেতনতা এমন চূড়াতে পৌঁছায় যে সেখানে দ্বন্দ্বের কোন স্থান নেই, তোমার মধ্যে খণ্ডতা (অসম্পুর্তি) ও অশ্রদ্ধার বাস করার কোন সম্ভাবনাই নেই। নিজেকে শ্রবণ ক'রলে তোমার সমস্ত অচেতনতা মুছে যায়।

যখন তুমি অন্যদের শ্রবণ কর, কেবল তোমার শ্রবণ দ্বারা তুমি তাদের রূপান্তরিত করে ফেলবে। মনে রেখ, যখন লোকেরা তোমার কাছে আসে, তারা প্রায় সবসময় কোন সমাধান চায় না। তারা কেবল তোমার শ্রবণ চায়। তারা তোমার গভীর শ্রবণ-আকাশে তাদের প্রয়োজনীয় উত্তর পেয়ে যাবে। আর সেই গভীর শ্রবণ থেকে, যদিও তুমি কথা বল, সেটা ঠিক সেই কথাই হবে, যা সেই ব্যক্তিটির প্রয়োজন।

আমি সর্বদা সেটাই বলি যা তোমার শোনা দরকার, কারণ তুমি কথা ব'ললে আমি শ্রবণ করি! আমি জানি তোমার কি চাই এবং আমি ঠিক সেটাই বলি। যখন আমি শ্রবণ করি, আমি সব কিছু শ্রবণ করি – যা তুমি বল এবং যা তুমি না বল এবং যা তুমি ব'লতে চাও না! আমি তোমাকে রূপান্তরিত ক'রতে পারি, কারণ আমি তোমাকে শ্রবণ করি।

অনুশীলন

দিনের শেষে নিজের সাথে সময় কাটানোর জন্য বসো।
নিজেকে শ্রবণ কর।

তোমার দেহ ও মন তোমাকে যা বলে তা শ্রবণ কর। প্রকৃতপক্ষে শ্রবণ কর। কল্পনা কোরো না যে তোমার কোন চিন্তা থাকবে না অথবা তোমার শারীরিক কোন অসুবিধা থাকবে না। সবকিছু একদম শ্রবণ কর।

এটা অভ্যাস ক'রলে সবশেষে দেখবে, দেহ ও মন এক শান্তিপূর্ণ নীরবতায় চ'লে গেছে।

৪.৩ শ্রবণ অর্থ কোন তৈরি উত্তর না থাকা

আমরা প্রকৃতপক্ষে জীবনে কখনও শ্রবণ করি না।

দ্যাখ। যখন তোমার স্বামী বা স্ত্রী বা তোমার বস্ বা বন্ধু তোমার সাথে কথা বলে, তখন লক্ষ্য কর, তুমি কি করছ। তুমি শ্রবণ ক'রছ না। তুমি তাদের জন্য উত্তর তৈরি ক'রছ! তাদের কথা বলা আরম্ভ হবার আগেই তুমি তোমার উত্তর তৈরি ক'রছ। সেজন্য তোমার উত্তর কখনও তাদের প্রশ্নের সাথে মেলে না – কারণ তুমি তো প্রশ্নটি শ্রবণই কর নি!

শ্রবণ তোমার কাছ থেকে তিনটি জিনিষ চায় :

❖ এক অপ্রতিরোধী অন্তর আকাশ, যা অন্য ব্যক্তিকে নিজেকে সম্পূর্ণভাবে তোমার শ্রবণে উজার ক'রে দিতে নিমন্ত্রণ করে

❖ এক সুগভীর ধৈর্যশীলতা, যা আপনা আপনি এক সমাধান প্রকাশিত হবার জন্য প্রতীক্ষা ক'রতে পারে

❖ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবার জন্য সাহস – কোন তৈরি করা উত্তর অথবা প্রস্তুত সমাধান ছাড়াই

