KAILASA Library/উপনিষদসমূহ/মহাজগতের নিজের কাছে স্পন্দনময় প্রকাশSign in
উপনিষদসমূহ

মহাজগতের নিজের কাছে স্পন্দনময় প্রকাশ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

উপনিষদ অর্থ কেবলমাত্র উপবেশন করা (বসে থাকা)। উপবেশন করলে সত্য প্রকাশিত হয়। যখন ঋষিগণ মন্ত্রদ্রষ্টা হয়ে সমাধিতে উপবেশন করলেন, তখন তাঁদের সত্তায় মহাজাগতিক পবিত্র সত্যসকলের স্পন্দন শুরু হয়। এই অভিব্যক্তি হল উপনিষদসমূহ।

যেভাবে উপনিষদসমূহ তোমাকে ‘তোমার’ কাছে উপস্থাপিত করে, যেভাবে তারা বিশ্বকে ‘তোমার’ কাছে উপস্থাপিত করে, যেভাবে তারা ‘তোমার’ কাছে ঈশ্বরকে উপস্থাপিত করে, যেভাবে তারা ‘তোমার’ কাছে জীবনকে উপস্থাপিত করে, তার কোন তুলনাই অন্য কিছুর সাথে হয় না। উপনিষদসমূহ প্রদত্ত বিষয়বস্তুর বিশুদ্ধতা বা তাদের কবিতাFloat অথবা কেবল ধ্বনিগুলি যার মধ্যে কুণ্ডলিনী জাগরণের স্পন্দন সুন্দরভাবে নিহিত করা হয়েছে - সবই ঐশ্বরিক অবদান। কেবল ভাষাবিদ্যাগত ও কাব্যিক গুরুত্ব নয়, উপনিষদসমূহের ধ্বনিগত গুরুত্বও প্রচুর। ধর্মের ইতিহাসবেত্তারা উপনিষদসমূহকে হিন্দুধর্মে শ্রেণীভুক্ত ক’রে হিন্দুধর্মের প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করেছে। অবশ্যই হিন্দুরা এর উত্তরাধিকারী কিন্তু হিন্দুদের উপনিষদ অনুযায়ী জীবনযাপন করা উচিত্ ও সমগ্র বিশ্বের সাথে শেয়ার করা উচিত্। আমরা এর উত্তরাধিকারী, কিন্তু কেবল আমরা এর অধিকারী নই, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড এর অধিকারী!

উপনিষদ অর্থ উপবেশন করা (বসা), ব্যাস্। যখন তুমি বস, যখন ‘তুমি’ উপবেশন কর - আমি তোমার দেহের বসে থাকার কথা বলছি না, আমি বলছি যখন ‘তুমি’ বসো, সত্য প্রকাশিত হয়। একমাত্র সঠিক প্রসঙ্গ থেকে উপনিষদসমূহের শিক্ষা প্রদান করা উচিত্।

উপনিষদসমূহ! যখন ঋষিগণ তাঁদের মধ্যে সমাধিতে উপবেশন করলেন, তাঁদের সম্পূর্ণ সত্তা পবিত্র সত্যসকলের সাথে স্পন্দিত, অনুরণিত হতে শুরু করল।
মহাজগত্ তাঁদের মধ্য দিয়ে গাইতে লাগল ও বিকিরণ করতে লাগল। এই অভিব্যক্তিই উপনিষদসমূহ।

সেইজন্য সংস্কৃতে আমরা ‘ঋষি’র সঞ্জা দিই, মন্ত্রদ্রষ্টা - ‘যাঁরা মন্ত্রকে দেখতে পান’; ‘যাঁরা মন্ত্র লেখেন বা শোনেন’ নয়। তার অর্থ যখন তোমরা অভিজ্ঞতা করছ, তখন ধ্বনিগুলিও চক্ষু দ্বারা অনুভূত হবে। যদি ধ্বনি কান দিয়ে শোনা হয়, তুমি শুনছ। যদি ধ্বনিকে পাঁচটি ইন্দ্রিয় দ্বারা অনুভূত কর, তবে তুমি অভিজ্ঞতা করছ।

তাই ধ্বনি দৃশ্যমান হলে মন্ত্র দেখা যায়। যখন তোমার চক্ষু ধ্বনি অভিজ্ঞতা করে, যে রেখাগুলি তুমি অভিজ্ঞতা কর তাদের বলে ‘অক্ষর’। আমাদের ঋষিগণ প্রতিটি ধ্বনি বা শব্দ অভিজ্ঞতা করেছেন। ‘অ’; যখন তাঁরা এই ধ্বনি অভিজ্ঞতা করেন, যে রেখার মাধ্যমে তাঁদের চক্ষু সেই ধ্বনি অভিজ্ঞতা করে, সেই রেখা হয়ে যায় অক্ষর। তাঁরা অত্যন্ত বিকশিত ছিলেন, একদম দুশ্চিন্তামুক্ত ছিলেন, বেঁচে থাকার জন্য সমস্ত আবশ্যক বস্তুর প্রাচুর্য ছিল এবং তাঁরা এক সুউচ্চ স্তরে বাস করতেন। তা ছিল কতই না সুন্দর!

