KAILASA Library/সমর্পণের গ্রন্থ/৭: বুদ্ধিবৃত্তি সমর্পণ করSign in
সমর্পণের গ্রন্থ

৭: বুদ্ধিবৃত্তি সমর্পণ কর

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

বুদ্ধিবৃত্তিকে (Intellect) সমর্পণ করা খুবই সহজ কারণ সেটা তো তোমাকে অবিশ্রাম অত্যাচার করে। কিছু বছর পরে তুমি দেখ যে তুমি বুদ্ধিবৃত্তি দিয়ে অনেক দুঃখকষ্ট পেয়েছ; তুমি তা থেকে নিস্তার পেতে চাও। তুমি তাই সমর্পণ কর। বুদ্ধিবৃত্তির সমর্পণ খুবই সহজ।

তুমি যদি কাউকে তোমার চেয়ে বুদ্ধিমান দেখ এবং দেখ যে তার চিন্তাধারা তোমার চিন্তাধারার চেয়ে স্বচ্ছ, তুমি সহজেই তার কাছে সমর্পণ কর। উদাহরণস্বরূপ : কোন পরামর্শকারীর (consultant) কাছে গেলে তুমি বুদ্ধিবৃত্তির দিকে থেকে সমর্পণ কর। তুমি তার ধারণাগুলির কাছে সমর্পিত হও। যদি কোন উকিলের কাছে যাও, তুমি আইনগতভাবে সমর্পিত হও। তুমি জান সেই বিষয়ে সে তোমার চেয়ে পারদর্শী। তাই তুমি সমর্পণ কর। বুদ্ধিবৃত্তির সমর্পণ সহজ।

একইভাবে যদি দেখো যে কারো আধ্যাত্মিক বিষয়ে তোমার চেয়ে বেশী বুদ্ধিবৃত্তিগত জ্ঞান আছে, অবিলম্বে তুমি তোমার বুদ্ধিবৃত্তি সমর্পণ কর। সেটা কোন বড় ব্যাপার নয়। বুদ্ধিবৃত্তির দিক থেকে সমর্পণ সহজেই ঘটে। তদুপরি তুমিও তো সেটা থেকে নিস্তার পেতে চাও। তুমি কাউকে পাচ্ছ। তুমি কোন একটা ডাস্টবিন পাচ্ছ যেখানে তুমি তোমার বুদ্ধিবৃত্তিকে ফেলে দিতে পার। তাই যখন কাউকে পাও, তুমি বুদ্ধিবৃত্তি ছেড়ে স্বস্তিতে থাক।

(পাকা ফলের মত) পড়ে যাবার আগে তোমার আমিত্বকে পরিপক্ক হতে হবে। তোমার মোটা থলিতে তুমি যত বেশী জিনিষ ঢোকাও, সেটা ততই স্ফীত হয়। যখন কেউ দৃশ্যপটে আবির্ভূত হয় ও প্রমাণ করে যে বুদ্ধিবৃত্তিগত জ্ঞান হল আবর্জনার স্তূপ, তখন এই সত্যটি যার বুদ্ধিবৃত্তিগত আমিত্ব পরিপক্ক হয়েছে সে স্বীকার করে। এটা ঘটলে সে নিজের বুদ্ধিবৃত্তি মাস্টারের কাছে সমর্পণ করে ও মাস্টার তাকে পথ দেখান।