KAILASA Library/The Essence of Living Enlightenment/৬ শ্রদ্ধা (Authenticity)Sign in
The Essence of Living Enlightenment

৬ শ্রদ্ধা (Authenticity)

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

৬.১ শ্রদ্ধা কি?

শ্রদ্ধা এক অবস্থা যখন তুমি তোমার সর্বোত্তম সম্ভাবনাতে প্রতিষ্ঠিত থাক এবং জীবনের প্রতি তোমার মমকার, অহংকার, অন্যকার ও স্ব-অন্যকার থেকে সাড়া দাও।

৬.২ তোমার একাধিক মাত্রা আছে

শ্রবণ কর!

তোমার কল্পনা মত তোমার কেবল একটি পরিচয় নেই।

তোমার চারটি পরিচয় আছে!

সবসময়ে তুমি চারটি পরিচয় বা মাত্রা একইসাথে নিজের ভিতরে বহন কর। এই চারটি মাত্রা একসাথে হ'ল তোমার ব্যক্তিত্ব।

তুমি এই চারটি পরিচয়ের সবকটির জন্য দায়ী।

এই চারটি পরিচয়ের প্রথমটি হ'ল মমকার বা ভিতরের ছবি। এটা তোমার নিজের সম্পর্কে বহন করা ভিতরের ছবি ও অভিজ্ঞতা। আমি স্বাস্থ্যবান – আমি কুৎসিত – আমি বুদ্ধিমান – আমি কঠোর পরিশ্রম সহ্য ক'রতে পারি না – আমি মানুষকে ভালবাসি – ইত্যাদি।

আমরা নিজের সম্পর্কে এই প্রকার বহু মমকার বহন করি।

দুর্ভাগ্যবশত, নিজের সম্পর্কে যে ধারণা তুমি বহন কর তা সবদাই অন্যের কাছে নিজেকে যেভাবে মেলে ধর, তার চেয়ে নিম্নতর।

দ্বিতীয় পরিচয়টি হ'ল অহংকার বা বাইরের ছবি। নিজেকে কিভাবে অন্যের কাছে মেলে ধর, সেটাই তোমার অহংকার। অন্যের কাছে নিজেকে তুমি শক্তিশালী, মেধাবী, সৎ, সহায়তাপরায়ণ ইত্যাদি ব'লে তুলে ধরার চেষ্টা ক'রতে পার।

দুর্ভাগ্যবশত, তুমি নিজেকে যেভাবে বাইরে অভিক্ষেপ কর তা সবদাই তোমার সম্পর্কে নিজে যা বিশ্বাস কর, তার চেয়ে বেশী হয়ে থাকে।

এই দুটির পরে তোমার বহন করা তৃতীয় পরিচয়টি হ'ল অন্যকার বা অন্যদের ছবি। সেটা হ'ল তোমার সম্বন্ধে অন্যদের বহন করা ছবি বা প্রত্যাশা।

অন্যেরা তোমাকে কিভাবে দ্যাখে তা হয়ত তাদের কাছে তুমি নিজেকে যেভাবে মেলে ধর তা থেকে ভিন্ন হ'তে পারে, কারণ তোমার মেলে ধরা অভিক্ষেপণ ছাড়াও মানুষেরা তোমার দেওয়া সূক্ষ্ম সংকেতগুলি থেকে তোমার সম্পর্কে মতামত সৃষ্টি করে ফেলে। মানুষ যথেষ্ট বুদ্ধিমান এবং তারা তুমি যা বল না তা বুঝে নেয় – বিশেষ ক'রে যা তুমি ব'লতে চাও না!

চতুর্থ পরিচয়টি খুবই সূক্ষ্ম, কারণ সেটা সরাসরি তোমার সাথে সম্পর্কিত নয়। সেটাকে বলে স্ব-অন্যকার বা জীবন ছবি।

স্ব-অন্যকার হ'ল তুমি জীবনকে নিজের জন্য যেভাবে অভিজ্ঞতা কর।

উদাহরণস্বরূপ, তুমি অনুভব ক'রতে পার – জীবন হ'ল নিঃসঙ্গ বা জীবন জটিল বা জীবন হ'ল পবিত্র বা জীবন ভয়ংকর বা জীবন আমায় সর্বদাই যা ইচ্ছা ক'রি তা প্রদান করে। দয়া ক'রে বোঝ, এটাও তোমার পরিচয়, কারণ এটা নির্ণয় করে মানুষ ও জীবনের থেকে তুমি যথাযথ কোন অভিজ্ঞতা প্রাপ্ত ক'রবে!

৬.৩ শ্রদ্ধা অর্থ তোমার সর্বোচ্চ শিখরে বাস করা

শ্রদ্ধা অর্থ প্রতিটি মাত্রায় তোমার সর্বোচ্চ শিখরে বাস করা।

❖ যা কিছুকে তুমি 'তুমি' ব'লে বিশ্বাস কর – সেটাকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যাও, সেটাকে প্রসারিত কর, উন্নীত কর, বিস্তৃত কর!

❖ নিজেকে যেভাবে অন্যদের কাছে মেলে ধর – সেটাকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যাও, সেটাকে প্রসারিত কর, উন্নীত কর, বিস্তৃত কর!

❖ তোমার সম্পর্কে অন্যদের প্রত্যাশা তুমি যেভাবে পূরণ কর – সেটাকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যাও, সেটাকে প্রসারিত কর, উন্নীত কর, বিস্তৃত কর!

❖ নিজের জন্য জীবনকে তুমি কিভাবে অভিজ্ঞতা কর – সেটাকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যাও, সেটাকে প্রসারিত কর, উন্নীত কর, বিস্তৃত কর!

নিজের সমস্ত মাত্রাগুলিকে পূরণ করার সর্বোচ্চ সীমাতে তুমি সম্প্রসারিত হও!

তোমার শরীর, তোমার পেশা, তোমার সম্পর্কতা ও তোমার সমস্ত জীবন সম্বন্ধে যাকিছু হোক না কেন, সেই বিষয়ে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাও।

❖ তোমার দেহের সর্বোচ্চ সামর্থ্যে কার্য্য ক'রলে তাকে স্বাস্থ্য বলে

❖ তোমার পেশার সর্বোচ্চ সামর্থ্যে কার্য্য ক'রলে তাকে সফলতা বলে

❖ তোমার সম্পর্কতাগুলিতে সর্বোচ্চ সামর্থে কার্য্য ক'রলে তাকে সম্পর্কতায় পরিতৃপ্তি বলে

❖ যখন তুমি তোমার সমগ্র জীবনের সর্বোচ্চ সামর্থ্যে কার্য্য ক'রছ, তা জীবনমুক্তি হয়!

তোমার জীবনে অবসন্নতা ও একঘেয়েমিকে প্রবেশ ক'রতে না দিয়ে অনবরত নিজেকে তোমার সর্বোচ্চ সম্ভাবনাতে নিয়ে যাও।

অন্যেরা এটা ক'রছে কিনা তার জন্য বিব্রত হবে না। তুমি শ্রদ্ধাশীল হয়ে তুমি সম্প্রসারিত হও, ব্যাস্।

❖ কেবল যদি অন্য ব্যক্তিটি সম্প্রসারিত হ'তে চায় ব'লে তুমি সম্প্রসারিত হ'তে চাও, তাহ'লে সেটা একটা ব্যবসায়িক লেনদেন।

❖ নিজে সম্প্রসারিত হবার আগে যদি তুমি প্রথমে অন্য ব্যক্তিটি সম্প্রসারিত হবার জন্য অপেক্ষা কর, তবে সেটা ধূর্ততা।

❖ নিজেকে সম্প্রসারিত না ক'রে যখন তুমি আশেপাশে অন্যদের সম্প্রসারিত করার চেষ্টা কর, সেটা হিংসা!

❖ অন্যরা সম্প্রসারিত হচ্ছে কিনা সে সম্বন্ধে বিব্রত না হয়ে যখন তুমি নিজেকে সম্প্রসারিত কর, সেটা হ'ল শ্রদ্ধা।

❖ যখন তুমি নিজে সম্প্রসারিত হও এবং নিজের
আশেপাশে সবাইকে তাদের সর্বোচ্চ সম্ভাবনাতে
প্রসারিত কর, সেটা হ'ল আসল অধিনায়কত্ব বা
লীডারশিপ।

৬.৪ তোমার সর্বোত্তম পরিচয়ের সাথে নিজের সুর বাঁধ

শ্রবণ কর : তোমার মমকারের অভিজ্ঞতা-শক্তি আছে।
তোমার অহংকারের প্রকাশ-শক্তি আছে।

তোমার মমকারের অভিজ্ঞতা-শক্তি আছে - 'তুমি' ব'লে তুমি যা চিন্তা কর ও অনুভব কর, তার অভিজ্ঞতা। তোমার অহংকারের প্রকাশ-শক্তি আছে - নিজেকে ঘোষণা করা ও নিজেকে দৃঢ় বিশ্বাস প্রদান করা। সম্পূর্ণতার অভাবে এই দুটি পৃথক হয়ে থাকে এবং তুমি সম্পূর্ণ (অখণ্ড) হ'লে উভয়ই এক হয়ে যায়।

তোমার অহংকার হিসাবে মেলে ধরা গুণাবলী দ্বারা বারংবার তোমার মমকারকে শক্তিশালী ক'রে তোল। তোমার মমকারের চিন্তাশক্তি ব্যবহার ক'রে তোমার অহংকারকে শক্তিশালী কর। তাদের উভয়কে সম্পূর্ণ কর - নিজের সম্পর্কে যেভাবে ভাব এবং নিজেকে বাইরে যেভাবে মেলে ধর - তুমি তাই হবে! তোমার মমকারে তোমার অহংকারের সমস্ত গুণাবলী সঞ্চার কর। যদি তুমি বিশ্বে ঘোষণা কর যে তুমি শক্তিশালী ও বুদ্ধিমান, সেটাকে তোমার মমকার বানিয়ে ফেল।

তোমার মমকারকে তোমার অহংকারের সাথে সারিবদ্ধ করা হ'ল সম্পূর্ণতি, কারণ নিজের সম্বন্ধে যা তুমি অভিক্ষেপ কর তা সর্বদাই নিজের সম্বন্ধে যা বিশ্বাস কর তার চেয়ে বেশী হয়ে থাকে। তোমার অহংকারকে অন্যকারের সাথে সারিবদ্ধ করা হ'ল দায়িত্বশীলতা। নিরন্তর তোমার মমকার ও অহংকারকে সম্প্রসারিত করা এবং অন্যকারকে পূরণ করাই শ্রদ্ধা।

৬.৫ ভিতরের ছবি ও বাইরের ছবিকে সারিবদ্ধ করার অনুশীলন

তোমার খাতায় দুটি সারি বানিয়ে তাদের ভিতরের ছবি ও বাইরের ছবি নাম দাও।

প্রথম সারিতে সর্বোচ্চ দশটি ভিতরের ছবির তালিকা বানাও। ভিতরের ছবিগুলি হ'ল – নিজের সম্বন্ধে তোমার বিশ্বাসগুলি যেমন, আমি দুর্বল, আমি বন্ধুসুলভ, আমার মন্দভাগ্য ইত্যাদি। এগুলির সাথে সঙ্গতি রেখে দ্বিতীয় সারিতে পাশাপাশি তোমার অভিক্ষিপ্ত বাইরের ছবিগুলিকে লিখে ফেল। উদাহরণস্বরূপ, তুমি হয়ত নিজেকে বলশালী, বন্ধুসুলভ ও ভাগ্যবান ব'লে অপরের কাছে মেলে ধর।

এবারে তোমার লেখা প্রতিটি ভিতরের ছবি ও বাইরের ছবিকে তুলনা কর। উভয়ই এক হ'লে তাকে ছেড়ে দাও এবং পরেরটায় চ'লে যাও।

যখনই ভিতরের ও বাইরের ছবি দুটির মধ্যে কোন দ্বন্দ্ব থাকে, তখন তাদের মধ্যে উচ্চতর ধারণাটিকে বেছে নাও ও সেটির দ্বারা অন্যটির সুর বাঁধতে থাক। দৃষ্টান্তস্বরূপ, যে ক্ষেত্রে তোমার অহংকার (বাইরের ছবি) মমকারের চেয়ে উচ্চতর, মমকারকে বাইরের ছবিতে নিয়ে আসার জন্য সুর বাঁধ। অন্যদের কাছে নিজেকে যেভাবে তুলে ধর, তাকে নামিয়ে আনবে না, নিজেকে নিজে যেভাবে অনুভব কর, তাকে উন্নীত কর। এখানে তোমার অভিক্ষেপণ বেঞ্চমার্ক হয়ে যাক।

প্রতিটি ছবির জন্য জন্য এটা কর। উভয় পরিচয়ের তুলনা কর। দুটির মধ্যে যেটির গুণমান উচ্চতর তাকে পছন্দ কর। তোমার প্রতিটি উচ্চতর অনুভূতিতে তারকা আঁক। তোমার প্রতিটি উচ্চতর অভিক্ষেপণেও তারকা আঁক।

যদি তোমার ভিতরের ছবিতে কিছু মহৎ গুণমান থাকে, তোমার বাইরের ছবিকে তার সাথে মেলাবার জন্য উন্নীত ক'রতে হবে। যদি তোমার অভিক্ষিপ্ত বাইরের ছবিতে কিছু মহৎ গুণমান থাকে, তোমাকে তোমার ভিতরের ছবিকে তার সাথে মেলাবার জন্য উন্নীত ক'রতে হবে। অবিশ্রাম নিজেকে উচ্চতর পরিচয়ের সুরের সাথে সুর মেলাবার জন্য এই কাগজটিকে ব্যবহার কর।

ভিতরের ও বাইরের ছবির সঙ্গতিকরণ
ভিতরের ছবিবাইরের ছবিসর্বোচ্চ ছবি
আমি দুর্বলআমি শক্তিশালীআমি শক্তিশালী
আমি জনপ্রিয় নইআমি জনপ্রিয়আমি জনপ্রিয়
আমি দায়িত্বশীলআমি দায়িত্বশীলআমি দায়িত্বশীল
আমি স্মার্টআমি বোকাআমি স্মার্ট

৬.৬ তুমি কি অন্যদের প্রত্যাশার জন্য দায়ী?

অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আমি এটা বুঝি যে পারে! কিন্তু প্রত্যেকের বিশ্বাসের জন্য তুমি দায়ী, কারণ তুমি আমি নিজের সম্পর্কে কি ভাবি এবং অন্যদের সামনে সূক্ষ্মভাবে সেটার সাথে সহযোগিতা কর। নিজেকে কিভাবে মেলে ধরি, সে ব্যাপারে আমিই দায়ী। কিন্তু আমার থেকে অন্যদের প্রত্যাশার জন্য আমি কেন দায়িত্ব দৃষ্টান্তস্বরূপ, হয়ত একটি মেয়ে অজান্তে তার শরীরের ভাষার নেব?’ মাধ্যমে একটি ছেলের সমস্ত সঙ্কেতে সাড়া দিয়েছে। কিন্তু যখন ছেলেটি তার কাছে এগোয়, সে বলে, ‘আমি তো শ্রবণ কর! তোমাকে উৎসাহ দিই নি!’ তুমি হয়ত কথায় কিছু বল নি, কিন্তু যদি তুমি অন্যের যে কোন প্রত্যাশাকে সূক্ষ্মভাবে আমি চাই তোমরা এই সূক্ষ্ম সত্যটি অনুধাবন কর। সহযোগিতা কর, তুমি তার জন্য দায়ী হবে।

তুমি কেমন, সে সম্পর্কে অন্যেরা যা বিশ্বাস করে, তার জন্য বিবাহের উদাহরণ দেওয়া যাক। বিবাহে অনেক সঙ্কল্প কথায় তুমিই দায়ী। প্রকাশ না করা হ’লেও সেগুলিকে পরোক্ষভাবে বুঝে নেওয়া হয়। যখন তুমি কাউকে বিবাহ কর, তুমি সেই তুমি এটা উপলব্ধি কর কি না কর, তোমার সম্বন্ধে অন্যদের প্রতিশ্রুতিগুলিকে পূরণ করার জন্য দায়ী হয়ে যাও। ধারণার জন্য তুমি অনবরত সূক্ষ্মভাবে সহায়তা ক’রে চ’লেছ, তাই তুমিই সেটার জন্য দায়ী! উদাহরণস্বরূপ, তুমি হয়ত নিজেকে সাধারণ মানুষ ব’লে ভাবছ, কিন্তু তুমি নিজেকে এক মহান সন্ত হিসাবে অভিক্ষেপ ক’রছ। এখন কিছু নিবিষ্টভাবে অনুধাবন লোক হয়ত তোমাকে সন্ত ব’লে বিশ্বাস ক’রতে পারে, কিছু অন্যেরা তোমাকে তাদের জন্য কিভাবে বিশ্বাস করে, তার মানুষ তোমাকে সাধারণ মানুষ ব’লে ম’নে ক’রতে পারে জন্য তুমিই দায়ী। এবং অন্য কেউ তোমাকে প্রতারক ব’লে বিশ্বাস ক’রতে

৬.৭ তোমার বাসনাগুলি অন্যের ওপরে প্রতিফলিত হয়

এটা আরও বেশী রহস্যময় সত্য। চেতনার অংশ। কোন বিচ্ছিন্নতা ছাড়াই এটা কেবল একটাই জিনিষ। আমরা সকলে কেবল স্থূলদেহের স্তরে পৃথক। তুমি যত গভীর ও আরও গভীরে যাও, দেখবে যে আমরা সবাই তোমার চেপে রাখা কিছু অংশ নিজেকে উপলব্ধি ক’রতে চায় সম্পূর্ণরূপে সংযুক্ত – আমরা তো একই মহাজাগতিক – সেই অংশ অন্য কারো হৃদয়ে গিয়ে বাস করে এবং তোমার সম্বন্ধে তাদের প্রত্যাশা হয়ে যায়, যাতে সেই চেপে রাখা অংশটি প্রতীত হয়। তোমার নিজের বাসনাই অন্য মানুষের মধ্যে প্রত্যাশা হয়ে যায়!

মমকারের মূলে আমরা সবাই সংযুক্ত। তাই যদি তুমি এক শরীরে বাসনাকে চেপে রাখ, তা সহজেই অন্য শরীরে প্রকাশিত হয়ে পড়ে। এটা অনেকটা এই প্রকার : একটি বেলুনের একদিকের বায়ু চাপতে গেলে, একই বায়ু বেলুনের অন্যদিকে চ'লে গিয়ে একটা স্ফীতির সৃষ্টি করে!

তাই তুমি যখন নিজের হৃদয়কে শ্রবণ করার জন্য প্রস্তুত নও এবং নির্দিষ্ট একটি দিকে প্রসারিত হবার জন্য প্রস্তুত নও, তখন ঈশ্বর তোমাকে সম্প্রসারিত করার জন্য অন্যদের মধ্যে সেই একই প্রত্যাশা সৃষ্টি ক'রে তোমায় সাহায্য করেন।

দয়া ক'রে শ্রবণ কর। যাদের তোমার ওপরে প্রত্যাশা আছে, তাদের প্রত্যেকের চেতনার মধ্যে তুমি নিজে অবস্থান ক'রছ এবং তাদের মধ্যে সেই প্রত্যাশা তৈরি ক'রছ! তোমার কোন কথা অথবা তোমার শরীরের ভাষা তাদের মধ্যে সেই প্রত্যাশার জন্য দায়ী। জেনে বা না জেনে তুমি তাদের কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলেছ এবং সেজন্য তুমিই দায়ী।

যতক্ষণ না এটা তুমি বুঝতে পারছ, অন্যদের তোমার ওপরে প্রত্যাশার জন্য তুমি প্রতিবাদ চালিয়ে যাবে, যেন তোমার গায়ে কোন কাঁটা ফুটেছে। কেন কেন কেন কেন কেন কেন? – এই প্রশ্ন তোমার ভিতরে অ্যাম্বুলেন্সের সাইরেনের মত অনবরত চলতে থাকবে!

অন্যদের প্রত্যাশাগুলিকে পূরণ করা সম্বন্ধে তোমার বহন করা সমস্ত পীড়া ও আন্দোলনকে এই একটি বোধই সরিয়ে ফেলবে।

অনুশীলন

লিখে ফেল : অন্য কারো প্রত্যাশার কারণে তুমি যে সব বিভিন্ন জিনিষ ক'রেছ এবং পরে বুঝতে পেরেছ, সেগুলি তুমি নিজেই ক'রতে চেয়েছিলে, কিন্তু প্রয়াস করার সাহস হয় নি। উদাহরণস্বরূপ, ভয়কে ভুলে গিয়ে পুকুরে সাঁতার কাটা; জনতার সামনে তোমার প্রিয় গান গাওয়া।

৬.৮ তাহ'লে কিজন্য তুমি শক্তিহীন অনুভব ক'রছ?

তোমার ওপরে অন্যদের প্রত্যাশা সর্বদাই তোমাকে শক্তিহীন অনুভব করায়। তাই আজ আমি চাই যে তোমরা 'অন্যকার' শব্দটির ওপরে ধ্যান কর। অন্যকার অর্থ, অন্যেরা তোমার সম্পর্কে প্রকৃতপক্ষে কি বিশ্বাস করে, তা সে তুমি নিজেকে যেভাবেই মেলে ধর না কেন।

অন্যকারের প্রভাব, ভাল কি খারাপ হোক, তা সর্বদাই তোমাকে বিস্মিত ক'রবে – কারণ সাধারণত তুমি অন্যের মধ্যে কি প্রত্যাশা সূক্ষ্মভাবে সৃষ্টি ক'রছ, সে ব্যাপারে কখনও সজাগ নও!

অহংকার ও মমকারের মধ্যে বিভ্রান্তি অন্যকারের জন্য দায়ী। যদি তুমি অন্যকার দ্বারা বিস্মিত হও, তোমার ভিতরে কিছু অচেতনতা আছে। অন্যকারের জন্য তুমি কিভাবে দায়ী, তার জন্য কার্য কর।

আমার জন্য জীবন দিতে প্রস্তুত এমন এক ভক্ত আমাকে বিস্মিত করে না, আবার নিজের উদ্দেশ্যে আমার জীবন নিতে প্রস্তুত এমন ভক্তও আমাকে অবাক করে না। আমি দুজনের সাথেই পূর্ণ, কারণ আমি সম্ভাবনা সমূহ জানি!

আজ অন্যকারের সাথে পূর্ণত্ব কর।

অনুশীলন

তোমার অহংকারের সাথে সম্পর্কিত নয় এমন অন্যকার তোমার জীবনে কোন কোন কষ্টভোগের কারণ ব'লে তোমার মনে হয়?

প্রথমে নিজের জীবনের দিকে তাকাও এবং দ্যাখ তোমার সম্বন্ধে অন্যদের বহন করা ছবির জন্য তোমার জীবনে কি কি ভাল ও খারাপ জিনিশ ঘটেছে। অন্যদের বহন করা এই ছবিগুলিকে তোমার অভিক্ষিপ্ত নিজের ছবিগুলি থেকে ভিন্ন হ'তে হবে। এখন সেগুলিকে লিখে ফেল।

  1. এখন দ্যাখ, অন্যেরা তোমাকে যেভাবে 'তুমি' ব'লে দ্যাখে সেজন্য তুমি কিভাবে দায়ী। প্রতিটি ঘটনার জন্য অনুরূপ তোমার নিজের মমকার লিখে ফেল। উদাহরণস্বরূপ, যদি কারো প্রত্যাশা থাকে যে তুমি তার আর্থিক সহায়তা ক'রবে, নিজের ভিতরে তাকাও এবং দ্যাখ, নিজেকে তুমি কিভাবে নিচ্ছ। তুমি কি নিজেকে ধনী, উদার ও দয়াশীল ব'লে অনুভব কর? তোমার মমকারে কিছু একটা আছে যার থেকে এই অন্যকারের সূত্রপাত হয়েছে।

যে অন্যকারগুলির জন্য তুমি নিজেকে দায়ী ম'নে কর না, সেগুলির সবকটির সাথে এটা কর।

এখান থেকে একটা সূত্র উদ্ভূত হবে এবং তাতে তুমি নিজের মমকারকে স্পষ্ট দেখতে পারবে এবং এটাও বুঝতে পারবে যে অন্যদের তোমার ওপরে অন্যকারের জন্য তুমি কিভাবে দায়ী।

  1. এবারে সবকটি অন্যকার ও সেই অন্যকারগুলির সাথে সংশ্লিষ্ট সব মানুষের সাথে পূর্ণত্ব কর। এই সব সম্পর্কতাগুলিতে তোমার সম্পূর্ণি ও শ্রদ্ধা ফিরিয়ে আন।

৬.৯ প্রসারিত হবার আনন্দ

তোমার থেকে অন্যদের প্রত্যাশা তোমার শত্রু নয়। দয়া ক'রে বুঝে নাও, অন্যদের যে কোন প্রত্যাশা জেগে ওঠার এক অ্যালার্ম মাত্র এবং ঘড়িতে সেই অ্যালার্ম তুমিই দিয়েছ!

অ্যালার্ম তোমার শত্রু নয়, তুমি তো অ্যালার্মকে অনুরোধ ক'রেছিলে যাতে তুমি জেগে উঠতে পার। তাই অন্যেরা যখন তোমার ওপরে প্রত্যাশা রাখে, তাদের সামনে নত হও, তারা যেন তোমাকে জাগ্রত করার নিমিত্ত অন্তর্য্যমীর মূর্তপ্রকাশ!

