KAILASA Library/উপনিষদসমূহ/একমাত্র উপনিষদসমূহই অবতার সৃষ্টি করেSign in
উপনিষদসমূহ

একমাত্র উপনিষদসমূহই অবতার সৃষ্টি করে

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

যে কোন আধ্যাত্মিক পুস্তক তোমাকে সত্যে নিমজ্জিত হবার জন্য উদ্দীপনা দিতে পারে ; কিন্তু মহাজগৎকে তোমার মধ্যে নিমজ্জিত হবার উদ্দীপনা কেবল উপনিষদসমূহই দিতে পারে। তাই অবতার ঘটে ভারতে যে পবিত্র দেশের শ্বাসপ্রশ্বাসই হল উপনিষদসমূহ।

যখন তুমি ভয় অনুভব কর, কোন কিছুর দ্বারা আতঙ্কিত হও, সেই উত্তেজনায় তুমি সেই পরিস্থিতিকে নিজের প্রচেষ্টায় পরিবর্তিত করার প্রয়াস কর ; তা হল যোগ। আর তুমি সর্বোচ্চ বুদ্ধিমত্তার কাছে নিজেকে সমর্পণ করার চেষ্টা কর ও সেই বুদ্ধিকে হস্তক্ষেপ করে তোমাকে রক্ষা করতে অনুরোধ কর , সেটা হল ভক্তি।

কখনও তোমার হানি করা যায় না, এটা জেনে প্রকৃত অদ্বৈত-আকাশে অবস্থান করা, স্বতশ্চলভাবে তথাকথিত সমস্ত ভয় ও আতঙ্ক মুছে ফেলা হল অদ্বৈত জীবন। উপনিষদসমূহ অদ্বৈত জীবন অভিব্যক্ত করে।

উপনিষদের নানা ব্যাখ্যা উপনিষদসমূহের পবিত্রতা ও মৌলিকত্ব সরিয়ে ফেলে না। কখনও কখনও মানুষেরা হিন্দুধর্মের মধ্যে লড়াই এবং মতভেদের সম্বন্ধে প্রশ্ন করে, ‘এমনকি শংকরাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্যের মত মাস্টারদের মধ্যেও অনেক মতভেদ ছিল। সর্বোচ্চ স্তরের আচার্যরা পরস্পরের সাথে সমলয়ে নেই। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে কিছু বুঝতে পারব? কোনটাকে সঠিক ব’লে স্বীকার করব?’

এক বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করে এবং সে নোবেল পুরষ্কার পায়। কয়েক বছরের মধ্যে আরেকজন বৈজ্ঞানিক আগের বৈজ্ঞানিককে খণ্ডন করে এবং সে ও নোবেল পুরষ্কার পায়। তার অর্থ এই নয় যে তাদের মধ্যে মতভেদ আছে। সত্যকে এখন অন্য দৃষ্টিকোণ থেকে প্রকাশিত করা হল। তার অর্থ এই নয় যে প্রথম বিজ্ঞানীর আবিষ্কার ভুল ছিল। প্রকৃতপক্ষে প্রথম আবিষ্কারের জন্য, আর যেভাবে প্রথম বিজ্ঞানী আমাদের উখিত করেছিল, সেজন্য দ্বিতীয় আবিষ্কার সম্ভব হল। জ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন মতামত অর্থ নানা চিন্তাধারা এবং একাধিক পছন্দ। অবাক করা স্বাধীনতা! অবাক করা সম্ভাবনা! সকলে নিজের মত ক’রে খোঁজে, নিজের মত ক’রে প্রকাশ করে। আর তুমি শংকরাচার্য পাঠ ও আত্মভূত করার পরেও তুমি কখনও শঙ্করাচার্যের অনুগামী হবে না; তুমি কেবল শঙ্করাচার্যের একটি প্রকাশ হবে।

