KAILASA Library/সমর্পণের গ্রন্থ/১৯: বস্তুগত ও আধ্যাত্মিক জগতকে সমর্পণSign in
সমর্পণের গ্রন্থ

১৯: বস্তুগত ও আধ্যাত্মিক জগতকে সমর্পণ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

সমর্পণ শব্দটি বলতে কি বোঝাচ্ছি তা ব্যাখ্যা করতে দাও। ধর, দুটি সরলরেখা মধ্যচ্ছেদ করছে, দুটি অক্ষরেখা (অ্যাক্সিস) হল। লম্ব (ভার্টিকাল) অক্ষটি আধ্যাত্মিক জীবন। অনুভূমিক (হরাইজন্টাল) অক্ষটি বস্তুগত জীবন। দুটি রেখা যেখানে মিলিত হচ্ছে সেটা হল তোমার সত্তা। এটাই তোমার লক্ষ্য। তোমার বস্তুগত জীবনে কিছু লক্ষ্য আছে এবং কিছু লক্ষ্য আছে আধ্যাত্মিক জীবনে। বস্তুগত জীবনের লক্ষ্য অর্জন করার জন্য তুমি সর্বদা সংগ্রাম করছ ও কার্য করছ।

আবার তোমার আধ্যাত্মিক লক্ষ্য অর্জন করার জন্য তুমি যোগ, প্রাণায়াম ইত্যাদি কাজ ঐকান্তিকভাবে করছ। বস্তুগত লক্ষ্য নিমিত্ত সংগ্রামে তুমি অনুভূমিক রেখায় আছ। আর আধ্যাত্মিক লক্ষ্যের জন্য সংগ্রামে তুমি লম্ব অক্ষটিতে আছ। যতক্ষণ বস্তুগত জীবনে সংগ্রাম কর, তুমি আধ্যাত্মিক জীবনকে এড়িয়ে চল। যতক্ষণ আধ্যাত্মিক জীবনে সংগ্রাম কর, তুমি বস্তুগত জীবন এড়িয়ে যাও। দুটোই হল সংগ্রাম।

‘দুটোকেই ছেড়ে স্বস্তিতে থাক।' তুমি ভাবতে পার, ‘এটা কেমন অদ্ভুত নির্দেশ?’ তুমি ভাব দুটোকে ছেড়ে দিলে তুমি দুটোকেই হারাবে। যাই হোক, সত্য হল, দুটোকে ছেড়ে দিলে তুমি চলে যাও তোমার অন্তরের চেতনায়, তোমার সত্তায়, তোমার অন্তর আকাশে। অন্তরের এই চেতনাকে অভিজ্ঞতা করলে হঠাৎ উপলব্ধি করবে যে তুমি সবদিকেই ফেটে পড়তে পার। তোমাকে অনুভূমিক রেখা ও লম্ব রেখার মধ্যে বেছে নিতে হবে না। তুমি দুটি রেখাতেই একই সময়ে যাত্রা করতে পার!

বস্তুগত জীবনে বা ‘আমার' দুনিয়াতে তোমার ধনসম্পত্তি হল তোমার