KAILASA Library/The Essence of Living Enlightenment/২ অতীত থেকে মুক্তিSign in
The Essence of Living Enlightenment

২ অতীত থেকে মুক্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

এই মুহূর্তে, তুমি কেবল এক গুচ্ছ প্রোগ্রাম করা কার্য ও সংস্কারসমূহ যেগুলি তোমাকে কখনও জীবন যেভাবে ঘটে সেভাবে জীবনের সাথে যুক্ত হ'তে দেয় না। তাই তোমার সমস্ত ধারণাগুলিকে, সব প্রতিক্রিয়াগুলিকে প্রশ্ন কর। সেই বিশ্বাসগুলি তোমাকে অতীতে ভালভাবে সেবা ক'রেছে কিনা, তা নিয়ে একদম বিব্রত হবে না। নিরন্তর তোমার সমস্ত বিশ্বাস, সকল সংস্কার ভেঙ্গে বার হয়ে এসে মুক্ত হও।

২.১ মূল সংস্কার (Root Pattern) কি?

অচেতনতা থেকে তুমি যে প্রতীতি তৈরি কর, যে প্রতীতি তোমার কাছে বারবার বিভিন্ন রূপে ফিরে আসে, সেটি হ'ল সংস্কার বা প্যাটার্ন। প্রতীতি হ'ল, যে কোন ধারণা, উপলব্ধি, বোধ, মতামত বা বিবৃতি যা তুমি তুমি তোমার ভিতরে সৃষ্টি কর।

যদি তুমি ভিতরে তাকাও দেখবে তোমার জীবন কেবল একগুচ্ছ সংস্কার। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত – তোমার কার্যগুলি, যেমন অফিসে গিয়ে কাজ করা, বিভিন্ন মানুষের সাথে দেখা করা ইত্যাদি সবই যেন আগে থেকে প্রোগ্রাম করা! জীবনকে ঘটার জন্য তোমার কাছে খুব কম জায়গাই থাকে, কারণ তুমি সংস্কারগুলি দিয়ে তোমার জীবনের সীমারেখা নির্ধারণ ক'রতে শুরু কর।

উদাহরণস্বরূপ, যদি তুমি অনুভব কর যে তুমি খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেল, সেটা একটা সংস্কার। যদি তুমি অনুভব কর তোমার মঞ্চ-ভয় আছে, সেটাও একটা সংস্কার বা প্যাটার্ন। যদি তুমি ভাব যে তুমি যা কর তাতেই অসফল হও সেটা আরেকটা সংস্কার। যা কিছু তোমাকে অন্তর্জগৎ ও বহির্জগতে সম্প্রসারিত হ'তে ও এগিয়ে যেতে বাধা প্রদান করে, সেটি হ'ল সংস্কার।

অনুশীলন

দিনের শেষে শনাক্ত কর যে তুমি কোন কোন সংস্কার সহকারে সেই দিন সাড়া দিয়েছ এবং পরিস্থিতিগুলিতে সেই সংস্কারগুলি থেকে অচেতনভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছ। সেই সংস্কারগুলির তালিকা লিখে ফেল। উদাহরণস্বরূপ, সকালে ঘুম থেকে উঠলে তুমি আরও একটি ঘন্টা ঘুমাতে চাও! অথবা চাপে থাকলে তুমি ক্রোধিত বা শ্রান্ত বোধ কর। যখন তুমি এটা তিন বা চার দিন ধ'রে কর, তখন তোমার জীবন নির্ধারণকারী এই সংস্কারগুলি সম্পর্কে তুমি সজাগ হবে।

২.২ তুমি তোমার সংস্কারগুলি নিয়ে জন্মাও নি

প্রায়ই মানুষ একটা বিরাট সমস্যার মুখোমুখি হয় – 'আমি বুঝি কোনটা ঠিক ও কোনটা বেঠিক, কিন্তু আমি ভুলে যাই এবং আমি আমার নিজের মতই জিনিষগুলি ক'রে ফেলি!' এই একটা অভিযোগ আমি প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে শুনি! ঠিক, বেঠিক তুমি বোঝ, কিন্তু করার সময় তুমি সেই পুরানো সংস্কার থেকেই কর।

তুমি সর্বদা তোমার সংস্কারগুলির সামনে শক্তিহীন অনুভব কর, কারণ তুমি ভাব সেই সংস্কারগুলিই 'তুমি'। না! দয়া ক'রে বোঝ, যে সংস্কারগুলি থেকে তুমি এখন কার্য করছ, তুমি সেগুলি নিয়ে জন্মাও নি! যখন তুমি নির্দিষ্ট সংস্কার বা বিচারধারা নিয়ে জন্মাও নি, তার অর্থ সেটিকে তোমার ভিতরে সৃষ্টি করা হয়েছে। যে কোন কিছু, যাকে সৃষ্টি করা হয়েছে, তাকে পরিবর্তিত করা যায়। তুমি পার সেই পুরাতন সংস্কারকে মুছে ফেলতে এবং নতুন আরেকটাকে সৃষ্টি ক'রতে। কিন্তু বছরের পর বছর তুমি অনবরত অভিযোগ ক'রতে থাক – 'কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি জানি। কিন্তু আমি তা পারি না, আমি বুঝতে পারি না, আমি রূপান্তরিত হ'তে পারি না...!'

