KAILASA Library/The Essence of Living Enlightenment/৩ পূর্ণত্বের শক্তিSign in
The Essence of Living Enlightenment

৩ পূর্ণত্বের শক্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তোমার বাইরের কোন কিছু তোমাকে পূর্ণ ক’রতে পারে, তোমার মধ্যে কিছু যোগ ক’রতে পারে, তোমাকে পরিতৃপ্ত ক’রতে পারে - এই ধারণা তোমাকে জড়ের স্তরে নামিয়ে আনে। কিন্তু তুমি জড় নও – তুমি তো জীবন!

তুমি উপলব্ধি কর কি না কর, তুমি নিজের মধ্যেই পূর্ণ।

তাহলে নিজেকে পূর্ণ করার জন্য তুমি বাইরের কোন কিছুর দিকে তাকাও কেন?

৩.১ তুমি ভুল জায়গায় অনুসন্ধান ক’রছ!

অপূর্ণতা কি?

তোমার কল্পনা অনুসারে কোন কার্য বাইরের অথবা ভিতরের বাধার জন্য অসম্পূর্ণ থাকলে সেটা অপূর্ণতা হয়ে যায়।

যদি তোমার প্রত্যাশাগুলি তোমার বা অপরের দ্বারা পূরণ না হয়, সেগুলি তোমার মধ্যে অপূর্ণতা হয়ে থেকে যায়।

যা কিছু তোমাকে শক্তিহীনতার অভিজ্ঞতা প্রদান করে সেটাই অপূর্ণতা। অপূর্ণতা তোমায় বিমর্ষ করে, এক অসম্পূর্ণতার অনুভূতি প্রদান করে।

এখন অবধি তোমার জীবন হ’ল অসম্পূর্ণতা থেকে অসম্পূর্ণতায় যাত্রা। এমনকি তোমার জীবনে ঘটা তথাকথিত ইতিবাচক ঘটনাগুলিও অসম্পূর্ণতারই ফল। তোমার সফলতা, তোমার সম্পর্কতা, তোমার ধনসম্পদ – সবকিছুই এক অসম্পূর্ণতার ভাব থেকে উৎপন্ন।

একজন সচেতন সত্তার পক্ষে অসম্পূর্ণতা হ’ল নিম্নতম অশ্রদ্ধা। তোমার থেকে বৃহত্তর কিছু বাইরে আছে এবং সেটা তোমাকে পূর্ণ করতে পারে - এই পূর্বধারণা থেকেই অসম্পূর্ণতা আসে।

বাইরের কোন কিছু তোমাকে পূর্ণ ক’রতে পারে, পরিতৃপ্ত ক’রতে পারে - এই ধারণা নিমেষের মধ্যে তোমাকে জড়পদার্থে পরিবর্তিত ক’রে ফেলে। কিন্তু তুমি জড় নও – তুমি তো জীবন!

কেবল জীবনই জড়তে জীবন সঞ্চার ক’রতে পারে; জড় জীবনে জীবন প্রবিষ্ট ক’রতে পারে না! তুমি তোমার বাইরে যে কোন কিছুতে মূল্য প্রবিষ্ট করতে পার। তুমি উপলব্ধি কর কি না কর, তুমি নিজের মধ্যেই পূর্ণ। তাহ’লে তুমি পূর্ণ হবার জন্য বাইরে কোন কিছুর দিকে কেন তাকাও?

একমাত্র অপূর্ণতা, যেটা আসলে তুমি তোমার সাথে বহন ক’রছ সেটা হ’ল, ‘তুমি যে ইতিমধ্যে পূর্ণ’ সেটা না জানা! এই একটি অসম্পূর্ণতাই তোমার মধ্যে ভয়, লোভ, ক্রোধ, ঈর্ষা ও বিষণ্ণতা হয়ে প্রকাশিত হয়।

আমি বলছি না যে সফলতা ভুল, ধনসম্পদ ভুল। কিন্তু তাদের পিছনে অসম্পূর্ণ অনুভূতির জন্য ছোটা ব্যাপারটা ভুল।

অসম্পূর্ণতা তোমার জীবনে বিষ। এই অসম্পূর্ণতাই তোমাকে এক জন্ম থেকে আরেক জন্মের দিকে নিয়ে যায়। যে কোন

অসম্পূর্ণ কার্য হ’ল কর্ম। সেটা তোমাকে বারবার টানবে একই কার্য করার জন্য, যতক্ষণ না তুমি পূর্ণত্ব লাভ কর।

পূর্ণত্ব তোমাকে বিরাট শক্তি প্রদান করে; এত শক্তিশালী যে তুমি সাফল্যে নেশাগ্রস্ত হবে না অথবা ব্যর্থতা দ্বারা পরাজিত হবে না।

নিবিষ্টভাবে অবলোকন

৩.২ বর্তমান মুহূর্ত নিয়ে কিসের সমস্যা?

