চূড়ান্ত সমর্পণ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
অন্তর্জগতে প্রথম ও শেষ যে হাতিয়ারটি তোমার প্রয়োজন তা হল সম্পূর্ণ সমর্পণ। কেবল তখন তুমি সত্য সহকারে জাগ্রত হতে পারবে। কেবল যে বুদ্ধিবৃত্তি ও আবেগগুলি সমর্পণ করে চেতনাকে অভিজ্ঞতা করতে পার তা নয়, বুদ্ধিবৃত্তি ও আবেগগুলির মূল অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সমর্পণ করেও তুমি চৈতন্য অভিজ্ঞতা করতে পার।
ইন্দ্রিয়গুলি তথ্য সরবরাহ করে। তাদের (ইন্দ্রিয়গুলি) সমর্পণ করলে তথ্যগুলির উৎস সমর্পিত হয়।
তুমি নিজের সম্পর্কে সমস্ত তথ্য ইন্দ্রিয়গুলির মাধ্যমেই পাও। ইন্দ্রিয়গুলি মাধ্যমে সংগৃহীত নিজের সম্পর্কে তথ্যের জন্য তুমি নিজেকে সম্মান কর।
যদি কেউ বলে, ‘তুমি সুন্দর’, তুমি তা নিজের খাতায় নোট কর। কেউ তোমাকে বুদ্ধু বললে খাতাটিতে সেটাও লিখে ফেল। দিনের শেষে কে কি বলেছে তা নিয়ে তুমি একটা সার্ভে কর ও মূল্য নিরূপণ কর। তুমি দেখ যে বাহাত্তর শতাংশ বলেছে তুমি বুদ্ধিমান; বিশ শতাংশ বলেছে তুমি বুদ্ধু এবং বাকীরা জানে না।
তুমি নির্ণয় নাও বাহাত্তর শতাংশ মানুষ যারা বলেছে তুমি বুদ্ধিমান, তাদের সবাই বোকা হতে পারে না। অতএব, তুমি নিশ্চয়ই বুদ্ধিমান! এইভাবে নিজের সম্পর্কে তোমার সিদ্ধান্ত অন্যেরা তোমার সম্পর্কে কি বলে তার ওপরে ভিত্তি করা। তুমি অনবরত লোকেদের কাছে যাও ও তাদের তোমার সম্পর্কে কিছু বলতে বল। ফলস্বরূপ, ইন্দ্রিয়গুলি, তুমি কি সে সম্পর্কে একটা ধারণা দেয়।
যখন নিজের সম্পর্কে তোমার ধারণার মূল ইন্দ্রিয়গুলিকে সমর্পণ কর , তুমি নিজেকে দেহ ও মনের সাথে শনাক্তকরণ করা ভুলে যাও। যতক্ষণ