পরম আশীর্বচন
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
১.১ সৃষ্টি করার জন্য তুমি এক আকাশ
শ্রবণ কর : তুমি সর্বদাই ভাব তোমার সামনে জীবন কেবল ঘটে চলেছে, তোমার তাতে কিছুই করার নেই।
না!
তুমি উপলব্ধি কর কি না কর, প্রতিটি মুহূর্তে তুমি কিন্তু অনবরত তোমার অতীত দ্বারা ভবিষ্যৎ সৃষ্টি করছ।
যেভাবে মাকড়শা তার শরীর থেকে জাল বোনে, তুমিও সেইভাবে অবিরত সৃষ্টি ক'রে যাচ্ছ তোমার অভিজ্ঞতা করা পরিবেশ, আবেগ, সমস্যা ও সমস্ত ফলাফল।
যে স্থানে এই সৃষ্টি ঘটে তা হ'ল বর্তমান মুহূর্ত।
সচেতনভাবে বা অচেতনভাবে, প্রতিটি মুহূর্তে তোমার নিজের প্রতীতি (cognition) থেকে তুমি তোমার জীবনের জাল বুনে চলেছ। দুর্ভাগ্যবশত বেশীরভাগ সময়ই তুমি এটা অচেতনভাবে করছ। সেইজন্য জীবন তোমার জন্য এত আকস্মিকতা ও অভিঘাত (শক) নিয়ে আসে।
জাগো! জীবন সফলতার জন্য নয় অথবা টাকাকড়ি বানাবার জন্য নয় অথবা বিরাট সম্পর্কতা তৈরি করার জন্য নয় অথবা বিখ্যাত বা সেরকম কিছু হবার জন্য নয়। জীবন কেবল এক আকাশ (space, জায়গা, স্থান) সৃষ্টি করার জন্য, যেখানে তোমার ইচ্ছা করা জীবন সহজেই তোমার বাস্তবতা হয়ে যায়। সেই আকাশ এক শূন্যস্থান যা তোমার জীবনের ভিতরে ঘটনাগুলিকে শুষে নিতে পারে। তুমি সঠিক আকাশ সৃষ্টি করলে, সেখানে সমস্ত ঘটনাগুলি তোমার ইচ্ছামত প্রবেশ ক'রবে।
সঠিক অন্তর আকাশ সৃষ্টি করা এক বড় আধ্যাত্মিক অভ্যাস অথবা কৃতিত্ব নয়। তোমাকে কেবল এই বিশ্বাসটা ছাড়তে হবে যে এটা করা অসম্ভব, তাহ'লেই হবে!
তোমার অন্তর আকাশে যা কিছু আছে, তা এক সম্ভাবনা। যদি তুমি বিষণ্ণতা বহন কর, বুঝে নাও যে, তুমি মহাজগৎকে তোমার জীবনে আরও বেশী বিষণ্ণতা দেবার জন্য আদেশ দিচ্ছ। যদি আনন্দ বহন করছ, তাহ'লে তুমি তোমার জীবনে আরও আনন্দ প্রবেশ করার জন্য অপেক্ষা করছ। যদি তুমি তোমার ভিতরে পরিতৃপ্তি বহন কর, পূর্ণতা বহন কর, তুমি তাহ'লে মহাবিশ্বকে তোমার জীবনে আরও পূর্ণতা নিয়ে আসার জন্য আদেশ দিচ্ছ।
তোমাদের মধ্যে কয়জন মনে কর যে তোমার ভিতরে ভুল অন্তর আকাশের জন্য তুমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছ, জীবনে সম্প্রসারিত হও নি, জীবনে বৃদ্ধি পাও নি, নানা মাত্রায় নানা সম্ভাবনা হাত ছাড়া করেছ?
তাহ'লে এখন সঠিক অন্তর আকাশের গুরুত্ব জানতে পারলে। এবার সেটা সৃষ্টি করা আরম্ভ কর!
যখন তুমি উপলব্ধি কর যে তুমিই জীবনে সবকিছু সৃষ্টি করছ, তখন দুটো জিনিষ হয়। প্রথম : জীবনে কোন কিছু অর্জন করার উদ্দেশ্যে তোমার সমস্ত সংগ্রামগুলি তাদের অর্থ হারিয়ে ফেলবে। আর দ্বিতীয়টি হ'ল, তোমার নিজের শক্তির বিশালতায় জেগে ওঠা ছাড়া তোমার কাছে বেছে নেবার জন্য আর কিছুই থাকবে না।
সুখবর হ'ল, তুমি মান কি না মান, বিশ্বাস কর কি না কর, বোঝ কি না বোঝ, তুমি হ'লে ঈশ্বর! তোমার অন্তর আকাশ সর্বশক্তিময়!