শ্রবণ অর্থ তোমার মনকে একদম মুছে ফেলা এবং অপরের জন্য উপলব্ধ হওয়া।

অভ্যাস

পরের বার কেউ তোমার সাথে কথা বললে, কেবল শ্রবণ করার জন্য তোমার ভিতরে সেই আকাশ খুঁজে বার কর। তোমার ভিতরের কিচিরমিচিরকে বন্ধ কর, একদম শান্ত হও ও অন্য মানুষটিকে কথা ব'লতে দাও। যদি তোমাকে কিছু ব'লতে হয়, দেখবে যে সঠিক শব্দাবলী এসে যাচ্ছে। এটা অভ্যাস ক'রতে থাক যতক্ষণ না পর্যন্ত শ্রবণ তোমার অংশ হয়ে যায়।

৪.৪ সমস্যা কোথা থেকে আসছে, তা বোঝ

দয়া ক'রে বোঝ, মানুষ সবসময়ে যা বলে তা বোঝায় না অথবা যা বোঝাতে চায় তা বলে না। যদি তুমি তা আশা কর, তুমি শ্রবণ কলা শেখ নি।

সাধারণত যখন দুটি মন কথা বলে, তারা শ্রবণ করে না এবং বোঝেও না। দুটি মনের সাধারণ সাক্ষাৎকার এক দ্বিগুণ বিশৃঙ্খলা! তাই কমপক্ষে তোমার দিক থেকে সেই বিশৃঙ্খলাকে মুছে ফেল। তাহ'লে দেখবে তোমার দিক থেকে কেবল সমাধানই আসবে।

এটা বোঝ, যোগাযোগ তখনই হয় যদি কেবল একটা দিক শ্রবণ ক'রতে প্রস্তুত থাকে। যদি উভয় পক্ষ তর্ক এবং উত্তর তৈরি ক'রতে থাকে, তাহ'লে একজন কিভাবে বুঝতে পারবে অন্যজন কি ব'লতে চাইছে?

যদি তোমার স্ত্রী তোমার সাথে কিছু সমস্যা সম্বন্ধে কথা বলে, দুম্ ক'রে সিদ্ধান্তে এসে যেও না যে সে এক বুদ্ধিবৃত্তিক সমাধান চায়! যদি তুমি শ্রবণ কর, তুমি হয়ত আবিষ্কার ক'রবে, সে কেবল তোমার একটু মনোযোগ মাত্র চায়। তোমার স্ত্রী হৃদয় অঞ্চলের অনাহত চক্র থেকে কার্য্য ক'রছে। যদি তুমি এক যুক্তিগত সমাধান দেওয়া শুরু কর, স্ত্রী সেই সমস্যাটিকে আরও বড় ক'রে ফেলবে। তাকে কেবল একটু মনোযোগ ও সহায়তা প্রদান কর; দেখবে, সমস্যা নিজে থেকেই মিলিয়ে যাবে।

অভ্যাস

দেখবে যে অন্যদেরকে শ্রবণ করা শিখতে থাকলে তুমি কেবল তাদের শব্দাবলী শ্রবণ ক'রবে, তা নয়, তুমি তাদের না বলা শব্দাবলীও শ্রবণ ক'রতে পারবে।

তোমার সাথে কেউ কথা ব'লতে থাকলে লাফিয়ে কোন সিদ্ধান্তে আসবে না।

শান্ত হও, তাহ'লে তুমি অব্যক্ত অকথিত শব্দাবলীও শ্রবণ ক'রবে।

৪.৫ শ্রবণ ও অভ্যাস

কেবল অভ্যাস ক'রলেই তুমি কিছু অর্জন ক'রতে পারবে - আমি এটাকে অন্যভাবে ব'লতে চাই। তুমি যতই অভ্যাস করার চেষ্টা কর না কেন, কেবল শ্রবণ ক'রলেই তুমি অর্জন ক'রতে পারবে!

