৭ দায়িত্ব (Responsibility)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
(উপায়নম্)
৭.১ দায়িত্ব কি?
তোমার ভিতরের ও চারপাশের সমস্ত ঘটনার উৎস যে তুমিই এবং সেজন্য তুমি সেই ঘটনাবলীর জন্য দায়বদ্ধ - এই সত্য সহকারে বাস করা এবং জীবনে সাড়া দেওয়া হ'ল দায়িত্ব।
৭.২ তিন প্রকার মানুষ
শ্রবণ কর! পৃথ্বীগ্রহে তিন প্রকার মানুষ আছে – যারা সবকিছুর জন্য দায়বদ্ধ অনুভব করে, যারা কিছু জিনিষের জন্য দায়বদ্ধ অনুভব করে এবং যারা কোন কিছুর জন্যই দায়বদ্ধ অনুভব করে না!
যারা দায়বদ্ধ অনুভব করে, তারা অধিনায়ক বা লীডার হয় আর যারা দায়বদ্ধতা অনুভব করে না, তারা গোলাম হয়ে থাকে।
কিছু মানুষ আছে যারা এমনকি নিজের কাজ বা নিজের অস্তিত্বের জন্য পর্যন্ত দায়িত্ব নেয় না! কারণ তারা তাদের কার্য্যের ফল মাপতে অসমর্থ, তারা আজীবন গোলাম হয়েই থাকে।
দ্বিতীয় প্রকার মনুষ্য তাদের নিজের কার্য্যের জন্য দায়িত্ব নেয়। তারা এক মধ্যবিত্ত জীবন নিয়ে বাস করে, একটা বাড়ী, একটা গাড়ী, একটি স্ত্রী, দুটি সন্তান – আমি এদের ভারতে ঘটা নব-মধ্যবিত্ত শ্রেণী বলি। কিন্তু মাঝারি মানের মধ্যবিত্ত স্তরে জীবন যাপন করা কি তৃপ্তিকর হয়?
প্রথম প্রকার মানুষ অন্যদের কার্য্যের জন্যও দায়িত্ব নেয়। যখন তুমি অন্যদের কার্য্য ও দায়িত্বহীনতার জন্য দায়িত্ব নাও, তুমি এক লীডার বা অধিনায়ক হও।
এখানে তোমাদের সকলের জানা একটা ছোট্ট গল্প বলি!
একসময়ে চার ব্যক্তি ছিল, তাদের নাম ‘সবাই’, ‘কেউ’, ‘যেকেউ’ ও ‘কেউ-না’।
এখন একটা গুরুত্বপূর্ণ কার্য্য করার সময় এল। কিন্তু সেটা কে ক’রবে?
‘সবাই’ নিশ্চিত যে ‘কেউ’ সেটা ক’রবে।
‘যে-কেউ’ তা ক’রতে পারত, কিন্তু ‘কেউ-না’ তা ক’রে ফেলল।
‘কেউ’ সেই ব্যাপারে রেগে গেল কারণ সেটা নাকি ‘সবাই’- এর কাজ ছিল।
‘সবাই’ ভাবল যে ‘কেউ’ সেটা ক’রতে পারত, কিন্তু ‘কেউনা’ বুঝতে পেরেছিল যে ‘সবাই’ তা ক’রবে না।
শেষে ‘সবাই’ ‘কেউ’-কে দোষ দিল যখন ‘কেউ-না’ তা ক’রে ফেলল যা ‘সবাই’ ক’রতে পারত!
যে ব্যক্তি তার নিজের কার্য্যের জন্য দায়িত্ব অনুভব করে না, সে তো এক পশু – সে খুব নিম্ন স্তরের চেতনায় বাস করে। যে ব্যক্তি তার নিজের কার্য্যের জন্য দায়িত্ব অনুভব করে সে মনুষ্য – সে মধ্যস্তরের চেতনায় বাস করে। যে ব্যক্তি অন্যদের কার্য্যের জন্যও দায়িত্ব গ্রহণ করেন, তিনি ঈশ্বর – তিনি ঈশ্বরত্ব বা অধিনায়কত্বের চেতনায় বাস করেন।
তোমার কার্য্যসমূহ কোনকিছুর জন্য দায়ী না হওয়া সত্ত্বেও অন্যদের অশ্রদ্ধা ও দায়িত্বহীনতার জন্য দায়িত্ব গ্রহণ করা তোমাকে লীডার বানায়।
অনুশীলন
আজ থেকে ঘোষণা কর যে নিজের কার্য্য এবং তোমার আশেপাশে অন্যদের কার্য্যসমূহের জন্য তুমি দায়িত্ব নেবে।
কোন কার্য্যসমূহের জন্য তুমি দায়িত্ব নেবে তা লিখে ফেল। এটাকে প্রতিদিন সমীক্ষা কর এবং পরেরবার কাউকে ভুল ক’রতে দেখলে তার জন্য দায়িত্ব নাও। এগুলিতে পার্থক্য দ্যাখ:
ক) নিজের সম্বন্ধে তুমি কি অনুভব কর
খ) অন্য ব্যক্তি তোমায় কিভাবে সাড়া দিচ্ছে
৭.৩ কারণ বনাম দায়িত্ব (reason vs responsblt) (change 60 page book?)
যখন আমরা সবকিছুর জন্য দায়িত্ব নেওয়া সম্বন্ধে শুনি, আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন আসে, ‘আমার চারপাশে সবকিছু ঘটার জন্য আমি কিভাবে দায়ী? বুঝতে পারলাম আমার ভিতরে যা ঘটছে তার জন্য আমি দায়ী। কিন্তু আমার বাইরে ঘটনাগুলির জন্য আমি কিভাবে দায়ী?
উদাহরণস্বরূপ, যদি আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে, তার জন্য আমি কিভাবে দায়ী?'
সবাই এই প্রশ্ন করে!
আমাকে উত্তর দিতে দাও।
কোন কিছুর 'কারণ' এবং তার জন্য ‘দায়িত্বশীল' হবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে!
কখন কখন তুমি হয়ত নির্দিষ্ট কোন ঘটনার কারণ নও, কিন্তু সেটা যদি তোমার জীবনকে প্রভাবিত করে, তাহ'লে সেই ঘটনার জন্য তোমার দায়িত্ব আছে। দৃষ্টান্তস্বরূপ, তোমার দেশের রাজনৈতিক ভ্রষ্টাচারের কারণ হয়ত তুমি নও, কিন্তু দেশের নাগরিক হিসাবে তোমার দায়িত্ব আছে। তোমার যুক্তি অনুসারে তুমি হয়ত কারণ নও, কিন্তু তার অর্থ এই নয় যে প্রকৃতপক্ষে তোমার তাতে কোন দায়িত্ব নেই।
তোমার জানা দরকার, দায়িত্ব না নিলে তুমি পরিস্থিতির উন্নতিসাধন ক'রতে পারবে না, নিজের অন্তর আকাশকেও সম্প্রসারিত ক'রতে পারবে না।
অনুশীলন (activity)
তোমার জীবনের যে জিনিষগুলির কারণ তুমি নও, কিন্তু তুমি জান যে তুমি সেইগুলির জন্য দায়িত্ববদ্ধ, তাদের একটা তালিকা বানাও।
এখন বর্ণনা কর কিভাবে তোমার জীবনের সেই জিনিষগুলির জন্য তুমি দায়িত্ব নিতে চলেছ।
৭.৪ এই বিষয়ে কিছু একটা কর
বুঝে নাও, যদিও তুমি নির্দিষ্ট ঘটনার কারণ নও, যদি তা তোমাকে প্রভাবিত করে, তুমি তার জন্য দায়িত্ববদ্ধ। আর যদি তুমি সেগুলির জন্য দায়িত্ব নাও, তুমি সেগুলির সমাধান ক'রতে পার । একজন লীডার বা অধিনায়ক সবাইকে দায়িত্বশীল করার জন্য দায়িত্ববদ্ধ।
সেইজন্য আমি তোমাদের বলি, যা কিছু দ্যাখ তার জন্য দায়িত্ব গ্রহণ কর। যদি তুমি একটা বস্তি দ্যাখ, তার জন্য দায়িত্ব নাও, যদি তুমি এক ভিখারীকে দ্যাখ তার জন্য দায়িত্ব অনুভব কর। রাজপুত্র সিদ্ধার্থ সেটাই ক'রেছিলেন এবং গৌতম বুদ্ধ হয়েছিলেন!
বুদ্ধের জীবনের গল্প বলে, কিভাবে রাজপুত্র সিদ্ধার্থ তাঁর প্রাসাদের বাইরে প্রথমবার ভ্রমণ ক'রতে গিয়ে জীবনে সর্বপ্রথম দরিদ্র, অসুস্থ, জরাগ্রস্ত ও মৃত ব্যক্তিদের দেখে প্রচণ্ড ধাক্কা পেয়েছিলেন। আমরাও ধাক্কা অনুভব করি, যখন আমরা রোগাক্রান্ত ও মৃতবৎ মানুষ দেখি – কিন্তু আমরা কি তার জন্য কিছু করি?
যখন সিদ্ধার্থ এক বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন, তিনি তার জন্য দায়িত্ব অনুভব ক'রলেন। যখন তিনি এক রোগাক্রান্ত ব্যক্তিকে দেখলেন তিনি তার জন্য দায়িত্ব অনুভব ক'রলেন। দায়িত্বের অনুভূতি থেকে সিদ্ধার্থ মানুষের দুঃখকষ্টের কারণ বোঝার জন্য আধ্যাত্মিক পথ বেছে নিয়েছিলেন। দায়িত্বশীলতা তাঁকে রূপান্তরিত ক'রে ফেলে বুদ্ধ, জীবনমুক্ত পুরুষে। সেইজন্য বৌদ্ধধর্ম এত দায়িত্বে ভরা!
দায়িত্ব তোমায় কেবল লীডার বানায় তা নয়; তা তোমাকে ঐশ্বরিক বানিয়ে ফেলতে পারে।
অভ্যাস তোমার দৈনন্দিন জীবনে যে জিনিষগুলির জন্য তুমি সরাসরি দায়ী নও, কিন্তু যদি সেগুলি তোমাকে প্রভাবিত করে, সেগুলির এক তালিকা বানাও। উদাহরণস্বরূপ, তোমার ঘরের সামনে জঙ্গলের পাহাড়, তোমার সহকর্মী কাজে ভাল ক'রছে না, ইত্যাদি।
এখন দ্যাখ তুমি কিভাবে সেগুলির দায়িত্ব নিতে পার। সেজন্য কি ক'রতে পার তার এক তালিকা বানাও এবং সেটাকে একটা শ্রদ্ধাশীল অভ্যাস হিসাবে গ্রহণ কর।
৭.৫ তুমি এক সিংহ নাকি শৃগাল?