বুঝে নাও, বর্তমান মুহূর্তে কখনও অসম্পূর্ণতা বিদ্যমান থাকে না, কারণ জীবন বর্তমান মুহূর্তে ঘটে। ঘটার মুহূর্তে এমন কোন রেফারেন্স বিন্দু থাকে না, যাকে অবলম্বন ক’রে মাপা যায় তুমি কম না বেশী সফল, কম না বেশী ধনী, কম না বেশী সুখী। তুমি এগুলিকে বর্তমান মুহূর্তে কার পরিপেক্ষিতে পরিমাপ ক’রবে? সব রেফারেন্স ও ইনফারেক্স (অনুমান) তো কেবল অতীত থেকেই নেওয়া যায়। তাই তোমার সমস্ত নকারাত্মকতা অতীতইে শিকড় গেড়ে থাকে।

অতীত তার ধর্ম অনুযায়ী জীবনহীন। কিন্তু তুমি যদি অনবরত অতীতকে প্রশ্রয় দিতে থাক, অতীত তখন ভবিষ্যৎকে গ্রাস ক’রে ফেলে। সমস্ত নকারাত্মকতা অতীতে শিকড় গেড়ে থাকে। তোমার অতীতের স্মৃতি প্রমাণ হিসাবে না দেখালে নকারাত্মকতা তোমার অন্তর আকাশে বিকশিত হ’তে পারবে না। আমরা প্রত্যেকে আমাদের অতীতের উপলব্ধি, অতীতের বিশ্বাস এবং বিশেষ ক’রে অতীতের ব্যর্থতার স্মৃতিগুলিকে এক অতি মূল্যবান ব্যাগে ভরে টেনে চ’লেছি।

তোমার জন্য জীবন প্রতিটি মুহূর্তে নতুন নতুন সম্ভাবনা খুলে ধরে। কিন্তু না, তুমি তোমার অতীতের রেকর্ড নিয়ে খুশী থাক। জীবনের প্রতিটি ক্ষণে তুমি কে, তা হ’ল তুমি ভবিষ্যৎকে কিভাবে দেখ তার প্রতিচ্ছবি। তা সত্ত্বেও তুমি নিজেকে অতীতের ফল ব’লে গণ্য কর।

কেন? কারণ অতীত অতীতে নেই – তুমি তাকে তোমার ভবিষ্যতে বহন ক’রে নিয়ে যাচ্ছ!

বারবার, বারংবার আমরা একই ভাবে জীবন নির্বাহ ক’রতে থাকি। জীবন কত বিরক্তিকর, কারণ জীবনকে বর্তমানে বাঁচা হয় না। অতীত অবিশ্রাম বর্তমানে প্রবেশ ক’রছে এবং ভবিষ্যতে প্রবাহিত হয়ে যাচ্ছে। অতীত ভবিষ্যতে ব’সে আছে ও আমাদের বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা দিচ্ছে। তাই বর্তমান মুহূর্ত কখনও সতেজ নয় – কেবল মৃত অতীতের রিপ্লে (পুনরনুষ্ঠিত খেলা)।

নিবিষ্টভাবে অবলোকন

অতীত তার ধর্ম অনুসারে জীবনহীন। কিন্তু তুমি সর্বদা অতীতকে প্রশ্রয় দিলে তা ভবিষ্যৎকে গ্রাস ক’রে ফেলে।

৩.৩ সুখ স্মৃতি ব’লে কিছুই নেই

বুঝে নাও : তোমার জীবনে সবচেয়ে ভাল ঘটনাগুলি কোন স্মৃতিচিহ্ন রেখে যায় না। যদি অতীতের কোন ঘটনা তোমার ভিতরে উত্তেজনার কারণ হয়, তা সেটা সুখের হোক বা কষ্টের হোক, বুঝে নাও যে কোথাও একটা অসম্পূর্ণতা আছে। হয়ত কোন নিরাময় না হওয়া ক্ষত আছে অথবা কোন অতৃপ্ত বাসনা রয়ে গেছে। প্রকৃতিপক্ষে পূর্ণ এক ঘটনা তোমার কাছে সেটা যেভাবে ঘটেছিল সেভাবেই উপস্থিত হবে, তাতে কোন আবেগের লেশমাত্র থাকবে না, অতীতের কোন বোঝা থাকবে না। সুখ ও কষ্ট, উভয়ের স্মৃতিগুলি হ'ল অশান্তির (hangover) কারণ।

অতীত থেকে যা কিছু বাধ্যবাধকতার সাথে ভবিষ্যতে প্রবেশ করে, তা হ'ল এক সীমাবদ্ধতা এবং এক বন্দীদশা। এটি বর্তমান মুহূর্তে তোমার স্বতন্ত্রভাবে ও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার সামর্থ্যকে ধ্বংস করে।

কেবল অসম্পূর্ণতার জন্যই অতীত নিজেকে ভবিষ্যতে পুনরাবৃত্ত করে।

বর্তমান মুহূর্তে তোমার অভিজ্ঞতা পূর্ণ হ'য়ে গেলে, তা তোমাকে আর বিব্রত করে না। তা তোমার ভারাক্রান্ত অতীতে যোগ হয় না।

তোমাকে তোমার অতীত ভুলতে হবে না। ভবিষ্যতের চারপাশে অতীত যে বেড়া নির্মাণ করেছে, কেবল তা ভেঙ্গে ফেল। অতীতের বন্ধন থেকে বিযুক্ত হও।

তোমার অভিজ্ঞতা করা সমস্ত বেদনা হ'ল তোমার অপূর্ণ অতীতের ভবিষ্যতে অভিক্ষিপ্ত হওয়া। পূর্ণ হ'লে দেখবে যে বেদনাগুলির উৎপত্তি অতীতে হয় এবং সেই অতীতকে তুমি প্রশ্ৰয় দেবে না।

অনুশীলন

তোমার সুখ বা দুঃখের স্মৃতি, এই প্রকার অতীতের সমস্ত ঘটনার তালিকা বানাও। এই সমস্ত স্মৃতিগুলি হ'ল অপূর্ণতা এবং এগুলি তোমার ভিতরে সংস্কার (প্যাটার্ন) সৃষ্টি করে।