আমি বলছি না যে – ‘তুমি যতই অভ্যাস কর'। আমি বলছি – 'তুমি যতই অভ্যাস করার চেষ্টা কর'! কারণ শ্রবণ ছাড়া তুমি যতই অভ্যাস কর, সেটা হবে অভ্যাসের চেষ্টা করা! কেবল যখন তুমি শ্রবণ শুরু কর, অভ্যাসের সম্ভাবনা ঘটে।

ক্ল্রিক্

শ্রবণ তোমার অভ্যাসে সজীবতা ও শ্রদ্ধা প্রদান করে।

৪.৫ শ্রবণ কর ও তোমার অপূর্ণতাগুলির মুখোমুখি হও

সম্পুর্তি (অখণ্ডতা) অভ্যাস ক'রতে শুরু ক'রলে তোমার সমস্ত অশ্রদ্ধাগুলি টগবগ ক'রে ফুটতে আরম্ভ ক'রবে!

তোমার অশ্রদ্ধাগুলি হ'ল তোমার নিজের সম্পর্কে ও জীবন সম্পর্কে অপূর্ণ বোধ। তোমার সমস্ত হীন শক্তির আবেগ হ'ল অশ্রদ্ধা। তোমার ক্রোধ, অপরাধবোধ, দুঃখকষ্ট, হীন আত্মবিশ্বাস, অতীতের অসফলতার স্মৃতি – যা কিছু তোমার সর্বোচ্চ সম্ভাবনা প্রকাশ করার জন্য বাধা প্রদান করে, তা হ'ল অশ্রদ্ধা।

যখন তুমি নিজেকে শ্রবণ করার জন্য বসো, যখন তুমি প্রতিনিয়ত নিজের সাথে একীভূত (সম্পুর্ত) থাক, তখন তোমার সমস্ত অশ্রদ্ধাগুলি তোমার সামনে প্রকট হয়। তুমি নিজের সেই মাত্রাগুলি দেখতে আরম্ভ ক'রবে যা তুমি কখনও দেখতে চাও নি। তৈরি হও! এই মুহূর্তগুলিতে কখনও পিছনে ফিরে যেও না ও প্রস্থান কোরো না। যখন মন্থন শুরু হয়, দাঁড়িয়ে পড় এবং তার মুখোমুখি হও।

এই নয় যে তোমার সামনে কেবল সমস্যাগুলি আসবে। যদি তুমি শ্রবণ কর (সম্পুর্তি সহকারে শোনা), তুমি সমাধানও পেয়ে যাবে। কারণ সমাধানগুলি তো ইতিমধ্যে আছেই; কেবল তুমিই তাদের দেখতে চাও না। সমাধান না দেখতে চাওয়াও সম্পুর্তির (অখণ্ডতা) অভাব।

যদি তোমার নির্দিষ্ট একটি অপূর্ণতা থাকে এবং তুমি নির্ণয় নাও যে তুমি সেটার সাথে আগামীকাল পূর্ণত্ব করবে, কারণ আজকে তুমি অন্য কোন কাজে খুবই ব্যস্ত – সেটা সম্পুর্তির অভাব। অন্য যা কিছু কার্যে তুমি ব্যস্ত থাক, যেহেতু সেটা এক অপূর্ণতার আকাশ থেকে করা হয়, সেটার ফলও অপূর্ণ হবে।

সম্পুর্তির অভাব অর্থ, তোমার সমস্ত সমস্যাগুলিকে কার্পেটের নীচে লুকিয়ে রাখা এবং সমাধানগুলির জন্য বিলম্ব করা! সম্পুর্তি অর্থ, তোমার সম্পুর্তির অভাবের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হওয়া এবং রূপান্তরিত হওয়া।

অভ্যাস

শ্রবণ তোমার অপূর্ণতাগুলিকে তোমার সামনে খুলে ধরে।

তার মুখোমুখি হও, এটা একটা শোধন প্রক্রিয়া, এটা তোমাকে আরও শক্তিশালী করার জন্য করা হয়।

