KAILASA Library/The Essence of Living Enlightenment/৮ সমৃদ্ধকরণSign in
The Essence of Living Enlightenment

৮ সমৃদ্ধকরণ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

‘আপ্যায়নম্’

(Enriching)

৮.১ সমৃদ্ধকরণ কি?

সমৃদ্ধকরণ হ'ল সম্পূর্ণ্তি ও শ্রদ্ধা সহকারে দায়িত্ব গ্রহণ করা যে তোমার ভিতরে ও আশেপাশে জীবনকে যা সম্প্রসারিত ক'রছে তাদের নিরন্তর সমৃদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

সমৃদ্ধকরণ!

সমস্ত পবিত্র তত্ত্বের মধ্যে সর্বোত্তম তত্ত্ব হ'ল সমৃদ্ধকরণ, কারণ সমৃদ্ধকরণ অন্য তিনটি তত্ত্বে জীবন সঞ্চার করে।

সমৃদ্ধকরণ কি? সেটা হ'ল সম্পূর্ণ্তি, শ্রদ্ধা ও দায়িত্ব থেকে এক ধাপ আগে যাওয়া। সমৃদ্ধকরণ একাই তোমার ভিতরে সম্পূর্ণ্তি, শ্রদ্ধা ও দায়িত্বের অভাবকে দগ্ধ ক'রে ফেলতে পারে, কারণ সমৃদ্ধকরণ অর্থ সবার দায়িত্ব নেওয়া। তার অর্থ সবার সম্পূর্ণ্তি ও শ্রদ্ধার অভাব দূর করার জন্য দায়িত্ব গ্রহণ করা।

সমৃদ্ধকরণ সম্বন্ধে বেশী কিছু বলার নেই, কারণ সমৃদ্ধকরণ একটা ‘করার’ বিষয়! সমৃদ্ধকরণ কোন মতবাদ নয়, সেটা সচেতনভাবে তোমার পছন্দ করা জীবনশৈলীর এক উপায়।

৮.২ আমি কেন অন্যদের সমৃদ্ধ ক’রব?

এটা বুঝে নাও – তুমি কোন জনশূন্য গুহা অথবা বনে বাস কর না!

তুমি অন্য মানুষদের সাথে বাস কর। জীবন তোমার বাইরে ঘটছে।

জীবন তোমার মধ্যে অন্যদের সাথে ঘটছে!

তুমি শত শত মানুষের সাথে জড়িত এবং শত শত মানুষেরা তোমার সাথে জড়িত। স্বভাবত, যখন এত মানুষ তোমার জীবনের সাথে জড়িত, তোমার জীবনে চাওয়া কোন রূপান্তরের জন্য তোমাকে অন্যদের জীবনের সাথে কাজ ক’রতে হবে ও তাদের রূপান্তরের জন্যও তৎপর হ’তে হবে! অন্যথা তুমি হয়ত মাসের পর মাস ব’সে থাকবে ও ধ্যান ক’রবে এবং নিজেকে এক উচ্চস্তরের আনন্দে উন্নীত ক’রবে, কিন্তু যেই মুহূর্তে তুমি ঘরে ফিরে আস, তোমার স্বামী বা স্ত্রী তোমাকে দশ মিনিটের কম সময়ে নীচে নামিয়ে আনবে! দশ মিনিটই যথেষ্ট! একটা চাহনি, একটা শব্দ অথবা ফোনে একটা কথাই যথেষ্ট। কেবল যখন তুমি অন্যদের সমৃদ্ধ করবে, তোমার জীবন প্রকৃত রূপান্তরের মধ্য দিয়ে যাবে।

তুমি এটা জান কি না জান, তুমি প্রতিনিয়ত তোমার পরিবেশের গুণমানগুলিকে আত্মভূত ক’রছ। তোমার চারপাশে সবার সাথে তুমি কিছু তরঙ্গ আদানপ্রদান ক’রছ। তাই যদি তুমি ধনী হ’তে ইচ্ছা কর, তুমি হয় ধনী লোকেদের সংসর্গে থাক অথবা তোমার সংসর্গে থাকা ব্যক্তিদের ধনী বানাও! যদি স্বাস্থ্যবান হ’তে ইচ্ছা কর, তোমাকে স্বাস্থ্যবান লোকেদের সান্নিধ্যে বাস ক’রতে হবে অথবা তোমার সান্নিধ্যে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যবান তৈরি ক’রতে হবে। একইভাবে, যদি তুমি আধ্যাত্মিক হ’তে চাও, তোমাকে হয় আধ্যাত্মিক মানুষদের সাথে থাকতে হবে অথবা তোমার সাথে থাকা মানুষদের আধ্যাত্মিক বানাতে হবে!

তুমি যখন এই তত্ত্বগুলি নিজে অভ্যাস কর, তুমি কেবল অভ্যাসই ক’রতে থাকবে। কিন্তু তুমি যখন সমৃদ্ধ ক’রছ, তখন সম্পূৰ্তি ও শ্রদ্ধা সহজেই তোমারই এক অংশ হয়ে যায়। তুমি সমৃদ্ধকরণের মধ্যে থাকলে, তুমি তত্ত্বগুলি নিয়ে অনায়াসে বাস ক’রতে শুরু কর। কেবল তখন এই তত্ত্বগুলি তোমার মধ্যে সত্য হয়ে যায়।

নিজের জীবনের সাথে কাজ করার ও তাকে রূপান্তরিত করার ইচ্ছা থাকলে তোমাকে অন্যদের সাথেও কাজ ক’রতে হবে। সমৃদ্ধকরণ অর্থ সবার জন্য দায়িত্ব নেওয়া! যখন তুমি অন্যদের সমৃদ্ধ করা আরম্ভ কর, মহাজগৎ তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তোমার মধ্যে যে আনন্দ ও অনুপ্রেরণা ঘটে, তা আসলে বিশুদ্ধ মহাজাগতিক শক্তি। যদি তুমি মহাজাগতিক শক্তিকে আস্বাদন ক’রতে ইচ্ছা কর, আজ থেকে কেবল অন্যদের সমৃদ্ধ করা শুরু কর।

যখন তুমি অন্যদের সম্পূৰ্তি, শ্রদ্ধা, দায়িত্ব ও সমৃদ্ধকরণের মধ্যে বাস করার জন্য সমৃদ্ধ কর, তোমার কর্ম সহজেই দগ্ধ হয়ে যায়। সেইজন্য হিন্দু প্রথাতে আমাদের এই মহান সত্য এক বিশ্বাস হিসাবে আছে – যদি একজন সন্ন্যাস গ্রহণ করে, তার পরিবারের সাত প্রজন্ম মুক্তি পায়। তোমার পরিবারের একজন সন্ন্যাসী হ’লে সাতপুরুষ মুক্তি পেয়ে যায়!

