KAILASA Library/সমর্পণের গ্রন্থ/১০: ইন্দ্রিয়গুলিকে সমর্পণ করSign in
সমর্পণের গ্রন্থ

১০: ইন্দ্রিয়গুলিকে সমর্পণ কর

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ইন্দ্রিয়গুলির সমর্পণ হল আরও গভীরতর সমর্পণ। তার অর্থ তুমি তোমার তোমার ইন্দ্রিয়গুলিকে সমর্পণ করে মাস্টারের কথা শ্রবণ করবে।

এক শিষ্য বৈদিক ঋষিকে প্রশ্ন করে, ‘কেন আমি সমর্পণ করব? তার কি প্রয়োজন?’ মাস্টার উত্তর দেন, ‘তুমি যতটা নিজেকে বোঝ, তা কিরে বুঝেছ?’ শিষ্য বলে, ‘আমার ইন্দ্রিয়গুলি দ্বারা।’ মাস্টার জিজ্ঞাসা করেন, ‘তোমার ইন্দ্রিয় অনুযায়ী, তুমি কে?’ শিষ্য বলে, ‘আমি এই দেহ ও মন!’ মাস্টার বলেন, ‘তোমার ইন্দ্রিয়গুলির মতে তুমি হলে দেহ ও মন। কিন্তু আমার মতে তুমি হলে ঈশ্বর। যখন তুমি ইন্দ্রিয়গুলিকে সমর্পণ কর , তোমার ইন্দ্রিয়গুলি আমি যা বলি তা শ্রবণ করা শুরু করে এবং আমি যে সত্য ব্যাখ্যা করছি তা দেখতে পাবে। যখন ইন্দ্রিয়গুলিকে সমর্পণ কর, যখন আমাকে তোমার ইন্দ্রিয়গুলির চেয়ে বেশী বিশ্বাস কর, তুমি অভিজ্ঞতা করবে যে তুমিই ঈশ্বর!’ তিনি বলেন, ‘যেই মুহূর্তে তোমার ইন্দ্রিয়গুলির চেয়ে আমাকে বেশী বিশ্বাস করবে, তুমি তৎত্বমসি'র অর্থ বুঝতে পারবে!’

মাস্টার বারংবার সেই ভাবাদর্শেরই প্রতিরূপ যে তুমি ঈশ্বর! দয়া করে বোঝ, আমি তোমাকে আবার বলছি যে আমি এখানে প্রমাণ করতে আসি নি যে আমি ঈশ্বর, আমি এখানে প্রমাণ করতে এসেছি তুমিই ঈশ্বর। বারে বারে তিনি (মাস্টার) ‘তুমি অসীম’ এই ভাবাদর্শের জন্য উঠে দাঁড়ান। তোমার সত্তায় বহু মাত্রা আছে যা তুমি অনুসন্ধান কর নি, যা এখনও অভিজ্ঞতা কর নি। বারে বারে তিনি তোমাকে তোমার সত্তার ভিন্ন ভিন্ন মাত্রা দেখাচ্ছেন!

মাস্টারকে বেশী বিশ্বাস করা শুরু কর, তখন মাস্টারের ব্যাখ্যা করা সত্য তুমি উপলব্ধি করতে পারবে।

দুইজন একই মঞ্চ থেকে কথা বলছে। একদিকে তোমার শরীর বলছে, 'তুমি দেহ ও তুমি মন।' অন্যদিকে মাস্টার বলছেন, 'তুমি পবিত্র, তুমি ঈশ্বর!' তোমার সত্তার কতই না মাত্রা সমূহ। সব উপভোগ কর! সব অভিজ্ঞতা কর! যদি ওখানে বসে থাক ও শুনছ, তুমি এটা শ্রবণ করতে পার না। কেবল যখন মাস্টারের কথাগুলিকে তোমার ইন্দ্রিয়গুলির কথার চেয়ে বেশী বিশ্বাস কর, তুমি সেই সত্যকে উপলব্ধি করতে পারবে যে তুমি ঈশ্বর। তুমিই তো পরম! তুমিই স্থুল (বস্তুগত), আবার তুমিই সূক্ষ্ম (আধ্যাত্মিক), তুমি উভয় একত্রে এবং আরও কিছু।

কৃষ্ণের জীবনের একটা ছোট ঘটনা বলি,। গীতার পরে কৃষ্ণ ও অর্জুন কোথাও যাচ্ছিলেন। হয়ত কোন পিকনিকে বা প্রমোদভ্রমণে। হঠাৎ কৃষ্ণ বলেন, 'অর্জুন ঐ সাদা কাকগুলিকে দেখ!' অর্জুন বলে, 'হ্যাঁ হ্যাঁ, সুন্দর সাদা কাক।' দুই মিনিট পরে কৃষ্ণ বলেন, 'না, না, না, ওগুলি তো কালো কাক!' অর্জুন বলে, 'হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, সেগুলি তো কালো কাক।'

হঠাৎ কৃষ্ণ জিজ্ঞাসা করেন, 'বুদ্ধু! তোমার কি হয়েছে? যখন আমি সাদা বললাম, তুমি সাদা বললে। এখন আমি কালো বললে তুমি বল কালো। তোমার হয়েছেটা কি, তোমার ইন্দ্রিয়গুলির কি হল?'