প্রতিটি অপূর্ণতার সংস্কারকে খুঁজে বার কর।

পরের এক সপ্তাহ ধরে সেই সংস্কার সামনে এলে সচেতন হও যে তুমি তোমার অতীতের স্মৃতির জন্য অপূর্ণতা থেকে প্রতিক্রিয়া ক'রছ। খুব শীঘ্র দেখবে যে সেই সংস্কার তোমাকে ধরার আগেই তুমি সেই সংস্কারকে ধ'রে ফেলার সজাগতা লাভ ক'রেছ।

৩.৪ ভিতরের ও বাইরের অপূর্ণতা

অপূর্ণতা থেকে কোন কার্য ক'রলে তা আরও অপূর্ণতার দিকে চালিত ক'রবে। পূর্ণত্বের আকাশ থেকে কোন কিছু করা হ'লে তা কেবল পূর্ণত্বেই নিয়ে যাবে, এমনকি অন্যদেরও।

যদি তুমি বাইরে কোন নারী দ্বারা উত্তেজিত হও, বুঝে নাও : সেই উত্তেজনা বাইরের নারী থেকে নয়। সেই উত্তেজনা সর্বদাই ভিতরের নারী থেকে হয়। তোমার ভিতরে এক নারী আছে, সেখান থেকেই উত্তেজনা হয়। এটা আর কিছুই নয়, ভিতরের অপূর্ণতা।

নারদমুনির জীবন সম্পর্কিত একটা সুন্দর গল্প আছে। তাঁকে 'চিরঞ্জীবী দেবর্ষি' উপাধি দেবার আগে, তাঁকে বেশী বেশী ক'রে সমস্ত প্রকার সুখের মধ্য দিয়ে যেতে হয় - সুন্দরী নারী, সোমরসের নদী এবং আরও কত কিছু! যেহেতু কোন কিছুই তাঁকে ছুঁতে পারে নি, তাঁকে 'দেব ঋষি' উপাধি প্রদান করা হয়।

পূর্ণতা তোমার ভিতরে আছে, তোমার বাইরে নয়। যদি তুমি পূর্ণ হও, বাইরের কোন ঘটনা তোমার মধ্যে অপূর্ণতার কারণ হ'তে পারে না।

অনুশীলন যখন কোন ঘটনা তোমাকে বিরক্ত করে, ভিতরে তাকাও ও দ্যাখ, সেই ঘটনা দ্বারা অপূর্ণ না হবার এক সুযোগ তোমার কাছে আছে। তুমি কি সেই সুযোগকে পছন্দ ক'রে বেছে নিতে চাও?

৩.৫ অন্ধভাবে মেনে নেওয়া পূর্ণত্ব নয়

বুঝে নাও : পূর্ণত্ব অর্থ এই নয় যে জীবনে যা কিছু ঘটে তাকে স্বীকার ক'রে নিতে হবে। অন্ধভাবে মেনে নেওয়া পূর্ণত্ব নয়। না। ‘বাধা দেওয়া’, ‘স্বীকার ক'রে নেওয়া’ এবং ‘বাধা না দেওয়া’-র মধ্যে পার্থক্য কি?

দৃষ্টান্তস্বরূপ, কল্পনা কর তুমি এক সকালে বাগানে বসে আছ এবং চায়ের পেয়ালাতে চুমুক দিচ্ছ।

হঠাৎ তুমি দেখলে যে তোমার প্রতিবেশী তোমার দিকে একটা চাকু নিয়ে দৌড়ে আসছে!

এখন জীবনের এই অপ্রত্যাশিত ঘটনায় তুমি তিনভাবে সাড়া দিতে পার।

এক, তুমি সেই মুহূর্তটিকে বাধা দিতে পার এবং রেগে গিয়ে ও উদ্বিগ্ন হয়ে বলতে পার, ‘ও! এই লোকটা দশ বছর ধ'রে আমার প্রতিবেশী ছিল, আমি তার জন্য কত কিছু করলাম। এমনকি সে আমার থেকে টাকা ধার নিয়ে এখনও ফেরৎ দেয় নি। আর এখন সে আমার দিকে এইভাবে ধেয়ে আসছে?’ এইপ্রকারে তুমি নানাকিছু ভাবতে পার – তুমি তখন নিজের দৃষ্টিকোণে আটকে যাও এবং সেই প্রক্রিয়ায় তুমি একদমই ভুলে যাও সেই পরিস্থিতিতে আসলে তোমার কি করা উচিত।

অথবা তুমি সেই পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে সাধু অনুভব ক'রে ব'লতে পার, ‘আর যাই হোক, এটাই জীবন!’ – আর সেই পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য কোন চেষ্টাই ক'রলে না।

বোঝ : এই দুটি মনোভাবের একটিও পূর্ণত্ব নয়। পূর্ণত্ব অর্থ, পরিস্থিতি যেভাবে আছে ঠিক সেভাবে তাকে পরিমাপ করা। একজন তোমার দিকে চাকু নিয়ে তেড়ে আসছে অর্থ হ'ল, একজন তোমার দিকে চাকু নিয়ে তেড়ে আসছে – ব্যাস্। যখন তুমি পরিস্থিতিকে তোমার ব্যক্তিগত ফিল্টার (ছাঁকনি) না লাগিয়ে পরিমাপ কর, তখন কোন কাজ ক'রতে হবে তুমি ঠিক জেনে যাবে – হঠাৎ সরে যাও, দৌড়ে পালাও অথবা সেখানে দাঁড়িয়ে তার সাথে লড়াই কর!