সন্ন্যাসীর জীবন সমৃদ্ধকরণের জন্য উৎসর্গীকৃত। তাই যখন একজন সন্ন্যাসের সঙ্কল্প গ্রহণ করে, তাঁর সেই সঙ্কল্পের শক্তি এত পুণ্য সৃষ্টি করে এবং তাতে মহাজগৎ থেকে এত আশীর্বাদ বর্ষিত হয় যে তাঁর সাতপুরুষের কর্ম সহজেই ধুয়েমুছে যায়। যখন তুমি অন্যদের সমৃদ্ধ কর, কেবল তোমার নিজের কর্ম নয়, তাদের কর্মও দগ্ধ হয়ে যায়।

অনুশীলন

  1. জীবনের যেসব ক্ষেত্রে তোমার মনে হয় তুমি সমৃদ্ধ নও, সেগুলির একটা তালিকা বানাও।
  1. এই ক্ষেত্রগুলিতে তুমি কি কি উপায়ে অন্যদের সমৃদ্ধ ক’রতে পার তার তালিকা বানাও। প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য কর কিভাবে অন্যদের সমৃদ্ধ ক’রলে নিজেরও সমৃদ্ধকরণ হয়।

৮.৩ সমৃদ্ধকরণ এক দর্পণ

সমৃদ্ধকরণ এক দর্পণের (আয়না) মত, কারণ সেটা তোমার মনকে তোমার সজাগতা সহকারে মেলে ধরে।

বুঝে নাও, মানুষদের মনগুলি পরস্পরের থেকে ভিন্ন নয়! যদিও আমরা প্রত্যেকেই বিশ্বাস ক’রতে ভালবাসি যে আমাদের প্রত্যেকের কষ্টভোগ অসাধারণ ও অতুলনীয়, কিন্তু সত্য হ’ল আমরা প্রায় সবাই একই পাঁচ বা দশটি প্যাটার্ণে (সংস্কার) আটকে আছি! তাই সমাধানও সবার জন্য একই প্রকার।

দৃষ্টান্তস্বরূপ, যদি তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম ক’রছ এবং তুমি তার সমাধান জান কিন্তু তোমার হৃদয় সেটা স্বীকার ক’রছে না, তাহ’লে সেই সমাধান অন্যদের দেওয়া শুরু কর; তোমার হৃদয় সেটাকে গ্রহণ ক’রতে শুরু ক’রবে! অন্যদের সমৃদ্ধ ক’রে তোমার নিজের হৃদয় সেই সত্যগুলিকে আত্মভূত করা শুরু করে।

জীবনকে বোঝ। তোমার জীবন কেবল তোমার নয়! তুমি এটা ইচ্ছা কর কি না কর অথবা এটা বোঝ কি না বোঝ - এটাই সত্য। যতক্ষণ অন্যেরা তোমার জীবনে জড়িত থাকে এবং তুমি অন্যদের জীবনে বিজড়িত থাক, ততক্ষণ এটা সত্য! কেবল যখন তুমি অনবরত নিজেকে ও অন্যদেরকে সমৃদ্ধ করার নির্ণয় নাও, জীবন তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়।

আমাদের একটা খুব ভুল ধারণা আছে, ‘আমাকে এই সত্যটি অভিজ্ঞতা ক’রতে দাও, তারপর আমি অন্যদের সমৃদ্ধকরণ আরম্ভ ক’রব!’ এটা যেন বলা হচ্ছে, ‘আমি আগে ভাল হয়ে যাই, তারপর আমি ওষুধ খাব!’ বোঝ, সমৃদ্ধকরণ, সমৃদ্ধকরণ, সমৃদ্ধকরণ, সমৃদ্ধকরণই নিরাময়! সমৃদ্ধকরণই অভিজ্ঞতা! সমৃদ্ধকরণই প্রক্রিয়া, সমৃদ্ধকরণই পথ এবং লক্ষ্য। সমৃদ্ধকরণ দ্বারাই তুমি অতীতের অপূর্ণতা থেকে মুক্ত হও। সমৃদ্ধকরণই তোমাকে অতীতের অপূর্ণতা থেকে সরিয়ে আনে। সমৃদ্ধকরণই তোমার বৃদ্ধি ঘটায়।

অনুশীলন

  1. যে সমস্ত ক্ষেত্রে তুমি অন্যদের সমৃদ্ধ করার জন্য দেরী ক’রছ কারণ তুমি তোমার নিজের রূপান্তরের অপেক্ষায় আছ, সেগুলির একটা তালিকা বানিয়ে লিখে ফেল।
  1. প্রতিটি ঘটনার ক্ষেত্রে অন্যদের সমৃদ্ধ বানাবার জন্য কিভাবে দায়িত্ব নেওয়া যায়, তা বার কর।

৮.৪ সঠিক প্রতীতি বাছাই কর

শ্রবণ কর!

যখন তুমি তোমার সমস্যাগুলিকে মুছে ফেলতে সচেষ্ট হও, সেটা হয়ে যায় এক জীবনভোর সংগ্রাম এবং সেটা আসলে কখনও সফল হয় না। কিন্তু যখন তোমার সমস্যাগুলি তোমাকে ফেলে দেয়, সেটা মঙ্গলকর!

আমাদের সমস্যাগুলি আমাদের ফেলে দিক – সেটাকে কিভাবে ঘটানো যায়?

সত্য হ'ল, তুমি তা পার না!

তুমি কেবল সেগুলিকে অতিক্রম ক'রে বৃদ্ধি পেতে পার এবং সেগুলি নিজে থেকেই সরে যাবে।

এই উদাহরণটি বোঝ : ধর, তুমি কোন শিশুর থেকে একটা খেলনা জোর ক'রে নিয়ে নেবার চেষ্টা ক'রছ, শিশুটি কাঁদবে ও চীৎকার ক'রবে, কারণ সে ভাবে তার সমস্ত জীবন ছিনিয়ে নেওয়া হচ্ছে! শিশুর বিশ্বে সেই মুহূর্তে কেবল খেলনাটি বিদ্যমান। কিন্তু সেই শিশু বড় হ'লে খেলনাটিকে ছাড়িয়ে যায় এবং খেলনাটিও তাকে আপনা আপনি ছেড়ে দেবে! সেটি তার জীবন থেকে সহজেই সরে যাবে। একইভাবে সমৃদ্ধকরণ সহজেই তোমার ক্ষুদ্রতর পরিচিতি ও তার অপূর্ণতাগুলিকে অতিক্রম ক'রে তোমায় সম্প্রসারিত করে।

তোমার জীবনে প্রতিটি মুহূর্তে তুমি সম্প্রসারণকে বেছে নিতে পার। তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ নির্ণয়গুলি নেবার সময় তোমার কাছে বন্ধনের প্রতীতি অথবা মুক্তির প্রতীতির মধ্যে একটিকে বেছে নেবার সুযোগ থাকে। তোমার মদ্যপানের সমস্যা বা তোমার বিষণ্ণতা বা তোমার সম্পর্কতার দ্বন্দ্ব – এগুলি নিয়ে সংগ্রাম চালিয়ে যাবার পছন্দ তোমার কাছে আছে – অথবা তুমি এগুলিকে অতিক্রম ক'রে বেড়ে উঠতে পার, যাতে সেগুলি তোমাকে ছেড়ে দিয়ে চ'লে যায়। মুক্তির প্রতীতি, যেটা তোমাকে ও অন্যদের সমৃদ্ধ ক'রে, তাকে পছন্দ করাই জীবনের সঠিক বুদ্ধিমত্তা।

শ্রবণ কর! তোমার জীবনের সমস্ত পরিতাপ হ'ল অতীতের এমন সব পরিস্থিতি যেগুলি সম্পর্কে তুমি অনুভব কর যে তুমি নিজেকে নিজের চরম সম্ভাবনা অনুসারে প্রসারিত কর নি! যখনই তুমি কোন কিছুর জন্য পরিতাপ কর, তার অর্থ তুমি জান যে শ্রদ্ধার চরমে অধিষ্ঠিত হয়ে তুমি কার্য কর নি। আর যদি তুমি বৃদ্ধ বয়সে আক্ষেপগুলিকে বহন কর, তার অর্থ তোমার জীবন ব্যর্থ। আমি তোমাদের বলি – অন্যদের সমৃদ্ধ করা হ'ল একমাত্র উপায় যাতে তুমি অনুভব ক'রবে যে তোমার জীবন সফল হয়েছে, কারণ সমৃদ্ধকরণ তোমাকে তোমার সীমিত পরিচিতি ছাড়িয়ে সম্প্রসারিত করে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্তরে, যখনই তুমি অন্যদের সমৃদ্ধ কর, জীবন তোমাকে সমৃদ্ধ করে!