দয়া ক'রে বোঝ, যদি তুমি দায়িত্ব না নাও, তাহ'লে তুমি অলস হচ্ছ ও ছলযোজনা ক'রছ, কারণ তোমাকে তো তোমার শক্তি, তোমার বুদ্ধি, তোমার সামর্থ্য দ্বারা কিছু ক'রতেই হবে! যদি তুমি এক সিংহের মত উঠে না দাঁড়াতে যাচ্ছ, তুমি শেষে এক শৃগাল হয়ে যাবে। এটাই সত্য।
এক কোম্পানীর বিজ্ঞপ্তি বোর্ডে একবার লেখা ছিল :
‘এই প্রতিষ্ঠানে কোন শরীর চর্চার প্রোগ্রামের প্রয়োজন নেই। সবাই এখানে এই কার্যগুলি ক'রে অনেক ব্যায়াম করে ফেলে : লাফিয়ে কোন সিদ্ধান্তে আসা, রাগে হাত পা ছোঁড়া, বসকে চেপে ধরা, মরা ঘোড়াকে চাবুক মারা, সহকর্মীদের পিছনে চাকু মারা, দায়িত্বকে পাশ কাটিয়ে যাওয়া এবং নিজেদের ভাগ্যকে ঠেলতে থাকা।'
কাউকে দায়ী সাব্যস্ত ক'রে কোন সমস্যার সমাধান হবে না। সফলতার জন্য পরিকল্পনা কর! সমস্যা হ'ল পরিকল্পনা করার সময় তোমার মাথায় আসে – ‘এটা ব্যর্থ হ'লে কি ক'রব?' তুমি সঙ্গে সঙ্গে ভাব কাকে দায়ী করা যায়। ‘আমি ওকে দায়ী সাব্যস্ত ক'রব!' এরকম ক'রবে না! অন্য কাউকে দায়ী বানিয়ে তুমি সফলতা পাবে না। যখন অন্য কাউকে দায়ী বানাবার কথা মনে আসে, সেই চিন্তাকে ঝেড়ে ফেল! তার পরিবর্তে, তাকে শিক্ষা প্রদান কর এবং তার দ্বারা কার্যটিকে সফল করাও।
যদি তুমি তোমার সমস্ত সম্পর্কতাগুলিতে দায়িত্ব নিতে ইচ্ছুক না হও, তুমি পরিকল্পনা ক'রতে থাকবে কিভাবে ব্যক্তিটিকে ব্যবহার করা যায়। কার্যক্ষেত্রে তুমি পরিকল্পনা ক'রতে থাক কিভাবে বসকে খুশী করা যায় এবং কিছু ভুল হ'লে কিভাবে সহকর্মীদের ওপরে দোষ চাপানো যায়। বুঝে নাও, কাজে যাওয়া বন্ধ ক'রলে অবসরগ্রহণ হয় না – সেটা হয় যখন তুমি দায়িত্ব নেওয়া বন্ধ কর।
একটা ছোট গল্প :
হাসপাতালে অকস্মাৎ এক রোগীর হাত লেগে একটা জলের কাপ পড়ে গেল এবং জল তার বিছানার পাশে মেঝেতে ছড়িয়ে পড়ল। রোগী ভয় পেল যে সে উঠতে গেলে জলে পিছলে পড়ে যেতে পারে। তাই সে নার্সের এক সহযোগীকে সেটা মুছতে ব'লল। রোগী জানত না যে হাসপাতালে একটা নিয়ম ছিল যে একটু জল ছিটিয়ে থাকলে সেটা নার্সের সহযোগীর মুছে নেবার দায়িত্ব, আর বেশী জল ছিটিয়ে থাকলে সেটা হাসপাতালের হাউস্কিপিং স্টাফের মোছার দায়িত্ব।
নার্সের সহযোগী নির্ণয় ক'রল জল বেশী ক'রে ছড়িয়ে আছে এবং তাই সে হাউস্কিপিং বিভাগকে খবর দিল। একজন হাউস্কিপার এসে দেখল যে জল খুবই কম এবং তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল।
‘এটা আমার দায়িত্ব নয়,' নার্সের সহযোগী বলল, ‘কারণ এখানে বেশ অনেকটা জল পড়েছে।' হাউস্কিপার রাজী হ'ল না। ‘এটা আমার কাজ নয়,’ মহিলাটি বলে, ‘জল তো একদমই কম।’
কিছুক্ষণ তাদের তর্ক শোনার পর রোগীটি রেগে গিয়ে পাশের টেবিল থেকে এক কলসি জল মেঝেতে ঢালল। ‘তোমাদের মধ্যে মীমাংসা করার জন্য এখন কি যথেষ্ট জল হয়েছে?’ সে জিজ্ঞাসা ক’রল। তাই হ’ল এবং তাদের তর্কাতর্কি বন্ধ হ’ল।
তুমি কি এর মধ্যে মূর্খতা দেখতে পেলে? কাউকে দায়ী সাব্যস্ত ক’রে তোমার কার্য সফল হবে না!
শ্রবণ কর! “কাজ না করা” + “যথার্থ কারণ” “কাজ ক’রে ফেলা”-র সমতুল্য নয়! কেবল “ক’রে ফেলা কাজ”-ই “ক’রে ফেলা কাজের”-র সমতুল্য।
যখন তুমি দায়িত্ব নিতে চাও না, স্বাভাবিকভাবে তোমার কার্যসিদ্ধির জন্য তুমি ধূর্ততার আশ্রয় নেবে।
অভ্যাস
প্রত্যেকবার যখন তুমি নিজেকে কোন দায়িত্ব থেকে বেড়িয়ে আসার জন্য চেষ্টা ক’রতে দ্যাখ, নিজেকে প্রশ্ন কর, ‘আমি কি এখন এক সিংহ হচ্ছি নাকি এক শৃগাল হচ্ছি?’
৭.৬ তোমার জীবনের পরিস্থিতিগুলিকে তুমিই আকর্ষিত কর
বুদ্ধের জীবনে ঘটা আরও একটা সুন্দর গল্প আছে :
একবার বুদ্ধ যখন একদল মানুষকে শিক্ষা প্রদান ক’রছিলেন, সেই দলের একজন রেগে গিয়ে বুদ্ধকে গালি দিতে লাগল।
আগন্তুক তো তার সমস্ত ক্রোধ উগরে ফেলল, আর বুদ্ধ শান্ত হয়ে তা শুনে গেলেন।
তারপর তিনি জিজ্ঞাসা ক’রলেন, ‘যদি কেউ তোমাকে কোন উপহার দেয় এবং তুমি তা গ্রহণ ক’রতে অস্বীকার কর, তখন সেই উপহার কার সঙ্গে থেকে যায় – তোমার সাথে না সেই ব্যক্তির সাথে?’
‘অবশ্যই অন্য ব্যক্তিটির সাথে! যে কোন বুদ্ধ তা জানে’, লোকটি ক্রোধিত হয়ে বলে।
বুদ্ধ বললেন, ‘এখন আমি যদি তোমার নিন্দা ও ক্রোধ গ্রহণ ক’রতে অস্বীকার করি, সেগুলি তখন কোথায় যাবে? কে সেগুলি নিয়ে কষ্ট পাবে?’
লোকটি এত বিস্ময়িত হয়ে গেল যে সে কোন কথাই ব’লতে পারল না।
তার ক্রোধ মিটে গেল। হঠাৎ ক’রে সে শ্রবণের অনাবিল আকাশে পৌঁছে গেল। সেই শ্রবণের আকাশে বুদ্ধ তখন মানুষটির কার্যাবলীর সমস্ত প্রভাবের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেওয়া সম্বন্ধে শিক্ষা প্রদান ক’রলেন।
শ্রবণ কর : তুমি তোমার সমস্ত কার্যাবলীর জন্য, তোমার কার্য দ্বারা আকর্ষিত অন্যদের প্রতিক্রিয়া এবং তোমার জীবনের সমস্ত ঘটনার জন্য দায়িত্ববদ্ধ। যখন তুমি তোমার কথা ও চিন্তা সম্পর্কে সজাগ হও এবং বোঝ যে সেগুলি কিভাবে তোমার জীবনকে প্রভাবিত ক’রবে, স্বভাবত তুমি তোমার কার্য ও তার প্রভাব সম্বন্ধেও সচেতন হবে।
সেইজন্য আমি বলি, সম্পূর্ণি স্বতঃচলভাবে তোমাকে দায়িত্ব শেখাবে। সম্পূর্ণি কেবল এক সহজ সঙ্কল্প, এক সহজ শব্দ বা এক সহজ জিনিষ নয়। সম্পূর্ণি তোমার চিন্তাধারাকে বিশোধন করে এবং তাদের সারিবদ্ধ করে।
সম্পূর্তির ক্ষমতা দ্বারা তোমার অন্তর আকাশকে বিশোধন ক'রলে তুমি উপলব্ধি ক'রবে তোমার পুরো জীবনের জন্য তোমার ভিতরে বহন করা পরস্পরবিরোধীতা, দ্বন্দ্ব এবং বিভ্রান্তিগুলিই দায়ী। এমনকি তুমি উপলব্ধি ক'রবে তোমার জীবনে ঘটা দুর্ঘটনাগুলিকে তুমিই আকর্ষিত ক'রেছ। বৈভব বা দারিদ্র, ঠিক বা বেঠিক - তুমি তোমার জীবনে সব কিছুকে আকর্ষণ কর – সব কিছু। তোমার ভিতরে ও বাইরে সবকিছু ঘটনার জন্য তুমিই দায়বদ্ধ। তুমিই তোমার জীবনের জন্য দায়ী!
অনুশীলন
তোমার জীবনে যা কিছুকে তুমি আকর্ষিত ক'রেছ তার তালিকা বানাও – ধনসম্পদ, দারিদ্র, সঠিক, বেঠিক, দুর্ঘটনা, সফলতা – সবকিছু।
এখন অবলোকন কর এবং লিখে ফেল কিভাবে তোমার চিন্তা, শব্দাবলী ও কার্যসমূহের মাধ্যমে সেগুলিকে তোমার জীবনে আকর্ষিত করার জন্য তুমি দায়ী ছিলে।
৭.৭ অন্যদের ক্ষমতাপ্রদান করা
শ্রবণ কর! তোমার কাছে কিছু থাকলে তা অন্যদের সাথে তোমার শেয়ার করার দায়িত্ব আছে। এটা একটা প্রাকৃতিক নিয়ম।
যে ব্যক্তির চোখ আছে, তার দৃষ্টির সুবিধা এক অন্ধ মানুষকে দেবার এক দায়িত্ব আছে। এক ধনবান ব্যক্তির এক গরীব মানুষকে ধনের দিকে পরিচালিত করার এক দায়িত্ব আছে। এক ক্ষমতাবান মানুষের ক্ষমতাহীন লোকেদের ক্ষমতাবান তৈরি করার এক দায়িত্ব আছে। উচ্চ শক্তি সম্পন্ন কোন ব্যক্তির কম শক্তির লোকেদের উদ্বুদ্ধ করার এক দায়িত্ব আছে। জ্ঞানীর অজ্ঞনীদের জ্ঞানসম্পন্ন করার দায়িত্ব আছে।
যদি তুমি ক্ষমতাবান হও, ক্ষমতাহীনদের ক্ষমতাবান বানাবার জন্য তোমার দায়িত্ব থাকে। যদি তুমি ধনী হও, গরীবদের ধনী বানাবার জন্য তোমার দায়িত্ব থাকে। আমি বলছি না যে 'তোমার ধনসম্পদ বিলিয়ে দাও!' না! যদি তুমি দশটি গরীব মানুষকে বাচাই কর এবং তাদের তোমার ধনসম্পদ বিতরণ ক'রে দাও, তাহ'লে এগারোটি গরীব মানুষ হয়ে যাবে, ব্যাস্! না। আমি তোমাকে গরীবদের ধন বিলিয়ে দিতে বলছি না। তাদের শিক্ষাদান ক'রে ধনী বানাবার জন্য তোমাদের দায়িত্ব নিতে বলছি। তোমার অধিকারের কোনকিছুকে তোমার শেয়ার করার ও তাকে বাড়াবার দায়িত্ব তোমার আছে।
বৈদিক প্রথা সুন্দরভাবে বলে - 'অন্নম্ বহু কূর্বিত!' চল, আমরা অন্ন সৃষ্টি করি এবং শেয়ার করি! আমরা কৃষিনির্ভর সমাজ। বৈদিক প্রথা এক শস্য নির্ভর সভ্যতা। তাই শেয়ার করা আমাদের এক জীবনশৈলী। তাই ভারতীয় প্রথায় কোন আচার, অনুষ্ঠান, পর্ব বা উৎসব খাদ্য শেয়ার না ক'রে সম্পূর্ণ হয় না। 'অন্নম্ বহুকূর্বিত' – যখন তুমি অধিকার কর, তুমি সবাইকে একই অবস্থাতে উন্নীত করার জন্য দায়বদ্ধ হয়ে যাও। যেহেতু আমি 'দায়িত্ব'-এর অধিকারী, আমার সবাইকে দায়িত্বের অধিকারী বানাবার দায়িত্ব আছে!
অনুশীলন
বৈদিক প্রথার সত্য অনুসারে, তুমি যা কিছুর অধিকারী, তা যতটা পারা যায় শেয়ার করার জন্য দায়িত্ব গ্রহণ কর।
তোমার যা আছে এবং তা অন্যদের সাথে কিভাবে শেয়ার ক'রবে, তার এক তালিকা বানাও। উদাহরণস্বরূপ, যদি তোমার ধনসম্পদ থাকে, তুমি কিভাবে অন্যদের ধনবান হবার জন্য সহায়তা করার দায়িত্ব নেবে? যদি তুমি সফল হও, অন্যদের সফল হবার জন্য তুমি কিভাবে তাদের গাইড ক'রবে?