তাই শৈবদের একটি সুন্দর শব্দ আছে - শিবগণ, যারা শিবের ভাবমূর্তি। তুমি অবিরত শিবোহম্ চেতনাতে থেকে শিবোহম্ বিকিরণ করতে থাক, তুমি শিবের অনুগামী হবে না, তুমি শিবের মূর্তপ্রকাশ, শিবগণ হয়ে যাবে। গণ অর্থ, যে ভাবনার বাস্তবরূপ প্রদান করে, যে পরিপূর্ণ।

তাই উপনিষদের ওপরে মতভেদ ও ভিন্ন ভিন্ন ভাষ্য যেন তোমাকে উপনিষদ থেকে দূরে না সরিয়ে নেয় , বরঞ্চ এজন্য তোমার মূল উপনিষদসমূহ পাঠ করার জন্য অনুপ্রাণিত হওয়া উচিত্। আমাদের হয়ত হাজার হাজার মতামত ও ধারণা আছে, কিন্তু কেউই উপনিষদসমূহের সাধুতাকে, তাদের প্রামাণিকতাকে, তাদের কর্তৃত্বকে প্রশ্ন করে না। সেখানেই সবাই একত্র হয়, একসাথে হয়। প্রতিটি বিজ্ঞানীর হয়ত নানা আবিষ্কার, বিভিন্ন তত্ত্ব ও গবেষণামূলক মতামত আছে, কিন্তু তারা সবাই বিজ্ঞানের আত্মাকে স্বীকার করে চলে। একইভাবে, প্রত্যেক মাস্টারের হয়ত আলাদা ধারণা, ভিন্ন তত্ত্ব ও নীতি আছে, কিন্তু তাঁরা সকলে উপনিষদসমূহের আত্মাকে স্বীকার করেন।

উপনিষদসমূহকে যত বেশী পাঠ করবে, বারবার পড়বে, বুঝবে ও আত্মভূত করবে, ততই তুমি অন্তর থেকে সুন্দর হবে; ততই তা তোমার অন্তৰ্দেশকে সুন্দর করবে।

প্রতিটি সত্য যা তোমাকে মহাজাগতিক চেতনাতে পৌঁছে দেয়, তা মহাজগৎকে তোমার চেতনাতে টেনে আনে। ব্রহ্মাণ্ডকে পিণ্ডাণ্ডে প্রবেশ করতে হবে এবং পিণ্ডাণ্ডকে প্রবেশ করতে হবে ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড (macrocosm) হল নিখিল জগৎ, আর পিণ্ডাণ্ড (microcosm) হল ক্ষুদ্র জগৎ, মনুষ্য। ব্রহ্মাণ্ডকে পিণ্ডাণ্ডের অংশ হতে হবে, আর পিণ্ডাণ্ডকে ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যেতে হবে। কেবল বিন্দু মহাসাগরে মিলিয়ে গেলে হবে না, মহাসাগরকে বিন্দুতে মিশে যেতে হবে।

বিন্দুর মহাসাগরে মিশে যাওয়া হল জীবনমুক্তি (Enlightenment)।
যখন মহাসাগর বিন্দুতে মিশে যায়, তিনি এক অবতার (Incarnation)।

উপনিষদসমূহ বারবার, বারংবার পাঠ কর, তোমার অন্তর্দেশ সুন্দর হবে। একবার পাঠ করলে ও বুঝতে পারলে, তুমি সেই ধারণােত মিশে যাও। কিন্তু বারংবার পাঠ ক’রলে সেই ধারণা তোমার মধ্যে মিশে যায়। কেবল যখন ধারণা তোমার মধ্যে মিশে যায়, তুমি সুরক্ষিত হও যে তুমি তা ভুলে যাবে না, তা তোমার জীবনে হারিয়ে যাবে না; তা তোমার অংশ হয়ে যাবে।

পিণ্ডাণ্ডের ব্রহ্মাণ্ড হয়ে যাওয়া হল জীবনমুক্তি। ব্রহ্মাণ্ড পিণ্ডাণ্ড হলে তা হয় অবতার। তোমার মহাজাগতিক চৈতন্য হয়েছে এবং মহাজগতের চৈতন্যে তুমি আছ। তোমার মহান সত্যসকলে মিশে যাওয়া এবং মহান সত্যসকলের তোমাতে মিশে যাওয়া; দুটো পুরোপুরি ভিন্ন।