ক্লিক

পূর্ণত্ব অর্থ অন্ধভাবে মেনে নেওয়া নয়। পূর্ণত্ব অর্থ হ'ল জীবনের প্রবাহকে বাধা না দেওয়া।

৩.৬ পূর্ণত্ব হ'ল তোমার স্বাভাবিক বৈশিষ্ট্য

সংস্কৃতে পূর্ণত্ব শব্দের অর্থ ‘পূর্ণ অবস্থা’।

পূর্ণত্ব এমন এক অবস্থা যখন অন্তর্জগতে বা বহির্জগতে বাসনা করার জন্য আর কিছুই বাকী নেই।

নিজের জন্য তোমার সৃষ্টি করা ভয়, লোভ, ক্রোধ, সন্দেহ, ঈর্ষা অথবা শক্তিহীনতার অন্য একশ’ আবেগ ও দ্বন্দ্বের কোন স্থানই পূর্ণত্বে নেই। পূর্ণত্ব হ'ল ধোঁয়া ছাড়া অন্তর আকাশ। এই প্রকার আকাশে, বহির্জগতে যাই হোক না কেন, কেবল পূর্ণতাই থেকে যায়।

আমরা উপলব্ধি ক'রতে পারি না যে পূর্ণতাই আমাদের সহজাত প্রকৃতি। হিন্দুদের উপনিষদে শান্তি মন্ত্রতে বলা হয়েছে যে সমগ্র মহাজগৎ পূর্ণতায় অনুরণিত হয়।

ওম্ পূর্ণমদঃ পূর্ণমিদম্
পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণমেবাবশিষ্যতে

মহাজগতে সবকিছুই সহজাতভাবে পূর্ণত্ব সহকারে অনুরণন করে। এখানে পূর্ণ, ওখানেও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণের জন্ম হয়। যদি তুমি পূর্ণত্ব থেকে পূর্ণত্ব সরিয়ে ফেল, কেবল পূর্ণত্বই পড়ে থাকবে।

পূর্ণত্ব হ’ল এক সকারাত্মক পছন্দহীনত্ব (positive choicelessness) অবস্থা। সেই অবস্থা নষ্ট হয়ে যায় যখন তুমি বিশেষ কিছু ঘটনার সাথে নিজেকে শনাক্ত ও সারিবদ্ধ কর এবং অন্যগুলিকে বাতিল কর। যখন তুমি গ্রহণ ও বাতিল করার খেলা আরম্ভ কর, তোমার কাছে জীবনের অভিজ্ঞতা খণ্ড খণ্ড হয়ে যায়।

অনুশীলন

প্রতিটি দিনের শেষে, সেই দিনে প্রকাশিত হওয়া শক্তিহীন সমস্ত আবেগগুলির এক তালিকা বানাও। সেগুলি যে অপূর্ণতা থেকে আসে তা খুঁজে বার কর এবং তার সাথে পূর্ণত্ব করা ঘোষণা কর।

এটা কয়েক সপ্তাহ করার পরে দেখবে যে তুমি আরও বেশী বেশী ক’রে পূর্ণত্ব করার দিকে সারিবদ্ধ হয়ে যাচ্ছ এবং শক্তিহীন আবেগ ও অপূর্ণতা থেকে কোন কার্য করা বন্ধ ক’রছ।

৩.৭ তুমি কি নিজের থেকে দৌড়ে পালাচ্ছ?

বুঝে নাও : যেহেতু পূর্ণতা তোমার সহজাত প্রকৃতি, তুমি কখনও নিজের অপূর্ণতার জন্য স্বস্তি পাও না। কিন্তু তোমার অপূর্ণতাগুলিকে বুঝতে পারলেও তুমি তাদের মুখোমুখি হ’তে চাও না! সমস্ত জীবন ধ’রে তুমি তোমার অপূর্ণতা থেকে সৃষ্ট ভূতের ভয়ে দৌড়ে পালাতে থাক। আর যত বেশী ক’রে নিজের বাইরে দৌড়াতে থাক, তত বেশী ক’রে সেই অপূর্ণতাগুলি তোমাকে তোমার জীবনে নানাভাবে তাড়া ক’রতে থাকে।

একমাত্র পথ হ’ল সরাসরি সেই অপূর্ণতার মুখোমুখি হওয়া। সেই অপূর্ণতার উৎস খুঁজে বার কর যা জীবনের কোন এক পরিস্থিতির এক অপূর্ণ প্রতীতিতে শিকড় গেড়ে আছে। এটাই পূর্ণত্ব পুনরুদ্ধার করার একমাত্র উপায়।

অভ্যাস

গভীর অপূর্ণতার মুহূর্তে, থাম ও তাকাও : তুমি কি সেই অসুরকে দেখতে পাচ্ছ যে তোমাকে এইরূপ অনুভব করাচ্ছে? সেটা তো তুমি নও! একদম আরাম কর এবং সেই সংস্কারকে মুছে যেতে দাও।

৩.৮ নিজের সাথে পূর্ণত্ব ক’রতে থাক

অপূর্ণতা তোমার ভিতরে তোমার পেশীস্মৃতিতে এবং তোমার জৈবস্মৃতিতে বাস করে।

শ্রবণ কর : স্বাদ ও গন্ধের অপূর্ণতা তোমার পেশীস্মৃতিতে থাকে। কিন্তু দৃশ্য ও স্পর্শের অপূর্ণতা তোমার জৈবস্মৃতিতে থাকে। সেটা আরও গভীরতর স্তর। তোমার সমস্ত সংস্কারগুলির সাথে পূর্ণত্ব কর।

