KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/বিতর্ক - যুক্তির ঊর্ধ্বে অনুভূতির সংযুক্তিSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

বিতর্ক - যুক্তির ঊর্ধ্বে অনুভূতির সংযুক্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

বিতর্ক অর্থ তোমার যুক্তিকে ছাড়িয়ে সংযুক্ত থাকার অনুভূতি। এটা ‘শুধু জানা’!

শ্রবণ কর : তোমার নিজের অভিজ্ঞতা দ্বারা কোন কিছুকে সত্য বলে জানা হল অনুভূতি।

যার সাথে সত্যিকারভাবে সংযুক্ত অনুভব কর তার অভিজ্ঞতাকে সত্য বলে জানা হল বিতর্ক।

Nithyananda Paramashivam

(তর্ক ও বিতর্কের পার্থক্য সম্বন্ধে
দ্রষ্টব্য : আজকাল বাংলায় তর্ক ও
বিতর্ক শব্দদুটি সমার্থক হিসাবে
ব্যবহৃত হলেও তাদের অর্থ এক
নয়। এখানে বাংলাভাষীদের ‘বিতর্ক’
শব্দটির অর্থ লক্ষ্য করা উচিত।)

যখন তোমার বিতর্ক থাকে, আমার সমস্ত অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা হয়ে যায়, এমনকি সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার পূর্বেই। বিতর্ক থাকা অর্থ, আমার সমস্ত জিনিষগুলিকে যেন সরাসরি ডাউনলোড করে নেওয়া এবং সোজা তোমার নিজের নামে পেটেন্ট করে নেওয়া! বিতর্ক না থাকলে তোমাকে আমার পেটেন্ট করা সমস্ত জিনিষগুলিকে কিনতে হবে; তোমাকে সেগুলির জন্য কাজ করতে হবে। আর যদি তোমার বিতর্ক থাকে, তা যেন যেন সরাসরি নিঃশুল্ক ডাউনলোড করা।

তোমার যখন বিতর্ক থাকে, আমার সমস্ত অভিজ্ঞতা এবং জীবনমুক্তির যে সমস্ত উপাদানগুলি নিয়ে আমি বাস করছি, সেগুলি সরাসরি তোমার জীবন-পরিবর্তনকারী বা নির্ণয়কারী স্ট্র্যাটেজি (কৌশল) হয়ে যায়; তুমি জীবনমুক্তি অভিজ্ঞতা না করে থাকলেও সেটা হবে। দিতে আমি তোমাদের জীবনমুক্তির প্রতিটি অংশে একটা একটা করে দীক্ষা দিতে পারি। অংশের পর অংশ আমি সঞ্চারিত করতে পারি। কিন্তু এইভাবে তোমার মধ্যে অংশগুলির বিকশিত হতে ও তোমার সেগুলিকে আত্মভূত করতে অনেক সময় নষ্ট হয়ে যায়।

দৃষ্টান্তস্বরূপ, তোমার দৈনন্দিন জীবনে ব্যবহারের প্রতিটি জিনিষকে যদি তোমাকে পুনরায় আবিষ্কার করতে হয়, কল্পনা কর তাহলে কি হত? বৈদ্যুতিক বাল্ব, সুইচ, বিছানা, এয়ার কণ্ডিশনার, মোটরকার, বাড়ি - এগুলি তোমাকে প্রথমে আবিষ্কার করতে হবে। আর তা করতে করতে তো তোমার জীবন শেষ হয়ে যাবে!

ধর তুমি বল, 'না, আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে স্বীকার করি না, তাই অন্যেরা যা আবিষ্কার করেছে তা আমি গ্রহণ করব না। প্রতিটি জিনিষ আমি নিজে আবিষ্কার করব। বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে আমি তার আবিষ্কারক এডিসনের সামনে ঝুঁকব না। আমি সেটা নিজে আবিষ্কার করব।' তাহলে কি ঘটবে? এডিসন কিছুই হারাবে না; তুমিই হারাবে! তাই বিতর্ক এক বুদ্ধির খেলা; সেটা বোকার খেলা নয়।

