KAILASA Library/The Essence of Living Enlightenment/৫ সম্পুর্তি (Integrity)Sign in
The Essence of Living Enlightenment

৫ সম্পুর্তি (Integrity)

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

৫.১ সম্পুর্তি কি?

সম্পুর্তি হ'ল নিজেকে ও অন্যদেরকে প্রদত্ত শব্দ ও চিন্তা পূরণ করা এবং নিজের ও জীবনের সাথে এক পূর্ণত্বের অবস্থা অভিজ্ঞতা করা।

শ্রবণ কর! সম্পুর্তি হ'ল জীবনের প্রথম পবিত্র তত্ত্ব। সম্পুর্তি তত্ত্বের ওপরে ভিত্তি ক'রেই সমগ্র মহাবিশ্ব চলছে! রোজ সকালে সূর্যের উদয় হওয়া এবং তাতে একদিনও ভুল না হওয়া হ'ল সম্পুর্তি। তোমার হৃৎপিণ্ড একবারও না থেমে অবিশ্রাম স্পন্দিত হয়ে চ'লেছে, সেটাও সম্পুর্তি। প্রকৃতিতে ঈশ্বর তোমাকে সম্পুর্তি সহকারে নির্মাণ করেছেন। তোমার সহজাত স্বভাব হ'ল সম্পুর্তি। সেইজন্য যখনই তুমি সম্পুর্তিতে থাক না, তুমি এত অস্বস্তি ও অসম্পূর্ণ অনুভব কর।

সম্পুর্তি সততা নয়, আবার নৈতিকতাও নয়। সম্পুর্তি তাদের ছাড়িয়ে। আমরা সবাই সততা জানি। কিন্তু সম্পুর্তি তত্ত্ব সহকারে আমি তোমাদের সততার থেকে এক ধাপ গভীরে নিয়ে যাচ্ছি। সততা সহকারে তোমাকে কেবল অন্যদের দেওয়া কথা ও প্রতিশ্রুতিগুলিকে মান্য করতে হয়। কিন্তু সম্পুর্তির ক্ষেত্রে তোমাকে নিজেকে দেওয়া কথা ও প্রতিশ্রুতিগুলিকেও মান্য ক'রতে হবে! সততা সম্পুর্তি নয়। কিন্তু সম্পুর্তির মধ্যে সততা আছে। সম্পুর্তি নৈতিকতা বা নীতিবিদ্যা নয় - সম্পুর্তি তাদের অতিক্রম ক'রে।

নিবিষ্টভাবে অবলোকন

সম্পুর্তি সততা নয়, আবার নৈতিকতাও নয়। সম্পুর্তি উভয়কেই অন্তর্ভুক্ত করে, কিন্তু উভয়কে ছাড়িয়ে।

৫.২ তোমার শব্দাবলীই তোমার জীবন

তোমার শব্দাবলীকে মান্য করা এত গুরুত্বপূর্ণ কেন?

তুমি এটা বোঝ কি না বোঝ, তোমার জীবন তোমার শব্দাবলী ও প্রতিশ্রুতিগুলির ওপরে নির্মিত। নিজেকে ও অন্যদের দেওয়া কথার ওপরে ভিত্তি ক'রে তোমার জীবন ইমারত নির্মিত! যদি তোমার জীবনকে এক ইমারতের সাথে তুলনা করা যায়, তবে নিজেকে ও অন্যদের দেওয়া কথাগুলি যেন এই ইমারতের ভিত্তি। তাকে ধূলা ও মরচে থেকে মুক্ত হ'তে হবে, তার অর্থ তাকে অচেতন সংস্কার বা প্যাটার্নগুলি থেকে মুক্ত হ'তে হবে।

নিজেকে ও অপরকে তোমার প্রদান করা অচেতন শব্দাবলী হ'ল ইমারতের ধূলা ও মরচে। মরচে ও ধূলায় ভরা কাঠামোর ওপরে নির্মিত ইমারত বেশীদিন টেকে না! তাকে তো খাঁটি ইস্পাতে তৈরি হ'তে হবে। একইভাবে, তোমার জীবনও নিজেকে ও অন্যদেরকে দেওয়া শব্দাবলী ও প্রতিশ্রুতিগুলির ওপরে নির্মিত। তাকে কোন অচেতনতা বা অজ্ঞতা ছাড়া হ'তে হবে।

আমি তোমাদের বলি, তোমার জীবনের শক্তিমত্তা নিজেকে ও অপরকে দেওয়া কথার ওপরে ভিত্তি ক'রে আছে। যদি তোমার কথাগুলি সচেতন হয়, তোমার জীবন সচেতন হবে। যদি তোমার কথাগুলি অচেতন হয়, তোমার জীবনও অচেতন হবে। যখন তুমি তোমার সম্পর্কতায় বা ব্যবসায়ে অচেতন শব্দাবলী প্রয়োগ কর, তখন জীবন তোমার জন্য কি ফলাফল নিয়ে আসছে সে সম্বন্ধে তুমি অচেতন থাকবে। নিজের কথার ফলাফল সম্বন্ধে অচেতন থাকলে, জীবন সর্বদাই তোমার জন্য প্রতিঘাত (শক) নিয়ে আসবে। যদি জীবন অনবরত তোমার জন্য প্রতিঘাত নিয়ে আসে, বুঝে ফেল – তুমি সম্পূর্ণ্তিতে বাস ক'রছ না!

সম্পূর্ণ্তি তোমার জীবনে ভিত্তি তৈরি করে। সম্পূর্ণ্তি তোমার জীবন শক্তিরই অংশ। সেই শক্তি দ্বারাই তুমি চ'লছ ও সমগ্র মহাবিশ্ব চ'লছে!

অনুশীলন

দিনের শেষে সেইদিন নিজেকে দেওয়া সব কথা ও প্রতিশ্রুতিগুলিকে তুমি লিখে ফেল। কোন প্রকার সম্পাদনা ক'রবে না; যা মনে আসে একদম তাই লিখে ফেলবে। উদাহরণস্বরূপ : এই সপ্তাহের শেষে আমি আমার মাকে দেখতে যাব, আমি এক মাসের মধ্যে ধূমপান ছেড়ে দেব, আমি কালকে ঠিক সময়ে কাজে যাব, ইত্যাদি।

নিজের সম্পর্কে যা চিন্তা কর এবং নিজেকে যা প্রতিশ্রুতিগুলি প্রদান কর, লিখলে সেগুলি সচেতন হয়। এই অনুশীলন এগার দিন ধ'রে কর।

তুমি উপলব্ধি ক'রবে কিভাবে তোমার শব্দাবলী ও প্রতিশ্রুতিগুলি তোমার জীবনকে আকার দিচ্ছে।

৫.৩ কেবল কাজেই সম্পূর্ণ্তি নয়

সম্পূর্ণ্তি যে কেবল তোমার কার্যগুলি সম্পর্কে, তা নয়!

দৃষ্টান্তস্বরূপ, রোজ ঠিক সময়ে কাজে যাওয়া অথবা রোজ ঠিক সময়ে সকালের সৎসঙ্গে আসা – এগুলি সব অবশ্যই ভাল, কিন্তু সম্পূর্ণ্তি তার থেকেও অনেক বেশী কিছু ও গভীরতর। ঠিক সময়ে আসা সম্পূর্ণ্তি নয়। সেটা সম্পূর্ণ্তির পার্শ্ব-প্রতিক্রিয়া। তোমার চিন্তাতেই সম্পূর্ণ্তি থাকা উচিত। আমি তোমাদের বলি, যে সম্পূর্ণ্তিতে আছে সে সদাই ঠিক সময়ে আসবে – কারণ সময়ানুবর্তিতা সম্পূর্ণ্তির পার্শ্বপ্রতিক্রিয়া!

যদি তুমি সম্পূর্ণ্তি সহকারে চিন্তা ক'র, তুমি আনক্ল্যাচিং-এর আকাশে আছ। আনক্ল্যাচিং ক'রলে, নকারাত্মক মানসিক প্যাটার্ন বা সংস্কার সৃষ্টি করা এবং সেগুলি থেকে কষ্ট পাওয়া থেকে তুমি নিজেকে অবিরাম মুক্ত ক'রছ। অবিশ্রাম সম্পূর্ণ্তি অভ্যাস ক'রতে হবে। তোমার আত্মভূতকরণ – তোমার মননকে নিত্য সম্পূর্ণ্তি সহকারে হ'তে হবে।

আজ সারাদিন ধ'রে অনবরত সম্পূর্ণ্তি সহকারে চিন্তা কর। তার অর্থ, নিজেকে ও অপরকে বলা শব্দাবলী সম্বন্ধে ও তাদের ফলাফল সম্পর্কে একদম সচেতন থাক। স্মরণে রাখ : সম্পূর্ণ্তিতে বিরাজমান থাকার জন্য, তোমার দ্বারা নিজেকে ও অন্যদেরকে দেওয়া প্রতিশ্রুতিগুলি তোমায় পূরণ ক’রতে হবে! তোমাকে সেগুলি নিয়ে এইভাবে বাস ক’রতে হবে যেন তোমার জীবন সেই কথাগুলি পূরণ করার ওপরে নির্ভর ক’রছে। এটা বিরাট সত্য! এটা সম্পর্কে একদম স্পষ্ট হয়ে যাও। তাই কেবল সেইভাবে চিন্তা কর, যে চিন্তা তোমায় নিজেকে ও অন্যদেরকে দেওয়া কথাগুলি পূরণ ক’রতে সহায়তা করে। তোমার ভিতরে সম্পূর্ণির আকাশকে এইভাবে তৈরি কর। তোমার ভিতরে সম্পূর্ণির সেই আকাশ, সেই পরিবেশ অবিরাম সৃষ্টি ক’রতে থাক।

অনুশীলন

আগের অনুশীলনে তুমি নিজেকে দেওয়া প্রতিশ্রুতিগুলি লিখেছিলে। এখন, যে প্রতিশ্রুতিগুলি তুমি পূরণ কর নি, সেগুলিতে সচেতনতা নিয়ে আস। দ্যাখ, সেই প্রতিশ্রুতিগুলি ফেলে না দিয়ে তুমি কিভাবে সেগুলিকে পূরণ ক’রতে পারতে।

৫.৪ অসম্পূর্ণি কেন তোমায় আঘাত করে

শ্রবণ কর : যখন তুমি নিজেকে অথবা অন্যদেরকে কোন প্রতিশ্রুতি দাও, সেটা তোমার জীবনের অস্থি-গঠন হয়ে যায়। যদি অনবরত তুমি তোমার জীবনের অস্থি বা হাড়গুলিকে ভাঙ্গতে থাক, তাহ’লে বুঝতেই পারছ তোমার জীবন কি প্রকার হবে? বেদনাময়, বিকৃত ও বিকারগ্রস্ত! যে শব্দাবলী তুমি নিজেকে প্রদান কর সেগুলি তোমার ভিতরের ব্যক্তিত্বের অস্থি-গঠন। যে শব্দাবলী তুমি অন্যদের প্রদান কর, সেগুলি তোমার বহির্জগতে সাফল্যের হাড়ের গঠন। যদি তুমি অনবরত তোমার জীবনের হাড়গুলিকে ভাঙ্গতে থাক, স্বভাবতই জীবন বেদনাপূর্ণ হবে!

নিজেকে ও অন্যদের দেওয়া কথা ও প্রতিশ্রুতিগুলির ওপরে ভিত্তি ক’রে তুমি কার্য কর। ঠিক কি না? তোমার জীবনের সবকিছুই এই দুটি জিনিষ দিয়ে শুরু হয়। তাই যে শব্দাবলী তুমি নিজেকে ও অন্যদের প্রদান কর তা হ’ল তোমার জীবন, আক্ষরিক অর্থে ‘জীবন’! সেগুলি তোমার ক্রিয়া, অক্রিয়া ও প্রতিক্রিয়াগুলির ভিত্তি।

নিজের ও জীবনের সাথে তোমার সম্পর্কতায় সফল হবার জন্য, তোমাকে তোমার কথা পূরণ ক’রতে হবে। সেটি তো তোমার জীবন! যদি কোন কারণে তুমি নিশ্চিত হও যে তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ ক’রতে পারবে না, কমপক্ষে অস্থি-সংযোজন (bone-transplantation) কর। অস্থি বা হাড় ভেঙ্গে ফেলবে না। অস্থি সংযোজন কর, যার অর্থ হ’ল, যে কথা দিয়েছিলে তা পূরণ ক’রতে পারবে না ব’লে ঘোষণা ক’রে তার সাথে পূর্ণত্ব কর। যখন নিজের ও অন্যদের সাথে তুমি তা কর, তাকে বলা হয় প্রথম বা মৌলিক প্রতিশ্রুতির সাথে পূর্ণত্ব করা। পূর্ণত্ব ক’রে, তুমি নিজেকে মুক্ত কর। আবার যে লোকেদের কথা দিয়েছিলে তার সাথে পূর্ণত্ব ক’রে তুমি তাদেরকেও মুক্ত ক’রে ফেল এবং তারা তোমার দেওয়া প্রতিশ্রুতি অন্য কোথাও পূরণ করার রাস্তা খুঁজে নেবে।

উদাহরণস্বরূপ, ধর তুমি কাউকে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে এক কোটি টাকা দেবার জন্য কথা দিয়েছিলে। এখন সেটা পূরণ করার জন্য তোমাকে যথাসাধ্য চেষ্টা ক’রতে হবে – যেন তোমার জীবন সেটার ওপরে নির্ভর ক’রছে! তোমাকে সেই কথা পূরণ ক’রতে হবে। যদি তুমি নিশ্চিত হও যে তোমার যথাসাধ্য আন্তরিক চেষ্টার পরেও তুমি সেই প্রতিশ্রুতি রাখতে পারবে না, তখন কমপক্ষে সেই ব্যক্তির সাথে পূর্ণত্ব কর। তাকে জানতে দাও যে তুমি তোমার আগের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ক’রতে পারবে না : ‘আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি। দয়া ক’রে টাকার জন্য অন্য কোন উৎসের সন্ধান করুন।’ এটাও সম্পূর্ণি যে তোমার দেওয়া প্রতিশ্রুতি সংক্রান্তে জানিয়ে দেবার জন্য তুমি দায়িত্ব নিচ্ছ।

কিন্তু এই দ্বিতীয় পছন্দটি এক শেষ আশ্রয় হিসাবেই নেওয়া উচিত - অস্থির সার্জারী তো জীবনশৈলী হ'তে পারে না। তুমি কি নিজের অস্থিগুলিতে রোজ রোজ সার্জারী ক'রবে? না! কেবল কদাচিৎ হয়ত তোমাকে অস্থির সার্জারী করার নির্ণয় নিতে হ'তে পারে, সেটা তো প্রতিদিন করা যায় না। একইভাবে, কোন প্রদত্ত প্রতিশ্রুতির কথা ফিরিয়ে নিয়ে পূর্ণত্ব করাও তো আর রোজ রোজ করা যায় না!