যারা এই প্রকার চিন্তা করে তাদের জন্য একটা গল্প বলি :

অফিসে লাঞ্চের সময় এক ব্যক্তি টিফিন বাক্স খোলে ও বলে, "হে ভগবান, আজকেও সেই একই আলু, বেগুন আর টোমাটো দিয়ে ভাত।” যাই হোক সে খেয়ে নিল। পরের দিন আবার সে টিফিন বাক্স খোলে ও অভিযোগ করতে থাকে, "সেই একই আলু, বেগুন আর টোমাটো দিয়ে ভাত!” তার সমস্ত সহকর্মীরা সত্যি উদ্বিগ্ন হয়ে পড়ল। তৃতীয় দিন সে আবার টিফিন বাক্স খুলে হতাশা ব্যক্ত ক'রে বলে, “হে ভগবান, একই আলু, বেগুন ও টোমাটো দিয়ে ভাত!” তার সহকর্মীরা তাকে প্রশ্ন করে, “তোমার স্ত্রী কি তোমাকে পছন্দ করে না? তার সঙ্গে কি ঝগড়া চ'লছে? জেনেশুনে রোজ সে তোমাকে একই খাবার কেন দিচ্ছে?” ব্যক্তিটি বলে, “না, আমি অবিবাহিত। আমি নিজেই রান্না করি।"

বুদ্ধিমত্তা থাকলে তুমি পরিষ্কার জানবে, “যা কিছু আমি সৃষ্টি করেছি তাকে আমি ধ্বংস ক'রতে পারি ও সেখানে নতুন কিছু সৃষ্টি ক'রতে পারি।” প্রত্যেক বার “আমি পারব না, আমি পারব না, আমি পারব না” চিন্তা করার সময় তুমি তোমার অজ্ঞানতাকে শক্তি দিচ্ছ। যখন তুমি বল, “আমি পারি, আমি পারি, আমি পারি”, তুমি তোমার বুদ্ধিমতায় বল যোগাচ্ছ। তোমার সংস্কারগুলিকে যে তুমিই সৃষ্টি ক'রেছ এবং সেগুলিকে মুছে ফেলা যায় - এটি স্পষ্টভাবে উপলব্ধি করাই হ'ল বুদ্ধিমত্তা থেকে কার্য করা।

অনুশীলন

রোজ সকালে আগের রাতে শনাক্ত করা সংস্কারগুলির দিকে তাকাও। সংস্কার থেকে কার্য না করার জন্য এক সচেতন নির্ণয় নাও।

যদি তোমার সহজে ধৈর্য্য হারাবার এক সংস্কার থাকে, নির্ণয় নাও, ‘আজকে আমার নিজের ও অন্যদের সাথে আমি অনেক ধৈর্য্য রেখে চ'লব। আমি সেটা পারি।' সচেতনভাবে নির্ণয় নাও, সেটা তুমি ক'রতে পার।

এটি এক সপ্তাহ ধ'রে অভ্যাস করার সময় তুমি দেখবে যে তুমি সচেতনতা থেকে বেশী ক'রে কাজ ক'রছ এবং সংস্কার থেকে তোমার কাজ করার প্রবণতা অনেক ক'মে যাচ্ছে।

২.৩ তোমার সমস্ত সমস্যাগুলি একটিই সমস্যা

প্রত্যেক বার যখন তুমি ভাব, “ঠিকই তো আছে, থাক না। এত সংগ্রাম ক'রে রূপান্তরের কি প্রয়োজন?’, তুমি তোমার তমস্কে শক্তি প্রদান ক'রছ। তমস্ হ'ল কার্য না করার ইচ্ছা। নিজেকে বুদ্ধিমতাতে প্রতিষ্ঠিত করার অর্থ, প্রতিটি ধাপে তুমি নিজেকে এক ইঞ্চি পরিবর্তিত করার চেষ্টা ক'রছ, নিজেকে কেবল অতিরিক্ত এক ইঞ্চি রূপান্তরিত করার চেষ্টা ক'রছ – তোমার রূপান্তরের সাথে ইঞ্চি ইঞ্চি ক'রে এগিয়ে যাওয়া।

দয়া ক'রে বোঝ, যখন তুমি সমস্যার মূলে যাও, যখন মূল সংস্কারের দিকে মনোনিবেশ করা হয়, সমস্ত প্রধান সমস্যাগুলির দিকে মনোনিবেশ করা হয়। কেবল উপরিগত স্তরে মনে হয় অনেক সমস্যা আছে; যখন তুমি মূলে যাও তখন সমস্যা একটাই। তারপর যখন তুমি গভীরে যাও, দেখবে যে কোন সমস্যাই নেই, কেবল সমস্যা আছে ব'লে তোমার বিশ্বাস আছে!