সঠিক অন্তর আকাশ সহকারে তোমার শব্দাবলী দ্বারা তুমি বিশ্ব পরিবর্তন ক'রতে পার।
১.২ তোমার চার অন্তর্শক্তি
যদি তুমি জানতে যে তোমার জীবন থেকে দ্বন্দ্ব, চাপ ও দুঃখকষ্ট চিরকালের জন্য নির্মূল করার এক উপায় আছে, তবে তুমি কি করতে?
শ্রবণ কর : তুমি তা ক'রতে পার!
তোমার পছন্দের বাস্তবতাকে সহজেই প্রকাশ করার ক্ষমতা সত্যি তোমার আছে!
তোমার আত্ম-রূপান্তরের সম্ভাবনা আছে এবং তাতে তোমার জীবনের সমস্ত অভিমুখ সমৃদ্ধ হবে ও তুমি স্বাস্থ্য, সম্পদ, অর্থপূর্ণ সম্পর্কতা, স্থায়ী আনন্দ – এসব পাবে।
তোমাদের প্রত্যেকের ভিতরে এক বিশাল সম্ভাব্য শক্তি আছে, যাকে কুণ্ডলিনী বলে।
কুণ্ডলিনী হ'ল তোমার সুপ্ত অন্তর্শক্তি যা তুমি কখনও ব্যবহার কর নি এবং যাকে তুমি হয়ত জানই না! কুণ্ডলিনী তোমার মধ্যে চারটি ভিন্ন ধারায় প্রকাশিত হয়, তাদের চার অন্তর্শক্তি বলে। এই সমস্ত অন্তর্শক্তি তোমার জীবনে কুণ্ডলিনী শক্তিরই বিভিন্ন প্রকাশ।
যদিও তুমি জীবনে এই শক্তিগুলিকে রোজ ব্যবহার কর, তুমি তাদের সচেতনভাবে এক স্পষ্ট অভিপ্রায় সহকারে ব্যবহার কর না। দয়া ক'রে বোঝ, এই শক্তিগুলি মহান শক্তি, ঠিক যেন বিদ্যুৎশক্তি ও বায়ুশক্তি।
যদি তুমি তাদের সঠিকভাবে ব্যবহার কর, সেগুলি তুমি যা চাও তাই তোমার জন্য বর্ষণ ক'রতে পারে। কিন্তু যদি তুমি তাদের ঠিকভাবে ব্যবহার ক'রতে না পার, সেগুলি তোমার জীবনকে নকারাত্মকভাবে প্রভাবিত করতে থাকবে।
তোমার ভিতরে সঠিক আকাশ সৃষ্টি করার চাবিকাঠি হ'ল তোমার মহত্তম ও সর্বোচ্চ সম্ভাবনাকে প্রকাশিত করা। যখন তুমি তোমার ভিতরে সঠিক আকাশ সৃষ্টি কর, তোমার পছন্দ করা সমস্ত ঘটনাগুলি তোমার জীবনে বিনা-প্রচেষ্টায় প্রবেশ করতে থাকবে! তুমি যাই কর তাতে সফল হবে। যখন তুমি এই শক্তিগুলিকে সঠিকভাবে ব্যবহার ক'রতে শেখ, তুমি কেবল তোমার নিজের জীবনে রূপান্তরিত হবে তা নয়, তোমার চতুঃপার্শ্বে বসবাসকারী সকলের জীবনও রূপান্তরিত হবে।
১.৩ তোমার চার অন্তর্শক্তি সাক্ষাৎ কর
তোমার ভিতরের এই মহান শক্তিগুলির উন্মেষণে সমর্থ হবার জন্য, তোমাকে প্রথমে নিজের সম্পর্কে আরও একটু জানতে হবে।
তুমি জান কি না জান, বিশ্বাস কর কি না কর, তোমার ভিতরে চারটি বিশাল শক্তি অধিষ্ঠিত আছে। সেগুলি তোমার জীবনের চারটি প্রধান মাত্রার সাথে সম্পর্কিত – তোমার শব্দ (বাক্), তোমার চিন্তা, তোমার ভাব এবং তোমার জীবনযাপন। এই মাত্রাগুলির প্রতিটিকে যখন তুমি সর্বোচ্চ সম্ভাবনাতে জাগ্রত কর, তা একেকটি মহান শক্তি হয়ে তোমার জীবনকে সহায়তা প্রদান করে।
তাহ'লে দেখছ, তোমার চার অন্তর্শক্তি হ'ল :
❖ কথার শক্তি বা সংস্কৃতে বাক্শক্তি
❖ চিন্তার শক্তি বা মনশক্তি
❖ ভাবের শক্তি বা প্রেমশক্তি
❖ জীবনশক্তি বা আত্মশক্তি
১.৪ এই চার অন্তর্শক্তিকে জাগ্রত ক'রলে কি হয়?
