KAILASA Library/উপনিষদসমূহ/পৃথিবীতে প্রথম ও সবচেয়ে প্রামাণিক গ্রন্থাবলীSign in
উপনিষদসমূহ

পৃথিবীতে প্রথম ও সবচেয়ে প্রামাণিক গ্রন্থাবলী

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

উপনিষদসমূহ হল পৃথ্বীগ্রহে লিখিত প্রথম গ্রন্থাবলী।

যখন ঋষিরা অন্তর্ধান করেন, অস্তিত্ব মহাজাগতিক সত্যসকলকে অভিব্যক্ত করে।

অপৌরষেয়ত্ব বা গ্রন্থকার বিহীনতা এই সত্যসকলের শক্তি প্রমাণ করে ও

উপনিষদসমূহকে সর্বাধিক প্রামাণিক শাস্ত্র হিসাবে প্রকাশ করে

যে কোন সত্য, ধারণা, ধর্মতত্ত্বে যদি ব্যক্তিবিশেষ উপস্থিত থাকে, তবে তা কেবল সেই ব্যক্তিবিশেষের জন্য বেশী উপযোগী হয়; তা সবার জন্য, মানবতার জন্য, সমাজের জন্য অত উপযোগী নয়। ব্যক্তি যত কম উপস্থিত থাকবে, তত বেশী সত্য, ধারণা, ধর্মতত্ত্ব, দর্শন সমস্ত মানবতার জন্য, সবার জন্য উপযোগী হবে। ব্যক্তির প্রভাব কেবল সমৃদ্ধকরণের জন্য হওয়া উচিৎ, কখনও সেই ব্যক্তির পরিচিতিকে প্রতিষ্ঠিত করার জন্য নয়।

যুদ্ধে বিজয়ীরাই সদা ইতিহাস লিখেছে। সেইজন্য কোন ইতিহাস বাস্তব নয় , ‘যেভাবে ঘটনাগুলি ঘটেছিল’ - তা নয়। যখন কিছু নির্দিষ্ট ভাবাদর্শের ওপরে লেখকের নিজের কায়েমী স্বার্থ, ভয় ও লোভ থাকে না, কেবল তখন ইতিহাস বাস্তব ও পূর্ণ হয় এবং তা সমগ্র বিশ্বের জন্য ও সম্পূর্ণ মানবজাতির জন্য উপযোগী হয়।

কোন কায়েমী স্বার্থ বিনা যে ইতিহাস লেখা হয় তাকে বলে পুরাণ। কায়েমী স্বার্থ সহকারে লিখিত ইতিহাসের চেয়ে পুরাণসমূহ অনেক বেশী বাস্তব। যে পুস্তকে লেখক বেশী করে উপস্থিত, সে পুস্তক পড়বে না। যদি গ্রন্থকার তার নিজের ভিতরে অন্তর্হিত হয়ে থাকেন এবং তাঁর কোন কায়েমী স্বার্থ, ভয় বা লোভ থাকে না, তাহলে সেই মানুষটিকেও অধ্যয়ন কর, কেবল তাঁর গ্রন্থই নয়। সেই ব্যক্তির জীবন অধ্যয়ন কর! তাঁর আশেপাশে থাক এবং শেখ, তুমি সত্য জানতে পারবে।

যদি গ্রন্থকার তার নাম প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে কলুষিতা আছে, কোন কারণ, কায়েমী স্বার্থ, ভয় বা লোভ আছে। কখন কখন লেখকেরা নিজের নাম ব্যবহার না করে কোন জনপ্রিয় নাম ব্যবহার করে, কারণ জনপ্রিয়তার দ্বারা তারা নিজেদের কাজগুলিকে সুরক্ষিত রাখতে চায়। কেবল যখন ব্যক্তি অনুপস্থিত , তার নিজস্ব কায়েমী স্বার্থ, ভয় ও লোভ অদৃশ্য হয়, দ্রবীভূত হয়ে যায়। সে তখন অস্তিত্বের নিজের বিদ্যমানতার গীত প্রকাশিত হবার জন্য এক বিশুদ্ধ চ্যানেল হয়ে যায়।