৪.৭ শ্রবণ তোমার দ্বন্দ্বগুলি মিটিয়ে দেবে

শ্রবণ কর।

ক্রমাগত তোমার অন্তর আকাশকে শ্রবণ করা হ'ল সম্পুর্তির শুরু।

যখন তুমি শ্রবণ শুরু কর, তুমি সম্পুর্তি অভ্যাস করা শুরু কর। যখন তোমার অন্তর আকাশ বলে যে আর কিছুই শ্রবণ করার নেই, তখন কেবল নীরবতা পড়ে থাকে – সেটা সম্পুর্তির পথের সমাপ্তি। তুমি সম্পুর্তি লাভ ক'রেছ। তার অর্থ, তোমার সমস্ত অন্ধকার স্থানগুলিকে তোমার সজাগতার আলোকের সামনে নিয়ে আসা হয়েছে; তোমার শ্রবণে তোমার সমস্ত অপূর্ণতা, সমস্ত দ্বন্দ্ব মুছে গেছে।

যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার অন্তর আকাশ থেকে কিছু শুনছ, তার অর্থ তোমার মধ্যে সম্পুর্তির অভাব আছে। যখন তুমি তোমার অন্তর আকাশে কেবল নীরবতা শ্রবণ কর, তুমি সম্পুর্তি অর্জন ক'রেছ।

শ্রবণ ক'রে যাও। যখন কথা বলছ, নিজের কথা শ্রবণ কর; যখন তুমি ব'সে থাক, গাড়ি চালাও, হাঁটো – সেগুলিকেও শ্রবণ কর। শ্রান্তিহীন শ্রবণ তোমার জীবনে সম্পূর্ণ্তি নিয়ে আসে।

সম্পূর্ণ্তি লাভ করার জন্য আলাদা ক'রে কোন অভ্যাস করার নেই। শ্রবণ করার সময়, তোমার ভিতরে 'তুমি' ছাড়া আর যা কিছু আছে তা স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যায়। সম্পূর্ণ্তিকে এখন হয়ত একটা বিরাট শব্দ মনে হচ্ছে। তুমি ভাবতে পার – আমি কি সম্পূর্ণ্তি অর্জন ক'রতে পারি? আমি তোমাদের বলি : কেবল শ্রবণ দ্বারা তুমি সম্পূর্ণ্তি অর্জন ক'রতে পার।

এটা বুঝে নাও : কেবল যদি তুমি তোমার জীবনে এই তত্ত্ব বা আধ্যাত্মিক সূত্রগুলির স্পষ্ট ফলাফল দেখতে পাও, তুমি তাদের নিয়ে বাস করার জন্য অনুপ্রাণিত হবে। তুমি তাদের তোমার জীবনে সত্য বানিয়ে ফেলার জন্য অনুপ্রেরণা পাবে। তোমার সমস্ত সন্দেহগুলি আর কিছু নয়, সেগুলি হ'ল এই তত্ত্বগুলির সাথে সংগ্রাম। যদি তুমি কেবলমাত্র একটি তত্ত্বের ফল অভিজ্ঞতা ক'রতে পার, তুমি চারটি তত্ত্ব সহকারে বাস করা শুরু ক'রে দেবে, তুমি অনুপ্রাণিত হবে। আমি তোমাদের বলছি – তুমি ভীষণভাবে উদ্বুদ্ধ হবে!

অভ্যাস

যে কার্যই কর না কেন, অবিশ্রাম শ্রবণের আকাশে বিরাজমান থাক।

যখন তুমি কথা বল, নিজের কথা শ্রবণ কর। যখন ব'সে আছ, তোমার বসে থাকাকে শ্রবণ কর। যখন হাঁটছ, হাঁটাকে শ্রবণ কর।

এটা পাঁচ দিন বা আরও বেশী অভ্যাস কর।

তাহ'লে তুমি শ্রবণ ও সম্পূর্ণ্তির আকাশকে স্পর্শ ক'রতে পারবে।

৪.৮ শ্রবণ হ'ল আন্‌ক্ল্যাচিং-এর প্রথম ধাপ

প্রশ্ন : প্রিয় স্বামীজী, যেই মুহূর্তে আমি বসি ও আমার চিন্তাগুলি থেকে আন্‌ক্ল্যাচ্ করার জন্য চেষ্টা করি, আরও বেশী ক'রে চিন্তাগুলি ও সমস্যাগুলি আমার সামনে আসে! আমি ধ্যান বা আন্‌ক্ল্যাচিং-এ কিভাবে ব'সব?

