১৬: সমর্পণ ও জ্ঞান
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
প্রাজ্ঞতা ও সত্য, যা আমরা জানি না, সেগুলি সম্বন্ধীয়। মনের জ্ঞান, যা সম্বন্ধে আমরা এত গর্ব করি, তা চোখের ঠুলির কাজ করে এবং অস্তিত্বের সত্যকে দেখতে দেয় না। মন অস্তিত্বের পরিমাপের মাপদণ্ড নয়।
আমরা যা, তার সাথে আমাদের চিন্তাগুলির কোন সম্পর্ক নেই। আমরা যা, তাকে যদি শুধুমাত্র আমাদের চিন্তাগুলি পরিবেষ্টিত করতে পারত, তাহলে তো আমরা এক জৈবযান্ত্রিক (বায়োমেকানিক্যাল) মেশিনের চেয়ে বেশী কিছু হতাম না। মানুষের চেয়ে পশুদের সহজাত বুদ্ধি বেশী আছে। পশুরা মানুষের মত অলীক কল্পনা সহকারে গোলমাল করে না। তারা সহজেই প্রকৃতির সাথে প্রবাহিত হয়ে চলে।
একটা বাঘ বা সিংহ কেবল ক্ষুধার্ত হলেই শিকারে যায়। যখন খেতে হবে, সে খায় এবং ক্লান্ত হলে ঘুমায়। প্রকৃতি দ্বারা পরিচালিত হয়ে কিছু বিরল ক্ষেত্র ছাড়া কোন বন্য পশুই খাদ্য সঞ্চয় করে না। কোন বন্য পশু মোটাসোটা হয় না।
মানুষ চিন্তা করে। সেটাই সমস্যা। আমাদের মহান সন্তেরা বলেন, 'তোমার মনকে মুছে ফেল এবং তাহলে তুমি সজাগ হবে। মনুষ্য হিসাবে তোমার প্রকৃত সম্ভাবনাকে তুমি বুঝতে পারবে।' বুঝে নাও, মানব আকারে আমরা আধ্যাত্মিক সত্তা, আমরা আধ্যাত্মিক হবার জন্য সংগ্রামী মানব সত্তা নই। আমাদের বুদ্ধিমত্তা অসীম। কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তি সীমিত।
জ্ঞান তিন প্রকার। প্রথমটি এবং ন্যূনতম প্রাসঙ্গিক প্রকারের জ্ঞানকে

অস্তিত্বের আকাশে কোনকিছুই অসম্ভব নয় - জীবনমুক্ত মাস্টারেরা এই জ্ঞানে অধিষ্ঠিত। তাঁরা হলেন বিশ্বাসের জীবন্ত মূর্তপ্রকাশ। তাঁদের আনন্দ সেইটারই প্রকাশ। বিশ্বের সমস্ত জ্ঞানে তাঁদের প্রবেশাধিকার আছে কিন্তু তাও তাঁরা পূর্ণরূপে সরল। তাঁরা জানেন যে তাঁদের জ্ঞান হল অস্তিত্বের জ্ঞান। তাঁদের জ্ঞান জ্ঞান নয় কিন্তু মুহূর্তটির সত্যের এক প্রবহমান অভিজ্ঞতা।
আমাদেরও জ্ঞান আছে। কিন্তু সমস্যা হল আমরা ভাবি যে আমাদের জ্ঞান হল একমাত্র সঠিক জ্ঞান এবং অন্য সমস্ত জ্ঞান ভুল। বোধ, পরম জ্ঞান সবার জন্য এক। তার মাঝে যে কোন কিছু হল কেবল একটি ধার করা ধারণাগুচ্ছ। এটা স্পষ্টভাবে জানলে সমর্পণ ঘটবে এবং আমরা জ্ঞানের ভার থেকে মুক্ত হব ও সরল হব।
কিভাবে জানা শুরু করি যে আমরা জানি না? আমরা জানি না - তার নিছক স্পষ্টতাই যথেষ্ট। শুধু অস্তিত্বের ধ্যান কর, অস্তিত্বই তো সমস্ত জ্ঞানের উৎস। সর্বদা তার প্রতি এক প্রার্থনাময় ও সমর্পণের মেজাজ সহকারে থাক। অস্তিত্বের প্রাজ্ঞতার কাছে সমর্পণের জন্য অবিচল থাক। দেখবে তোমার চারপাশে অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়েছে।