নিবিষ্টভাবে অবলোকন

❖ তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার জীবনের সেই অংশের ওপরে তোমার প্রতীতির ফল। জীবন তোমাকে যাই দিক না কেন, তোমার ভবিষ্যতের অভিজ্ঞতাগুলিকে চালিত ক'রে তোমার অভিজ্ঞতাই তোমার প্রতীতি হয়ে যায়।

❖ প্রতীতি তোমাকে মুক্ত করার অথবা বন্ধনে রাখার ক্ষমতা রাখে।

❖ বন্ধন-প্রতীতি তোমাকে বাইরের কারণের ওপরে ভিত্তি ক'রে নির্ণয় নেবার বা কার্য করার দিকে চালিত করে। ❖ মুক্তি-প্রতীতি তোমাকে 'তুমি'-র ওপরে ভিত্তি

ক'রে জীবনের প্রতি সাড়া দিতে সহায়তা করে।

৮.৫ সমৃদ্ধকরণ এক নিরাময় শক্তি

সমৃদ্ধকরণের মত অন্য কোন দর্শন এত তাৎক্ষণিক নয়। আর কোন দর্শন সমৃদ্ধকরণের চেয়ে বেশী তাৎক্ষণিক, আরও ফলপ্রসূ ও আরও শক্তিশালী নয়।

যদি তোমার কোন অসুস্থতা থাকে, নিজের নিরাময়ের জন্য তোমার চারপাশে সবাইকে সমৃদ্ধ করা আরম্ভ কর! তাতে তোমার বিস্মৃত অংশগুলি সমৃদ্ধ হবে। অসুস্থতা তোমার কিছু অংশকে বিস্মৃত হওয়া বা সেগুলিকে অস্বীকার করা ছাড় আর কিছুই নয়। তাই কোন অসুস্থতা থেকে আরোগ্যলাভ করার জন্য সহজ পদ্ধতি হ'ল তোমার জীবনের সবাইকে সমৃদ্ধ করা – বিশেষ ক'রে যারা তোমাকে শ্রবণ করে না, যারা তোমার কথা স্বীকার করে না!

এটা কোন রসিকতা নয়! তোমার ভিতরে অভিজ্ঞতা করা বিযুক্তি এবং তোমার বাইরে অভিজ্ঞতা করা বিযুক্তি পৃথক নয়! উভয়ই কেবল পরস্পরের প্রতিফলন। তোমার থেকে বিযুক্ত হওয়া অংশই তোমার দেহের অসুস্থ অংশ, সেটা তোমাকে শ্রবণ করা বন্ধ ক'রেছে। যে সকল মানুষের থেকে তুমি বিযুক্ত হয়েছ, যখন তাদের সাথে পূর্ণত্ব কর ও তাদের সমৃদ্ধ কর, তখন তোমার ভিতরের একই বিযুক্তিরও নিরাময় ঘটে।

বিশেষ ক'রে যে সব দুরারোগ্য ব্যাধির সাথে তুমি লড়াই ক'রছ, যে ব্যাধিগুলির নিরাময় হচ্ছে না, এটা বুঝে নাও যে তুমি জীবনের থেকে এক গভীর বিযুক্তিতে ভুগছ। সমৃদ্ধকরণ তোমাকে জীবনের সাথে পুনরায় সংযুক্ত করে। তা অসুস্থ অংশে জীবনীশক্তি পুনরায় সঞ্চালিত করে।

আর কেবল শারীরিক অসুস্থতাই নয় – সমৃদ্ধকরণ তোমাকে বিষণ্ণতা, নিশ্চেষ্টতা ও তোমার সমস্ত মানসিক সমস্যাগুলি থেকে তোমায় বার ক'রে নিয়ে আসতে পারে। কারণ তোমার মনের যে অংশ তোমার সাথে সংগ্রাম করে এবং সকালে ঘুম থেকে উঠতে অস্বীকার করে, সেটি বাইরের সেই লোকেদের মন থেকে আলাদা নয় যাদের সাথে তুমি দ্বন্দ্ব অভিজ্ঞতা ক'রছ। তোমার ভিতরে অথবা তোমার বাইরে – সেটা একই মন!

একইভাবে যদি তোমার সম্পর্কতার সমস্যা থাকে, যদি তোমার ব্যবসায়ে বিনিয়োগকারীরা তোমায় বিশ্বাস না করে, যদি তোমার বস তোমায় ছুটি না দেয়, যদি তোমার শিক্ষক তোমাকে ভাল গ্রেড না দেয় – অন্যদের সাথে তোমার যাই সমস্যা থাকুক না কেন, তোমার দেহ বা মনের যে অংশটি তোমাকে শ্রবণ ক'রছে না তার ওপরে মনোযোগ দিয়ে তুমি এসবের সমাধান ক'রতে পার। সেই অংশের সাথে পূর্ণত্ব কর, সেই অংশকে সমৃদ্ধ কর এবং দেখবে যে তোমার সম্পর্ক পরিবর্তিত হচ্ছে।

আসলে তোমার ভিতরের মনের চেয়ে তোমার বাইরের মনগুলির ওপরে কাজ করা সহজতর! তাই সেভাবেই শুরু কর। অনবরত অন্যদের সমৃদ্ধ কর এবং নিজেকে সমৃদ্ধ কর। দেখবে কেবল সমৃদ্ধকরণের মাধ্যমে তোমার দুরারোগ্য ব্যাধিগুলিরও নিরাময় হতে পারে।

অনুশীলন

  1. পাঁচটি এমন সম্পর্কতা তালিকাভুক্ত কর যেখানে তুমি দ্বন্দ্বের মুখোমুখি হচ্ছ
  1. সেই সম্পর্কতাগুলিকে কিভাবে পাঁচভাবে তুমি সমৃদ্ধ ক'রতে পার তা লেখ। যতক্ষণ অন্যেরা তোমার দ্বারা সমৃদ্ধ হয়েছে ব'লে অনুভব না করে, তাদের ওপরে হাল না ছেড়ে

দেবার জন্য সঙ্কল্পবদ্ধ হও।

৮.৬ তোমার কল্পনামাফিক তুমি পৃথক নও

শ্রবণ কর! যতক্ষণ তুমি নিজের ও অন্যদের মধ্যে এক বিভেদ দ্যাখ, তুমি কখনও তাদের সমৃদ্ধ ক'রতে পারবে না।

তোমার সাধারণ ভালবাসা বা বন্ধুত্ব এই প্রকার। আমরা প্রথমে তোমার ও অন্য ব্যক্তিটির মধ্যে দেখি একটা ব্যবধান, একটা বিচ্ছিন্নাবস্থা, একটা পার্থক্য এবং তারপর আমরা সেই বিভেদকে ভালবাসা দ্বারা যুক্ত করার জন্য সংগ্রাম করি। এটাই সবচেয়ে বড় বোকামি! তুমি প্রথমে একটা বিভেদ সৃষ্টি কর, যে বিভেদ কখনও ছিলই না এবং তারপর সেটাকে জুড়ে দেবার জন্য পরিশ্রম কর।

অদ্বৈত হ'ল হিন্দুদের চরম দর্শন। এটাই সবচেয়ে ব্যবহারিক বিশ্ব-ধারণা! দয়া ক'রে বোঝ – তুমি বিশ্বাস কর কি না কর, বোঝ কি না বোঝ, তুমি অন্যদের থেকে আলাদা নও! কেবল শারীরিক স্তরে তুমি অন্যদের থেকে পৃথক, কিন্তু তুমি যতই গভীরে যাও, তুমি দেখবে যে দূরত্ব কমছে, পার্থক্য মিটে যাচ্ছে।