অপৌরষেয়ত্ব। উপনিষদ হল অস্তিত্বের নিজের অস্তিত্ব সম্পর্কে গান! নিজের অস্তিত্ব সম্পর্কে অস্তিত্বের গান! উপনিষদসমূহ এতই অসাধারণ যে কেউ তাতে মালিকানা ঘোষণা করতে পারে না।

মানুষ মানবতার শুরু থেকে পৃথ্বীগ্রহের চারিদিকে বহু নগর নির্মাণ করেছে। কিন্তু এত কিছু করার পরেও আমরা কি পৃথ্বীগ্রহের ওপরে মালকা না দাবি করতে পারি? না! এতে মালিকানা দাবি করা করা এক বিশাল ব্যাপার। প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগগুলি হল বারংবার আমাদের উদ্দেশ্যে দেওয়া প্রকৃতির ‘লীগাল নোটিস’, যা বলে, ‘কেবল যেহেতু তোমরা এতগুলি নগর নির্মাণ করেছ, তার মালিকানা দাবি করবে না।’ উপনিষদে অভিব্যক্ত এই সত্যগুলি খুবই বিশাল। তোমার মাধ্যমে প্রকাশিত হওয়া সত্ত্বেও তুমি তার মালিকানা দাবি করতে পার না। কোন একটি দেশে পৌঁছানোর সমুদ্রপথ আবিষ্কার করার জন্য সেই দেশের ওপরে মালিকানা দাবি করা তো এক বোকামি। যেহেতু তুমি আবিষ্কার করেছ যে পৃথিবী গোল, সেজন্য তুমি পৃথিবীর ওপরে মালিকানা দাবি করতে পার না।

উপনিষদে অভিব্যক্ত সত্যগুলি খুবই বিস্তীর্ণ, বিশাল! ঋষিগণ উপনিষদের মালিকানা দাবি করেন নি, আবার তাঁরা লেখক হিসাবে তাঁদের নামগুলিও সেখানে রেখে যেতে ইচ্ছাপ্রকাশ করেন নি। সেই কয়েকজন মহাত্মা যাঁরা ব্রহ্মাণ্ডের স্পন্দনে নিজেদের অনুরণিত করার জন্য উখিত করেছিলেন, তাঁরা তো সেই ব্রহ্মাণ্ডের সাথে একীভূত হয়ে মিলিয়ে গেছেন! সেভাবে একীভূত হবার পরে তাঁরা যে সকল সত্য পেয়েছিলেন, যে সকল সত্য তাঁরা নিজেদের মধ্য দিয়ে অভিব্যক্ত করতে পেরেছিলেন, তা উপনিষদসমূহ হয়ে লিপিবদ্ধ হয়ে যায়। এই

ঋষিগণ বুঝেছিলেন কেবল যখন তাঁরা নিজেরা মিলিয়ে যান, এই সত্যসকল প্রকাশিত হয়। তাই সেই সত্যসকলের মালিকানা না নেওয়ার এবং এমনকি গ্রন্থকার হবার দাবী না করার স্পষ্ট নির্ণয় তাঁরা নিয়েছিলেন।

যে গোয়ালা জীবিকা নিমিত্ত কয়েকটিমাত্র গরু নিয়ে এক ছোট গোশালা চালায়, যদি সে তার সমস্ত দুধ কোন বিগ্রহের অভিষেকের (পুণ্য স্নান) জন্য দান করে দেয়, সেটা সর্বোত্তম সমর্পণ; কারণ সেই দুধ ছিল তার সম্পূর্ণ জীবনের প্রচেষ্টার ফল। একইভাবে কোন লেখকের পক্ষে তার নাম ও গ্রন্থকারিতা বর্জন করা, নাম উল্লেখ না করা - অপৌরষেয়ত্ব - হল সর্বোত্তম সমর্পণ! যদি তুমি গ্রন্থকার হও, লেখক হও, তবে এটা বুঝতে পারবে। আর উপনিষদের ঋষিরা এমন সুউচ্চ ধারণা অভিব্যক্ত করার পরেও নিজেদের নাম জানান নি।

কোন ধূলিকণাও যদি উপনিষদসমূহ আত্মভূত করে, তা মহাদেব হয়ে উপবেশন করবে, তা মহাদেব হয়ে যাবে!

কোন শব উপনিষদসমূহ আত্মভূত করলে, তা হয়ে যাবে শিব!