প্রথমে তোমার এক হাজার সমস্যা থাকবে – ঠিক সময়ে ঘুম থেকে ওঠা এক সমস্যা, কর্মস্থলে যাওয়া একটা সমস্যা, খাওয়া, ঘুমানো - উপরিগতভাবে দেখলে সবই সমস্যা। গভীরে গেলে দেখবে যে কেবল কিছু কার্যই হ'ল সমস্যা। গভীরে, আরও গভীরে গেলে তুমি বোঝ যে সমস্যা কেবল একটা – জীবন প্রবাহে তোমার বাধা দেওয়া। আরও গভীরে গেলে তুমি উপলব্ধি ক'রবে যে এমনকি সেই একটি সমস্যাও আর নেই। সবকিছুই কেবল তোমার কল্পনা।

যখন তুমি মূল কারণ জান না অথবা প্রথমবার যখন তুমি এখন যেভাবে সাড়া দিচ্ছ সেভাবে সাড়া দিতে শুরু কর, তখন তোমাকে অজ্ঞ বলা হয়। কখন তুমি এইভাবে সাড়া দিতে আরম্ভ করেছ ও সেই সাড়া দেওয়ার মূল কারণ যদি তুমি জানতে পার, তখন তোমাকে জীবনমুক্ত বলা হয়। যখন তুমি তোমার সমস্ত সাড়া দেওয়ার সমস্ত উৎসকে অতিক্রম ক'রে জীবনধারণ ক'রতে পার, তখন তোমাকে অবতার বলা হয়!

নিবিষ্টভাবে অবলোকন

যখন তুমি তোমার সমস্যাগুলির মূলে চ'লে যাও, তোমার সমস্ত সমস্যাগুলির যত্ন নেওয়া হয়।

কেবল উপরিগত স্তরে মনে হয়, সমস্যা অনেকগুলি। কিন্তু যখন তুমি গভীরে যাও, তুমি দেখ যে আসলে কোন সমস্যাই নেই, আছে কেবল তোমার বিশ্বাস যে সমস্যা আছে।

২.৪ তুমি তোমার সংস্কারগুলিকে পরিবর্তিত ক'রতে পার

বুঝে নাও : যেই মুহূর্তে তুমি নিজেকে একটি সংস্কারের সাথে যুক্ত কর, সেটা তোমাকে সেই সংস্কার ছাড়া সবকিছুকে সন্দেহ ক'রতে শেখাবে! যেই মুহূর্তে তোমার উপস্থিতি সংস্কারকে শোভিত করে, সংস্কার স্বাধীনভাবে বুদ্ধিমান হয়ে যায়।

যখন সংস্কারটি তোমার স্পর্শ পায় নি, যখন তুমি নিজেকে সেই সংস্কারের সাথে যুক্ত কর নি, তুমি দেখবে যে সেই সংস্কার জীবন্ত হবে না। দয়া ক'রে সত্যটি ধরে ফেল। তোমার উপস্থিতি বিনা সংস্কারটিতে জীবন সঞ্চার করা যায় না ও সেটির অস্তিত্ব থাকে না। যেই মুহূর্তে তুমি নিজেকে সেটির সাথে যুক্ত করে ফেল, সংস্কারটি জীবন্ত হয়ে যায়। সেটি তখন স্বাধীনভাবে বুদ্ধিমান হয়ে যায়। সেটা

তখন খেলা শুরু করে এবং সেই সংস্কারটি ছাড়া সবকিছুকে সন্দেহ ক'রতে তোমাকে উদ্যত করে।

সেইজন্য যখন তুমি অন্য কাউকে সমস্যাতে দেখ, তোমার পক্ষে তাদের সেই সমস্যা থেকে বার ক'রে নিয়ে আসা হয়ত খুব সহজ হয়। কিন্তু তুমি নিজে যখন একই সমস্যার মুখোমুখি হও, তুমি ধ্বস্তাধ্বস্তি কর, তুমি সন্তুলিত হ'তে পার না। কারণ যখন তুমি সমস্যার মুখোমুখি হও, তুমি সেই সমস্যার বাইরে, তোমার সংস্কারের বাইরে দেখতে সমর্থ হবে না। কোন সংস্কার থেকে কার্য করার সময় তোমার বুদ্ধমতার দ্বারগুলি বন্ধ হয়ে যায়।

শ্রবণ কর : যা কিছু তোমার ব্যক্তিত্বের সম্প্রসারণ, সেটা তোমার নিজের পেশী। যা কিছু তোমার থেকে জোর করে হঠাৎ বার করা হয়, তা হ'ল ক্যান্সার!