৭.৮ প্রসঙ্গটি বোঝ
যখন বুঝতে পার যে সবকিছুর জন্য তুমি দায়ী, সম্প্রসারণের সম্ভাবনা আরম্ভ হয়। দায়িত্বের এই তত্ত্ব অনেক প্রতিষ্ঠানে তোমাকে আরও বেশী উৎপাদনক্ষম ও উপযোগী করার জন্য শেখানো হয় অথবা কখনও তোমাকে আরও ভাল নাগরিক বানাবার জন্য শেখানো হয়।
শ্রবণ কর : সবকিছুর জন্য দায়িত্বশীল অনুভব করা তোমার উৎপাদনক্ষমতা বাড়াবার জন্য বা দায়বদ্ধ নাগরিক হবার জন্য কোন প্রক্রিয়া বা পদ্ধতি নয়। আমাকে কোনও সরকার বা কর্পোরেশন এর জন্য টাকা দেয় নি। আমাকে মহাজগৎ সহায়তা ক'রছে! আমি কেবল মহাজগতের নিয়মের শিক্ষা দিই। কর্পোরেটের কর্মচারীদের প্রশিক্ষণ সহজ করার জন্য আমি দায়িত্বশীলতার শিক্ষা দিচ্ছি না। তোমরা দায়িত্বশীল কর্মচারী হবে - আমি তার বিরুদ্ধে নই, কিন্তু আমি তোমাদের দায়িত্বশীল কর্মচারী বা নাগরিক বানাবার জন্য দায়িত্বশীলতা শিক্ষা দিচ্ছি না। আমি তোমাদের জীবনমুক্ত সত্তা বানাবার জন্য দায়িত্বশীলতা শিক্ষা দিচ্ছি!
আমি চাই এই তত্ত্বগুলি দ্বারা তোমরা প্রাপ্ত কর জীবনমুক্তি – জীবনমুক্তির আকাশ। আমি চাই তোমরা এই তত্ত্বগুলিকে বোঝ এবং পরম সম্প্রসারণের সম্ভাবনা অভিজ্ঞতা কর। যে প্রসঙ্গ থেকে এই শিক্ষা শেয়ার করা হচ্ছে, তোমায় সেই প্রসঙ্গটি বুঝতে হবে।
উদাহরণস্বরূপ, একটা পাহাড়ে চড়া, সেটাকে যদি তোমাকে কত পরিশ্রম ক'রতে হবে সেই প্রসঙ্গে দেখা যায়, তুমি তাতে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু সেটাকে যদি একটা শখ, একটা চড়ুইভাতি হিসাবে দেখা যায়, সেটা তোমাকে নবতেজোদ্দীপ্ত ক'রবে। শ্রবণ কর! সঠিক প্রসঙ্গ সহ কোন কার্য একপ্রকার ফল প্রদান করে, আর প্রসঙ্গটি ভুল হ'লে সেই একই কার্য ভিন্ন ফল প্রদান করে। আমি তোমাদের বলি, তুমিই সবকিছুর উৎস! আর তুমিই সবকিছুর জন্য দায়ী। যা কিছু ঘটেছে, তুমিই দায়ী। কেবল যখন তুমি বোঝ যে তুমিই দায়ী, সম্প্রসারণের সম্ভাবনা ঘটে।
দয়া ক'রে বোঝ, যখন একটা বীজ বৃক্ষে পরিণত হবার দায়িত্ব গ্রহণ করে, সেটার বৃদ্ধি হয়, সেটা নিজেকে রূপান্তরিত করে। যখন একটা ডিম মুরগী হবার দায়িত্ব নেয়, সেটার বৃদ্ধি হয়, নিজের সম্প্রসারণ হয় ও রূপান্তর ঘটে। দায়িত্ব গ্রহণ করার নির্ণয় হ'ল ব্যূহভেদের বিন্দু।
যে কোন ক্ষেত্রে, সেটা অর্থনৈতিক হোক, কি কর্পোরেট বা সামাজিক হোক, কি সম্পর্কতা বা আধ্যাত্মিক হোক, যখন তুমি দায়িত্ব নেওয়ার নির্ণয় নাও, ব্যূহভেদ ঘটে, দ্বার খুলে যায়, সম্ভাবনা উন্মুক্ত হয়।
নিবিষ্টভাবে অবলোকন
কোন কার্য সঠিক প্রসঙ্গে তোমায় একপ্রকার ফল প্রদান করে, আর ভুল প্রসঙ্গে ভিন্ন ফল প্রদান করে।
আমি তোমাদের বলি, তুমিই সবকিছুর উৎস!
৭.৯ নিজের অন্তর থেকে অধিনায়কত্ব করা
অধিনায়কত্ব কোন গুণ নয়। যে ব্যক্তির রূপান্তর ঘটেছে, তার অভিজ্ঞতার বিকিরণই অধিনায়কত্ব। এটাই সহজ সত্য।
আজকাল লিডারশীপ বা অধিনায়কত্ব সম্বন্ধে বহু বই আছে এবং বহু লীডারশীপ গুরু আছে যারা লোকেদের লীডারশীপ বিকাশ করার জন্য প্রশিক্ষণ দেয়। তুমি লীডারশীপের ম্যানুয়াল বা বই পড়তে পার এবং...
একজন সত্য অধিনায়ক হ'লেন সেই ব্যক্তি যিনি সচেতনতা সহকারে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সচেতনভাবে জীবনকে পরিচালনা করার জন্য এবং জীবনে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবার জন্য প্রস্তুত। অসাধারণ সজাগতা, সংবেদনশীলতা ও পরিপক্কতা সহকারে তিনি জীবনের দিকে এগিয়ে চলেন।
একটা ছোট গল্প :
দুই দেশের মধ্যে এক সময় যুদ্ধ হয়। তখন গ্রীষ্মের এক দুপুরে এক ব্যক্তি অসামরিক পোশাকে একদল সৈন্যের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সৈন্যেরা একটা বিরাট গর্ত খুঁড়ছিল এবং কাজটাকে প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তাদের দলপতি চীৎকার ক'রে আদেশগুলি ব'লছিল এবং কাজটা এক ঘণ্টার মধ্যে শেষ না হ'লে তাদের শাস্তির ভয় দেখাচ্ছিল।
ঘোড়ায় চড়া ব্যক্তি থামল ও জিজ্ঞাসা ক'রল, 'মহাশয়, আপনি নিজে কেন ওদের সাহায্য ক'রছেন না?' দলপতি উত্তর দিল, 'আমি ওদের লীডার। আমি যা বলি ওরা তাই করে। যদি তুমি এই ব্যাপারে এতই ভেবে থাক, তুমি গিয়ে ওদের সাহায্য কর!' ব্যক্তিটি শান্তভাবে ঘোড়া থেকে নামল ও কাজটি শেষ না হওয়া পর্যন্ত সৈন্যদের সাথে কাজ ক'রল। যাবার আগে সে সৈন্যদের কার্যটির জন্য অভিনন্দন জানাল এবং দলপতির দিকে এগিয়ে বলল, 'পরেরবার যদি তোমার প্রতিষ্ঠা (পদমর্যাদা) তোমাকে তোমার দলের মানুষদের সাহায্য ক'রতে বাধা দেয়, তোমার ওপরের অধিকারীদের খবর দিও এবং আমি আরও স্থায়ী একটা সমাধান দেব।'
সেই সময় একটি সৈন্য দৌড়ে এল এবং ব্যক্তিটিকে অভিবাদন ক'রল এবং তার সাথে কয়েকটি কথা ব'লল। ব্যক্তিটি ঘাড় নাড়লেন ও ঘোড়ায় চড়ে চ'লে গেলেন।
'কে ছিল লোকটি?' দলপতি জিজ্ঞাসা ক'রল।
'আপনি জানেন না?' সৈন্য বলে, 'তিনি তো আমাদের সেনাধিপতি!'
অভ্যাস
প্রত্যেকবার সুযোগ পেলে তোমার অধিনায়কত্বের গুণাবলী কার্য ও অনুপ্রেরণা দ্বারা প্রকাশ কর; কেবল প্রতিনিধি নিযুক্ত ক'রে নয়।
৭.১০ অধিনায়কত্ব এক অবস্থা, প্রতিষ্ঠা নয়
আমাদের বেশীরভাগ মানুষ অধিনায়কের প্রতিষ্ঠা (পদমর্যাদা) অর্জন করে, কিন্তু অবস্থা নয়।
অবস্থা আর প্রতিষ্ঠা একেবারেই আলাদা। প্রতিষ্ঠা সমাজ থেকে আসে। অবস্থা হ'ল তোমার অন্তর আকাশের অভিব্যক্তি। পরিস্থিতি ও পরিবেশে গভীর সংবেদনশীলতা ও সজাগতা থেকে কোন ব্যক্তির এক সহজ সচেতন নির্ণয় হ'ল অধিনায়কত্ব। একবার সেই নির্ণয় করা হ'লে, অন্তর আকাশ স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হ'তে শুরু ক'রবে এবং সঠিক শব্দাবলী প্রয়োগ ও কার্য আরম্ভ হবে।
তোমার নিজের জীবনের ভিতরে দ্যাখ। তোমার জীবনের বিভিন্ন সময়ে কি কি কারণে তুমি দায়িত্ব নিয়েছ? যদি তোমাকে দায়িত্ব নিতে জোর করা হয়ে থাকে, তুমি ভয় দ্বারা চালিত হয়েছ! যদি কোন পুরস্কার আশা ক'রে তুমি দায়িত্ব নিয়ে থাক, তবে তুমি লোভ দ্বারা চালিত হয়েছ। যতক্ষণ তুমি ভয় ও লোভ দ্বারা চালিত হও, তুমি এক অনুগামী! অধিনায়কত্বের অভিজ্ঞতা তোমার মধ্যে এখনও তাহ'লে ঘটে নি। যখন তুমি দায়িত্ব থেকে কার্য কর, তোমার প্রতিটি কার্য লিডারশীপ প্রকাশ করে।
যখন অবস্থাকে অভিজ্ঞতা না ক'রে আমরা প্রতিষ্ঠাকে আঁকড়ে ধরি, তখন সমস্ত সমস্যাগুলি, বিশেষ ক'রে যেগুলি কর্পোরেট দুনিয়ায় আছে, যেমন ব্যক্তিগত চাপ ও উত্তেজনা, টীমের মধ্যে অসাক্ষাতে নিন্দা ও রাজনীতি, এসব শুরু হয়ে যায়। কর্পোরেটে সমস্যা খুব কম লীডারশীপ নয়, সেখানে সমস্যা হ'ল ভুল লীডারশীপ, অপরিণত অধিনায়কত্ব।
যখন তুমি প্রতিষ্ঠাকে ছেড়ে অবস্থার ওপরে কেন্দ্রিত হও, যে সমস্ত জিনিশ লীডারের প্রতিষ্ঠার সাথে আসে, সেগুলিও স্বাভাবিকভাবে তোমার দিকে প্রবাহিত হয়ে আসবে।
অনুশীলন
জীবনে কোনকিছুর জন্য দায়িত্ব নিতে যা যা তোমাকে অনুপ্রাণিত করে তা লিখে ফেল।
ঘোষণা কর যে তুমি ভয় ও লোভ দ্বারা পরিচালিত না হয়ে সঠিক কারণের জন্য দায়িত্ব নিতে আরম্ভ ক'রবে।
৭.১১ ফোকাসটা সরাও
আমরা সর্বদা ভাবি যে অন্যদের পরিচালনা করা হ’ল দায়িত্ব।
না!