যখন তোমার বিতর্ক থাকে, আমার অভিজ্ঞতা তোমার কাছে তোমারই অভিজ্ঞতার মত হয়ে যায়। এমনকি জীবনমুক্তির সরাসরি অভিজ্ঞতা ছাড়াই, তুমি হাজার হাজার বিস্ময়কর নির্ণয় নিতে পার যা কেবলমাত্র জীবনমুক্তি দ্বারা প্রাপ্ত মানসিক অবস্থায় নেওয়া যায়। অবিলম্বে তুমি এক মুক্ত আকাশে জীবনযাপন করতে থাক, উন্মুক্ততা বিকিরণ করতে থাক ও সেই মুক্ত আকাশ থেকে নির্ণয় নিতে শুরু করতে পার। সমস্ত প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে সংগ্রাম ও পুনরায় আবিষ্কার না করেই বিতর্ক তোমাকে জীবনমুক্তিতে জীবনযাপন করতে সাহায্য করে।

সেইজন্য আমাদের সংস্কৃতিতে অনুভূতি-সংযুক্তি ও গুরু কৃপার ওপরে এত গুরুত্ব দেওয়া হয়। যদিও কিছু মানুষ জীবনমুক্ত না হয়েও গুরুর আসনে বসে এই সংস্কৃতির সুযোগ গ্রহণ করেছে, তা সত্ত্বেও এই না। শ্রবণ করার জন্য প্রস্তুতি সহকারে শুধুমাত্র বসে থাকা - বোঝার চেষ্টা কর এটা কোন জোক (পরিহাস) নয়। পৃথ্বীগ্রহে কোটি কোটি মানুষের মধ্যে তারাই আশির্বাদপুষ্ট যারা হৃদয়ে শ্রবণ করার জন্য উৎসুক।

দয়া করে বোঝ, আমি বলছি না যে তোমাদের আমাকে শ্রবণ করা উচিত। আমি বলছি না যে তোমাদের আমার শিষ্য হওয়া উচিত। আমি কেবল বলছি যে শিষ্য হওয়ায়, গ্রহীতা হওয়ার মধ্যে এক আনন্দ আছে। এমনকি একটি সাধারণ গাছ বা পাথরের শিষ্য হলেও ঠিক আছে। শুধুমাত্র বসে থাকা ও গলে যাওয়া, কিছু কথা শোনা, কিছু না শোনা, হৃদয় দ্রবীভূত হওয়া, চোখ সজল হওয়া, পেশীগুলি আইসক্রীমের মত গলতে থাকা, গলা আটকে যাওয়া, চুল দাঁড়িয়ে যাওয়া, দেহের আমিত্ব দ্বারা অধিকৃত হবার অনুভূতি হারিয়ে ফেলা - এগুলিতে কতই না আনন্দ।

যখন গ্রহণ-উন্মুখতার আনন্দ, গ্রহণ করার আনন্দ তোমার জৈবস্মৃতিতে অভিজ্ঞতা করা হয়, দেহ আমিত্ব দ্বারা আধিকৃত হবার বোধ হারিয়ে ফেলে। তুমি সর্বদা ভাব যে দেহকে আমিত্ব অধিকার করে আছে। দ্যাখো, আমিত্ব তোমার দেহকে অধিকার করে থাকলে তুমি চাপ অনুভব করবে ও নিজেকে ভারী লাগবে। কিন্তু বসে বসে গলতে থাকলে আমিত্ব দ্বারা অধিকৃত হবার ধারণা মুছে যায়।

আমি বলতে পারি, সেটাই এক পরম শুভ জিনিষ যেটা তুমি পৃথ্বীগ্রহে পুরো যাত্রায় উপভোগ করতে পার, কারণ এর পরে হল শুধু জীবনমুক্তি। সেখানে কোন সুখ অথবা আনন্দ থাকবে না, আর তুমি এক ভিন্ন পরিসরে চলে যাবে, যেখানে উপভোগের ধারণা মুছে যায়।

তাই বোঝ, যদি তুমি মাস্টারের কাছে বসে আছ এবং অনুভব কর যে তোমার পেশিগুলি আইসক্রীমের মত গলে যাচ্ছে, তার অর্থ আমিত্ব তোমার দেহকে অধিকার করছে না। সাধারণত আমিত্ব দ্বারা অধিকৃত হবার ধারণা নাভি প্রদেশ থেকে উপরে কণ্ঠের দিকে যায়। তুমি যদি সেই করব। আমি কাজ করব, তপস্যা করব, অভিজ্ঞতা অর্জন করব এবং কেবল তবেই আমি তা উপভোগ করব।' তাহলে এগিয়ে চলো! অন্য কিছু মানুষেরা বলে, 'কার সম্পদ তাতে কি হয়েছে; যতক্ষণ তা আমার আশেপাশে আছে সেটা আমার! চলো, তা আমরা উপভোগ করতে আরম্ভ করি!' তাহলে যাও এবং সেটা উপভোগ কর!

