KAILASA Library/সমর্পণের গ্রন্থ/অবতারণিকাSign in
সমর্পণের গ্রন্থ

অবতারণিকা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

সমর্পণের কথা চিন্তা করলে তোমার মনেতে কি আসে? তোমার প্রথমে কি মনে হয়? এই গ্রন্থে আমরা সমর্পণ সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুসন্ধান করব যেমন, সমর্পণ কি, সমর্পণের নানা স্তর এবং সমর্পণ কিভাবে আমাদের জীবনমুক্তির দিকে নিয়ে যায়।

সমর্পণ সম্পর্কে তুমি যা চিন্তা কর বা যা জান, তা এই বইটি পড়ার পরে পরিবর্তিত হবে। তোমাদের জ্ঞানের বাস্তবিকভাবে অভিজ্ঞতা করার জন্য এই বইটিতে বহু ক্রিয়া ও ধ্যান প্রক্রিয়া দেওয়া হয়েছে। বইটির শেষে 'সমর্পণ কি' ও তার বিভিন্ন অভিমুখ সম্পর্কে তোমরা আরও ভাল করে বুঝতে পারবে।

ভারতবর্ষের জীবনমুক্ত মাস্টার শ্রীরামকৃষ্ণ পরমহংস সুন্দর বলেছেন, ‘যখন প্রকৃত সমর্পণ হয়, তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বর পথ দেখাবেন এবং তুমি কখনও খারাপ কাজ করতে পারবে না।’ যখন সমর্পণ অন্তর থেকে প্রস্ফুটিত হয় নি ও কেবল মুখের কথায় হয়, তুমি নিজেকে ও অন্যদের বোকা বানাবে।

সমর্পণ তোমাকে অস্তিত্ব সম্পর্কে সবসময় চিন্তা করাবে। তুমি ধীরে ধীরে নিজের পরিচয়, নিজের আমিত্ব হারিয়ে ফেলবে। হিন্দুদের প্রাচীন মহাকাব্য ভাগবতমে এক শ্লোকে একজন গোপী বলেছেন, ‘আমি কৃষ্ণ ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারছি না। আমি আমার মন তাঁকে সমর্পণ করেছি। যদি আমাকে অন্যকিছু চিন্তা করতে হয় , আমাকে তাঁর থেকে আমার মনটাকে ফিরিয়ে আনতে হবে। তা করি কিভাবে?’

শ্রীরামকৃষ্ণ পরমহংস তাঁর শেষ দিনগুলিতে ক্যান্সারে ভুগছিলেন। তিনি বহু মানুষের নানা রোগ হিলিং (নিরাময়) করেছিলেন। কেউ তাঁকে প্রশ্ন করে, ‘আপনি নিজেকে নিরাময় করার জন্য আপনার মনটাকে একটু সময়ের জন্য আপনার রোগের ওপরে দিচ্ছেন না কেন?’ তিনি উত্তরে বলেন, ‘আমি আমার মনটাকে মহাশক্তির কাছে সমর্পণ করেছি। কিভাবে আমি সেটাকে ফিরিয়ে এনে আমার রোগের ওপরে দিতে পারি?’

এটা হল প্রকৃত সমর্পণ।

মহাজাগতিক শক্তি আমাদের যত্ন নেবে। তুমি জিজ্ঞাসা করতে পার, ‘সমর্পণ করলে কি এই মহাজাগতিক শক্তি আমার সমস্ত সমস্যাগুলির যত্ন নেবে?’

ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সুন্দর উত্তর দেন, বরং প্রতিশ্রুতি প্রদান করেন, 'অন্য কোন চিন্তা ছাড়া মানুষ শুধুমাত্র আমার চিন্তা করলে আমি তার ক্ষমতা, সুরক্ষা ও সেগুলির উপভোগের জন্য যত্ন নেব। যারা আমার কাছে সঙ্কল্প নিয়ে সমর্পণ করে, আমি তাদের আয় ও শ্রীবৃদ্ধির জন্য যত্ন নেব। তাদের সমস্যাগুলি মিলিয়ে যাবে।'

প্রকৃত সমর্পণ ঘটার জন্য সঙ্কল্পবদ্ধ হওয়া ও মনের পরিপক্কতা প্রয়োজন। তোমাকে ভগবান বা কোন মাস্টারের কাছে সমর্পণ করার দরকার নেই। যে কোন কিছুতে তুমি সমর্পিত হতে পার। সমর্পণ নিজেই এক সদ্‌গুণ এবং তাতে বিরাট ক্ষমতা আছে। সমর্পণ করলে তুমি স্বীকার করছ যে তোমার আমিত্ব থেকে বৃহত্তর এক জীবনীশক্তি আছে, ব্যাস।

সমর্পণ করার জন্য ঈশ্বর প্রকৃতপক্ষে এক অজুহাতমাত্র। সমর্পণের কাজটাই গুরুত্বপূর্ণ। ঈশ্বর লক্ষ্য নয়; সমর্পণই প্রকৃত লক্ষ্য। যখন

Nithyananda blessing a disciple
অবতারণিকা — সমর্পণের গ্রন্থ