অন্যদের সেবা করা হ'ল দায়িত্ব।
যখন তুমি অন্যদের জন্য দায়িত্ব গ্রহণ কর, তুমি তখন আর নিজের ওপরে কেন্দ্রিত নেই। তুমি অন্যদের সেবা করার দিকে চ'লে গেছ। অপরকে সেবা করাই দায়িত্ব। নিজের থেকে অপরের দিকে ফোকাস সরিয়ে নেওয়াই অধিনায়কত্ব বা লীডারশীপ।
সাধারণত তুমি তোমার অতীতের স্মৃতি ও স্বভাবসিদ্ধ নকারাত্মক সংস্কারগুলির (প্যাটার্ন) মধ্য দিয়ে অচেতনভাবে নির্ণয় নাও। যতক্ষণ তুমি তোমার অচেতন সংস্কারে আটকে থাক, তুমি কখনও এক অধিনায়কের অবস্থা অর্জন ক’রতে পার না। তুমি হয়ত অধিনায়কের প্রতিষ্ঠা লাভ ক’রতে পার এবং সেটা লাভ ক'রে থাকবে অনেক কষ্ট ও সংগ্রাম করার পরে। শ্রবণ কর : যখন তুমি অধিনায়কের আসনে অনেক কষ্ট ও সংগ্রাম করার পরে বস, তুমি তোমার অধস্তন কর্মীদের জন্য একই কষ্ট ও সংগ্রাম সৃষ্টি ক'রবে।
দায়িত্ববোধের এক সরাসরি অভিব্যক্তি থেকে আসল অধিনায়কত্ব ঘটে। একজন জীবনমুক্ত সত্তা দায়িত্বের উচ্চতম কম্পাঙ্কে স্পন্দিত হন, কারণ তিনি নিজেকে তাঁর ভিতরে ও চারপাশে ঘটা সমস্ত ঘটনার উৎস হিসাবে অভিজ্ঞতা ক'রেছেন। সেইজন্য একজন জীবনমুক্ত সত্তা কোটি কোটি মানুষকে তাঁর দিকে বিনা প্রচেষ্টায় টেনে আনতে পারেন এবং নিছক নিজের উপস্থিতি দ্বারাই তিনি তাদের তাঁর শিক্ষা অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করেন।
বলা হয় যখন বুদ্ধ ভিক্ষা করার জন্য যেতেন, তাঁকে এক রাজা মনে হ'ত এবং যে রাজা তাঁকে ভিক্ষা দিত তাঁকে ভিখারী মনে হ'ত! সচেতন দায়িত্ব নেবার এটাই শক্তি।
তাই অবস্থার ওপরে কাজ কর, প্রতিষ্ঠার ওপরে নয়। অধিনায়কের অবস্থা অর্জন করার দিকে তোমার শক্তিকে সরিয়ে আন। কেবল এতেই তুমি পূর্ণ হবে, অধিনায়কের প্রতিষ্ঠা দ্বারা নয়।
অনুশীলন
আমরা সদাই ভাবি অন্যদের পরিচালনা করা হ'ল দায়িত্ব।
না! তাদের সেবা করাই দায়িত্ব।
পরের কয়েক দিন ধ'রে, যারা তোমাকে সেবা করে তাদের আনন্দ সহকারে সেবা করার জন্য সচেতনভাবে চেষ্টা কর। দ্যাখ তাতে তুমি কেমন অনুভব কর। এটা তোমাকে পূর্ণ ক'রবে; তোমাকে এক সত্য অধিনায়ক বানাবে।
৭.১২ অনুপ্রাণিত অধিনায়কত্ব
এটা কিভাবে হয় যে কিছু মানুষ কিছু কথা অথবা কখন কখন কেবল তাদের উপস্থিতি দ্বারাই হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত ক'রতে পারে; আর বেশীরভাগ মানুষকে লম্বা লম্বা তর্কের আশ্রয় নিতে হয় কেবল মুষ্টিমেয় কয়েকজনকে তার দূরদৃষ্টি অনুসরণ করার জন্য?
পার্থক্যটা কোথায়?
সেই পার্থক্যকে বলে অনুপ্রাণিত অধিনায়কত্ব।
তোমার ব্যক্তিগত জীবন হোক কি পেশাগত জীবন হোক, তুমি বস্, মা, শিক্ষক বা বন্ধু যাই হও না কেন, তুমি অবিশ্রাম অন্যদের মধ্যে পরিবর্তন আনার জন্য অনুপ্রেরণা প্রদানকারীর ভূমিকা নিচ্ছ।
আমি এখন অন্যদের মধ্যে সকারাত্মক রূপান্তরের প্রেরণা প্রদানের একটা সহজ সরল সমাধান তোমাদের প্রদান করি।
১) প্রথমে সেটাকে নিয়ে বাস কর
তুমি অপরের মধ্যে যা কিছু উৎসাহ উদ্দীপনা দেখতে চাও, সেটাকে আগে তোমার মধ্যে ঘটতে দাও। কেবল তবেই তুমি অন্যদের অনুপ্রাণিত ক'রতে পারবে। আমি নিজের ক্ষেত্রে ব'লতে পারি কেবল যখন আমি সৎসঙ্গে কথা ব'লতে অনুপ্রাণিত হই, তখন আমি যা কিছু বলি তা তোমাদের অনুপ্রাণিত করে! লোকেরা বোকা নয়, তারা সরাসরি দেখতে পারে যে তোমার কথাগুলি অভিজ্ঞতা থেকে উপচে পড়ছে কিনা। সেইজন্য পেশাদারী প্রেরণাদায়ী বক্তারা শ্রোতাদের ওপরে কখনও স্থায়ী প্রভাব বিস্তার ক'রতে পারে না, যদি না তারা নিজের কথা অনুযায়ী চলে ও নিজের কথার গতিতে নিজেকে বিকশিত করে!
এর সমাধান হ'ল তোমার সম্ভাবনাতে শ্রদ্ধা নিয়ে আসা। নিজেকে প্রসারিত কর, প্রসারিত ক'রতেই থাক – এক কর্তব্য বা দৈনন্দিন কার্য হিসাবে নয়, কিন্তু নিজেকে প্রসারিত করার এক পছন্দ হিসাবে। যখন তুমি অনুপ্রেরণা থেকে কার্য কর, তোমার মধ্য দিয়ে অনুপ্রেরণীয় অধিনায়কত্ব প্রবাহিত হয়!
২) কোনকিছু যেন নিজের সম্বন্ধে তোমার উচ্চতম
ধারণাকে না টলাতে পারে
নিজের সম্পর্কে তুমি যা ভাব তা অতি গুরুত্বপূর্ণ জিনিষ। আমি জানি যে আমার উচ্চতম বহির্মুখী অভিব্যক্তি করুণার এক মূর্তপ্রকাশ। কেউ আমার সেই অভিব্যক্তিকে টলাতে পারে না। যখন তুমি আত্মসংশয় বহন কর, তখন অন্যের একটা শব্দ তোমার নিজের ওপরে ধারণাকে টলাতে পারে। যদি তুমি নিজের থেকে পালিয়ে থাক বা অন্যদের থেকে পালিয়ে বেড়াও, তাহ'লে কেবল একটি শব্দ বা একটি চাহনি দ্বারাই তোমাকে টলানো যায়।
তোমার মমকার (তোমার ভিতরের ছবি বা নিজের সম্বন্ধে ধারণা) ও অহংকার (বহির্জগতে নিজের যে ছবি তুমি মেলে ধর) পরস্পরের সাথে সমন্বয়পূর্ণ না হ'লে, তুমি অন্যদের মতামতের জন্য সর্বদা ভয়ে থাকবে, কারণ সেগুলি নিজের ওপরে তোমার সর্বোচ্চ ধারণার থেকে বেশী শক্তিশালী হবে। তোমার মমকার শক্তিশালী হ'লে, অন্যেরা তাদের ধারণা তোমার ভিতরে ঢোকাতে পারবে না!
তোমার মমকার ও অহংকারের মধ্যে দ্বন্দ্বের সমাধান অনবরত ক'রতে থাক। তাহ'লে তুমি নিজের সম্বন্ধে এক শক্তিশালী অভিজ্ঞতামূলক স্পষ্টতা অর্জন ক'রবে এবং সেটাকে কেউ ছুঁতে পারবে না। যে ব্যক্তির নিজের সম্বন্ধে এক শক্তিশালী স্পষ্টতা আছে কেবলমাত্র সে অধিনায়ক হ'তে পারে।
৩) তোমার কার্যগুলি যেন তুমি নিজের সম্বন্ধে যা
ভাব তার সাথে সমন্বয়ে থাকে নিজেকে ও অন্যদের বলা তোমার কথা এবং চিন্তার সাথে সম্পূর্তি নিয়ে আস। অন্যভাবে বলা যায়, তোমার উচ্চতম মমকার ও অহংকারের সাথে সম্পূর্ত হয়ে থাক। সম্পূর্তি ও শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হ'লে দায়িত্বপূর্ণ অধিনায়কত্ব স্বাভাবিকভাবে প্রকাশিত হবে।
৭.১৩ ভিতর থেকে ভাঙ্গ
বলা হয়, যদি ডিমকে বাইরে থেকে ভাঙ্গা হয়, একটি জীবন ধ্বংস করা হয়। সেটা সেই ডিমের জীবনের শেষ, একটি জীবনকে হত্যা করা হয়! যদি ডিম ভিতর থেকে ভাঙ্গে, একটি জীবন ঘটে। একটি জীবন আরম্ভ হয়!
একইভাবে, যদি তোমার প্রতীতিকে বাইরে থেকে ভাঙ্গা হয়, তুমি সঙ্কুচিত হও, নিজেকে বিধ্বস্ত কর এবং বিষণ্ণ হয়ে পড়। এটা হ'লে তুমি দায়িত্ববোধশূন্য হও। কিন্তু যদি তুমি দায়ত্ব সহকারে দাঁড়িয়ে পড়, ডিম ভিতর থেকে ভাঙ্গে এবং জীবন শুরু হয়! ডিমকে ভিতর থেকে ভাঙ্গা অর্থ নিজের সম্প্রসারণের জন্য দায়িত্ব গ্রহণ করা।
তুমি যে কেবলমাত্র নিজের কাজের জন্য দায়িত্ব নেবে তা নয়, তোমার জীবনকে যা কিছু প্রভাবিত করে সবকিছুর জন্য দায়িত্ব নিতে হবে — এমনকি সেটা অপরের কার্য হ'লেও! কেবল যখন তুমি দায়িত্ব অনুভব কর ও দায়িত্ব নেবার নির্ণয় নাও, তখন তুমি সমস্যার সমাধান করার দিকে তাকাবে। দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত, তুমি কেবল অন্যদের সমস্যার জন্য দোষ দিতে থাকবে।
সাধারণত আমরা যেকোন ভাল ঘটনার জন্য দায়ী ব'লে দাবী করি, কিন্তু কোন খারাপ ঘটনার জন্য আমরা দায়িত্ব নিই না।
কিছু বছর আগে, দক্ষিণ ভারতে যক্ষ্মারোগের মহামারী হয়। শেষে ওষুধ পাওয়া গেল এবং মহামারীকে নিয়ন্ত্রণ করা হ'ল। যে সব আধিকারীরা রোগটিকে দূর করার জন্য দায়গ্রস্ত ছিল তারা গর্বভরে পরে দাবী করে যে যক্ষ্মা নিরাময় করার জন্য তারাই কারণ। কিন্তু রোগটাকে যে প্রথমে সারা শহরে ছড়াতে দেওয়া হয়েছিল, তারা কি সেই সত্যটির জন্য দায়িত্ব নিয়েছিল?
না! তারাই আসলে সেই রোগের ছড়িয়ে পড়ার কারণ ছিল। শুরুতেই তাদের নিবারণ করার কথা ছিল, পরে সংকট সমাধান করার জন্য কৃতিত্ব নেওয়া নয়!