তোমাদের মধ্যে কয়জন অন্যদের প্রত্যাশার জন্য নিজেকে প্রসারিত করা শুরু ক'রে উপলব্ধি ক'রেছ যে সেটা তোমার নিজের ওপরে প্রত্যাশাও বটে? তুমি আত্ম উপলব্ধির পথে চ'লছ। যতক্ষণ পর্যন্ত তুমি ভাব যে কেবলমাত্র অন্যদের তোমার ওপরে প্রত্যাশার জন্য তুমি প্রসারিত হচ্ছ, তুমি অবিশ্রাম বিরক্তি, ক্ষোভ ও ভার বহন ক'রবে।

যখন উপলব্ধি ক'রবে যে এটা তোমারও নিজের ওপরে প্রত্যাশা, তখন তোমার পরিতৃপ্তি ও আনন্দ হবে, ত্যাগ ও বৈরাগ্যের আনন্দ হবে।

তুমি জিজ্ঞাসা ক'রতে পার, ‘ত্যাগ কিভাবে আনন্দময় হ'তে পারে?’ আমি তোমাদের বলি, যদি ত্যাগ অন্যের প্রত্যাশার জন্য ত্যাগ হয়, সেটা কেবল বেদনাময় হবে। যখন তুমি উপলব্ধি কর যে নিজের প্রত্যাশা তুমি পূরণ করছ, তখন সেটা আর অন্যকার নয়, সেটা মমকার হয়ে যায়! তখন কেউ তোমাকে জোর করে না। সেটা তোমার নিজের পছন্দ হয়ে যায়।

আমি তোমাদের আমার অভিজ্ঞতা থেকে বলি – যখন আমার ওপরে অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য আমি নির্ণয় নিলাম, আমি উপলব্ধি ক'রলাম সেটা তো নিজের সম্বন্ধে আমারই প্রত্যাশা।

যখন তোমার ওপরে অন্যদের প্রত্যাশাগুলিকে তুমি পূরণ কর এবং উপলব্ধি কর সেটা নিজের সম্বন্ধে তোমার নিজের প্রত্যাশা, তুমি আত্ম-উপলব্ধির আকাশে পৌঁছে যাও।

অনুশীলন

আজ সঙ্কল্প কর, তোমার ওপরে সকলের প্রত্যাশাগুলি তুমি এই বোধ রেখে পূরণ ক'রবে যে সেগুলি নিজের ওপরে তোমারই প্রত্যাশা। দেখবে যে প্রতিরোধ ও দমবন্ধ অবস্থা সহজেই চ'লে যাবে।

৬.১০ অন্যকারের সাথে পূর্ণত্ব তোমায় ঈশ্বর বানায়

শ্রদ্ধা তোমাকে জীবন সম্বন্ধে এক গভীর ও উন্মুক্ত স্পষ্টতা প্রদান করে।

শ্রদ্ধা থাকলে যেহেতু অচেতন জীবনযাপনের আর কোন স্থান বাকী থাকে না, তুমি সর্বদাই তোমার জীবনে চলা কার্য ও কারণ সম্পর্কে সচেতন থাকবে। তুমি তোমার কার্যকলাপের ফলাফল সম্বন্ধে সজাগ থাকবে। তাই তুমি শ্রদ্ধাশীল হ'লে জীবন কখনও তোমাকে ধাক্কা (শক) দেবে না।

কোন কিছুই যে তোমাকে হতচকিত ক'রতে পারে না, কেবলমাত্র এই স্পষ্টতা অর্জন ক'রলে, জীবনের সবকিছুর জন্য তুমি দায়িত্ব নেবার সাহস পাবে। যখন তুমি জীবন দ্বারা শোষিত হবার ভীতি বহন কর না, তুমি সচেতন স্পষ্টতা সহকারে অন্যদের জীবনে প্রবেশ করার সাহস অর্জন ক'রবে ও নিজেকে অপরের জন্য প্রসারিত ক'রবে, অন্যদের রূপান্তরিত ক'রবে। শ্রদ্ধা দ্বারা তুমি কখনও মানুষের হাল ছেড়ে দেবে না। কেবল তখনই তুমি এই কথাটা অনুধাবন ক'রতে পারবে, 'মানুষের হাল ছাড়ব না!' অন্যকার হ'ল তোমার ওপরে জীবনের প্রত্যাশা – অন্য মানুষ, পরিস্থিতি, ঘটনা ও কার্য্যের মাধ্যমে। যখন তুমি অন্যকারের সাথে পূর্ণত্ব কর, জীবন কখনও তোমার কাছে প্রতিঘাত (শক) নিয়ে আসবে না।

ভগবান শিবের উপাখ্যানে বর্ণিত আছে কিভাবে তিনি হলাহল (বিষ) পান করেন, যে বিষ সমস্ত পৃথিবীকে ধ্বংস ক'রতে যাচ্ছিল। এটা তো ভীষণ বলিদান। কিন্তু শিব তা করেন, কারণ তার ওপরে সেটাই ছিল বিশ্বের প্রত্যাশা। বিষ তার কাছে বিস্ময় নয়, কারণ তিনি বিশ্বের অন্যকারের সাথে পূর্ণ হয়ে বিরাজমান – যদিও ঘটনাটি আমাদের কাছে অবিচার ব'লে মনে হয়।

অন্যকারের সাথে পূর্ণত্ব ক'রতে গিয়ে মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলে। মমকার ও অহংকারের সাথে শ্রদ্ধাশীল হওয়া সহজ, কারণ উভয়ই তোমার নিয়ন্ত্রণে। অন্যকারের ক্ষেত্রে তুমি জান না যে তোমার থেকে কি দাবী করা হবে!

নিবিষ্টভাবে অবলোকন

আমি তোমাদের বলি – যদি তুমি অন্যকারের সাথে পূর্ণত্ব ক'রে ফেল, তুমি ঘোষণা ক'রতে পার যে তুমি ভগবান! তুমি শ্রদ্ধার সাথে ঘোষণা ক'রতে পার যে তুমি ভগবান।

তুমি শ্রদ্ধাশীল হ'লে জীবন কখনও তোমার জন্য অভিঘাত (শক) নিয়ে আসবে না।

৬.১১ পুরাতন জীবনশৈলীকে বধ কর

কোন কথা দেওয়ার আগে তোমার শ্রদ্ধার সাহস থাকা প্রয়োজন।

সম্পূর্তি নিশ্চিত করে যে তুমি তোমার কথা রাখবে। শ্রদ্ধা নিশ্চিত করে যে তুমি তোমার কথা প্রবল উৎসাহ সহকারে রাখবে। শ্রদ্ধা তোমার সম্পূর্তিতে উল্লা নিয়ে আসে, কারণ শ্রদ্ধা পুরাতন প্রথায় জীবনশৈলী ও চিন্তাধারাকে বধ করে। শ্রদ্ধা তোমার একঘেয়েমি, তোমার আলস্য, তোমার ধূর্ততাকে বধ করে এবং জীবনের জন্য গভীর উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আসে। এটা সর্বোচ্চ শিখরে জীবনযাপনের জন্য এক ঐকান্তিক অঙ্গীকার।

শৈব প্রথায় ভক্তেরা পরম সত্যের প্রতি তাদের সঙ্কল্পের ঘোষণা হিসাবে কপালে পবিত্র ভস্ম লেপন করে। ভক্তেরা সঙ্কল্প করে – এটা (ভস্ম) ছাড়া সবকিছুই কেবল ভস্ম, কারণ সবকিছুই একদিন ভস্মে পরিণত হয়ে যাবে। তাই বিশ্বের এই সব জিনিষ, যা একদিন ভস্মে পরিণত হ'তে যাচ্ছে, তা আমার জীবনের পরম উদ্দেশ্য নয়। তাই আমার জীবনের পরিকল্পনা, এমনকি আমার সম্পর্কতা ও সফলতার পরিকল্পনা, সবকিছুকেই শ্রদ্ধা থেকে আসতে হবে।

পরমের প্রতি শ্রদ্ধা – একমাত্র তাতে সমস্ত নির্ণয়গুলিকে ভিত্তি করার জন্য পবিত্র ভস্ম লেপন এক নিয়ত স্মারক।

অনুশীলন

  1. তোমার চিন্তা, শব্দাবলী এবং কার্যসমূহ যে সমস্ত উপলক্ষে শ্রদ্ধাপূর্ণ ছিল সেগুলির সবকটিকে লিখে ফেল; সেই সময়গুলিতে তোমার আশেপাশের মানুষের মধ্যে তুমি কতটা বিশ্বাস জন্মাতে পেরেছ তাও স্মরণ ক'রে লেখ।
  1. সেই উপলক্ষগুলিকে তালিকাভুক্ত কর যখন তুমি তোমার ভিতরের ছবিকে বাইরের ছবির স্তরে প্রসারিত ক'রেছ এবং সেজন্য যখন যখন পূর্ণতা অভিজ্ঞতা ক'রেছ সেগুলিকে চিহ্নিত কর।

৬.১২ 'ঠিক আছে' কথাটা কেন বল?

তোমার ইন্দ্রিয়গুলিতে অপূর্ণতাই সুখের প্রতি তোমার আকর্ষণের কারণ। যখন তুমি দ্যাখ কোন ব্যক্তি বা বস্তু বা পরিস্থিতি তোমাকে সুখ প্রদান ক'রতে যাচ্ছে, তোমার পেশীস্মৃতিতে একপ্রকার অপূর্ণতার উদয় হয় এবং তা তোমাকে সেই সুখের দিকে টেনে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, যখন তুমি মদ্যপান ক'রতে চাও বা মাংস খেতে চাও, তখন

সেগুলি অশ্রদ্ধার কাজ জেনেও তোমার জিহ্বার অপূর্ণতা জেগে ওঠে।

তোমার জৈব-স্মৃতিতে এই অপূর্ণতাই হ'ল বাসনা, যেটা তোমার অতীতের কিছু অপূর্ণ অভিজ্ঞতার ফল - তুমি অতীতে কিছু সুখ উপভোগ ক'রতে চেয়েছ কিন্তু তা পূরণ হয় নি। সেই খাদ্যের প্রত্যক্ষীকরণের সাথে, জিহ্বার স্বাদের সাথে, সেটা খাবার পরে যে মেজাজ হয় তার সাথে তুমি পূর্ণত্ব কর নি; তোমার হাতে সেটার স্পর্শ অনুভূতির সাথে তুমি পূর্ণত্ব কর নি। অশ্রদ্ধাকে চয়ন করার জন্য তোমার এই অপূর্ণ জৈব-স্মৃতিগুলি দায়ী।

আমাকে বল, পিৎজা কেন খেতে চাও, যদিও তুমি জান যে সেটা তোমার জন্য স্বাস্থ্যকর খাদ্য নয়? চোখে, জিহ্বাতে, স্পর্শে এবং গন্ধে অপূর্ণতাই তার কারণ। তোমার ইন্দ্রিয়তে অপূর্ণতা তোমাকে সদ্গুণের প্রতি অন্ধ ক'রে রাখে এবং পরিবর্তে তুমি সুখকে বেছে নাও।

যেহেতু তুমি তোমার জৈব-স্মৃতিতে এখনও অপূর্ণতা বহন ক'রে চ'লেছ, অশ্রদ্ধার বিপদ সর্বদাই তোমার মধ্যে থেকে যায়। পিৎজার মধ্যে ভুল কিছু নেই – কিন্তু ভুল কারণে পিৎজাকে পছন্দ করাই অশ্রদ্ধা। জীবন প্রতিটি মুহূর্তে তোমার কাছে উভয় পছন্দ উপস্থাপন করে – শ্রদ্ধার ও অশ্রদ্ধার। তোমার দায়িত্ব হ'ল সচেতনভাবে পছন্দ করা।

অভ্যাস

  1. ছোট ও বড় যেসব প্রলোভন তোমাকে ছায়ার মত অনুসরণ করে তাদের তালিকা বানাও।
  1. যে প্রলোভনে তুমি সহজেই আটকে যাও তাদের লিখে ফেল; আর যে প্রলোভনগুলিকে তুমি সহজেই জয় কর সেগুলিকেও লিখে ফেল।
  1. কোন নির্দিষ্ট প্রলোভনকে জয় করার জন্য কোথা থেকে তুমি বাধা পাচ্ছ তা খুঁজে বার কর

৬.১৩ সুখের ধারণাই অশ্রদ্ধার মূল

শ্রদ্ধা সহকারে থাকার জন্য আমাদের সমস্যা কোথায়?

অশ্রদ্ধা (inauthenticity) সর্বদাই সুখে শিকড়িত হয়ে থাকে এবং শ্রদ্ধা সর্বদা সত্যে শিকড়িত থাকে!