উপনিষদসমূহ সহকারে মহান সত্যগুলি তোমাকে কেবল সেগুলিতে দ্রবীভূত হতে উদ্দীপ্ত করবে, তা নয়, এমনকি সেগুলিও তোমার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। যে কোন ধর্মগ্রন্থ অথবা মহাপুরুষ লিখিত কিছু শ্লোকের পাঠ তোমার সত্তাকে সত্যসকলে মিশে যাবার জন্য উদ্দীপ্ত করতে পারে। সেটাকে বৈদিক প্রথার মহান ভক্ত বৃন্দ ও সাধুগণ, মীরা, জ্ঞানসম্বন্দর, মাণিক্কবাসাগর, রামদাস, চৈতন্য মহাপ্রভু, এনারা বলেন ‘ভক্তি’। তাঁরা সবাই মহাজগতের সাথে মিশে যাবার জন্য ভাব ও আবেগের প্রবলতাকে সুন্দরভাবে ব্যবহার করেন।

তোমাকে সত্যে মিশে যাবার জন্য উদ্দীপ্ত করতে যে কোন ধর্মগ্রন্থই পারে; কিন্তু মহাজগৎকে তোমার মধ্যে মিশে যাবার জন্য অধীর করতে কেবল উপনিষদসমূহই পারে। কেবল উপনিষদসমূহ তোমাকে সেই উচ্চতায় উত্থ্বিত করতে পারে - তুমি এত বিস্তীর্ণ হয়ে যাও যে মহাজগৎ তোমার মধ্যে মিশে যায়। পিণ্ডাণ্ড এত বড় হয়ে যায় যে ব্রহ্মাণ্ড তাতে দ্রবীভূত হয়ে যেতে পারে। পুরো ব্রহ্মাণ্ডকে তোমার মুখের মধ্যে পাওয়ার জন্য, তোমার মুখটিকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের আকারে হয়ে খুলতে হবে। সত্যকে তোমার মধ্যে মিশে যাবার জন্য তোমাকে তো সত্যটির থেকে দীর্ঘকায় হতে হবে। তা কেবল উপনিষদসমূহ দ্বারা ঘটতে পারে। সেইজন্য উপনিষদসমূহ কেবল জীবনমুক্ত সত্তা বিকশিত করে তা নয়, উপনিষদসমূহ অবতার তৈরি করে।

লোকেরা আমায় জিজ্ঞাসা করে, 'কেবলমাত্র ভারতবর্ষে এত অবতার কেন?' এই দেশের বিদ্যা, উপনিষদসমূহই কেবল অবতার নির্মাণ করতে সক্ষম, তাই ভারতে বহু অবতারগণ এসেছিলেন, আছেন ও আসতে থাকবেন! পৃথ্বীগ্রহে যদি অবতারগণকে সম্ভব হতে হয়, তা একমাত্র ভারতেই সম্ভব, কারণ উপনিষদসমূহ সহকারে জীবন যাপন কেবল ভারতেই হয়। কেবল উপনিষদসমূহের জন্য এই দেশ হল সবচেয়ে পবিত্র দেশ। যতদিন উপনিষদসমূহ এই দেশের শ্বাসপ্রশ্বাস হয়ে আছে ও থাকবে, ভারতবর্ষে অবতার ঘটতেই থাকবে।

।। বেদ বেদান্ত সারঃ ।।

বেদ বেদান্তের সুগন্ধসার হল উপনিষদসমূহ

তোমাকে মহাজগতে নিয়ে যাবার জন্য এর সক্ষমতা, তোমাকে মহাজগতে উত্তোল‍ন করার জন্য এর দক্ষতা,

তোমাকে মহাজগতে বিকিরণ করানোর জন্য এর নিপুণতা; তা প্রশ্নাতীত, অকল্পনীয়।

ॐ

Nithyananda seated in nature

পরিচ্ছেদ ৭