২৯: সমর্পণ মুক্তির দিকে পরিচালিত করে
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
সমর্পণ মুক্তির দিকে পরিচালিত করে এবং সেটা ঘটে যখন কারো বুদ্ধিমত্তা মাস্টার বা ঈশ্বরে কেন্দ্রিত থাকে। যখন আমরা বিশ্বাস করি কোন এক জীবনীশক্তি এই মহাজগৎকে চালাচ্ছে এবং আমাদের যত্ন নিচ্ছে, আমরা স্বস্তিতে থাকি। যখন আমরা স্বস্তিতে থাকি, আমরা আমাদের সর্বোত্তম সম্ভাবনাতে বাস করতে ও কার্য করতে পারি। আমরা আমাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারি এবং স্বতঃস্ফূর্তভাবে বাস করতে পারি। সেটাই সমর্পণ।
এই জ্ঞানটিকে শেখানো যায় না বা কুড়িয়ে নেওয়া যায় না। মাস্টার সেটা সহজেই সঞ্চারিত করতে পারেন যখন আমাদের সত্তা সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়।
আমাদের কেবলমাত্র যেটা চাই তা হল, সর্বাত্মক বুদ্ধিমত্তাকে আমাদের পরিচালিত করতে দেবার জন্য বিশ্বাস। জ্ঞান অজ্ঞতা দূর করে। আমাদের সমস্ত সমস্যা হল অজ্ঞতার জন্য। ভয়, লোভ, দুশ্চিন্তা বা ক্রোধ - এই আবেগগুলি আমাদের নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় কারণ আমরা সজাগ নই।
যখন আমরা কোনকিছুতে গভীর সজাগতা নিয়ে আসি, সমাধান সহজেই স্পষ্ট হয়ে যায়। যখন আমরা গভীর সজাগতা সহকারে কোন আবেগে প্রবেশ করি, আমরা সেটা থেকে প্রস্ফুটিত হতে পারি। সেটাই সত্য জ্ঞান। আমি তোমাদের বলি, ভীষণ সন্দেহের সময়ে তোমার আমিত্বকে সন্দেহ কর। কখনও মাস্টারকে সন্দেহ করবে না। মাস্টার হলেন একমাত্র সত্য যাকে তুমি আঁকড়ে থাকতে পার যখন অন্য সবকিছু ছেড়ে চলে যায়। একমাত্র মাস্টারই তোমাকে পথ দেখাতে পারেন যখন সবকিছুই বিভ্রান্তিকর মনে হয়।
প্রয়োজন অনুযায়ী মিশনে সেবা করার জন্য তুমি তোমার মানসিক ক্ষমতা, মানসিক কার্য সমর্পণ কর।
তৃতীয় স্তরটি হল সত্তা স্তরের সমর্পণ। এই স্তরে আমাদের সত্তা মাস্টারের আহ্বান পরিষ্কার চিনতে পারে। আমরা অস্তিত্বের সাথে মিশে যাই, মাস্টারই তো সেই অস্তিত্বের মূর্তপ্রকাশ। রূপান্তরের প্রক্রিয়া তরল জলকে নিরাকার বাষ্পে পরিবর্তিত করেছে। বাষ্পের মত আমরা সমস্ত দিকে বিস্ফোরিত হই।
আমরা এখন মনকে ছাড়িয়ে যাই এবং আমাদের অসীম সম্ভাবনাকে প্রকাশিত করি। মাস্টার প্রতিটি মুহূর্তে এই চূড়ান্ত অবস্থাতেই বাস করেন, আর তিনি তো আমাদের এই অবস্থার দিকেই নানাভাবে ক্লান্তিহীনভাবে ও করুণাময় হয়ে ঠেলে চলেন যাতে আমরাও অভিজ্ঞতা করতে পারি এবং সেই একই নিত্য আনন্দের অবস্থায় বিরাজমান থাকতে পারি।