অর্জুন বলে, 'কৃষ্ণ, আমি জানি না আমার ইন্দ্রিয়গুলির কি হয়েছে। কিন্তু একটা জিনিষ নিশ্চিত, তুমি যখন সাদা বললে আমি সাদাই দেখলাম; যখন তুমি কালো বললে আমি সেগুলিকে কালো দে খলাম! আমি জানি না আমার ইন্দ্রিয়গুলির কি হয়েছে। আমি জানি না আমার কি হয়েছে! আমি যুক্তিতর্ক দ্বারা জানি না যে কাকগুলি সাদা না কালো। কিন্তু তুমি যেভাবে দেখালে আমি সেইভাবেই দেখলাম। যখন সাদা বললে সাদা দেখলাম। কালো বললে তো কালো দেখলাম। আরেকটা জিনিষ আমি নিশ্চিত জানি, কাক আমাকে জীবন দিতে যাচ্ছে না।

Two people walking by a river under an umbrella

সমর্পণ হল সুর বাঁধা

ইংরাজী সারান্ডার (surrender) শব্দটির অনুবাদ প্রয়োজন (সমর্পণকে ইংরাজীতে সারান্ডার বলে ভুল বোঝা হয়)। সেটাকে পাশ্চাত্যে ভুল বোঝা হয়, যেন এক ক্রীতদাস হয়ে যাওয়া। না! সারান্ডারকে অনুবাদ করে (সমর্পণ বোঝাবার জন্য) বলা যায়, সারান্ডার হল অনুভূতির সংযুক্তির কম্পাঙ্কের সাথে সুর বাঁধা। দয়া করে বোঝ, যখন তুমি সংযুক্ত আছ অনুভব কর, নিজের সুর বেঁধে তুমি সেই স্পন্দনকে নিজের স্পন্দন বানিয়ে ফেলবে।

আমি আমার জীবনে সত্যি তা দেখেছি। যখন কোন ভক্ত অনেক প্রেম সহকারে কিছু একটা নিয়ে আসে, সেটা একটা ছোট জিনিষও হতে পারে। যে করেই হোক তখন আমি নিজেকে আটকাতে পারি না এবং মিষ্টি হলে সেটাকে একটু মুখে নিই ও বস্ত্র হলে সেটাকে আমার দেহে রাখি। সেটা আমার দেহে কয়েকদিন ধরে থাকবে।

সমর্পণ হল ভক্তি যা তোমার জৈবশক্তির অংশ হয়ে যায়। সুস্থির ভক্তি হল সমর্পণ। ভক্তি অর্থ, যেখানে তুমি এবং যে বস্তু বা আকাশের প্রতি তোমার ভক্তি, উভয়ই বিদ্যমান। কিন্তু সমর্পণে তুমি বল, আপনি বিদ্যমান থাকুন, সেটাই যথেষ্ট। আর কিছুই চাই না। আমি আপনার মধ্যে মিলিয়ে যেতে, আপনাকে স্মরণ করলে মুখে যে মিষ্টিভাব আসে কেবল তাতে হারিয়ে যেতে খুবই আনন্দিত হই। আমি তো নিজেকে হারিয়ে ফেলতে প্রস্তুত সেই মিষ্টত্বের জন্য, সেই আনন্দের জন্য, সেই আস্বাদনের জন্য।

আমার পরিব্রজ্যার সময় একদিন আমি দুপুরে একটা গাছের নীচে ছোট একটা পাথরে মাথা দিয়ে বিশ্রাম করছিলাম। পাথরটিতে হলুদ মাখা ছিল ও কিছু পূজার জিনিষপত্র ছিল। কিন্তু আমি ভাবতে পারিনি যে সেই

পাথরটাকে কেউ ভগবান মনে করে পূজা করবে। ভারতের গ্রামে গ্রামে প্রতিটি পাথর, প্রতিটি গাছকে পূজা করা হয়। বোঝ, গাছ বা পাথর বা সবকিছুকে পূজা করার সামর্থ এক তামাশা নয়! সবকিছুর সামনে নত হবার সামর্থ, সবকিছুর কাছে সমর্পিত হবার সামর্থ, সবকিছুকে বিশ্বাস করার সামর্থ - ভারতীয় সভ্যতার সবচেয়ে বড় উপহারগুলির মধ্যে একটি।