উত্তর : কিভাবে তোমার বেশী ক'রে চিন্তা ও সমস্যা থাকবে না? আন্‌ক্ল্যাচিং বাড়ীর ইলেক্ট্রিক স্যুইচ্ অফ্ ক'রে দেওয়ার মত নয়। সেটা হ'ল তোমার ঘরদোর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া ও মোছা! প্রথমে তোমার অন্তর আকাশকে শ্রবণ কর। সেটাই আন্‌ক্ল্যাচিং করার জন্য, ধ্যান করার জন্য ও তোমার জীবনের জন্য প্রথম ধাপ।

কিন্তু আন্‌ক্ল্যাচ্ করার জন্য তোমাকে এক পূর্ণতার আকাশে বিরাজমান থাকতে হবে। যখন তুমি তোমার অতীতে ডুবে আছ, যখন তুমি অতীত দ্বারা ভারাক্রান্ত, তুমি কখনও শ্রবণ ক'রতে পারবে না। কেবল যখন তুমি দায়িত্ব সহকারে তোমার ভবিষ্যতের ওপরে কাজ ক'রতে চাও, তুমি শ্রবণ আরম্ভ কর। দয়া ক'রে শ্রবণ কর! মৃত অতীত তোমাকে কখনও শ্রবণ ক'রতে দেয় না। অতীত স্বভাববশত জীবনহীন এবং যদি তুমি অনবরত অতীতকে প্রশ্রয় দাও, তা ভবিষ্যৎকে ধ্বংস করে। কেবল যখন নিজের সাথে পূর্ণত্ব ঘটে, তুমি শ্রবণ শিখে ফেল।

ক্লিক

কেবল যখন নিজের সাথে পূর্ণত্ব ঘটে, তুমি শ্রবণ শেখ।

৪.১ তোমার কি শ্রবণ সহায়তা (listening aid) চাই?

আমরা কিভাবে শুনি, সেই ব্যাপারে আমার পড়া একটা জোক তোমাদের সাথে শেয়ার করি –

এক ব্যক্তি ভাবল তার স্ত্রী কানে কম শোনে। সে চিন্তা ক’রল স্ত্রীর কানে শোনার যন্ত্র লাগবে, কিন্তু সে নিশ্চিত ছিল না যে ব্যাপারটা নিয়ে কিভাবে তার স্ত্রীর সাথে আলোচনা ক’রবে। যদি তুমি তোমার স্বামী বা স্ত্রীকে বল যে তার কোন সমস্যা আছে এবং তাকে কানে শোনার যন্ত্র নিতে হবে - কে জানে কি ধরনের সমস্যা হ’তে পারে!

সে তাই সে সমস্যাটি নিয়ে আলোচনা করার জন্য তাদের পরিবারের ডাক্তারকে ডাকল।

ডাক্তার পতিকে বলল যে পতি নিজেই একটা সহজ পরীক্ষা ক’রতে পারে এবং তাতে ডাক্তার বুঝতে পারবে, তার স্ত্রী কানে কত কম শোনে।

ডাক্তার বলল, ‘এটা করুন। আপনার স্ত্রীর থেকে ৪০ ফিট দূরে দাঁড়িয়ে স্বাভাবিক আওয়াজে তাকে কোন প্রশ্ন করুন; দেখুন সে শুনতে পায় কিনা। যদি তা না হয়, আরেকটু সামনে যান, ধরুন প্রায় ৩০ ফিট। যদি তাতেও শুনতে না পারে, আপনি ২০ ফিট দূর থেকে একই প্রশ্ন করুন – এভাবে করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীর থেকে কোন সাড়া পান।’