ক্রমাগত পূর্ণত্ব কর এবং তোমার অন্তদ্দেশ থেকে অতীতের প্রভাবের ভারকে মুক্ত কর। আমি তোমাদের বলি, অন্তরে শক্তিশালী অনুভব ক'রলে সবকিছুতে তুমি সফলতা প্রাপ্ত হবে। অন্তরে শক্তিহীন অনুভব ক'রলে কিছুই সফল হবে না। শক্তিহীন অনুভব করার সময় যদি কোন সফলতা ঘটে, জেনে রাখ সেটা সাফল্য নয়, সেটা এক আকস্মিক ঘটনা! তোমার অন্তর আকাশে শক্তিশালী অনুভব ক'রলে, ব্যর্থতা কখনও তোমার শ্বাসপ্রশ্বাসের আকাশে আসবে না।

তত্ত্বগুলিতে বাস করার নির্ণয় নাও। শীঘ্রই তুমি পূর্ণত্বের আকাশের অলৌকিকতার স্বাদ পেতে আরম্ভ ক'রবে - 'আজ আমি সম্পূর্ণতি অভ্যাসের চেষ্টা করেছি, সেটা ক্লিক ক'রেছে ও কাজ ক'রেছে! আজকে আমি শ্রদ্ধা অভ্যাস ক'রেছি; সেটা কাজ ক'রেছে, কিন্তু যখন আমি অশ্রদ্ধায় ছিলাম, আমি অসফল ছিলাম।' কেবল এই বোধ তোমার আকাশকে পরিবর্তিত ক'রে ফেলতে পারে এবং তোমাকে প্রতিনিয়ত পূর্ণত্বে রেখে দিতে পারে।

আমি তোমাদের বলি, কেবল এই একটি পূর্ণত্ব ক্রিয়া দ্বারা মনুষ্যজাতি বিষণ্ণতা থেকে বার হয়ে আসতে পারে।

অনুশীলন

রোজ রাতে ঘুমাবার আগে তোমার বহন করা অপূর্ণতাগুলি ও সংস্কারগুলির একটা তালিকা বানাও। এখন দ্যাখ কিভাবে প্রতিটি সংস্কার তোমার মধ্যে শক্তিহীন মুহূর্তগুলির সৃষ্টি করে।

শক্তিহীন মুহূর্তগুলিতে পুনর্যাপন কর এবং পূর্ণত্ব ঘোষণা কর।

এটা কয়েক সপ্তাহ ক'রলে তুমি আরও সূক্ষ্ম অনুভূতি পেয়ে যাবে যে তোমার বহন করা এই অপূর্ণতাগুলি কিভাবে তোমাকে কেবল শক্তিহীনতা ও ব্যর্থতা প্রদান ক'রছে। স্বভাবত এইভাবে তুমি পূর্ণতার দিকে আরও বেশী ক'রে এগিয়ে যাবে।

৩.১ সমস্ত কর্মই অপূর্ণতা

বৈদিক অধিবিদ্যা অনুযায়ী তিন প্রকার কর্ম আছে। এই জীবনে নিঃশেষ করার জন্য তুমি নিজের সাথে 'প্রারব্ধ কর্ম' নিয়ে এসেছ। যে কর্ম তুমি এই জীবনে পুঞ্জীভূত ক'রেছ তা হ'ল 'আগম্য কর্ম'। আর জন্ম জন্মান্তর ধ'রে তুমি 'সঞ্চিত কর্ম' সঞ্চয় ক'রেছ। এই তিন প্রকার কর্ম হ'ল অতীতের অপূর্ণতারই ফল। একইভাবে, তোমার বহন করা প্রতিটি মুহূর্তের অপূর্ণতা তোমার কর্ম-ব্যাঙ্কে জমা হয়।

সত্যি বলছি – তুমি সঞ্চিত কর্ম নিয়ে কিছুই ক'রতে পারবে না। সঞ্চিতের ওপরে আমি সরাসরি কাজ ক'রলেই তা মুছে ফেলা যাবে। কিন্তু তুমি আগম্য ও প্রারব্ধ উভয়ের ওপরে কাজ ক'রতে পার। প্রারব্ধ যেন চিন্তা, এনগ্রাম বা সংস্কার ও প্যাটার্ন। আগম্য হ'ল পেশী-স্মৃতি ও জৈবস্মৃতি, যেটা তোমার অংশ হয়ে গেছে। আর আগম্যের দুটি ভাগ আছে – প্রথমটি, অচেতনভাবে কার্য করা এবং তাতে দুঃখকষ্ট হয়; দ্বিতীয়টি, এই প্রকার কার্য দুঃখকষ্ট নিয়ে আসবে জেনেও তা অনবরত করার ও আগম্য সংগ্রহ করার প্যাটার্ন।

উদাহরণস্বরূপ, যখনই তুমি ক্রোধিত বা বিরক্ত হও, তুমি এক অপূর্ণ অবস্থায় কষ্ট পাবে, কিন্তু তবুও তুমি তা ক'রবে। এই প্রকার কার্য খারাপ জেনেও বারংবার তা ক'রে কর্ম পুঞ্জীভূত করার সংস্কার হ'ল আগম্য। এটাকে আমি বলি

আগ‌ম্য-স্ক্যোয়ার (বর্গ) – তার অর্থ তোমার জন্য ভয়ংকর জেনেও কার্য করার ও কর্ম সঞ্চয় করার সংস্কার।