তেজ, শক্তি, উৎসাহ, উদ্দীপনা, জীবন, জ্ঞান, আনন্দ, বুদ্ধিমত্তা - এসব তোমার মধ্যে উপনিষদসমূহ যেভাবে সঞ্চার করে তাতে যে কোন শব শিব হয়ে যাবে। এভাবে তুমি অথবা যে কোন ব্যক্তি মহাদেব, শিব হয়ে যেতে পারো।

এই অপৌরষেয়ত্ব, গ্রন্থকার বিহীনতা উপনিষদসমূহকে সবচেয়ে প্রামাণিক শাস্ত্র বানিয়েছে। ইতিহাসবেত্তার ব্যক্তিগত স্বার্থ অদৃশ্য হলে, সেই ইতিহাস সত্য ও বাস্তব হয়। যখন বৈজ্ঞানিকের কায়েমী স্বার্থ থাকে না, বিজ্ঞান তখন সর্বজনীন ও উপযোগী হয়। বিজ্ঞানের গবেষণায় অনেক কিছুই বিজ্ঞানসম্মত নয়। এখন বেশির ভাগ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও

গবেষণার উদ্দেশ্য হল কোন ভাবনা বা ধারণাকে প্রমাণিত করা যাতে সেই গবেষণায় যারা টাকা ঢেলেছে তাদের স্বার্থসিদ্ধি হয়। সিদ্ধান্ত আগেই ঠিক হয়ে আছে এবং তারপর হাইপোথেসিস্কে খুঁটিয়ে না দেখেই গবেষণা করা হচ্ছে। সত্য গবেষণা, সত্য অন্বেষণে তো যে কোন হাইপোথেসিস্কে খুঁটিয়ে দেখা উচিৎ। কায়েমী স্বার্থ প্রবেশ করলে সত্য বিনষ্ট হয়। সত্য কোথাও লক্ষ্য নয়। কদাচিৎ মানুষ আচমকা সত্য পেয়ে যায়। যদি তুমি সত্য জানতে চাও, তবে সেই সব বিজ্ঞানীদের কাছে যাও যাদের কেউ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অর্থ সাহায্য দেয় না।

এই অপৌরষেয়ত্ব, গ্রন্থকার বিহীনতা, এই সত্যসকলের ক্ষমতাকে প্রামাণিকতা প্রদান করে, কারণ ঋষিগণ তাঁদের নাম প্রতিষ্ঠিত করার জন্য কোনভাবেই আগ্রহী নন, লাভ বা অলাভজনিত আগ্রহের কথা তো ওঠেই না। সত্যের মহানতা দ্বারা অভিভূত হলে বুঝতে পারবে তুমি সেই সত্যের মালিকানা নিতে পার না। তুমি জানবে যে সত্য তোমার চেয়ে অনেক বড়। তুমি সত্যের ওপরে দাঁড়িয়ে আছ, সত্য তোমার ওপরে নির্ভর ক’রে নেই।

মহান ঋষিগণ আবিষ্কার করেন যে এই সত্যসকল সর্বজনীন, এই সত্যগুলিকে কোন ব্যক্তির সাথে চিহ্নিত ক’রে কলুষিত করা উচিৎ নয়। ব্যক্তি সম্পর্কে তোমার মতামত সর্বদাই তার বলা কথাকে তুমি কিভাবে নেবে তা প্রভাবিত করে। স্বামী বিবেকানন্দ কথিত কিছু মহান সত্য বিশ্বজনীন ; কিন্তু যেই মুহূর্তে তুমি ঠিক কর যে ‘তিনি এক হিন্দু সন্ন্যাসী’, তুমি তাঁকে শোন না, সমগ্র বিশ্ব তাঁকে শোনে না, কেবল হিন্দুরা তাঁকে শোনে। কিছু মানুষ সম্পর্কে তোমার মতামত তোমায় বধির করে এবং তাদের অভিব্যক্ত মহান সত্যগুলি তুমি শুনতে পাও না। উপনিষদের ঋষিগণ এই প্রকার হানি চান নি, যে হানি লিখিত ধারণাগুলির ওপরে লেখকের ছবি ছেপে থাকার জন্য হয়। উপনিষদের ঋষিদের কি দারুণ মহানুভবতা ও তাঁদের সমর্পণের কি নিদারুণ নিদর্শন!