কৃতিত্ব নেওয়া ও দোষ দেওয়া সহজ।
দায়িত্ব অর্থ, এক শক্তিশালী আকাশ থেকে ঠিক তার উল্টো করা।
অনুশীলন
লিখে ফেল, কিভাবে তুমি কেবল ভাল জিনিষের জন্য নয়, খারাপ জিনিষের জন্যও দায়িত্ব নিতে পার। সেই খারাপ জিনিষগুলি অন্যদের কার্যের ফল হতে পারে, আবার নাও হ'তে পারে। দায়িত্ব নিলে কিভাবে তুমি অন্যদের দোষ দেওয়া বন্ধ কর, তা দ্যাখ। তোমার মধ্যে ঘটা রূপান্তরকে লক্ষ্য কর।
৭.১৪ নিয়ন্ত্রণে ফিরে যাও
দায়িত্বশীলতা তোমাকে নিজের জীবনের ওপরে নিয়ন্ত্রণ প্রদান করে। এখন অবধি, সেটা না জেনেই বেশীর ভাগ মানুষ গোলামের মত জীবনযাপন করে। দৃষ্টান্তস্বরূপ, অফিসে আট ঘণ্টা কেবল আদেশ মেনে কাজ ক'রলে তুমি নিস্তেজ ও ক্লান্ত অনুভব ক'রবে। তার পরিবর্তে তুমি যদি দায়িত্ব ও উদ্যোগ নাও, সেই আট ঘণ্টা তোমায় পরিতৃপ্তি দেবে। দায়িত্ব নিলে তোমার মধ্যে এক বিরাট জ্ঞানীয় উন্নয়ন (cognitive shift) ঘটে।
দৃষ্টান্তস্বরূপ, দুই ব্যক্তিকে নাও – একজন নিজের ব্যবসা করে, অন্যজন কোন কোম্পানীতে কাজ করে। ব্যবসার মালিক তার ব্যবসার জন্য সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে, কিন্তু যে ব্যক্তি কোন কোম্পানীতে কাজ করে, সে সম্পূর্ণ দায়িত্ব অনুভব করে না। যদি সে দায়িত্ব অনুভব না করে, পুরো কাজ তার জন্য এক বোঝার মত হয়ে যায়। তার স্বপ্রণোদনা (self-motivation) খুবই কম বা নেই। ছুটির সময়ের জন্য সে তার ঘড়ির দিকে বারবার তাকাতে থাকে! তার জন্য প্রতিটি মাসের এক তারিখটাই খুব মধুর, যেহেতু সেদিন বেতন পাওয়া হয়! প্রতি মাসে সে কেবল একদিনের আনন্দের জন্য উনত্রিশ দিনের বলি চড়ায়।
ভেবো না তোমার কিছু পরিমাণে শক্তি আছে এবং তুমি সেই শক্তি অনুযায়ী কার্য ক'রবে। না। তুমি যা কিছু কাজ ও দায়িত্ব নাও, শক্তি তদনুসারে প্রকাশিত হওয়া আরম্ভ করে। তুমি দেখবে যে তোমার অন্তর আকাশ সেই পরিসরে সম্প্রসারিত হয়ে তোমার মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হয়!
এর জন্য তোমার কেবল দুটি জিনিষ চাই :
- জীবন কত সুন্দর – এই আস্থা
- তোমার নেওয়া দায়িত্বগুলিকে তুমি সম্প্রসারিত ক'রতে পার – এই জ্ঞান
যদি তুমি তোমার চারদিকের ঘটনাবলীর জন্য দায়িত্বশীলতা অনুভব কর, তুমি হঠাৎ অধিনায়ক হয়ে যাও। তুমি তোমার ও অন্যদের জীবন রূপান্তরিত ক'রতে আরম্ভ কর। দায়িত্ব হ'ল সচেতনভাবে বেড়ে ওঠার পথ।
অনুশীলন
আজ আরও তিনটি দায়িত্ব নাও এই আস্থা ও জ্ঞান সহকারে
- 'জীবন সুন্দর এবং তুমি দায়িত্বগুলিকে সম্প্রসারিত ক'রতে পার'। নিজের মধ্যে রূপান্তর লক্ষ্য কর।
৭.১৫ তোমার বাস্তবতা সৃষ্টি কর
তোমার জীবনের সমস্ত অপ্রত্যাশিত ঘটনাগুলিকে সম্ভাবনাতে পরিবর্তিত করার সহজ উপায় হ'ল সেগুলির জন্য দায়িত্ব গ্রহণ করা।
যখন তুমি দায়িত্ব নিতে পার না, এমনকি যে বাতাস তোমার ভিতরে প্রবেশ করে তা অপ্রত্যাশিতভাবে তোমার হৃদয়কে বন্ধ ক'রে দিতে পারে; সেই বাতাস আর নির্গত হবে না। যদি তুমি দায়িত্ব নিতে প্রস্তুত হও, তোমার ভিতরে বিষ প্রবেশ ক'রলেও সেই বিষ তোমার অংশ হয়ে যাবে এবং তোমাকে আরও শক্তিশালী বানাবে!
দায়িত্ব গ্রহণ ক'রলে তুমি তোমার ইচ্ছামত বাস্তবতা নির্মাণ করার ক্ষমতা অর্জন কর।
আমি কোন কর্পোরেটের মূল্যবোধ ও নীতির কথা বলছি না, আবার উপনিষদে বলা প্রাচীন ঋষিদের কথিত কিছু সত্য সম্বন্ধেও বলছি না। না! তুমি কি অভিজ্ঞতা ক'রতে পার তার সম্বন্ধে আমি তোমাদের আমার সরাসরি অভিজ্ঞতা থেকে বলছি। আমি দায়িত্ব প্রসঙ্গে বলছি, যাতে 'তুমি' দায়িত্ব নিতে পার। আমি যেভাবে দায়িত্বকে অভিজ্ঞতা ক'রেছি তা তোমাদের অভিজ্ঞতা করানোর জন্য আমার দায়িত্ব আছে!
তোমাকে এই সত্য জানতে হবে।
যখন তোমার বোধ হয় যে আকস্মিক ঘটনাগুলি সহ সবকিছুর জন্য তোমার দায়িত্ব আছে, তখন তোমার বিশ্বকে উপলব্ধি ও অভিজ্ঞতা করার ধরণে পরিবর্তন আসে। যখন তুমি বিশ্বকে আলাদাভাবে উপলব্ধি ক'রতে সমর্থ হও, তুমি বিশ্বের ঘটনাগুলিকেও পরিবর্তন ক'রতে সমর্থ হবে! বিশ্বের সত্যকে আলাদাভাবে উপলব্ধি ক'রলে, তুমি বিশ্বের ঘটনাগুলিকে পরিবর্তন ক'রতে পার।
কোন বিপ্লবই বিশ্বকে পরিবর্তন ক'রতে পারে না। কেবল বিবর্তনই বিশ্বকে পরিবর্তন ক'রতে পারে! তুমি বিবর্তিত হ'লে, তুমি কেবল দায়িত্ব সহকারে অরণ্যে একটা বটবৃক্ষের নীচে ব'সতে পারবে এবং তোমার চারপাশে একটা নগর গড়ে উঠবে। যারা সত্য জানতে চায় তারা তোমার কাছে আসবে! আর কিছুই চাই না।
ক্লিক
তোমার জীবনে যা কিছু ঘটে তার জন্য দায়িত্ব নিলে অপ্রত্যাশিত ঘটনাগুলিও সম্ভাবনাতে পরিবর্তিত হয়ে যেতে পারে।
৭.১৬ সাধারণ মানুষেরা কিভাবে অসাধারণ জিনিশ করে
সাধারণ মানুষের অসাধারণ জিনিশ করার রহস্য কোথায়?
শ্রবণ কর : কেবল দায়িত্ব গ্রহণ করার ও নিজেকে সম্প্রসারিত করার ইচ্ছা তোমাকে সমগ্র মহাজাগতিক শক্তির কাছে উন্মুক্ত করে।
পরিস্থিতি যাই হোক না কেন, যখন তুমি ঘোষণা কর, যা কিছু হোক না কেন তুমি উঠে দাঁড়াবেই, যখন তুমি দায়িত্ব নিয়ে উঠে দাঁড়াও, তুমি তোমার মধ্য দিয়ে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হবার জন্য এক চ্যানেল হয়ে যাও।
বাতাস কি একটা আস্ত বাঁশের মধ্য দিয়ে প্রবাহিত হ'তে পারে? না! সেই বাঁশের সাহায্যে কেবল একটি মৃতদেহকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া যায়! যখন সেই একই বাঁশকে ফাঁপা করা হয়, সেটা একটা বাঁশরী হয়ে যায়! যতক্ষণ তুমি আত্মকেন্দ্রিক থাক, তুমি এক আস্ত বাঁশের মত কার্য ক'রবে। যখন তুমি দায়িত্ব সহকারে উঠে দাঁড়াবে, সম্প্রসারণ ঘটে এবং তুমি এক বাঁশের বাঁশীর মত হয়ে যাও।
তখন যেভাবে বাঁশরীর ভিতরে প্রবেশ করা বাতাস সঙ্গীত হয়ে প্রকাশিত হয়, যে বাতাস তোমার ভিতরে প্রবেশ করে তা তোমার থেকে শক্তি হয়ে প্রকাশিত হবে এবং তোমার দ্বারা মহান কার্য হবে! যখন তুমি তোমার চারিদিকে সমস্ত ঘটনার জন্য দায়িত্ব অনুভব কর, তুমি স্বতঃস্ফূর্তভাবে তোমার জীবন ও অন্যদের জীবন রূপান্তরিত ক'রতে শুরু কর।
ক্লিক
যখন তুমি ইচ্ছাপূর্বক দায়িত্ব সহকারে ঘোষণা কর, তখন তোমার মধ্য দিয়ে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হবার জন্য তুমি এক চ্যানেল হয়ে যাও।
৭.১৭ দায়িত্ব এক ক্ষমতা
আমরা সর্বদা ভাবি যে দায়িত্ব এক বোঝা।
না!
এটা একটা ক্ষমতা।
দায়িত্বের সাহায্যে তোমার জন্য এবং অন্যদের জন্য এক সম্প্রসারিত জীবন সৃষ্টি করা যায়।
তুমি দায়িত্ব কেন নাও না?
সাধারণত লোকেরা ভাবে, 'যে বেতন আমি পাই, সেই তুলনায় আমি ইতিমধ্যে অনেক বেশী দায়িত্ব নিচ্ছি! আমি কেন আরও দায়িত্ব নেব?'
বোকামি ক'রবে না! দায়িত্ব গ্রহণ ক'রলে তুমি এক সম্প্রসারিত জীবনযাপন ক'রতে পারবে। সেটা তোমার বস্কে কোন উপকার করা নয়। দায়িত্ব গ্রহণ না ক'রে তুমি তোমার সম্ভাবনা ধ্বংস ক'রছ, তোমার বসের সম্ভাবনা নয়! তুমিই তোমার সম্ভাবনা ধ্বংস কর এবং তুমি ভাব যে তোমার বস্ কষ্টভোগ ক'রবে! এটা যেন তুমি বিষপান ক'রছ ও আশা ক'রছ তোমার বসের মৃত্যু হবে!
কেবল যখন তুমি দায়িত্ব গ্রহণ না করার সংস্কারকে ভেঙ্গে ফেল তোমার সম্প্রসারণ শুরু হয়, তোমার জীবন শুরু হয়। যখন তুমি দায়িত্ব নাও না, যদিও তুমি বেঁচে থাক, তুমি সজীব নও। তুমি কেবল তোমার শেষকৃত্যের জন্য অপেক্ষা ক'রছ।
হিন্দুদের জাতিপ্রথা জন্মের ওপরে ভিত্তি করা নয়, তা ব্যক্তিবিশেষের দায়িত্বের ধরণ ও পরিমাণের ওপরে ভিত্তি করা। যে ব্যক্তি অর্থের জন্য দায়িত্ব অনুভব করে সে হয় বৈশ্য। যে ব্যক্তি অস্ত্রশস্ত্রের জন্য দায়িত্ব অনুভব করে সে ক্ষত্রিয় হয়। যে ব্যক্তি জ্ঞানের জন্য দায়িত্ব গ্রহণ করে সে হয় ব্রাহ্মণ। যে ব্যক্তি সমগ্র বিশ্বের জন্য দায়িত্ব অনুভব করে সে সন্ন্যাসী হয়ে যায়।
যত বেশী দায়িত্ব নেবে, তোমার চেতনার তত বেশী সম্প্রসারণ ঘটবে।
যখন তুমি তোমার শারীরিক স্তরে সমস্ত ঘটনার জন্য দায়িত্ব গ্রহণ কর, তুমি স্বাস্থ্যবান হয়ে যাও। নিজের শরীরের জন্য দায়িত্ব নিলে হঠাৎ দেখবে তোমার অঙ্গপ্রত্যঙ্গগুলি সজীব হয়ে উঠেছে, সেগুলি তোমার দেহের সাথে সুর মিলিয়ে আছে।
একইভাবে যখন তুমি তোমার আশেপাশে বা শ্বাসপ্রশ্বাসের আকাশে (breathing space) সমস্ত ঘটনার জন্য দায়িত্ব নাও, তুমি এক দলপতি হও। যখন তুমি তোমার মানসিক স্তরে ঘটা সমস্ত ঘটনার জন্য দায়িত্ব নাও, তুমি এক সামাজিক নেতা হও। যখন তুমি তোমার আবেগের স্তরে ঘটা সমস্ত কিছুর জন্য দায়িত্ব নাও, তুমি দেশের নেতা হও – ভবিষ্যতের প্রজন্মের মানসিক গঠনের নতুন পথ তৈরি কর।
যখন তুমি তোমার আনন্দ স্তরের সমস্ত ঘটনার জন্য দায়িত্ব গ্রহণ কর, তুমি মহাজগতের অধিনায়ক হও!
