KAILASA Library/সমর্পণের গ্রন্থ/২৪: সমর্পণ ও শিষ্যSign in
সমর্পণের গ্রন্থ

২৪: সমর্পণ ও শিষ্য

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

একজন শিষ্য হওয়া হল সমর্পণ করা, আর কিছুই নয়। তার মানে তুমি আর বাধা দাও না; তুমি সহজেই হতে দিচ্ছ। বাধা দিলে অযথা সময় নষ্ট হয়। যেন তুমি এক হাসপাতালে গেছ ও সেখানে তোমার চিকিৎসাকারী ডাক্তারকে বাধা দিচ্ছ। সেই ডাক্তারই তো তোমাকে স্বস্তি দেবে!

এটা একটা সার্জারী। মাস্টারের ওপরে তোমার পূর্ণ বিশ্বাস থাকা উচিত। কেবল তবেই কিছু করা যেতে পারে। কিন্তু তুমি প্রস্তুত না হলে তিনি কখনও কার্য শুরু করবেন না। তিনি যখন দেখেন যে তুমি বিশ্বাস সহকারে প্রস্তুত, তিনি আরম্ভ করেন। আর সেটা এক সুন্দর সার্জারী। ব্যাথা থাকতে পারে, কারণ তোমার আমিত্ব ছেড়ে যাচ্ছে। আর তোমার আমিত্বকেই তো তুমি 'তুমি' বলে জেনেছিলে। কিন্তু তুমি যদি মাস্টারকে বিশ্বাস করতে থাক, আমিত্ব সহজেই তোমাকে ছেড়ে যাবে। এত দিন ধরে যত শক্তি তোমার মাথায় অপচয় করেছ, তা এখন চালিত হবে উৎসের দিকে, কেন্দ্রে ফিরে আসবে।

প্রকৃতপক্ষে মাস্টার হলেন শুধুমাত্র এক চ্যানেল। তোমার সত্তা সমর্পণ করতে চায় তার উৎসের কাছে যেটা হল মহাজগৎ। কিন্তু সেটা কঠিন কারণ মহাজগৎ হল বিমূর্ত ও ভাবমূলক এবং মন মাঝে চলে আসে।

মাস্টার আর কিছুই নয়, তিনি হলেন মহাজগতের প্রতিভাস। মাস্টার হলেন একটি ছোট জানালা যার মধ্য দিয়ে তুমি উন্মুক্ত আকাশ দেখতে পার। তিনি মহাজগতের পথ। যদি তুমি একটি আকারের কাছে সমর্পণ কর, যা তুমি দেখতে পার, কালক্রমে নিরাকারের কাছে সমর্পণ করা সহজ হবে।

তাই এক শিষ্য হওয়া অর্থ সমর্পণ করা। শুরুতে তুমি মাস্টারের কাছে সমর্পণ কর এবং পরে মহাজগৎ বা অস্তিত্বের কাছে। এটা এরকম : নদীকে মহাসাগরের দিকে প্রবাহিত হতে হবে। তার জন্য তাকে স্রোতের দিকে বইতে হবে, তার বিপরীতে নয়। কেবল যখন সে মহাসাগরে দিকে চলে, তুমি নিজেকে পেয়েছ। আর মাস্টার হলেন সেই স্রোত যা তোমাকে সেই উৎসের দিকে টেনে নিয়ে যায়।

দ্যাখো, এখন তো তুমি তোমার আমিত্বকে বিশ্বাস কর। এটা এই কারণে হয়েছে যে আমিত্বের সাথে তুমি এত বেশী বাস করেছ যে তুমি নিজেকে আমিত্ব বলে বিশ্বাস করতে শুরু করেছ। কেবলমাত্র সমর্পণেই তুমি জানতে পার প্রকৃত 'তুমি' কে।

সমর্পণ অর্থ, সমর্পণ করা আমিত্বকে, তোমার সমস্ত মিথ্যা আচরণ ও কার্যকে। মিথ্যা আচরণ বলতে বোঝাচ্ছি তোমার ভিতরের সমস্ত চিন্তাসমূহকে যা তোমাকে বিভ্রান্ত করে ধারণা দেয় যে তুমি এই মহাজগৎ থেকে আলাদা। তাই একবার আমিত্ব সমর্পিত হলে, তোমার বাস্তবতার উদয় হওয়া আরম্ভ হয়।