লোকটি ভাবল এই পরীক্ষাটায় কোন বিপদ নেই এবং সেটা ক’রবে ব’লে নির্ণয় নিল।

সন্ধ্যাবেলা স্ত্রী রান্নাঘরে রান্না ক’রছে এবং লোকটি স্ত্রীর থেকে কিছু দূরে দাঁড়িয়ে ভাবল, ‘আমি তো এখন প্রায় ৪০ ফিট ব্যবধানে আছি, দেখা যাক কি হয়।’ তারপর স্বাভাবিক আওয়াজে সে প্রশ্ন করে, ‘প্রিয়ে, কি রান্না হচ্ছে?’

কোন সাড়া নেই।

tাই পতি একটু এগিয়ে স্ত্রীর থেকে প্রায় ৩০ ফুট দূর থেকে জিজ্ঞাসা করে, ‘প্রিয়ে, কি রান্না হচ্ছে?’

তাও কোন উত্তর নেই।

তারপর সে ডাইনিং রুমে গিয়ে স্ত্রীর থেকে ২০ ফিট দূরত্ব বজায় রেখে প্রশ্ন করে, ‘প্রিয়ে, কি রান্না ক’রছ?’

আবার সে কোন সাড়া পেল না।

তাই রান্নাঘরে ঢুকে ১০ ফিট দূর থেকে একই প্রশ্ন করে, ‘প্রিয়ে, কি রান্না হচ্ছে?’

আবার কোন সাড়া নেই।

শেষে সে স্ত্রীর একদম পিছনে দাঁড়িয়ে জোর গলায় জিজ্ঞাসা করে, ‘প্রিয়ে, কি রান্না হচ্ছে?’

তার স্ত্রী তার দিকে ফিরল ও চেঁচিয়ে বলল, ‘পাঁচ বারের বার বলছি – বিরিয়ানী!!!’

তাহ’লে বোঝ কানে শোনার যন্ত্র কার দরকার!

আর সমস্ত জীবন ধ’রে আমরা চিন্তা ক’রতে থাকি অন্যেরা আমাদের শোনে না!

আমি তোমাদের বলি : যদি তোমার শ্রবণ দুর্বল হয়, তোমার শ্রদ্ধার (Authenticity) প্রয়োজন।

শ্রদ্ধা হ’ল তোমার শ্রবণ-যন্ত্র।

শ্রদ্ধা নিয়ে এলে, তুমি সহজেই শ্রবণ শুরু কর, শ্রবণ করতেই থাক।

আমরা সর্বদা ভাবি যে অন্যেরা আমাদের শোনে না।

ক্লিক্

সত্য হল, আমরা নিজেরাই শ্রবণ ক’রছি না,

৪.১০ শ্রবণ হ’ল সবচেয়ে ভাল মার্কেটিং টুল (Marketing Tool)

মার্কেটিংয়ের সমস্ত দর্শন ও ধারণাগুলি শ্রবণের ওপরে ভিত্তি করা।

আধুনিক মার্কেটিং আর আক্রমণাত্মক নয়। মার্কেটিং এখন শ্রবণের ওপরে ভিত্তি করা, চীৎকার করার ওপরে নয়।

নিজেকে অন্য ব্যক্তির ওপরে চাপিয়ে দিও না – তোমার পণ্যবস্তু, বিশ্বাস ও অভিজ্ঞতাকে তাদের ওপরে জোর ক’রে ঠেলে দেবে না। যোগাযোগ তখনই আরম্ভ হয় যখন তুমি শ্রবণ শুরু কর।

ইভাঙ্গেলিস্টদের ঔদ্ধত্য নিয়ে এগোবে না।

না! করুণা সহকারে যাও। অপরে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে তা শ্রবণ কর।

যখন তুমি কারো ওপরে ইভাঙ্গেলিস্টদের ঔদ্ধত্য নিয়ে ঝাঁপিয়ে পড়, তোমার ঔদ্ধত্যই এক প্রতিবন্ধক সৃষ্টি ক’রে ফেলে।

