KAILASA Library/সমর্পণের গ্রন্থ/২৬: সমর্পণ এবং উপস্থিতি অভ্যাস করাSign in
সমর্পণের গ্রন্থ

২৬: সমর্পণ এবং উপস্থিতি অভ্যাস করা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যা কিছু তুমি ঈশ্বর বলে অভিজ্ঞতা কর, তুমি তা আমার সাথে অভিজ্ঞতা করবে।

কারও ত্রিশ শতাংশ ভয়, ত্রিশ শতাংশ প্রেম ও ত্রিশ শতাংশ বিভ্রান্ত আবেগ থাকবে। কারও পঞ্চাশ শতাংশ ভয় ও চল্লিশ শতাংশ বিভ্রান্ত আবেগ থাকবে। কারও হয়ত একশ শতাংশ ভয় থাকবে; আর কারও থাকবে একশ শতাংশ প্রেম, কোন ভয় নয়।

তুমি গুরুকে নানাভাবে অভিজ্ঞতা করতে থাকবে। যেভাবেই তুমি গুরুকে অভিজ্ঞতা কর না কেন, সেইভাবেই তুমি ঈশ্বরকে অভিজ্ঞতা করবে।

যেভাবেই তুমি গুরুকে (মাস্টার) অভিজ্ঞতা কর, তা সেটা ভয় সহকারে হোক বা মাস্টার-শিষ্যের মনোভাব সহকারে হোক বা পিতা-পুত্রের মনোভাব সহকারে হোক বা মাতাপুত্রের মনোভাব সহকারে হোক বা বন্ধুর মনোভাব সহকারে হোক বা প্রেমিকের মনোভাব সহকারে হোক, তাঁর উপস্থিতি চব্বিশ ঘণ্টা অভ্যাস কর।

দুটি জিনিষ ঘটবে।

প্রথম, তোমার কার্যগুলিতে সজাগতা আসবে।

দ্বিতীয়, মাস্টার সম্বন্ধে ভয় বা আর যা কিছু নিম্নতর অভিজ্ঞতা তোমার আছে, সেগুলি মিলিয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে। আমার থেকে ভয় পাওয়ার অংশটি দগ্ধ হয়ে যাবে। শুদ্ধ সমর্পণ ছাড়া অন্য যা কিছু তুমি আমার সাথে অভিজ্ঞতা করেছ সেই অংশগুলি দগ্ধ হয়ে মিলিয়ে যাবে।

এই দুটি জিনিষ সম্ভব হয় কেবলমাত্র প্রগাঢ়ভাবে গুরুর উপস্থিতি অভ্যাস করলে, মাস্টারের উপস্থিতি অভ্যাস করলে।

একটা তামার তারের মাঝে কোথাও একদম ছোট্ট একটু জায়গাতে তামার বদলে বায়ু থাকলে সেটা তো ছেঁড়া তার হবে এবং সেটা কখনও বিদ্যুৎপরিবাহী হবে না। তোমার বহন করা ভণ্ডামি সেই বায়ুর মত। তা গুরু-শিষ্য সম্বন্ধতাকে ঘটতে দেবে না। তা উপস্থিতিকে কখনও তোমার মধ্যে প্রবেশ করতে দেবে না। পরম শ্রদ্ধা সহকারে উপস্থিতি অভ্যাস করাই একমাত্র উপায়।

A blooming water lily or lotus flower

২৭

কার্যকলাপ

নীচে একটি শক্তিশালী ধ্যান দেওয়া হল

প্রক্রিয়াটি সম্পর্কে

তোমার জীবনে মাস্টারের উপস্থিতি অভ্যাস করার জন্য এবং সমর্পণ শিক্ষা করার জন্য এটি একটি শক্তিশালী ধ্যান পদ্ধতি।

সময় : ২১ মিনিট

নির্দেশাবলী

যখন অফিসে বসে আছ, ভাব যে সেই জায়গাটির মালিক স্বামীজী। স্বামীজী অফিসটিকে কিভাবে প্রতিপালন করবেন, কিভাবে চালাবেন? যখন তুমি বসে লোকেদের সাথে কথা বল, সেখানে যদি স্বামীজী সশরীরে থাকতেন তবে তিনি কিভাবে কথা বলবেন?

যখন গুরুপূজা কর, স্মরণে কর যদি তিনি চোখ খুলে বসে থাকেন, তিনি কিভাবে আচার অনুষ্ঠান করবেন?

উপস্থিতি অভ্যাস করা হল একমাত্র উপায়।

তুমি কখনও তাঁর সাথে ছল করতে পারবে না। তাঁর সাথে ছল করেছ ভাবা অর্থ তুমি নিজেকেই প্রতারিত করেছ। আর যাই হোক, তোমার আমিত্ব ও চতুরতাকে তুমি যত গভীরে লুকিয়ে ও ঢেকে রাখবে, মাস্টারের দৃষ্টির সামনে সেগুলি তত সহজেই অনাবৃত হয়ে যাবে। যখন তুমি সেগুলিকে ঢাকার জন্য সংগ্রাম কর, মাস্টার সেগুলিকে নিরাময় করার চেষ্টা করেন। তিনি জানেন আমিত্ব কতটাই না ক্যান্সারের মত এক রোগ।

মাস্টার নিজেই অস্তিত্ব। তিনি নিরাকারে আকার। যখন তুমি ইন্দ্রিয়গুলি মাস্টার যা বলেন কেবল তা গ্রহণ করে, তুমি সমর্পণের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেছ!

ভগবদ্গীতা থেকে তোমাদের কিছু বলি। ভগবদ্গীতা হল বিশ্বের জন্য ভগবান কৃষ্ণের শিক্ষাদান। যখন ভগবদ্গীতা শুরু হয়, অর্জুন বিভ্রান্ত ছিল। সে বলে, ‘হে প্রভু! আমি জানি না জীবনে কি করতে হবে। দয়া করে আমাকে পরিচালিত কর।’ কৃষ্ণ তাকে সাংখ্যযোগ ব্যাখ্যা করেন, তাতে আছে আত্মাতে পৌঁছাবার পথ। তিনি তারপর ব্যাখ্যা করেন কর্মযোগ, পরে ভক্তি যোগ, পরে কর্ম সন্ন্যাসযোগ, তারপরে জ্ঞানকর্মসন্ন্যাস যোগ, তারপর রাজবিদ্যা যোগ ইত্যাদি। তিনি আঠারো অধ্যায়ে সাতশ শ্লোক দ্বারা বিভিন্ন ধ্যান প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

সবশেষে অর্জুন বলে, ‘কৃষ্ণ, তোমার ব্যাখ্যা করার শুরু থেকে আমি তো এখন আরও বিভ্রান্ত। কোন প্রক্রিয়া আমি অনুসরণ করি? কোন প্রক্রিয়া সর্বোত্তম ও দ্রুততম? কোনটা সংক্ষিপ্ত ও পরম পথ?’

কৃষ্ণ সেটা অন্তিমে আঠারো অধ্যায়ে উত্তর প্রদান করেন। যে কোন