অশ্রদ্ধার শুরু ও শেষ – উভয়ই ইন্দ্রিয়সুখ। সুখের স্মৃতি থেকেই অশ্রদ্ধার উদয় হয় এবং অশ্রদ্ধা তোমাকে সুখের দিকে চালিত করে। সুখের স্মৃতিই অশ্রদ্ধার দিকে যাত্রা। অশ্রদ্ধার দৈর্ঘ্য হ'ল আগের সুখ-স্মৃতি থেকে পরবর্তী সুখ-স্মৃতি পর্যন্ত। প্রতিটি সুখ এক স্মৃতি হয়ে যায় যাকে আমরা ধ'রে থাকি এবং যা আমাদের ভবিষ্যতে আরও প্রত্যাশিত সুখের দিকে চালিত করে। এটা এক দুষ্টচক্র – মায়ার চক্র।

যদি এই দুটির যে কোন একটিকে বন্ধ কর , অশ্রদ্ধা অদৃশ্য হবে, মায়া অদৃশ্য হবে। যদি তুমি সুখের ধারণাকে অতীতের স্মৃতি অথবা ভবিষ্যতের কার্য থেকে মুছে ফেল, অশ্রদ্ধা সংকুচিত হয়ে অদৃশ্য হয়ে যাবে।

যখন তুমি তোমার অশ্রদ্ধার ন্যায্যতা প্রতিপাদন কর, তুমি এই চক্রকে আরও ঘোরাও – মায়াকে অসীম কর! তোমাদের কয়জন অনুভব কর, 'হে ভগবান! আমার সামনে মায়া কি বিশাল, যেন অসীম! আমি কখন তাকে অতিক্রম ক'রব?' অশ্রদ্ধার ন্যায্যতা প্রতিপাদন ক'রলে অশ্রদ্ধা অসীম হয়ে যায়। সংস্কৃত শব্দ 'মায়া'-র অর্থ 'যার কোন অস্তিত্ব নেই'। তাই মায়া আসলে কেবল এক অশেষ বিভ্রম, এক অফুরন্ত শূন্য। কিন্তু তুমি যখন এক অশ্রদ্ধার কার্যের ন্যায্যতা প্রতিপাদন কর, তুমি সেই চক্রকে আরও আবর্তিত কর ও মায়াকে অসীম কর, মায়াকে তখন অতিক্রম করা অসম্ভব ব'লে প্রতীত হয়।

অতীতের সুখ-স্মৃতি বা ভবিষ্যতের প্রত্যাশিত সুখের মধ্যে যেকোন একটিকে মুছে ফেললে, তুমি সেই চক্রকে ভেঙ্গে ফেল এবং মায়াকে ধ্বংস কর। অশ্রদ্ধার ন্যায্যতা প্রতিপাদন করা বন্ধ ক'রলে, অসীম শূন্য হয়ে যাবে। প্রকৃত ত্যাগ হ'ল : যা কিছু অশ্রদ্ধার দিকে চালিত করে তা থেকে সরে যাওয়া। অশ্রদ্ধার সাথে অনুরক্তি মুছে ফেলাই আসল ত্যাগ।

অভ্যাস

অন্তরের সত্য সতর্ক করা সত্ত্বেও গত তিন মাসে কয় বার তোমার মন সুখের কাছে সমর্পিত হয়েছে? উদাহরণস্বরূপ, অতিরিক্ত আর্থিক বোঝা ভাল ক'রে জেনেও এক রেস্তোরেন্টে ক্রেডিট কার্ড দিয়ে দাম দেওয়া, যা তোমার সামর্থ্যের বাইরে।

এটা যখনই হয় তা লক্ষ্য কর এবং সেটা ঘটার সংখ্যাকে শূন্যতে নামিয়ে আনার জন্য কাজ কর।

৬.১৪ সম্ভাবনার আকাশে প্রবেশ কর

আমরা সম্ভাবনার আকাশকে কিভাবে অর্জন ক'রতে পারি?

শ্রবণ কর!

প্রথমে তোমায় বুঝতে হবে সম্ভাবনার আকাশ থেকে তোমাকে কি বা কে সরিয়ে নিয়ে যায়।

আগেই ব'লেছি তোমার একাধিক পরিচয় আছে।

সাধারণত নিজের সম্পর্কে আমাদের ভিতরের পরিচয় বা ভিতরের ছবি, আমাদের দ্বারা বাইরে প্রকাশ করা নিজের পরিচয়ের থেকে নিম্নতর হয়। যদি নিজের এক বৃহত্তর পরিচয় তুমি অন্যের কাছে প্রকাশ ক'রতে পার, তার অর্থ, তোমার চিদাকাশে, তোমার প্রত্যক্ষীকরণের আকাশে ইতিমধ্যে এক উচ্চতর পরিচয় আছে।

বুঝে নাও, তুমি যা কিছু কল্পনা ক'রতে পার, তুমি নিজেকে যা কিছু ব'লে প্রত্যক্ষ ক'রতে পার, তাকে বাস্তব বানাবার সামর্থ্য তোমার এখনই আছে! নতুবা, তা তোমার প্রতীতিতে কখনও বিদ্যমান থাকবে না। উদাহরণস্বরূপ, যদি তুমি নিজেকে বোকা ব'লে অনুভব কর, কিন্তু অপরের কাছে নিজেকে বুদ্ধিমান ব'লে অভিক্ষিপ্ত কর, তার অর্থ তোমার বুদ্ধিমান হবার সামর্থ্য রয়েছে। নতুবা তুমি অবিশ্রাম তা প্রত্যক্ষ করার জন্য সমর্থ্য হবে না।

তাই যদি তোমার এক উচ্চতর প্রত্যক্ষীকরণ থাকে যা তুমি বাইরে অভিক্ষিপ্ত কর, কিন্তু ভিতরে একইভাবে অনুভব না কর, তোমার নিজের সম্ভাবনার আকাশকে তুমি প্রত্যাখ্যান ক'রছ।

তাই যদি তোমার এক উচ্চতর প্রত্যক্ষীকরণ থাকে যেটাকে তুমি বাইরে মেলে ধর, কিন্তু ভিতরে একইভাবে অনুভব না কর, তাহ'লে তুমি নিজের সম্ভাবনার আকাশকে খারিজ ক'রছ! এটাই অশ্রদ্ধা।

কালেভদ্রে তোমার এক উচ্চ ভিতরের ছবি থাকে, কিন্তু তুমি বাইরে নিম্নতর ছবি অভিক্ষিপ্ত কর। দৃষ্টান্তস্বরূপ, তুমি হয়ত ভিতরে শক্তিশালী অনুভব কর, কিন্তু নিজেকে কোন কারণে এক দুর্বল মানুষ হিসাবে মেলে ধর, হয়ত কোন কাজ থেকে পালাবার জন্য। নিজের সম্বন্ধে যা জান সেই অনুযায়ী কার্য না করা হ’ল দায়িত্বহীনতা।

যখন তোমার ভিতরের ও বাইরের ছবির মধ্যে দ্বন্দ্ব নেই, কিন্তু নিজের ছবির ভিতরেই দ্বন্দ্ব, সেটা হ’ল সম্পূর্ণতার অভাব! অশ্রদ্ধা ও দায়িত্বহীনতার কারণে কমপক্ষে তোমার ভিতরের ও বাইরের ছবি পরস্পরের সাথে লড়াই ক’রছে; কিন্তু অসম্পূর্ণতার ক্ষেত্রে সেটা তো আভ্যন্তরীণ লড়াই।

দৃষ্টান্তস্বরূপ, বহুবার তুমি তোমার ভিতরের ছবি সম্পর্কে বিভ্রান্ত থাক। একই পরিস্থিতিতে কখনও তুমি নিজেকে শক্তিশালী ভাব, আর কখনও নিজেকে দুর্বল ভাব! যখন তুমি কোন পরিস্থিতিকে পরিচালনা করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী ভাব, তখন তুমি নিজেকে নির্দিষ্ট প্রতিশ্রুতি দাও, কিন্তু পরে অনুভব কর তুমি সেটা পরিচালনা ক’রতে পারছ না এবং তুমি তোমার প্রতিশ্রুতি থেকে স’রে যাও।

একইভাবে তুমি নিজেকে দ্বন্দ্বপূর্ণভাবে অন্যদের কাছে অভিক্ষিপ্ত ক’রতে পার। তুমি তোমার সামর্থ্য সম্বন্ধে অন্যদের ভরসা দিতে পার এবং পরে সেই অনুযায়ী কার্য না ক’রে তাদের হতাশ ক’রতে পার। যখন তুমি অন্যদের দেওয়া প্রতিশ্রুতি ভেঙ্গে ফেল, সেটা অন্যদের সাথে অসম্পূর্ণ হওয়া হয়।

যখন তোমার সমস্ত পরিচয়গুলি সারিবদ্ধ হয়, সমগ্র মহাজগৎ তোমার সহায়তা করার জন্য ধেয়ে আসে। এটা হ’ল সকায়াত্মকতা, সম্ভাবনা, অধিনায়কত্ব ও জীবনমুক্তির আকাশ। এটা অলৌকিকতার আকাশ!

যখন তোমার ভিতরের ও বাইরের ছবি সমলয়ে থাকে, অন্যদের ধ’রে রাখা তোমার ছবি তোমাকে নিরন্তর সমৃদ্ধ ক’রতে থাকবে এবং তোমার উদ্যোগে সহায়তা ক’রবে।

অভ্যাস

  1. তোমার সমস্ত জীবনকে খুঁটিয়ে দ্যাখ এবং মমকারের (তোমার ভিতরের ছবি) নির্দিষ্ট যে দিকগুলি তোমাকে নিজের সম্বন্ধে এক দ্বন্দ্বপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে সেগুলিকে শনাক্ত কর।
  1. নিজের সম্বন্ধে তোমার ভিতরে কিছু ধারণা বহন করার কারণে তুমি জীবনের যে অঞ্চলগুলিতে শক্তিহীন অনুভব কর বা নিজের সাথে দ্বন্দ্ব অভিজ্ঞতা কর, সেগুলিকে শনাক্ত কর।

উদাহরণস্বরূপ, তুমি জীবনে সফল হ’তে চাও, কিন্তু তুমি সফলতা অর্জন ক’রতে পারছ না। যদি তুমি ভিতরে তাকাও, দেখবে যে তোমার গভীর অন্তদ্দেশে তুমি বারংবার হয়ত নিজেকে ব্যর্থ বলে বিশ্বাস ক’রছ এবং তুমি হয় চিন্তা ক’রছ ও শব্দপ্রয়োগ ক’রছ যে তুমি এক ব্যর্থ মানুষ ও তুমি সফল হ’তে পার না।

বোঝ, যখনই তুমি শক্তিহীন অনুভব কর অথবা তোমার জীবনে দ্বন্দ্ব অভিজ্ঞতা কর, তোমার জীবনের সেই দিকে নিশ্চিত কিছু অসম্পুর্তি ও অশ্রদ্ধা আছে।

  1. নিজের সম্বন্ধে নিজেকে যে শব্দাবলী বল এবং যে শব্দাবলী তোমার সর্বোচ্চ সামর্থ্য অনুসারে নয়, তাদের শনাক্ত কর। দেখবে নিজের সর্বোচ্চ সম্ভাবনা সম্বন্ধে তুমি যা ভাব এবং অন্যেরা তোমার সর্বোচ্চ সম্ভাবনা সম্পর্কে যা ভাবে, তা আলাদা।
  1. নিজের গভীরে তাকাও এবং তোমার ভিতরে বহন করা সেই দ্বন্দ্বপূর্ণ দিকগুলিতে অসম্পুর্তি ও অশ্রদ্ধাকে শনাক্ত কর।
  1. এখন বসো এবং নিজের সাথে সম্পূর্ণত্ব ক্রিয়া কর। তোমার জীবনের সেই দিকগুলিতে সম্পূর্ণি ও শ্রদ্ধা ফিরিয়ে আন।

৬.১৫ অবতার সম্ভাবনার এক আকাশ

যখন আমি এই শরীরে ঘটেছি ও এই শরীরে বড় হয়েছি, আমি কেবল আমার জীবনের সামনে সুবিশাল সম্ভাবনা দেখেছি। আমার কখনও ধারণা ছিল না – 'ও, এটা খুব কঠিন, এটা অসম্ভব!'