❖ বাক্শক্তিকে উন্মেষিত ক'রলে নিজের ও অপরের জন্য সঠিক ও সবচেয়ে ফলপ্রসূ শব্দাবলী প্রয়োগ করার জন্য তোমার স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা হবে। ❖ চিন্তাশক্তিকে আবিষ্কার ক'রলে তোমার চাকরি, ব্যাবসা, সম্পর্কতা, শিক্ষা, অর্থ ও জীবন বিষয়ে সফলতা অর্জন করার জন্য তুমি চিন্তাগুলিকে কেন্দ্রিত ক'রতে পারবে।
❖ প্রেমশক্তি তোমায় শিক্ষা প্রদান করে কিভাবে শক্তিপূর্ণ দায়িত্বের মাধ্যমে তুমি জীবনের পরের স্তরে নিজেকে উন্নীত ক'রবে। ❖ আত্মশক্তিকে প্রকৃতপক্ষে তখনই উপভোগ করবে, যখন তুমি উপলব্ধি কর যে জীবন অপরের জন্য যাপন করলেই পরমপ্রাপ্তি হয়।
১.৫ জীবনমুক্তির সুগন্ধসার
তুমি নিজেকে যেভাবে জান, অনুভব কর বা 'তুমি' ব'লে যাকে শনাক্ত কর, তাকে অতিক্রম ক'রে তোমার ভিতরে ও বাইরে সীমাহীন সম্প্রসারণের প্রবাহের সাথে সারিবদ্ধ হ'য়ে তোমার অন্তর আকাশকে প্রতিনিয়ত সম্প্রসারিত করাই জীবনমুক্তিতে বাস করা। এটা বোঝ যে জীবনের স্বাভাবিক প্রবাহ সম্প্রসারণের দিকে হয়। কেবল সেই সম্প্রসারণের সাথে নিজেকে প্রবাহিত হ'তে দিতে হবে। জীবনমুক্তি হ'ল তোমার জীবনের প্রতিটি মাত্রাকে বাস্তবায়িত ক'রে তার
সর্বোচ্চ শিখরে বাস করা, তা সেটাকে তুমি পার্থিব জীবন অথবা আধ্যাত্মিক জীবন, যাই বল না কেন।
জীবনমুক্তিতে বাস করা শুরু ক'রলে তুমি তোমার ভিতরে ও বাইরে আরও বেশী বেশী ক'রে সম্প্রসারিত আকাশের দিকে চালিত হও।
আমি বলতে পারি, তুমি স্পষ্টভাবে চারটি পৃথক আকাশ অভিজ্ঞতা করবে। চারভাবে তুমি নিজেকে ও জীবনকে অভিজ্ঞতা কর।
❖ তুমি নিজেকে বিশ্বাস কর (সকারাত্মকতার আকাশ)
❖ তুমি নিজেকে অতিক্রম ক'রে সম্প্রসারিত হও (সম্ভাবনার আকাশ)
❖ নিজেকে তোমার জীবনের সমস্ত ঘটনার উৎস ব'লে অভিজ্ঞতা কর (অধিনায়কত্বের আকাশ)
❖ তুমি তোমার চতুঃপার্শ্বে অন্যদের জীবনের শক্তির উৎস হও (জীবনমুক্তির আকাশ)
এই চার আকাশের প্রতিটি একেকটি সূত্র দ্বারা পরিচালিত, যাকে আমি বলি তত্ত্ব। এটা বুঝে নাও যে তত্ত্ব কোন বিধান বা আদেশ (commandment) নয়। প্রতিটি তত্ত্ব তোমাকে বারংবার সেই আকাশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এক শক্তিশালী সূত্র।
১.৬ তত্ত্বসমূহ – সার্বভৌমিক সূত্রাবলী