অভ্যাস
দায়িত্বের উচ্চতাকে তার নিয়ে আসা ফলাফল দ্বারা পরিমাপ ক’রবে না। তোমার জীবনের দিকে তাকাও এবং লিখে ফেল তুমি কিভাবে তোমার সমস্ত মাত্রায় সম্প্রসারিত হ’তে পার – শারীরিক, মানসিক, আবেগ ও আধ্যাত্মিক মাত্রাতে।
এটা শ্রদ্ধা সহকারে অভ্যাস কর।
৭.১৮ অতীত ও ভবিষ্যৎকে বোঝা
শ্রবণ কর! আজ আমি তোমাদের সাথে একটি সত্য শেয়ার ক’রতে চাই।
দয়া ক’রে বোঝ, অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তোমাকে প্রদান করা হয় নি!
দয়া ক’রে শ্রবণ কর।
অতীতকে পরিবর্তন করার কোন ক্ষমতা তোমার নেই। তোমার কাছে কেবল ভবিষ্যৎ নির্মাণ করার ক্ষমতা আছে!
অতীত সম্বন্ধে তুমি যত বেশী ক’রে ভাব ও গভীরভাবে চিন্তা কর, তোমার তত বেশী কষ্টভোগ হবে এবং তুমি ততই শক্তিহীন অনুভব ক’রবে – কারণ সেটাকে সংশোধন করার কোন সামর্থ্য তোমার নেই। আর সেটাকে সংশোধন করার যে কোন সংগ্রাম, যে কোন প্রচেষ্টা কেবল ব্যর্থই হবে।
একইভাবে, তোমার জানা উচিত যে তোমার অতীত কোনভাবেই তোমার ভবিষ্যৎকে প্রভাবিত ক’রতে পারে না!
তোমাকে সম্মোহিত ক’রে বোঝানো হয়েছে যে ভবিষ্যতের ওপরে তোমার অতীতের প্রভাব আছে। না! যতক্ষণ তুমি বিশ্বাস কর যে তোমার অতীত তোমায় প্রভাবিত ক’রতে পারে, তুমি বিভ্রমে আছ। দয়া ক’রে শ্রবণ কর : এমনকি কেউ যদি আগের মুহূর্ত পর্যন্ত এক পাপী হয়ে থাকে, সে পরের মুহূর্তে এক সন্তু হ’তে পারে। একইভাবে, যে এই মুহূর্ত পর্যন্ত সন্তু ছিল, পরের মুহূর্তে সে এক পাপী হয়ে যেতে পারে। মহাকালের সৌন্দর্য্য এমনই।
নিজের সম্বন্ধে ও জীবন সম্বন্ধে তোমার প্রতীতি নির্ভর করে, তুমি ‘তোমার সময়’ সম্বন্ধে কি ভাব। সাধারণত তুমি তোমার সময়কে ভাব, ধর, প্রায় ১০০ বছর। আর অতীতকে তোমার সময় ব’লে ভাব এবং ভবিষ্যৎকে তোমার সময় ব’লে ভাব। না! এটা পুরো সত্য নয়। প্রথম যে প্রতীতির তোমার প্রয়োজন আছে তা হ’ল সমগ্র কালই (সময়) তোমার সময়, কেবল ১০০ বছরই নয়। দ্বিতীয়, যা কিছু অতীত তা তোমার সময় নয়। তৃতীয়, কেবল ভবিষ্যৎ কাল হ’ল তোমার সময়।
অতীত তোমার সময় নয় – তোমার ওপরে তার কোন শক্তি নেই, তার তোমার ওপরে কোন প্রভাব নেই। শরীরে থাকাকালীন যে কোন সময়কে নিজের সময় ব'লে ভাবার বিভ্রমকে ভিত্তি ক'রে তুমি সেটাকে 'তোমার সময়' ব'লে ভাব।
না! তোমার খণ্ডিত, আহত, বিভ্রান্ত ও অপব্যবহৃত প্রতীতি দ্বারা অনুভূত অতীত তোমার সময় নয়! তাই অতীতে যা কিছু ঘটেছে তা 'তোমার সময়'- এই ধারণাকে ভিত্তি ক'রে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ক'রতে পার না। তোমার প্রতীতি সম্পূর্ণ হয় না যতক্ষণ চারটি তত্ত্ব – সম্পুর্তি, শ্রদ্ধা, দায়িত্ব ও সমৃদ্ধকরণ – তোমার প্রতীতির ভিত্তি হয়। তার আগে পর্যন্ত তোমার প্রতীতি কেবল বিভ্রান্তি মাত্র।
ক্লিক
তোমার ভবিষ্যতের ওপরে অতীতের কোন প্রভাব নেই।
অতীতকে ছেড়ে দাও।
৭.১৯ যা অধিকার ক'রতে পার কেবল তাই অধিকার কর
যা অধিকার ক'রতে পার না, তা অধিকার না করা এবং যা অধিকার ক'রতে পার, তা অধিকার করা - এটাই বুদ্ধিমত্তা। দুর্ভাগ্যবশত, তুমি অনবরত যা অধিকার ক'রতে পার না, তা অধিকার ক'রতে চেষ্টা কর এবং যা অধিকার করা উচিত তা অধিকার কর না! তোমার ভবিষ্যৎকে অধিকার করার কথা, কিন্তু তুমি তার মালিকানা নাও না, তার জন্য দায়িত্ব নাও না। পরিবর্তে তুমি অনবরত তোমার অতীতের মালিকানা নাও, যার মালিক তুমি হ'তে পার না।
বর্তমানকে অধিকার ক'রতে তুমি কেন স্বস্তি অনুভব কর, কিন্তু অতীতের বেলায় নয়? তার কারণ তোমার মন তোমাকে শেখায় যে জ্ঞাত জিনিষ সঠিক ও অজ্ঞাত সর্বদাই ভয়ঙ্কর। তাই মন অজ্ঞাতকে বর্জন করে এবং জ্ঞাতকে আঁকড়ে ধরে। কিন্তু যেহেতু অতীত পরিচিত, তার অর্থ ভেবো না যে তুমি তাকে অধিকার কর! তুমি কেবল অতীতকে জান; তার মালিক নও! তুমি কেবল ভবিষ্যৎকে অধিকার ক'রতে পার। আর ব্যাপার হ'ল তোমার তো ভবিষ্যৎকে অধিকার করার কথা!
যখন তুমি তোমার স্বস্তি অঞ্চল থেকে সরে যেতে ও অজ্ঞাতের মুখোমুখি হবার জন্য প্রস্তুত, সেটা হ'ল স্বাধীনতা। বুঝে নাও – জ্ঞাত থেকে স্বাধীন হওয়াই আসল স্বাধীনতা!
নিজের ভিতরে তাকাও।
তোমার ৯০% চিন্তাসমূহ কেবল অতীত সম্বন্ধে! যখন আমি কাউকে দেখি, আমি তার চোখ দেখে ব'লতে পারি সে অতীতে হারিয়ে আছে নাকি ভবিষ্যতের জন্য কার্য ক'রছে। যে চোখে কোন শক্তি নেই তা নির্দেশ করে যে ব্যক্তিটি অতীতে হারিয়ে গেছে।
এটা বোঝ – তুমি হয়ত তোমার স্ত্রীর সাথে পঞ্চাশ বছর বাস ক'রেছ। সে হয়ত তোমার প্রথম ও শেষ প্রেম এবং তার সাথে তোমার খুবই রোমান্টিক সম্পর্ক। তা সত্ত্বেও, তুমি তার মৃতদেহকে কয়েক ঘণ্টার বেশী রাখতে পার না!
ঠিক এইভাবে তুমি অতীতের সাথে ব্যবহার কর। অতীত যতই সুন্দর হোক না কেন, স্মরণে রাখ সেই অতীত এখন মৃত! জাগো! যেহেতু সে তোমার প্রেমিকা ছিল, সে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করেছিল, সে তোমার অংশ ছিল, তোমাদের
রোমান্টিক সম্পর্ক ছিল এবং একসাথে চমৎকার জীবন ছিল, কিন্তু এই সত্যটি ভুললে চলবে না – তুমি তার মৃতদেহ সঙ্গে ক'রে রাখতে পারবে না! সময় এসেছে তুমি তার দেহের অন্তিম সংস্কার কর। তাকে বিদায় দেবার সময় এসেছে!
আরেকটা মজার ব্যাপার হ'ল : যদি তুমি অতীতকে সুখদায়ক হবার জন্য আঁকড়ে থাক, তা এক বোঝা যেতে পারে। কিন্তু অতীত যন্ত্রণাদায়ক হওয়া সত্ত্বেও তোমার জীবনকালে অতীতকে আঁকড়ে থাক! তোমার শক্তি ভবিষ্যতের দিকে চালিত হয় না ব'ললেই চলে, কারণ সেই শক্তি তো অতীতে আটকে গেছে।
যখন তুমি অনবরত তোমার ব্যর্থতাগুলির জন্য চিন্তা কর, তুমি সেগুলিকে কেবল আরও শক্তিপ্রদান কর! তোমার অতীতের ব্যর্থতাগুলিকে এত তাৎপর্য দেওয়া অর্থ, তুমি তো ইতিমধ্যেই পরিকল্পনা ক'রে ফেলেছ যে তোমার ভবিষ্যৎ অসফল হ'তে যাচ্ছে।
মনুষ্যজাতি একটা বিশেষ বিভ্রান্তিতে ডুবে কষ্ট পাচ্ছে যে ভবিষ্যৎ অতীত থেকে আসছে। আমি তোমাদের বলি, যখন তুমি সন্ন্যাস নাও, তুমি কেবল অতীত থেকে মুক্ত হও। যদি তুমি এখনও অতীতের অসফলতাগুলির জন্য চিন্তা ক'রতে থাক, তোমার মধ্যে সন্ন্যাস ঘটে নি। যদিও তুমি সন্ন্যাসের বস্ত্র ধারণ কর, তোমার মধ্যে সন্ন্যাসের আকাশ সৃষ্টি হওয়া বাকী আছে।
অতীতকে অধিকার করার চেষ্টা হ'ল সময়কে অর্থাৎ মহাকালকে অবমাননা করা! ভবিষ্যৎকে অধিকার না করা হ'ল মহাকালের সামনে দরজা বন্ধ ক'রে ফেলা! তোমার ভবিষ্যৎকে অধিকার করার অর্থ মহাকালকে গ্রহণ করা। অতীত নিয়ে চিন্তা করা অর্থ নিজের মৃতদেহ নিয়ে বাস করা এবং জীবনের সম্ভাবনার দিকে না তাকানো! যদি তুমি তোমার ভবিষ্যতের জন্য দায়িত্ব নাও, তোমার চোখদুটি দ্যুতিমান ও উজ্জ্বল হবে – ভবিষ্যতের প্রতীক্ষা ক'রে, তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে, তার পরিকল্পনা ক'রে, তার জন্য দায়িত্ব নিয়ে। তোমার ভবিষ্যতের স্বত্ব গ্রহণ কর, মহাকাল তোমাকে আশীর্বাদ ক'রবে।
নিবিষ্টভাবে অবলোকন
যখন তুমি তোমার স্বস্তির অঞ্চল থেকে সরে যাবার জন্য ও অজানার মুখোমুখি হবার জন্য প্রস্তুত হও, সেটাই স্বাধীনতা।
৭.২০ যা হয়ে গেছে তাকে যেতে দাও
শ্রবণ কর!
