KAILASA Library/সমর্পণের গ্রন্থ/২৩: মাস্টারের কাছে সমর্পণ করSign in
সমর্পণের গ্রন্থ

২৩: মাস্টারের কাছে সমর্পণ কর

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

আমাদের দুটো জিনিষ বুঝতেই হবে। প্রথমটি হল নিজের মনকে শ্রবণ করা এবং দ্বিতীয়টি মাস্টারকে শ্রবণ না করা। অনেক মানুষের অন্য একজন মানুষকে শ্রেষ্ঠতর বলে স্বীকার করতে বা মেনে নিতে সমস্যা থাকে; তা সমর্পণের কথা তো ছেড়েই দাও। তারা ভাবে অন্য কারো চরণে প্রণত হওয়া নিজেদেরই অসম্মান করা এবং সেটা নাকি খুবই অভদ্রতা।

যখন আমি কাউকে নিরাময় (হীল) করি, যদি ব্যাথা পেয়ে থাকে, আমি সাধারণত সামনে বেঁকে সেই মানুষটির পায়ে হাত দিই। একবার একজন আমাকে প্রশ্ন করে, 'স্বামীজী, আপনি কিভাবে অন্য কারো পায়ে হাত দিতে পারেন? আপনি তো নিজেকে নামিয়ে আনছেন।'

আমি বলেছিলাম, 'যখন আমি কারও পায়ে হাত দিই, আমি তাদের আমার স্তরে উঠিয়ে নিয়ে আসছি। যখন তুমি আমার পায়ে পড়, তুমি তোমার আমিত্বকে সমর্পণ কর!'

কারও পায়ে পড়লে তুমি তোমার আমিত্বকে সমর্পণ কর। সেটা তোমারই খাদ্য। কার কাছে সমর্পিত হও, তাতে কিছু যায় আসে না। তুমি একটা পাথরের কাছে সমর্পণ কর বা কোন মানুষের কাছে সমর্পণ কর, তোমার আমিত্বের সমর্পণ তোমাকে আধ্যাত্মিকভাবে উত্থিত করে। সেটা এক পরম সত্য। একজন জীবনমুক্ত মাস্টারের কাছে সমর্পণ করার জন্য তোমার বিচার করার, খোঁজার, ছেঁকে দেখার এবং বহু প্রচেষ্টা ও সময়ের প্রয়োজন নেই।

কেউ আমায় জিজ্ঞাসা করেছিল, 'সমর্পণ বলতে আপনি কি বোঝান?' সমর্পণ হল যখন তুমি এমন কাউকে পাও যাকে নিঃশর্তভাবে প্রেম কর এবং তাকে প্রেম কর বলে সুস্পষ্ট হলেও তোমার কোন সমস্যা নেই। তোমার পরিচয় তখন সেই মানুষটির সাথে মিশে যায়।

আমি তাদের বলি, 'যদি ভগবান তোমাকে বলেন পৃথিবী ধ্বংস হতে চলেছে, কিন্তু শুধু তুমি ও তোমার পছন্দের কেবল একজন বেঁচে থাকবে, তখন তুমি কোন মানুষটির সাথে থাকতে চাইবে? সেই মানুষটির কাছেই তুমি সমর্পণ করেছ!'