তাই তুমি কোন শ্রেণীতে আছ সেটা তোমাকে ঠিক করতে হবে।

বুদ্ধিকে ভিত্তি করে নির্ণয় নেওয়া, সঠিক বোধের ওপরে ভিত্তি করে নির্ণয় নেওয়া, যুক্তি ছাড়িয়ে নির্ণয় নেওয়া প্রকৃতপক্ষে এক বিরাট প্রক্রিয়া ন য়। তোমাকে কেবল সচেতনভাবে এক নির্ণয় নিতে হবে – ‘আমি আমার আমিত্ব ও বারবার বিশ্লেষণ করার মনোভাবকে মুছে ফেলছি।'

প্রথমত তুমি কি জান কোনটা ঠিক আর কোনটা ভুল? তোমার যুক্তিই তোমাকে বলেছে কোনটা সঠিক ও কোনটা ভুল, আর সেই যুক্তি তো তোমাকে ঠকাচ্ছে। কিন্তু তুমি সেটা জান না।

শ্রীরামকৃষ্ণ একটা সরাসরি সত্য প্রদান করেন, 'কাক ভাবে সে খুব বুদ্ধিমান এবং চারদিকে ঘুরতে থাকে ও সবার ওপরে চিৎকার করে, আর শেষে গিয়ে আবর্জনা খায়।' কাক নিজেকে খুবই বুদ্ধিমান ভাবে এবং চারপাশে সবাইকে ও সবকিছুকে সমালোচনা করে এবং সবশেষে ফিরে এসে নোংরা খায়!

তুমি তোমার যুক্তিকে বিশ্বাস করতে থাক যে সবাই প্রতারক এবং সবশেষে সেই যুক্তিই তোমাকে প্রতারণা করে। অনেক সময় তুমি নিজের কপট যুক্তিতে আটকে যাও। তোমার যুক্তি সেই যুক্তিটিকে ছাড়া অন্য সবাইকে সন্দেহ করে। যেন অন্যদের থেকে রক্ষা পাবার জন্য এক নিরাপত্তা রক্ষী রাখলে, আর শেষে রক্ষীটিই তোমাকে মেরে ফেলল!

প্রকৃত যুক্তি হল অবিশ্রাম পালিশ করতে থাকার মত। তুমি একটা চাকুকে বারবার পালিশ করতে থাকলে কি হবে? তা ধারালো হবে। প্রকৃত

Nithyananda seated on an ornate throne

শ্রীরামকৃষ্ণের সম্প্রজ্ঞাত সমাধির অভিজ্ঞতা

দেবী কালীর সাথে রামকৃষ্ণের এক গভীর সম্পর্ক ছিল এবং সেটা ছিল মাতাপুত্রের সম্পর্ক। কালীর সাথে তাঁর বিভিন্ন প্রকার অভিজ্ঞতা হয়েছিল। তিনি সেই বিগ্রহের সাথে এক শক্তিশালী অনুভূতির সংযুক্তি সহকারে বাস করতেন।

তিনি কালীর নাকের সামনে একই ছোট্ট সুতা রেখে পরীক্ষা করতেন দেবী নিঃশ্বাস নিচ্ছেন কিনা এবং তিনি বলতেন যে দেবী সবসময়েই নিঃশ্বাস নিতেন এবং দেবীর শ্বাসপ্রশ্বাসে সেই সুতাটিকে সর্বদা নড়তে দেখতেন।

তিনি বিগ্রহের সাথে আরও কতই না জিনিষ অভিজ্ঞতা করেছিলেন। আমি তোমাদের সেই গল্পটি বলব যে তিনি কিভাবে কালীর হাতে শাঁখা পরিয়েছিলেন।

দক্ষিণেশ্বর মন্দিরে কেউ একজন কালীকে শাঁখা অর্পণ করেছিল। সেই মন্দিরের পূজারী ছিলেন শ্রীরামকৃষ্ণ। বিগ্রহের চারটি হাত। তার মধ্যে তিনটি হাতে শাঁখা পরানো গেল। চতুর্থ হাতে দেবী একটি মুণ্ড ধারণ করে আছেন, তাই শাঁখা পরানো যাবে না এবং পরাতে গেলে বিগ্রহ বা শাঁখার ক্ষতি হবে। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ বিগ্রহের সাথে একা ছিলেন, তিনি মাকে শাঁখা পরিয়ে দিয়েছিলেন।

সবাই অবাক ও জিজ্ঞাসা করল, ‘এটা কি করে সম্ভব হল? শাঁখা বা বিগ্রহের কোন ক্ষতি না করেই আপনি কিভাবে শাঁখাটি মাকে পরালেন?’

