সমর্পণ ও মাস্টার
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
মানুষ মাস্টারের কাছে আসে ও সমর্পণ করে। তারা তীব্র উচ্ছ্বাস ও সম্প্রসারণের সুন্দর সময়কে অভিজ্ঞতা করে। তারপরে বুদ্ধিগত, ভাবগত ও সত্তান্তরের কিছুটা প্রসারণের পরে হঠাৎ তাদের বুদ্ধিবৃত্তি যার কাছে সমর্পণ করা হয়েছে ও যার জন্য সেই সম্প্রসারণ ঘটেছে তার উৎসকে তারা বিচার করা শুরু করে। তারা মাস্টারকে বিচার করতে আরম্ভ করে।
বিচার করা শুরু করলে তারা তখন পর্যন্ত ঘটা সম্প্রসারণেই থেমে যায়। যেই মুহূর্তে তারা সমর্পণ উঠিয়ে নেয়, তারা জীবনপ্রবাহকে রুদ্ধ করে। সমর্পণ সরিয়ে ফেলার জন্য তাদের সম্প্রসারণ ও বৃদ্ধি স্থগিত হয়। তারা আটকে যায়। যেন একটা সেতুকে নদীর অন্য তীর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে।
প্রথমে তারা একটি সেতু নির্মাণ করে, সেটা হল সমর্পণ। তখন মাস্টারের দিক থেকে অনেক বুদ্ধিমতা, শক্তি, করুণা, সম্প্রসারণ ও সবকিছুকে শিষ্যের দিকে পাঠানো হয়। যখন শিষ্য বেশী নিয়ে ফেলে, হঠাৎ তার আমিত্ব অন্য দিকটাকে বিচার করতে আরম্ভ করে। এদিকে অন্য দিকটায় তো আছেন মাস্টার। আর যেই মুহূর্তে তুমি বিচার কর, সমর্পণের সেতু উঠিয়ে নেওয়া হয়। আর পরিবহন সম্ভব হয় না। মাস্টারের থেকে আর কিছু পাওয়া সম্ভব হয় না। তুমি আটকে গেছ।
কিন্তু জীবনের ব্যাপারে একটা সুন্দর জিনিষ হল জীবন তোমাকে ক্ষমা করে। জীবন তোমার জন্য প্রতীক্ষা করে, তুমি আটকে থাকলেও। তোমার জীবনে যখনই দুঃখকষ্ট হয়, বোঝ যে তুমি আটকে আছ। তোমার সমস্ত দুঃখকষ্টগুলি তো কেবল এক স্মারকপত্র। দুঃখকষ্ট আসে, তুমি সেগুলিকে সম্ভাব্য সমস্ত উপায়ে বহির্জগতে সমাধান করার চেষ্টা কর, কারণ যে তর্ক দ্বারা তুমি মাস্টারকে বিচার কর তা খুবই শক্তিশালী, খুবই উদ্ধত।
তোমার যুক্তিতর্ক নিজের সমাধান বার করার চেষ্টা করে, আনমিত না হয়ে, বিশ্রাম না করে, সেই উঠিয়ে নেওয়া সেতুটিকে আবার না নামিয়ে। তর্ক
খালি বলতে চায়, 'না! আমি জানি! আমি তা পরিচালনা করব। আমিই তা করব।' কিন্তু মহাজগৎ অসীম করুণাময়, তাই মহাজগৎ এমন এক বিরাট দুঃখদুর্দশা প্রদান করে যাকে বাইরের সমাধান দিয়ে উত্তর দেওয়া যায় না বা সুরাহা করা যায় না।