নিজের সাথে হোক অথবা অন্যদের সাথে হোক, কথা না রাখার অভ্যাস তোমার মধ্যে আরও একটি নকারাত্মক সংস্কার বা প্যাটার্ন সৃষ্টি করে। এতে তোমার নিজের ওপরে আত্মবিশ্বাস কমে যাবে এবং তোমার ওপরে অন্যদের বিশ্বাস কমে যাবে। অপরের সাথে অপূর্ণ থাকার জন্য পূর্ণত্ব, যেটা অস্থি-সার্জারীর সমান, কদাচিৎ তা ক'রতে দেওয়া উচিত। সম্পূর্ণ্তির আকাশে বাস ক'রতে চাইলে তোমাদের কাছে কেবল এই দুটি পছন্দই উপলদ্ধ। কোন কিছুকে পূরণ ক'রা অথবা তার সাথে পূর্ণত্ব ক'রা ছাড়া আর কোন উপায় নেই।

অভ্যাস

আজকে অন্যদের দেওয়া কথা ও প্রতিশ্রুতিগুলি পূরণ কর – যেন তোমার জীবন সেগুলির ওপরে নির্ভর ক'রছে! নিজের জন্য অজুহাত তৈরি ক'রবে না। যা ক'রতে হবে তা করার দৃঢ় নির্ণয় নাও। তুমি এক সম্পূর্ণ নতুন স্তরের জীবনে ঝাঁপ দেবে।

৫.৫ অপূর্ণতা হ'ল অচেতনতা

তোমার সজাগ হওয়া উচিত যে তুমি কোন প্রতিশ্রুতি দিলে, সেই প্রতিশ্রুতির চারপাশে তোমার জীবন নির্মিত হওয়া শুরু হয়ে যায়। তুমি তোমার জীবনকে সেই প্রতিশ্রুতিকে ভিত্তি ক'রে নির্মাণ করা আরম্ভ কর এবং তোমার জীবন-শক্তি সেই প্রতিশ্রুতিকে বাস্তব বানাবার জন্য অবিলম্বে প্রবাহিত হওয়া শুরু ক'রে।

নিজের মধ্যে অনবরত সম্পূর্ণ্তির অভাব দেখলে, নিজের ভিতরে তাকিয়ে দ্যাখ যে কোন কোন সংস্কার তুমি বহন ক'রছ। সময়ের পরিকল্পনা করার সমস্যা থেকেও ব্যাপারটা আরও গভীর হ'তে পারে। এর অর্থ হ'তে পারে যে তুমি একদম অচেতনতায় বাস ক'রছ, কারণ কথা দেবার সময় কি ক'রছ সে সম্পর্কে তুমি সজাগ ছিলে না! যদি একশ' কথা দিয়ে তার মধ্যে নিরানব্বই কথা না রাখতে পার, তাহ'লে তার অর্থ কি? সেটা দেখায় যে তুমি জানই না তুমি কি করছ অথবা তুমি কিভাবে জীবনের শক্তিকে অপচয় ক'রছ? পরিণামে তুমি নিজের শব্দাবলীর ওপরে শ্রদ্ধা হারাও, কারণ তোমাদের দেওয়া সকালের প্রতিশ্রুতিগুলিকে বিকালের মধ্যেই ভুলে যাও।

নিজের কথা রাখার জন্য যত্ন না নেওয়া হ'ল জীবনকে অশ্রদ্ধা করার এক সূক্ষ্ম সংকেত। নিজের ও অপরের সাথে বহু অপূর্ণতা বহন ক'রলে তুমি প্রথমে সম্পূর্ণ্তি ত্যাগ ক'রে ফেল। এটা এক ভীষণ বিপত্তির সংস্কার, কারণ তোমার জীবনের স্বাভাবিক প্রবাহ তো সম্পূর্ণ্তির দিকে হয়! সম্পূর্ণ্তি থেকে দূরে চ'লে যাওয়া যেন নিজের জীবন-শক্তির বিরুদ্ধে লড়াই করা। এই সংস্কারটিকে অবিলম্বে মুছে ফেল এবং তোমার জীবনে পূর্ণতা ও সম্পূর্ণ্তি পুনরায় ফিরিয়ে আন। পূর্ণত্বের অবস্থা অভিজ্ঞতা করা – নিজের ও অন্যদের সাথে পূর্ণ হয়ে থাকা – এটাই জীবন যাপন করার একমাত্র স্বাভাবিক উপায়।

নিবিষ্টভাবে অবলোকন

তুমি যখন কোন প্রতিশ্রুতি প্রদান কর, সচেতন হও, সেই প্রতিশ্রুতিকে বাস্তব বানাবার জন্য তোমার জীবন শক্তি ইতিমধ্যে প্রবাহিত হ'তে শুরু ক'রেছে।

৫.৬ তুমি তোমার শব্দাবলীকে আশীর্বাদ ক'রছ!

অভ্যাস

তোমার অন্তদেশে বলা শব্দাবলীকে খুবই নিষ্ঠাবান ও আন্তরিকভাবে গ্রহণ কর। তুমি যা কিছু শব্দাবলী ব্যবহার কর, তোমার জীবনের সর্বশক্তিমান সত্তা তাতে সাড়া দিচ্ছে 'তথাস্তু, তথাস্তু! তাই হোক!' সেই সত্তাটি কে? তুমি!

তুমি নিজের ভিতরে অন্তর্যামী হয়ে ব'সে আছ এবং অনবরত তোমার ভিতরের বলা কথাকে আশীর্বাদ ক'রে চলেছ এবং তাকে তোমার জীবনে বাস্তব ক'রছ। যদি তুমি ব'লতে থাক, 'আমি দুর্বল। আমি ক্লান্ত। আমি যথেষ্ট ভাল নই। আমি কপর্দকহীন। আমি সত্যি সত্যি কাজটি ক'রতে পারি না এবং যদিও তা ক'রি, ওরা আমায় শোষণ ক'রবে', তখন তোমার সত্তা বলছে, 'তথাস্তু, তথাস্তু, তথাস্তু! তাই হোক, তাই হোক, তাই হোক!' তারপর যখন তুমি অসুস্থ, ক্লান্ত, কপর্দকহীন ও শোষিত অনুভব কর, তুমি অবাক হও, 'এগুলি আমার জন্য কেন ঘটে?'

শ্রবণ কর! তুমিই উৎস এবং তুমিই সমাধান। তাই তোমার জীবনের প্রতিটি চিন্তা, শব্দ ও কার্যে সম্পূর্তি নিয়ে এসো।

ব'সে পড়ো। তুমি নিজের সম্পর্কে যে সমস্ত শব্দাবলী বল, সেগুলিকে কোনরকম সম্পাদনা ও পরিবর্তন না ক'রে লিখে ফেল।

কি লিখেছ তা পড়ো।

এখন নিজের ওপরে প্রয়োগ করা নকারাত্মক শব্দগুলিকে সকারাত্মক ক'রে লিখে ফেল। উদাহরণস্বরূপ, যদি তুমি ভাব, 'আমি যথেষ্ট ভাল নই', তাকে পরিবর্তিত ক'রে লেখ 'আমি যথেষ্ট ভাল।'

এই শব্দাবলীকে কমপক্ষে এক সপ্তাহ ধ'রে ব'লতে থাক।

দেখবে তুমি নিজের সম্পর্কে যা ভাব তা পরিবর্তিত হবে এবং জীবন তোমাকে সেটা প্রদান ক'রে আশীর্বাদ ক'রবে।

৫.৭ সচেতনতা – শান্তির জন্য তোমার চাবিকাঠি

নিজের ও অন্যদের জন্য প্রয়োগ করা শব্দাবলীর জন্য তুমি দায়িত্ব নিলে, কি হবে ব'লে তোমার মনে হয়? তোমার অন্তর আকাশে শব্দের সংখ্যা অনেক ক'মে যাবে। তোমার ভিতরে অনবরত চলা কিচিরমিচির অনেকটা কম হয়ে যাবে।

যোগের পিতা ঋষি পতঞ্জলি বলেন, 'যোগস্য প্রথমম্‌ দ্বারম বাক্-নিরোধঃ'। যোগের প্রথম ধাপ হ'ল তোমার ভিতরে সৃষ্টি করা শব্দাবলীর হ্রাস হওয়া। সম্পুর্তি নিয়ে এলে তোমার ভিতরের ও বাইরের শব্দাবলী একদম ক'মে যাবে। তুমি যা বলছ ও যে প্রতিশ্রুতি প্রদান ক'রছ তার প্রতি সচেতনতা নিয়ে এলে, স্বয়ংক্রিয়ভাবে তোমার শ্রদ্ধা বেড়ে যাবে এবং তোমার শব্দাবলীকে পূরণ করার সামর্থ্যও বেড়ে যাবে। তুমি সম্পুর্তি অভ্যাস ক'রলে এক সুন্দর, সমৃদ্ধকারী পুণ্য-চক্র আরম্ভ হয়।

ক্লিক্

নিজেকে ও অন্যদের দেওয়া কথার জন্য তুমি যখন দায়িত্বশীল হও, তোমার ভিতরের কিচিরমিচির নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

৫.৮ সম্পুর্তি ভিতরের কিচিরমিচিরকে চিরতরে মুছে ফেলে

শব্দাবলীকে সচেতনতার সাথে স্পষ্টভাবে প্রকাশ করা হ'লে পরিতৃপ্তির সৃষ্টি হয়। যে শব্দ বিকৃত ও নিজেকে আঘাত করে, তা হ'ল অপরাধবোধ। যে শব্দ অপরকে আঘাত করে, তা হ'ল হিংসা। যে শব্দ তোমাকে তাড়িয়ে নিয়ে যেতে থাকে, তা হ'ল বাসনা। যে প্রতিশ্রুতিগুলি সর্বদা তোমাকে এক পূর্ণ ও সম্প্রসারণের অবস্থায় রাখে, তা হ'ল সম্পুর্তি।

যদি তুমি কেবল নির্ণয় নাও, 'এই মুহূর্তে আমি নিজেকে ও অন্যদের দেওয়া কথাগুলিকে নিজের জীবনের মত ক'রে মান্য ক'রব!', তাহ'লে অন্তরের চিন্তাগুলি ও ভিতরের কিচিরমিচির বিরাটভাবে ক'মে যাবে। তুমি জানবে তোমার চিন্তাটির উদয় আমিত্ব থেকে, নাকি ঈর্ষা বা ঔদ্ধত্য থেকে হচ্ছে এবং তুমি তাকে সংশোধন ক'রবে ও তার সাথে পূর্ণত্ব ক'রবে। তোমার চিন্তায় এই বিরাট রূপান্তর দ্বারা তুমি উত্তম স্বাস্থ্য অর্জন করবে। সম্পুর্তির আকাশে সৃষ্ট প্রতিটি নতুন কোষ তোমার দেহকে রূপান্তরিত ক'রবে এবং তাতে এক স্পন্দমান স্বাস্থ্য প্রকাশিত হবে।

অভ্যাস

রোজ সকালে যেই মুহূর্তে তুমি জেগে ওঠ সচেতনভাবে নির্ণয় নাও এবং নিজেকে বল : 'এই মুহূর্ত থেকে, আমি নিজেকে ও অন্যদেরকে বলা শব্দাবলীকে নিজের জীবনের মত ক'রে শ্রদ্ধা ক'রব!' এই শক্তিশালী মন্ত্রটি এক স্মারক হিসাবে কাজ ক'রবে।

৫.৯ সম্পুর্তি সচেতনতার সাথে বাড়ে

সম্পুর্তির সাথে তুমি নিজেকে ও অন্যদের দেওয়া কথা ও প্রতিশ্রুতিগুলিকে তো মান্য ক'রবেই, আবার তখন তুমি এমন এক আকাশে বাস ক'রবে যেখানে খুব কম শব্দাবলীর সৃষ্টি হবে। তোমাকে সচেতনভাবে প্রতিশ্রুতি দেওয়া শিখতে হবে, যাতে সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করার জন্য তোমার যথেষ্ট সময়, শক্তি ও আকাশ থাকে। মহান

জীবনমুক্ত সন্ত পরমহংস রামকৃষ্ণ বারংবার বলেন, 'মন মুখ এক করো' – হৃদয় এবং কথাকে একীভূত কর।

সম্পূর্ণি যে কেবল তোমার কথা অনুযায়ী বাস করা, তা নয়। সম্পূর্ণি হ'লে তুমি এমন এক আকাশ সৃষ্টি ক'রবে যেখানে তুমি কম শব্দাবলী বহন ক'রবে, যাতে নিজেকে ও অপরকে তোমার দেওয়া কথাগুলি তুমি পূরণ ক'রতে পার। শ্রবণ সজাগতার সাথে করা উচিত। মনন নিরন্তর সজাগতা সহকারে করা উচিত। যখন তুমি সচেতনতার সাথে শব্দাবলী ব্যবহার কর, তুমি স্বভাবত কম শব্দ ব্যবহার ক'রবে, কারণ তুমি সজাগ থাক যে সেই শব্দাবলী তোমার জীবনকে আকার প্রদান করে।

৫.১০ তোমার আত্মসংশয় দূর কর

তোমার শব্দাবলীর জন্য সত্যনিষ্ঠ হয়ে বাস করা হ'ল তোমার মন ছাড়াই বাস করা।

মনকে ধ্বংস ক'রতে হবে না, কেবল প্রয়োজনে তুমি মনকে ব্যবহার করবে। তুমি তোমার জীবনের মধ্য দিয়ে আনক্ল্যাচ্ ক'রে চলে যেতে থাকবে। আনক্ল্যাচ্ড হওয়া মানে একটানা এলোমেলো চিন্তাপ্রবাহ দ্বারা তুমি পর্যুদস্ত হবে না। প্রশান্ত সজাগতার এক অন্তর আকাশে তুমি বিরাজমান থাকবে এবং সেটা সম্পূর্ণি ও উচ্চ সফলতায় প্রকাশিত হবে।

যদি তুমি সত্যি সম্পূর্ণ (অখণ্ড) হও, তুমি নিজেকে অথবা অন্যদের একটিও মিথ্যা প্রতিশ্রুতি দেবে না।

সম্পূর্ণি দ্বারা তুমি তোমার অন্তর আকাশকে তোমার বহন করা সমস্ত অযাচিত বিশ্বাসগুলি থেকে আন্তরিকভাবে পরিষ্কার ক'রে ফেলবে। 'তুমি ব্যর্থ' - তোমার বহন করা এই দৃঢ় বিশ্বাস তোমাকে সর্বদাই ব্যর্থতার দিকে ঠেলে দেয়। সম্পূর্ণি সহকারে বাস করা শুরু ক'রলে তুমি নিজের ওপরে করা সেই স্ব-পূরক নকারাত্মক ভবিষ্যদ্বাণীগুলিকে শনাক্ত ক'রবে ও তাদের তোমার অন্তর আকাশ থেকে সরিয়ে ফেলবে। অবিশ্রাম সচেতনভাবে এই প্রতীতি নিয়ে থাকলে, তোমার অপূর্ণতা সমূহের নিরাময় হয়।

অনুশীলন

নিজের ওপরে নিরন্তর করা স্ব-পূরক নকারাত্মক সমস্ত ভবিষ্যৎবাণীগুলিকে লিখে ফেল। একটার পর একটাকে বর্জন কর এবং সচেতন হয়ে নির্ণয় নাও যে সেগুলিকে তোমার অন্তর আকাশে আর কখনও প্রবেশ ক'রতে দেবে না।

৫.১১ জীবনের জন্য সম্পূর্ণি এক মৌলিক প্রয়োজনীয়তা

যদি তোমার সম্পূর্ণি থাকে, আর কিছুতে যায় আসে না অর্থাৎ আর কিছুর দরকার নেই। আর সম্পূর্ণি না থাকলে, কিছুতেই কিছু হয় না! তোমার জন্য কোন প্রক্রিয়া, কোন পদ্ধতি, কোন প্রযুক্তি, কোন ধ্যান, কোন ক্রিয়া কাজ ক'রবে না যদি না তুমি নিজের ভিতরে সম্পূর্ণি নিয়ে আস। কেবল সম্পূর্ণির সাথেই কোন প্রক্রিয়া, কোন ক্রিয়া, কোন বিশেষ আধ্যাত্মিক শিক্ষা অথবা কোন জীবন তোমার মধ্যে ঘটা শুরু হয়। যে

সংস্কার তোমাকে শক্তিহীন করে ও তোমাকে জীবনের সাথে সংগ্রাম করায়, সেই মূল সংস্কারকে অনবরত খুঁড়ে বার করার কাজ কেবল সম্পূর্ণ্তির সাথেই হ’তে পারে।