যদি তুমি কোন ব্যবসায়ীকে বল, ‘তোমার মুখ কোথাও দেখাতে হবে না, কিন্তু তুমি টাকা পেতে থাকবে’, সে তা মানবে, কারণ টাকার জন্য সে অনেক কিছুই ছাড়তে খুশী হবে। কিন্তু সে টাকাকে ছাড়বে না কারণ সে তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে টাকা দ্বারাই বানিয়েছে। একইভাবে একজন নেতা টাকা ছাড়তে পারে প্রচার ও খ্যাতির জন্য, কারণ সে তার পুরো জীবনকে খ্যাতি ও প্রচার দিয়েই তৈরি করেছে। কিন্তু নেতা তার খ্যাতি ছাড়তে পারবে না। এক লেখক খাবার, ঘুম, টাকা সবকিছু ছাড়তে পারে, কিন্তু গ্রন্থকারিত্ব নয়, কারণ সে তার পুরো জীবন তো সেটা দিয়েই নির্মাণ করেছে। কিন্তু উপনিষদের গ্রন্থকারেরা মহত্তম।

পৃথ্বীগ্রহে লিখিত প্রথম গ্রন্থ হল উপনিষদসমূহ! প্রথম গ্রন্থের এঁরাই রচয়িতা। কি তাঁদের পরিপক্কতা! তাঁরা তো ত্যাগরাজা, ত্যাগের রাজা! যতদিন উপনিষদের ধারণাগুলি সজীব থাকবে, তা এই পৃথ্বীগ্রহকে সজীব, অস্তিত্বমান রাখবে। তাই উপনিষদসমূহ কেবল প্রথম গ্রন্থই নয়, উপনিষদসমূহ পৃথিবীতে শেষ গ্রন্থও বটে, কারণ যতদিন এই সত্যসকল জীবিত থাকবে, পৃথিবীও টিকে থাকবে। এই সত্যসকল মুছে গেলে, পৃথিবীও শেষ হয়ে যাবে!

মানবজাতির জঘন্য কর্মের পরেও যদি এই পৃথিবী টিকে যায়, তা কেবল এই উপনিষদের সত্যগুলিকে সজীব রাখার জন্য হবে, কারণ এই সত্যসকল কেবল পৃথ্বীগ্রহের মানুষের কাছে আছে, দেবতা ও অসুরদের কাছে নেই। এই সত্যসকল প্রাপ্ত ক’রে বিকিরণ করার জন্য কেবল মনুষ্যতন্ত্রই উপযোগী।

বিজ্ঞান পূর্ণ হয় যখন বৈজ্ঞানিক বিজ্ঞানের সত্যে নিজেকে উৎসর্গ করেন। উপনিষদের ঋষিরা তার চরম উদাহরণ! তাঁরা সর্বোত্তম উৎকৃষ্ট সত্তাধারী ও সর্বোচ্চ সিদ্ধির অধিকারী।

ॐ

Nithyananda seated in meditation posture

পরিচ্ছেদ ৪

প্রথম ও প্রধানতম পবিত্র গ্রন্থাবলী

বৈদিক প্রথায় উপনিষদসমূহ প্রথম ও প্রধানতম গ্রন্থাবলী। বৈদিক প্রথাই বিশ্বের প্রথম ও প্রধানতম প্রথা। উপনিষদের জীবনশৈলী ষড়দর্শন অর্থাৎ ছয়প্রকার মুক্ত চিন্তাধারার জন্ম দেয় যা থেকে পরে অগণ্য সম্প্রদায়, পরম্পরা, প্রথা ও ধর্মের জন্ম হয়।

পৃথ্বীগ্রহে বৈদিক প্রথা হল সর্বপ্রথম ও প্রধানতম আধ্যাত্মিক প্রথা। একইভাবে উপনিষদসমূহ হল বৈ দিক প্রথার সর্বপ্রথম ও প্রধানতম গ্রন্থাবলী। উপনিষদ হল সমস্ত আধ্যাত্মিক চিন্তাধারা, সমস্ত আধ্যাত্মিক চিন্তাস্রোতের উৎস।