প্রকৃতি দ্বারা ভবিষ্যতের দিকে চালিত হবার জন্য তোমাকে বানানো হয়েছে। কিন্তু তোমার ভবিষ্যতের মালিকানা না নিয়েই তুমি তার দিকে এগিয়ে যাও –এই ভুলটাই তুমি কর। ভবিষ্যতের দায়িত্ব নিয়ে চল। তাহ'লেই তুমি সঠিক পথে আছ – তুমি তখন জীবনমুক্তির দিকে চ'লছ।
তুমি তোমার ভবিষ্যতের দিকে বহু অতিকল্পনা সহকারে চ'লেছ এবং সেই কল্পনাগুলির জন্য কোনও দায়িত্ব নাও নি।
এই কারণেই তুমি অতীতে ব্যর্থতার মুখোমুখি হয়েছ। তাই তোমার অতিকল্পনাগুলির ব্যর্থতা তোমার অন্তর আকাশকে এতটা দখল ক’রে রাখে যে তুমি অতীতে হারিয়ে আছ এবং অতীতের অপরাধবোধে ডুবে আছ। যখন তুমি তোমার ভবিষ্যতের জন্য দায়িত্ব না নিয়ে চল, তোমার অতীত স্বাভাবিকভাবেই অপরাধবোধে ভ’রে থাকবে – যেন তোমার জীবন-কাহিনীর নষ্ট পাতাগুলি।
আমি তোমাদের বলি, তোমার মৃদুহাসি ও উচ্চহাস্যের অর্থ হ’ল, তুমি তোমার ভবিষ্যতের দায়িত্ব নিচ্ছ! তোমার গম্ভীর মুখের অর্থ, তুমি তোমার মৃত অতীতকে অধিকার করার চেষ্টা ক’রছ! যখনই তোমার মুখে হাসি আছে, তোমার চেতনা ও প্রতীতি ভবিষ্যতের দিকে চলে। তার অর্থ, তোমাকে জীবনের সম্ভাবনা স্মরণ করানো হয়েছে। তোমার সম্ভাবনার সত্য সর্বদাই তোমার প্রতীতিতে আছে।
সময়ের প্রভু কালভৈরবের সম্মুখের চরণকে আঁকড়ে ধর। তাঁর পিছনের পা ধ’রতে যেয়ো না এবং তাঁকে পিছনে টানতে যেয়ো না! যদি তুমি তাঁর পিছনের পা আঁকড়ে ধর, কালভৈরব তোমাকে একদম লাথি মেরে তাড়িয়ে দেবেন এবং তিনি এগিয়ে চলবেন। পরিবর্তে তাঁর সামনের পায়ে পড়ে থাক – কালভৈরব তোমায় আশীর্বাদ ক’রবেন ও তোমাকে এগিয়ে নিয়ে যাবেন।
শ্রবণ কর! অতীতকে আঁকড়ে ধ’রে তাকে অধিকার করার অপরাধ কোরো না। একজন মৃত মানুষের ফটো রাখা ঠিক আছে – কিন্তু তার মৃত শরীরটা রেখে দেওয়া মোটেই ঠিক নয়! অতীতের একটি ঘটনার সাথে নিজেকে এঁটে রাখা যেন একটা মৃতদেহের সাথে সেঁটে থাকা। যদি এই প্রকার কুড়িটি মৃতদেহ তোমার কাছে থাকে, তোমার কি অবস্থা হবে?
শ্রবণ কর : তোমার অতীতের কোন ভবিষ্যৎ নেই। অতীতকে আঁকড়ে ধ’রে তোমার ভবিষ্যৎকে নষ্ট কোরো না!
তুমি যতই বোঝ যে তোমার অতীতের তোমার ভবিষ্যতের ওপরে কোন ক্ষমতাই নেই, তত তুমি স্বাধীন হবে। কৃষ্ণমূর্তি এটাই ব’লতে চেয়েছেন, ‘জ্ঞাত থেকে স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা’। অতীত থেকে স্বাধীনতাই পরম স্বাধীনতা।
তোমার ভবিষ্যতের জন্য দায়িত্ব অনুভব করা উচিত, ভয় নয়। অতীতের ভয় তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে। ভবিষ্যতের ভয় তখনই ঘটে যখন তুমি তোমার কার্যগুলি কি ফলাফল নিয়ে আসতে পারে সে সম্পর্কে সচেতন নও। যখন তুমি ভবিষ্যতের জন্য দায়িত্ব নাও, তোমার ভয় থাকবে না, লোভও থাকবে না, কারণ তুমি তোমার কার্যসমূহ ও তাদের ফলাফল সম্পর্কে সচেতন থাকবে।
নিবিষ্টভাবে অবলোকন
অতীতের প্রতিটি ঘটনার সাথে এঁটে থাকা যেন একটি মৃতদেহের সাথে সেঁটে থাকা। যদি তুমি এই প্রকার কুড়িটি মৃতদেহ নিয়ে থাক, তোমার কি হাল হবে?
৭.২১ ভারপ্রাপ্ত কে?
একটা ছোট গল্প :
চারজন সহকর্মী লাঞ্চের সময় একই টেবিলে বসেছিল। তাদের মধ্যে এক যুবক কোম্পানীতে সম্প্রতি চাকরি পেয়েছিল। সে তার লাঞ্চের বাক্স খুলল ও দেখল যে তাতে টমাটো ভাত রাখা আছে। সে মুখ গোমড়া ক'রল ও তা খাওয়া শুরু ক'রল।
পরের দিন, সেই একই দল একসাথে লাঞ্চে বসেছে ও যুবকটি তার লাঞ্চের বাক্স খুলল ও দেখল যে তাতে টমাটো ভাত আছে ও ক্ষুব্ধ হয়ে বিড়বিড় ক'রতে ক'রতে তা খেয়ে নিল।
তৃতীয়দিন একই ঘটনা ঘটল। এইবার যুবকটি জোরে বলেই ফেলল, 'ও না! আবার টমেটো ভাত!'
চতুর্থদিন সে যখন দেখল যে বাক্সে আবার টোমেটো ভাতই আছে, সে আস্তে ক'রে ডাস্টবিনের দিকে গেল ও লাঞ্চবক্স খালি ক'রে ফেলল। সহকর্মীরা তার ধৈর্য্যে অবাক হ'ল, কিন্তু কোন প্রশ্ন ক'রল না।
পঞ্চমদিনে যখন যুবকটি তার লাঞ্চবক্স খুলল, তার সহকর্মীরা উদ্বিগ্নভাবে লক্ষ্য ক'রল। আর যা ভাবা ছিল, আবার টমাটো ভাত!
'আমি যদি আরেকদিন টমাটো ভাত দেখি, আমি বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ব!', সে হতাশায় ঘোষণা ক'রল।
'কিন্তু তুমি তোমার স্ত্রীকে রোজ রোজ টমাটো ভাত দিতে মানা কেন ক'রছ না?' তার এক সহকর্মী আতঙ্কে জিজ্ঞাসা ক'রল।
যুবকটি যেন চমকে গেল।
'স্ত্রী? কিসের স্ত্রী?', সে বলে। 'আমি তো বিয়েই ক'রি নি! আমি নিজেই রান্না ক'রি।'
বোঝ, ঠিক এইভাবেই তুমি তোমার জীবনের সাথে ব্যবহার কর! সম্ভাব্য সবরকম নকারাত্মক পরিস্থিতি সৃষ্টি করার জন্য অতীতে কঠোর পরিশ্রম করার পরে, তুমি চমকাও যে তোমার জীবনে কি ঘটছে! বিশ বছর ধ'রে প্রতিদিন ধূমপান করার পরে তুমি অবাক হও যে ক্যান্সার কোথা থেকে এলো! তোমার নিজের ভবিষ্যতের জন্য দায়িত্ব না নেওয়া মন্দগতিতে আত্মহত্যার করার চেয়ে কম নয়।
অনুশীলন
দেরীতে ঘুম থেকে ওঠা, কাজে দেরীতে যাওয়া এবং সেজন্য যানজটের নিন্দা করা ইত্যাদি যে সমস্ত কার্যকলাপ তোমায় আন্দাজ করা ব্যর্থতার দিকে চালিত করে এবং যেগুলির জন্য তুমি দায়িত্ব নাও না, সেগুলিকে বর্ণনা কর!
তোমার জীবনে একইপ্রকার শীর্ষস্থানীয় পাঁচটি কার্যকলাপ বেছে নাও এবং সেগুলিকে সংশোধন কর।
৭.২২ জীবন থেকে কখনও অবসর গ্রহণ ক'রবে না!
তোমাকে এই সত্যটি জানতে হবে : ভবিষ্যৎ সম্পর্কে তোমার প্রতীতি হ'ল তোমার কুণ্ডলিনী এবং সেটা তোমার সর্বোচ্চ সম্ভাবনাময় শক্তি। যদি তোমার প্রতীতি সম্পূর্ণরূপে অতীতে ব্যস্ত থাকে, তুমি তাহ'লে শক্তি-মৃত! তুমি তবে এক মৃত ভবিষ্যৎ নির্মাণ ক'রছ।
যদি তুমি তোমার ভবিষ্যৎ দায়িত্ব সহকারে পরিকল্পনা কর, সেটা তোমার নিশ্চিত-সম্ভাবনা (possibility) হয়ে যায়। যদি তা না হয়, সেটা কেবল একটা আনুমানিক-সম্ভাবনা (probability) হয়!
প্রতিটি মুহূর্তে যখন তুমি অতীতের মধ্যে ডুবে থাক, তুমি মৃত্যুর দিকে গমন ক’রছ। সেইজন্য বৃদ্ধ হ’তে থাকলে মানুষেরা অতীতকে আঁকড়ে ধ’রতে শুরু করে। বয়স্করা অতীত ভরা, কারণ তারা জানে যে তাদের কোন ভবিষ্যৎ নেই।
গতকাল আমি খবর পাই এক আন্তর্জাতিক স্তরের খ্যাতিমান ব্যক্তি মারা গেছেন। আমি প্রশ্ন ক’রলাম, ‘ও, সে কি তখনও বেঁচে ছিল?’ এর অর্থ জীবনের শেষ অংশে সেই খ্যাতিমান মহিলা ‘সজীব’ ছিল না! সে আর বেঁচে ছিল না, জীবনের জন্য উপযোগী ছিল না। আমি তোমাদের বলি, মরার সময় মানুষের কেবল এই প্রশ্ন করা উচিত – ‘ও, সে কি তখনও বেঁচে ছিল?’ যতক্ষণ তুমি সজীব ও জীবনকে সমৃদ্ধ ক’রছ, তুমি জীবনের জন্য উপযোগী। তোমার কাজের থেকে অবসর নেওয়া এবং পৃথিবী থেকে অবসর নেওয়ার মধ্যে যেন কোন ব্যবধান না থাকে! আমি তোমাদের বলি, এই দেহ থেকে অবসর নেওয়ার পরেও, মানবের মাঝে আমি অবসর গ্রহণ ক’রব না। মনুষ্যজাতির কাছে এটা আমার অঙ্গীকার!
যখন তুমি অতীতে আটকে থাক, তার অর্থ বেঁচে থাকাকালীন তুমি জীবন থেকে অবসর নিয়েছ। কিন্তু তুমি তো এভাবেই বাস কর! সাধারণতঃ তোমাকে অতীত থেকে ছাড়িয়ে ফেলে ভবিষ্যতের দিকে চালিত করার জন্য ২১ দিন লাগে। ২১ দিনে তুমি রূপান্তরের এক চক্রের মধ্য দিয়ে যাও। আমাদের ২১ দিনের ইনার অ্যাওয়েকেনিং প্রোগ্রামে (অন্তর জাগরণ অনুষ্ঠান) আমি এটা করাই। এই অনুষ্ঠানে কথন, বিভিন্ন প্রক্রিয়া, পদ্ধতি ও ২১টি শক্তিশালী দীক্ষা দ্বারা তোমাকে অতীত থেকে বাইরে বার ক’রে ভবিষ্যতে নিয়ে যাবার জন্য আমি সমস্ত দ্বার উন্মুক্ত ক’রে দিই। কারণ মৃত অতীতকে ফেলে দিতে সমর্থ হবার জন্য তোমাকে এত কিছু ক’রতে হয়!