একটা সুন্দর জেন গল্প আছে। এক মাস্টার ছিলেন। তাঁর শিষ্যের নাম সুজুকি। সুজুকিও ছিলেন জীবনমুক্ত মাস্টার। যখন সুজুকির মাস্টার দেহত্যাগ করলেন, সুজুকি কাঁদতে লাগলেন, মাটিতে গড়াতে লাগলেন। অন্য সমস্ত শিষ্যেরা এল ও তাঁকে প্রশ্ন করল, 'এটা কি হচ্ছে? আপনি তো জীবনমুক্ত সত্তা, আপনি কি করে কাঁদেন? আপনি কিভাবে অশ্রুপাত করেন?'

তখন সুজুকি বলেন, 'যদি জীবনমুক্ত মাস্টার কাঁদতে না পারেন, ভাগো এখান থেকে! আমি তোমাদের জীবনমুক্তিতে আগ্রহী নই। আমি এই পরিস্থিতিতে এত সংবেদনহীন হতে পারি না। আমি কাঁদছি কারণ আমি তাঁর শারীরিক উপস্থিতি আর পাবো না। তিনি আমাকে ছেড়ে যেতে পারেন না অথবা আমিও তাঁকে ছাড়তে পারি না, কারণ তিনি আমি হয়ে গেছেন এবং আমি তিনি হয়ে গেছি। সেটা অন্য ব্যাপার। কিন্তু স্থূলভাবে আমি তাঁকে হারালাম। আমি তাঁর মাধুর্যমণ্ডিত আর শ্রীযুক্ত কার্যকলাপ ও তাঁর চারপাশে ঘটা চেতনার সুন্দর লীলা আর পাবো না। আমি তাঁকে মিস্ করব। তাই আমার চোখে জল।'

তখন আরেকজন শিষ্য প্রশ্ন করে, 'তাহলে আপনার দেওয়া এত বছরের শিক্ষার কি হল? যা ঘটছে তা স্বীকার কর। যা কিছু ঘটছে তা মেনে নাও। তথাাত তথাাত! - এই শিক্ষার কি হল? আপনি কি এগুলি নিজে অভিজ্ঞতা না করে আমাদের শিখিয়েছেন?' চিন্তিত। তিনি বলেন ঈশ্বরকে তুমি সমর্পণ করার জন্য এক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পার, ব্যাস। তিনি সম্পূর্ণ দায়িত্ব নেবেন।

দায়িত্বশীলতা সহকারে সমর্পণ হল জীবনমুক্তি। দায়িত্বপূর্ণ সমর্পণ হল জীবনমুক্তি। আমি লোকেদের দেখেছি যে তারা সমর্পণ করছে অথবা দাবী করছে যে তারা সমর্পিত হয়েছে। হে ভগবান! এই নকল সমর্পণকারীদের অত্যাচার তো শত্রু হাতে বন্দীদশায় অত্যাচারের চেয়েও ভয়ানক। তারা দাবী করবে যে তারা সমর্পণ করেছে এবং যা কিছু সঠিক ঘটছে তা তাদের জন্য ঘটেছে। যা কিছু খারাপ ঘটে, তা মাস্টারের জন্য। আর খারাপ কিছু ঘটলে তারা কিছুই করবে না, কেবল বলতে থাকবে, আমি সমর্পণ করেছি, আমি সমর্পণ করেছি, আমি সমর্পণ করেছি।

অনেকে এসে জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, আমি এরপর আর কি করব?’ আমি তাদের বলি, ‘কি বলতে চাইছ?’ তারা বলে, ‘না। আপনি যা বলেন তাই করব।’ আর যেই আমি তাদের কিছু বলি, তারা বলে ওঠে, ‘না, না, না! আমার এই অসুবিধা, এই সমস্যা, ওই সমস্যা।’

তখন আমি তাদের বলি, ‘তাহলে প্রথমে তোমার শর্তগুলি বল, তারপর আমি তোমাদের সমাধান বলব।’ তারা বলে, ‘না, না, না! আপনি যা বলেন, আমি করব।’ যেই মুহূর্তে আমি আমার মুখ খুলি, তাদের এক হাজার একটা শর্ত, এক হাজার এক অগ্রাধিকার, এক হাজার এক পছন্দ থাকবে। তাই নিজের কাঁধে পুরোপুরি দায়িত্ব নাও। একজন দায়িত্বশীল মানুষ সমর্পণ করলে তা কতই না মাধুর্যমণ্ডিত হবে, তা কতই না সুন্দর হবে।

