৩১: পূর্ণ সমর্পণ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তোমার হৃদয়ে এই গুরুত্বপূর্ণ প্রার্থনাটি যেন থাকে। ‘হে ঈশ্বর, কি কি পরিশোধনের মধ্য দিয়ে আমার যাওয়া উচিত, তা যদি আমি নাও বুঝি, সেই পরিশোধন যেন জোর করেই ঘটে।’ আমি সমর্পণের সংজ্ঞা নির্ধারণ করছি : অস্তিত্ব বা মহাজগৎ বা ঈশ্বরকে সার্বজনীন মোক্তারনামা (GPA, General Power of Attorney) প্রদান করা এই বলে, ‘আমার জীবনকে কিসের মধ্য দিয়ে যাওয়া উচিত, জীবনের পরম বুদ্ধিমতায় জীবনপ্রবাহ ও জীবনের বিধিনিয়মকে আমার কিভাবে অভিজ্ঞতা করা উচিত, তা আমি বুঝি কি না বুঝি, সমাদর করতে পারি কি না পারি, সেটা যেন বাস্তবায়িত হয়। আমি বুঝি কি না বুঝি, সমাদর করি কি না করি, আমি তোমাকে সার্বজনীন মোক্তারনামা দিচ্ছি।’
এটাই সমর্পণ। তাঁকে মোক্তারনামা দেওয়া হল সমর্পণ। আর যখন তিনি তাঁর কার্য করেন, সেটা উপভোগ করা হল ভক্তি।
বোঝ, অবিশ্রাম মৃত্যু যা তোমার মধ্যে ঘটার কথা, যদি তুমি তা উপভোগ কর, সেটা হয়ে যায় উদযাপন ও বিস্ময়কর প্রকাশ। প্রত্যেকের এই সত্যটিকে জীবনের প্রসঙ্গ হিসাবে বহন করা উচিত। প্রতিবার যখন অস্তিত্ব বা মহাজগৎ তোমাকে গঙ্গায় পাথরের মত জীবনপ্রবাহে গড়িয়ে নিয়ে যায়, যদি জীবন তোমার ওপরে যা করছে তা সমাদর কর, তুমি নিরন্তর পুনর্জন্ম অভিজ্ঞতা করবে। পুনর্জন্ম। পুনর্জন্ম। যদি তা না কর, তুমি অবিশ্রাম মৃত্যু অভিজ্ঞতা করবে। মৃত্যু। মৃত্যু। যে পাথর গঙ্গার প্রবাহে নিজেকে গড়াতে দেয় সে ভগবান হয়ে যায় ও সবার দ্বারা পূজিত হয়। গঙ্গাতে পাথরটি
জীবনের বৃহত্তর দৃষ্টিপথ সহকারে থাক এবং প্রতিটি মুহূর্তে তোমার জন্য যা কিছু করা হচ্ছে তা সমাদর কর। অনেক কিছু যা তুমি কখনও ত্যাগ করবে না সেগুলিকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়। পালিশ করার অনেক কাজ যা তুমি করবে না, তা করা হয়। সেগুলি সবই তোমার জন্যই করা হয় যাতে তুমি শিবলিঙ্গ হয়ে পূজিত হও। যে মানুষ অবিরত উদযাপন করে, যে জীবনকে এক অবিরাম পুনর্জন্ম হিসাবে দেখে, সে পূজিত হয়। যে মানুষ সর্বদা অভিযোগ করে ‘আমি কেন?’, যে জীবনকে মৃত্যু বলে অনুভব করে, সে তো নিজের শ্বাসরোধ করছে।
তোমার থেকে যে ছোট অংশ খোদাই করে সরিয়ে ফেলা হচ্ছে, তা তুমি নও। যে বড় অংশটিকে পালিশ করা হচ্ছে, তুমি সেটাই। জীবন হল কেবলমাত্র ‘কেন আমি?’ থেকে ‘বাঃ! আমি!’-তে যাওয়া। জীবন এতই করুণাময় যে তোমার ওপরে খুব কম খোদাইয়ের কাজই করা হয়। আর বেশী করে পালিশের কাজ করা হয়। তুমি তো সবচেয়ে করুণাময় খোদাইকর বা ভাস্করের হাতেই না আছ : অস্তিত্ব বা মহাজগৎ। বিশেষ করে যখন অস্তিত্ব নিজেই গুরু রূপে আসেন।
তারাই আশীর্বাদপুষ্ট যারা তাঁকে গুরু (মাস্টার) রূপে পায়। তাহলে তোমার সাথে সর্বশ্রেষ্ঠ যা ঘটার ছিল তা ইতিমধ্যে ঘটেছে। তাঁকে গুরু রূপে পাওয়া। যারা জীবন সম্পর্কে নকারাত্মকতা অনুভব করে, তারা তো অবিরাম মৃত্যু ঘটছে বলে অনুভব করে। আর যারা জীবনের দিকে বোধশক্তি ও শ্রদ্ধা সহকারে তাকায়, তারা অবিরত পুনর্জন্ম অনুভব করে। প্রবাহিত হচ্ছ, এই বলে নিজেকে অনুভব কর...তুমি স্বস্তিতে আছ।
এখন প্রত্যক্ষবৎ স্মরণ কর যে বারোটি ইন্দ্রিয়ের মাধ্যমে তোমার দেহ থেকে শক্তি নির্গত হচ্ছে - তোমার চোখ, নাক, জিহ্বা, কান ও অন্যান্য ইন্দ্রিয়গুলি থেকে। তুমি একেবারে শূন্য হয়ে যাচ্ছ।
মনশ্চক্ষুতে দেখো যে তুমি এখন শূন্য হয়ে গেছ। অনুভব কর যে তুমি শূন্য হয়েছ।