শ্রদ্ধা অভ্যাস করা যায়। আমরা অভ্যাসের জন্য কিছু সময় দিতে পারি। সম্পূর্ণ্তি অভ্যাসের কোন সময় নেই ও সময়ের কোন প্রয়োজন নেই। তোমাকে কেবল সম্পূর্ণ্তিতে বাস করা আরম্ভ ক’রতে হবে! সম্পূর্ণ্তিহীন এক ব্যক্তি যদিও বলে ‘আমি সমর্পণ করছি’, তুমি তাকে বিশ্বাস ক’রতে পার না। প্রকৃতপক্ষে সমর্পণ ক’রতে সমর্থ হবার জন্য তার মধ্যে সেই সম্পূর্ণ্ত সত্তাই নেই।

তুমি আধ্যাত্মিক জীবন যাপন কর কি সাধারণ জীবন যাপন কর, সম্পূর্ণ্তি ও শ্রদ্ধা জীবনের ভিত্তি নির্মাণ করে।

ক্লিক্

সম্পূর্ণ্তি অভ্যাস করার জন্য কোন সময় নেই। তোমাকে কেবল তাকে নিয়ে বাস ক’রতে হবে।

৫.১২ সম্পূর্ণ্তি ছাড়া শক্তি হ’ল কল্পনাকল্পনা

ইচ্ছা থাকা খারাপ নয়। তোমার ইচ্ছাগুলি তো নিজেকে দেওয়া কথামাত্র। সেই ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য সম্পূর্ণ্তি না থাকা খারাপ।

সম্পূর্ণ্ত হ’লে তুমি সেই ইচ্ছাগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কার্য্য ক’রবে অথবা যদি সেই বাসনাগুলিকে পূরণ ক’রতে না পার, তুমি নিজের সাথে পূর্ণত্ব ক’রবে এবং বাস্তবতা যেভাবে আছে তাকে সেভাবে স্বীকার ক’রবে। বাসনাগুলিকে বাস্তবে পরিণত করার জন্য সম্পূর্ণ্তি না থাকলে, সেগুলি তোমার জীবনকে অপূরিত কল্পনাকল্পনা ও অপূর্ণতা হয়ে ভারগ্রস্ত ক’রতে থাকে।

মূলাধার চক্র এক এমন শক্তিকেন্দ্র যা তোমার অভীষ্ট অভিজ্ঞতাকে বাস্তবায়িত করার সামর্থ্যকে নিয়ন্ত্রণ করে। জীবন সম্পর্কে কল্পনাকল্পনা ও অপূরিত প্রত্যাশায় ভরে থাকলে এই কেন্দ্রে শক্তি প্রবাহ বাধা পায়। সম্পূর্ণ্তি না থাকলে তোমার সিস্টেম কেবল নিজের ও অন্যদের থেকে অপূরিত প্রত্যাশা সমূহ হয়ে থাকবে।

মূলাধার চক্রের এক অন্তর্নিহিত শক্তি আছে। এই চক্রে এক বিশাল শক্তির ভাণ্ডার সুপ্তাবস্থায় আছে। তুমি সম্পূর্ণ্তি লাভ ক’রলে এই শক্তি এক শক্তিশালী প্রত্যক্ষীকরণ হবে এবং তা বাস্তবে প্রকাশিত হ’তে পারে। সম্পূর্ণ্তি না থাকলে, তোমার বাসনাগুলি অপূরিত কল্পনাকল্পনা হয়ে থেকে যাবে। তোমার প্রত্যক্ষীকরণ বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করে তোমার সম্পূর্ণ্তি সহকারে বাস করার সামর্থ্যের ওপরে। তোমার ভিতরের কথা বা কিচিরমিচির কেবল তখন প্রত্যক্ষীকরণ হয় যখন তুমি সম্পূর্ণ্ত হও। কেবল তবেই তোমার শব্দাবলী বাস্তবে রূপান্তরিত হ’তে পারবে।

অনুশীলন

আজ একটা ইচ্ছাকে বেছে নেও যা তুমি পূরণ ক’রতে চাও।

তোমার সমগ্র শক্তিকে সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কেন্দ্রিত কর।

দিনের শেষে যদি তুমি তা পূরণ ক’রতে না পার, তুমি নিজের সাথে পূর্ণত্ব কর যে তুমি সেই কার্য পূরণ ক’রতে পারলে না এবং সেই বাস্তবতাকে স্বীকার কর।

কয়েকদিন এই অভ্যাস কর।

দেখবে যে তুমি তোমার চিন্তা ও কথায় সম্পূর্ণ্ত হবে এবং ইচ্ছা পূরণ করার জন্য সঠিক শক্তি প্রবাহিত হবে।

৫.১৩ তোমার সৃজনশীল সম্ভাবনাকে জাগ্রত কর

সম্পূর্তি ভিতরের কিচিরমিচির কমিয়ে ফেলে। সম্পূর্তিতে বাস না ক'রলে তুমি সুস্পষ্টভাবে জীবনের সর্বোত্তম দৃষ্টি লাভ ক'রবে না, তুমি কেবল বিরক্তি ও অযথা ভাষারূপ প্রদানে (শব্দাবলী প্রয়োগে) ভরা থাকবে।

ভাষারূপ দান কি? কার্পাস (তুলা) থেকে সূতার সৃষ্টি হওয়ার উপমা দিয়ে তা বুঝতে পার। প্রত্যক্ষীকরণ যেন কার্পাস, মৌলিক উপাদান। ভাষারূপ দান যেন সূতা, মৌলিক উপাদান থেকে সৃষ্ট বস্তু। তোমার কাছে কার্পাস থাকলে তার থেকে সূতা তৈরি করা সহজ। যদি তোমার কাছে কেবল সূতা থাকে, তার থেকে কার্পাস তৈরি করা যায় না!

যখন তুমি তোমার জীবনে সম্পূর্তি যোগ কর, হঠাৎ তোমার মূলাধার চক্রের প্রত্যক্ষীকরণের শক্তি জাগ্রত হয়। ঠিক এখন তুমি কেবল ভাষারূপ দান করছ। যতক্ষণ না সেটা প্রত্যক্ষীকরণ হয়, তা কখনও বাস্তবায়িত হবে না! কোনকিছুকে প্রত্যক্ষীকরণ না ক'রতে পারলে তাকে কি বাস্তবায়িত করা যায়? না!

যদি তুমি তোমার অন্তর আকাশকে সম্পূর্তি সহকারে পরিষ্কার ক'রে ফেল, তোমার শক্তিশালী প্রত্যক্ষীকরণ হবে। তাহ'লে সঠিক ভাষারূপ প্রদান করা খুবই সহজ হবে এবং এই জগতে তুমি যা চাও তাই সৃষ্টি ক'রবে।

অনুশীলন

যখন তুমি সম্পূর্তি সহকারে বাস ক'রছ, প্রত্যক্ষীকরণের শক্তিশালী প্রভাবকে একটা ছোট পরীক্ষা ক'রে চেষ্টা দেখতে পার। কোন কিছু প্রত্যক্ষীকরণ করার চেষ্টা কর এবং সেটাকে ঘটতে দ্যাখ। উদাহরণস্বরূপ, প্রত্যক্ষীকরণ কর যে তোমার এক বন্ধু তোমাকে কল (ফোন) ক'রতে যাচ্ছে এবং দ্যাখ যে সেই ব্যক্তি তোমাকে কল ক'রছে কিনা!

৫.১৪ প্রত্যক্ষীকরণ সৃষ্টির দিকে পরিচালিত করে

ভাষারূপ দান হ'ল মহাজাগতিক স্ত্রী-শক্তি, তাকে 'নাদ' বলে। প্রত্যক্ষীকরণ হ'ল মহাজাগতিক পুরুষ-শক্তি এবং তাকে বলে 'বিন্দু'। উভয়ে যখন মিলিত হয়, সৃজনশীলতা ঘটে – মহাজগৎ, কাল সৃষ্টি হয়।

সৃষ্টি-বিজ্ঞানের জন্য প্রত্যক্ষীকরণ প্রয়োজন। যদি তোমার অন্তর আকাশ ভাষারূপ দ্বারা ঠাসাঠাসি হয়ে থাকে, তুমি কিভাবে কোনকিছু প্রত্যক্ষীকরণ ক'রবে? তুমি তা পারবে

না! নিজের জন্য যা ঘটাতে ইচ্ছা কর তা প্রত্যক্ষীকরণ করার জন্য কোন জায়গাই তোমার কাছে থাকবে না। কেবল যদি তুমি সম্পূর্তির আকাশকে ধারণ ক'রে অনবরত নিজের ও অন্যদের সাথে পূর্ণত্ব ক'রতে থাক, তোমার প্রকৃতপক্ষে প্রত্যক্ষীকরণ হবে।

তোমার মূলাধারের শক্তি এমন এক কাঁচামাল যা দিয়ে তুমি তোমার জীবনকে খোদাই ক'রে নির্মাণ কর। সেই কাঁচামাল

যদি এক পাত্র তরল সোনা হয়, তুমি তোমার জীবন থেকে এক স্বর্ণবিগ্রহ নির্মাণ ক'রতে সমর্থ হবে!

নিবিষ্টভাবে অনুধাবন

তোমার প্রত্যক্ষীকরণকে জাগ্রত করার জন্য এবং তোমার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য শক্তি সম্পুর্তির আছে।

৫.১৫ সম্পুর্তি তোমাকে বিরাটভাবে সাফল্যমণ্ডিত করে

যদি তোমার সম্পুর্তি থাকে, তোমাকে প্রদত্ত মাস্টারের প্রতিটি কথাই তোমার জীবনে বাস্তবে পরিণত হবে! কেবল তাই নয় – এমনকি যে নির্দেশাবলী আমি দিই নি, কিন্তু যা আমার প্রত্যক্ষীকরণে আছে, তা তোমার প্রত্যক্ষীকরণে বাস্তবায়িত হবে! তোমার সম্পুর্তি হ'লে, তোমার সত্তা তোমাকে সরাসরি না দেওয়া নির্দেশাবলী অভ্যাস করা শুরু ক'রে দেবে। আর তুমি সম্পুর্তিতে বাস না ক'রলে, তোমাকে দেওয়া সহজ নির্দেশাবলী তোমার জন্য প্রত্যক্ষীকরণ অথবা বাস্তবতা হবে না।

উদাহরণস্বরূপ, আমার কিছু শিষ্য আছে যারা ঠিক জানে যে কোন পরিস্থিতিতে কি ক'রতে হবে এবং তারা সেটা করার জন্য দায়িত্ব গ্রহণ করে। তাদের কিছু বলতে হয় না বা গাইড ক'রতে হয় না। তারা একদম সেই শক্তি আত্মভূত ক'রে নেয় যা আমি বিকিরণ ক'রছি। আর অন্য অনেকে আছে – আমি তাদের যতবারই নির্দেশ করি না কেন, তা হবেই না! তাদের হয়ত অনেক কারণ থাকতে পারে, কিন্তু মোদ্দা কথা হ'ল, তাদের অন্তর আকাশ অপূরিত কথা ও অপূর্ণতায় ভারগ্রস্ত থাকার জন্য তাদের প্রত্যক্ষীকরণ হয় না এবং তারা নির্দেশাবলীকে অনুসরণ ক'রতে পারে না।

তাই নিজের ও অন্যদের সাথে পূর্ণত্ব ক'রে তুমি নিজেকে এক উচ্চ স্তরের সম্পুর্তিতে নিয়ে যাও। তুমি তোমার কার্যে, তোমার সম্পর্কতায় ও তোমার জীবনে অদ্ভুত সাফল্য অর্জন ক'রবে।

ক্লিক

সম্পুর্তি দ্বারা তুমি দ্রুত শিক্ষা গ্রহণ ক'রতে পারবে ও এক উচ্চস্তরের সাফল্য অর্জন ক'রবে!

৫.১৬ সম্পুর্তির মাধ্যমে তোমার কুণ্ডলিনী শক্তিকে জাগাও

তোমার ভিতরের সম্ভাব্য শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয়। তা যেন ফেটে বার হবার জন্য প্রস্তুত জলে ভরা এক বিরাট প্রস্রবণ। কিন্তু তোমার সিস্টেমে জট পাকিয়ে থাকা শক্তির মত তোমার নকারাত্মক প্রতিশ্রুতিগুলি যেন সেই প্রস্রবণের ওপরে জমা করা জলপ্রবাহে বাধা প্রদানকারী প্রস্তররাশি।

যখন তুমি সম্পুর্তি সহকারে বাস করার নির্ণয় নাও, তুমি চিন্তাগুলিকে তোমার সত্তার সাথে নিরন্তর সারিবদ্ধ কর। তখন তুমি কোন বিভ্রান্তি, অসঙ্গতি বা দ্বন্দ্বপূর্ণ চিন্তা ও কার্য সৃষ্টি ক'রবে না। সম্পুর্তিতে বাস ক'রে ও পূর্ণত্ব ক'রে সেই প্রস্তররাশিকে সরিয়ে ফেলবে। তার অর্থ, কুণ্ডলিনী শক্তিকে তোমার শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হবার জন্য ও তোমার জীবনে প্রকাশিত হবার জন্য এক স্পষ্ট পথ হবে। এটা যেন কোন পাইপের ভিতরে সমস্ত বাধাগুলিকে পরিষ্কার করা, যাতে তার মধ্য দিয়ে সহজেই জল প্রবাহিত হ'তে পারে এবং বাগানে গাছ ও ফুলগুলিকে পুষ্ট ক'রতে পারে।

জীবনে সম্পূর্ণি নিয়ে এলে, জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কে কল্পনাকল্পনাগুলি অদৃশ্য হবে, তোমার ভয়গুলি উধাও হবে, দুশ্চিন্তা করার স্বভাব চ'লে হবে, অন্যদের মনোযোগ ও সমর্থন পাবার প্রয়োজনীয়তা মুছে যাবে, তোমার ঈর্ষা বা তুলনা করার প্রবণতা লীন হবে, তোমার গম্ভীর আমিত্ব অন্তর্ধান ক'রবে এবং জীবনের ওপরে তোমার অতৃপ্তি অন্তর্হিত হবে। সম্পূর্ণি সমস্ত শক্তির জটগুলিকে খুলে ফেলবে এবং কুণ্ডলিনী শক্তিকে সহজে প্রবাহিত হবার জন্য তোমার সাত চক্রকে খুলে ধ'রবে। তোমার স্বাস্থ্য খুব ভাল হবে এবং তোমার জীবন সুন্দর হয়ে উঠবে!

❖ সম্পূর্ণি তোমার শক্তি প্রবাহের পথকে পরিষ্কার ক'রবে।

❖ শ্রদ্ধা কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত ক'রবে

❖ দায়িত্ব তোমার ভিতরের জাগ্রত শক্তিকে বিশ্বে নিয়ে যাবে, বিশ্ব তোমার কথা শ্রবণ ক'রবে এবং বিশ্ব তোমাকে আন্তরিকভাবে গ্রহণ ক'রবে।

❖ আর তুমি নিজেকে ও আশেপাশের জীবনকে সমৃদ্ধ ক'রলে, বিশ্ব তোমাকে অনুসরণ ক'রবে! তারা তোমাকে কেবল শ্রবণ ক'রবে তা নয়, তা তোমাকে অনুসরণও ক'রবে!