বৈদিক প্রথায় আমরা মুক্ত চিন্তার জন্য ছয়টি উপায় গঠন করেছি। মুক্ত চিন্তা অর্থ , এমন এক চিন্তা‌শৈলী যা আমাদের সর্বদা সক্রিয়, উৎসাহী, প্রফুল্ল, নিজেকে নবতেজোদ্দীপ্ত, স্বভাবত বুদ্ধিমতাশীল, জীবনের নিয়মের সাথে স্বাভাবিকভাবে সারিবদ্ধ এবং প্রকৃতিগতভাবে আনন্দিত করে রাখে। তোমার আদি প্রকৃতি অনুযায়ী তুমি তো আনন্দময় , বুদ্ধিমতাশীল, সচেতন ও সজাগ। তোমাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে তুমি সর্বাধিক সম্ভা বনা ও সর্বোচ্চ অস্তিত্ব অভিজ্ঞতা করতে পার।

যে চিন্তাধারা তোমার সর্বাধিক সম্ভাবনাকে জাগ্রত করে, যা তোমার সর্বোচ্চ সম্ভাবনা বাস্তবায়িত করে, যা তোমাকে পুরোপুরি সক্রিয় করে, ভরপুর আনন্দ প্রদান করে, সম্পূর্ণরূপে জাগ্রত করে, পূর্ণ সজীব রাখে, সেই চিন্তাধারাকে আমরা মুক্ত চিন্তাধারা বলছি।

বৈদিক প্রথা দ্বারা নির্মিত ছয়টি মুক্ত চিন্তাধারা হল - সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, ন্যায় ও বৈশেষিকা। এগুলি বৈদিক প্রথা সৃষ্ট প্রধান ছয়টি মুক্ত চিন্তাধারা।

সাঙ্খ্য : অস্তিত্ব, প্রকৃতি যে নিয়মাবলী দ্বারা কাজ করে ও যেসব নিয়মাবলী দ্বারা তা উৎস ও চেতনার সাথে যুক্ত; সেই নিয়মাবলীকে বোঝা এবং তার সাথে নিজেকে সারিবদ্ধ করা এবং এদের মাধ্যমে মুক্ত চিন্তা করা হল সাঙ্খ্য।

যোগ : তুমি যাকে ‘তুমি’ বলে চিন্তা কর, তোমার দেহ ও মন - এই দুইটিকে অস্তিত্বের সাথে সুর বাঁধা ও সারিবদ্ধ করা, তার মাধ্যমে পরম পূর্ণতা, পরিপূর্ণতা, জ্ঞান, প্রফুল্লতা, সক্রিয়তা, অস্তিত্ব, আনন্দানুভূতি অভিজ্ঞতা করা, এই মুক্ত চিন্তাধারাকে বলা হয় যোগ।

পূর্ব মীমাংসা : তোমার কার্যের মাধ্যমে মহাজগতের নানাপ্রকার শক্তির সাথে সারিবদ্ধ হওয়া এবং পরমকে অভিজ্ঞতা করা, জীবনমুক্তি, পরিপূর্ণতা ও পূর্ণত্ব অভিজ্ঞতা করা - এই প্রকার মুক্ত চিন্তাধারার অভিজ্ঞতা হল পূর্ব মীমাংসা (কর্মকাণ্ড)।

উত্তর মীমাংসা : কেবল তোমার বুদ্ধিকে জীব-ঈশ্বর-জগৎ, এই তিনের সাথে সারিবদ্ধ করা এবং মুক্ত চিন্তা সহকারে জীবনযাপন করা হল উত্তর মীমাংসা (বেদান্ত)।

ন্যায় : যুক্তি দ্বারা কেবল ভাগ করতে করতে, বিশ্লেষণ করতে করতে বোঝা এবং মুক্ত চিন্তা করা হল ন্যায়।

বৈশেষিকা : সংযুক্ত করতে করতে, অন্তর্ভুক্ত করতে করতে অভিজ্ঞতা করা ও তার মাধ্যমে মুক্ত চিন্তা করা হল বৈশেষিকা।

সাঙ্খ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, ন্যায় ও বৈশেষিকা - বৈদিক প্রথা থেকে আসা এই ছয়টি মুক্ত চিন্তাধারা, মুক্ত চিন্তাস্রোতের প্রতিটি স্বতন্ত্রভাবে তোমাকে মুক্ত চিন্তার সম্পূর্ণ অভিজ্ঞতা দেওয়ার জন্য পূর্ণ।