তোমার বেশিরভাগ সম্পর্কতায় কিছু মার্কেটিং বিজড়িত থাকে - তুমি নিজেকে মার্কেটিং ক’রছ (যেমন পরিবারের সম্পর্কতায়), তোমার বিভিন্ন গুণাবলী মার্কেটিং ক’রছ (যেমন ব্যবসায়িক সম্পর্কতার ক্ষেত্রে) অথবা তোমার পণ্য মার্কেটিং ক’রছ (যেমন যোগানদার-উপভোক্তা বা সাপ্লায়ারকন্‌সিউমার সম্পর্কতা)। যদি তুমি কারো মনের সাথে কাজ কর, অতিরোধ্বী (passive) হও ও শ্রবণ শেখ।

তারপর, তুমি কোন সমাধান প্রদান না ক’রলেও সমস্যা মিটে যাবে।

যদি তুমি সঠিক শ্রবণ অভ্যাস কর, তা তোমার বাইরের ও ভিতরের জগতের প্রয়োজন পরিপূর্ণ ক’রবে। সঠিক শ্রবণ কলা এবং সঠিক শ্রবণ অভ্যাস তোমাকে বহির্জগৎ ও অন্তর্জগতের পরিপূর্ণতার দিকে পরিচালিত ক’রবে।

নিবিষ্টভাবে অবলোকন

তোমার শ্রবণ পূর্ণ হ’লে, তুমি সমস্যার কোন সমাধান না দিলেও সেই সমস্যার সমাধান হয়ে যাবে।

৪.১১ নিবিড় শ্রবণের ক্ষমতা (Power of ‘just listening’)

শ্রদ্ধা শ্রবণ সহকারে আরম্ভ হয়, শ্রবণ সহকারে চলতে থাকে, শ্রবণের সাথেই চলতে থাকে। আধ্যাত্মিক জীবন তো শ্রবণ সহকারেই শুরু হয়।

মানুষ জীবনকে হারিয়ে ফেলে, যখন সে শ্রবণ হারায়! জে কৃষ্ণমূর্তি বলেন, ‘শ্রবণ হ’ল ঈশ্বর।’ বুদ্ধের প্রথম শিক্ষা হ’ল ‘সঠিক শ্রবণ’।

বেদান্তে প্রথম সূত্র হ'ল ‘শ্রবণ’!

দ্বিতীয় সূত্র ‘মনন’ – আত্মভূত করা (internalizing)।

তৃতীয় সূত্র ‘নিদিধ্যাসন’ – তাকে নিয়ে বাস করা ও বিকিরণ করা।

শ্রদ্ধা সহকারে বসো এবং শ্রবণ কর। শ্রবণ কর। শ্রবণ ঈশ্বর! কেবল শ্রবণ দ্বারা তুমি ঈশ্বর অভিজ্ঞতা কর! যদি তুমি চড়়াই পাখির ডাকে কোন অর্থ না যোগ ক'রে তাকে কেবল শ্রবণ কর, তা হ'ল ঈশ্বর। বিশুদ্ধ শ্রবণ হ'ল ঈশ্বর। কেবল যদি তুমি নিবিড় শ্রবণ শেখ, তুমি সবকিছুর সঠিক অর্থ পেয়ে যাবে।

শ্রবণ, শ্রবণ, শ্রবণ! তুমি তোমার দেহ ও মনে অলৌকিক রূপান্তর ঘটতে দেখবে।

অভ্যাস

প্রকৃতির সাথে ব'সে থাকতে শেখ এবং কেবল শ্রবণ কর – নদীকে, পাখিকে, বাতাসকে। বিশুদ্ধ শ্রবণ - তথ্য সংগ্রহ করার কোন প্রয়োজন নেই। বিশুদ্ধ নিবিড় শ্রবণে তোমার শ্রবণ আরও অনেক গভীর হবে।