যখন তুমি সম্পূর্ণ ও শ্রদ্ধাপূর্ণ হও তোমার কুণ্ডলিনী খুব নিরাপদে জাগ্রত হয়। দায়িত্বের সাথে তা তোমার অন্তরের প্রত্যক্ষীকরণকে পূরণ করার জন্য বিশ্বের দিকে প্রবাহিত হয়। তা তোমার সকল ইচ্ছা পূরণ ক'রবে। সমৃদ্ধকরণের সাথে, প্রতিটি মাত্রাতে তোমার সর্বোচ্চ সম্ভাবনা বাস্তবায়িত হবে। তুমি পৃথিবীতে নিজের ও অন্যদের জন্য স্বর্গ সৃষ্টি ক'রবে।

নিবিষ্টভাবে অবলোকন

যখন তুমি তোমার জীবনে সম্পূর্ণি নিয়ে আস, তোমার ভয়, তোমার দুশ্চিন্তা করার অভ্যাস, তোমার মনোযোগ আকর্ষণ করার প্রয়োজনীয়তা, তোমার ঈর্ষা, তোমার আমিত্ব এবং তোমার অতৃপ্তি উধাও হয়ে যাবে।

৫.১৭ তোমার সমস্ত নকারাত্মকতা অতীতে শিকড়িত

সম্পূর্ণি প্রথমেই তোমার অতীতের ব্যর্থতাতে শিকড়িত সমস্ত আগাছাগুলিকে সরিয়ে ফেলে। এই আগাছাগুলিকেই তো তুমি এতদিন ধ'রে লালন ক'রছিলে। আমরা আগে আলোচনা ক'রেছি, নিজের ভিতরের কিচিরমিচির সম্পর্কে সজাগ হ'লে তুমি তোমার ভিতরে চলা নকারাত্মকতার সুরগুলিকে শুনতে পাবে - 'আমি হতভাগ্য।' 'আমার সাথে জিনিষগুলি ঠিকমত হয় না।' 'আমি ভীষণ চাপে আছি।' 'আমি আমার দায়িত্বগুলি পূরণ ক'রতে পারছি না।' 'আমার মধ্যে কিছু

একটা ভুল আছে।' 'আমি যথেষ্ট ভাল নই।' 'আমি যা চাই তা কখনও পাই না।' এগুলি নকারাত্মক সুরের কতগুলি দৃষ্টান্তমাত্র এবং এগুলি তোমার চিন্তার পিছনে আবহসংগীত হিসাবে অবিশ্রাম চ'লতে থাকে। এগুলির সবকটির উৎস আছে তোমার অতীতে।

নকারাত্মকতাকে বেঁচে থাকার জন্য সহায়তা হিসাবে অতীত থেকে কিছু প্রমাণ চাই। অতীতকে এক নকারাত্মক ও সীমিত বিবরণ দ্বারা স্মরণ ক'রলে আগাছার সৃষ্টি হয়।

নকারাত্মকতা কখনও ভবিষ্যতে ভিত্তি ক'রতে পারে না। তুমি স্পষ্ট ক'রে বুঝতে পারছ তো? উপলব্ধি ক'রতে পারছ কি যে নকারাত্মকতা ভবিষ্যতে শিকড়িত হ'তে পারে না? অতীতের ঘটনাবলীই নকারাত্মক আগাছাগুলির বীজ। তাই সম্পূর্ণির মাধ্যমে যখন আগাছা নিড়ানো হয় – নিজেকে ও অন্যদের দেওয়া কথা পূরণ ক'রে এবং তোমার অতীতের সাথে পূর্ণত্ব ক'রে – তুমি ও তোমার ভবিষ্যৎ অতীত থেকে মুক্ত হয়।

শ্রবণ কর! তোমার সমস্ত নকারাত্মক চিন্তা, ভয় – সবকিছু অতীতে শিকড়িত। নিজের ভিতরে একটু গভীরভাবে তাকালেই তুমি তা বুঝতে পারবে। যখন তুমি তোমার চিন্তা সম্পর্কে সজাগ হও, যখন তুমি তোমার চিন্তার সাথে সম্পূর্ণ হও, তখন অতীতের কোন প্রভাবই তোমার ভবিষ্যতের ওপরে অথবা তোমার অন্তর আকাশের ওপরে থাকে না। তুমি অতীতের স্মৃতিগুলিকে আঁকড়ে থাকবে না এবং সেগুলিকে ভবিষ্যতে অভিক্ষেপ ক'রে তোমার সম্ভাবনাকে সীমিত ক'রে ফেলবে না। এমনকি ভবিষ্যতে ভয় বহন ক'রে নিয়ে যাওয়াও অতীত থেকে ভুল ধারণা সমূহ পোষণ করার ও সেগুলিকে তোমার ভবিষ্যতে জোর করারই এক সরাসরি ফল। অতীতের ভুল প্রতীতি দ্বারা তুমি তোমার ভবিষ্যৎকে প্রবঞ্চনা কর।

অনুশীলন

তোমার নিজের সম্বন্ধে সমস্ত নকারাত্মক ভিতরের কিচিরমিচির বা চিন্তাগুলিকে লিখে ফেল।

সেগুলির একটার পর একটার সাথে পূর্ণত্ব করা আরম্ভ কর। তাদের বিদায় সম্ভাষণ জানাও ও তাদের চ'লে যেতে দাও, কারণ সেগুলি তো তোমার অতীতের, ভবিষ্যতের নয়।

৫.১৮ তোমার নকারাত্মক স্বপূরক ভবিষ্যৎবাণীগুলি বন্ধ কর!

নকারাত্মকতা তোমার ভিতরে কিভাবে শিকড়িত হয়?

শ্রবণ কর : যেকোন নকারাত্মকতা কেবল তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন তুমি অতীতের অভিজ্ঞতাগুলিকে অনবরত ব্যর্থতার ছাঁকনির (ফিল্টার) মধ্য দিয়ে স্মরণ কর। সেটা তোমার চিন্তা করার অভ্যাস হয়ে দাঁড়ায়। তোমার অতীতের স্মৃতিগুলিকে প্রমাণ হিসাবে অবিশ্রাম সরবরাহ না ক'রলে, নকারাত্মকতা তোমার অন্তর আকাশে বৃদ্ধি পেতে পারে না, তা তোমার অন্তর আকাশের ওপরে ক্ষমতা রাখতে পারে না।

চিন্তার অভ্যাস ও ব্যবহারের প্রতি তোমার অচেতন অঙ্গীকার থেকে এটা ঘটে এবং তাতে তোমার সিস্টেমে নকারাত্মকতা বজায় থাকে। নিজের ও নিজের সম্ভাবনার সীমিত কাহিনীর প্রমাণ হিসাবে বারংবার তুমি তোমার চিন্তাতে নকারাত্মকতা যোগান দাও। তুমি এক ছোট্ট জীবন সৃষ্টি কর এবং চারিদিকে সেই 'প্রমাণ'-গুলির জন্য তাকাতে থাক যা তোমার নিজের সম্পর্কে নকারাত্মক বিশ্বাসগুলিকে পরিপোষণ করে।

উদাহরণস্বরূপ, তোমার একটা নকারাত্মক চিন্তার সংস্কার আছে, 'আমি যথেষ্ট ভাল নই'। যা অর্জন ক'রতে পার নি তার দ্বারা নিজেকে বিচার ক'রে তুমি অবিশ্রাম সেই বিশ্বাসকে অবলম্বন ক'রে থাক। তুমি কেবল দ্যাখ কি নেই এবং কি করা বাকী আছে। কি কি 'ক'রতে হবে' তার একটা লম্বা তালিকা তোমার কাছে আছে এবং সেটা তোমার ওপরে একটা ভারী বোঝা হয়ে যায়। আর সেটা সফলভাবে পূরণ করার জন্য পরিকল্পনা ও কার্য না ক'রে তুমি সেই বোঝার ভারে উদ্বিগ্ন হয়ে বেশী সময় অপচয় কর।

এতে এক দুষ্টচক্র অথবা অসফলতার এক স্বপূরক ভবিষ্যৎবাণী সৃষ্টি হয় এবং তা তোমার সেই 'আমি যথেষ্ট ভাল নই' ধারণাকে এই প্রকারে প্রমাণ করে : তুমি একটা আগাছা নিলে, তার জন্য একটা বিশেষ জমি দেখলে, সেই জমিতে সার দিলে, আগাছাটিকে রোপন ক'রলে, নিয়মিত জল দিলে এবং কয়েক বছর পরে অবাক হ'লে, ‘এই বাগানে এত আগাছা কি ক'রে হ'ল?’

তুমি সম্পুর্ত হ'লে প্রথমে তুমি বুঝবে যে তোমার অতীতের বিফলতাগুলি আসলে তোমার ভাবা মত বিফলতা নয়। তোমার বিফলতা তোমাকে বিফল বানায় না! তোমার বিফলতাগুলিকে বারবার স্মরণ করাই হ'ল আসল সমস্যা; বিফলতাগুলি সমস্যা নয় নয়। যদি তুমি সেই পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ কর ও এগিয়ে চল, সবকিছুই সুন্দর হবে। কিন্তু তার বদলে তুমি তা নিয়ে চিন্তা ক'রতে থাক - কখন কখন বছরের পর বছর ধ'রে! সেই ঘটনা থেকে একটা আবেগ জড়ানো অতৃপ্তি থেকে যায় ও সেটা তোমার সিস্টেম ছেড়ে যায় না। এটা যেন তুমি কোথাও এক দুই দিনের জন্য ছুটি কাটাতে যাও, কিন্তু তারপর মাসের পর মাস ধ'রে তুমি সবাইকে ছুটির ফটোগুলি দেখাতে থাক ও তাদের সম্পর্কে আবোলতাবোল ব'লতে থাক! তুমি সেই স্মৃতিগুলিতে বেশী গুরুত্ব দিতে থাক এবং তাতে সেই ছুটি তোমার কাছে বড় ব্যাপার হয়ে যায় – আসলে যত বড় ছিল তার চেয়ে অনেক বড়!

অনুশীলন

একটা ডাইরি অথবা খাতায় নিজের ও জীবন সম্পর্কে ঘন ঘন হওয়া নকারাত্মক চিন্তা ও ধারণাগুলিকে লিখে ফেল। এটা পরের চার দিন ধ'রে পুনরাবৃত্তি কর। প্রতিদিন কোন রকম সম্পাদনা ও পরিবর্তন না ক'রেই সব লিখতে থাক এবং তোমার খাতা বন্ধ রাখ। পাঁচ দিনে পরে, খাতা খোল এবং যা লিখেছ তা পড়। তুমি উপলব্ধি ক'রবে তুমি কিভাবে তোমার অন্তর আকাশে একই নকারাত্মক চিন্তাগুলির পুনরাবৃত্তি ক'রছ!

৫.১৯ তোমার অতীতের অসফলতাগুলিকে ফেলে দাও!

প্রতিটি মুহূর্তে তোমার অতীতের ভার তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে দেয় না। অতীতের বোঝা যেন তোমার পায়ে বাঁধা লোহার একটা বিরাট বল! তুমি সেটাকে কতটা টানতে পারবে ও নিজের এগিয়ে যাবার প্রত্যাশা রাখবে?

শ্রবণ কর : তুমি কেবল তোমার ভবিষ্যতের জন্য দায়িত্ব নেবার জন্য সমর্থ্য। তুমি তোমার অতীত নিয়ে কিছুই ক'রতে পার না! সম্পুর্তিতে থাকলে তুমি তোমার অতীতকে আসতে দেবে না এবং অতীতকে তোমার বর্তমান মুহূর্তে হস্তক্ষেপ ক'রতে দেবে না। আমি এখানে জীবনের একটি খুবই প্রয়োগিক তত্ত্ব শেয়ার করছি।

নকারাত্মকতার মূল আছে তোমার অতীতে। সচেতন হবার আগে তোমরা বেশীরভাগ সময়েই ভয়, ঈর্ষা, কাম ও ক্রোধে আটকে থাক। যখন তুমি সম্পুর্তির সাথে সম্পুর্তিতে বাস ক'রতে আরম্ভ কর, তুমি তোমার প্রতিটি চিন্তা সম্পর্কে সচেতন হবে।

যদি তুমি বারংবার অতীতকে স্মরণ না কর, প্রথমে তুমি অতীত থেকে মুক্ত হয়ে যাবে এবং তোমার অন্তর আকাশ তোমার ভবিষ্যতের দায়িত্বের জন্য অথবা দায়িত্বশীল ভবিষ্যতের জন্য উপলব্ধ হবে।

ক্লিক

যদি বারংবার, বারবার তুমি তোমার অতীতকে স্মরণ না কর, তুমি তোমার অতীত থেকে মুক্ত হবে এবং তোমার অন্তর আকাশ তোমার ভবিষ্যতের দায়িত্ব অথবা দায়িত্বশীল ভবিষ্যতের জন্য উপলব্ধ হবে।

৫.২০ সকারাত্মক চিন্তা (Positive thinking) সর্বদাই নকারাত্মক

আমাকে একটা প্রশ্ন করা হয়েছে : স্বামীজী, আপনি কি দয়া ক’রে পূর্ণ প্রতীতি এবং তথাকথিত পজিটিভ থিঙ্কিং-এর (সকারাত্মক চিন্তা) মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবেন?

শ্রবণ কর : তথাকথিত পজিটিভ থিঙ্কিং সর্বদাই পজিটিভ নেগেটিভ থিঙ্কিং (সকারাত্মক নকারাত্মক চিন্তা)! সচরাচর তোমার চিন্তা হ’ল নকারাত্মক সকারাত্মক চিন্তা। আর পজিটিভ থিঙ্কিং-এ তুমি সকারাত্মক নকারাত্মক চিন্তায় চ’লে যাও, ব্যাস্!

তোমার সাধারণ চিন্তাগুলি সচরাচর নকারাত্মক, কারণ তুমি কদাচিৎ সকারাত্মকতা সহকারে চিন্তা কর। সকারাত্মক চিন্তা করা যেন সচেতনভাবে সকারাত্মক হবার চেষ্টা ক’রেও নকারাত্মকতায় ডুবে যাওয়া, তারপর পুনরায় সকারাত্মকতা নিয়ে শুরু করা এবং আবার নকারাত্মকতায় চ’লে যাওয়া।

যে গভীর ক্ষতে তুমি বিশ্বাস করা শুরু কর যে নকারাত্মকতা হ’ল তোমার চিরস্থায়ী জীবনশৈলী, সেই ক্ষতকে কেবল পূর্ণ-প্রতীতি (complete cognition) দ্বারাই নিরাময় করা যায়। অসফলতা সর্বদাই তোমার জীবনের এক অংশ হয়ে থেকে যাবে - এই দৃঢ় বিশ্বাসটাকে পজিটিভ থিঙ্কিং নিরাময় ক’রতে পারে না। কেবল পূর্ণ-প্রতীতি সহকারে তোমার পূর্ণরূপে সকারাত্মক অভিজ্ঞতা হয়। পূর্ণ-প্রতীতি হ’ল পূর্ণত্ব।

পজিটিভ থিঙ্কিং হ’ল কেবল নকারাত্মকতার সাথে লড়াই করা। তা নকারাত্মকতাকে কখনও নিরাময় ক’রতে পারে না। একমাত্র পূর্ণ-প্রতীতিই নকারাত্মকতাকে নিরাময় ক’রবে।

এখানে আরও একটা প্রশ্ন এসেছে : পজিটিভ থিঙ্কিং কি স্বেচ্ছাকৃতভাবে সচেতন আমিত্ব নির্মাণের কাজ?