সত্যের আশ্রর্যে প্রতিষ্ঠিত হলে তুমি এতই সরল হও যে তোমার জীবন ধ্যানমগ্ন ও অলৌকিক হয়। যখন কেউ ঐশ্বরিকতার প্রতি সমর্পণে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিটি মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে। লোকেরা সবসময়ে অলৌকিকতা খোঁজে। সমর্পণের সাথেই সবচেয়ে বড় অলৌকিকতাগুলি ঘটে।
প্রকৃতিকে শাসন করার জন্য আমরা আইনকানুন রাখতে পারি না। যতক্ষণ 'আমি' ও 'আমার' ধারণাতে আটকে আছ, তুমি অস্তিত্ব সম্পর্কে সত্য বুঝতে পারবে না।
সবকিছু ছাড় ও সমর্পণ কর অর্থ, তোমার চোখ খোল এবং দ্যাখো অধিকৃত বস্তু ও প্রত্যাশাগুলি দ্বারা আমরা কিভাবে বোকার খেলা খেলে চলেছি। এই খেলা যদি অন্যদের ঠকানোর জন্য খেল, সেটা এক ব্যাপার; আর যাই হোক নিজেকে ঠকিয়ো না।
যা কিছুকে তুমি 'আমি' বলে চিন্তা কর, সেটা তোমার দেহ বা মন যাই হোক না কেন, তা কি বায়ু বিনা কাজ করতে পারে? তুমি কি বলতে পার যে বায়ু তোমার অধিকৃত জিনিষ? যে মূল শক্তি ভিতরে যায় ও বার হয়ে আসে, সেটাই তো তোমার নয়। এই শক্তি চলাচল বন্ধ হয়ে গেলে তো তুমি যাকে 'তুমি' বলে চিন্তা কর তা মিলিয়ে যায়।
এটা যেন তুমি বলছ যে বাড়ীর ভিত (ফাউণ্ডেশন) তোমার নয়, কিন্তু বাড়ীর দোতলাটা তোমার! যে মাটির ওপরে সেটা খাড়া আছে, সেটাও তো তোমার নয়। পৃথিবী একটু কেঁপে উঠবে, আর যা কিছুকে তুমি তোমার বলে ভেবেছিলে তা কোথায় মিলিয়ে যাবে! যাকে ভিত্তি করে তুমি কোনকিছুকে 'আমার' বলে ভাব, সেটাই তো তোমার নয়। কোনকিছু 'তোমার' বলে ভাবার যে ভিত্তি বা মূল, সেটা তোমার নয়, সেটা তো প্রকৃতির।
কেউ যদি উন্মুক্ত চোখে দেখার জন্য যথেষ্ট বুদ্ধিমত্তাসম্পন্ন হয়, সে উপলব্ধি করে 'আমি' ও 'আমার' ব্যাপারটা এক নাটক। যেই মুহূর্তে বায়ু ভিতরে প্রবেশ করে আর বাইরে আসে না, নাটক শেষ। 'আমি' মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তোমার বাড়ীর বাইরে থেকে তোমার নাম লেখা বোর্ডটিকে সরিয়ে ফেলা হবে এবং সেটাকে তোমার স্মৃতিস্তম্ভে রাখা হবে।
১৮
কার্যকলাপ
নীচে একটি শক্তিশালী ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।
প্রক্রিয়াটি সম্পর্কে
তুমি সর্বদা অনুভব কর যে তুমি তোমার জীবন পরিকল্পনা (প্ল্যানিং) ছাড়া বাঁচতে পার না।
প্ল্যানিং করা মনের এক অসুস্থতা!
তুমি কখনও উপলব্ধি কর না, যা কিছু তুমি পরিকল্পনা কর, তুমি কেবল তোমার পরিকল্পনার সীমারেখা অবধি সফল হতে পার। তখন তুমি পরিচিত বা জ্ঞাত দ্বারা সীমাবদ্ধ।
যখন তুমি পরিকল্পনা করা না, তুমি জীবনকে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে দাও।
তুমি সীমাহীন বা অসীম সম্ভাবনার আকাশে প্রবেশ কর।
সময় : ২৪ ঘণ্টা
নির্দেশাবলী
কেবল এক দিনের জন্য নির্ণয় নাও যে তুমি সমস্ত পরিকল্পনা ফেলে দেবে এবং জীবন যা কিছু দিচ্ছে তা নিয়ে চলবে।
নির্ণয় নাও যে পরিকল্পনা ও বিচার করে কাজ করার জন্য তুমি তোমার বুদ্ধিবৃত্তি ব্যবহার করবে না।