তখন আর কোন উপায় থাকে না। তারপর অনেক অনিচ্ছার সাথে ধীরে ধীরে তুমি সেতুটিকে নামাও। অন্য দিকে তো তিনি হাসিমুখে বসে আছেন ও সেতুটি নামাবে বলে অপেক্ষায় আছেন। তিনি বলেন, 'ঠিক আছে। চল, আবার কাজ শুরু করা যাক। আমরা কোথায় থেমে গিয়েছিলাম? সপ্তম অধ্যায়ে? অষ্টম অধ্যায় শুরু কর!' আবার শক্তি, সম্প্রসারণ ও আনন্দ তোমার দিকে প্রবাহিত হতে শুরু করে এবং পরের স্তরের ঘটনা ঘটা আরম্ভ হয়।
দুর্ভাগ্যবশত শিষ্যের দিক থেকে সেতুটি নামাতে কয়েক জন্ম চলে যায়। আর তারা হল ভাগ্যবান, যারা কয়েকদিনের মধ্যেই সেতুটিকে নামিয়ে আনতে সমর্থ হয়। তারাই বুদ্ধিমত্তা সম্পন্ন, যারা মনের উদ্ধত ও ধূর্ত খেলা বুঝতে পারে, যারা সেতুটি পুনরায় ফিরিয়ে আনে এবং মাস্টারের সাথে পুনরায় নতুনভাবে শুরু করে ও সংযোগসাধন করে, মহাজগতের সাথে আবার সংযুক্তি করে, যাতে বুদ্ধিমত্তা, সম্প্রসারণ ও আনন্দের প্রবাহ আবার সজীব হয়।
আমি তোমাদের বলি - যারা ফিরে আসে, শীঘ্র সেতুটি ফিরিয়ে আনে ও প্রক্রিয়া পুনরাম্ভ করে, তারা সৌভাগ্যবান। যাদের জন্মের পর জন্ম ধরে অপেক্ষা করতে হয়, তারা অভাগা। আর সবচেয়ে অভাগা হল, যারা বহু জন্ম অপেক্ষা করার পর সেতুটি নামায় কিন্তু তখন অন্যদিকে মাস্টার দেহধারণ করে আর নেই। তিনি থাকবেন দেহ ছাড়া। তিনি থাকবেন নিরাকারের আকারে, মহাজগতের আকারে।
তখন পুরো কাজটা খুবই শক্ত হয়ে যায়। যেন জীবন্ত মাস্টারবিনা বিগ্রহের সাথে কাজ করার চেষ্টা। সেটা সম্ভব, কিন্তু তাতে অনেক প্রগাঢ়তার প্রয়োজন; অনেক সময় লাগে, অনেক তপস্যা করতে হয়, তোমার দিক থেকে অনেক প্রচেষ্টার প্রয়োজন হয়। তাই স্বভাবত প্রক্রিয়াতে দেরী হয়। সময়ের অপচয় হয়। কিন্তু লোকেরা একই চক্রে, একই একঘেয়ে জীবনযাত্রায় বারবার, করতে পারি। তাই এটা এক নিরন্তর প্রক্রিয়া। এটা এমন এক চুড়ান্ত ঘটনা যা কেউ শিখে ফেলেছে বলে বলতে পারে না। যে কোন একটি প্রক্রিয়া শিখে ফেললে তুমি সেই প্রক্রিয়ার মাস্টার হয়ে যাও। সমর্পণ হল একমাত্র প্রক্রিয়া যেটাতে কেউ মাস্টার হতে পারে না। শুধুমাত্র প্রক্রিয়াটি বহাল রেখেই তার মাস্টার হতে হবে।
তুমি নিরন্তর শিখতে থাকবে আর শিখতে থাকবে। যে প্রক্রিয়া তুমি শিখে ফেলেছ, তুমি সেটার থেকে বড় হয়ে গেছ। কিন্তু তুমি সমর্পণ প্রক্রিয়ার মাস্টার হতে পার না বা তুমি বলতে পার না যে তুমি সমর্পণ শিখে ফেলেছ! তা কেবল শিখে যেতে হবে আর শিখে যেতে হবে। কেবল সমর্পণের ক্ষেত্রে প্রক্রিয়াটিই মাস্টার, আর কেউ মাস্টার হতে পারবে না।