যদি তোমার যৌন অভ্যাসের সংস্কারের দিকে অথবা তোমার মদ্যপান ও নেশা করার সমস্যাগুলির দিকে তাকাও, তুমি ব্যাপারটা বুঝতে পারবে! তাই জেনেশুনে আগম্য সংগ্রহ করার শক্তিশালী সংস্কারের ওপরে কাজ কর। আগম্যের আগম্যকে বন্ধ কর, সেটাই সব কর্ম পরিচালিত করার সুগন্ধসার। সেটাই নিজেকে সকল কর্ম থেকে রক্ষা করার একমাত্র উপায়।

আর পূর্ণত্ব ক’রতে থাক। প্রতিটি মুহূর্তে পূর্ণত্ব ক’রতে থাক। নিজের সাথে পূর্ণত্ব কর, অপরের সাথে পূর্ণত্ব কর, বিশ্বের সাথে পূর্ণত্ব কর, ঈশ্বরের সাথে পূর্ণত্ব কর। তোমার অন্তর আকাশে যেন কোন কিছু পড়ে না থাকে অপূর্ণতা হয়ে, ভবিষ্যতের কর্ম হয়ে।

নিবিষ্টভাবে অবলোকন

কার্য করা ও কর্ম সংগ্রহ করার এক নিয়মিত সংস্কার তোমার আছে, যদিও তুমি জান যে সেটা খারাপ। কেবল এই একটি প্যাটার্ন বা সংস্কারকে ভেঙ্গে ফেল এবং তুমি তোমার কর্মচক্রকে বন্ধ ক’রতে পারবে।

৩.১০ পূর্ণত্ব পুনরুদ্ধার করা

আমাদের প্রোগ্রামগুলিতে ‘অতীত জীবন প্রত্যাবর্তন’ (past life regression) প্রক্রিয়ার মাধ্যমে, একজন প্রশিক্ষিত সহায়ককারী তোমার এই অপূর্ণ প্রতীতিগুলিকে শনাক্ত ক’রতে সাহায্য ক’রবে। এই প্রতীতি বা বোধগুলিই তো তোমার প্রতিক্রিয়া করার সমস্ত মূল সংস্কারগুলিকে সৃষ্টি ক’রেছে। এই প্রোগ্রামে তুমি এক উচ্চ সচেতনতা সহকারে অতীত প্রবেশ করার কারণে অতীতের প্রতীতিগুলিকে পরিবর্তন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হও এবং নিজেকে সংস্কারমুক্ত ক’রতে পার।

একবার তোমার মূল সংস্কারকে খুঁজে পেলে তোমাকে সেই সংস্কারের সাথে পূর্ণত্ব ক’রতে হবে, যাতে তুমি সারাজীবনের জন্য সেই সংস্কারের প্রভাব থেকে মুক্ত হয়ে যাও।

৩.১১ পূর্ণত্ব ক্রিয়া

এই ক্রিয়া সম্পর্কে :

পূর্ণত্ব ক্রিয়া শুরু হয় স্ব-পূর্ণত্ব সহকারে, অর্থাৎ নিজের সাথে পূর্ণত্ব করা দিয়ে। প্রথমে তুমি নিজেকে শ্রবণ ক’রতে শিখবে। যখন তুমি নিজেকে শ্রবণ করা শেখা শুরু কর, তখন তুমি অন্যদেরও শ্রবণ ক’রতে জানবে। শ্রবণ, শ্রবণ, শ্রবণ – সেখানেই পূর্ণত্ব শুরু হয়।

একটা আয়না নিয়ে বসো এবং নিজেকে শ্রবণ কর। তোমার ও অপরের সম্পর্কে তোমার হৃদয়ের অভিযোগগুলি শ্রবণ কর। কোন কিছুই কার্পেটের নীচে লুকিয়ে রেখো না। শ্রবণ কার্য দ্বারা কোটি কোটি অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে।

যদি তোমার হাঁটুতে বেদনা থাকে এবং সোজা হয়ে ব’সতে পারছ না, তার অর্থ, তোমাকে প্রক্রিয়াটি আরও নিবিষ্টভাবে ক’রতে হবে! কারণ তোমার দেহের বিভিন্ন অংশে বেদনার বেশীরভাগই তোমার নিজের সাথে বহন করা অপূর্ণতা সমূহ।

নিজের ছায়ার সাথে কথা বল। তুমি অবাক হয়ে যাবেতোমার ছায়া তোমার সাথে কথা বলবে, তোমায় পরামর্শ দেবে, তোমাকে শ্রবণ ক’রবে, তোমাকে বহু ভয় ও যৌনকামনার সংস্কার থেকে নিরাময় ক’রবে, মনোযোগ পাবার প্রয়োজনীয়তা ও অপরাধবোধের সংস্কারগুলি থেকেও মুক্ত ক’রবে।

স্বপ্নপূর্ণত্ব – নিজের সাথে পূর্ণ হবার ক্রিয়া

একটি আয়নার সামনে আরাম ক’রে বসো। আয়নাটা যাতে বড় হয়, যাতে তুমি তোমার সম্পূর্ণ প্রতিফলন দেখতে পার।

তোমার দেহ ও তোমার প্রতিফলনের মধ্যে গভীরভাবে চোখ থেকে চোখে সম্পর্ক বজায় রাখ।

দয়া ক’রে বোঝ – দুটি মিলিয়ে হ’লে তুমি! আমি বলব ‘কায়া’ ও ‘ছায়া’। এই দুটি একসঙ্গে হ’লে তুমি! তাই কায়া ও ছায়াকে গভীরভাবে চোখে চোখ রাখতে দাও।