গঙ্গা নদীর জন্য উপনিষদসমূহ সম্ভব হয়। গঙ্গামাতা গাঙ্গেয় উপত্যকাকে কতই না সমৃদ্ধ করেছেন ! মৌলিক সমস্ত আবশ্যকতা তিনি পূরণ করেছেন। সৌভাগ্যবশত, কোন যুদ্ধ হয় নি এবং বেঁচে থাকার জন্য ঋষিদের লড়াই করার কোন প্রয়োজন ছিল না। সকল প্রাকৃতিক শক্তিগুলি সহায় ক ছিল, যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছিল। সেই পরিবেশ, সেই আকাশ তাঁদের জন্য এক চমৎকার সম্ভাবনা সৃষ্টি করেছিল উপবেশন করার - নিজের সাথে, ব্রহ্মাণ্ডের সাথে, প্রকৃতির সাথে। অস্তিত্ব নিজের সম্বন্ধে তাঁদের মাধ্যমে গান গাওয়া আরম্ভ করেছিল।

প্রতিটি উপনিষদের প্রেক্ষাপটের বিন্যাস আলদা, কিন্তু তাদের দ্বারা বিকিরিত সত্যসকল কত সুন্দরভাবে সমলয়ে আছে। একটি ব্রহ্মাণ্ডের সত্য অনাবৃত করছে , একটি মানুষের সত্য প্রকাশিত করছে, আরেকটি মৃত্যুর সত্যের রহস্যভেদ করছে, অন্যটি জীবন সম্পর্কে সত্য অভিব্যক্ত করছে। যেন তোমার সমস্ত প্রশ্নগুলিকে মুছে ফেলা হচ্ছে এবং তুমি আছ মহাজগতের চেতনায়, আর সম্পূর্ণ মহাজগৎ আছে তোমার চেতনাতে। মহাজাগতিক চেতনা! যখন তোমার চেতনায় মহাজগৎ আছে, তুমি মহাজগতের চেতনায় থাক।

মহাজাগতিক চৈতন্য! মানুষকে মহাজাগতিক চেতনায় নিয়ে আসার জন্য যা কিছু বোধ প্রয়োজন , তা সবই সুন্দরভাবে প্রকাশিত ও পুনরাবৃত্তি করা হয়েছে এবং সম্ভাব্য সমস্ত সন্দেহের উত্তর দেওয়া হয়েছে। তাই উপনিষদসমূহে সমগ্র বিশ্বের অধিকার আছে। এগুলি আমাদের কাছে থাকলেও তা প্রকৃতপক্ষে সারা বিশ্বের। আম রা উপনিষদসমূহের উত্তরাধিকারী হতে পারি, কিন্তু তার মালিকানা সমগ্র বিশ্বের। যারাই মায়া ও বিভ্রমে কষ্ট পাচ্ছে, তাদেরকে উপনিষদ প্রদান করা উচিৎ, তাদের সাথে আমাদের উপনিষদ শেয়ার করা উচিৎ।

উপনিষদসমূহের প্রতিটি ধ্বনি, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি পংক্তি এক শক্তিশালী চেতনা সহকারে স্পন্দমান। শক্তিশালী চেতনা! এখনও উপনিষদসমূহ ভারতবর্ষকে সজীব রেখেছে। উপনিষদসমূহই ভারতের মেরুদণ্ড, ভারতের ধারণা। আমাদের সমস্ত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ও উপলব্ধিগুলি একসাথে হল উপনিষদসমূহ। উপনিষদসমূহ হল কোটি কোটি মানুষের লাখ লাখ বছরের আধ্যাত্মিক উপলব্ধির মূর্তপ্রকাশ।