সাধারণত আমরা ভাবি আমরা ভবিষ্যৎ নির্মাণ ক’রব ও তাহ’লে অতীত থেকে বাইরে বার হয়ে আসব। না! যতক্ষণ না তুমি প্রতিটি পদক্ষেপে অতীতকে ফেলে দিতে প্রস্তুত না হও, তুমি ভবিষ্যৎ নির্মাণের জন্য শক্তিকে মুক্ত ক’রতে পারবে না।
অনুশীলন
- কিছু মানসিক প্যাটার্ন (সংস্কার) তোমাকে প্রধান নির্ণয়গুলি নিতে বাধা প্রদান করে, কিন্তু তা সত্ত্বেও তুমি সেগুলিকে আঁকড়ে থাক। এমন পাঁচটি মানসিক প্যাটার্নকে লিখে ফেল।
- এগুলি তোমার নির্ণয় নেবার ক্ষমতা ও ভবিষ্যতের পরিকল্পনাকে কিভাবে প্রভাবিত করে তা লেখ।
- সচেতনভাবে সেগুলিকে মুছে ফেল এবং ঘোষণা কর যে সেগুলি তোমার নির্ণয় নেবার প্রক্রিয়াকে আর প্রভাবিত ক’রবে না।
৭.২৩ আপন ক’রে মালিকানা নাও
কখনও ভেবো না যে অধিনায়কের (লীডার) কার্যভার পেয়ে গেলে তুমি দায়িত্ববান হয়ে যাবে।
দায়িত্ব নিলে তুমি এক অধিনায়ক হবে!
আপনত্ব (ownership) সর্বদা অধিনায়কত্ব সৃষ্টি করে, কারণ আপনত্ব সদাই তোমাকে সম্প্রসারিত করে।
জীবনে এমন কোন মুহূর্ত নেই যখন তোমার কাজে আপনত্ব নেই – রান্না করা, বা রাস্তা পার হওয়া, বা ব্যবসায়ের বড় চুক্তি সই করা, বা একটা দেশকে শাসন করা। তাহ'লে সচেতনভাবে আপনত্ব কর না কেন?
যখন তুমি সচেতনভাব দায়িত্ব নাও, সেটা হয়ে যায় এক ক্ষমতা ও আনন্দ।
তোমাকে আপনত্ব বা মালিকানা গ্রহণ ক'রতেই হবে - তা সেটা ব্যক্তিগত উন্নতিলাভের জন্য হোক, বা স্থায়ী পরিবার গঠনের জন্য হোক, বা কোন গোষ্ঠীর অংশ ও পরস্পরের সহায়তার জন্য কাজ করাই হোক। যদি তুমি এক গৃহবধূ হও, তার জন্য দায়িত্ব নাও। যদি কাজ কর, তার দায়িত্ব নাও! যদি তুমি এক পিতা হও, তার দায়িত্ব নাও। যদি তুমি ছাত্র হও, তার দায়িত্ব নাও। যদি তুমি পুত্র হও, তার জন্য দায়িত্ব নাও। তোমার জীবনের সমস্ত মাত্রাগুলির জন্য দায়িত্ব গ্রহণ কর, সবকিছুর জন্য দায়িত্ব নাও।
আমি দেখেছি অনেক ব্যক্তি সারা জীবন কাজ করেও কখনও অধিনায়ক হয় না। বুঝে নাও, যে ব্যক্তি কাজটাকে নিজের ব'লে অনুভব করে, সে স্বভাবতই মালিক হয়ে যায়! যে ব্যক্তি সেটাকে নিজের ব'লে অনুভব ক'রতে পারে না, সে তো কর্মচারী হয়েই থেকে যাবে। তুমি কোনটাকে পছন্দ কর, সেটা তোমার ওপরে নির্ভর করে।
ক্লিক
দায়িত্ব নিলে তুমি অধিনায়ক হও, অন্যথা নয়।
৭.২৪ তোমার বিরাটত্ব তোমাকে ভয় দেখায়
তুমি সবসময়ে বিশ্বাস কর যে তোমার ক্ষুদ্রত্ব তোমার শ্বাসরোধ করে। না! তোমার বিরাটত্ব তোমার শ্বাসরোধ করে! যখনই তোমার থেকে বিরাটত্ব দাবী করা হয়, যখনই তুমি অনুভব কর যে তোমাকে সম্প্রসারিত হবার জন্য জোর করা হচ্ছে, তুমি তোমার আরামের অঞ্চলে আরও সংকুচিত হয়ে পড়। তোমার ক্লান্তি, তোমার দুর্বলতা, তোমার ক্ষমতাহীনতা – এগুলি কেবল তোমার নিজের বিরাটত্ব দেখার বিরুদ্ধে তোমার দ্বারা প্রদত্ত বাধা সমূহ!
তাই যখন কেউ তোমাকে বলে তুমি দুর্বল, দরিদ্র এবং পাপী, সেটাকে স্বীকার করা সহজ। কিন্তু যদি কেউ তোমাকে বলে তুমি দিব্য, তুমি শক্তিশালী, তুমি পূর্ণ – তোমার সমগ্র পরিচিতি ভয়ে কাঁপে!
কিন্তু জীবন তোমার সম্প্রসারণ দাবী করে, কারণ সম্প্রসারণই জীবনের স্বাভাবিক নিয়ম। আর তুমি তোমার জীবনের জন্য এত গভীর আতঙ্ক বহন কর, বিশেষ ক'রে যে জীবন অন্য মানুষের রূপে তোমার সমক্ষে আসে – কারণ মনুষ্যই জীবনের সবচেয়ে সজীব প্রকাশ! জীবনে যত বেশী যোগদান কর, তোমার থেকে তত বেশী সম্প্রসারণ দাবী করা হবে।
যখনই তুমি দুর্বল, পরিশ্রান্ত, ক্ষমতাহীন অনুভব ক'রছ, তোমাকে প্রথমেই এটা ক'রতে হবে : অবিলম্বে দশটা দায়িত্ব নাও এবং সেগুলিকে নির্দ্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য সংকল্প কর! সেই সংকল্পের সাথে তোমার অন্তর আকাশকে এত জোরে ঝাঁকাও যে সেখানে দুর্বলতা ও ক্লান্তি উৎপন্ন হবার কোন উপায় থাকবে না।
তুমি ভাব যে তোমার সমস্ত দায়িত্বগুলি তোমার সামনে একটা অনড় পাহাড়ের মত। না! আসলে সেগুলি তোমার সামনে ভাসা একটা বড় বেলুনের মত। তোমার কেবল একটু শ্রদ্ধা চাই অথবা সেগুলিকে ফাটাবার জন্য দীক্ষা নামক একটা ছোট সূচ চাই! ক্ষমতাহীনতার অনুভূতি হ'ল বিরাটত্বকে ভয় পাওয়া। তাই সমস্ত ক্ষমতাহীনতা, সমস্ত দুর্বলতাকে সরিয়ে ফেল।
অভ্যাস
যখন তুমি ক্ষমতাহীন অনুভব কর, আরও অতিরিক্ত দায়িত্ব গ্রহণ কর। জীবনে দায়িত্ব নেবে এমন কিছু অতিরিক্ত কার্যকলাপের একটা তালিকা বানাও। আবিষ্কার কর সেগুলি কিভাবে তোমার অন্তর আকাশকে ঝাঁকাতে পারে এবং তোমাকে এগিয়ে যেতে সহায়তা করে।
৭.২৫ এমনকি তোমার চিন্তাগুলি পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে আছে
বারংবার করা প্রশ্নগুলির মধ্যে মন সম্বন্ধে প্রশ্ন করা হয়, ‘কিভাবে মনের অবিশ্রাম কিচিরমিচির বন্ধ করা যায়, কিভাবে চিন্তাগুলিকে অতিক্রম করা যায়?' প্রায় রোজই আমাকে এই প্রশ্ন করা হয়।
আমি তোমাদের বলি : মন এমন এক জিনিষ নয় যার সাথে লড়াই ক'রবে, মন এক চেপে রাখার জিনিষ নয়, মন এক ধ্বংস করার জিনিষ নয়। মন এক ক্রিয়া এবং তোমাকে তার দায়িত্ব নিতে হবে।
বুঝে নাও : মন এক ক্রিয়া! সেটা কোন ভাবামত কোন নিরেট বস্তু নয়। সেটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে – যেমন হাঁটা বা কথা বলা!
ধর তুমি হাঁটছ।
যদি তুমি হাঁটতে না চাও, তাহ'লে কি ক'রবে?
তুমি কেবল হাঁটা বন্ধ ক'রবে, ব্যাস্!
যদি তুমি কথা বল এবং কথা না ব'লতে চাও, তবে কি ক'রবে?
তুমি কথা বলা বন্ধ ক'রবে এবং নীরব হয়ে থাকবে।
একইভাবে, মনও এক ক্রিয়া। যদি তুমি তাকে ‘করতে’ না চাও, তা কোরো না, ব্যাস্! যদি তুমি হাঁটা, কথা বলা থামাতে পার, তাহ'লে তুমি চিন্তা করা বন্ধ ক'রতে পার না কেন?
কিন্তু আমরা কখনও বিশ্বাস ক'রি না যে আমরা ইচ্ছামত চিন্তাগুলিকে বন্ধ ক'রতে পারি! বিশেষ ক'রে ‘পেশাদারী অন্বেষণকারীরা’ – তারা আসে ও আমায় বলে, ‘না, না, না! আমি বছরের পর বছর চেষ্টা ক'রেছি! মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব!’
দয়া ক'রে বোঝ, মন এক সূক্ষ্ম ক্রিয়া। তুমি সেটাকে ক'রছ। সেটা কি তোমার ভিতরে অন্য কেউ ক'রছে? না! তুমিই সেটা ক'রছ। তুমিই যখন সেটা ক'রছ, তাহ'লে তুমি তোমার চিন্তাধারাকে কেন পরিবর্তিত ক'রতে পার না অথবা তোমার ইচ্ছামত কেন তাকে বন্ধ ক'রতে পার না?
তাই একটু ভিতরে তাকাও। এগিয়ে চলার শৈলীর সামান্য পরিবর্তন দরকার, মনোভাবের একটু বদল প্রয়োজন, প্রতীতির অল্প পরিবর্তন আবশ্যক – ব্যাস্। এই একটি বোধ দ্বারা নিজেকে ক্ষমতাপ্রদান কর।
অনুশীলন
❖ জীবনের যেসব ক্ষেত্রে তুমি নিজেকে সম্পূর্ণরূপে অভিব্যক্ত ক'রতে সংকুচিত বোধ কর সেগুলিকে লিখে ফেল। যেমন, সম্পর্কতা।
❖ তোমার জীবনের এই ক্ষেত্রগুলির জন্য, তোমার চিন্তাসমূহ, বলা শব্দাবলী ও তোমার দ্বারা কৃত কার্যকলাপগুলিকে লেখ।
❖ তোমার জীবনের কোন ক্ষেত্রের জন্য তুমি দায়িত্ব নিচ্ছ না এবং বাইরের পরিস্থিতি সেই ক্ষেত্রকে পরিবর্তিত ক'রে দেবে ব'লে অপেক্ষা ক'রছ, তা শনাক্ত কর।
❖ যে কোন একটি ক্ষেত্রকে বেছে নাও এবং নতুন পরিস্থিতি সৃষ্টি করার জন্য তোমার দায়িত্ব ঘোষণা কর। সেটা ঘটার জন্য কি কি পরিবর্তিত হ'তে হবে তা শনাক্ত কর।
❖ এক সপ্তাহ ধ'রে নিজেকে লক্ষ্য কর এবং তোমার প্রগতি রেকর্ড কর।