যেই মুহূর্তে গভীরভাবে চোখ থেকে চোখে সম্পর্ক করা হয়, প্রথমে চোখে জল আসবে! তা আসতে দাও।

তুমি নিজেকে আলিঙ্গন করার জন্য ও নিজের সাথে কাঁদার জন্য অপেক্ষা ক’রছ। নিজের ওপরে কত কিছু করেছ ও অপরে তোমার ওপরে কত কিছু ক’রেছে, তার জন্য নিজেকে আলিঙ্গন কর ও নিজের সাথে কাঁদ। নিজের জন্য তুমি কত অবিচার ক’রেছ এবং অপরেও তোমার ওপরে কত অবিচার ক’রেছে, সেজন্য তুমি কাঁদার জন্য অপেক্ষা ক’রছ।

নিজের ছায়াকে আলিঙ্গন ক’রতে থাক, তাকে ধ’রে রাখ।

প্রথমে নিজের হৃদয়ের কান্নাকে শ্রবণ করা শেখ। বেশীরভাগ সময়ে তুমি তো নিজেকেই শ্রবণ কর না!

আয়নার সামনে ব’সে কথা বল, নিজেকে যা ব’লতে চাও বল।

নিজের সাথে সময় কাটাও, কথা বলে চল।

আয়নার ভিতরে একজন হয়ে শ্রবণ কর। শ্রবণ, শ্রবণ, শ্রবণ কর! আয়নাতে মানুষটির সাথে কথা বল, সেই মানুষটির কথা শোন। শ্রদ্ধার সাথে নিজের হৃদয়ের কান্না শ্রবণ কর। হৃদয় তোমার শ্রবণের জন্য কাঁদছে।

পূর্ণত্ব ক’রে চল।

এখন সবচেয়ে আগের সেই স্মৃতিকে শনাক্ত কর যা তোমার ভিতরে এই অপূর্ণ প্রতীতি সৃষ্টি করেছে, তোমার দুঃখকষ্টের মূল সংস্কার নির্মাণ ক’রেছে।

তোমার জীবনের প্রথম কয়েকটি পরিস্থিতি ফিরে যাও যখন তুমি প্রথমে দ্বন্দ্ব অভিজ্ঞতা ক’রেছ। সাধারণত এই পরিস্থিতি তোমার তিন থেকে পাঁচ বছর বয়সে ঘটে থাকবে। সেই পরিস্থিতিতে পুনর্য়ার্পন কর।

যদি চোখে জল আসে, যদি ক্রোধ আসে, তা আসতে দাও।

তোমার অতীতের সামনে মুখোমুখি দাঁড়ালে বেদনা চ’লে যায়, ক্রোধ অদৃশ্য হয়! ক্রোধ অদৃশ্য হ’লে তা প্রেমে পরিবর্তিত হয়ে যায়। দয়া ক’রে বোঝ, যখন শক্তি ক্রোধ হয়ে প্রকাশিত হয় এবং তারপর শক্তি থেকে ক্রোধ সরিয়ে ফেলা হ’লে সেটা সম্পূর্ণভাবে প্রেমে রূপান্তরিত হয়ে যায়। কারণ তখন শক্তির মধ্যে লক্ষার উপাদান সরিয়ে ফেলা হয়েছে।

কেবল সেই মূল সংস্কারের ওপরে কাজ ক’রলে পূর্ণত্ব ঘটবে না : সেই মূল সংস্কার থেকে যে যে ঘটনা ঘটেছে তাদের সাথেও পূর্ণত্ব ক’রতে হবে। দয়া ক’রে বোঝ : তোমার শৈশবের সবচেয়ে পুরাতন স্মৃতিতে ফিরে যেতে হবে এবং তার সাথে পূর্ণত্ব ক’রতে হবে। আর তারপর, আজ পর্যন্ত যে ক’টা সংস্কার হয়েছে তাদের সবকটির সাথে পূর্ণত্ব কর।

অপরের সাথে পূর্ণত্ব করার প্রক্রিয়া

শ্রবণ-আকাশ থেকে শ্রবণ করার জন্য প্রস্তুত হয়ে গেলে তুমি অপরের সাথে পূর্ণত্ব করা শুরু কর।

তোমার জীবনে সেই গুরুত্বপূর্ণ মানুষদের শনাক্ত কর যাদের কথা ও কার্য তোমার ওপরে এক নকারাত্মক প্রভাব ফেলেছে। তাদের সাথে সাক্ষাৎ কর, তাদের ফোন কর, যেভাবেই হোক তাদের সাথে কথা বলার জন্য উপায় বার কর।

প্রতিটি মানুষের সাথে পূর্ণত্ব কর। যদি তুমি সেই মানুষটির সাথে পূর্ণত্ব না ক'রতে পার, আয়নার সাথে পূর্ণত্ব কর। পূর্ণত্ব ক্রিয়া ক'রতে থাক, অবিরাম ক'রতে থাক, তোমার সমস্ত সংস্কারগুলির সাথে পূর্ণত্ব ক'রতে থাক এবং ক'রতেই থাক।

এই পূর্ণত্ব ক্রিয়াকে এখন থেকে এক বছর ধ'রে এক আধ্যাত্মিক অভ্যাস হিসাবে গ্রহণ ক'রতে হবে! এক বছর ধ'রে ক'রে যাও এবং খুঁজে বার কর কোন কোন মানুষের সাথে তুমি অপূর্ণতা বহন কর। যখনই তুমি নিজের ভিতরে কোন উত্তেজনা অনুভব কর, কেবল আয়নার সামনে ব'সে পড় ও পূর্ণত্ব কর। যখনই তুমি অন্য কোন মানুষের প্রতি দ্বন্দ্ব অভিজ্ঞতা কর , তাদের সাথে যত শীঘ্র সম্ভব পূর্ণত্ব কর।