যা কিছুকে তুমি 'তুমি' বলে চিন্তা কর তা তোমার থেকে বার হয়ে যাচ্ছে।
তা তোমাকে ছেড়ে গেছে।
'তুমি' বলে তুমি যা ভেবেছিলে তা ইতিমধ্যে চলে গেছে। তুমি সম্পূর্ণরূপে শূন্য।
যখন অনুভব কর যে তুমি সম্পূর্ণ শূন্যগর্ভ হয়েছ, প্রত্যক্ষবৎ স্মরণ করা বন্ধ কর।
এক সাক্ষী হয়ে যাও। নিজের চিন্তাগুলিকে এবং সেই চিন্তাগুলির মাঝে বিরতিগুলিকে প্রত্যক্ষ কর।
কোন চিন্তা সৃষ্টি করবে না অথবা কোন চিন্তাকে ধ্বংস করবে না।
তোমার মধ্যে প্রবাহিত চিন্তাগুলিকে শূন্যগর্ভে প্রবাহিত হতে শুধুমাত্র প্রত্যক্ষ কর।
করাবার জন্য আমি এখানে বসে নেই। কিন্তু আমি বলতে পারি সমর্পণে তোমাদের ভাল কিছু হবে। আমি বলতে পারি তোমার মনের ভারকে সরিয়ে ফেলে তুমি এক বিরাট স্বাধীনতা বা স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা করবে।
কিন্তু শেষে, সেটা তো তোমাকেই বেছে নিতে হবে। তুমি সহজেই নিজের বৃদ্ধির জন্য সহায়তা করতে পার অথবা তুমি নিজের ভিতরের কিচিরমিচির শুনে তোমার আগের জীবনশৈলীতে ফিরে যেতে পার। তুমিই তো আমার কাছে এসেছ এবং তোমার নিজের নির্ণয় অনুসারেই তুমি এখানে থাকছ।
কখন কখন লোকেরা আমার কাছে আসে এবং বলে যে তারা ভাবছে যে তারা সমর্পণ করেছে কিন্তু তারা নিশ্চিত নয়। সমর্পণ হল চূড়ান্ত নিশ্চয়তা। সেটা স্পষ্টতম স্পষ্টতা। তুমি প্রকৃতপক্ষে সমর্পণ করেছ যখন তোমার মধ্যে সমর্পণের ধারণা অবশিষ্ট নেই, কারণ যদি তুমি সবকিছুই সমর্পণ করে থাক, তবে তো এই ধারণাটিও তোমাকে ছেড়ে গেছে। তাই যখন তুমি মাস্টারের সামনে বসে থাকার সময় কেবলমাত্র প্রেম ও উন্মুক্ততা অনুভব কর, তুমি সমর্পণ করেছ।
পরিষ্কার হয়ে নাও : যদি এই চিন্তা আসে, ‘মাস্টারের প্রতি আমি এখন অনেক প্রেম অনুভব করছি; আমার মনে হয় আমি সমর্পণ করেছি’, তাহলে নিশ্চিত হও যে তুমি একেবারেই সমর্পণ কর নি! এরকম হওয়া অর্থ তোমার মন তোমার সাথে খেলছে। তোমার মন শুধুমাত্র বলছে সে সমর্পণ করেছে! কিন্তু সমর্পণ ঘটে যখন মনটাকেও সমর্পণ করা হয়!
তোমার সমর্পণকে সর্বাঙ্গীন হতে হবে। কেবল ভাবলে হবে না যে তুমি সমর্পণ করেছ। যদি সন্দেহ থাকে, তাহলে তুমি এখনও সমর্পণ কর
‘আমি’ এবং ‘আমার’ ছাড়া সমর্পণ করার কিছুই নেই।
সমর্পণ নিয়ে আসে পরম স্বাধীনতা - জীবনমুক্তি।

পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ আজ সনাতন হিন্দু ধর্মের এক সুস্পষ্ট, রীতিসিদ্ধ, রাজনীতি উদাসীন প্রবক্তা হিসাবে স্বীকৃত। বিশ্বের লাখ লাখ মানুষের কাছে তিনি অতিচেতনার জীবন্ত অবতার বলে পূজিত। হিন্দুদের সবচেয়ে প্রাচীন শীর্ষস্থানীয় আখাড়া মহানির্বাণী পীঠের তিনি এক মহামণ্ডলেশ্বর। ইউটিউবে (youtube.com) সর্বাধিক জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তাঁর বিভিন্ন ভাষণ কয়েক কোটিবার দেখা হয়েছে। তিনি ২০টির বেশী ভাষায় প্রকাশিত ৩০০টি গ্রন্থের রচয়িতা। তাঁর ভাষণ প্রতিদিন লাইভ দেখা যায় http://www.nithyananda.tv তে, বহু অন্তরাষ্ট্রীয় চ্যানেলে এবং ভিডিও কন্ফারেন্সিং করে।
পরমহংস নিত্যানন্দ ইনার অ্যাওয়েকের্নিং প্রোগ্রাম পরিচালনা করেন। ২১ দিনের এই রূপান্তরকারী প্রোগ্রামে প্রায়োগিক শিক্ষা, শক্তিশালী পূর্ণত্ব প্রক্রিয়া এবং কুণ্ডলিনী জাগরণের জন্য ২১টি শক্তিশালী দীক্ষা দ্বারা আপনার সর্বোচ্চ সম্ভাবনাগুলি উন্মুক্ত হয়।
www.nithyananda.org
Ebook ISBN: 979-8-88572-685-6
NITHYANANDA UNIVERSITY PRESS