(উত্তর হিসাবে) আমি তোমাদের বলি, এটা হ’ল কোন ভিত্তি ছাড়া এক স্বেচ্ছাকৃত সচেতন আমিত্ব নির্মাণের কাজ। এটার যেকোন সময়ে পতন হ’তে পারে এবং তখন ক্ষতি অনেক বেশী হবে! একটা ছোট ভূমিকম্পই পুরো জিনিষটার ভেঙ্গে পড়ার জন্য যথেষ্ট এবং তাতে অনেক হানি হবে।

নিবিষ্টভাবে অবলোকন

পজিটিভ থিঙ্কিং (সকারাত্মক চিন্তা) হ’ল কেবল নকারাত্মকতার সাথে লড়াই করা। তা কখনও নকারাত্মকতাকে নিরাময় ক’রতে পারে না। একমাত্র পূর্ণ-প্রতীতিই নকারাত্মকতাকে নিরাময় ক’রবে।

৫.২১ তোমার একমাত্র শত্রু

অনেক সময়ে লোকেরা আমার কাছে আসে ও বলে, 'আমি আমার ভয় থেকে বেরিয়ে আসতে পারছি না।' দয়া ক'রে শ্রবণ কর! তুমি কেন বার হয়ে আসতে পারছ না? কারণ তুমি ইতিমধ্যে সেই নকারাত্মকতার কাছে সমর্পিত হয়ে গেছ! উদাহরণস্বরূপ, তুমি বারবার নিজেকে বল, 'আমি শেষ হ'তে যাচ্ছি। আমি শেষ হ'তে যাচ্ছি। এটা এইভাবেই ঘটতে যাচ্ছে। আমি হেরে যাব, হেরে যাব, হেরেই যাব।' তার অর্থ হ'ল তুমি একশ' বার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি পরাজিত হবে। তারপর, স্বভাবত তোমার সমস্ত শক্তি সেই ধারণাটিকে, নিজেকে দেওয়া পরাজিত হবার প্রতিশ্রুতিটিকে, পূরণ করার জন্য কাজ ক'রবে।

এটা নিজের কাছে একশ' বার পুনরাবৃত্তি করার পরে যদি তুমি একবার বলা ঠিক কর, 'আমি বিজয়ী', তাতে তোমার নিজেকে খুব বোকাবোকা মনে হবে! তুমি নিজেই সেটা বিশ্বাস ক'রবে না। একটা সকারাত্মক কথা কয়েকবার বলা তোমার কয়েকশ' বার নিজেকে পরাজিত ব'লে ঘোষণার ক্ষতিপূরণ করার জন্য যথেষ্ট হবে না। তুমি তো তা বিশ্বাসই কর না, কারণ অতীতের অপূর্ণতা তোমার মধ্যে এখনও জ্যান্ত আছে। কেবল তর্ক নিমিত্ত তুমি বল, 'আমি বিজয়ী।'

কখনও তোমার স্বামী বা স্ত্রীর সাথে তর্কাতর্কি হ'লে তুমি নিশ্চিত বুঝে যাও যে তোমার স্বামী বা স্ত্রী সেই তর্কে জিতে যাবে। হেরে যাবে জেনেও তুমি কিন্তু কেবল বিরোধিতা দেখাবার জন্য কিছু কথা ব'লে ফেল! ঠিক সেই রকমই লাগে যখন তুমি নিজের কাছে নিজেকে কয়েকশ' বার পরাজিত বলে ঘোষণা করার পরে নিজেকে বিজয়ী ব'লে প্রত্যয় জন্মানোর চেষ্টা কর!

আমি তোমাদের বলি, নিজের সম্পর্কে তোমার নকারাত্মক বিশ্বাস ছাড়া, তোমার জীবনে আর কোন শত্রু নেই! কেবল এই সত্যকে বোঝ ও নিজেকে মুক্ত কর! আমি তোমাদের শেখাচ্ছি না। আমি তোমাদের অনুপ্রাণিত ক'রছি না। আমি তোমাদের আদেশ দিচ্ছি না। আমি তোমাদের এটা ক'রতে অনুরোধ করছি।

আমি সেই পরম সকারাত্মকতা, সেই পূর্ণ সকারাত্মকতার আকাশকে জানি। আমি সেই আকাশটাকে জানি, আমি সেই আকাশকে লালন করেছি, আমি সেই আকাশকে লালন ক'রছি। আমি ঠিক সেই বৈদিক ঋষির মেজাজে আছি যখন তিনি উচ্চস্বরে গেয়ে উঠেছিলেন :

শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ
...বেদাহমেকম্ পুরুষম্ মহান্তম্...

'হে অমৃতের পুত্রসকল, আমি সেই পথকে জানি। জাগ্রত হও এবং তাকে অর্জন কর!'

ক্লিক

নিজের সম্পর্কে নকারাত্মক বিশ্বাস ছাড়া তোমার আর কোন শত্রু নেই। কেবল এই সত্যটিকে অনুধাবন কর ও নিজেকে মুক্ত কর!

৫.২২ সাফল্যের জন্য পরিকল্পনা কর, ব্যর্থতার জন্য নয়

অনেক সময় তুমি অসফলতার জন্য পরিকল্পনা কর, কারণ তুমি সেটা ঘটার সময় ‘তৈরি’ থাকতে চাও!

সেই পরিকল্পনা ত্যাগ কর!

তোমার মন বলতে পারে, ‘যদি আমি হঠাৎ ব্যর্থ হই, তাহ’লে কি ক’রব? কমপক্ষে যদি আমি তা আগে থেকে চিন্তা ক’রে রাখি, আমি ব্যর্থতার জন্য প্রস্তুত থাকব।’

‘ব্যর্থতার জন্য প্রস্তুত থাকা’ ব’লে কিছুই নেই, কারণ অসফলতা সর্বদাই কোন অপ্রত্যাশিত অঞ্চল থেকে আসে! তোমার যুক্তি ব্যবহার কর। যদি তুমি তোমার ব্যর্থতা প্রতিরোধ করার জন্য তৈরি থাক, তাহ’লে ব্যর্থতা হবে কিভাবে? ব্যর্থতা কেবল এক অপ্রত্যাশিত কোণ থেকে আসতে পারে – যা তুমি বিবেচনা কর নি বা যার জন্য পরিকল্পনা কর নি। তাই তোমার সতর্কতা ও প্রস্তুতি তোমাকে রক্ষা ক’রতে পারবে না। এতে তুমি কোনভাবেই সাহায্য পাবে না।

প্রথমে, ব্যর্থতার জন্য ভালভাবে প্রস্তুতি করার বাসনার কারণে তুমি সেই পরিস্থিতিকে মনে মনে এত প্রবলভাবে প্রত্যক্ষীকরণ কর যে তুমি প্রকৃতপক্ষে সেটা ঘটার জন্য এক সম্ভাবনার সৃষ্টি ক’রে ফেল। আর, অতর্কিতে ব্যর্থতা এলে তাকে নিয়ন্ত্রণ ক’রতে পারবে না - এই ভেবে তুমি নিজেকে আরও একটি নকারাত্মক প্রতিশ্রুতি দিয়ে ফেল!

দ্যাখ তাহ’লে, কিভাবে তুমি নিজেকে স্তরে স্তরে নকারাত্মক প্রতিশ্রুতি প্রদান কর। এটা এতদিন ধ’রে ক’রে যাবার কারণে এইভাবে চিন্তা করা ও অনুভব করা তোমার দ্বিতীয় প্রকৃতি হয়ে গেছে। তুমি কেবল দুঃখকষ্টই জান। দুর্ভাগ্যবশত তুমি তা নিয়ে নাছোড়বান্দার মত থাক এবং ভবিষ্যতের কাল্পনিক ব্যর্থতা থেকে নিজেকে রক্ষা করার পরিকল্পনা কর।

প্রথমত, ব্যর্থতা আসবেই না, যদি তুমি স্বপূরক ভবিষ্যতবাণী সৃষ্টি না কর। দ্বিতীয়ত, যদিও তা আসে, তোমার তার মুখোমুখি হবার সামর্থ্য থাকবে। তুমি এটা বিশ্বাস কর কি না কর, স্বীকার কর কি না কর, বুঝতে পার কি না পার, তুমি হঠাৎ আসা যে কোন ব্যর্থতার মুখোমুখি হ’তে পার। সম্ভাব্য ব্যর্থতার জন্য প্রস্তুত হওয়া হ’ল তোমার নিজেকে দেওয়া আরও একটি নকারাত্মক প্রতিশ্রুতি! এই যুক্তিকেই তুমি নিজের মধ্যে অনবরত নকারাত্মক সংস্কার সৃষ্টি করার জন্য ব্যবহার কর। তোমরা এটা বুঝতে পারছ তো? এই ধারণাটাই নিজেকে দেওয়া আরও একটা নকারাত্মক প্রতিশ্রুতি!

নকারাত্মকতা আরও নকারাত্মকতার দিকে নিয়ে যায়। তা তোমাকে আনন্দের দিকে নিয়ে যেতে পারে না। তা তোমাকে পরিতৃপ্তির দিকে নিয়ে যেতে পারে না। নকারাত্মকতা নিজেই অসফলতার কৌশল। তুমি কি তোমার জীবনে অসফল হবার জন্য সফল হ’তে চাও? না! তাহ’লে নকারাত্মকতাকে মূল থেকে উচ্ছেদ কর যাতে তোমার প্রকৃত সকারাত্মকতা ও সম্পূৰ্তি তোমার মধ্য দিয়ে প্রকাশিত হয়।

অভ্যাস

পরেরবার কিছু পরিকল্পনা করার সময়, নিজেকে ব্যর্থতার জন্য পরিকল্পনা না করার জন্য স্মরণ করিয়ে দিও। এমনকি অচেতনভাবেও ব্যর্থতার জন্য পরিকল্পনা ক’রবে না। সাফল্যের আকাশ সৃষ্টি কর এবং তা ঘটবে।

৫.২৩ তুমি প্রতিদিন এটার মুখোমুখি হচ্ছ

সবচেয়ে বড় ভয় কি?

মৃত্যু।

এমনকি সবচেয়ে বড় ভয় মৃত্যুও হঠাৎ আসতে যাচ্ছে এবং তুমি তার মুখোমুখি হ'তে যাচ্ছ!

যেগুলিকে তুমি ব্যর্থতা ব'লে গণ্য কর, সেগুলি সবই হঠাৎ আসতে যাচ্ছে এবং তুমি সেগুলির মুখোমুখি হ'তে যাচ্ছ। তুমি যাকে অসফলতা বল, তা লাখ লাখ বার তোমার সামনে হঠাৎ করেই এসেছে এবং তুমি তার মুখোমুখি হয়েছ। এটা থেকে সাহস অর্জন কর! নিজের ভিতরে শক্তি দ্যাখ এবং তাকে সহায়তা কর।

প্রক্রিয়া

বসো এবং নিজেকে স্তরে স্তরে দেওয়া নকারাত্মক প্রতিশ্রুতিগুলিকে মুছতে থাক ও তাদের সাথে পূর্ণত্ব কর। তোমায় সেগুলিকে স্মরণ ক'রতে হবে, তাদের সাথে পূর্ণত্ব ক'রতে হবে এবং তাদের মুছে ফেলতে হবে। কেবল তবেই তুমি তাদের ওপরে প্রকৃতপক্ষে বিজয়প্রাপ্ত ক'রবে। কেবল তবেই তুমি আটকে থাকা শক্তিকে মুক্ত ক'রতে পারবে এবং সেই শক্তিকে সম্পুর্তি সহকারে তোমার এক নতুন জীবন সৃষ্টি করার জন্য উপলদ্ধ ক'রবে। 'আমি এতদ্বারা নিজেকে দেওয়া সমস্ত নকারাত্মক প্রতিশ্রুতিগুলিকে মুছে ফেলছি' - কেবল এভাবে ব'লে তুমি ভাবতে পার না যে সব ঠিক হয়ে গেছে। না! প্রথমে তোমাকে নিজেকে দেওয়া সমস্ত নকারাত্মক প্রতিশ্রুতিগুলিকে জানতে হবে এবং কেবল তবেই তাদের মুছে ফেলতে পারবে। সেটা হবে যখন তুমি তোমার চিন্তার প্যাটার্নগুলিকে অনুসন্ধান ক'রতে শুরু কর এবং সেগুলির সাথে পূর্ণত্ব কর।

নিজেকে দেওয়া নকারাত্মক প্রতিশ্রুতিগুলিকে মুছে ফেললে, তুমি তোমার অসফলতার জন্য পরিকল্পনা করার ন্যায্যতা প্রতিপাদন ক'রতে পার না। তুমি কোনভাবেই কোনরকম নকারাত্মক পরিকল্পনার ন্যায্যতা প্রতিপাদন ক'রতে পার না। তাই অসফলতা সম্পর্কে অতিকল্পনা করা ছাড়! অসফলতা প্রত্যঙ্কীকরণ ছাড়! এইভাবে ক'রলে দেখবে যে সম্পুর্তি সহজেই তোমার মধ্যে প্রস্ফুটিত হচ্ছে।

অতীতের বোঝাগুলিই অসফলতা নামক বৃক্ষের মূল। নকারাত্মক প্রতিশ্রুতি এবং নকারাত্মক আত্ম-ছবি হ'ল সেই বৃক্ষের পাতা ও ডাল। তাদের সম্পুর্তি সহকারে নির্মূল কর। তুমি সকারাত্মকতার আকাশ অভিজ্ঞতা করা আরম্ভ ক'রবে।

৫.২৪ অতীতের নকারাত্মকতা মুছে ফেলার প্রক্রিয়া

আমি তোমাদের জীবনের গণিত শেখাচ্ছি। তোমাদের গভীরভাবে শ্রবণ ক'রতে হবে। নিজেকে দেওয়া তোমাদের প্রতিটি নকারাত্মক প্রতিশ্রুতি জ্যান্ত! সেগুলির শক্তি আছে। প্রতিটি নকারাত্মক প্রতিশ্রুতিকে বাতিল ক'রতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত তা ফল দিতে থাকে। সেগুলিকে বাতিল করা এক সহজ গণিত। তোমাদের অন্তর আকাশে ও জীবনে সম্পুর্তি নিয়ে আসা এক সহজ গণিত।

নিজেকে দেওয়া অবিশ্রাম নকারাত্মক প্রতিশ্রুতিগুলিকে সমীকরণের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ হিসাবে মনে কর ও সেগুলি সহকারে নিজের জীবনকে এক গণিতের সমীকরণ হিসাবে কল্পনা কর।

এখন তাহ'লে এই মুহূর্তে জীবনের সমীকরণ কি? তুমি জান না।

মনে কর, সেই সমীকরণ এই প্রকার A+B-CxDxF/G+HxI+J-K - নকারাত্মক প্রতিশ্রুতিগুলির এক জটিল মিশ্রণ। এই সমীকরণএর দিকে তাকিয়ে, তুমি জানই না যে কোন নকারাত্মক প্রতিশ্রুতিকে অন্য কোন নকারাত্মক প্রতিশ্রুতি দ্বারা গুণ বা বিভাজন ক’রে ফলস্বরূপ আরও একটি নকারাত্মক প্রতিশ্রুতি হয়েছে।

কিন্তু এই সমস্ত নকারাত্মকতাকে একবারেই বাতিল ক’রে দেওয়ার উপায় আছে!

যদি তুমি কোন গণিতের সমীকরণকে শূন্য দিয়ে গুণ কর, তাহ’লে কি পাও?

শূন্য!

সমীকরণ যতই বড় ও জটিল হোক না কেন, যেই মুহূর্তে তুমি বল ‘x ০’ (শূন্য দিয়ে গুণ ক’রছি), পুরো সমীকরণ শূন্য হয়ে যায়।

একইভাবে, সম্পূর্ণি হ’ল সেই ‘শূন্য’ যা তোমার নকারাত্মকতার সমস্ত সমীকরণকে শূন্য ক’রে দিতে পারে।

তোমার জীবনে যতই নকারাত্মক ভবিষ্যৎবাণী ও নকারাত্মক প্রতিশ্রুতি থাকুক না কেন, এখন থেকে তোমার জীবনের সমীকরণে কেবল ‘x সম্পূর্ণি’ (সম্পূর্ণি দিয়ে গুণ করা) বসিয়ে দাও; পুরো জিনিষটাই শূন্য হয়ে যাবে!