আমার এখনও মনে আছে, যখন আমি জীবন শুরু ক'রি, যখন আমি নিজেকে এক ব্যক্তিসত্তা ব'লে অনুভব ক'রতে শুরু করি, আমি জীবনকে এক বিরাট সম্ভাবনা ব'লে দেখতে শুরু করি। যখন আমি মন্দিরের এক পবিত্র জলাশয়কে দেখি, আমি জানতাম আমি সহজেই সেখানে লাফ দিয়ে সাঁতার কাটতে পারি, যদিও আমি সাঁতার কাটা শিখি নি। যখন আমি এক বিরাট জমি দেখি আমি জানতাম যে আমি সেখানে ফুলের বাগান বা ফলের বাগান বা যা কিছু ইচ্ছা তা ক'রতে পারি। যখন আমি স্কুলে পরীক্ষার জন্য গেলাম, আমি একদম জানতাম যে আমি পরীক্ষায় পাস ক'রতে পারি, যদিও আমি তার জন্য কঠোর পরিশ্রম করি নি। যখন আমি মন্দিরে বিগ্রহকে দেখি, আমি একদম জানি যে আমি তাঁর কাছে পৌঁছাতে পারি! আমার চোখের সামনে যা কিছু দেখেছি তা কেবল এক বিরাট সম্ভাবনা অথবা সম্ভাবনার স্মারক হিসাবে ছিল – বাধা হিসাবে কখনও নয়।

শ্রদ্ধা অর্থ সম্ভাবনার আকাশে থাকা। সম্ভাবনার আকাশকে প্রতীত করা হ'ল শ্রদ্ধাতে ফিরে আসা। যিনি সর্বদাই এই আকাশে অধিষ্ঠিত, তিনি এক অবতার।

অভ্যাস

  1. ছেলেবেলায় কোন পরিস্থিতিতে তোমার হয়ত প্রথমবার অসম্ভবতা বোধ হয়েছে। সেই মুহূর্তে তুমি শ্রদ্ধা থেকে স'রে গিয়েছিলে। তুমি হয়ত প্রসারিত না হবার নির্ণয় নিয়েছ, কারণ তুমি অসম্ভবতাকে স্বীকার করেছ। আর সেটা হয়ত তোমার সংস্কার হয়ে গেছে।

এখন সেই ঘটনাতে ফিরে যাও এবং তাকে পুনর্য়াপন কর। সেই ঘটনায় জড়িত কে, কি, কখন, কোথায়কে খুঁজে বার কর। সেই ঘটনার সাথে পূর্ণত্ব কর।

পরে এটা তোমার জীবনের সমস্ত ঘটনার সাথে কর যেখানে তুমি অসম্ভবতাকে সমর্থন ক'রেছ।

কেবলমাত্র পরের তিন দিন ধ'রে, যখনই তুমি নিজেকে অসম্ভবতাকে সমর্থন ক'রতে দ্যাখ, স্বতঃস্ফূর্ত পূর্ণত্ব কর।

৬.১৬ তোমার 'স্পর্শকাতর বিন্দু'-র (rubbing point) সাথে যোগাযোগ কর

আজ আমি তোমাদের শ্রদ্ধা ও তোমাদের জীবনে বাস্তবতার মধ্যে যে অনন্য সমীকরণ বিদ্যমান, সে সম্বন্ধে বলব।

শ্রবণ কর! এটা একটা সূক্ষ্ম সত্য।

যখন তুমি নিজের সম্পর্কে চিন্তাকে প্রসারিত কর, তখন তুমি নিজেকে যেভাবে মেলে ধর (অভিক্ষিপ্ত কর) তাকে সরাসরি প্রসারিত কর এবং তোমার থেকে অন্যরা যা প্রত্যাশা করে তাকেও প্রসারিত কর ও পূরণ কর।

যেভাবে প্রোজেক্টারের সামনে কোন ফিল্ম রাখলে সেটাকে পর্দায় বাস্তবতা ব'লে দেখা হয়, তোমার মমকারকে (ভিতরের ছবি) তোমার চেতনার সামনে রাখলে তাকে তোমার জীবনের বাস্তবতা ব'লে দেখা হয়! শ্রদ্ধা মমকারকে প্রসারিত করে আর মমকার তো তোমার চেতনার প্রোজেক্টারের সামনে রাখা স্লাইড – তাই স্বভাবত, সেটা তোমার জীবনকেও রূপান্তরিত ক'রবে।

যখন তুমি শ্রদ্ধার ওপরে কার্য করা শুরু কর, তোমাকে প্রতিদিন অনবরত মমকারের সম্প্রসারণ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয় – তুমি কিভাবে নিজেকে প্রতীত কর, নিজেকে কিভাবে অভিজ্ঞতা কর এবং নিজেকে কিভাবে অনুভব কর। বুঝে নাও, জীবনের সহজাত বুদ্ধিমত্তা আছে; যখন তোমার জীবনের প্রতীতি পরিবর্তিত হয়, জীবন সেই পরিবর্তনের সাথে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। আমরা এটাকে অলৌকিক ব'লে দেখি, কারণ আমরা জানি না যে জীবন বুদ্ধিমত্তাপূর্ণ।

বুঝে নাও, জীবন স্বাভাবিকভাবে প্রসারণকে সহায়তা করে! জীবন সেইভাবেই প্রোগ্রাম করা। তোমার জীবন কেবল তোমার চৈতন্যকে সম্প্রসারণ করার জন্য! তাই জীবন আমাদের সম্প্রসারণে সাহায্য করে – আর আমরা সেই সম্প্রসারণে ভয় পাই!

তুমি সম্প্রসারণের চেষ্টা ক'রলে তুমি একটা সূক্ষ্ম ‘স্পর্শকাতর বিন্দু’-কে ছোঁবে, সেটা এমন একটা ঘর্ষণ-বিন্দু যেখানে তোমার অলসতা, ভয় ও একগুঁয়ে বাধা প্রদানের সংস্কারগুলি শ্রদ্ধার দাবী করা প্রসারণের সাথে ধাক্কা খায়। শ্রদ্ধা অর্থ বারংবার সেই ঘর্ষণ-বিন্দুকে ছোঁয়া এবং তোমার আরামের অঞ্চলকে প্রসারিত করে সেটাকেও অন্তর্ভুক্ত করা।

অভ্যাস

  1. তোমার জীবনের পাঁচটি ‘স্পর্শকাতর বিন্দু’-কে তালিকাভুক্ত কর যেখানে তোমার নিজের সম্প্রসারণে অনবরত বাধা অভিজ্ঞতা কর।
  1. তোমার প্রধান পরিস্থিতিগুলিকে পুনর্যাপন কর যেখানে তুমি এই ঘর্ষণের মুখোমুখি হয়েছ এবং সেই ঘটনাগুলির সাথে পূর্ণত্ব কর।
  1. এখন নিজেকে সম্প্রসারিত আকাশে স্বস্তিতে বিরাজমান ব'লে প্রত্যক্ষ কর।
  1. যখনই তুমি তোমার জীবনে এই পরিস্থিতিগুলির মুখোমুখি হও, তোমার সহজ সম্প্রসারণের সাহায্যের জন্য সেই প্রত্যক্ষীকরণকে ফিরিয়ে আন।

৬.১৭ তুমি কি সম্প্রসারিত হচ্ছ নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ছ?

শ্রবণ কর!

তোমার সম্প্রসারণের জন্য কার্য না করা হ'ল মৃত্যুর সমতুল্য। কারণ যা কিছু জীবন্ত তাকে বেঁচে থাকার জন্য অনবরত প্রসারিত হ'তে হবে!

সম্প্রসারণই জীবন, নিশ্চলতাই মৃত্যু। বুঝে নাও, সংকোচনকে আমি মৃত্যু বলছি না! আমি বলছি যে নিশ্চলতাই মৃত্যু, কারণ সেটা জীবন প্রবাহের নিয়মের বিরুদ্ধে।

যতক্ষণ তুমি মমকারকে (নিজেকে যা ভাব, তোমার ভিতরের ছবি) প্রসারিত করছ, তুমি সজীব থাক! যদিও তোমার দেহের মৃত্যু হয়, তুমি সহজেই অন্য একটা দেহ ধারণ ক'রবে, অন্য একটা জন্ম নেবে এবং তোমার সম্প্রসারণ বজায় রাখবে। যে দিন তুমি ভাব যে তুমি তোমার মমকারকে আর প্রসারিত ক'রতে পারছ না, তোমার মৃত্যু হয় – যদিও তোমার দেহ কার্য ক'রতে থাকে।

নিজের সত্তা ছাড়া তোমার কাছে আর কি উদ্দীপক হ'তে পারে? তাই তোমার মমকারের সম্প্রসারণের জন্য কার্য করাতেই তুমি চরম উৎসাহ উদ্দীপনা অভিজ্ঞতা ক'রতে পার। তোমার ভিতরের ছবিকে (মমকার) আর পরিবর্তন করা যায় না - এই চিন্তা তোমার কাছে সবচেয়ে খারাপ হতোদ্যম ও বিষণ্নতার কষ্টভোগ প্রকাশ করে। যখন তুমি অন্তরের পরিচয়ের ওপরে কার্য কর, জীবন উদ্দীপক হয়ে থাকে। যখন তুমি নির্ণয় নাও যে তোমার ভিতরের আকাশকে আর রূপান্তরিত ক'রতে পারবে না, সেটা মৃত্যু হ'য়ে যায়! তার অর্থ তুমি নিজের হাল ছেড়ে দিয়েছ। নিজের হাল ছাড়ার পরে তোমার দেহ থাকলেও তুমি মৃত।

এমনকি আধ্যাত্মিকতাও তোমার জন্য তখনই উদ্দীপক হ'তে পারবে কেবল যখন তুমি ভিতরের পরিচয়কে সম্প্রসারিত ক'রতে শুরু কর এবং তাকে বহির্জগতে ফলাফল নিয়ে আসতে দ্যাখ। আধ্যাত্মিকতা কি? যখন তোমার অন্তর্জগতে নিয়ে আসা রূপান্তরকে বহির্জগতে ফলাফল হিসাবে দেখা যায়, সেটাই আধ্যাত্মিকতা!

নিবিষ্টভাবে অবলোকন

'একই জায়গায় থাকা' ব'লে জীবনে কিছুই নেই।

আমি কি আজ কোন না কোনভাবে সম্প্রসারিত হয়েছি?

যদি আমি সম্প্রসারিত না হই, আমি মৃত্যুর কোলে ঢ'লে পড়ছি।

৬.১৮ তোমার কাস্টোমার ফিড্‌ব্যাক্ কি?

তোমার জীবনকে এক শিল্পোদ্যোগ মনে কর।

তোমার ভিতরের ছবি হ'ল উৎপাদিত বস্তু বা পণ্য, নিজেকে কিভাবে বহির্জগতে মেলে ধর, সেটা হ'ল মার্কেটিং (বিপণন) এবং অন্যেরা তোমার থেকে কি প্রত্যাশা ক'রে সেটা হ'ল পণ্য সম্বন্ধে কাস্টোমার (ক্রেতা) থেকে পাওয়া ফিড্ব্যাক (মতামত)।

যদি তুমি কোন শিল্পোদ্যোগ চালাও, তাহ'লে ক্রেতাদের মতামত তোমার জন্য কত গুরুত্বপূর্ণ হবে?

অমূল্য – কারণ সেই মতামত থেকেই তুমি তোমার পণ্যবস্তুর উন্নতিসাধন করার সাহায্য পাবে।

কিন্তু তুমি কি তোমার জীবন সম্বন্ধে একই জিনিশ অনুভব কর?

অন্যকার হ'ল ক্রেতাদের মতামত বা কাস্টোমার ফিড্ব্যাক! তোমার জীবনকে গড়ে তোলার জন্য অন্যকারের প্রয়োজন আছে।

তাই নিরন্তর মতামত নাও এবং তোমার পণ্যবস্তুর উন্নতিসাধন কর। কেবল তখনই তুমি জীবনের জন্য প্রাসঙ্গিক হবে! সেইভাবেই তুমি সজীব থাকবে এবং বাজারে টিকে থাকবে। যদি তুমি মনুষ্যের সাথে কার্য ক'রছ, এটাই জীবনের নিয়ম! যেই মুহূর্তে তুমি ক্রেতাদের থেকে মতামত নেওয়া বন্ধ ক'রে পণ্যসামগ্রী নির্মাণ কর, তুমি মারা যাও।

তুমি যতই বড় প্রতিষ্ঠিত ব্র্যান্ড হও না কেন, যদি তুমি সমাজ থেকে মতামত নেওয়া বন্ধ ক'রে তোমার ভিতরের পরিচয় গড়ে তোল, সমাজ তোমাকে বর্জন ক'রতে শুরু করবে।

বুঝে নাও, যদি তুমি ক্রেতাদের থেকে ফিড্ব্যাক না নাও, তারা অন্যদের ফিড্ব্যাক দেবে – সেটা খুবই বিপদের! তুমি গ্রাহকদের ফিড্ব্যাক না নিলে, অন্যেরা ফিড্ব্যাক পেয়ে যাবে। সেটা খুবই বিপজ্জনক! তোমার অজান্তেই তোমার ব্র্যান্ড ধ্বংস হয়ে যাবে।

তাই অন্যকার তোমার বিকাশের জন্য সবচেয়ে মূল্যবান নিবেশ (ইনপুট)।

নিবিষ্টভাবে অবলোকন

আমার বিকাশের জন্য সবচেয়ে মূল্যবান নিবেশ হ'ল : অন্যদের আমার থেকে প্রত্যাশা।

৬.১৯ শ্রদ্ধা তোমার ব্যর্থতার ভয়কে নির্মূল করে

তুমি শ্রদ্ধাশীল হ'লে, তুমি ভুলে যাবে যে তোমার কোন অতীত ছিল!

শ্রবণ কর : এটা কেবল সাধারণ বিস্মরণ নয়!

সাধারণত আমাদের সমস্ত বিস্মরণ অপূর্ণতা থেকে হয় এবং তার মূল থাকে অচেতনতাতে অথবা অবদমনে।

আমরা সচেতনভাবে আমাদের জীবনের অতীতের ঘটনাগুলির মুখোমুখি হই না অথবা সেই ঘটনাগুলি খুব বেদনাময় হবার জন্য সেগুলিকে জোর ক'রে অবদমিত রাখি ও সেই কারণে আমরা তাদের ভুলে যাই।

কিন্তু যে বিস্মরণ শ্রদ্ধা থেকে হয়, তা পূর্ণতার জন্য হয়! তুমি ভুলবে কারণ সেটা সম্পূর্ণরূপে তোমার অন্তর আকাশ থেকে মুছে গেছে, সেটা আর তোমার অন্তর আকাশের অংশ নয়।

যেই মুহূর্তে তুমি তোমার জীবনে শ্রদ্ধা নিয়ে আসার নির্ণয় নাও, তুমি দেখবে যে তোমার অন্তর আকাশে অনেক কিছু ঘটছে।

বোঝ, তোমার অতীতের অসফলতাগুলি তোমাকে বর্তমানে শ্রদ্ধাশীল হ'তে দেয় না। অতীতের বহু ব্যর্থতা ও হতাশার ক্ষত তুমি বহন ক'রছ। এমনকি তুমি যখন নিজেকে সম্প্রসারিত ক'রতে চাও, ব্যর্থতা সম্পর্কে বহু ধারণা তোমার সামনে এসে পড়ে। কখন কখন ব্যর্থতা সম্পর্কে ভয় – কোন আসল ব্যর্থতা ছাড়াই – তোমাকে ব্যর্থ অনুভব করায়!