সংস্কার থেকে সাবধান। এমনকি তোমার দুঃখকষ্টও এক সংস্কার, তোমার বিষণ্ণতাও এক সংস্কার। যেই মুহূর্তে তুমি একটি সংস্কারকে সহায়তা করার নির্ণয় নাও, তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ সেই সংস্কারের হাতে ছেড়ে দিয়েছ। প্রথম দুই দিন তুমি তোমার পালঙ্কে বিষণ্ণ ব'লে শুয়ে থাকবে। তৃতীয় দিনের মধ্যে সেই বিষণ্ণতা তোমাকে অভিভূত ক'রে ফেলবে। তখন তুমি সেই বিষণ্ণতার মালিক নও, সেই বিষণ্ণতা তোমার মালিক হয়ে গেছে।

তোমার সংস্কারগুলি ভেঙ্গে বার হয়ে মুক্ত হওয়াই জীবনমুক্তি।

নিবিষ্টভাবে অবলোকন

কোন সংস্কার বা প্যাটার্ন স্বতন্ত্রভাবে বুদ্ধিমান হয়ে যায় যদি তুমি নিজেকে তার সাথে যুক্ত কর। যখন নিজেকে সেটার সাথে যুক্ত কর না, হঠাৎ দেখবে সেই সংস্কার জীবনহীন। সেই প্যাটার্ন আর থাকতে পারে না।

২.৫ অচেতনতার কোন অজুহাত নেই

সংস্কারগুলিকে কেবল তিনটি পদ্ধতিতে মুছে ফেলা যায় : এক – বুদ্ধিমত্তা ও সজাগতার মাধ্যমে; দুই – সরাসরি উদ্বুদ্ধ ইচ্ছার মাধ্যমে; তিন – দীক্ষার মাধ্যমে। কেবল এই তিনটি মাধ্যমে সংস্কারগুলিকে মুছে ফেলা যায়। পূর্ণত্ব প্রক্রিয়া এই তিনটির মধ্যে প্রথমটিকে ব্যবহার করে।

শ্রবণ কর : একটা সংস্কারকে কখনও তার ভিতরে ঢুকে ও তার সাথে সংগ্রাম ক'রে পূর্ণত্ব করা যায় না। সংস্কারের সাথে কাজ ক'রবে না, সংস্কারের ওপরে কাজ কর। সংস্কারের সাথে কাজ ক'রলে তুমি সেই সংস্কারে আটকে যাবে। সংস্কারের সাথে কাজ করা অর্থ সেই সংস্কারকে সম্মান করা! সংস্কারের ওপরে কাজ ক'রলে তার থেকে মুক্তি পাওয়া যায়।

সবচেয়ে চতুর যে পলায়ন পথ মানুষের মন ব্যবহার করে তা হ'ল – 'আমি এটা জেনেশুনে করিনি।' নিরন্তর এই অচেতন সংস্কার থেকে মানুষ ভোগে। কে ব'লেছে তুমি এটা জেনেশুনে করেছ? কিন্তু তুমি সেটা উদ্দেশ্য নিয়ে ক'রেছ! বোঝ, তুমি হয়ত না জেনেশুনে ক'রছ, কিন্তু তবুও তুমি কোন একটা উদ্দেশ্যে ক'রছ। তোমার উদ্দেশ্য সম্পর্কে অচেতন হওয়া দায়িত্বহীনতার অজুহাত হ'তে পারে না। না জানা কেবল এটাই বোঝায় যে কোথাও গোপনে তুমি এখনও তোমার সংস্কারগুলির সাথে স্বস্তিতে আছ। তুমি এখনও তোমার সংস্কারগুলির জন্য শ্বাসরুদ্ধ বোধ ক'রছ না।

অনুশীলন

কত ঘন ঘন তুমি বল, 'আমি এটা না জেনেশুনে করেছি?' পরেরবার যখন সেটা ঘটে, তুমি কি খুঁজে বার ক'রতে পার যে কোন সংস্কার তোমার ওপরে তখন কাজ করছিল?

