KAILASA Library/সমর্পণের গ্রন্থ/৮: আবেগ সমর্পণ করSign in
সমর্পণের গ্রন্থ

৮: আবেগ সমর্পণ কর

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

মাস্টারের সাথে গভীরভাবে সংযুক্তি অনুভব করলে আবেগের সমর্পণ ঘটে। যখন তুমি একটা দুটো জিনিষ অভিজ্ঞতা করা আরম্ভ কর : একটু ধ্যান, একটু উপলব্ধি ইত্যাদি, স্বাভাবিকভাবে আবেগের সমর্পণ ঘটা শুরু হয়। তুমি তোমার আবেগের থেকে তাঁর আবেগগুলিকে অনেক বেশী করে শ্রদ্ধা করা শুরু কর। মাস্টারের আবেগ অর্থ, উনি তোমাদের যেভাবে পথ দেখানোর করার চেষ্টা করেন, যেভাবে উনি চান তোমরা জীবনধারণ কর। তোমার ভাবা মত জীবনের চেয়ে তুমি সেগুলিকে (মাস্টারের ভাবনাগুলিকে) বেশী গুরুত্ব দেওয়া আরম্ভ কর।

ধীরে ধীরে তিনি তোমার জীবনের কেন্দ্র হয়ে যান। অন্য সমস্ত আবেগের আসক্তির চেয়ে তুমি তাঁকে শ্রদ্ধা করা আরম্ভ করছ। অগ্রাধিকার আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। তোমার আবেগে, তোমার আবেগের স্তরে তুমি চিন্তা করা শুরু করছ। মাস্টার হয়ে গেছেন তোমার প্রথম অগ্রাধিকার। সেটাকেই আমি বলি আবেগের সমর্পণ। আবেগের স্তরে তুমি সংযুক্ত অনুভব কর।

লোকেরা জিজ্ঞাসা করে আশ্রম থেকে চলে যাবার পরে তারা কিভাবে আমাকে স্মরণ করবে। তাদের বলি যদি আমি তাদের মাস্টার হই তাদের পক্ষে আমাকে ভোলা কঠিন হবে! মাস্টারের চিন্তা তোমার হৃদয়কে গলাবে। তুমি ভাবে বিভোর হবে। তোমার জন্য মাস্টারের শারীরিক উপস্থিতির দরকার নেই। কেবল চিন্তাই যথেষ্ট। তোমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে। ভারতের জীবনমুক্ত মহান সত্য শ্রীরাম কৃষ্ণ বলেন, 'এটা নিশ্চিত করে জান : যখন তোমার ইষ্টদেবতা বা মাস্টারের নিছক চিন্তা তোমাকে অশ্রুসজল করে, তুমি তোমার শেষ জন্মে আছ।'

একজন জীবনমুক্ত মাস্টার যা বলেন তা সর্বদাই সত্য। এই সমর্পণ এতই ক্ষমতাশালী যে তা তোমাকে মুক্ত করতে পারে, পরম জ্ঞানোলোক প্রাপ্তি করাতে পারে। ভক্তির এমনই ক্ষমতা। সমস্ত মাস্টারেরা বলেন যে তাদের কাছে পৌঁছবার জন্য এটাই সহজ পথ। তাঁরা বলেন, 'আমাতে, কেবল আমাতে ভক্তি রাখ এবং আমি তোমাকে রক্ষা করব।'

A lone tree standing in a field with sunlight

৯

কার্যকলাপ

নীচে একটি শক্তিশালী ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।

প্রক্রিয়াটি সম্পর্কে

তুমি কখন হঠাৎ কিছু শক্তিশালী আবেগ যেমন ক্রোধ ও বাসনাতে আটকে যাও সে সম্পর্কে সজাগ হবার জন্য এই প্রক্রিয়াটি এক তাৎক্ষণিক পদ্ধতি।

সাধারণত আমরা ভাবি, কিছু বস্তু হল আমাদের আবেগগুলির কারণ। আমরা ভাবি আবেগগুলি বাইরে থেকে আসে। কিন্তু সত্য হল এই এগুলি তোমার থেকেই আসে। তুমিই তোমার সমস্ত আবেগের উৎস। নিজে থেকে আবেগটির প্রকাশের জন্য বস্তুটি হল এক মাধ্যম। উৎস হলে তুমি।

যদি আবেগ তোমার চেতনার জন্য খারাপ হয়, তুমি সজাগতা নিয়ে এসে তা থেকে মুক্ত হবে। যদি তা তোমার জন্য ভাল হয়, সেটা সজাগতার মাধ্যমে আরও গভীর হবে। আর শেষে তুমি শেখ কিভাবে মাস্টারের কাছে তোমার আবেগগুলিকে সমর্পণ করা যায়।

সময় : প্রযোজ্য নয়