তুমি কেন শ্রদ্ধাশীল হও না? কারণ তোমার অতীত জোরের সাথে তোমায় বলে, 'তুমি কখনও শ্রদ্ধাশীল হ'তে পার না, আমি তোমার সম্পর্কে সব জানি! আমি জানি কতবার তুমি কথা দিয়ে কথা রাখ নি; আমি জানি কতবার তুমি লক্ষ্য স্থির ক'রে লক্ষ্যভ্রষ্ট হয়েছ!'

তোমার অতীত যেন তোমার ভিতরে বসা এক কমেডিয়ান (কৌতুকঅভিনেতা) এবং সে তোমাকে অনুভব করাচ্ছে তুমি যেন এক বোকা! তুমি সর্বদাই হিরো হ'তে ইচ্ছা কর। কিন্তু তার বদলে তুমি কতবার কমেডিয়ান হয়ে গেছ, কারণ তোমার অন্তর আকাশ অবিরাম তোমার অতীতকে উল্লেখ ক'রে তোমার সাথে তামাশা করে।

যা কিছুই হোক না কেন, অতীতের মুখোমুখি হবার সাহস হ'ল শ্রদ্ধা।

শ্রবণ কর : যে মানুষ তার অতীত নিয়ে ক্লান্ত নয় সে জীবনমুক্ত। যেদিন তুমি অতীতের অসফলতাগুলির জন্য শ্রদ্ধা না হারিয়ে এবং তোমার অতীতের জন্য পরিশ্রান্ত না হয়ে বাস করা আরম্ভ কর, তুমি জীবনমুক্ত হও।

অনুশীলন

অতীতের কোন কোন অসফলতার স্মৃতি তুমি ভিতরে বহন ক'রছ?

আজ সেগুলিকে ফিরিয়ে আন এবং সেগুলির সাথে পূর্ণত্ব কর।

৬.২০ স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা একদম বন্ধ কর

সূর্যোদয়ের প্রথম প্রভাব তুমি দেখতে পাবে যে কুয়াশা কেটে যাবে।

তারপর তাপমাত্রা বাড়তে থাকবে, পরে ফুল ফুটতে শুরু ক'রবে এবং অন্য অনেক প্রভাব দেখা যাবে। কিন্তু কুয়াশা কেটে যাওয়াই সূর্য ওঠার প্রথম প্রভাব হবে।

একইভাবে শ্রদ্ধার প্রথম প্রভাব হবে যে তুমি যেকোন পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা বন্ধ ক'রবে।

তুমি হয়ত ভাববে, 'কি? আমি? মিথ্যা বলছি?!'

আমরা সাধারণত নিজেদের সম্পর্কে সেটাই ভাবি!

সত্য হ'ল, বেশীরভাগ মানুষ, বেশীরভাগ সময়ে, নিজের অশ্রদ্ধার মুখোমুখি হবার ভয়ে স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বলাকে আশ্রয় করে।

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা কি?

কোণঠাসা হ'লে, ধরা পড়লে, কোন ভুলের জন্য প্রশ্নের মুখোমুখি হ'লে, সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাবার জন্য সহজেই কোন মিথ্যা বলা হ'ল স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা।

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলার প্রকৃতি হ'ল অচেতন, তাই মানুষেরা প্রায়শ জানে না যে তাদের স্বতঃস্ফূর্ত মিথ্যা বলার সংস্কার বা প্যাটার্ন আছে। সেজন্য যতক্ষণ না তাদের ভুল প্রমাণ না করা যায় তারা তাদের অশ্রদ্ধা লুকিয়ে রাখবে এবং নিজেদের বাঁচানোর জন্য শব্দ প্রয়োগ ক'রতে থাকবে!

শ্রবণ কর : নিজেকে বাঁচাবার জন্য যদি তুমি এখনও স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বল, তার অর্থ এই যে শ্রদ্ধার প্রথম ধাপটাই তোমার মধ্যে ঘটে নি।

বুঝে ফেল, স্বতঃস্ফূর্ত মিথ্যা বলাকে নিরীহ লাগতে পারে, হয়ত কখন 'আকর্ষণীয়' লাগতেও পারে, কিন্তু সেটা পরিকল্পিত মিথ্যার চেয়ে অনেক বেশী বিপজ্জনক - কারণ এটা দেখায় যে মিথ্যা বলা তোমার প্রকৃতির অংশ হয়ে গেছে। যদি কোন চাপের পরিস্থিতিতে তোমার প্রথম প্রতিক্রিয়া হয় মিথ্যা বলা, সেটা দেখায় মিথ্যা বলা তোমার স্বভাব হয়ে গেছে!

আসলে সঙ্কটকালে মিথ্যা বলা খুবই কঠিন, কারণ এই প্রকার সময়ে যুক্তি কাজ করে না। যদি তোমার মিথ্যা বলার প্যাটার্ন তোমার যুক্তির চেয়ে শক্তিশালী হয়ে থাকে, সেটা তোমার পক্ষে খুবই বিপজ্জনক।

এটা নিয়ে চিন্তা কর।

অনুশীলন

তুমি স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বলেছ এমন দশটি ঘটনাকে তালিকাভুক্ত কর। তাতে আঘাত পেলেও, নিজের সাথে খুবই সৎ হও।

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা ভয়ের সরাসরি উপজাত (বাইপ্রোডাক্ট)। তাই এখন ফিরে যাও এবং দ্যাখ কোন ভয় তোমার মধ্যে এই প্যাটার্ন বা সংস্কার সৃষ্টি ক'রেছে। কোন মূল ঘটনা এই ভয় সৃষ্টি ক'রেছে?

সেই ঘটনাকে খুঁজে না পেলেও তুমি তোমার ভয়ের সাথে পূর্ণত্ব ক'রতে পার।

৬.২১ নিজের থেকে দৌড়ে পালানো

যখন তুমি স্বতঃস্ফূর্ত মিথ্যা বলার সংস্কারের দিকে তাকাও, দেখবে, যে কারণে তুমি মিথ্যা বল তা খুব একটা বড় নয়। অনেক সময় কেবল কিছু অস্বস্তিকর পরিস্থিতি, বার্তালাপ বা মানুষের থেকে বাঁচার জন্য মিথ্যা বল। সেটা সাধারণত কেবল এমন কোন পরিস্থিতিকে এড়ানোর জন্য কর, যেটা তোমাকে সত্যের মুখোমুখি হবার জন্য জোর ক'রবে ব'লে তুমি জান। সেই পরিস্থিতি ঘটার কারণকে পরিবর্তন না ক'রে তুমি ভাব যে মিথ্যা ব'লে সেই পরিস্থিতি থেকে তুমি পালিয়ে যাবে। তোমার জীবনে অসততার এই মূল সূত্র চ'লে আসছে।

আর সবচেয়ে বড় সমস্যা হ'ল সমাজ তোমাকে এই ব্যাপারটা ঠিক আছে ব'লে বিশ্বাস করার জন্য নিয়ন্ত্রণ করে। তুমি বিশ্বাস ক'রতে আরম্ভ কর যে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেড়িয়ে আসার জন্য এটাই বুদ্ধিমানের উপায়।

একটা ছোট গল্প :

আদালতে এক পকেটমার দোষী সাব্যস্ত হ'ল। তাকে আট মাসের কারাবাস অথবা দশ হাজার টাকা জরিমানা ক'রে দণ্ডিত করা হ'ল।

পকেটমারের উকিল জানত তার মক্কেল টাকা দিতে পারবে না। তাই সে বিচারকের কাছে মিনতি ক'রল – 'মান্যবর, আমার মক্কেলের কাছে এক হাজার টাকার বেশী নেই, কিন্তু যদি আপনি তাকে কয়েক মিনিট ভিড়ের মধ্যে যেতে অনুমতি প্রদান করেন...'

তুমি যা ক'রছ এটা তা থেকে ভিন্ন নয়!

তুমি তোমার সমস্যা থেকে বেড়িয়ে আসার চেষ্টা ক'রছ একই পদ্ধতি ব্যবহার ক'রে যা শুরুতে তোমাকে সমস্যায় ফেলেছিল! তা তোমাকে কখনও শান্তি দেবে না।

সত্য সর্বদাই আঘাত করে, কারণ তার জন্য তোমাকে কিছু পরিবর্তন ক'রতে হবে, কিছু রূপান্তরিত ক'রতে হবে। সেইজন্য মিথ্যা বলা এত সুবিধাজনক! তুমি একটা স্বল্পমেয়াদী সমস্যাকে এড়িয়ে যেতে চেষ্টা কর এবং শেষে এক স্থায়ী সমস্যা পছন্দ ক'রে ফেল! যে কার্য অসম্পূর্তিতে শিকড়িত, তা তোমার জীবনে আরও কষ্টভোগ যোগ করার কারণ হয়।

প্রক্রিয়া

গভীর অচেতনতার স্থান থেকে স্বতঃস্ফূর্ত মিথ্যা ঘটে। যখন তুমি নিজেকে বলা ও অন্যদেরকে বলা শব্দাবলীর প্রতি সজাগতা নিয়ে আস, স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

৬.২২ তোমার রূপান্তরকে বধ কোরো না

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা একটা এমন সংস্কার যা তোমার মধ্যে কোন রূপান্তর ঘটতে দেয় না। সেটা একদম প্রথম ধাপেই তোমার রূপান্তরণ বন্ধ করে।

শ্রবণ কর : তোমার জীবনের যে অঞ্চলে তুমি স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বল, সেই অঞ্চলে তুমি জীবনকে হারিয়ে ফেল! স্বতঃস্ফূর্ত মিথ্যা তোমার থেকে জীবনকে ছিনিয়ে নেয়।

উদাহরণস্বরূপ, যদি তুমি এই প্যাটার্ন বা সংস্কার তোমার সম্পর্কতাগুলিতে বহন কর, তা তোমার সম্পর্কতাগুলিকে বিনষ্ট ক'রবে।

যদি স্ত্রীর সাথে তোমার এই প্যাটার্ন থাকে, তোমার জীবনে স্ত্রীর যা যোগ করার কথা তা সে কখনও ক'রতে পারবে না। তুমি হয়ত তার থেকে নিজের জীবনে ভালবাসা ও রোমান্স যোগ ক'রতে চাইছ। কিন্তু যতক্ষণ তুমি এই প্যাটার্ন বহন কর, স্ত্রী কখনও তোমার জীবনে তা যোগ ক'রতে পারবে না। একইভাবে, তোমার পতি তোমার জীবনে সুরক্ষা প্রদান করুক তা চাইলেও, এই সংস্কার বহন ক'রলে তুমি কখনও তার সাথে সুরক্ষিত অনুভব ক'রবে না। যদি তোমার মায়ের কাছে স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বলার সংস্কার থাকে, মায়ের উপস্থিতি তোমার জীবনে যা কিছু যোগ ক'রতে পারে তা তুমি পাবে না। আর স্বতঃস্ফূর্তভাবে মিথ্যা বলা হ'ল দুর্ভাগ্যজনক ও সবচেয়ে মূর্খ সংস্কার, যার দ্বারা তুমি মাস্টারের করুণাকে তোমার ওপরে বর্ষিত হ'তে দেবে না।

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা এক জটিল সংস্কার যেখানে তুমি তোমার অশ্রদ্ধাকে অসম্পূৰ্তি দ্বারা লুকিয়ে রাখ! মিথ্যা বলা অসম্পূৰ্তির সরাসরি কার্য। যখন মিথ্যা কথাকে তুমি তোমার ভুল ঢাকতে ব্যবহার কর, তুমি অশ্রদ্ধাকে সমর্থন করার জন্য অসম্পূৰ্তিকে ব্যবহার ক'রছ।

যেহেতু স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা অসম্পূৰ্তি থেকে উদয় হওয়া এক অশ্রদ্ধা, তাই প্রথমে সম্পূৰ্তিকে ফিরিয়ে আনার জন্য তোমাকে কার্য ক'রতে হবে। সচেতন চিন্তা সহকারে সম্পূৰ্তি ঘটে। তোমার চিন্তা সমস্ত দিন ধ'রে সচেতন হ'লে সেই চিন্তা তোমার দেওয়া প্রতিশ্রুতিগুলির সাথে অনবরত সারিবদ্ধ হবে।

নিজের সাথে সম্পূৰ্ত না হ'লে নিজেকে রক্ষা করার জন্য তোমাকে স্বতঃস্ফূর্ত মিথ্যার আশ্রয় নিতে হয়। যদি তুমি নিজের সম্বন্ধে বহন করা ধারণা সম্পর্কে পূর্ণ না হও, তুমি স্বতঃস্ফূর্ত মিথ্যা বলতে থাক। স্বতঃস্ফূর্ত মিথ্যা বাচন তোমার অসম্পূৰ্তির দুর্গন্ধ বহন করে।

স্বতঃস্ফূর্ত মিথ্যা তোমার রূপান্তরের পথে সবচেয়ে বড় বাধা। প্রত্যেকবার যখন একটা মিথ্যা বল, যে জীবনপ্রবাহ তোমাকে পরমপ্রাপ্তি করাতে পারে, সেই প্রবাহের বিপরীতে তুমি যাচ্ছ। স্বতঃস্ফূর্ত মিথ্যা তোমার এমন এক অস্ত্র যা তোমাকে মাস্টারের শক্তিকে পর্যন্ত তোমার ওপরে কার্য ক'রতে দেয় না। তোমাকে কোন আশীর্বাদ দেবার পথে তোমার স্বতঃস্ফূর্ত মিথ্যার প্যাটার্ন আমায় বাধা প্রদান করে।

স্বতঃস্ফূর্ত মিথ্যা বলার এই সংস্কারটিকে ভেঙ্গে ফেল! এটা যেন বীজের পুরু ছিলকা, যেটা গাছ হবার জন্য অঙ্কুর বার হয়ে দিচ্ছে না। কেবল যখন বীজ তার খোসাকে বিদীর্ণ ক'রে সম্প্রসারিত হবার জন্য প্রস্তুত, তা একটা বৃক্ষ হ'তে পারবে!