উপনিষদসমূহের ভাষ্য, টীকা বা সম্পাদনা (editing) সম্ভব নয়

উপনিষদে অনুক্ত বা অপ্রকাশিত কিছুই নেই; তাতে একটা শব্দও অনাবশ্যক নয়। তুমি তাদের সম্পাদনা (এডিটিং) করতে পার না, আবার তার ওপরে টীকা বা ভাষ্যও লিখতে পার না। ভাষ্য অর্থ কিছু জিনিষ অকথিত থেকে গেছে; তোমাকে তার ব্যাখ্যা করতে হবে। এডিটিং মানে অতিরিক্ত বা অনাবশ্যক কিছু শনাক্ত করা। এডিটিং সম্ভব নয়, আবার তার কোন অনুমতিও নেই। ভাষ্য করার অনুমতি আছে, কিন্তু কার্যকরীভাবে সম্ভব নয়, কারণ অব্যাখ্যাত কিছুই সেখানে নেই। সমস্ত ভাষ্য, তা সে শংকরাচার্য হোন কি রামানুজ বা মাধবাচার্য হোন, সবই একই ধারণাগুলির পুনরাবৃত্তি, তাঁরা কেবল পছন্দের ধারণাগুলিকে সবার দৃষ্টিতে নিয়ে এসেছেন, হাইলাইট করেছেন। হাইলাইট করা হয়ত সম্ভব, কিন্তু ভাষ্য করা নয়; কারণ উপনিষদসমূহে অব্যক্ত কিছুই নেই। উপনিষদের ভাষ্য করা সম্ভব নয়। ধর্ম অনুযায়ী তার অনুমতি আছে, কিন্তু সম্ভব নয়।

এডিটিং (সম্পাদনা) সম্ভব নয় এবং তার অনুমতিও নেই। সমস্ত আচার্যেরা (আধ্যাত্মিক শিক্ষক), এমনকি যারা হিন্দুধর্ম স্বীকার করে না, তারাও ‘এডিটিং করা হবে না’ এই মৌলিক নৈতিকতা স্বীকার করেছেন। উদাহরণস্বরূপ, রামানুজাচার্য উপনিষদের কিছু অনুচ্ছেদ হয়ত স্বীকার করেন নি, কিন্তু তিনি কোন এডিটিং করেন নি। একইভাবে চার্বাক, এক বস্তুবাদী, কিছু শ্লোক হয়ত গ্রহণ করতে পারে নি, কিন্তু কোথাও এডিট করেন নি। এমনকি বৌদ্ধরাও একটি উপনিষদ স্বীকার করে - মহানির্বাণ উপনিষদ - কিন্তু অন্যগুলিকে স্বীকার করে না, এমনকি তারাও কখন কোন এডিটিং করে নি। তোমরা দেখতে পাবে, যে কোন বৌদ্ধ বিহার বা বিশ্ববিদ্যালয়ে তালপত্রগুলি হিন্দু মঠের মতই শ্রদ্ধা সহকারে রাখা আছে। এই

আদি লেখনে কোন প্রকার বিভ্রান্তির অবকাশ নেই; কোন এডিটিং নেই, নিজ উদ্দেশ্য সাধনের কোন ব্যাপার নেই, কোন বিকৃতি নেই। একইভাবে যদি শংকরমঠের (হিন্দুদের) বৌদ্ধসূত্র সম্বলিত তালপত্রের সংরক্ষণাগারে গিয়ে দেখ, সেগুলিকে পুরোপুরি সত্য অবলম্বন ক’রে সংরক্ষিত দেখতে পাবে। তারা হয়ত বৌদ্ধধর্ম স্বীকার করে না, কিন্তু কেউ নিজের উদ্দেশ্যসাধনের জন্য হস্তক্ষেপ ক’রে তাতে কোন শব্দ প্রবেশ করানো বা মুছে দেওয়ার সাহস করবে না।

এই মহান ভারতীয় সংস্কৃতি, জীবনশৈলী ও প্রথাতে তুমি যে সমস্ত পুস্তক স্বীকার কর না, তুমি তাদের পরিবর্তন, এডিট অথবা বিকৃত কর না। কি সুন্দর সততা ও সাধুতা! কল্পনাতীত সাধুতা এবং বাণী (বাক্) বা মাতা সরস্বতীর প্রতি শ্রদ্ধা! সরস্বতী হলেন পবিত্র কণ্ঠস্বরের দেবী (বাক্দেবী, বাগ্দেবী)। বৈদিক প্রথার, হিন্দু প্রথার ও ভারতবর্ষের জীবনরেখা এই উপনিষদসমূহকে তো কেবলমাত্র স্মরণ করেও মহানন্দ পাওয়া যায়।

মহাজাগতিক চৈতন্য! যখন তোমার চেতনায় মহাজগৎ থাকে, তখন মহাজগতের চেতনাতে তুমি থাক।

ॐ

Nithyananda

পরিচ্ছেদ ৬