কিন্তু কিছু লোক বলে, ‘না, না, স্বামীজী! আপনি জানেন না আমি আমার জীবনে কি প্রকার জটিলতার সৃষ্টি ক’রেছি! A+B-CxA2/C2xB-F/ABCDE = কি হয়?? আমার জীবন এতই জটিল! আপনি জানেন না!’

না! তাতে কিছু যায় আসে না। সমীকরণ যাই হোক না কেন, যদি তুমি ‘x ০’ বসাও, সেই পুরো জিনিষটা শূন্য হয়ে যায়! একইভাবে, অতীতে যতই নকারাত্মকতা, সম্পূর্ণির অভাব, নকারাত্মক প্রতিশ্রুতি, স্বপূরক নকারাত্মক ভবিষ্যৎবাণী তুমি তোমার মনে সৃষ্টি ক’রেছ, এখন থেকে কেবল বল ‘x সম্পূর্ণি’! হয়ে গেল! পুরো জিনিষটাই সকারাত্মকতা ও সম্পূর্ণির সমতুল্য হয়ে যায়।

এটা একদম ঘোষণা কর এবং তাতে বাস ক’রতে শুরু কর! এটা একটা অব্যর্থ সমাধান।

অনুশীলন

৫.২৫ তুমি তিনটি বাস্তবতার সাথে সংগ্রাম ক’রছ

যখন তুমি সম্পূর্ণিতে বাস ক’রছ না, তোমার জীবনের তিনটি বাস্তবতার সাথে দ্বন্দ্ব হবে – যে বাস্তবতা তুমি ইচ্ছা কর, যে বাস্তবতা তোমার প্রয়োজন এবং পরম বাস্তবতা। সম্পূর্ণি না থাকলে, সর্বোত্তম জীবন সম্পর্কে তোমার ধারণা সর্বদাই পরিবর্তিত হ’তে থাকবে, কারণ তুমি জানই না যে জীবনে তুমি কি চাও অথবা জীবনে তোমার কি প্রয়োজন। তুমি তোমার চারপাশে যা কিছু দ্যাখ বা অভিজ্ঞতা কর, তুমি সেগুলি থেকে কিছু উঠিয়ে নেবে এবং পরম জীবন সম্বন্ধে নিজের ধারণা সৃষ্টি ক’রবে। তাই সকালে পরম জীবন সম্বন্ধে তোমার একটা ধারণা থাকবে, দুপুরে এক ভিন্ন ধারণা এবং পরের দিন একটা পুরোপুরি ভিন্ন ধারণা থাকবে! আর এই ধারণাগুলির একটিও জীবনে এগিয়ে চলার জন্য তোমার আসলে যা প্রয়োজন তার সাথে মিলবে না। তাই তুমি এই বিবিধ ধারণাগুলির সাথে ধ্বস্তাধ্বস্তি ক'রতে থাকবে, সংগ্রাম ক'রতে থাকবে।

শ্রবণ কর : যে কোন সংগ্রাম সেই সংগ্রামে জড়িত সবার জন্য পরাজয়। যে কোন পুনর্মিলনই সেই পুনর্মিলনে জড়িত প্রত্যেকের বিজয়। যদি তুমি ও তুমি-র মধ্যে এক লড়াই হয়, তোমার কোন বাস্তবতাই পূরণ হবে না।

সম্পূর্ণিতে অধিষ্ঠিত হ'লে তুমি সকারাত্মকতার আকাশকে অভিজ্ঞতা করার জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রিত হবে। সেখানে কোন অপূর্ণ প্রতীতি অথবা নকারাত্মক ভবিষ্যদ্বাণী থাকবে না যা সেই আকাশের সাথে দ্বন্দ্বে থাকবে। তাই যে বাস্তবতা তুমি ইচ্ছা কর, যে বাস্তবতা তোমার প্রয়োজন এবং সর্বোচ্চ বাস্তবতা, সবই স্বাভাবিকভাবে সারিবদ্ধ হয়ে যাবে।

ক্লিক্

তুমি সম্পূর্ণিতে না থাকলে, সর্বোত্তম জীবন সম্পর্কে তোমার ধারণা অবিশ্রাম পরিবর্তিত হ'তে থাকবে, কারণ জীবনে তুমি কি চাও অথবা তোমার জীবনে কি প্রয়োজন, সে সম্পর্কে তুমি সচেতন নও।

৫.২৬ সম্পূর্ণি তোমার শক্তিকে বিমুক্ত করে

জীবন সম্বন্ধে তোমার বিকৃত প্রতীতি হ'ল এমন এক ফিল্টার (ছাঁকনি) যা তোমাকে মায়াতে রেখে দেয়। নিজেকে সম্পূর্ণিতে অধিষ্ঠিত ক'রলে, তুমি ও জীবনের মাঝে এই ফিল্টারকে সরিয়ে ফেলা হয় এবং তুমি তখন এক নতুন বাস্তবতা উপলব্ধি করা আরম্ভ ক'রবে এবং তোমার যে শক্তি নকারাত্মক প্রতীতি ও নকারাত্মক প্রতিশ্রুতিগুলি দ্বারা অবরুদ্ধ ছিল, তা জীবনকে অভিজ্ঞতা করার ও তোমার ইচ্ছার বাস্তবতাকে প্রকাশিত হবার জন্য বিমুক্ত হয়। অভিজ্ঞতা করা বাস্তবতা দ্বারা বন্ধনে পড়ার পরিবর্তে তোমার পছন্দের বাস্তবতা সৃষ্টি করার জন্য তুমি মুক্ত হয়ে যাও!

সম্পূর্ণি ও শ্রদ্ধাতে প্রতিষ্ঠিত এক মস্তিষ্ক যে কোন বই পড়ে সেই বই থেকে সত্য অনুধাবন ক'রতে পারে। যেভাবে এক রাজহংস দুধ থেকে জল আলাদা ক'রতে পারে, সম্পূর্ণিতে প্রতিষ্ঠিত মস্তিষ্ক অসত্য থেকে সত্যকে অনায়াসে পৃথক ক'রতে পারে। যে মস্তিষ্ক সম্পূর্ণি ও শ্রদ্ধাতে প্রতিষ্ঠিত তাকে আমি বলি পরমহংস, সর্বশ্রেষ্ঠ রাজহংস।

তোমার মস্তিষ্কের মাধ্যমে সম্পূর্ণি প্রকাশিত হ'লে তাকে বলে বুদ্ধিমত্তা। যখন সম্পূর্ণি হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়, তা হ'ল করুণা। যখন সম্পূর্ণি তোমার সত্তা থেকে প্রকাশিত হয়, তা হ'ল শান্তি।

সতেজ দৃষ্টি নিয়ে তোমার জীবনে সবকিছুর দিকে তাকাও – তোমার ব্যবসার পরিকল্পনা, তোমার সম্পর্কতাগুলি, ভবিষ্যত সম্পর্কে তোমার নির্ণয় সমূহ – সবকিছু। শ্রবণ কর! তুমি এই পৃথ্বীগ্রহে কতদিন বাঁচতে চাও, সেটাও তুমি ঠিক ক'রতে পার; নিজের বাস্তবতা কি চাও তা তুমি স্থির ক'রতে পার! যখন তুমি সম্পূর্ণিতে থাক ও শ্রদ্ধা অভ্যাস কর, তখন তোমার কুণ্ডলিনী এত সতেজ ও জাগ্রত হয় যে তার বিকিরণে তুমি যাই স্পর্শ কর তা পরিপূর্ণ হয়ে যায়!

নিবিষ্টভাবে অবলোকন

যখন তুমি সম্পূর্ণিতে অধিষ্ঠিত হও, তখন তুমি ও তোমার জীবনের মাঝের ফিল্টারকে সরিয়ে ফেলা হয়।

৫.২৭ তোমার ভিতরে কটা মানুষ বাস ক'রছে?

শ্রবণ কর : যখন তুমি সম্পূর্ণ নও, তখন যেন এক দল মানুষ তোমার একই দেহের ভিতরে বাস ক'রছ! কখন কখন আমি একটা দেহে দশটা ব্যক্তি বা ব্যক্তিত্বকে বাস ক'রতে দেখেছি! আর তোমার প্রতিটি ব্যক্তিত্ব তোমার শরীরের ভিতরে তাদের নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কল্পনা কর, কি বিশৃঙ্খলা ও গোলমালের ব্যাপার সেটা!

যখন একটা শরীরে এক দল ব্যক্তিত্ব বাস করে, সমস্যা হ'ল তাদের সবাইকে তোমার দেহ শেয়ার ক'রতে হবে। তাই এক ব্যক্তি তোমার হাতের মালিক, অন্যজন তোমার মস্তিষ্ককে অধিকার ক'রে আছে, আরেকজন তোমার হৃদয়কে দখল ক'রেছে। তাই তাদের সবাই বিকলাঙ্গ হয়ে আছে, কারণ তাদের কেউ সম্পূর্ণকে অধিকার ক'রে নেই! বল দেখি, কুড়িটি বিকলাঙ্গ ব্যক্তিকে একসঙ্গে ক'রলে তারা কি একটিমাত্র সম্পূর্ণ বা অখণ্ড মানুষের কার্য ক'রতে পারবে? না! কারণ কেবলমাত্র একজনই মস্তিষ্কের মালিক!

স্বপূর্ণত্ব ক্রিয়া ও পূর্ণত্ব অভ্যাস ক'রে যখন তুমি নিজেকে সম্পূর্ণির সাথে সারিবদ্ধ কর, তুমি হঠাৎ একটি মাত্র সত্তা হয়ে যাও। তুমি সম্পূর্ণ হও, অখণ্ড ও পূর্ণ হও।

যখন তুমি 'তুমি'-কে পূর্ণ কর, তুমি যা কিছু অর্জন ক'রতে চাও তা ঘোষণা ক'রতে পার ও তা অর্জন কর। দেখবে যে তোমার ভিতরে সম্পূর্ণি অভিজ্ঞতা ক'রলে সম্পূর্ণ বিশ্ব তোমাকে সহায়তা করে।

অন্যদের সাথে সম্পূর্ণিতে থাকলে, তোমার ওপরে তাদের বিশ্বাস বাড়ে। নিজের সাথে সম্পূর্ণিতে থাকলে নিজের ওপরে তোমার বিশ্বাস বাড়ে। নিজের ওপরে বিশ্বাস থাকলে তুমি উপলব্ধি ক'রবে যে তুমিই পরম কার্যকর্তা , তুমিই বাস্তবতার কারণ!

অনুশীলন

তোমার জীবনকে প্রভাবিত ক'রেছে, ছেলেবেলার এমন পাঁচটি বেদনাদায়ক স্মৃতিকে লিখে ফেল। বসো এবং এই ঘটনাগুলি সম্পর্কে আয়নার সামনে ব'সে ব'লে ফেল অথবা সেই ঘটনার অংশীদার কোন ব্যক্তিকে সবিস্তারে বল। সেই ঘটনার পুনরার্পণ কর ও সেটা থেকে মুক্ত হও।

.২৮ সম্পূর্ণির অভাবই হ'ল তোমার বিভ্রান্তি

তোমার বিভ্রান্তি ও বিস্মরণ-প্রবণতার কারণ হ'ল সম্পূর্ণির অভাব। এটা ঘটে কারণ তোমার একটা ব্যক্তিত্ব এমন কোন প্রতিশ্রুতি প্রদান করে যা অন্য ব্যক্তিত্বগুলি মনে রাখে না

অথবা সেগুলিকে পূরণ করা দরকার ব'লে অনুভব করে না! যখন তোমার সম্পূর্ণির অভাব হয়, তুমি প্রকৃতপক্ষে কি চাও সেটাও ভুলে যাও।

জীবনে যা চাও তা তোমার না থাকলে তোমাকে ক্ষমা করা যায়, কিন্তু তুমি জীবনে কি চাও তা না জানলে তোমায় ক্ষমা করা যায় না! যা চাও তা তোমার কাছে না থাকা হ'ল দারিদ্র্য। কিন্তু কি চাও তা না জানা হ'ল এক বিভীষিকা!

তুমি যে সব উদ্বেগের মধ্য দিয়ে যাও, যে সব ভয়ের মধ্য দিয়ে যাও, যে সব বিস্মরণ-প্রবণতার মধ্য দিয়ে যাও এবং কিভাবে তুমি তোমার জীবনে নকারাত্মকতা সৃষ্টি করার জন্য দায়ী - তোমার চিন্তায় সম্পূর্ণ্তি নিয়ে এলে এগুলির প্রতিটি সম্পর্কে তুমি সচেতন হবে। নিজের জীবনে নকারাত্মকতা সৃষ্টি করার জন্য তুমি কিভাবে ব্যগ্র সে ব্যাপারে তুমি সচেতন হবে! তুমি সচেতন হবে কিভাবে নিজেকে নিজের সাথে সারিবদ্ধ ক'রতে পারা যায় এবং বিশ্ব নিজেকে সহজে তোমার সাথে সারিবদ্ধ ক'রতে পারে।

ক্লিক

তোমার চিন্তায় সম্পূর্ণ্তি নিয়ে এলে তুমি সচেতন হও কিভাবে তুমি নিজের জীবনে নকারাত্মকতা নিয়ে আসার জন্য ব্যগ্র!

৫.২৯ সম্পূর্ণ্তি - তোমার প্রথম মহাজাগতিক অধিকার ও দায়িত্ব

সম্পূর্ণ্তি কেবল নীতিতত্ত্ব নয় – এটা তোমার সাংবিধানিক অধিকার ও সর্বপ্রথম দায়িত্ব!

একই সংবিধানে তোমার কিছু অধিকার থাকে এবং কিছু দায়িত্বও থাকে। এখানে সম্পূর্ণ্তি তোমার দায়িত্ব ও অধিকার। এটা কেবল তোমার দায়িত্ব নয় – এটা তোমার অধিকারও! যদি তুমি বুঝতে পার সম্পূর্ণ্তি তোমার মধ্যে কতটা যোগ করে, যদি তুমি সম্পূর্ণ্তির তোমাকে দেওয়া ক্ষমতাগুলিকে ও সম্পূর্ণ্তির মাধ্যমে তুমি কতটা অর্জন ক'রবে তা বুঝতে পার, তাহ'লে তুমি বুঝতে পারবে যে এটা কেবল তোমার দায়িত্ব নয় – এটা তোমার অধিকারও! যখন তুমি বোঝ যে সম্পূর্ণ্তি হ'ল তোমার দায়িত্ব, তুমি তখন অভ্যাসের অঞ্চলে আছ - এক অন্বেষণকারী হয়ে। যখন তুমি বোঝ যে সম্পূর্ণ্তি তোমার অধিকার, তুমি জীবনমুক্তির অঞ্চলে আছ! যা কিছু সম্পন্ন ক'রতে চাও, তুমি তা সহজেই নিজেকে ঘোষণা ক'রতে পার ও তা কর।

ক্লিক

সম্পূর্ণ্তি কেবল তোমার দায়িত্ব নয় – এটা তোমার অধিকারও।

৫.৩০ তোমার আকাশ তরঙ্গায়িত হয়

কখনও ভেবো না যে তুমি এত ক্ষুদ্র যে তোমার ব্যক্তিগত সম্পূর্ণ্তি বিশ্বে কোন বড় প্রভাব বিস্তার ক'রতে পারবে না! সমস্ত দারিদ্র্য, অবক্ষয়, বিপর্যয় – আজ তোমার চারপাশে যা কিছু দেখছ তা হ'ল কোন ব্যক্তির সম্পূর্ণ্তির অভাবের তরঙ্গায়িত প্রভাব। 'গোষ্ঠী সম্পূর্ণ্তি' ব'লে কিছুই নেই। কোন একটা দল বা গোষ্ঠীর সম্পূর্ণ্তি হবে সেই গোষ্ঠীর সবচেয়ে কম সম্পূর্ণ ব্যক্তির সম্পূর্ণ্তি।

শ্রবণ কর : এমনকি অন্যের সম্পূর্ণ্তি অভাব তোমার সম্পূর্ণ্তিতে না থাকার কারণ হ'তে পারে না। আসলে, কেউ অশ্রদ্ধায় থাকলে, তখন তোমার নিজের সম্পূর্ণ্তি দ্বারা তাদের উন্নীত করার সময়।

কেবল যখন তুমি সম্পূর্ণ্তি নিয়ে আস, অন্য একজনের সাথে তোমার সম্পর্ক আরম্ভ হয়। সে তোমার ভগবান, তোমার

গুরু বা তোমার বন্ধু – যে কেউ হোক না কেন – সম্পর্কতা তখনই শুরু হয় যখন তুমি সম্পূর্ণি নিয়ে আস, তার আগে নয়!