২.৬ নতুনভাবে সাড়া দাও

কোন সংস্কারের প্রতি নতুনভাবে সাড়া দিলে তোমার ওপরে সেই সংস্কারের প্রভাব কমে যায়।

এমনকি তোমার শারীরিক অসুস্থতার জন্যও নতুন উপায়ে সাড়া দেওয়া আরম্ভ কর। তাদেরকে নতুনভাবে সাড়া দাও। যখন তুমি সত্যি ক্লান্ত বোধ ক'রছ, যখন তুমি অসুস্থ, যখন তোমার শরীরে বেদনা হচ্ছে, বিছানা থেকে লাফিয়ে ওঠ ও দৌঁড়াতে যাও। দ্যাখ, আসলে তুমি এই প্রকার ক'রলে, তোমার সমস্ত পেশী ও জৈবস্মৃতিগুলি বেঁচে থাকার তাগিদে একদম জেগে উঠবে। একইভাবে যখন তুমি কোণঠাসা হও, বিষণ্ণ হও, সমালোচিত হও, ভেঙ্গে পড়, তখন ধ্যানে চ'লে যাও ও আনপ্যাক কর। কারণ এই প্রকারে তুমি কখনও আগে সাড়া দেবার চেষ্টা কর নি! এক নতুনভাবে সাড়া দেওয়া আরম্ভ কর।

দ্যাখ, নতুনভাবে সাড়া দেওয়া সর্বদাই খুব রসাল ব্যাপার। উদাহরণস্বরূপ, যখন তুমি বিষণ্ণ থাক, তুমি সাধারণত কম্বল নাক পর্যন্ত টেনে ঘুমাও! পরিবর্তে নির্ণয় নাও, আমি শক্তিপূর্ণ ও তেজোময় হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠব। যদি তুমি এটা একবার ক'রতে পার, আবার বিষণ্ণতা এলেও তুমি পুরাতন উপায়ে সাড়া দেবে না।

কেবল একটা সংস্কারকে ভেঙ্গে ফেললে অন্য সংস্কারগুলিকে সহজেই ভেঙ্গে ফেলা যায়! যদি তুমি বিষণ্ণতা সংস্কারকে ভেঙ্গে ফেল, তারপর ক্রোধ, কাম, লোভ, নিরাপত্তাহীনতা সংস্কারগুলি সামনে এলে তুমি তাদেরকেও নতুনভাবে সাড়া দেবে।

অনুশীলন

  1. তোমার মধ্যে যে সংস্কারগুলিকে তুমি নিয়মিতভাবে দ্যাখ, তাদের লিখে ফেল। প্রতিটি সংস্কারের ওপরে তোমার বৈশিষ্ট্যপূর্ণ প্রতিক্রিয়াগুলিকে পুনরাহ্বান কর। দ্যাখ, কিভাবে তোমার বৈশিষ্ট্যমূলক প্রতিক্রিয়াগুলি তোমার ও আশেপাশের মানুষদের ক্ষতিসাধন করে।
  1. এখন প্রতিটি সংস্কারের ওপরে এক নতুন সজাগতা সহকারে সাড়া দেওয়ার জন্য সচেতনভাবে নির্ণয় নাও। কমপক্ষে পরের এগারোবার একই সংস্কারের সম্মুখীন হ'লে, সচেতন হয়ে নতুনভাবে সাড়া দাও।
  1. দেখবে, এগারোবার নতুনভাবে সাড়া দেওয়ার আগেই তোমার সেই সংস্কার মুছে গেছে!

২.৭ প্রতিটি নতুনভাবে সাড়া দেওয়াই এক নবজন্ম

চল, প্রথমে তোমাদের পুনর্জন্ম ব্যাখ্যা করি।

শ্রবণ কর! তুমি বহু শরীর ও মন ধারণ করেছ। অনেক মনের মধ্য দিয়ে তুমি অনেক শরীর ধারণ ক'রেছ এবং অনেক শরীরের মধ্যে অনেক মন ধারণ করেছ! কেবল একটি সংস্কার অতিক্রম করার জন্য তুমি হয়ত কুড়িটা দেহ ধারণ ক'রেছ। আবার একটা শরীরের মধ্য দিয়ে যাবার জন্য তুমি হয়ত বহু মন ধারণ ক'রেছ। কখন কখন একটি শরীর সহকারে তুমি কুড়িটি মনের মধ্য দিয়ে যাও, কখন কখন হয়ত একটি মনকে পরিবর্তিত না ক'রে তুমি কুড়িটি শরীরের মধ্য দিয়ে গেছ।

বুঝে নাও, আমি কেবল অনেক শরীরের কথা বলছি না। বহু শরীর চলে গেছে। তোমার বোঝ উচিত, বহু শরীরে তুমি একই মন নিয়ে বাস ক'রেছ এবং বহু মনের সাথে তুমি অনেক শরীরে বাস ক'রেছ। কখন কখন বহু মন সহকারে তুমি মুক্তি পাও না। আবার কখন কখন একটি মন সহকারে তুমি অনেক সংস্কার থেকে মুক্ত হও। যেই মুহূর্তে তুমি এটা বুঝতে পার, তখন এই বন্ধনকে অতিক্রম করার শক্তি লাভ কর, এই দুষ্টচক্র থেকে বার হয়ে আসতে পার। এখন তোমার এর থেকে মুক্ত হবার ক্ষমতা এসে গেছে।

যখনই তোমার মধ্যে এক নতুনভাবে সাড়া দেওয়া আরম্ভ হয়, তোমার এক নবজন্ম শুরু হয়। দৃষ্টান্তস্বরূপ, ধর, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে তুমি ভয়কে সাড়া দাও ভয়কে এড়িয়ে গিয়ে, ভয়ের মুখোমুখি না হয়ে অথবা তার সাথে না জড়িয়ে। হঠাৎ তুমি নির্ণয় নাও, আজ থেকে আমি ভয়ের মুখোমুখি হব ও তাকে গ্রহণ করব। আমি তোমাদের বলি, তাহ'লে আজ তোমার নতুন জন্ম শুরু হ'ল!