সংস্কৃত শব্দ ‘তত্ত্ব’ আমাদের জীবন অভিজ্ঞতার ভিত্তি নির্মাণকারী বাস্তবতার এক অপরিবর্তনীয় সূত্র বা এক অভিমুখ নিবেদন করে। তত্ত্ব পুরোপুরি বস্তুগত (যেমন, দৃশ্য, শব্দ, স্বাদ ইত্যাদির সূত্র) হ'তে পারে, আবার সম্পূর্ণরূপে অধিবিদ্যামূলকও (যেমন, অদ্বৈত তত্ত্ব) হ'তে পারে।
কিছু তত্ত্ব (যথা, বস্তু তত্ত্ব) যেমন সার্বজনীন অভিজ্ঞতার এক অংশ, তেমনি আধ্যাত্মিক তত্ত্বের মত কিছু তত্ত্ব ততটাই অভিজ্ঞতা করা যায় যতটা আমরা সেগুলির সাথে নিজেকে সংযুক্ত করি এবং সেগুলিকে আমাদের চিন্তা ও কার্যকে পরিচালিত করার অনুমতি দিই।
আমাদের প্রসঙ্গে তত্ত্ব কতগুলি শব্দসমষ্টি যা তোমার মধ্যে ইতিমধ্যে উপস্থিত নির্দিষ্ট কিছু সামর্থ্যকে জাগ্রত ক'রতে পারে ও সেই সুপ্ত সম্ভাবনাকে সম্ভব ক'রতে পারে। যখন তা বাস্তবায়িত হয়, তাকে সত্য ব'লে জানা হয়। তোমার মধ্যে নির্দিষ্ট কিছু বাস্তবতাকে জাগ্রত করার জন্য তোমাকে দেওয়া মাস্টারের (গুরু) শব্দাবলী হ'ল তত্ত্ব। যখন তুমি সেই শব্দাবলী ব্যবহার ক'রে কিছু বাস্তবতাকে জাগরিত কর, তা তখন তোমার জন্য সত্য হয়ে যায়।
শ্রবণ কর : যখন আন্তরিকভাবে কোন তত্ত্ব অভ্যাস করা হয়, তা তোমার বাস্তবতার এক অংশ হয়ে যায়। তখন তত্ত্ব আর তত্ত্ব থাকে না, সেটা তোমার জন্য সত্য হয়ে যায়। তুমি সেই সত্যে অধিষ্ঠিত হয়ে যাও।
❖ সম্পুর্তি-তত্ত্ব সকারাত্মকতার (positivity) আকাশ পরিচালনা করে
❖ শ্রদ্ধা-তত্ত্ব সম্ভাবনার (possibility) আকাশ পরিচালনা করে
❖ দায়িত্ব-তত্ত্ব অধিনায়কত্বের (লীডারশিপ) আকাশ পরিচালনা করে
❖ সমৃদ্ধকরণ-তত্ত্ব সমৃদ্ধকরণের (enriching) আকাশ পরিচালনা করে
প্রতিটি তত্ত্ব তার অনুরূপ শক্তিকে তোমার মধ্যে উন্মেষিত করার জন্য চাবিকাঠি হয়ে আছে।
- সম্পূর্তি (Integrity) অভ্যাস ক'রলে তোমার কাছে বাক্শক্তি উপলব্ধ হবে
- শ্রদ্ধা (Authenticity) অভ্যাস ক'রলে তোমার কাছে চিন্তা শক্তি উন্মুক্ত হবে
- দায়িত্বশীলতা (Responsibility) অভ্যাস ক'রলে তোমার কাছে প্রেমশক্তি সম্ভব হবে
- যেই মুহূর্তে তুমি অন্যদের সমৃদ্ধ (enriching) করার নির্ণয় নাও তুমি সমৃদ্ধকরণের শক্তিতে প্রবেশাধিকার পাবে
সকারাত্মকতার আকাশ (Space of Positivity)

সম্ভাবনার আকাশ (Space of Possibility)

অধিনায়কত্বের আকাশ (Space of Leadership)

জীবনমুক্তির আকাশ (Space of Enlightenment)

১.৭ তোমার সাথে কি ঘটছে?
