৩০: সমর্পণ ও পূর্ণত্ব
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
দয়া করে বোঝ, প্রথমবার আমি দুটি বিজ্ঞানকে সংযুক্ত করতে যাচ্ছি - পূর্ণত্বের বিজ্ঞান (নিজের, অন্যদের, বিশ্বের ও ঈশ্বরের সাথে পূর্ণত্ব করা) এবং সমর্পণের বিজ্ঞান। পরম্পরাগত ভক্তি সাহিত্যে মীরা, অণ্ডাল ও চৈতন্যের মত মহান ভক্তরা পরিশেষে চূড়ান্ত সমর্পণে বিবর্তিত হন। আমরা এটাকে আত্মসমর্পণাগতি বলি। পূর্ণত্বের বিজ্ঞান এসেছে অদ্বৈত সম্প্রদায় ও যোগবেদান্ত সম্প্রদায় থেকে। সমর্পণের বিজ্ঞান এসেছে ভক্তি সম্প্রদায় থেকে। আমরা দেখব কিভাবে উভয়েই পরস্পরের পরিপূরক।
পরিশেষে সম্পূর্ণ পূর্ণত্ব তখন ঘটে যখন তুমি সম্পূর্ণ পূর্ণত্ব সম্পর্কে বিভ্রান্ত হও না। এমনকি সম্পূর্ণ পূর্ণত্বের ইচ্ছা বা প্রচেষ্টাও সমর্পিত হয়ে যায়। যখন সেই প্রচেষ্টাকে ঈশ্বরের চরণে সমর্পণ করা হয়, সম্পূর্ণ সমর্পণ ঘটে।
সমর্পণের বিজ্ঞান - যত বেশি করে তুমি পূর্ণত্ব কর, তত বেশী তোমার মধ্যে সমর্পণ ঘটা শুরু হয়। আমাকে সমর্পণের সংজ্ঞার্থ বলতে দাও। সমর্পণ কখনও ক্ষমতাহীনতা দিয়ে শুরু হয় না, তা কখনও তোমাকে শক্তিহীনতার অভিজ্ঞতা দেবে না অথবা শক্তিহীনতায় শেষ হবে না। সমর্পণ শুরু হয় শক্তিপূর্ণতা থেকে, তোমাকে ক্ষমতা থেকে আরও ক্ষমতাপূর্ণতায় নিয়ে যাবে এবং চরম শক্তিপূর্ণতায় শেষ হয়। সমর্পণ কোনভাবেই শক্তিহীনতার সাথে সংযুক্ত নয়।
অনেক সময়ে তোমার শক্তিহীন অবস্থায় তুমি 'হাল ছেড়ে দাও', আর সেটাকে তুমি বল সমর্পণ। না! হাল ছাড়া সমর্পণ নয়। সমর্পণ শক্তিহীনতা থেকে আসে না; তা আসে শক্তিপূর্ণতা থেকে।
পূর্ণত্বের বিজ্ঞান ও শক্তিপূর্ণতার বিজ্ঞান, উভয়েই পরস্পরের পরিপূরক। যখন তুমি বেশী, আরও বেশী পূর্ণত্ব কর, তুমি শক্তিধর হও। যখন তুমি বেশী, আরও বেশী সমর্পণ কর, তুমি শক্তিধর হও। বেশী করে পূর্ণত্ব তাঁরা সবাই শক্তিপূর্ণতার আকাশে বাস করতেন।
এমনকি পূর্ণত্বকে তুমি অভ্যাস না করলেও বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পার। কিন্তু এই শরণাগতি, এই সমর্পণের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কেউ সেটা অভিজ্ঞতা ও বিকিরণ করছে কিনা। তোমাকে কোন মহান ভক্তের আশেপাশে থাকতে হবে। কারণ এটা একটা এত সুন্দর অভিজ্ঞতা , তোমাকে সেটা শরীরের ভাষায় বিকিরণ হতে দেখতে হবে।
শরণাগতি বা সমর্পণকে বুদ্ধিবৃত্তি দ্বারা বোঝা যায় না। বুদ্ধি বৃত্তি দিয়ে বুঝতে চেষ্টা করলে, সেটা তোমাকে সেই সমর্পণে নিয়ে যাবে যেটা যুদ্ধের সময় ঘটে। সেটা তো শক্তিহীনতা থেকে ঘটে, সেটা তো হাল ছেড়ে দেওয়া, ব্যর্থতা, পরাজিত হওয়া। কিন্তু আমরা এখানে যে সমর্পণের কথা বলছি, তা তো তোমাকে আরও বেশী করে শক্তিধর বানাবে, আরও দৃঢ় ও আরও বুদ্ধিমত্তা সম্পন্ন বানাবে।
তাই বোঝ, যত বেশী সমর্পণ করবে তত বেশী পূর্ণত্বের দিকে যাবে। আবার, যত বেশী করে পূর্ণত্বের অভিজ্ঞতা হবে তত বেশী করে সমর্পণ অভ্যাস করার দিকে যাবে।
জ্ঞান ক্ষমতার দিকে নিয়ে যায়। যদি তোমার চিন্তার প্রক্রিয়া তোমাকে বেশী শক্তির দিকে নিয়ে যাচ্ছে ও প্রতিদিন তোমাকে আরও বেশী শক্তিধর করছে, তুমি সঠিকভাবে চিন্তা করছ। যদি তোমার চিন্তাগুলি তোমাকে প্রতিদিন শক্তিহীন করে, তুমি ভুল পথে চিন্তা করছ।
অহিংসা কোন শক্তি নয়। সেটা প্রকৃতপক্ষে তোমাকে শক্তিহীন করে। সেইজন্য তুমি হিংসাত্মক হও। বিশ্ব, জীবন ও ব্রহ্মাণ্ডের সাথে তুমি যেভাবে ব্যবহার কর, তারাও সেভাবেই সাড়া দেয়। যদি তুমি হিংস্র হও , তোমাকে অবিশ্রাম হিংসা ফিরিয়ে দেওয়া হয়। যদি তুমি শান্তিপূর্ণ হও , কত মানুষেই না তোমাকে ভুল করে বিরক্ত করার চেষ্টা করুক, তারা সফল হবে না; বারংবার তোমাকে শান্তি ও বিজয় প্রদান করা হয়।