প্রতিবার যখন তুমি কোন সংস্কারকে নতুনভাবে সাড়া দিতে আরম্ভ কর, তোমার নতুন জন্ম আরম্ভ হয়। উদাহরণস্বরূপ, তোমার মধ্যে ক্রোধের সংস্কার আছে যেটা তোমার কুড়ি শতাংশ। তুমি যদি তার প্রতি নতুনভাবে সাড়া দেওয়া শুরু কর, তোমার ২০% নবজন্ম হবে। ধর, তোমার মধ্যে কামনার এক সংস্কার আছে, যেটা তোমার ৮০%। যদি তুমি সেটার প্রতি নতুনভাবে সাড়া দাও, তোমার ৮০% এক নতুন জন্ম নেবে।

তুমি দিনে কেবল দশ থেকে পনেরটি সংস্কার বা প্যাটার্ন থেকে সাড়া দাও। যদি তুমি এই সংস্কারগুলিতে একদম নতুনভাবে সাড়া দেওয়া শুরু কর, তোমার পুরাতন মন মৃত হবে এবং এক নতুন মন সৃষ্টি হবে। সেইজন্য আমরা বলি মাস্টারের সাথে প্রতিদিন এক নতুন জন্ম হয়। আমার শিক্ষা দেওয়া প্রতিটি সাড়া দেওয়াই তোমাদের জন্য এক নতুনভাবে বাঁচার উপায়।

ভেবে দ্যাখ, তুমি কি জেলার বা কারাধক্ষের সাথে বন্ধুত্ব ক'রতে চাও নাকি অন্য কায়েদীদের বন্ধু বানাতে চাও? তুমি এক কায়েদীর সাথে বন্ধুত্ব ক'রতে পার, কিন্তু সে কি তোমাকে জেল থেকে মুক্ত ক'রতে পারবে? বরঞ্চ, কারাধ্যক্ষের সাথে বন্ধুত্ব কর, সময় এলে সে তোমাকে ছেড়ে যেতে দেবে। কিন্তু লোকেরা সহ-কারাবাসীদের সাথে বেশী স্বস্তি পায়! কারাধ্যক্ষের সাথে বন্ধুত্ব করার জন্য তোমাকে বুদ্ধিমত্তাসম্পন্ন হ'তে হবে এবং নিজেকে সেই সুরে নিয়ে যেতে হবে। অন্যদিকে সহ-কারাবাসীদের সাথে বন্ধুত্ব ক'রে তুমি সারা জীবন সেখানেই থাকবে।

শ্রবণ কর! অবিরত হয় তুমি দেহ পরিবর্তন ক'রছ, অথবা মনকে পরিবর্তিত ক'রছ। একটি শরীরে তুমি নতুন নতুন মন চাও, নাকি একই মন নিয়ে তুমি অনেক শরীর ধারণ ক'রতে চাও? এখনই ঠিক কর। স্বভাবতই তুমি নতুন শরীর থেকে মুক্ত হবে।

অনুশীলন

পরের ৪৮ ঘণ্টা প্রতিটি পরিস্থিতিতে নতুনভাবে সাড়া দেওয়ার চেষ্টা কর। কিছু কিছু পরিস্থিতিতে সেটা সহজ হবে। অন্যগুলিতে সেটাকে অসম্ভব মনে হবে। যে সমস্ত প্রতিক্রিয়া তুমি পরিবর্তিত ক'রতে পার না, সেগুলি দেখায় যে তোমার সংস্কারগুলি কোথায় লুকিয়ে আছে।

২.৮ তোমার বিশ্বাসগুলিকে কখনও বিশ্বাস করবে না

কখনও তোমার বিশ্বাসগুলিকে বিশ্বাস করবে না।

তুমি তোমার বিশ্বাসগুলিকে খুব বেশী কদর কর।

শ্রবণ কর : তোমার সমস্ত বিশ্বাসগুলি কেবল তোমার সংস্কারগুলির ফলাফল।

তোমার সমস্ত বিশ্বাসগুলি তোমার জীবনের কেবল একটি কি দুটি ঘটনার ওপরে ভিত্তি করা। তোমার বাকী জীবনে তুমি