এই চারটি শক্তি তোমার জীবনকে অভিজ্ঞতা করার প্রণালীকে কিভাবে রূপান্তরিত ক'রতে পারে তা জানার আগে দেখা যাক, তোমার জীবনে ঠিক এই সময়ে কি ঘটছে।
তুমি কি অনুভব কর যে তুমি তোমার স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কতার সর্বোচ্চ শিখরে বাস করছ?
যদি তুমি গভীরে তাকাও, দেখবে যে তুমি তোমার ভিতরে অতৃপ্তির এক একটানা তন্তু (সুতো) বহন ক'রে চলেছ – এক অপরিপূর্ণতার ভাব, কিছু একটা নেই তার অনুভূতি। তুমি এই অসন্তুষ্টির কারণ জান না, কিন্তু তুমি জীবনকে দোষারোপ ক'রতে থাক – তোমার চারপাশে সবকিছুকে ও সবাইকে দোষ দিতে থাক! এটা কত দুর্ভাগ্যজনক – মনুষ্যসমাজের প্রায় সবাই অসন্তোষের এই সূতাটি বহন করে। এমনকি তথাকথিত সফল ব্যক্তিগণ – ধনী, বিখ্যাত, শীর্ষস্থানীয় যশস্বী, ক্ষমতাশালী রাষ্ট্রনায়ক, লীডার ও রাজনীতিজ্ঞ – প্রায় সবাই এই অতৃপ্তিতে ভোগে। তোমার ভিতরে ‘তুমি’ সম্পর্কে এক গভীর অপূর্ণতা অনুভব কর!
লাখ লাখের বেশী মানুষ, লাখ লাখ মনের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে তোমাদের বলি – প্রায় সবাই অনুভব করে যে তারা আরও ভালভাবে বাঁচতে পারত, আরও ভাল ক'রতে পারত, আরও ওপরে যেতে পারত।
তাহ'লে তোমার জীবনের সর্বোচ্চ শিখরে বাস করার জন্য কে তোমাকে প্রকৃতপক্ষে বাধা দিচ্ছে? কোথা থেকে এই অপূর্ণতা আসে? তুমি এখন পর্যন্ত জীবন কিভাবে যাপন করেছ, কিভাবে তুমি জীবনকে বুঝেছ ও জীবনকে সাড়া দিয়েছ - তার ওপরে এটা নির্ভর করে।
সত্য হ'ল, আমরা সবাই জীবন থেকে যতই অনন্য অভিজ্ঞতা লাভ করি না কেন, আমাদের প্রায় প্রত্যেককেই এমন পরিস্থিতির সম্মুখীন হ'তে হয়েছে যখন আমরা আমাদের চেয়ে বড় ও শক্তিশালী কিছুর সামনে শক্তিহীন অনুভব করেছি।
দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতিগুলিই ধীরে ধীরে আমাদের নিজের সম্পর্কে এবং বিশ্ব ও ঈশ্বর সম্পর্কে বিশ্বাসগুলিকে আকার প্রদান করে। এই পরিস্থিতিগুলি আমাদের বেঁধে রাখে জীবনের নকারাত্মক তথাকথিত ভবিষ্যবচনে ও জীবনের অপূর্ণ অভিজ্ঞতাতে।
আমাদের বিশ্বাস যে আমাদের জীবনের অভিজ্ঞতা বাইরের পরিস্থিতির ওপরে নির্ভর করে। পক্ষান্তরে তা নির্ভর করে, আমরা সেই পরিস্থিতিতে কিভাবে সাড়া দিতে পছন্দ করি এবং তাকে আমাদের অভ্যন্তরীণ বোধ হিসাবে কিভাবে নিতে চাই, তার ওপরে। জীবন কেবল বাইরে কোথাও ঘটছে না, জীবন আমাদের ভিতরেই ঘটছে!