দৃষ্টান্তস্বরূপ, শারীরিক স্তরে তুমি অন্যদের থেকে পৃথক। নষ্ট খাবার খেলে কেবল তুমি অসুস্থ হও, কারণ স্থূল শরীরের সীমা খুবই সুস্পষ্ট। কিন্তু যদি তোমার সর্দি হয় (বা অন্য কোন বায়ু দ্বারা বহন করা রোগ), তোমার চারপাশের অন্যেরাও অসুস্থ হয়ে যেতে পারে। আর তুমি যদি নকারাত্মক স্পন্দন ছড়াতে থাক ও অনেক দূরে অবস্থিত কোন ব্যক্তির সাথে প্রতিক্রিয়া কর, সেই ব্যক্তি তাতে প্রভাবিত হয়ে যাবে! সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় চ'লে গেলে তোমার ও অন্যদের মধ্যে বিভেদ কমতে থাকে। সবশেষে, চৈতন্যের স্তরে, সবই এক!

অন্যদের সাথে সমস্ত দ্বন্দ্বের উদয় হয় কেবল এই সত্যটি সম্বন্ধে সজাগ না হবার কারণে। আসলে তোমার দেহের বেদনাদায়ক অংশগুলি যেভাবে তোমার বিস্মৃত অংশসকল, একইভাবে তোমার বেদনাপূর্ণ সম্পর্কতাগুলিও কেবল তোমার বিস্মৃত অংশসকল!

এটা কেবল চিন্তন করার জন্য কোন দর্শন নয়। এটা তোমার সমস্ত সম্পর্কতাগুলিতে দ্বন্দ্বগুলির জন্য এক তাৎক্ষণিক সমাধান। তাই এটাকে আজই চেষ্টা কর! যদি তুমি ও তোমার স্ত্রীর (বা স্বামী) মধ্যে বিভেদ হটাতে চাও, অদ্বৈত প্রয়োগ কর! যদি তোমার ভাইয়ের কাছ থেকে সাহায্যের দরকার, অদ্বৈত প্রয়োগ কর। যদি চাও যে তোমার বস্ তোমার ওপরে আস্থা রাখুক, অদ্বৈত প্রয়োগ কর। দেখবে যে তোমার অবহেলিত ও বিস্মৃত অংশগুলি, যা অন্যদের মধ্যে আছে, সেগুলি সমৃদ্ধকরণ হবে।

সমৃদ্ধকরণ হ'ল অলৌকিকতার জন্য এক পরিকল্পনা! সবকিছু তোমারই অংশ – এই সত্যকে নিরন্তর অভিজ্ঞতা করার জন্য ও এই সত্যের সাথে তোমার সত্যকে জাগ্রত রাখার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হ'ল সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ নিশ্চিত করে যে তোমার অন্তরের সত্য ঘুমিয়ে পড়বে না এবং তোমার কোন অংশকে ভুলে যাবে না বা অস্বীকার ক'রবে না!

তোমার জীবনে অন্যদের অন্তর জাগরণের জন্য সংকল্পবদ্ধ থাকলে তোমার নিজের অন্তর জাগরণ নিশ্চিত হয়। জীবনমুক্ত সত্যগণ জীবনমুক্ত হয়েছেন কারণ তাঁরা উঠে দাঁড়ান ও অবিশ্রাম তাঁদের আশেপাশে সত্যদের অন্তর জাগরণের কারণ হন। অবতারেৱা অবতার হয়েছেন কারণ তাঁরা তাঁদের চারপাশে অবতার তৈরি করার জন্য অবিশ্রাম কার্য ক'রেছেন!

অনুশীলন

  1. তোমার জীবনের সর্বোচ্চ পাঁচটি সম্পর্কতা তালিকাভুক্ত কর। এই সম্পর্কতাগুলির প্রতিটির কোন অভিমুখকে তুমি সমৃদ্ধ ক'রতে ইচ্ছা কর তা লিখে ফেল, যেমন, তুমি হয়ত প্রত্যাশা কর যে তোমার প্রিয়জনেরা তোমাকে আরও সময় দিক।
  1. অযত্নে রাখা তোমার কোন অংশ সমৃদ্ধ হবার জন্য প্রতীক্ষা ক'রছে তা খুঁজে বার কর, যেমন, আগের ক্ষেত্রে, তোমার হয়ত এমন কোন অংশ আছে যা অনবরত মনোযোগ আকর্ষণ ক'রতে চাইছে।
  1. তোমার সেই অযত্নের অংশটির সাথে পূর্ণত্ব কর। তোমার সেই অযত্নে রাখা অংশটিকে সমৃদ্ধ করার জন্য তুমি কিভাবে দায়িত্ব নিতে পার তা অন্বেষণ কর।

৮.৭ তোমার মধ্য দিয়ে জীবনকে প্রবাহিত হ'তে দাও

তুমি কি ভাব যে জীবন অনিরপেক্ষ?

মানুষকে বিশ্বাস ক'রতে তোমার কি সময় লাগে?

তুমি কি শোষিত হবে ব'লে ভয়ে আছ?

ভয় হ'ল সবচেয়ে খারাপ ক্যান্সার যা আমাদের নিজেদেরকে ও অন্যদেরকে সম্প্রসারিত ও সমৃদ্ধ ক'রতে বাধা প্রদান করে।

দয়া ক'রে বোঝ, নিজের সম্বন্ধে ও জীবন সম্বন্ধে অপর্যাপ্ত প্রতীতি বহন করাই ভয়। যদি তুমি অনুভব কর যে জীবন তোমাকে শোষণ ক'রছে, সেটা যে তোমার কেবল জীবন সম্বন্ধে ভুল প্রতীতি তা নয়, সেটা তোমার 'তুমি' সম্বন্ধেও একটা ভুল প্রতীতি।

জীবন থেকে অসংযুক্ত অনুভব করা এবং অন্যদের কাছে শক্তিহীন অনুভব করা হ'ল স্বার্থপরতা – কারণ সেটার উদয় হয় খুবই গভীরের আত্মকেন্দ্রিকতা থেকে, তোমার নিজের সম্বন্ধে ও জীবন সম্বন্ধে সীমিত প্রতীতি থেকে। সত্য হ'ল, তোমার কল্পনা মত তুমি অন্যদের থেকে আলাদা নও। তাই যেকোন ধারণা যা তোমাকে তোমার সীমিত পরিচিতি থেকে সম্প্রসারিত হ'তে বাধা প্রদান করে, তা হ'ল স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা।

সেই একটা ভুল প্রতীতি অথবা অপর্যাপ্ত প্রতীতি যেন তোমার শরীরের একটি ক্যান্সারের কোষ, কিন্তু তুমি তোমার সমস্ত শক্তি সেই কোষের বৃদ্ধির জন্য প্রয়োগ কর! তাহ'লে কি হবে? যদি তুমি সেই অপর্যাপ্ত প্রতীতিকে পালন করাতে থাক, তুমি আত্মসংহারক হয়ে যাও। তুমি যেভাবে হাঁট, কথা বল, জীবনযাপন কর, চিন্তা কর – সবকিছু দূষিত হয়ে যায়!