তুমি ঈশ্বরের কাছ থেকে তোমার ইচ্ছামত সমস্ত বর লাভ ক’রতে পার, কেবল যখন তুমি সম্পূর্ণির সেতু বজায় রাখ। তুমি তোমার গুরুর কাছ থেকে সমস্ত আশীর্বাদ পেতে পার কেবল যখন তুমি সম্পূর্ণির সেতু বজায় রাখ। নতুবা সেটা অসম্ভব!

এমনকি যদি দুজন মানুষ পাশাপাশি ব’সে থাকে, ঈশ্বর নিজেকে একজনের কাছে প্রকাশিত করবেন এবং অন্যজনের কাছে নয় – কারণ তিনি নিজেকে আকাশে (space) ব্যক্ত করেন, কোন জায়গাতে (place) নয়!

অনুশীলন

আজ পৃথিবী যে কয়টি গুরুত্বপূর্ণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তার মধ্যে পাঁচটি যেমন সুনামি, অবক্ষয় ইত্যাদি লিখে ফেল।

শনাক্ত কর, সেগুলির প্রত্যেকটি ঘটার জন্য তুমি কিভাবে দায়ী। তুমি বুঝতে পারবে বিশ্বে তোমার কি প্রকার শক্তিশালী ভূমিকা আছে!

৫.৩১ কেবল একটা ঘোষণাই যথেষ্ট!

যে অন্তর আকাশ তুমি সৃষ্টি কর তা এতই শক্তিশালী যে তা তুমি ও অন্যেরা জীবনকে কিভাবে অভিজ্ঞতা কর - তা সরাসরি প্রভাবিত ক’রতে পারে। যে আকাশ তুমি ভিতরে বহন কর তা বাইরে হওয়া ঘটনাবলী থেকে হয় নি, কিন্তু সেটা হয়েছে তুমি মহাজগৎকে যে আদেশ দিয়েছ তার থেকে।

যে আকাশে তুমি এখন আছ তা তোমার ভবিষ্যৎ বানাবার জন্য মহাজগৎকে দেওয়া তোমার আদেশ থেকে হয়েছে। যা কিছু তুমি তোমার অন্তর আকাশে বহন কর তা এক সম্ভাবনা। যদি তুমি নিরানন্দ বহন কর, তুমি মহাজগৎকে তোমার জীবনে আরও নিরানন্দ দেবার জন্য আদেশ দিচ্ছ। যদি আনন্দ বহন কর, তুমি মহাজগৎকে তোমার জীবনে আরও বেশী আনন্দ নিয়ে আসার জন্য আদেশ দিচ্ছ। যদি তুমি নিজের ভিতরে পূর্ণতা বহন কর, তুমি মহাজগৎকে তোমার জীবনে আরও পূর্ণতা নিয়ে আসার জন্য আদেশ দিচ্ছ। এমনকি তোমার শক্তিহীনতাও মহাজগৎকে দেওয়া এক আদেশ! যখন তুমি বল, ‘হ্যাঁ, হ্যাঁ। আমি রূপান্তরিত হ’তে চাই কিন্তু জানি না কিভাবে রূপান্তরিত হ’তে হবে,’ তুমি নিজেকে এক বিভ্রান্তি ও শক্তিহীনতায় রেখে দেবার জন্য মহাজগৎকে আদেশ দিচ্ছ।

তোমার অন্তর আকাশ সম্পর্কে ভাল খবর হ’ল এই যে তুমি ইচ্ছা ক’রলে এই মুহূর্তে তাকে পরিবর্তন ক’রতে পার! আকাশ স্থূল নয়; সেটা সূক্ষ্ম। স্থূল জিনিষকে পরিষ্কার ক’রতে সময় লাগে। সূক্ষ্ম জিনিষকে অবিলম্বে পরিষ্কার ক’রে ফেলা যায়!

দ্যাখ, তোমাকে ঘাবড়ে দেবার জন্য একটা বিপদের চিন্তাই যথেষ্ট। তোমাকে উত্তেজিত করার জন্য একটি কাম-চিন্তাই যথেষ্ট। তোমার শত্রু সম্পর্কে একটি চিন্তাই তোমার মধ্যে ক্রোধ নিয়ে আসতে পারে। একইভাবে, পূর্ণত্বের একটি চিন্তাই তোমার অন্তর আকাশকে শুদ্ধ ক’রে দিতে পারে! পূর্ণতার একটি চিন্তাই তোমার আকাশকে রূপান্তরিত ক’রে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু যে ক’রেই হোক, আমরা শেষের বাক্যটিকে বিশ্বাস করি না! তুমি বল, ‘না,না। আপনি জীবনমুক্ত সত্য। এটা আপনার পক্ষে সহজ, আমাদের জন্য নয়!’ যখনই তুমি রূপান্তর সম্পর্কে বিব্রত হও, পালিয়ে যাবার জন্য তুমি এই অজুহাতকে ব্যবহার কর। বহু মানুষ আমার শিক্ষাকে এড়িয়ে যাবার জন্য ভক্তিকে ব্যবহার করে। এমনকি ভক্তিকেও সঠিক কারণে হ'তে হবে!

তোমার ভিতরে বারবার পুনরাবৃত্তি করা শব্দাবলীই হ'ল তোমার অন্তর আকাশ। এখন সচেতনভাবে নির্ণয় নাও যে তুমি সঠিক শব্দাবলী পুনরাবৃত্তি ক'রবে। তোমার অন্তর আকাশ এমনই সূক্ষ্ম জিনিষ – একটা সঠিক ঘোষণাই যথেষ্ট এবং তুমি মুক্ত হয়ে যাও। একটা পূর্ণত্বই যথেষ্ট এবং তুমি দ্বন্দ্ব থেকে বার হয়ে যাও। তোমার বহন করা বিষণ্ণতা থেকে তুমি মুক্ত হয়ে যাও। তুমি তোমার বহন করা গভীর নকারাত্মক প্রতীতি থেকে মুক্ত হয়ে যাও।

অভ্যাস

পরের কয়েকদিন ধ'রে সচেতনভাবে তোমার ইচ্ছার শব্দগুলিকে বারবার নিজের ভিতরে বল। সারাদিন নিজেকে মনে করিয়ে দিতে থাক। যদি দ্যাখ বিমর্ষতা ফিরে আসছে, সচেতন হও এবং তাকে আনন্দ দিয়ে প্রতিস্থাপন কর। যতক্ষণ না তোমার অন্তর আকাশের গুণমানে এক স্থায়ী পরিবর্তন অভিজ্ঞতা কর, এটা ক'রতে থাক।

৫.৩২ তোমার অন্তর আকাশকে রূপান্তরিত কর :

সচেতনতার অনুশীলন

এখন আমি তোমাদের অন্তর আকাশে রূপান্তর নিয়ে আসার জন্য একটি খুব সহজ প্রক্রিয়ার জন্য গাইড করব। কিছুক্ষণ সময় নাও ও ভিতরে তাকাও। কি প্রকার আকাশে তুমি আছ? সেটা কি শান্তিপূর্ণ বা ঘুমন্ত বা নিস্তেজ বা উত্তেজিত? সংবেদনশীল হও। সেই আকাশ সম্পর্কে সজাগ হও। কেবল দুই মিনিটের জন্য চোখ বন্ধ কর এবং সজাগ হবার চেষ্টা কর। তোমার অন্তর আকাশে সচেতনতা নিয়ে আস। এখন আমি তোমাদের অন্তর আকাশকে রূপান্তরিত করার জন্য অভিজ্ঞতামূলকভাবে সহায়তা ক'রব। তোমার অন্তর আকাশকে বোঝার জন্য কয়েক মিনিট নাও।

৫.৩৩ তুমি যা কিছুর বিরোধিতা কর তা জিদ ক'রে অটল থাকে

দয়া ক'রে বোঝ, যা কিছুকে তুমি বাধা দাও বা এড়িয়ে চল, সেগুলিই তোমার জীবনে জিদ ক'রে থেকে যায়!

যদি তুমি ভিতরে তাকাও, দেখবে যে তোমার অন্তর আকাশের শক্তিহীনতার কারণ হচ্ছে তোমার কিছু মুছে না ফেলা ও পূর্ণত্ব না করা মূল সংস্কার। তোমার অন্তর আকাশ 'অহম ব্রহ্মাস্মি'-র ডিএনএ বহন করে, যার অর্থ 'আমি ঈশ্বর'! তোমাকে কেবল সেটা বিশ্বাস ক'রতে হবে।

তোমার অন্তর আকাশ কত শক্তিশালী, কিন্তু তুমি একবারও ভিতরে তাকাও নি। সেটা তোমার জন্য একটা অনাবিষ্কৃত অঞ্চল। অনেক সময় আমি যে রহস্যময় ক্ষমতাগুলি প্রকাশ করি, তা আমি আমার শক্তি প্রদর্শন করার জন্য করি না, কিন্তু সেটা যে তোমাদের পক্ষেও সম্ভব, তা ব্যক্ত করি।

সাঁতার শেখার জন্য তোমার প্রতীতি জন্মানো উচিত, ‘ও যখন সাঁতার কাটতে পারে, আমিও পারব।’ সেটা কেবল একটা দক্ষতা। সেটা একটা কলা। তোমার সম্বন্ধে কোন কিছু কম বা বেশী নয়। কেবল তোমাকে কিছু কলা শিক্ষা ক’রতে হবে। একইভাবে, সম্ভাবনার আকাশ কেবল একটা দক্ষতা। তোমাকে সেই সাহস ও সম্ভাবনার আকাশকে জানতে হবে, ‘যখন উনি পারেন, আমিও পারব!’ সেটা হ’ল প্রথম ধাপ।

পরের ধাপ হ’ল, ‘আমিও সেই জলে ঝাঁপ দিই এবং তিনি যেটা করছেন করি।’ কিন্তু তখন তুমি ভয় পাও এবং কাঁদতে থাক, ‘ও, না, না, আমি কি ক’রে ঝাঁপ দিতে পারি?’

একটা ছোট গল্প :

এক গুরু তাঁর শিষ্যের সাথে নদীর পাশে হাঁটছিলেন। শিষ্য হঠাৎ নদীতে পড়ে গেল এবং ভয়ে চীৎকার ক’রতে লাগল, ‘মাস্টার, আমাকে বাঁচান! আমি সাঁতার জানি না! বাঁচান! আমায় বাঁচান!’

মাস্টার বললেন, ‘নিজেকে বাঁচাও।’

শিষ্য আতঙ্কিত হয়ে চীৎকার ক’রল, ‘না! না! না! জল আমার মাথা পর্যন্ত। আমি সাঁতার জানি না। আপনি এখন সাহায্য না ক’রলে আমি ডুবে যাব! দয়া ক’রে বাঁচান, মাস্টার!’

গুরু শান্তভাবে শিষ্যকে নির্দেশ দিলেন, ‘নিজেকে বাঁচাও!’

শিষ্য জলে ঝাপটাঝাপটি ক’রতে লাগল, চীৎকার ক’রে কাঁদতে লাগল, আর এদিকে মাস্টার তীরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা ক’রতে লাগলেন।

অবশেষে মাস্টার শিষ্যকে জোরের সাথে বললেন, ‘বোকা! একদম উঠে দাঁড়াও না কেন?’

শিষ্য মাস্টারের কণ্ঠস্বরে এত হকচকিয়ে গেল যে সে অবিলম্বে উঠে দাঁড়াল এবং বুঝতে পারল জল কেবল তার কোমর পর্যন্ত ছিল!

আমি তোমাদের বলি, তোমাদের সমস্ত সমস্যাই এই প্রকার। তোমাকে কেবল তোমার অন্তর আকাশে দাঁড়িয়ে পড়ার নির্ণয় নিতে হবে। তোমার বহন করা ভয়গুলিকে তুমি বাস্তব ব’লে মনে কর। আর সেই ভয়গুলি থেকে তুমি আতঙ্কিত! তোমার অন্তর আকাশে লালিত নকারাত্মক প্রতিশ্রুতিগুলি যেন সেই কোমর-জলের নদীরই মত!

মাস্টারের কথা অনুসরণ না করার পরিবর্তে তুমি বল, ‘আমি আপনাকে শুনব, আপনাকে পূজাও ক’রব, কিন্তু আমি দাঁড়াতে পারব না!’ তুমি বিশ্বাস কর যে তুমি শক্তিহীন এবং তাই তুমি ‘সহজ পথে’ থাকতে চাও – সেটা তো মেকিভক্তি।

আমি আমার শিষ্যদের মিথ্যা ভয় বা চিন্তার সংস্কারের মুখোমুখি হবার নির্দেশ দেবার সময় তারা আমাকে বলে, ‘আমি যেকোন কিছু ক’রব, স্বামীজী, কিন্তু আমি এটা ক’রতে পারি না!’ বোঝ, মাস্টার কেবল সেই দিকেই নির্দেশ ক’রবেন যা তুমি ক’রতে চাও না, কারণ সেখানেই তোমার অশ্রদ্ধা লুকিয়ে আছে।

নিবিষ্টভাবে অবলোকন

যা কিছুতে তুমি বাধা দাও, কেবল সেটাই তোমার জীবনে নাছোড়বান্দা হয়ে থেকে যায়!