এমনকি মহাজগৎও সমর্পণের থেকে নীচে। কারণ মহাজগৎ নিজের ওপরে, নিজের মূল বা জীবনে সমর্পিত হবার জন্য সে তো নিরন্তর সম্প্রসারিত হতেই থাকে! সেইজন্যই তো মহাজগতের এই অবিশ্রাম সম্প্রসারণ ঘটে চলেছে।
এমনকি মহাজগতের ক্ষেত্রেও, মহাজগৎ জীবনের সম্প্রসারণ ঘটার ঘটনাকে বিচার করলে সমর্পণের সেতুকে উঠিয়ে নেওয়া হয়। তার ফলে মহাজগতের সঙ্কুচিত হওয়া শুরু হয়। সম্প্রসারণ ঘটা বন্ধ হয়। সেটাকে আমরা বলি প্রলয়। তারপর মহাজগৎও শেখে : 'ও! আমি ব্যাপারটাকে হারিয়ে ফেলেছিলাম। সেতুটিকে আবার ফিরিয়ে আনা যাক।' সেতুটিকে আবার রাখা হলে জীবনের উৎসের সাথে সংযোগসাধন হয় এবং আবার জীবন ঘটা শুরু হয়। সম্প্রসারণ ঘটাও শুরু হয়।
আমি তোমাদের বলি কোন কিছুই বলতে পারে না 'আমি সমর্পণ শিখে গেছি'। কারণ সেটা এক ঘটতে থাকা ঘটনা। সেটা এক নিরন্তর ঘটনা। তাই চল, আমরা সমর্পণকে নিরন্তর শিখতে থাকি ও জীবনমুক্তি বিকিরণ করি।
ভয় পেয়ো না! তুমি ব্যাথা পেতে যাচ্ছ না। পরের পনের বা বিশ মিনিটে কোন বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে না। আমরা সর্বদা সবচেয়ে খারাপ দৃশ্যকল্প মনে আনতে ভালবাসি, বিশেষ করে যখন কোন গাড়ীতে চড়ি।
এখন গাড়ীর গতিবিধিকে তোমার দেহকে নড়াতে দাও। তার সাথে প্রবাহিত হও। প্রথম প্রথম তোমার দেহ বাধা দেওয়ার চেষ্টা করবে। যদিও বা দেহকে শিথিল করতে ও কোন কিছু না ধরে থাকতে পারছ, তোমার মন কোন কিছু ধরার চেষ্টা করবে।
এই ধরার ব্যাপারটাকে ছাড়। গাড়ীর স্বাভাবিক গতিবিধির সাথে চল। তোমার দেহকে সামনে ও পিছনে দুলতে দাও। ছোট ছোট ঝাঁকুনিগুলিকে হতে দাও। এমনকি তোমার দেহ গাড়ীর দেওয়ালে একটু ধাক্কা দিয়ে স্পর্শ করলেও বিব্রত হবে না।
বোঝ, স্পর্শ ব্যাথা দেয় না; স্পর্শের জন্য তোমার বাধাই বেদনাকে নিয়ে আসে। যদি তুমি বাধা না দাও, পড়ে গেলেও তুমি এক ফুলের মত পড়বে। তুমি ব্যাথা পেতে পার না।
তাই তোমার ভয় মুছে ফেল। কেবল প্রবাহিত হও এবং গতিবিধির ছন্দ উপভোগ কর।
গতিবিধিতে গভীরভাবে প্রবেশ করলে ধীরে ধীরে তুমি দেখবে যে ‘তুমি’ গতি থেকে আলাদা! তুমি তোমার দেহ নও। তুমি তোমার দেহের গতিবিধিকে কেবল প্রত্যক্ষ করছ।
hঠাৎ তুমি দেখবে যে তুমি ‘আমি’ থেকে বিচ্ছিন্ন। তুমি উপলব্ধি করবে তুমি হ’লে দেহ ছাড়িয়ে। তুমি এক বিশুদ্ধ প্রত্যক্ষকারী চেতনা !
এই একটি বোধ দ্বারা নিজের দেহের ওপরে তোমার নিয়ন্ত্রণ হারানোর ভয় সহজেই চলে যাবে। দেহ ও মনে তুমি এক গভীর স্বস্তি বা আরাম অভিজ্ঞতা করবে।
এটা হল সম্পূর্ণ সমর্পণ।