এই কারণেই মাস্টার-শিষ্যের সম্বন্ধতা সবচেয়ে গভীরতম। এটা তো সতান্তরের সম্বন্ধতা। প্রকৃতপক্ষে যদি দ্যাখো, শুধুমাত্র মাস্টার ও শিষ্যের সম্বন্ধতাতে কোন আধিপত্য এই, সেখানে আছে এক স্বেচ্ছাকৃত সমর্পণ। কেবলমাত্র এই সম্বন্ধতাতে কেউ যা জানে তা সবই সমর্পণ করে। আমিত্বের সমস্ত প্রকার আকারকে সমর্পণ করে। শিষ্যের অন্তঃকরণ হয় হয়ে যায় বিশ্বাস; প্রতিটি রন্ধ্র প্রেমে স্পন্দিত হয়। এটাই এর সৌন্দর্য! হোক আমি তো ওনাকে রোজই দেখছি। আমি তাঁকে হাজারবার আলিঙ্গন করেছি।' না! তারা একটা সুযোগ হারাতে চায় না, কারণ সেটা একটা অভিজ্ঞতা। তাদের সিস্টেমে (তন্ত্রে) কিছু একটা ঘটে।

এই নয় যে আমি সবসময়ে প্রেমপূর্ণভাবে আলিঙ্গন করি। আমি বলব , 'ঠিক আছে, এসো...হুম্ম্।' সেটা প্রকৃতপক্ষে হবে এক প্রহার। কিন্তু তার পরেও সেই আলিঙ্গনে কিছু একটা ঘটে। কিছু সঞ্চারিত হয়, কিছু জিনিশ তোমার ডিএনএ-তে সরাসরি পাঠানো হয়। এই বৈজ্ঞানিক বিবৃতির জন্য একটা আলিঙ্গনের প্রভাবের ওপরে আমরা গবেষণা করতে পারি এবং বিশ্বের কাছে মাস্টারের আলিঙ্গনের ক্ষমতা প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারি মাস্টারের সাথে আলিঙ্গনের আগে ও পরে মানুষের সিস্টেমে কি হয়।

আমার আলিঙ্গন আর কিছুই নয়, সেটা কেবল তোমাকে তুমি যেমন তেমনিভাবে সম্পূর্ণরূপে গ্রহণ করা। আধুনিককালে কে তোমার চোখের দিকে তাকাতো যাচ্ছে অথবা তুমি যেমন ঠিক তেমনভাবে গ্রহণ করতে যাচ্ছে? কে তোমার সাথে কথা বলার জন্য আগ্রহী, আলিঙ্গন করার কথা তো ছেড়ে দাও? তাই সেটা কেবল কথা বলে নয়, কিন্তু আমার শরীরের ভাষার মাধ্যমে বলছি তুমি যেমন আমি তোমাকে তেমনিভাবেই গ্রহণ করি। আমি যেমন, ঠিক তেমনভাবে আমি তোমার ওপরে বর্ষণ করি।

সেইজন্য একটা আলিঙ্গন এমন কিছু অসাধারণ কাজ করে যা তুমি কল্পনা করতে পার না। সেটা তোমাকে শরীরের ভাষায় এক গভীর সান্ত্বনা প্রদান করে এবং অনুভব করায় যে আমি তোমার সমর্পণ স্বীকার করেছি, আমি তোমাকে তুমি যেমন ঠিক তেমনভাবে গ্রহণ করেছি। আমি তোমার সত্তা কে গ্রহণ করি। আমি আমার সত্তাকে বর্ষণ করি। সেইজন আলিঙ্গন তোমার ডিএনএ-কে সরাসরি জীবিত ও নবতেজোদ্দীপ্ত করে।

আলিঙ্গনের সেই শক্তিকে ও রূপান্তরকে অনুভব করতে তোমার হয়ত এক দুই ঘণ্টা লাগতে পারে, কিন্তু তা এক গভীরতর স্তর থেকে কাজ করে, সাধারণ মনের স্তর থেকে নয়। তাই সেই প্রেম আমার মুখের অভিব্যক্তি বা শরীরের ভাষায় তুমি অনুভব করতে না পারলেও, সেটা তোমার ডিএনএ-তে অবশ্যই অনুভূত হবে।

A smiling spiritual guru sitting in meditation posture wearing a turban, robes, and rudraksha necklaces with raised hands.