ভারতে গ্রামের বাচ্চারা ঠিক করে না খেলে বড়রা সাধারণত তাদের ভয় দেখায়, ‘যদি ঠিক করে না খাও তোমাকে কুয়োতে ফেলে দেওয়া হবে।’ ভারতে সমস্ত গ্রামের বাড়ীতে খোলা কুয়ো থাকে। আর সচরাচর সেটাই হল ভয় দেখানোর পদ্ধতি।

তাই আমি গণেশকে একই ভয় দেখাবার জন্য নির্ণয় নিলাম। কিন্তু ভয় দেখানোর পরেও সে সাড়া দিল না! তখন আমি ভাবলাম, ‘আমি সত্যি সত্যি তোমাকে কুয়োতে রাখব, তোমাকে দেখাব আমি যা বলি তা করি।’

তাই গণেশের মূর্ত্তিটকে একটি বালতির ভিতরে রাখলাম। এই বালতিটি দিয়ে কুয়ো থেকে জল তোলা হত। বালতিটাকে দড়ি দিয়ে নীচে করতে থাকলাম। যখন বালতি জল স্পর্শ করল আমি চীৎকার করলাম, ‘আমি সত্যি তোমাকে ডুবিয়ে দেব!’

তাও কোন সাড়া পেলাম না। তাই আমি ভাবলাম হয়ত সে কুয়োর ভিতর থেকে আমার কথা শুনতে পাছে না। তাই স্টোভে কেরোসিন ঢালার একটা ফানেলের মধ্য দিয়ে চেঁচিয়ে বলতে থাকলাম, ‘না খেলে কিন্তু সত্যি সত্যি তোমাকে আমি ডুবিয়ে দেব!’

মনে হয়, সেই ফানেলটা হল আমার ব্যবহার করা প্রথম লাউডস্পীকার বা মাইক! কিন্তু গণেশ কোন সাড়া দিল না।

তারপর বুঝলাম যে আমি তো বালতিতে গণেশের জন্য কোন খাবার রাখি নি। ভাবলাম জলের কাছে গেলে হয়ত মন পরিবর্তন করে সে খাবে। তাই আমি বালতিতে খাবার রাখলাম ও গণেশকে নীচে করলাম। কিন্তু তা সত্ত্বেও সে খেলো না। আমি এটা তিন চারবার করলাম কিন্তু কিছুই হল না। আমি আবার গণেশকে

প্রক্রিয়া : বিতর্ক অভিজ্ঞতা করা

বিতর্ক অভিজ্ঞতা করার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া দেওয়া হল :

এই প্রক্রিয়াটি সম্বন্ধে

বিতর্ক হল ঐশ্বরিকতার সাথে সংযুক্তির এক মধুর ও সবচেয়ে সুন্দর উপায়গুলির মধ্যে একটি। এটি অন্যান্য যে কোন আধ্যাত্মিক অভ্যাসের থেকে আলাদা এবং এখানে পথ ও লক্ষ্য সমানভাবে আনন্দপূর্ণ। নি জেকে ঐশ্বরিকতায় হারিয়ে ফেলা ব্যাপারটাই এক আনন্দ। সেটাই তা সেটার পুরস্কার।

যখন তুমি কারো সাথে গভীর বিতর্ক অভিজ্ঞতা কর, সেই মানুষটি তোমার জন্য ঈশ্বরপথের দ্বার হয়ে যায়। যখন তুমি নিজেকে অপরের মধ্যে হারাও, তুমি নিজের বাইরে এক ঝাঁপ দাও। নিজের সীমারেখার বাইরে যাওয়ার ও অন্যের সাথে মিশে যাওয়ার আনন্দ অভিজ্ঞতা কর।

Nithyananda smiling with followers

তোমার ভিতরে বিতর্কের মেজাজ জাগরিত করার জন্য এই প্রক্রিয়াটি সহজ এবং ফলপ্রসূ।

সময় : প্রযোজ্য নয়

নির্দেশাবলী

চোখ বন্ধ করে আরাম করে বসো।

তোমার মধ্যে ভক্তি জাগরিত করে এমন কাউকে মনে নিয়ে এসো। সে হয়ত তোমার জীবনকে সমৃদ্ধশালী করেছে এমন মানুষ হতে পারে, যার কাছে তুমি আধ্যাত্মিক স্পষ্টতার জন্য যাও, যে নাকি তোমার কাছে খুবই মূল্যবান।