যে আত্মকেন্দ্রিকতা পূর্ণতা থেকে হয়, জীবনমুক্তি থেকে হয় অথবা এই বোধ থেকে হয় যে তুমিই সবকিছুর উৎস, সেটা পৃথক। একবার যদি তুমি বোঝ যে তোমার ভিতরে ও চারপাশে ঘটা সবকিছুর উৎস তুমিই, তাহ'লে ব্যক্তিগত আত্মকেন্দ্রিকতা বিদ্যমান থাকার কোন জায়গাই থাকে না। সবাইকে নিজের মধ্যে অনুভব করা এবং তারপর আত্মকেন্দ্রিক হওয়া হ'ল চরম সমৃদ্ধকরণ!

কিন্তু দুর্ভাগ্যবশত তোমার আত্মকেন্দ্রিকতা গভীর ভয় ও অপূর্ণতা থেকে আসে। তুমি তাকে যতই উৎসাহিত কর,

সেটা ততই শক্তিশালী হয়ে ওঠে – আর যতই সেটা শক্তিশালী হয়, তোমার চিন্তাগুলি আরও বেশী ক'রে আত্মকেন্দ্রিকতার ওপরে ভিত্তি করে ঘটে। এটা একটা দুষ্টচক্র!

এই দুষ্টচক্র থেকে তুমি কেবল সমৃদ্ধকরণের মাধ্যমে বার হ'তে পার। যখন তুমি সমৃদ্ধকরণ শুরু কর, তোমার ভয়, অপূর্ণতা এবং আত্মকেন্দ্রিকতা স্বতঃস্ফূর্তভাবে ধুয়েমুছে যাবে, কারণ সমৃদ্ধকরণ তোমাকে তোমার সম্প্রসারিত সত্তার কাছে খুলে ধরে, তোমার বৃহত্তর সত্তার কাছে উন্মুক্ত করে।

সক্রিয়ভাবে সমৃদ্ধকরণের অর্থ দুটি জিনিষ :

  1. এক পূর্ণতার আকাশে বিদ্যমান থাকা।
  1. সম্ভাব্য সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিষ দ্বারা অন্যদের সমৃদ্ধ করা! তোমার জীবনে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিষ, সেই একই জিনিষ অন্যদের জন্য করা!

অভ্যাস

  1. তোমার জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জিনিষ সুসম্পন্ন ক'রেছ তা স্মরণ কর, যথা, পরীক্ষা দেওয়া, চাকরির ইন্টারভিউ, কোন প্রতিযোগিতা বা অংকের একটা সমীকরণ সমাধান করা।
  1. তুমি কিভাবে অন্যদের এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সমৃদ্ধ ক'রতে পার তার পাঁচটি উপায় তালিকাভুক্ত কর। তাদের জন্য দায়িত্ব নাও এবং তোমার নিজের চ্যালেঞ্জ অতিক্রম করার সময় যেভাবে ঐকান্তিক ছিলে সেই প্রকার হও।

৮.৮ তোমার সম্পর্কতাগুলির সমৃদ্ধকরণ

এক প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রথম দিনে এক শিক্ষক সমস্ত ছাত্রদের পিতামাতাদের এই বার্তা পাঠায় : 'স্কুলে কি কি ঘটে ব'লে আপনার সন্তান আপনাদের বর্ণনা করে, যদি তা পুরো বিশ্বাস ক'রবেন না ব'লে আপনারা প্রতিজ্ঞা করেন, তাহ'লে আমিও আপনাদের ঘরে কি কি ঘটে ব'লে আপনার সন্তান বর্ণনা করে, তা বিশ্বাস ক'রব না!'

যদি তুমি চাও যে তোমার ব্যবসায়ে বিনিয়োগকারীরা তোমাকে সমৃদ্ধ ক'রবে, তোমাকে অবশ্যই সেই বিনিয়োগকারীদের সমৃদ্ধ ক'রতে হবে। যদি তুমি চাও যে তোমার শিক্ষকেরা তোমাকে সমৃদ্ধ ক'রবে, তোমাকে প্রথমে তোমার শিক্ষকদের সমৃদ্ধ ক'রতে হবে। দুর্ভাগ্যবশত আধুনিক কালে শিক্ষক-ছাত্র সম্পর্ক সবচেয়ে খারাপ সম্পর্ক। ছাত্ররা শিক্ষকের কথা বিশ্বাস করে না, আবার শিক্ষকও ছাত্রের কথা বিশ্বাস করে না। সেইজন্য তুমি যা শেখ তা বিশ্বাস কর না, আবার জ্ঞানও বিশ্বাস করে না তুমি সেই জ্ঞানের শিক্ষা নিতে পারবে!

শ্রবণ কর : জ্ঞানকে বিশ্বাস ক'রতে হবে যে তুমি সেই জ্ঞানের চ্যানেল হবে। কেবল তখন জ্ঞান তোমার কাছে আরও গভীর রহস্য উন্মোচিত করবে। তোমার জীবন দ্বারা তোমাকে দেখাতে হবে যে তুমি বিশ্বাসের পাত্র, যে তুমি সেই জ্ঞানকে বহন ক'রবে। কেবল তখনই সে তার গভীরতর রহস্য তোমার কাছে প্রকাশ ক'রবে।

নিবিষ্টভাবে অবলোকন

জ্ঞানের বিশ্বাস হওয়া প্রয়োজন যে তুমি সেই জ্ঞানের এক চ্যানেল হবে! কেবল তখনই জ্ঞান তোমার কাছে তার গভীরতর রহস্য প্রকাশ ক'রবে।

৮.১ তোমার জীবন তোমার আশেপাশে সমস্ত জীবনের মতই মহান

একটা ছোট গল্প :

একজন অল্পবয়স্ক তার পিতার কাছে যায় ও বলে, ‘বাবা, আমি পাশের বাড়ীর একটা সুন্দর মেয়েকে প্রেম করি এবং আমি তাকে প্রস্তাব ক’রতে যাচ্ছি!’

বাবা সাথে সাথে বলে, ‘না না! তুমি তা ক’রতে পার না!’

কিন্তু কেন?’, ছেলে জিজ্ঞাসা করে।

‘কারণ সে তোমার সৎবোন!’, বাবা উত্তর দেয়।

ছেলে সেটা শুনে হতভম্ব হয়ে গেল, কিন্তু সে বাবার কথা মানল।

এক মাস পরে, সে আবার বাবার কাছে আসে ও বলে, ‘বাবা, আমাদের পিছনের বাড়ির মেয়েটাকে নিশ্চয় দেখেছ? আমি তার সাথে ডেট করার পরিকল্পনা করছি।’

বাবা আবার চীৎকার ক’রে বলল, ‘তা ক’রবে না! সে তোমার সৎবোন! আর তোমার মাকে একথা বলবে না!’

ছেলে বাবার ওপরে প্রায় পাগল হয়ে গেল, কিন্তু সে তার কথা শুনে চুপচাপ থাকল।

তৃতীয়বার ছেলেটি আরেকটা মেয়েকে দেখল ও বাবাকে তার সম্বন্ধে বলল। এবারও বাবা একই কথা বলে।

এবারে ছেলে অতিষ্ট হয়ে উঠল এবং শিগগীর মাকে সব কথা ব’লে দিল।

ছেলে বলে, ‘দ্যাখ বাবা কি ক’রেছে! সে তো তোমার জীবনকে নষ্ট ক’রেছে, আর এখন আমার জীবনকে নষ্ট ক’রতে চায়। যে মেয়েই আমি দেখি না কেন, বাবা বলে সে আমার সৎবোন!’

মা বলে, ‘ভেবো না সোনা। তুমি এই তিনটি মেয়ের মধ্যে যেকোন একটিকে বিয়ে ক’রতে পার, কারণ উনি তোমার বাবা নন!’

