২১: পরম সত্যের কাছে সমর্পণ কর
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যখন আমি বলি সমর্পণ কর, আমি বোঝাচ্ছি যে সেই সত্য সহকারে জাগ্রত হও যে তুমি এক মহাসাগর। যখন তোমার জন্ম হয়, যখন তুমি ভাব যে তুমি এক ব্যক্তি অথবা যখন তুমি জীবনমুক্ত হয়েছ, তুমি তো সর্বদাই এক মহাসাগর। এই সত্যে জাগ্রত হওয়া হল সমর্পণ।
নিজের সম্পর্কে ছোট ধারণাগুলি (নিজেকে ধনসম্পত্তি, নাম, যশ সম্বন্ধতা এইসবের সাথে সনাক্তকরণ করা) সমর্পণ কর এবং বাস্তবতায় জাগ্রত হও। নতুবা তুমি কেবল সমর্পণ শব্দটি নিয়ে খেলা করছ। নিজেদের সম্পর্কে পরিচয় দেবার জন্য আমরা বড় বড় শব্দাবলী ব্যবহার করি। কিন্তু আমরা উপলব্ধি করি না যে আমরা এই সমস্ত বর্ণনার অনেক ঊর্ধ্বে।
একদিন আমার এক অনুসারী (follower) আমার কাছে এসে নিজের সম্পর্কে অতিরঞ্জিত শব্দাবলী ব্যবহার করে। সে যাবার পরে আমি আমার শিষ্যদের বললাম যে সে হয়ত হীনমন্যতায় ভুগছে। আমি বললাম, ‘তুমি ঈশ্বর, এটা ছাড়া অন্য কোনভাবে নিজের মূল্যায়ন করলে তা হল অবমূল্যায়ন (underestimation)!’
কিছু মাছ স্রোতের অনুকূলে সাঁতার কাটে। অন্যগুলি স্রোতের বিপরীতে চলে। মাছগুলি স্রোতের অনুকূলে কি প্রতিকূলে সাঁতার কাটুক , সমস্ত মাছই জলে আছে। তুমি অস্তিত্বের সাথে প্রবাহিত হও অথবা তার সাথে সংগ্রাম কর, তুমি তো অস্তিত্বে এক হয়ে আছ। তুমি ঐশ্বরিক, সেটা তুমি বোঝ কি না বোঝ, তুমি তো ঐশ্বরিক। এখানে বাছাই করার কিছুই নেই।
তুমি কেবল একটা বেছে নিতে পার - উপলব্ধি করা ও উপভোগ করা অথবা, সংগ্রাম করা ও কষ্ট পাওয়া, ব্যাস! নিজের চারপাশে তুমি আরও শক্ত বেড়া সৃষ্টি করতে পার বা তোমার চারপাশে আরও ফেনা সংগ্রহ করতে পার, কিন্তু তুমি কি ঢেউকে আসতে মানা করতে পার? যা কিছুই তুমি কর না কেন, তা কয়েক সেকেণ্ডের একটা নাটক মাত্র।
পরের সমস্যাটা হল সমর্পণ করতে না পারলে কি করবে। কেউ কেউ আমাকে বলে, 'স্বামীজী, আমি সমর্পণ করতে পারছি না। কি করি?' সমর্পণ করা জন্য তোমার কাছে কিছু নেই বলে উদ্বিগ্ন হয়ো না। তোমার কাছে সমর্পণ করার কিছুই নেই, এটা বুঝে তো তুমি ইতিমধ্যেই সমর্পণ করে ফেলেছ। স্বস্তিতে থাক।
সমর্পণ করেছ কি কর নি, অস্তিত্ব যত্ন নেবে।
স্বতশ্চলভাবে জীবন চলতে থাকে এবং তুমি স্বস্তিতে থাকবে। সেই স্বস্তিই সমর্পণ। জীবনপ্রবাহতে স্বস্তিতে থাক এবং এই সত্যে জাগ্রত হও যে তুমি তোমার দেহ ও মনের চেয়ে বৃহত্তর, যদিও তোমার ইন্দ্রিয়গুলি বলে যে তুমি দেহ ও মন। 'তুমি কিছু একটা' - সমাজ তো তোমাকে এই চিন্তা করতে পরিচালিত করে।
এখন এই সত্যে জাগ্রত হও যে তুমি যা কল্পনা করতে পার, তুমি তার চেয়ে মহত্তর। সমর্পণ তোমাকে এক নতুন চেতনা প্রদান করবে। তুমি এক নতুন সত্তা হবে। সমর্পণের এই ধারণা গ্রহণ করে সেইভাবে কার্য করলে, তুমি জাগ্রত হবে এবং নিজেকে এক জীবনমুক্ত সত্তা হিসাবে জন্ম দেবে।
২২
কার্যকলাপ
নীচে একটি শক্তিশালী ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।
প্রক্রিয়াটি সম্পর্কে
তুমি বিশ্বাস কর কি না কর, তুমি স্বীকার কর কি না কর, তুমি মহাজগৎরূপী মহাসাগরের একটি ঢেউ। যদি তুমি এই ধারণা আত্মভূত কর, তাহলে তোমার কার্যগুলি ওঠা ও নামা ঢেউয়ের এক স্বতঃস্ফূর্ত অংশ হয়ে যায়, সেটাই মহাজগতের লীলা। তখন তুমি পৃথক অনুভব কর না, শুধু তোমার জন্য যা অভিপ্রেত সেই ভূমিকা অনুসারে কার্য করবে। স্বভাবত তোমার কার্যগুলি হয়ে যায় পবিত্র ও স্বতঃস্ফূর্ত, তাতে তোমার আবেগগুলির খেলা থাকে না।
সময় : ২১ মিনিট
নির্দেশাবলী
ধাপ ১
চোখ বন্ধ কর ও আরাম করে বসো।
তোমার সম্পূর্ণ সত্তাকে মহাজগতের মহাসাগরে একটি ঢেউ বলে অনুভব কর।
তুমি সর্বদাই নিজেকে শক্ত কঠিন বলে অভিজ্ঞতা কর। তুমি তোমার সীমারেখা কতই না প্রবলভাবে অভিজ্ঞতা কর।
এখন নিজেকে তরল হিসাবে অভিজ্ঞতা কর, যেন এক প্রবহমান শক্তি।