বুঝতে পারলে তো?

তাঁহ'লে তুমি কি এটা ক'রবে?

অনুশীলন

  1. তোমার জীবনকে খুঁটিয়ে দ্যাখ এবং শনাক্ত কর যে তোমার জীবনের কোন অঞ্চলে তুমি স্বতঃস্ফূর্ত মিথ্যাকে অবলম্বন কর।
  1. তারপর, সেটাকে সরিয়ে রাখ এবং নিজের মমকারের দিকে গভীরভাবে তাকাও।

সম্পূর্ণির অভাব তোমার ভিতরের ছবির (মমকার) আভ্যন্তরীণ দ্বন্দ্বের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। তুমি কি তোমার মমকারের কিছু অংশের সাথে অপূর্ণ? কোন জিনিষ তোমায় অচেতন ব্যবহার করার দিকে ঠেলে দেয়, যাকে তুমি বল 'ভুল'? তোমাকে জরুরিভাবে সেটার সাথে পূর্ণত্ব ক'রতে হবে!

  1. পূর্ণত্ব কর ও দায়িত্ব নাও এবং নিজেকে পুনরায় শ্রদ্ধাতে সারিবদ্ধ কর।

৬.২৩ স্বতঃস্ফূর্ত মিথ্যা বলা এক নৈমিত্তিক অপরাধ

একটা ছোট গল্প :

এক সময়ে দুই দুষ্টু ভাই ছিল। তারা ছিল অবাধ্য ও গ্রামে সবাইকে তারা বিরক্ত ক'রত। সমস্ত গ্রাম দুই ভাইয়ের জন্য পরিশ্রান্ত হয়ে পড়ল এবং গ্রামবাসীরা তাদের আর সহ্য ক'রতে পারছিল না। তারা দুইভাইয়ের মাতাপিতাকে নালিশ ক'রল। মাতাপিতা বুঝতে পারল না কি করা যায় এবং তারা গ্রামের পুরোহিতের কাছে গেল। পুরোহিত তাদের দায়িত্ব নেবার নির্ণয় নিল ও বলল, 'দুশ্চিন্তা ক'রবে না, আমি ওদের সংশোধন ক'রব।'

তাই পুরোহিত প্রথমে ছোট ভাইকে ডাকল এবং তার সাথে কথা বলা আরম্ভ ক'রল। সে জিজ্ঞাসা ক'রল, 'পুত্র, তুমি কি ভগবানকে দেখেছ?'

বালকটি কাঁদতে লাগল এবং যত জোরে পারে দৌড়ে পালাল। সে তার ভাইকে দেখল ও বলল যে তাদের চুপচাপ লুকোতে হবে। তাই তারা দুজনেই পালালো এবং গ্রামের

বাইরে একটা কুঁড়েঘরে লুকিয়ে থাকল। ছোট ভাই বড় ভাইকে বলল, 'আমরা সত্যিই বিরাট বিপদে পড়েছি!'

বড় ভাই প্রশ্ন ক'রল, 'কেন?'

ছোট ভাই উত্তর দিল, 'আমাদের গ্রামের ঘরগুলি থেকে টাকা ও খাবার চুরি ক'রে খুব বড় ভুল ক'রেছি! এখন ভগবান হারিয়ে গেছে, আর পুরোহিত জিজ্ঞাসা ক'রছে ভগবান কোথায়!'

শ্রবণ কর : আমরা এই বাচ্চাদের অঞ্চলেই আছি! যখনই আমাদের কোনকিছু জিজ্ঞাসা করা হয়, প্রথমেই আমরা ব'লতে থাকি, 'আমি নই, আমি নই'। তারপর একটা সময় আসে যখন সেভাবেই তুমি জীবনে সমস্ত পরিস্থিতিতে প্রতিক্রিয়া ক'রতে থাক। এমনকি যখন তোমার মিথ্যা বলার কোন প্রয়োজন নেই, তুমি চিন্তা না ক'রেই একটা মিথ্যা ব'লে ফেল! কেবল এই একটি প্যাটার্নকে নিয়ে তুমি বিশ্বাস অর্থাৎ যে কোন সম্পর্কতার ভিত্তিকেই হারিয়ে ফেল।

৬.২৪ তুমি কি তোমার সম্ভাবনাকে ভয় পাও?

বুঝে নাও, তোমার সম্ভাবনাগুলির জন্য ভীতি বহন করার জন্য তুমি সম্ভাবনার আকাশে প্রবেশ ক’র না।

তোমার সংস্কার, ভয়, সবকিছু কেবল একই দিকে চালিত হচ্ছে – তোমার সম্ভাবনাগুলির জন্য ভীতিতে।

আমি নিজের জীবন থেকে একটা উদাহরণ শেয়ার ক’রছি।

জীবনমুক্তির প্রথম অভিজ্ঞতা আমার হয়েছিল বারো বছর বয়সে। তখন আমি সেই অবস্থায় অভিজ্ঞতা করা আনন্দের প্রেমে পরে গিয়েছিলাম। সেটাকে ছাড়িয়ে ‘পরম সত্য’-এর অবস্থায় পৌঁছানোর প্রতীতি ছিল না। জীবনমুক্তির বিশাল বা অসীম অভিজ্ঞতার কাছে আমার তখনকার প্রতীতি ছিল অপূর্ণ।

আমি যে সেই সময় পরম সত্যকেই অভিজ্ঞতা ক’রেছিলাম এবং সেই সত্যে অধিষ্ঠিত হয়ে আমায় যে বাস ক’রতে হবে, সেটা বুঝতে আমার জৈবস্মৃতির আরও দশ বছর লেগেছিল। প্রথম অভিজ্ঞতার পরে যে বিশাল সম্ভাবনা সেই অভিজ্ঞতাকে অনুসরণ করে, সেই সম্ভাবনাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

নিজের তাৎপর্য অর্থাৎ নিজের সম্ভাবনাকে বিশ্বাস করা সহজ নয়!

বাহ্যত তুমি বিশ্বাস ক’রতে পার, তুমি মোকাবিলা ক’রছ তোমার সংস্কারগুলির সাথে এবং তোমার সংস্কার দ্বারা চাপানো সীমাবদ্ধতার সাথে। কিন্তু একদম গভীরে, নিজের সম্প্রসারণকে বাধা দিয়েই তুমি নিজেকে সীমাবদ্ধ করে। ‘সম্ভাবনার ভীতি’-র জন্য তুমি সম্ভাবনার আকাশে প্রবেশ করা না! কারণ যদি তুমি তোমার সম্ভাবনাকে বিশ্বাস ক’রতে, তাহ’লে তোমার জৈবস্মৃতি তোমার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তোমার অলসতা তোমার ওপরে ক্ষমতা হারাবে – আর এইজন্য তুমি ভাব যে তুমি নিজের ওপরে ক্ষমতা হারিয়ে ফেলবে।

শ্রবণ কর!

তোমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি নিজের জীবনকে সফলভাবে তবেই চালিত ক’রতে পার যদি তুমি নিরন্তর তোমার জীবনে ব্যক্তিবর্গ ও পরিস্থিতিগুলিকে নিপুণভাবে ব্যবহার ক’রতে পার।

তুমি অনুভব কর, জীবন খুবই সুবিশাল ও অজানা, তাই জীবনের সাথে সরাসরি সংযুক্ত হওয়া বিপজ্জনক। তাই তুমি সমস্ত সহায়তা অবলম্বন কর – অলসতা, প্রতিরোধ, স্বতঃস্ফূর্ত মিথ্যা – এগুলি দ্বারা সুবিশাল জীবনে নিজের জন্য এক আরামদায়ক ছোট দ্বীপ নির্মাণ কর! তুমি এই সমস্ত উপায়কে নিজের জন্য জীবনকে সুরক্ষিত ও আরামদায়ক বানাবার জন্য ব্যবহার কর।

তুমি এক সিংহ, শেয়াল নও! বাঁচার জন্য ও সফল হবার জন্য তোমার ছলযোজনার প্রয়োজন নেই। তোমার ছলযোজনায় পারদর্শী মনের सहाय্যের প্রয়োজন নেই। না! সম্পুর্তি ও শ্রদ্ধা তোমার বল, তোমার ছলযোজনায় পারদর্শী মন নয়। ছলযোজনায় রত মনকে ছেড়ে দাও এবং এক শ্রদ্ধাশীল জীবনের জন্য তোমার সঙ্কল্প ঘোষণা কর।

নিবিষ্টভাবে অবলোকন

নিজের সম্প্রসারণকে তোমার বাধা প্রদানই তোমাকে সীমাবদ্ধ করে।

৬.২৫ কি এটাকে বন্ধ ক’রছে?

একদিন এক কমবয়স্ক পুরুষ ভগবানের কাছে প্রার্থনা করে, ‘হে ভগবান, আমাকে লটারী জিতিয়ে দাও!’

সেই রাতে সে অনেক আশা নিয়ে ঘুমাতে গেল, কিন্তু পরের দিন সকালে কিছুই ঘ’টল না।

আবার রাতে সে প্রার্থনা করে, ‘ভগবান, আমাকে আশীর্বাদ কর যেন লটারী জিততে পারি।’

পরের সকালে কিছুই হয় না।

আবার সেই রাতে সে প্রার্থনা করে, ‘ভগবান, দয়া করে আমাকে লটারী জেতাও, আমি তোমার কাছে প্রার্থনা ক’রছি!’ সে খুব কাঁদাল।

পরেরদিন সকালেও কিছুই হয় না।

এটা ষাট বছর ধ’রে চ’লল!

লোকটি প্রার্থনা ক’রতেই থাকল, কিন্তু লটারী আর জেতে না।

অবশেষে প্রায় আশী বছর বয়সে সে মৃত্যুশয্যায় পড়ল।

সেদিন সে ভগবানের কাছে প্রকৃতপক্ষে কাঁদল ও ভগবানকে তার সামনে আবির্ভূত হ’তে অনুরোধ ক’রল।

ভগবান আবির্ভূত হ’লেন ও জিজ্ঞাসা করলেন, ‘আমার প্রিয় পুত্র, তুমি কি চাও?’

লোকটি বলে, ‘ভগবান, আমি লটারী জেতার জন্য সবসময়ে আপনার কাছে প্রার্থনা ক’রেছি, কিন্তু আপনি কখনও আমাকে জেতালেন না!’

ভগবান বললেন, ‘হে পুত্র, আমি সর্বদাই প্রস্তুত ছিলাম! কিন্তু তুমি একবারও লটারীর টিকিট কিনলে না কেন?’

শ্রবণ কর : সম্প্রসারণ সম্ভব যখন তুমি তার জন্য নিজেকে একটু বেশী প্রসারিত করার জন্য প্রস্তুত হও।

অনেক সময়, অনেক সময়ে আমরা নিজেদের অজ্ঞতা ও অলসতাকে আঁকড়ে ধ’রে সেগুলিকে বাধা বানিয়ে রাখি এবং প্রত্যাশা ক’রতে থাকি যে আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘ’টবে।

নিজে সম্প্রসারিত না হয়ে অন্যদের প্রসারিত হবার প্রত্যাশা করা হ’ল হিংসা মাত্র। নিজেকে যথাসাধ্য প্রসারিত করা ও জীবন থেকে একই আশা করা হ’ল শ্রদ্ধা।

অনুশীলন

  1. চেয়েছ অথচ পাও নি, তোমার জীবনের এমন দশটি পরিস্থিতিকে লিখে ফেল।
  1. এবারে সেই পরিস্থিতিতে ফিরে যাও এবং সততার সাথে দ্যাখ এই পরিস্থিতিগুলির মধ্যে তুমি কোনগুলিতে সেগুলি ঘটার জন্য যথাসাধ্য শ্রদ্ধাপূর্ণ হয়ে কার্য কর নি।
  1. সেই অলসতা ও অশ্রদ্ধার সংস্কারের সাথে পূর্ণত্ব কর।

৬.২৬ ‘ঠিক আছে’ মোটেই ঠিক নয়!