আমাদের প্রত্যেকেরই কিছু দুর্বল ক্ষেত্র আছে ও সেখানে আমরা জীবনের সাথে সম্বন্ধতায় আটকে গেছি। এই দুর্বল ক্ষেত্রগুলি সম্পর্কে সাধারণত আমরা অচেতন থাকি এবং সেগুলি আমাদের বারবার অচেতন-পছন্দ করার দিকে চালিত করে এবং অপূর্ণ কার্যের দুষ্টচক্র সৃষ্টি করে, যাকে আমরা কর্ম বলি।
যেহেতু জীবন সদাই পরিবর্তনশীল, বাইরের পরিস্থিতিকে পরিবর্তন ক'রে আমাদের জীবনের অভিজ্ঞতাকে পরিবর্তিত করার কোন প্রয়াস তো বিফল হবেই। কিন্তু কিভাবে জীবনকে গ্রহণ করা যায় ও জীবনের সাথে যুক্ত হওয়া যায়, তার কর্তা আমরা অবশ্যই হ'তে পারি।
১.৮ বাস্তব জগৎ ও আমার জগৎ
তোমার জীবন অনবরত ঘটে চলেছে। তোমার জীবন ঘটার ফলে জীবনের অভিজ্ঞতা তোমার মধ্যেই ঘটছে! এটা তোমার জীবন সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা।
বাইরে যে জীবন অবিশ্রাম ঘটে চলেছে – তাকে ‘বাস্তব জগৎ’ (The world), আর জীবনের যে অনন্য অভিজ্ঞতা আমাদের হচ্ছে – তাকে ‘আমার জগৎ’ (My world) বলা যাক। ‘আমার জগৎ’ হ’ল এমন এক ফিল্টার (ছাঁকনি) যেটা আমরা প্রত্যেকে নিজের অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের সামনে ঘটা জীবনের জন্য প্রয়োগ করি এবং আমাদের জীবনের বর্তমান ও ভবিষ্যৎ অভিজ্ঞতাগুলিকে রূপ দিই।
উদাহরণস্বরূপ, ধর একটা সাপ হঠাৎ এই ঘরে প্রবেশ ক’রল। ঘটনাটি অবশ্যই ‘বাস্তব জগতের’ ঘটনা। কিন্তু ঘরের প্রতিটি মানুষ এতে ভিন্ন ভাবে সাড়া দেবে এবং তারা তাদের ব্যক্তিগত ‘আমার জগৎ’ থেকে সাড়া দেবে! প্রতিটি মানুষ তার নিজের প্রতীতি (বোধ) থেকে সাড়া দেবে এবং সেটা হবে তার জীবনের অভিজ্ঞতা ও সাড়া দেওয়ার এক জটিল ফলাফল। তোমার ভয় ও প্রত্যাশাগুলি হ’ল সেই ফিল্টার, যার মধ্য দিয়ে তুমি জীবনকে গ্রহণ কর।
বুঝে নাও, তোমার জীবনে দুটি জিনিশ অনবরত ঘটে চলেছে – ১) ঘটনা এবং ২) সেই ঘটনা সম্বন্ধে তোমার বহন করা উপলব্ধি। তোমার জীবনে সর্বদাই কিছু না কিছু ঘটে চলেছে এবং সেই ঘটনাগুলি তোমাকে ব্যক্তিগতভাবে উপলব্ধি ও প্রতীতি প্রদান ক’রেছে।
‘বাস্তব জগৎ’ অথবা আসল ঘটনা কেবল কতগুলি বাস্তব তথ্যের সমষ্টি। ‘বাস্তব জগৎ’ সম্পর্কে তোমার উপলব্ধি – যেটা তোমার ‘আমার জগৎ’ – তাতে আছে তোমার বিচার, লেবেল, ধারণা, মতামত, প্রবণতা, ব্যাখ্যা, বিশ্বাস, অভিজ্ঞতা, প্রত্যাশা ও স্মৃতি সমূহ - যা প্রকৃত ঘটনার সাথে হয়ত সম্পর্কিত অথবা বিনা সম্পর্কিত।
জীবনে যা ঘটছে তার জন্য তোমার বহন করা উপলব্ধি নির্ভর করে তোমার মৌলিক প্রতীতির ওপরে। পাঁচ ইন্দ্রিয়ের মাধ্যমে তোমার সিস্টেমে প্রবেশকারী কোন তথ্যকে তুমি কিভাবে গ্রহণ কর, প্রসেস্ কর, ব্যাখ্যা কর ও তাতে কিভাবে সাড়া দাও, সেটাই হ’ল তোমার প্রতীতি। দুর্ভাগ্যবশত তুমি জীবনে কখনও প্রকৃতপক্ষে ঘটা ঘটনাগুলির সংস্পর্শে নেই, কারণ তোমার কাছে ‘তোমার উপলব্ধি’-ই হ’ল আসল ঘটনা।