সে তোমার পরিবারের সদস্য হতে পারে, এক বন্ধু হতে পারে, এক শিক্ষক বা গুরু হতে পারে, এমন কি এক পছন্দের বিগ্রহও হতে পারে।

তাকে স্পষ্টভাবে মনে কর। স্মরণ কর সে কিভাবে তোমার মধ্যে, তোমার জীবনে, বিরাট রূপান্তর ঘটিয়েছে। স্মরণ কর, সে তোমার সত্তায় কত কিছু যোগ করেছে।

যখন তুমি মানুষটিকে স্মরণ কর আনন্দ, শ্রদ্ধা ও ভক্তির আবেগ স্বতঃস্ফূর্তভাবে তোমার মধ্যে জাগ্রত হয়।

এই ভাবনাটিকে বৃদ্ধি পেতে দাও। মানুষটির সাথে সংযুক্তি গভীরভাবে অভিজ্ঞতা কর।

গভীরভাবে তার স্মৃতিতে, তার সত্তাতে রিল্যাক্স কর।

তার সত্তায়, তার সুন্দর প্রেমময় অন্তরঙ্গ স্মৃতিগুলিতে মিলিয়ে যাও।

আরাম কর ও তার সত্তায় মিশে যাও। যাবে। যখন তুমি প্রেমে পড়, তা সে এক পুরুষ, মহিলা বা শিশু, বিগ্রহ বা মাস্টার যাই হোক না কেন, তুমি তোমার ভিতরে এক নতুন মাত্রা অভিজ্ঞতা করবে যা তোমার ভিতরে আছে বলে তুমি আগে কখনও জানতে না। প্রেমের প্রস্ফুটনের সাথে সাথে তুমি আরও দায়ত্ব শীল হও। তুমি জীবনের রস অভিজ্ঞতা কর।

মাস্টার অস্তিত্বের সাথে একত্বে থাকেন এবং তাঁর সাথে সম্বন্ধতা যে কোন অন্য সম্বন্ধতার থেকে গভীরতর। এটা হল সত্য স্তরের সংযুক্তি। অন্য সমস্ত সম্বন্ধতা বন্দীদশা সৃষ্টি করে, কিন্তু মাস্টারের সাথে সম্বন্ধতা তোমাকে অন্য সমস্ত বন্ধন থেকে মুক্ত করার শক্তি রাখে। এই সম্বন্ধতায় কখনও বন্দীদশা হতে পারে না।

মাস্টার আছেন সকল আকারে এবং নিরাকারে। তিনি কোন ফ্রেমে ধরা দিতে অস্বীকার করেন, তিনি কোন পাথরের প্রতিমা হয়ে অথবা কোন একটা ছবি হয়ে পূজিত হতে অস্বীকার করেন। মাস্টার হলেন আকারের উর্ধ্বে, মাত্রাগুলিকে ছাড়িয়ে।

মাস্টার-শিষ্য সম্বন্ধতা তোমার মধ্যে যে রূপান্তর সৃষ্টি করে তা তুমি কখনও মাপতে পারবে না। মাস্টার নিজেকে বিভিন্ন মাত্রায় প্রকাশিত করেন এবং তোমাকে সেই মাত্রাগুলিকে ছাড়িয়ে যেতে এবং সকল মাত্রা ও আকারগুলি ছাড়িয়ে অনুভূতির সংযুক্তি অভিজ্ঞতা করতে সাহায্য করেন।

একজন জীবন্ত মাস্টারের প্রয়োজনীয়তা

শ্রবণ কর : সকল শাস্ত্র, সকল সাহিত্য এবং শিক্ষার সমস্ত প্রক্রিয়া তোমাকে কেবল উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু অভিজ্ঞতা দিতে পারে না। বোঝ, এটা হল প্রথম সূত্র।

সমস্ত বই, সমস্ত ভিডিও - যখন আমি বলছি সব, আমি জোর দিয়ে

বলছি 'সব', তাতে আমার সমস্ত বই, ভিডিও অন্তর্ভুক্ত - এগুলি সবই শুধুমাত্র তোমার ভিতরে প্রেরণা সৃষ্টি করতে পারে; তোমাকে অভিজ্ঞতা দিতে পারে না। অভিজ্ঞতা দ্বীপের মত। কেবল একটি প্রজ্বলিত দীপ থেকেই তুমি আরও একটি দীপ জ্বালাতে পার। তাকে সরাসরি সঞ্চারিত করতে হবে।