সেই বিশ্বাসগুলিকে ধরে ঝুলতে থাক এবং তোমার বিশ্বাসের বাইরে কোন কিছুকে দেখতে অস্বীকার কর। কিছু সময় পরে, তোমার বিশ্বাসের সাথে কোন কিছু সারিবদ্ধ না থাকলে তাকে তুমি মেনে নেওয়া বন্ধ কর। তোমার বিশ্বাসগুলিতে সচেতনতা নিয়ে আস।

নিজের সম্বন্ধে তুমি যা কিছু ধারণা বহন কর তাদের সম্পর্কে সজাগ হও। তোমার বৈশিষ্ট্যমূলক প্রতিক্রিয়াগুলি সম্পর্কে সচেতন হও। তোমার সমস্ত ধারণাকে প্রশ্ন কর, সমস্ত প্রতিক্রিয়াগুলিকে প্রশ্ন কর। সেই বিশ্বাস অতীতে ভালভাবে তোমার যত্ন নিয়েছিল ব’লে বিব্রত হবে না। সর্বদা তোমার সকল বিশ্বাস, সমস্ত সংস্কার ভেঙ্গে মুক্ত হও। তোমার মধ্যে এক পরিবর্তন নিয়ে আসার জন্য একমাসই যথেষ্ট।

নিবিষ্টভাবে অবলোকন

প্রতিবার যখন তুমি তোমার কোন দৃঢ় বিশ্বাসকে প্রশ্ন কর, তুমি নিজের সম্পর্কে এক নতুন ধারণা সৃষ্টি করা আরম্ভ ক’রবে। নিজের সম্পর্কে তোমার সৃষ্টি করা সমস্ত ভুল সংজ্ঞাগুলিকে বাদ দিতে দিতে তুমি এক ‘নতুন তুমি’ সৃষ্টি ক’রতে থাকবে।

২.৯ তোমার সংস্কারগুলি কি তোমার নির্ণয় নিচ্ছে?

তাকিয়ে দেখ, জীবনে তুমি কিভাবে নির্ণয় নাও। নিজেকে জিজ্ঞাসা কর – এটা আমার মানসিক নক্সা থেকে হচ্ছে, নাকি ইচ্ছাশক্তি বা বাছবিচার থেকে হচ্ছে? নিজেকে প্রশ্ন কর – আমি কি এটা সৎ, সত্য, সঠিক আকাশ থেকে ক’রছি? আমি কি নির্ণয়গুলি সচেতনতা থেকে, আধ্যাত্মিক বল থেকে নিচ্ছি? নাকি আমি কমপক্ষে পার্থক্যকরণের ক্ষমতা থেকে কার্য করছি?

সবচেয়ে খারাপ হ’ল তোমার মানসিক নক্সা বা সংস্কার থেকে কাজ করা।

পার্থক্যকরণের ক্ষমতা হ’ল জীবনের ছবিটাকে বড় ক’রে দেখা এবং নির্ণয় নেওয়া। তার অর্থ, সেই পরিস্থিতিতে তুমি জীবনের সর্বোচ্চ সত্যের সাথে একেবারে সত্যসন্ধ ও একীভূত হবে। দৃষ্টান্তস্বরূপ, কেউ কিছু চুরি ক’রেছে। যদি সে ধরা পড়া সত্ত্বেও লুকিয়ে থাকতে চেষ্টা করে, সে তার সংস্কারটিকে শক্তিশালী ক’রছে। কিন্তু সে যদি বলে, আমি সৎ হব। আমি একবার শাস্তি পাব, কিন্তু আমি সারাজীবন এই সংস্কার থেকে ছাড়া পেয়ে যাব! – এটাই পার্থক্যকরণের ক্ষমতা। তাহ’লে তুমি এক ধাপ থেকে পরের ধাপে প্রবেশ কর। যদি তুমি মানসিক প্যাটার্ন বা সংস্কার থেকে নির্ণয় নিচ্ছ, ইচ্ছাতে চ’লে যাও। যদি তুমি নির্ণয়গুলি ইচ্ছা থেকে নিচ্ছ, পার্থক্যকরণের ক্ষমতায় চ’লে যাও। যদি তুমি কমপক্ষে পার্থক্যকরণের স্তরে থাক, তাহ’লে আমি তোমাদের চৈতন্যতে নিয়ে যেতে পারি!