জীবন থেকে এই পৃথকীকরণ তোমার শৈশবে ছিল না। তোমার জীবন ‘বাস্তব জগৎ’ ও ‘আমার জগৎ’-এ বিভক্ত ছিল না, কারণ তখন তোমার কোন অসম্পূর্ণ প্রতীতি, কোন ভয় বা কোন প্রত্যাশা ছিল না। এই অপূর্ণ প্রতীতি, ভয় ও প্রত্যাশাগুলিই তো জীবন যেভাবে আছে সেভাবে গ্রহণ ক’রতে বাধা প্রদান করে।
তুমি বড় হ’লে, বিশেষ ক’রে যখন তুমি ভাষা ও প্রতীতির সামর্থ্য অর্জন কর, তোমার মধ্যে ধীরে ধীরে এই পৃথকীকরণ ও বিকৃতি ঘটে।
ভাষা এমন এক জিনিশ যা জীবনকে বাক্সগুলিতে গুছিয়ে রাখতে চেষ্টা করে! এই বাক্সগুলি হ’ল তোমার ভিতরে ও বাইরে সৃষ্টি করা চিন্তা ও শব্দাবলী এবং এগুলি বর্ণনা করে যে তুমি জীবনকে কিভাবে বোধ কর। যেহেতু প্রতিটি ব্যক্তি পৃথক পৃথক ‘আমার জগৎ’ অভিজ্ঞতা করে, পরিণামে আমরা সবাই নিজের নিজের কল্পনার ভিন্ন ভিন্ন জগতে বাস করি এবং তাই আমাদের সেই বিভিন্ন ‘আমার জগৎ’- গুলি ‘বাস্তব জগৎ’ থেকে তো বিচ্ছিন্ন হবেই। বাস্তব জগৎই তো বাস্তবতা, সেটাই তো জীবন!
জীবন থেকে তোমার সমস্ত প্রত্যাশা নির্মিত হয় ‘আমার জগৎ’-এ, কারণ তুমি কদাচিৎ প্রকৃত জগতের সাথে যোগাযোগ কর! ‘আমার জগৎ’-এ তো তুমি কেবল তোমার কল্পনাগুলিকে বহন কর। তোমার কল্পনাগুলিকে ভিত্তি ক’রে তুমি তোমার জীবনে মানুষদের সাথে প্রতিনিয়ত সম্পর্ক স্থাপন কর ও তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। জীবনের সাথে ও তোমার জীবনে মানুষদের সাথে তুমি কিভাবে সম্পর্কস্থাপন কর, সেজন্য সেই ফিল্টাররূপী প্রতীতিই দায়ী।
(ছবি)
১.১০ তুমি এক একটানা অপ্রীতিকর পরিণাম সহকারে বাস ক'রছ
শ্রবণ কর : বাইরের বাধা অথবা ভিতরের বাধার কারণে যে কার্য তোমার প্রত্যাশা অনুযায়ী অপূরিত থেকে যায়, তা তোমার মধ্যে এক অপূর্ণতা সৃষ্টি করে।
একটা দৃষ্টান্ত নেওয়া যাক। শিশু হিসাবে স্বভাবত তুমি তোমার পিতার ভালোবাসা ও যত্ন আকাঙ্ক্ষা ক'রেছ, কিন্তু যে কারণেই হোক, ধরা যাক, পিতা সেই প্রত্যাশার কদর করে নি। এই অভিজ্ঞতা থেকে তুমি নিজের সম্পর্কে একটা খাপছাড়া প্রতীতি তৈরি কর – 'আমি স্নেহ পাবার যোগ্য নই'! অভিজ্ঞতাটি হয়ত কেবল তোমার পিতার সাথে হয়েছে, কিন্তু সেই প্রতীতি তোমাকে অসম্পূর্ণ বানিয়ে তোমার গভীরে এক শক্তিশালী অভিজ্ঞতা হয়ে শিকড় গড়ে। সেটা তোমার জন্য এক অপ্রীতিকর পরিণাম (অশান্তি) নিয়ে আসে।
আর তুমি সেই প্রতীতির অশান্তিকে সারা জীবন বহন কর! – 'আমি ভালবাসা পাবার যোগ্য নই'! সেটা তোমার নিজের অভিজ্ঞতা হয়ে যায়। অভিজ্ঞতাটি কেবল যে তোমার পিতার সাথে হয় তা নয়, সেটা জীবনের অভিজ্ঞতা হয়ে যায়! 'আমি স্নেহ পাবার যোগ্য নই' – নিজের সম্পর্কে এই অসম্পূর্ণ প্রতীতি থেকে তুমি জীবনে সৃষ্টি কর, কার্য কর ও জীবনে সাড়া দাও!