একইভাবে জীবনমুক্তিকে কেবল এক জীবন্ত শরীর থেকে অন্য জীবন্ত শরীরে সঞ্চার করা যায়। যদি একটি শরীরকে জীবনমুক্তি পেতে হয় , তাকে সেটা এমন এক পার্থিব উৎস থেকে পেতে হবে যা ইতিমধ্যে জীবনমুক্ত।

দয়া করে বোঝ, মাষ্টারের প্রয়োজনীয়তা আমি পরিষ্কার করে বর্ণনা করছি। যদি পেশী, মন ও চিন্তা দ্বারা নির্মিত একটি শরীর জীবনমুক্তির অগ্নিকে ধারণ করতে চায়, তাহলে যে রক্তমাংসের শরীর সেই কম্পাঙ্কে আছে, যিনি ইতিমধ্যে জীবনমুক্ত, শুধুমাত্র তাঁর কাছ থেকে সেই অগ্নিকে ধারণ গ্রহণ করা যায়।

পরিষ্কার করে বুঝে নাও, মাষ্টার পার্থিব শরীরে না থাকলে তিনি তোমাকে জীবনমুক্তি প্রদান করতে পারেন না। দয়া করে বোঝ, আমি একটা শক্ত কথা বলছি, কিন্তু সেটা সত্য। তিনি তোমাকে জীবনমুক্তি দিতে পারেন না। তিনি কেবল তোমাকে প্রেরণা, অভিজ্ঞতা এবং হয়ত এক ঝলক প্রদান করতে পারেন। কিন্তু তিনি যদি তোমাকে জীবনমুক্তি প্রদান করতে চান, তাঁকে তোমাকে এক সশরীরে বিদ্যমান মানুষের কাছে গাইড করে নিয়ে যেতে হবে।

শরীরে বিদ্যমান থাকাকালীন তাঁরা যাদের কথা দিয়েছিলেন তাঁরা তাদের যত্ন করবেন। উদাহরণস্বরূপ, ধর শ্রীরামকৃষ্ণ শরীরে থাকাকালীন তুমি ছিলে এবং তাঁর সাথে তোমার সরাসরি সংযুক্তি ছিল এবং তিনি তোমাকে আশীর্বাদ করেছিলেন। তারপর তিনি দেহত্যাগ

অন্য কাউকে আমি জীবনমুক্তি সঞ্চার করতে পারব না।

যদি এখন তোমাকে দীক্ষা প্রদান করি এবং তোমাকে ভরসা দিই, কেবল তবেই আমি দেহত্যাগ করার পরেও তোমার যত্ন নিতে পারব। তাই তুমি যদি শ্রীরামকৃষ্ণ, রামানা মহর্ষি, ওশো বা অন্য কোন মাস্টারের পার্থিব জীবনকালে তাঁদের আশ্বাসান পেয়ে থাক, তাহলে তোমার অন্য কোন মাস্টারের কাছে যাবার প্রয়োজন নেই।

কিন্তু তা সত্ত্বেও তাঁরা সাধারণত তোমাকে কোন জীবন্ত কোন মাস্টারের কাছে গাইড করে নিয়ে যান, কারণ মাস্টারের আশেপাশে বাস করা যে কেবল জীবনমুক্তি আস্বাদন করা তা নয়, সেটা এক আনন্দ। সেটা এক পরমানন্দ। সেটা এক জীবনশৈলী।

সেইজন্য এক জীবন্ত মাস্টার প্রয়োজন এবং তাঁকে প্রতিস্থাপিত করা যায় না। এমনকি আজও একজন জীবন্ত মাস্টারের প্রয়োজনীয়তা আছে, ঠিক যেভাবে শিব এই পুরো জিনিষটা কয়েক লাখ বছর আগে শুরু করেছিলেন।

শুধুমাত্র যে জিনিষটা সেকেলে হয় নি, যা কখনও সেকেলে হতে পারে না, তা হল জীবন্ত মাস্টারের প্রয়োজনীয়তা। এই পৃথিবীতে হাজার হাজার জিনিষ অবিশ্রাম সেকেলে হয়ে অব্যবহারিক হয়ে যাচ্ছে এবং প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু জীবন্ত মাস্টারের প্রয়োজনীয়তা কখনও অব্যবহারিক ও প্রতিস্থাপিত হতে পারে না।

তুমি তোমার মাস্টারের সাথে সম্বন্ধতা বেছে নাও

যখন লোকেরা আমায় প্রশ্ন করে, 'আপনি কি ভগবান?' আমি তাদের বলি, 'সেটা তোমার ওপরে নির্ভর করে!'