কখনও ভেবো না যে তোমার জীবন সুন্দর হবে যখন তোমার আশেপাশের লোকেরা সম্পূৰ্তি ও শ্রদ্ধা ছাড়াই বসবাস ক’রছে! কোন পূর্ণতা, কোন পরিতৃপ্তি, কোন সফলতা তোমার জীবনে তখনই সম্ভব যখন তোমার জীবনের মানুষেরাও এই তত্ত্বগুলি সহকারে বাস করে।

বোঝ, তুমি তোমার অনেক মাত্রাগুলির সমগ্রতা। তুমি এক পিতা, এক বন্ধু, এক স্বামী, এক পুত্র, এক বস্। তোমার জীবনের সমস্ত মানুষেরা তোমার একেকটি মাত্রায় অবদান করে। কেবল যখন তোমার সমস্ত মাত্রাগুলি ও প্রতিশ্রুতিগুলি পূর্ণ হয় ও সেগুলিকে মান্য করা হয়, তুমি পরিতৃপ্তি অভিজ্ঞতা ক’রতে পার। সেগুলি পূর্ণ হ’লে, তুমিও আপনা আপনি পূর্ণ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, তুমি তোমার স্বামী বা স্ত্রীকে কতটা সমৃদ্ধ ক’রতে পার, তার ওপরে তোমার বিবাহের সফলতা নির্ভর করে। তুমি নিজে সম্পূৰ্তি ও শ্রদ্ধা সহকারে বাস ক’রলেও তোমার বিবাহ সফল হবে না যদি না তোমার স্বামী বা স্ত্রীও সেই তত্ত্বগুলি সহকারে বাস করে! কেবল তখনই তুমি অভিজ্ঞতা ক’রবে প্রশান্ত সচেতনতা।

সুবিধামত তুমি ভুলে যাও যে জীবন তোমার জন্য অন্যদের সাথে ক’রে ঘটছে! যখন তুমি দায়িত্ব অস্বীকার কর, তুমি তোমার জীবনে লোকেদের অবধারিত ব’লে গণ্য ক’রছ। তুমি ভাবছ তোমার ভাইকে এক ভাইয়ের মত ব্যবহার ক’রতে হবে, তোমার পিতাকে এক পিতার মত ব্যবহার ক’রতে হবে, তোমার বন্ধুকে এক বন্ধুর মত ব্যবহার ক’রতে হবে, তোমার পুত্রকে এক পুত্রের মত ব্যবহার ক’রতে হবে, ছাত্রকে ছাত্রের মত ব্যবহার ক’রতে হবে, তোমার শিক্ষককে এক শিক্ষকের মত ব্যবহার ক’রতে হবে এবং তোমার গুরুকে এক গুরুর মত ব্যবহার ক’রতে হবে – কিন্তু সেই সম্পর্কতায় তোমার ভূমিকা পরিপূরণ করার জন্য তুমি দায়িত্ব নাও না।

কেন এক শিক্ষক শিক্ষকের মত ব্যবহার ক’রবে যদি ছাত্র শিক্ষককে সমৃদ্ধ করার দায়িত্ব না নেয়? শ্রবণ কর! যখন তুমি শিক্ষককে সমৃদ্ধ কর না, তুমি শিক্ষকের থেকে যা পাও তা তোমার জন্য ব্যবহার্য্য হবে না। যখন তুমি জীবনকে সমৃদ্ধ ক’রবে, তুমি নিরন্তর জীবন দ্বারা সমৃদ্ধ হবে।

তাই অন্যদের সমৃদ্ধকরণ তোমার নিজের জীবনকে সমৃদ্ধ করার এক সরাসরি উপায়। অন্যদের তুমি যাই সমৃদ্ধ কর, তা তোমার কাছে আরও বেশী সমৃদ্ধি নিয়ে ফিরে আসবে।

নিবিষ্টভাবে অবলোকন

তোমার জীবনের প্রত্যেক ব্যক্তি তোমার একেকটি মাত্রাতে অবদান করে। কেবল যখন সেগুলি পূর্ণ হয়, তুমি আপনা আপনি পূর্ণ হয়ে যাবে।

৮.১০ জীবন সমৃদ্ধকরণের জন্য (L.I.F.E. – Life is for Enriching)

সমৃদ্ধকরণ জীবনের গঠনপ্রকৃতি। একবার তুমি জীবনের গঠনপ্রকৃতি জেনে গেলে, তুমি যে কোন জিনিষ ঘটাতে পার।

মহাবিশ্বের সমভাব সমাজের নিম্নতম ধাপের ওপরে ভিত্তি ক’রে হয় না, সেটা হয় সর্বোচ্চ ধাপের ওপরে ভিত্তি ক’রে! এটা বুঝে নাও যে মহাবিশ্বের সাম্য কমিউনিস্টদের সাম্য থেকে আলাদা। সমাজের সবচেয়ে নীচের সদস্যের স্তরে সবাইকে নামিয়ে কমিউনিস্টরা সাম্য বজায় রাখে। আর মহাবিশ্ব সবাইকে সর্বোত্তম স্তরে উন্নীত ক’রে সাম্য বজায় রাখে।

কমিউনিস্টরাও সাম্য চায়, কিন্তু তারা সবচেয়ে নীচের ধাপে ব’সে বলে, ‘তোমার আছে, আমার নেই। তুমি আমার স্তরে নেমে আস না কেন? তাহ’লে আমরা সমান হব।’ নির্ধনদের সাহায্য করার সঠিক উপায় হ’ল তাদের শিক্ষা দেবার ও সমৃদ্ধ করার দায়িত্ব নেওয়া, সবাইকে নীচে একই স্তরে টেনে নামিয়ে আনা নয়!

আমি তোমাদের বলি, জীবনের প্রতিটি মাত্রায় সর্বোত্তম অবস্থায় বাস ক’রলেই তো জীবন সার্থক।

যখন সমৃদ্ধকরণ তোমার বুদ্ধিমত্তার মাধ্যমে অভিব্যক্ত হয়, সেটা হয়ে যায় সহানুভূতি (empathy), যার অর্থ অপরকে আপন ক’রে সে যা অনুভব করে তা অনুভব করা। তুমি এক হয়ে যাবার আকাশে পৌঁছে যাও। যখন তা তোমার হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়, সেটা হ’ল ঈশ্বরত্বের আকাশ, অধিনায়কতার চৈতন্যের আকাশ। যখন সমৃদ্ধকরণ তোমার সত্তা থেকে প্রকাশিত হয়, সেটা হ’ল জীবনমুক্তির চরম আকাশ, যাকে অবতারত্ব বলা যায়।

যখন তুমি সম্পূর্ণি ও শ্রদ্ধার সর্বোচ্চ স্থান অর্জন কর, তুমি পরম শিক্ষক হয়ে যাও। যখন তুমি দায়িত্বশীলতার চরম শীর্ষে পৌঁছে যাও, তুমি এক শক্তিশালী জীবনমুক্ত সত্তা হয়ে যাও। যখন তুমি সমৃদ্ধকরণের শীর্ষে চ’লে যাও, তুমি এক শক্তিশালী দেবতা, এক অবতার হয়ে যাও! আমি তোমাদের বলি, সমৃদ্ধকরণই আমাকে অবতার তৈরি ক’রেছে। সম্পূর্ণি

আমাকে সাতোরি (জীবনমুক্তির ঝলক) পাইয়েছে, শ্রদ্ধা আমাকে জীবনমুক্তির পরম অভিজ্ঞতা প্রদান করিয়েছে, দায়িত্ব আমাকে এক গুরু বানিয়েছে, কিন্তু সমৃদ্ধকরণ আমায় এক অবতারপুরুষ তৈরি ক'রেছে।