তাই দেখবে, 'আমি ভালবাসা পাবার যোগ্য নই' – তোমার এই ভুল বোধটিকে, এই ভ্রান্ত প্রতীতিটিকে শক্তিশালী করার জন্য তুমি মানুষ, স্থান, ঘটনা, অবস্থা ও পরিস্থিতিগুলিকে অনবরত আকর্ষিত ক'রে চলেছ! বারবার জীবন সম্পর্কে তোমার অভিজ্ঞতা হবে এটাই – 'আমি ভালবাসা পাবার যোগ্য নই'! এটা তোমার জীবনে এক ভয়ংকর বিচারধারা (সংস্কার বা প্যাটার্ন) হয়ে যায়। এটি একটি মূল-সংস্কার হয়ে যায় ও তোমার সমস্ত জীবনকে পরিচালিত করে!
হাস্যকর ব্যাপার হ'ল, তোমার সমস্ত জীবন সেই অসম্পূর্ণ অংশকে পূর্ণ করার এক সংগ্রাম। কিন্তু যেহেতু সেটি এক অচেতন প্রচেষ্টা, সেইজন্য ঠিক তার উল্টোটাই হয়। তুমি তোমার জীবনে এই মূল সংস্কার থেকেই গুরুত্বপূর্ণ নির্ণয়গুলি নিতে থাক এবং আরও বেশী ক'রে এই প্রকার পরিস্থিতি তোমার জীবনে আকর্ষিত ক'রতে থাক। এটা একটা দুষ্টচক্র হয়ে যায়! যতক্ষণ না তুমি এই বিচারধারা সম্পর্কে সচেতন হও ও সেটা ভেঙ্গে ফেল, এটা চলতে থাকবে!
তাহ'লে এই দুষ্টচক্রকে কিভাবে ধর্মচক্রে পরিবর্তিত করা যায় – যাতে তুমি তোমার ইচ্ছা অনুসারে জীবন সৃষ্টি করার জন্য সবচেয়ে ভাল ব্যক্তিদের, সর্বোত্তম স্থান, ঘটনা ও পরিস্থিতিগুলিকে আকর্ষণ ক'রতে পার – তোমার ভিতরে পরিপূর্ণতা সৃষ্টি ক'রতে পার? সেটা শুরু হয় তোমার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করা দিয়ে।
আমাদের প্রোগ্রামগুলিতে, অতীত জীবনের সচেতন নির্ভরণ (conscious past life regression) প্রক্রিয়ার মাধ্যমে একজন প্রশিক্ষিত সাহায্যকারী তোমাকে এই অসম্পূর্ণ প্রতীতিগুলিকে শনাক্ত ক'রতে সহায়তা ক'রবে। এই প্রতীতিগুলিই তো তোমার ব্যবহারের মূল-সংস্কার তৈরি ক'রে তোমার সমস্ত প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রিত ক'রছে।
এই প্রক্রিয়ায় যেহেতু এক প্রগাঢ় সচেতন অবস্থায় তুমি অতীত প্রবেশ কর, তুমি তোমার অতীতের প্রতীতিগুলিকে পরিবর্তিত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হও এবং নিজেকে সেই বিচারধারা বা সংস্কার থেকে মুক্ত ক’রতে পার।
একবার তুমি তোমার মূল-সংস্কার খুঁজে পেলে তোমাকে সেই সংস্কারের সাথে পূর্ণত্ব ক’রতে হবে, যাতে তুমি সেটার প্রভাব থেকে সারা জীবনের জন্য মুক্ত হ’তে পার।
এই চার পুণ্য তত্ত্বে বাস ক’রলে তুমি যে কেবল তোমার বিচারধারাগুলি সম্পর্কে অবগত হবে তা নয়, তুমি সেই সংস্কারগুলিকে মুছে ফেলার জন্য হাতিয়ার, পদ্ধতি, প্রক্রিয়া ও বুদ্ধি অর্জন ক’রবে এবং সংস্কারগুলি থেকে বার হয়ে আসবে। কেবল পূর্ণত্ব সহকারেই জীবনকে সতেজভাবে অভিজ্ঞতা করা যায়।