যদি তুমি সাঙ্খ্য অভ্যাস কর, তোমার যোগ বা অন্যান্য মুক্তচিন্তাধারা থেকে কোন সাহায্যের প্রয়োজন নেই। তুমি এখন যেখানে আছ সেখান থেকে তোমার যেখানে যাওয়া উচিত্, তার জন্য সাঙ্খ্যই যথেষ্ট। তুমি যেখানেই থাক না কেন, তা তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমার যেখানে যাবার কথা সেখানে নিয়ে যাবে। এটা স্বাধীন, বুদ্ধিসম্পন্ন, যথেষ্ট স্বতন্ত্র চিন্তাধারা, যার মাধ্যমে তুমি মুক্তচিন্তা অভিজ্ঞতা করতে পার। সাঙ্খ্যর স্বতন্ত্র বুদ্ধিমত্তা আছে এবং তুমি যেখানে আছ সেখান থেকে তোমার যেখানে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবার জন্য সাঙ্খ্য একাই সক্ষম। সাঙ্খ্য অভ্যাস করলে তোমাকে অন্য কোন চিন্তাধারা অভ্যাস করার দরকার নেই।

উপনিষদসমূহ, সমস্ত মুক্তিচিন্তাধারাগুলি বা দর্শনের উৎস

আমরা মুক্তচিন্তাধারাকে সংস্কৃতে বলি দর্শন, উপলব্ধি করার সামর্থ্য। ‘দর্শন’কে ইংরাজীতে ‘ফিলোসফি’ (philosophy) অনুবাদ করা যায় না। ফিলোসফি খুবই দুর্বল, অগভীর শব্দ।
আমি একটা নতুন শব্দ ব্যবহার করব - ফিলোসিয়া (philosia), দেখার এক নতুন সম্ভাবনা।

বৈদিক প্রথা যে ষড় দর্শন বা ছয়টি ফিলোসিয়া নির্মাণ করেছে, তার সব কয়টি উপনিষদসমূহ থেকেই এসেছে। উপনিষদ হল মাতা যিনি ষড় দর্শনের জন্ম দিয়েছেন। প্রতিটি চিন্তাধারা, প্রতিটি মুক্তচিন্তার ধারা হাজার হাজার সম্প্রদায়, পরম্পরার জন্ম দিয়েছে, যেগুলির প্রত্যেকটি পাশ্চাত্য অভ্যাস অনুযায়ী একেকটি ধর্ম (religion) শব্দের সমতুল্য। তোমরা পাশ্চাত্য জগতে রিলিজিয়ন (religion) বলতে যা বুঝেছ, সংস্কৃতে তার সমতুল্য শব্দ হল সম্প্রদায় (Order); কারণ সনাতন ধর্ম বা বৈদিক প্রথা হল মূল ছয়টি চিন্তাধারার মাতা এবং তাঁর থেকেই সমস্ত রিলিজিয়নের জন্ম হয়েছে। সেইজন্য বৈদিক প্রথা বা হিন্দুয়িস্ম্-কে (Hinduism) ‘রিলিজিয়ন’ নামের এক ছোট ফ্রেমে ধরে রাখা যায় না। এটা খুবই ছোট একটি ফ্রেম কারণ প্রতিটি রিলিজিয়ন্ একটি জীবনশৈলী। বৈদিক প্রথা, উপনিষদের জীবনশৈলী, ছয়টি মুক্ত চিন্তাধারা বা ষড় দর্শনের জন্ম দিয়েছে; আবার ষড় দর্শন থেকে পালাক্রমে অসংখ্য সম্প্রদায়, পরম্পরা, প্রথা ও ধর্মের জন্ম হয়।

উপনিষদসমূহ এত বিস্তীর্ণ যে তাদের কোন একটি রিলিজিয়নে রাখা যায় না। সর্বোত্তম সমস্ত চিন্তাধারা, সর্বোত্তম মুক্ত চিন্তাধারার উৎস হল উপনিষদ। অস্তিমান থাকার প্রণালী, নানা বৈচিত্র্যের পছন্দ সহকারে বাস করার পদ্ধতি এবং সম্ভাবনাগুলিকে উপনিষদ অভিব্যক্ত করে। এইরূপ নানা পছন্দ (choice) গভীরতা প্রমাণ করে, বিভ্রান্তি নয়।

