KAILASA Library/সমর্পণের গ্রন্থ/সমর্পণ হল মনের মৃত্যুSign in
সমর্পণের গ্রন্থ

সমর্পণ হল মনের মৃত্যু

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যখন তুমি বর্তমান মুহূর্তে আস, তুমি উন্মুক্ত ও সরল হও কারণ বর্তমানে কোন মন থাকে না। মনকে বিদ্যমান থাকার জন্য অতীত ও ভবিষ্যতের মধ্যে চলাচল করতেই হবে। বর্তমান মুহূর্তে কোন অতীত বা ভবিষ্যৎ নেই। সেটা কেবল আছে, ব্যাস।

বিশ্বাস করা ও সমর্পণ করা যেন 'আমি' ও 'আমার' হারিয়ে ফেলা। আমিত্ব 'আমার' থেকে শুরু হয় এবং 'আমি'-র দিকে চলে। 'আমি'-র পরিচয় গঠিত হবার আগেই 'আমার' খেলা শুরু হয়ে যায়। যদি তুমি একটি ছোট শিশুকে লক্ষ্য কর, তার মধ্যে 'আমি' শিকড়িত হবার আগেই সে 'আমার' জন্য সংগ্রাম করে। তার হাত থেকে একটি খেলনা নিয়ে নেবার চেষ্টা কর। সে বাধা দেবে! সেটা তার, তুমি তা নিয়ে নিতে পার না। 'আমি' বলার আগে সে 'আমার' শব্দটি বলে। সমর্পণ আর কিছুই নয়, তা হল 'আমি' ও 'আমার' - এদের পরিচয় ছাড়া শুধু অস্তিত্বের সাথে মিশে যাওয়া।

সমর্পণ হল মনের মৃত্যু, আমিত্বের মৃত্যু। আমিত্ব হল তোমার অস্তিত্ব থেকে আলাদা সত্তা হবার ভাবনা। শক্তিশালী 'আমি' ও 'আমার'-এর জন্য এই ভাবনা হয়। মন হল সত্তার সাথে এক সরাসরি সংঘাত। সত্তা সর্বদা অস্তিত্বের সাথে সম্মত থাকে।

ব্যতিক্রমহীনভাবে মন সামনে চলে আসে। সত্তা জানে। মন সন্দেহ করে। সত্তা সর্বদা বলে 'হ্যাঁ'। মন অধিকাংশ ক্ষেত্রে বলে 'না'। সত্তা সরল, মন চতুর। হ্যাঁ বলা যেন মনের মৃত্যু। তাই সে 'না' বলতে থাকে। প্ররোচন দ্বারা মন 'হ্যাঁ' বলে। যদি তাকে স্বাধীনভাবে ছেড়ে দাও, সে বলে 'না'।

এখন তুমি প্রশ্ন করবে, ‘মনকে কিভাবে নীরব করানো যায়?’ মন দ্বারা তুমি মনকে নীরব করতে পারবে না। সেটা যেন আশা করা যে সন্দেহভাজন ব্যক্তি নিজে এসে আত্মসমর্পণ করবে! তা কখনই হবে না। সেটা কেবল এক কল্পনা। তুমি অবাস্তব কাল্পনিক কিছুকে আঁকড়ে আছ ও তাকে চুপ করাতে চেষ্টা করছ।

যদি তুমি এই প্রক্রিয়াতে সজাগতা নিয়ে আস আর দেখ যে তোমার ভিতরে কি চলছে, তাহলে তুমি দেখতে পাবে মন কোথায় ‘না’ বলছে। তবেই তুমি তাকে শান্ত করতে পারবে যাতে সত্তার ‘হ্যাঁ’ শোনা যায়।

সজাগতাই সবকিছুর চাবিকাঠি। শুধু সজাগতা নিয়ে আস। মনের বাধা দেওয়া তাহলে বন্ধ হবে। তুমি তখন সত্তাতে স্বস্তিতে থাকবে। সেখান থেকেই সরলতা প্রকাশিত হওয়া আরম্ভ হয়।

সরলতা না ঘটা পর্যন্ত অন্তরঙ্গতা ঘটে না। অন্তরঙ্গতা অস্তিত্বের ভাষা। মন অন্তরঙ্গতা জানে না। কেবল সত্তা তা জানে। অন্তরঙ্গতা উন্মুক্ততা নিয়ে আসে এবং তুমি অকৃত্রিম ও আন্তরিকভাবে যা কিছু অনুভব কর তা বলতে ও করতে পার। তোমার কথা ও কার্যে শ্রদ্ধা ও যথার্থতা থাকবে। তুমি এমন শক্তি বিকিরণ করবে যার দ্বারা তোমার আশেপাশে অন্যেরা সরল ও উন্মুক্ত হবার জন্য উদ্দীপনা পাবে। তখন অস্তিত্বের প্রকৃত সৌন্দর্য অভিজ্ঞতা করা যাবে।