অনুশীলন

এমন তিনজনকে খুঁজে বার কর যাদের সাথে অতীতে তুমি দ্বন্দ্ব অভিজ্ঞতা ক'রেছ। আজ চার তত্ত্বের জ্ঞান সহ তাদের সমৃদ্ধ কর এবং লক্ষ্য কর এতে কিভাবে তাদের জীবন রূপান্তরিত হয়।

৮.১১ জীবনকে ফিরিয়ে দেওয়া

ভগবৎ গীতায় একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হয়েছে :

ইষ্টান্ ভোগান্ হি বো দেবা, দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ।
তৈর্ দত্তান্ অপ্রদায়ৈভ্যো, যো ভুঙ্ক্তে স্তেন এব সঃ ।।

“নিঃস্বার্থ সেবায় তৃপ্ত হয়ে দিব্য সত্তাগণ অবশ্যই তোমাকে জীবনের আবশ্যক জিনিষগুলি দিয়ে পুরস্কৃত করেন। যে ব্যক্তি এই দিব্য সত্তাগণকে কোন কিছু অর্পণ না ক'রেই তাঁদের প্রদত্ত জিনিষগুলিকে উপভোগ করে, সে অবশ্যই এক তস্কর।”

এই শ্লোকটি সুন্দরভাবে ব্যাখ্যা করে কিভাবে সমৃদ্ধকরণ বিনা তুমি কিছু গ্রহণ ক'রলে তা চুরি করার কাজ হয়ে যায়। যদি তুমি যজ্ঞের প্রথা সম্পন্ন না কর এবং দৈবশক্তিকে যা পার তা ফিরিয়ে না দাও, তুমি এক তস্করই বটে! যখন কৃষ্ণ নিঃস্বার্থ সেবার কথা বলেন, তিনি কেবল আগুনে আহুতি অর্পণ করার কথা ব'লছেন না; তিনি সঠিক কার্য করার কথা ব'লছেন।

দৃষ্টান্তস্বরূপ, যদি তোমাকে একটি গাছ কাটতে হয়, তোমার পরিবেশকে সমৃদ্ধ করার জন্য তুমি কমপক্ষে পাঁচটি বৃক্ষ রোপণ কর। যদি তুমি নদী থেকে জল নাও, নিশ্চিত কর যে জলকে বিশোধিত করা হবে এবং সেই জলকে পুনর্ব্যবহৃত করা হবে ও নদীতে ফিরিয়ে দেওয়া হবে। উৎসকে অনবরত সমৃদ্ধ করা এবং পরের প্রজন্মের জন্য তাকে সজীব রাখাই আসল যজ্ঞ। এমন কোন কিছুকে স্পর্শ ক'রবে না যা প্রতিস্থাপনীয় নয়। শক্তির যে উৎস নবায়নযোগ্য নয়, তা ব্যবহার কোরো না। কেবল নবায়নযোগ্য উৎসের শক্তি ব্যবহার কর। সেটাই যজ্ঞ, সেটাই সমৃদ্ধকরণ।

কৃষ্ণ একদম স্পষ্ট – যদি তুমি সমৃদ্ধকরণ না ক'রছ, কেবল গ্রহণ ক'রছ ও উপভোগ ক'রছ, তুমি এক তস্কর! অস্তেয় বা অচৌর্য, সন্ন্যাসের এক অতি গুরুত্বপূর্ণ সঙ্কল্পগুলির মধ্যে একটা এবং কেবল সমৃদ্ধকরণ দ্বারাই অস্তেয়কে বজায় রাখা যায়। কেবল যখন তুমি অনবরত অন্যদের সমৃদ্ধ কর, অচৌর্য বজায় থাকে। সমৃদ্ধকরণেই তোমার মধ্যে জীবন ঘটে। সমৃদ্ধকরণ অন্য তিনটি তত্ত্বকে সত্যে পরিণত করে।

ক্লিপ

উৎসকে নিরন্তর সমৃদ্ধ করা এবং তাকে পরের প্রজন্মের জন্য সজীব রাখাই হ'ল যজ্ঞ বা সমৃদ্ধকরণ।

৮.১২ তোমার জীবন অন্যদের সাথে ক'রেই ঘটে

মৌলিক খাদ্য হোক অথবা চরম বিলাসিতা হোক – তোমার সবকিছুই অপরকে সাথে ক'রেই ঘটে। তোমার আশেপাশের মানুষেরাই তোমার বিশ্ব সৃষ্টি করে। তুমি যখন সর্বোচ্চ তত্ত্বগুলিকে নিয়ে বাস কর ও সেগুলির শিক্ষা সবাইকে দিয়ে সমৃদ্ধ কর, কয়েক মাসের মধ্যেই দেবতারা তোমার চারপাশে থাকবে ও তুমি স্বর্গে বাস ক'রবে!

সন্ন্যাস হোক কি সংসার হোক, আধ্যাত্মিকতার আনন্দ বা বিশ্বের আনন্দ, শ্রদ্ধার আনন্দ বা সম্পূর্তির আনন্দ, সবকিছুই সংসর্গ সহকারেই ঘটে – সংঘের সাথে ঘটে। বোঝ, সৎসঙ্গ হোক কি দুঃসঙ্গ হোক, ভাল সংসর্গ বা মন্দ সংসর্গ, তোমার সংঘ চাই, তোমার লোকজন চাই।

আমি তোমাদের বলি – একজন সাধারণ অন্বেষণকারীর জন্য অন্যান্য সাধু সন্ন্যাসীর সংসর্গ ছাড়াই বনে বা গুহাতে গিয়ে সন্ন্যাস জীবন যাপন করা অসম্ভব। আমি দেখেছি কমবয়স্ক অন্বেষণকারীরা ভুল ধারণা দ্বারা চালিত হয় যে তার এটা নিজে থেকেই ক'রতে পারে। তারা বনের এক কোণায় একটা কুঁড়েঘরে গিয়ে বসে এবং আশেপাশের গ্রামে কেবল খাবারের জন্য যায়। দুই বছরের মধ্যে তারা সেই গ্রামের এক বিধবাকে বিয়ে ক'রে ফেলবে! যখন তুমি কাউকে দ্যাখ না, তুমি যাকে দেখবে তাকেই এইভাবে ভালোবেসে ফেলবে।

যদিও তুমি এক সুদূরের বনে গিয়ে কেবল একটি নদী ও একটি পাহাড়ের সাথে থাক, তোমার জীবন এই দুটি (নদী ও পাহাড়) সহকারেই ঘটে। বনে তুমি এক নাগা সাধু হ'লেও, তোমার জীবন সেই বনকে সহকারেই ঘটে। শ্রবণ কর! তোমার সাথে জীবন যা যা সহকারে ঘটে, তোমার তাদের সমৃদ্ধ করা উচিত। তোমার তাদের রক্ষা করা উচিত। সেইজন্য হিন্দুদের গঙ্গা, যমুনা এবং হিমালয়ের প্রতি এত ভক্তি, কারণ তাদের জীবন ঘটে হিমালয়, গঙ্গা ও যমুনাকে সঙ্গে ক'রে। সেইজন্য তারা সেগুলিকে সজীব রাখার জন্য সর্বদা সমৃদ্ধ করে।

এইজন্য शंकরাচার্য নাগা সাধুদের দশটি সম্প্রদায় সৃষ্টি করেন – গিরি, পুরি, তীর্থ, আরণ্য, ইন্দ্র, সরস্বতী ইত্যাদি।

❖ যদি একটি নদীর সাথে ক'রে তোমার জীবন ঘটে এবং তুমি তাকে সমৃদ্ধ কর, তোমাকে তীর্থ বলা হয়।

❖ যদি একটি পাহাড়ের সাথে ক'রে তোমার জীবন
ঘটে এবং তুমি তাকে সমৃদ্ধ কর, তোমাকে বলা
হয় গিরি।

