৬: সমর্পণ ও তার তিনটি স্তর
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
প্রকৃত সমর্পণে তুমি কোন কিছুই বাদ দাও না, তুমি সবকিছুই অন্তর্ভুক্ত কর। তুমি শুধু অখণ্ড অবিভক্ত বা পূর্ণকে অভিজ্ঞতা কর।
সমর্পণের সাথে জড়িয়ে আছে অলীক কল্পনা মুছে ফেলা এবং বাস্তবতা স্বীকার করা। প্রকৃত বাস্তবতা ও একমাত্র সত্য হল এই যে আমরা যৌথ চৈতন্যেরই (collective consciousness) অংশ। যখন এই সচেতনতা হয়, আমাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য পৃথক ‘আমি’ ও ‘আমার’ - এই দুটির কোন স্থান থাকে না।
সমর্পণের তিনটি স্তর বিদ্যমান।
প্রথমটি হল বুদ্ধিবৃত্তিগত সমর্পণ; তার অর্থ মাস্টারের বুদ্ধিবৃত্তি তোমার বুদ্ধিবৃত্তির চেয়ে বেশী ও সূক্ষ্মতর বলে বিশ্বাস করা। পরেরটি হল আবেগগত সমর্পণ; মাস্টারের আবেগগুলিকে বিশ্বাস করা এবং বিশ্বাস করা যে তাঁর আবেগগুলি তোমার আবেগগুলির চেয়ে মহান এবং তাঁর প্রদর্শিত পথ আরও বেশী বুদ্ধিমত্তাসম্পন্ন। তৃতীয়টি হল, ইন্দ্রিয়গুলিকে সমর্পণ করা, তোমার ভিতরে যে বোধ (cognition) ঘটে তা সমর্পণ করা।