৫.৩৪ তোমার অন্তর আকাশ বিশ্বকে পরিবর্তন ক'রতে পারে

তুমি সর্বদাই তোমার সংস্কারগুলি জন্য নিজেকে শক্তিহীন অনুভব কর, কারণ তুমি কখনও তোমার অন্তর আকাশের অসীম ক্ষমতা জানতে পার নি।

তোমার সংস্কারগুলির ক্ষমতাকে তুমি যেরকম প্রগাঢ়তার সাথে বিশ্বাস কর, যদি সেই প্রগাঢ়তার সাথে তুমি তোমার অন্তর আকাশকে বিশ্বাস কর, তুমি তোমার জীবনে অলৌকিকতা প্রত্যক্ষ ক'রবে! ছোট ছোট জিনিষ নিয়ে শুরু কর যা তোমাকে নিজের ওপরে সাহস নির্মাণ করাবে। আজ নিজেকে বল, 'আমার স্বামী (বা স্ত্রী) যাতে আমাকে শ্রবণ করে, তার জন্য আমি এক সঠিক আকাশ সৃষ্টি করার ঘোষণা করছি। আমার বস্ যাতে আমার কাজে খুশী হন, তার জন্য আমি এক আকাশ সৃষ্টি ক'রছি।' এটা চেষ্টা কর। যদি তুমি দশবার চেষ্টা কর, কমপক্ষে আটবার তুমি অলৌকিকতা ঘটতে দেখবে। একমাত্র তখন তুমি তোমার অন্তর আকাশের ক্ষমতা বুঝতে পারবে।

কেবল এক বটবৃক্ষের বীজই এক বটবৃক্ষ হ'তে পারে। সঠিক বীজ বহন কর, সঠিক আকাশ বহন কর, যে আকাশে চিন্তার সমস্ত মূল প্যাটার্নগুলি মুছে যায়, যেখানে তোমার অন্তর আকাশ সকারাত্মকতা ও সম্ভাবনার আকাশ অভিজ্ঞতা করার জন্য প্রস্তুত থাকে।

পরিবর্তে যদি তোমার ব্যর্থতার মনোভাব থাকে, 'আমি এই আকাশে বিরাজমান থাকব, কিন্তু তবুও আমি ব্যর্থ হব,' তাহ'লে সেই অলৌকিকতাই তুমি সৃষ্টি ক'রবে! মহাজগৎ সর্বদাই বলে চলেছে, 'তথাস্তু! তাই হোক!' তুমি সেই অসফলতার আকাশকে ধ'রে রাখ ও অসফলতা আকর্ষণ কর! বোঝ, তোমার অন্তর আকাশ 'হিরণ্যগর্ভ' থেকে একেবারেই আলাদা নয়! হিরণ্যগর্ভ হ'ল মহাজাগতিক জরায়ু যেখানে সমগ্র বিশ্বগুলির সৃষ্টি হয়।

তুমি এক স্বতন্ত্র ব্যক্তি হ'তে পার, কিন্তু তোমার অন্তর আকাশ সমগ্র মহাজগতের সাথে সুন্দরভাবে সংযুক্ত। তোমার অন্তর আকাশে তুমি যা কিছু বহন কর তা তোমার জীবনে বাস্তব হয়ে যায়। এটা একটা মহাজাগতিক নিয়ম। তাই সঠিক অন্তর আকাশ সৃষ্টি কর এবং তুমি বিশ্বকে তোমার শব্দ (বাক্) দ্বারা পরিবর্তিত ক'রতে পারবে।

অনুশীলন

তোমার ভিতরে সাহস নির্মাণ ক'রবে, এমন ছোট ছোট জিনিষগুলি দিয়ে শুরু কর। আজ নিজেকে বল, 'আমার স্ত্রী (বা স্বামী) যাতে আমাকে শ্রবণ করে, আমি তার জন্য একটা সঠিক আকাশ সৃষ্টি ক'রছি ও তার ঘোষণা ক'রছি। আমার বস্ যাতে আমার কাজে খুশী হন, তার জন্য আমি এক আকাশ সৃষ্টি ক'রছি।' চেষ্টা কর। যদি তুমি দশবার চেষ্টা কর, দেখবে যে কমপক্ষে আটবার অলৌকিকতা ঘটেছে।

কেবল তখন তুমি তোমার অন্তর আকাশের ক্ষমতা অনুধাবন ক'রতে পারবে।

৫.৩৫ তোমার প্রতীতি তোমার পেশী-স্মৃতি সৃষ্টি করে

শ্রবণ কর : কোন এক নির্দিষ্ট প্রতীতির ওপরে ভিত্তি ক'রে তোমার করা প্রতিটি কার্য তোমার পেশী-স্মৃতিতে কিছু স্তর যোগ করে। সেই প্রতীতি থেকে তুমি পরে সরে যেতে চাইলেও, সেই পেশী-স্মৃতি কিন্তু তোমাকে চ'লে যেতে দেবে না। সেইজন্য তোমার জীবনভোর ধ'রে রাখা প্রতীতিকে পরিবর্তন ক'রলে তোমাকে সর্বদাই সংগ্রাম ক'রতে হয়।

দৃষ্টান্তস্বরূপ, তুমি যদি সারা জীবন এই প্রতীতি সহকারে বেঁচে থাক যে মৃত্যুর পরে আর কোন জন্ম নেই, পরে যদিও তুমি জানতে পার যে পুনর্জন্ম ঘটে, তুমি তা গ্রহণ ক'রতে পারবে না। তুমি পুরাতন প্রতীতিকে তোমার মনের কোন একটা কোণাতে বাঁচিয়ে রাখ এবং সেই দ্বন্দ্বে আটকে থাক।

অথবা ধর, তুমি জীবনের পঞ্চাশ বছর ধ'রে কোন একটা তত্ত্ব যেমন, নিরীশ্বরবাদকে সমর্থন ক'রে এসেছ এবং তোমার বৃদ্ধ বয়সে তুমি উপলব্ধি কর যে সেটা ঠিক নয়, সেটা সত্য নয়। কিন্তু তুমি জান যে তোমার সম্পূর্ণ জীবন আগের সেই তত্ত্বের ওপরে ভিত্তি ক'রে নির্মিত হয়েছে – তোমার সামাজিক সম্পর্কতা, তোমার কার্যকলাপ, তোমার ব্যক্তিত্ব – আগের সেই বিশ্বাসের ওপরে তুমি কতই না বিনিয়োগ ক'রে ফেলেছ। তাই তুমি সত্য জানতে পারলেও, তুমি কিছুটা দ্ব্যর্থকতা বজায় রাখার চেষ্টা ক'রবে।

শ্রবণ কর : তোমার বিশ্বাসগুলি তোমার মধ্যে গভীর স্তর সমূহের তৈরি করে। যদি তুমি বিভ্রান্তি ও দ্ব্যর্থকতাকে তোমার বিশ্বাস হিসাবে বজায় রাখ, সেটা তোমার মধ্যে স্বতন্ত্রভাবে বেঁচে থাকে, সেটা তোমাকে সর্বদা বিভ্রান্তিতে রেখে দেবে যাতে সে নিজে বৃদ্ধি পেতে পারে।

আমি তোমাদের বলি, মনুষ্যের দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে ভুলে যাওয়াই সবচেয়ে বড় লক্ষ্যভ্রষ্ট হওয়া। সারা জীবন ধ'রে যদি তুমি বিশ্বাস ক'রে থাক যে কেবল একটাই জীবন আছে এবং তারপরে আর কোন জীবন নেই, তাহ'লে মৃত্যুর পরেও তুমি তোমার কবরে শুয়ে থাকবে ও শেষবিচারের দিনের জন্য অপেক্ষা ক'রবে যে ঈশ্বর কখন তোমাকে ডাকবেন। তখন আসলে তুমি তোমার মৃতদেহ নিয়ে পাথরের মত বছরের পর বছর আটকে থাকবে এবং তুমি তোমার পরের শরীরে চ'লে যেতে পারবে না, কারণ তোমার সমস্ত বিশ্বাস ও প্রতীতি তার ওপরে ভিত্তি করে হয়েছে। তুমি কারণ স্তরে আটকে আছ – (আগেকার) কোলকাতার যানজটের মত! তুমি সামনে যেতে পারবে না আবার পিছনেও যেতে পারবে না।

কারণ-শরীর সেই প্রকার – তুমি এগিয়ে যেতে পার না আবার পিছিয়ে যেতেও পার না। জীবনকালে যে প্রতীতি সহকারে তুমি তোমার দেহে বাস ক'রছিলে এবং সেই প্রতীতির ওপরে ভিত্তি ক'রে সমস্ত কার্যকলাপই তার কারণ। তুমি তোমার বিশ্বাসকে অত সহজে ছেড়ে দেবে না, কারণ তুমি তো সেগুলি নিয়ে সারা জীবন বাস ক'রেছ।

তাই কোন কার্য করার আগে, স্পষ্ট হয়ে যাও, কোন প্রতীতি থেকে তুমি সেগুলি ক'রছ। সাধারণ মানুষ মাংসপেশী তৈরি ক'রে জীবনমুক্ত হবে না; যোগাভ্যাস ক'রে যৌগিক শরীর নির্মাণ ক'রলেও নয়। কেবল যে মানুষ জীবনমুক্তি অর্জন করার জন্য সত্য শ্রবণ ক'রে শরীর-নির্মাণ করে, সেই জীবনমুক্তি পাবে।

সেইজন্য নিত্যানন্দ যোগ কেবল শরীর-নির্মাণের ব্যায়াম নয়। এটা পেশী-স্মৃতি, জীবস্মৃতি ও জীবন-শক্তিরও ব্যায়াম! পিতামাতার প্রতীতি হিসাবে যারা এই মহান তত্ত্বগুলিকে পায় তারা ধন্য। আমাদের গুরুকুলে ছোটরা তাদের সমস্ত সচেতন প্রতীতিগুলিকে পিতামাতার প্রতীতি হিসাবে পেয়ে ধন্য!

অভ্যাস

যখন তুমি কোন কার্য ক’রতে যাও, কিছু সেকেণ্ডের জন্য থাম এবং সেই কার্যের অভিপ্রায় সম্পর্কে চিন্তা কর। সেটা কি সঠিক প্রতীতি থেকে আসছে? যদি না হয়, তাকে পরিবর্তিত কর।

উদাহরণস্বরূপ, যদি যোগাভ্যাস কর, তাহ’লে তোমার সেই অভ্যাসের জন্য একটা সঙ্কল্প ধার্য কর যেমন, স্বাস্থ্য বা পরমানন্দ। যোগাভ্যাস করার সময় নিজেকে তোমার অভিপ্রায় (সঙ্কল্প) সম্পর্কে স্মরণ করিয়ে দিতে থাক। তাহ’লেই সব হবে – তুমি দেখবে সেই সঙ্কল্প বাস্তবে রূপায়িত হবে।

৫.৩৬ সম্পুর্তি – মহাজাগতিক প্রতীতির ভাষা

যখন তুমি সম্পুর্তি ও শ্রদ্ধা সহকারে চিন্তা কর ও বল, যে ভাষা তুমি বল তা হ’ল ‘দেব ভাষা’। সচেতন প্রতীতি হ’ল দেবভাষা।

প্রাচীন ভারতে সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত বা পালি। বৈদিক যুগে সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত। বৌদ্ধ ও জৈনদের যুগে তা ছিল পালি। সংস্কৃত ভাষা ছিল কেবল দীক্ষিত মানুষের জন্য; সেটা ছিল সচেতনভাবে সৃষ্ট আত্মার ভাষা। সংস্কৃত শব্দের অর্থ হ’ল ‘উত্তম করা হয়েছে, নিখুঁতভাবে সৃষ্ট’। সংস্কৃত কেবল একটি ভাষা নয়। এটা ভাষার উৎস। যখন সবকিছুর জন্য তোমার সচেতন প্রতীতি হয়, তখন যে দেবভাষা তোমার মধ্যে ঘটে তা হ’ল সংস্কৃত।

সেইজন্য আজ জার্মান পণ্ডিতেরা বলছেন যে অন্য ভাষায় অনুবাদ করার জন্য সংস্কৃতকে ভিত্তি ক’রে ব্যবহার করা উচিত। সংস্কৃত সচেতনভাবে তোমার কথন ও চিন্তনকে গড়ে তোলে। সম্পুর্তিকে ছেনী ক’রে, শ্রদ্ধাকে হাতুড়ী ক’রে, দায়িত্বকে পালিশ করার উপাদান ক’রে, সমৃদ্ধকরণকে মার্কেটিং ক’রে, তুমি এক সচেতন প্রতীতির ভাষা সৃষ্টি ক’রতে পার।

যখন তুমি এই ভাষায় চিন্তা কর ও কথা বল, যে প্রতীতি তোমার ভিতরে ঘটে তা হ’ল দেবভাষা। শ্রবণ কর : পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত ইংরাজীতে আমি এক দেবভাষা সৃষ্টি ক’রছি! যখন তুমি এই তত্ত্বগুলিকে সত্য হিসাবে শিক্ষা কর ও সেগুলিকে নিয়ে জীবন নির্বাহ কর, তখন তোমার সচেতন প্রতীতি এক নতুন ভাষা হয়ে যায় এবং সেই নতুন ভাষা তোমার মধ্য দিয়ে ঘটে, প্রকাশিত হয় ও বিকিরিত হয়। তোমাদের মধ্যে কজন অনুভব ক’রছ যে সেই নতুন ভাষা তোমার মধ্যে ঘটছে? তোমাদের মধ্যে কজন চিন্তা সম্পর্কে খুব সচেতন ও সজাগ হয়েছ? দেখবে, সেটা উদ্ভূত হবে, সেটা বিকশিত হবে, সেটা অভিব্যক্ত হবে!

প্রত্যেক মাষ্টার দেবভাষার নিজের উপভাষা (বা কথ্য ভাষা) সৃষ্টি ক’রেছেন। আমাদের সচেতন প্রতীতির মাধ্যমে আমাদের সৃষ্ট দেবভাষাকে আমরা বলব ‘এন-লিশ’ (eN-glish)! হাইফেন দিয়ে একটা আকাশ সৃষ্টি করা হয়েছে, যেটা হ’ল চেতনা। English-এ (ইংলিশে) কেবল সেই চেতনার আকাশ প্রদান কর, সেটা হয়ে যাবে eN-glish (এন-লিশ)! আমাদের দেবভাষার নাম হবে এন-লিশ, সচেতন প্রতীতির ভাষা।

যে ভাষা তুমি ব্যবহার কর তা তোমার চেতনা প্রতিফলিত করে! একজন মানুষ অবিশ্রাম ব’লতে পারে না, ‘ঈশ্বর আমার যত্ন নেবেন, ঈশ্বর আমার যত্ন নেবেন’ এবং সেটাকে সে নিজের হৃদয়ের কমপক্ষে এক কোণাতে বিশ্বাস করবেই!

এটাই সম্ভব। এখন তুমি যেকোন মাস্টারের ভাষা বুঝতে পারবে, কারণ সচেতন প্রতীতি সবার জন্য একই কম্পাঙ্কে ঘটে। যে ভাষা তুমি প্রবলভাবে ব্যবহার কর তা তোমার চেতনাকে প্রভাবিত করে।

যখন তুমি চেতন প্রতীতিতে বাস কর এবং এই চেতন প্রতীতি দ্বারা যোগাযোগ (communication) কর, যে ভাষা ঘটে তা হ’ল দেবভাষা।

ক্লিক

তুমি সম্পূৰ্তি ও শ্রদ্ধা সহকারে চিন্তা ক’রলে ও কথা ব’ললে, তুমি যে ভাষায় কথা বল, তা হ’ল দেবভাষা – দেবতাদের ভাষা!

৫.৩৭ রহস্যময় ক্ষমতার জন্য সম্পূৰ্তির প্রয়োজন

তোমার চিন্তায় সম্পূৰ্তি নিয়ে আস, তাহ’লে তুমি দেখবে যে তোমার মধ্য দিয়ে বহু অসাধারণ ক্ষমতা প্রকাশিত হচ্ছে। যখন তুমি নিরন্তর সম্পূৰ্তিতে বাস কর, তোমার জৈবস্মৃতি এত সূক্ষ্ম হয়ে যায় যে তা বাইরে থেকে খাদ্য চাওয়া বন্ধ করে এবং আকাশ থেকে সরাসরি খাদ্য গ্রহণ করা আরম্ভ করে! যারা ‘নিরাহার-সংযম’ অভ্যাস ক’রেছে তারা এটা অভিজ্ঞতা ক’রেছে। নিরাহার সংযম খাদ্যকে অতিক্রম ক’রে যাওয়ার এক প্রক্রিয়া। যদি তুমি এই সংযম ক’রতে গেছ, কিন্তু অসফল হয়েছ, বুঝে নাও যে তুমি সম্পূৰ্তিতে নেই। যখন তুমি তোমার চিন্তায় সম্পূৰ্তি নিয়ে আস, তুমি তোমার অন্তর আকাশে শক্তি অপচয় কর না এবং তোমার জৈবস্মৃতি বাইরের উৎস থেকে বস্তু ও খাদ্য চাওয়া বন্ধ করে।