নিবিষ্টভাবে অবলোকন

তুমি তোমার সংস্কার থেকে কত ঘন ঘন কার্য কর? কতবার পার্থক্যকরণের ক্ষমতা থেকে কাজ কর? নিজেকে অনবরত লক্ষ্য কর। তুমি দেখবে যে কিভাবে সহজ সজাগতা তোমাকে সচেতন নির্ণয় নেবার দিকে নিয়ে যায়।

২.১০ মূলে চলে যাও

প্রতিটি প্রতিক্রিয়ার মূলে যাও।

খুঁজে বার কর, কখন তুমি তোমার মধ্যে সেই নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করা শুরু ক'রেছ।

তোমার মধ্যে হয়ত নকারাত্মক ও সকারাত্মক মিলিয়ে দশটি গুণ আছে, যেমন সাহস, বিষণ্ণতা, নিরাপত্তাহীনতা, দৃঢ়প্রত্যয় ইত্যাদি।

তুমি সেই গুণগুলিকে কখন বিকাশ ক'রতে শুরু ক'রেছিলে? তার অর্থ, তুমি কখন এই সমস্যাগুলিকে এইভাবে সাড়া দিতে আরম্ভ ক'রেছিলে?

মূলে চলে যাও। খুঁজে বার কর, কখন সেই সংস্কার তোমার ভিতরে জন্ম নিয়েছে। সেই সময়তেই 'এই তুমি'-র জন্ম হয়েছে, তোমার এই সংস্করণের জন্ম হয়েছে!

অনুশীলন

তোমার প্রতিটি সংস্কারের মূলে যাও এবং দ্যাখ কখন তুমি সেইভাবে প্রতিক্রিয়া করা আরম্ভ ক'রেছ।

এবারে নির্ণয় নাও, ঠিক এখন থেকে তুমি কোন সংস্কার ধারণ ক'রবে না। তুমি কেবল সেই প্রবাহকে ধারণ ক'রবে যা তোমাকে মুক্ত করে। সজাগ হয়ে নির্ণয় নাও যে তুমি কেবল সচেতনতা থেকে, বিশুদ্ধ আধ্যাত্মিক স্বতন্ত্রতা থেকে নির্ণয় নেবে।

দ্যাখ, যখন তুমি মুক্ত হয়ে কার্য ক'রবে, তুমি সকল মঙ্গলজনক গুণাবলী বিকিরণ ক'রবে, কিন্তু তুমি তা জানবেও না! তুমি চিন্তা ক'রবে না তোমার সেই গুণগুলি আছে ব'লে, কিন্তু অন্যেরা তোমার সেই গুণাবলী আছে ব'লে মনে ক'রবে! তুমি কেবল সেই গুণগুলিকে বিকিরণ ক'রবে!

২.১১ সহজ সংস্কারগুলি দিয়ে শুরু কর

যখন তোমার সংস্কারগুলির সাথে লড়াই শুরু কর, তখন তুমি অচেতনভাবে হেরে যাবার এক খেলা পরিকল্পনা কর! একদিন তুমি বল, আমি আমার পঁচিশ বছরের মদ্যপানের অভ্যাস ভেঙ্গে ফেলব। মদ্যপানের অভ্যাস পঁচিশ বছর ধ'রে হ'লেও তুমি তাকে ভেঙ্গে ফেলতে পার, কিন্তু সেটা তখনই হবে যখন তোমার কাছে সেই সংস্কারের সাথে লড়াই করার জন্য, পূর্ণত্ব করার জন্য যথেষ্ট হাতিয়ার থাকবে।

যখন তুমি নিজের সাথে সম্পর্কতা আরম্ভ কর, বড় সংস্কারগুলির সাথে লড়াই করা শুরু ক'রবে না। প্রথমে সেই সংস্কারগুলির সাথে পূর্ণত্ব করা আরম্ভ কর যেগুলি এখনও তোমার জৈবস্মৃতিতে শিকড় গাড়ে নি; তাহ'লে তুমি সাহস ও আত্মবিশ্বাস পাবে। নিজের সাথে সম্পর্কতা গড়া শুরু হয়ে যাবে। নিজেকে শ্রবণ করার আকাশ তুমি পেয়ে যাবে। একবার শ্রবণ ক্রিয়া বিকশিত হয়ে গেলে, তুমি আরও শক্তিশালী সংস্কারগুলির সাথে কাজ ক'রতে পার।

অনুশীলন

  1. তুমি যেসব সংস্কার নিয়ে লড়াই ক'রছ তাদের তালিকা লিখে ফেল এবং তাদের 'শক্তিশালী', 'মাঝামাঝি' ও 'দুর্বল' ব'লে শ্রেণীবিভাগ কর।
  1. এবারে দুর্বল সংস্কারগুলির জন্য কাজ শুরু কর। এই সংস্কারগুলি থেকে কার্য না করার সিদ্ধান্ত নাও। কয়েক
সপ্তাহ পরে, তুমি দেখবে যে তুমি অনেকগুলি দুর্বল সংস্কার৩) এইভাবে তুমি তোমার সংস্কারগুলিকে সফলভাবে মুছে
মুছে ফেলেছ এবং তুমি পরের স্তরের জন্য তৈরি হয়ে গেছ।ফেলতে থাকবে এবং আরও বেশী বেশী ক’রে সংস্কার মুছে
ফেলার জন্য সাহস ও আত্মবিশ্বাস অর্জন ক’রবে।