‘ঠিক আছে’ বা ‘এটা চলবে’ মনোভাবের জন্য, কতবার তুমি তোমার সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করার পথে নিজেকে থামিয়ে দিয়েছ?

‘এটা চলবে’ বা ‘এটা ঠিকই আছে’ (It’s okay) শব্দাবলী তোমার জীবনকে ধ্বংস ক’রে দিতে পারে! কেবল আজ টেনিস প্রাক্টিস না ক’রলেও চলবে...আরও একটা চকোলেট খেলে ঠিকই আছে...তাকে একবার মাত্র ঠকালে চলবে...কেবলমাত্র একটা ধর্মীয় মানত না মানতে পারলে চলবে...তারপর শেষে, একদিন যে কোন কিছুই চলবে।

ভেবো না যে তুমি সরাসরি বড় অপরাধ সহকারে আরম্ভ ক’রবে! সম্পূর্ণর্তির হানি সর্বদাই ছোট ছোট ‘চলবে’ বা ‘ঠিক আছে’ থেকে শুরু হয়। অচেতনতা তোমার সিস্টেমের ভিতরে কেবল ছোট ছোট কার্যের মাধ্যমেই প্রবেশ করে। শ্রীরামকৃষ্ণের এক মহান শিষ্য ব্রহ্মানন্দ স্বামী এক যুবা সন্ন্যাসীকে মঠ ছেড়ে যেতে বলেছিলেন কারণ সেই সন্ন্যাসী আশ্রমের রান্নাঘরে অচেতনভাবে আলুর খোসা ছাড়াচ্ছিল! সন্ন্যাসের জন্য উচ্চতম মাত্রার সম্পূর্ণতি প্রয়োজন, কারণ একবার তুমি সন্ন্যাস নিলে তুমি সমগ্র বিশ্বের জন্য দায়িত্বশীল হয়ে যাও।

‘এটা চলবে’ বা ‘এটা ঠিকই আছে’ বলার সময় যদিও তুমি অনুভব কর যে তুমি নিজের মত চলছ, সাবধান হও, এটা একটা শক্তিহীনতার অবস্থা। তোমার সর্বোত্তম প্রচেষ্টা সহকারে কার্য না করা নিশ্চিতভাবে শক্তি নয়! আর তোমার শক্তিহীন অবস্থা অনুভব করার সময়ের কোন নির্ণয়কে বিশ্বাস করবে না। যখন শক্তিহীন অনুভব কর, তখন তুমি নিজের ভীষণ ক্ষতি ক’রতে পার এবং তা সংশোধন ক’রতে বহু বছর লাগতে পারে, এমনকি সংশোধন করার ইচ্ছাও অদৃশ্য হয়ে যেতে পারে।

‘ঠিক আছে’ হ’ল এক প্রকার উইপোকা যা তোমার সম্পূর্ণতিকে ভক্ষণ ক’রতে থাকে এবং তোমার জানার আগেই তোমাকে ধ্বংস ক’রতে পারে। কিছু সময় পরে এই মনোভাব তোমার মধ্যে জমে যাবে এবং তুমি ভুলেই যাবে যে তুমি অসম্পূর্ণতিতে বাস ক’রছ। অশ্রদ্ধার শক্তি এমনই, দুই দিন পরে তা তোমাকে ভুলিয়ে দেবে যে তুমি অশ্রদ্ধায় আছ। যেহেতু এই অশ্রদ্ধাকে স্মরণ করা খুবই বেদনাদায়ক, তাই তুমি একে সহজেই ভুলে যাও।

কখনও ভেবো না যে একটু অশ্রদ্ধা ঠিক আছে বা চলবে! নিজেকে এই ন্যায্যতা প্রতিপাদন ক’রে সাধারণত একটু অশ্রদ্ধাকে তুমি সঞ্চয় ক’রে রাখ যে তুমি সেটাকে কেবলমাত্র চরম পরিস্থিতিতে ব্যবহার ক’রবে। সেটা যেন নিজের ঘরের কোণাতে একটু বিষ জমিয়ে রাখা, কারণ দুই কি পাঁচ বছর পরে তোমার সেটা দরকার হ’তে পারে!

না! এক্ষুণি স্পষ্টভাবে ঘোষণা কর যে ‘এটা ঠিকই আছে’ দ্বারা তুমি তোমার সম্ভাবনাগুলির ক্ষতিসাধন ক’রবে না। তোমার জীবনের জন্য ময়নাতদন্ত কোন কাজের নয়! ভবিষ্যৎ-তদন্ত কর। ‘এটা চলবে’ বা ‘এটা ঠিকই আছে’ মনোভাব তোমাকে ধ্বংস করার আগেই সেটাকে তোমার অন্তর আকাশ থেকে ছুঁড়ে ফেলে দাও।

প্রক্রিয়া

পরের বার নিজেকে যদি ‘এটা চলবে’ বা ‘এটা ঠিকই আছে’ বলতে দ্যাখ, নিজেকে ধ’রে ফেল ও দ্যাখ যে তোমার ভিতরে কোন অপূর্ণতার উদয় হচ্ছে?

যখনই তুমি অনুভব কর যে ‘এটা চলবে’-র প্যাটার্ন বা সংস্কার তোমার মধ্যে উদিত হচ্ছে, সেটাকে এই ব’লে সাড়া দাও 'এটা চলবে না' বা 'এটা ঠিক নয়'! প্রতিবার তুমি যখন 'এটা ঠিক নয়'-কে বেছে নাও, তুমি বেশী, আরও বেশী শ্রদ্ধাপূর্ণ হও। শ্রদ্ধা তোমার সত্তাকে স্থির করে, শান্ত করে।

৬.২৭ জীবন থেকে ছুটি চাও?

কাজের জন্য তোমার ঘৃণা এবং ছুটির জন্য তোমার একটানা বাসনা একটা সহজ ব্যাপার ব'লে ভেবো না!

এটা বুঝে নাও : তোমার যে অংশ জীবন প্রবাহ থেকে ছুটি চায়, সেই অংশ তোমার সবচেয়ে বড় শত্রু। ছুটির প্রয়োজনের দুর্বল মানসিকতা মৃত্যু-মুগ্ধ এক বিকারমাত্র এবং এই বিকার তোমার মধ্যে অনবরত মৃত্যুর ধারণাকে পোষণ করে। দয়া ক'রে বোঝ, তোমার মধ্যে একটা অংশ অবিশ্রাম বাসনা করে সংকুচিত হবার জন্য, মৃত্যুর কোলে চ'লে পড়ার জন্য। তোমার জৈবস্মৃতির এক অংশ জীবনের প্রতি ঘৃণার কিছু সংস্কার বহন করে। জীবন-বিমুখ এই বিকার ছুটির জন্য গভীর বাসনা হয়ে প্রকাশিত হয়।

জীবনে পরিপূর্ণ হ'লে তুমি কখনও ছুটি চাও না। জীবন থেকে তোমার ছুটির প্রয়োজন নেই। আর যদিও তুমি সেই ছুটিকে তোমার পরিপূর্ণতা থেকে নাও, তুমি সেটা উপভোগ ক'রবে এবং তোমার রুটিনমাফিক জীবনে নবতেজোদ্দীপ্ত হয়ে ফিরে আসবে। বাস্তবে তুমি অনুভবই ক'রবে না যে তোমার রুটিনমাফিক জীবন ছুটি থেকে আলাদা!

কিন্তু জীবন থেকে পালাবার জন্য ছুটি নিলে তুমি কখনও পরিপূর্ণ হবে না। যদিও ছুটি নাও, দেখবে, কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই তুমি অস্থির হয়ে পড়েছ। আমি তোমাদের বলি, যতক্ষণ না পর্যন্ত ছুটির ধারণা থেকে তুমি ক্লান্ত হচ্ছ, জীবন তোমার জন্য আরম্ভ হয় না।

আমি যখন মানুষদের সমৃদ্ধ ক'রে যেতে থাকি, আমি নিজেকে সজীব, আনন্দপূর্ণ, দ্যুতিমান অনুভব করি। যদি সেখানে মানুষ না থাকে, এমন নয় যে তাদের না পেয়ে আমার খারাপ লাগে না। আমি আমার সমাধিতে, আমার কেবলত্বে ব'সতে পারি। কিন্তু সেই কেবলত্বেও আমার সাহায্যপ্রার্থী মনুষ্যদের আমি সমৃদ্ধ ক'রি। সেই কেবলত্বে আমি তাদের সমৃদ্ধ ক'রে যেতে থাকি যারা সমৃদ্ধ হ'তে চায়। তাহ'লে এই দেহটিকেও অপরের সমৃদ্ধকরণের জন্য ব্যবহার করি না কেন? অন্যদের দেওয়া প্রতিশ্রুতিগুলি তোমার জীবন চালিত করার জন্য তোমাকে এক গঠনপ্রণালী দেয়, যেন তোমার গাড়ীর চলার জন্য এক রাস্তা তৈরি হয়ে যাওয়া! ছুটি যেন এক পাথুরে জমি যেখানে তুমি জীবননির্বাহ ক'রতে পার না।

ছুটির জন্য বাসনা তোমার ভিতরে এক বিষাক্ত সংস্কার। তার জন্য অনবরত তোমার সম্পূর্তি ও শ্রদ্ধাকে ভেঙ্গে চ'লেছ। আমি তোমাদের বলি, ছুটির জন্য বাসনা এমন এক সংস্কার যা অনবরত তোমার সম্পূর্তি ও শ্রদ্ধাকে ভেঙ্গে ফেলতে থাকে।

অনুশীলন

  1. তোমার হৃদয়ের প্রিয় প্রকল্পে কখন কখন কার্য ক'রেছ তা লিখে ফেল
  1. নিজেকে জিজ্ঞাসা কর – সেই সময়গুলিতে একঘেয়েমি ও পরিশ্রান্তি কি তোমাকে বিব্রত ক'রছিল?

৬.২৮ তোমার পূর্ণতা প্রয়োজন, পরিতৃপ্তি নয়

শ্রবণ কর : সমাজ এক ভুল প্রসঙ্গে আমাদের পরিতৃপ্তি শেখায়। সমাজের শেখানো পরিতৃপ্তি মানুষের বিশাল সম্প্রসারণের সম্ভাবনার পথে এক বাধা হয়ে যায়। মনুষ্য তো বিশাল প্রসারণেরই এক সম্ভাবনা। মনুষ্যের পূর্ণতার প্রয়োজন, পরিতৃপ্তি নয়। পূর্ণতার প্রসঙ্গে হয়ত পরিতৃপ্তি হ'তে পারে, কিন্তু বিপরীতভাবে নয়।

তুমি তোমার নকারাত্মকতাকে নিয়ে এত স্বস্তিতে আছ যে সেটা তোমার কাছে তোমার পূর্ণত্ব থেকে বেশী স্বাভাবিক অনুভূত হয়! নিজে যেখানে আছ সেখানেই থাকাকে তোমার আসল সম্ভাবনা অন্বেষণ করার থেকে বেশী স্বাভাবিক ব'লে অনুভূত হয়।

এটা বুঝে নাও, জমিতে থাকার সময় তুমি বিশ্বাস কর যে তুমি সংস্কারগুলি ও সেগুলির সীমাবদ্ধতা দ্বারা আক্রান্ত হয়েছ, কিন্তু প্রকৃতপক্ষে তোমার গভীরে তুমি সম্প্রসারণকে বাধা দাও। তোমার তথাকথিত অজ্ঞতা কেবল সম্প্রসারণের ভয় থেকে হয়। অনেক সময়ে, তুমি অসফল হবার ভয়ে অজ্ঞ হবার ভান কর!

জীবন সম্প্রসারণের জন্য এক বিশাল সম্ভাবনা।

দুর্ভাগ্যবশত, তুমি সেই সম্ভাবনাকে ভয় পাও!

সম্প্রসারণের সম্ভাবনা না জানার কারণে অথবা সম্প্রসারণ থেকে ভীতির কারণে সম্প্রসারিত না হয়ে পরিতৃপ্ত থাকা, প্রকৃত পরিতৃপ্তি নয়! পরিতৃপ্তি তখন ঘটে যখন তুমি তোমার বাস্তবায়নের সর্বোচ্চ সম্ভাবনাকে স্পর্শ করেছ। এই পরিতৃপ্তি পূর্ণতা থেকে আসে, অপূর্ণতা থেকে নয়। সেটা হ'ল আসল পরিতৃপ্তি।

নিবিষ্টভাবে অবলোকন

জীবন সম্প্রসারণের এক বিরাট সম্ভাবনা, কিন্তু তুমি এই সম্ভাবনাকে ভয় পাও!