বেদমাতার মহিমা দেখ! তিনি কি ভাবে মানবতার জন্য দাঁড়িয়েছেন, মানব চৈতন্যের জন্য তাঁর কত অবদান। আজ পৃথিবীতে তোমরা যা কিছু দেখ, যা তুমি কদর কর, উদ্‌যাপন কর, তা বেদমাতার অবদান। এগুলি তার দেওয়া উপহার। গণিতশাস্ত্র, জ্যোতিষ, জ্যোতির্বিজ্ঞান, শরীরবিদ্যা যে কোন শব্দই তুমি ব্যবহার কর না কেন, সমস্ত চিন্তার স্রোত, চিন্তাধারা, যা কিছু ভাল তুমি দেখ ও শোন, তা বেদমাতা প্রদত্ত উপহার - উপনিষদ থেকে আসা চিন্তাধারার উপহার।

উপনিষদসমূহ হল বৈদিক প্রথার সর্বোত্তম গ্রন্থ। বৈদিক প্রথার পবিত্র শাস্ত্রগুলির মধ্যে উপনিষদসমূহকে সর্বোচ্চ শিখরে রাখা হয়েছে এবং তা অ-বিতর্কিত। সকল সম্প্রদায়, ষড় দর্শন – সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিকা, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা - এই ছয়টি মুক্তচিন্তাধারার প্রতিটি উপনিষদসমূহকে চূড়ান্ত, প্রথম ও অগ্রণী গ্রন্থ ব’লে স্বীকার করে।

ইতিহাসবেত্তারা উপনিষদসমূহকে একটি রিলিজিয়নের (ধর্মের) ফ্রেমে শ্রেণীভুক্ত করে বিরাট ভুল করেছে। আধুনিক কালে তারা এগুলিকে বৈদিক প্রথাতে ঢুকিয়ে তাকে হিন্দুধর্ম বলে বর্ণনা করে। যদি আমরা উপনিষদসমূহকে কোন এক বিশেষ রিলিজিয়নে শ্রেণীভুক্ত করি , তাহলে আমরা উপনিষদেসমূহের গরিমা ও সম্ভাবনাকে অশ্রদ্ধা করব। প্রথমত উপনিষদসমূহকে শ্রেণীভুক্ত করা যায় না। যদিবা তাদের শ্রেণীভুক্ত করতে হয় , আমি তাদের শ্রেণীভুক্ত করব এই বলে - সমস্ত মুক্তচিন্তাধারার উৎস, মনুষ্যজাতিকে উচ্চতর স্তরে বিকশিত করাবার উপযোগী সমস্ত জীবনশৈলীর উৎস। যেহেতু উপনিষদসমূহ সকল মুক্তচিন্তাধারার উৎস এবং মানুষকে বিকশিত করে , তাই সুস্পষ্টরূপে উপনিষদসমূহ প্রথম ও অগ্রণী ঐশ্বরিক গ্রন্থাবলী।

উপনিষদসমূহ হল, অস্তিত্ব নিজেকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ও উদ্যাপন করছে, অস্তিত্ব নিজেকে প্রদর্শন করাচ্ছে কিভাবে নিজস্বতা হওয়া যায়। উপনিষদের প্রতিটি শ্লোক একেকটি মুক্তচিন্তাধারার জন্ম দেয় এবং যা পালাক্রমে অসংখ্য মানুষকে মুক্ত করে।

উপনিষদসমূহ হল প্রথম ও অগ্রণী ঐশ্বরিক গ্রন্থাবলী যার ও পরে ভিত্তি ক'রে তোমার জীবনশৈলীকে সারিবদ্ধ করা উচিৎ। উপনিষদসমূহ বারংবার পাঠ ক'রে বুঝে তাদের আত্মভূত ও উপলব্ধি ক'রে তার আদর্শে জীবনযাপন করা উচিৎ, আমাদের মাধ্যমে তাদের বিকিরণ ক'রে প্রচার করা উচিৎ ও পূজা করা উচিৎ। উপনিষদসমূহ হল পবিত্রতম আদি সত্যসকল।

ॐ

Portrait of Nithyananda

পরিচ্ছেদ ৫