❖ যদি তোমার জীবন লোকেদের সাথে ক'রে ঘটে এবং তুমি তাদের সমৃদ্ধ কর, তুমি তাহ'লে পুরী।

❖ যদি তোমার জীবন এক বন সাথে ক'রে ঘটে এবং
তুমি তাকে সমৃদ্ধ কর, তোমাকে তাহ'লে অরণ্য
বলা হবে।

❖ যদি তোমার জীবন রাজাদের সাথে ক'রে ঘটে এবং তুমি তাদের সমৃদ্ধ কর, তুমি তাহ'লে ইন্দ্র।

❖ যদি তোমার জীবন পণ্ডিতদের সাথে ক'রে ঘটে
এবং তুমি তাদের সমৃদ্ধ কর, তোমাকে সরস্বতী
বলা হবে।

শ্রবণ কর! ঈশ্বরের অব্যক্ত অংশের সাথে তুমি সম্পুর্তি ও শ্রদ্ধা দ্বারা সম্পর্ক স্থাপন কর। আর ঈশ্বরের ব্যক্ত অংশের সাথে তুমি দায়িত্ব ও সমৃদ্ধকরণের মাধ্যমে সম্পর্ক স্থাপন কর।

দয়া ক'রে বোঝ, যদি তুমি সচেতনভাবে সমৃদ্ধ না কর, তুমি অচেতনভাবে স্বার্থপর সংস্কার সৃষ্টি কর। পরিষ্কার ক'রে

বোঝ, তুমি হয় প্রদান ক'রছ অথবা তুমি প্রবঞ্চনা ক'রছ।
কোন মধ্যপথ নেই।

তাই এই তত্ত্বগুলি সহকারে সমৃদ্ধকরণ ক'রতে থাক। সমৃদ্ধকরণ ক'রলে জীবনকে পাওয়া যায়। জীবনকে সমৃদ্ধ করাই জীবন! আর মনে রেখ, যা কিছুকে তুমি সমৃদ্ধ কর, তা তোমায় পালাক্রমে সমৃদ্ধ করে।

অনুশীলন

  1. যে পাঁচটি ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশী সক্রিয় তা লিখে ফেল – তোমার চাকরি, তোমার সম্পর্কতা, তোমার প্রবল অনুরাগ,তোমার ব্যবসা ইত্যাদি।
  1. প্রতিটি ক্ষেত্রে পাঁচটি উপায় বার কর যার দ্বারা তুমি সেই ক্ষেত্রে সম্বন্ধিতদের সমৃদ্ধ ক'রতে পার – তাদের থেকে যা গ্রহণ ক'রেছ, তা অতিক্রম ক'রে।
  1. পরের এক মাস সমৃদ্ধকরণকে তোমার জীবনশৈলী হিসাবে গ্রহণ কর। যাকেই দ্যাখ তার যথাসম্ভব ভাল করার চেষ্টা কর।

৮.১৩ কোন কারণ বিনাই সমৃদ্ধ কর

শ্রবণ কর!

তুমি যা পেয়েছ তাকে ছাড়িয়ে যখন তুমি তাকানো আরম্ভ কর, মহত্তর সৃজনশীলতা তোমার মধ্য দিয়ে অভিব্যক্ত হয়। কেবল যখন তুমি সম্ভাব্য প্রতিদানগুলিকে ছাড়িয়ে তাকাও, মহান জিনিষগুলি তোমার মধ্য থেকে জন্ম গ্রহণ করে।

কেবল যখন তুমি সমৃদ্ধকরণের আনন্দে সমৃদ্ধ কর, তোমার মাধ্যমে মহান জিনিষগুলি সম্পন্ন হবে। যদি মাতৃগর্ভ অনবরত এই চিন্তা ক'রতে থাকে যে জন্ম দিয়ে তার কি লাভ হবে, সে কখনও শিশুর জন্ম দিতে পারবে না!

মাস্টার বা গুরু যখন এক শিষ্য তাঁকে কি অবদান ক'রতে যাচ্ছে, সেটাকে অতিক্রম ক'রে তাকায়, তিনি শিষ্যকে গুরু বানিয়ে ফেলেন। আমি যখন তুমি আমায় কি অবদান ক'রতে যাচ্ছ, সেটাকে অতিক্রম ক'রে তাকাই, আমি তোমাকে এক মাস্টার তৈরি ক'রে ফেলি।

যখন তোমার অন্তর আকাশ তুমি প্রতিদানে কি পেতে চলেছ, তা ছাড়িয়ে তাকায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। যখন তুমি সমৃদ্ধকরণ শুরু কর, তুমি অসাধারণ শক্তিগুলি সহ লীলা কর!

এই অনুশীলনটি চেষ্টা কর।

একটা গাছের নীচে কেবল ব'সে থাক এবং তোমার শ্বাসের সামনে যারা এসে পড়ে তাদের আশীর্বাদ ক'রে যাও। আশীর্বাদ ক'রতে থাক ও সমৃদ্ধ ক'রতে থাক। কেবল অনুভব কর ও চিন্তা কর, ‘তুমি আনন্দময় হও, তোমার উত্তম স্বাস্থ্য ও ধনসম্পদ হোক!’ ভেবো না, ‘আমি কোন আধ্যাত্মিক অভ্যাস বা তপস্যা তো করি নি! আমি কিভাবে অন্যদের আশীর্বাদ ক'রব? সেটা কিভাবে কাজ ক'রবে?’ তা নিয়ে বিব্রত হবে না।

কেবল নির্ণয় নাও যে পরের এক মাস, সমৃদ্ধকরণই তোমার শ্বাসপ্রশ্বাস। যাকেই তুমি দ্যাখ, তার জন্য সবচেয়ে ভাল করার চেষ্টা কর। আমি তোমাদের বলি, তোমার অতীতের সমস্ত কর্ম মুছে যাবে। তুমি বাকসিদ্ধি অর্জন ক'রবে, তোমার বলা কথাগুলি সত্য হবে।

তোমার জীবনে যে কোন সমস্যার সমাধান হ'ল এই অনুশীলন। তোমার বৈবাহিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা অথবা ধনসংক্রান্ত সমস্যা, যাই হোক না কেন, পরের এক মাস ধ'রে তোমার হৃদয় থেকে মানুষদের আশীর্বাদ ক'রে যেতে থাক। এতে তোমার দেহজ্যোতি পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হবে মহাবিশ্বের তোমাকে সাড়া দেওয়ার প্রণালী এবং মহাবিশ্বকে তোমার সাড়া দেবার ধরণ। তুমি যখন মহাবিশ্বের গঠনের অংশ হয়ে যাও, তোমার কাছে ও তোমার আশেপাশে অলৌকিকতা ঘটা শুরু হবে।

দয়া ক'রে বোঝ, সম্পুর্তি হ'ল মূল, শ্রদ্ধা বৃক্ষ, দায়িত্ব ফল এবং সমৃদ্ধকরণ হ'ল সেই ফল শেয়ার করা, যে ফল অন্য অনেক ফল সৃষ্টি করে। সমৃদ্ধকরণ দ্বারা তুমি নিজেকেও সমৃদ্ধ কর। তাই সমৃদ্ধকরণ হ'ল ফলকে উপভোগ করা এবং আরও ফল ঘটার জন্য বীজবপন করা!

সমৃদ্ধ ক'রতে থাক, সমৃদ্ধ ক'রতেই থাক।

আমি তোমাদের বলি, অসাধারণ শক্তিগুলি তোমাকে সহায়তা ক'রবে এবং তোমার মধ্য দিয়ে প্রকাশিত হবে।