সেটা তোমার ওপর নির্ভর করে। আমি সর্বদা উপলব্ধ, উন্মুক্ত। যদি তুমি আমাকে শিক্ষক মনে করে আমার সাথে সংযুক্ত হতে চাও, তুমি

একটা পথ হল শিশুর প্রতি মায়ের মনোভাব, মাস্টারকে নিজের শিশুর মত দেখা। একে বলে বাৎসল্যভাব। এই ভাব নিয়েই প্রতিপালিকা মাতা যশোদা কৃষ্ণের সাথে সম্বন্ধিত ছিলেন।

আরেকটি হল মাতার প্রতি শিশুর মনোভাব। একে বলে মাতৃভাব। এইভাবে শ্রীরামকৃষ্ণ দেবী কালীর সাথে সংযুক্ত ছিলেন, মাস্টারকে মাতার মত দেখা।

তৃতীয়টি হল বন্ধুর মনোভাব, মাস্টারকে নিজের সখা হিসাবে দেখা। একে বলে সখ্যভাব। এই ভাব নিয়েই কুচেলা ও অর্জুন কৃষ্ণের সাথে সম্বন্ধিত ছিলেন।

পরেরটি হল দাসের মনোভাব। তাকে বলে দাসভাব। মাস্টারশিষ্যের এই সম্বন্ধতায় মাস্টারের নিষ্ঠাবান সেবকের ভাব নিয়ে শিষ্য থাকে। ঠিক এই ভাব সহকারে হনুমান রামায়ণে রামের সাথে সম্বন্ধিত ছিলেন।

চরম হল প্রেমীর মনোভাব, যা দেহকে ছাড়িয়ে এবং স্ত্রীপুরুষের ভাবনার ঊর্ধ্বে। তাকে বলে মধুর ভাব। আমি পরিষ্কার করে বলি : তুমি পুরুষ নাকি স্ত্রী, তার সাথে প্রেমীর মনোভাবের কোন সংযোগ নেই। এটি লিঙ্গ চেতনার ঊর্ধ্বে। এটি এক গভীর সংযুক্তির অনুভূতি।

শেষে হল মহাভাব। এটি অন্য সমস্ত পাঁচটি ভাবের সমন্বয় এবং আরও বেশী কিছু! সেটাই মাস্টার-শিষ্য সম্বন্ধতা। তুমি মাস্টারের সাথে পাঁচটি ভাবের যে কোনও একটি দ্বারা সম্বন্ধতা করতে পার, আবার এই পাঁচটি ভাবের সমন্বয়েও সম্বন্ধতা করতে পার।

মাস্টার যেন এক অরণ্যের অগ্নি যা নদীর এক পারে ঘটছে। শিষ্য আছে অন্য পারে। নদী হল সংসার, জন্ম ও পুনর্জন্মের নদী।

মাস্টার ও শিষ্যের মধ্যে যদি এমন কোন সেতু নির্মাণ করা যায়, যার মধ্য দিয়ে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং সেই আগুন সেতু পার হয়ে

প্রথম দর্শনেই প্রেম; তাদের প্রবল অনুভূতির সংযুক্তি হতে পারে, কিন্তু বুদ্ধিবৃত্তি দিয়ে বোঝা ও বিশ্লেষণ করা খুবই শক্ত। বুদ্ধিবৃত্তির দিক দিয়ে তারা একটু কম হতে পারে। তাদের শক্তি হৃদয় থেকে আসে। এরা দ্বিতীয় শ্রেণীর মানুষ।

তৃতীয় শ্রেণীতে যারা আছে তারা সুষম। বুদ্ধিবৃত্তি ও আবেগ তাদের জন্য সমান্তরাল রেখা। তারা সোজাসুজি দেখে। তারা বুদ্ধিবৃত্তি দিয়ে সংযুক্ত হতে পারে এবং আবেগও অভিজ্ঞতা করে। তাদের বলা হয় সত্য স্তরের মানুষ।