কার্যকলাপ

নীচে একটি শক্তিশালী ধ্যান-প্রক্রিয়া দেওয়া হল।

প্রক্রিয়াটি সম্পর্কে

এই প্রক্রিয়াটি জেন বৌদ্ধদের আধ্যাত্মিক অভ্যাসের ওপরে ভিত্তি করা। যা কিছু নিজের বলে ভাব সেগুলিকে এই প্রক্রিয়াতে তোমাকে মানসিকভাবে ছেড়ে দিতে হবে। প্রক্রিয়াটির সহজতা দ্বারা প্রবঞ্চিত হয়ো না। আমাদের অস্থিরতা নিরাময় করার জন্য ও অস্তিত্বের সাথে সুর বাঁধার জন্য এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া।

আমাদের সমস্ত অস্থিরতার কারণ হল আমরা সর্বদাই সংগ্রাম করছি আরও অধিকার করার জন্য, আরও কিছু অর্জন করার জন্য। যখন আমরা উপলব্ধি করি আমাদের অধিকার করা কোন কিছুই প্রকৃতপক্ষে আমাদের নয়, এক গভীর হিলিং ও স্বীকৃতি আমাদের মধ্যে ঘটে।

ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন :

অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্।। (৯.২২)

যখন তুমি অস্তিত্ব-শক্তির সাথে সম্পূর্ণভাবে সুর বেঁধে বাস কর, সেই শক্তি তোমার জীবনকে চালানো ও সমৃদ্ধ করার যত্ন নেয়, বস্তুগতভাবেও তোমার যত্ন নেয়।

অস্তিত্ব সঠিক সময়ে দেয় ও নেয়, শুধু এই বোধটুকুই যথেষ্ট। তাহলে তুমি জান এখন যা ঘটছে তা এই মুহূর্তের জন্য সঠিক এবং জীবন যেভাবে প্রবাহিত হচ্ছে তার সেভাবেই প্রবাহিত হওয়া উচিত। এতে তুমি ও তোমার ধনসম্পদের মধ্যে এক মানসিক ব্যবধান সৃষ্টি হয়, আর সেই ব্যবধানটা হল প্রকৃত ত্যাগ।

সময় : ১০ মিনিট

নির্দেশাবলী

সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের সাথে কয়েক মিনিট বসো।

চোখ বন্ধ কর এবং প্রত্যক্ষবৎ স্মরণ কর যে তোমার সমস্ত জিনিষগুলির অধিকারী হল অস্তিত্ব। সেগুলির একটাও তোমার নয়। অস্তিত্ব এতই করুণাময় যে সে তোমাকে সেগুলি দিয়েছে।

এখন তুমি সবকিছুই অস্তিত্বকে ফিরিয়ে দিতে যাচ্ছ।

একটার পর একটা, প্রত্যক্ষ কর তুমি তোমার সমস্ত মূল্যবান অধিকৃত জিনিষগুলি দিয়ে দিচ্ছ। মনশ্চক্ষুতে দেখ সেগুলি অন্য কাউকে দিচ্ছ অথবা দেখ যে তুমি সেগুলি ছাড়া আছ।

তোমার টাকাপয়সা, তোমার বাড়ী, তোমার গাড়ী, তোমার গয়নাগাটি - যা কিছু তুমি বেশি করে আঁকড়ে ধরে আছ সেগুলি প্রথমে ছাড় !

একটার পর একটা সেগুলি বিনাই নিজেকে দেখ। যেগুলি ছাড়া বাঁচতে পারবে না ভেবেছিলে, সেগুলি সব ছেড়ে দাও।

এটা করার সময় ভিতরে সেই গভীর বোধটি রাখ যে অস্তিত্ব প্রতিটি মুহূর্তে তোমাকে যোগান দেবে। তোমার কোন কিছুকে আঁকড়ে ধরার দরকার নেই। যখনই এবং যা কিছু বাস্তবিকভাৱে তোমার আবশ্যক, অস্তিত্ব তোমাকে তা দেবে।

অস্তিত্বের জন্য তোমার মধ্যে প্রবাহিত কৃতজ্ঞতাকে অনুভব কর। এটা গভীরভাবে সত্যরূপে অভিজ্ঞতা কর। এই সত্যকে তোমায় অভিভূত করতে দাও। দেখবে তোমার ভিতরে বিরাটভাবে হালকা অনুভব করবে।

এই প্রক্রিয়া তোমার চেতনাতে সরাসরি এক পরিবর্তন সৃষ্টি করতে পারে।
তুমি বস্তুবাদী জগৎ থেকে আধ্যাত্মিক জগতে ঝাঁপ দিলে।