৩.১২ স্বতঃস্ফূর্ত পূর্ণত্ব ক্রিয়া

জীবনে যা কিছু ঘটে তাকে অন্ধভাবে মেনে নেওয়া পূর্ণত্ব নয় । তার প্রকৃত অর্থ হ'ল আমাদের জন্য জীবন যেভাবে ঘটে তাতে বাধা না দেওয়া।

আমাদের সমস্ত অপূর্ণতার মূল আছে এই ধারণাাতে – জীবনের এরকম হওয়া উচিত নয়।

সেইজন্য আমরা সমস্ত জীবন ধ'রে প্রশ্ন ক'রতে থাকি, 'কেন, কেন, কেন?' কেন জীবন এত খারাপ? আমার জন্য এরকম কেন ঘটল? ভাল মানুষের জীবনে খারাপ ঘটনা কেন ঘটে?

স্বতঃস্ফূর্ত পূর্ণত্ব বা তাৎক্ষণিক পূর্ণত্ব অর্থ হ'ল, ভুল প্রতীতিগুলিকে একদম ফেলে দেওয়া যেগুলি তোমার জন্য নির্দিষ্ট পরিস্থিতিতে দ্বন্দ্ব সৃষ্টি ক'রছিল।

এটা সম্ভব!

প্রশ্ন ক'রবে না, 'জীবন এই প্রকার কেন?'

তার পরিবর্তে নির্ণয় নাও :

এটাই জীবন! তাহ'লে এখন কি?

  1. আমি কি জীবনকে মেনে নিতে চাই ও এগিয়ে যেতে চাই?
  1. আমি কি জীবনকে বর্জন ক'রতে চাই ও এগিয়ে যেতে চাই?
  1. নাকি আমি জীবনকে আমার ইচ্ছামত পরিবর্তন করি?

৩.১৩ ঘোষণার শক্তি

অথণ্ড (সম্পূর্ণ) ও পূর্ণ হবার জন্য তোমার নির্ণয়কে শক্তিশালী কর এবং সেটা নিজের ও অপরের কাছে ঘোষণা কর। যখনই তুমি কোন নির্ণয় ঘোষণা কর, তা তোমার ছড়িয়ে থাকা শক্তিগুলিকে একত্র ক'রতে সাহায্য করে এবং দায়িত্বপূর্ণ কার্যের মাধ্যমে নির্ণয়গুলিকে বাস্তবে পরিণত করার জন্য শক্তিগুচ্ছকে কেন্দ্রিত করে। যখন তুমি অবিরাম সচেতনভাবে তোমার শব্দাবলীকে সঠিক কার্যের দিকে সারিবদ্ধ কর, তোমার শব্দগুলি শক্তিশালী হয়ে যায়। তুমি বাক্শক্তি লাভ কর। বাক্শক্তির ক্ষমতা প্রাপ্ত ক'রলে তুমি যা কিছু বল তা বাস্তব হয়ে যাবে।

৩.১৪ পূর্ণত্ব হ'ল অলৌকিকতার আকাশ

তুমি কিভাবে জানবে তুমি পূর্ণ হয়েছ কিনা?

যদি পূর্ণত্বপ্রাপ্তির ব্যাপারে তোমার কোন সন্দেহ থাকে, তুমি তাহ'লে পূর্ণত্ব প্রাপ্ত কর নি!

ধাপে ধাপে, আমি চাই তোমার সবাই এই আকাশ অভিজ্ঞতা কর। তোমাদের বেশীরভাগই কিছু-না বা নবডঙ্কা নিয়ে ভীষণ ব্যস্ত! তোমরা ব্যস্ত আছ মনের কিংকর্তব্যবিমূঢ়তায়, মনের বিশৃঙ্খলায়, মনের নিরাপত্তাহীনতায় এবং সত্তার অসুস্থতায়! খুব ব্যস্ত আছ! তোমার অসুস্থতা নিয়ে তুমি এত ব্যস্ত যে তুমি তার ওষুধ পর্যন্ত চাও না! কারণ ওষুধ খেতে গেলে, তোমাকে বসতে হবে এবং তুমি সেটা চাও না!

তোমার মন গড়া অসুস্থতা থেকে বার হয়ে এস এবং জীবনকে নিয়ে বাঁচ! আমি তোমাদের বলি, কেবল এই সম্পূর্ণত্ব তোমাকে অনেক নিরাময় প্রদান করে – তা অলৌকিক আকাশকে তোমার জন্য উপলব্ধ করে। এই অলৌকিক আকাশকে আমি বলি আনন্দগন্ধা!

কেবল যখন তুমি পূর্ণ হও, অসাধারণ শক্তিগুলি তোমার জন্য উন্মেষিত হবে ও তোমার মধ্য দিয়ে প্রকাশিত হবে। সকল প্রকার সৃজনশীলতা, মহাবিশ্বে উপলব্ধ সমস্ত প্রাকৃতিক জ্ঞান এবং মহাজগতের সমস্ত অসাধারণ শক্তিগুলি তোমার নিয়ন্ত্রণে আসবে। কেবল তখন তুমি প্রকৃতপক্ষে উপলব্ধি ক'রতে পারবে যে তুমি সত্যই মহাজগতের অতি প্রিয় পাত্র – ব্রহ্মণ্যম্ বহুপুত্রতাম্!