প্রথম ধাপের সংযুক্তি হল বুদ্ধিবৃত্তি স্তরের, সেটা সন্দেহের ওপরে ভিত্তি করে! তাই সন্দেহ সবসময় আসতে থাকে। তুমি ভাব, 'ইনি তো এত ছোট! ইনি কিভাবে এক মাস্টার হতে পারেন? এনাকে তো উচ্চশিক্ষিত ও যোগ্যতাসম্পন মনে হচ্ছে না। এনার কাছে কথা শোনার জন্য হাজার হাজার মানুষ কি করে আসে?' তোমার সন্দেহ আছে, তুমি ছিদ্রান্বেষী।

নিতান্ত বুদ্ধিবৃত্তি অঞ্চলে সংযুক্তি কখনও ঘটে না। তারপরের স্তরটি হল বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিমত্তা। সন্দেহের নকারাত্মকতা থেকে তুমি চলে যাও, 'এনার এই প্রোগ্রামটায় গিয়ে দ্যাখা যাক, ইনি সত্যি কি করেন।' 'ইনি কি করতে পারেন?' - এই প্রশ্নে আটকে না থেকে তুমি চলে যাও, 'মনে হয় তিনি কিছু বলতে চাইছেন। কিন্তু আমি বিশ্বাস করব না, অবিশ্বাসও করব না। ঠিক আছে, দেখা যাক।' বুদ্ধিবৃত্তি হয়ে যায় বুদ্ধিমত্তা।

তাহলে তুমি যদি ভিতরে তাকাতে থাক, তুমি বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিমত্তা ও আবেগের মিশ্রণে চলে যাও - হয়তো ৬০% বুদ্ধিগত, ৪০% ভাবগত! তুমি ভাব মাস্টার এক ভাল বন্ধু। তুমি ভাব, 'যেখানে প্রয়োজন সেখানে তিনি আমাকে একটু একটু গাইড ও ধারণা প্রদান করেন তা নয়। তিনি আমাকে সমস্যা থেকেও বার করে নিয়ে আসেন।' বারবার যখন তুমি প্রতিটি মুহূর্তে তোমার আশা ছাপিয়ে তুমি সাহায্য পাও, তাঁর প্রতি তোমার অনুভূতি আরও আবেগ সহকারে হয়। তিনি তোমাকে ভরে দেন, তোমার হৃদয় ভরে যায়। তাঁকে ভোলা এক সমস্যা হয়ে যায়। সেই সময়ে তুমি তাঁর প্রতি এক বিশ্বস্ত সেবকের মত প্রণিপাত হবার ইচ্ছা কর, সেটা লজ্জায় নয়, সেটা হয় শ্রদ্ধা ও বিনম্রতা সহকারে, কারণ তখন তুমি এমন একজনকে পেয়েছ যাকে তোমার সমস্ত সমস্যা সমর্পণ করতে পার। হনুমান রামের প্রতি এই প্রকার অনুভব করেছিল। তিনি রামের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন। এই প্রকার সম্বন্ধতার সাথে উচ্চ অনুভূতির এক গভীর সংযুক্তি ঘটে। এই মনোভাব আগেরটির চেয়ে আরও ভাবপূর্ণ। এটা ৬০% ভাবগত ও ৪০% বুদ্ধিগত।

কালক্রমে তুমি ভাবের আরও গভীরতায় চলে যাও এবং তুমি মাস্টারের সংরক্ষণকারী হও। তাঁর মনোযোগ পাওয়া ও তাঁর থেকে সহায়তা নেবার পরিবর্তে তুমি তাঁকে সহায়তা করতে চাও, তাঁকে প্রেম কর এবং তাঁর পরিচর্যা কর। তোমার মনোভাব এক প্রতিপালক মাতার মত হয়ে যায়। এটা হল বিশুদ্ধ ভাবের অবস্থা।

বুদ্ধি, বুদ্ধি-ভাব, ভাব-বুদ্ধি ও বিশুদ্ধ ভাবের চারটি অবস্থায় তোমার জীবন মাস্টারের জীবন থেকে আলাদা ও স্বাধীন। তুমি কেবল তাঁর থেকে তোমার সমৃদ্ধতর জীবনের জন্য সাহায্য নাও, ব্যাস।

যখন ভাবের মনোভাব পরিপক্ব হয়, তুমি ভাবতে থাক যে তোমার জীবন তাঁর জীবন থেকে পৃথক নয়। তখন তুমি ভাবের স্তর থেকে সত্তার স্তরে চলে যাও। তোমার তখন নিজেকে সমর্পণ করে তাঁর যত্ন করার এবং তাঁকে তোমার জীবন উৎসর্গ করার ইচ্ছা হয়।

A spiritual guru standing with raised palms, wearing traditional robes and garlands