অনুভূতি কি?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
অনুভূতি কি?
আমি অনুভূতির সংযুক্তির কিছু সত্য শেয়ার করব।
অনুভূতি সংযুক্তি আর কিছুই নয়, সেটা হল ঈশ্বরের সাথে সংযোগের অনুভূতি।
তোমার জীবনের জন্য চরম প্রক্রিয়া হল ঈশ্বরের সঙ্গে সংযুক্তির অনুভূতি। যে কোন সমস্যা থেকে তোমার বার হয়ে আসার জন্য অন্য কোন সমাধান অথবা প্রক্রিয়ার প্রয়োজন নেই - তা সেটা দৈনন্দিন সমস্যাগুলি হোক বা প্রতিকূল গ্রহাদি দ্বারা সৃষ্ট সমস্যা হোক বা রোগ বা মানসিক নকারাত্মকতা বা কালোজাদু দ্বারা সৃষ্ট সমস্যা হোক - যে কোন সমস্যার সমাধান পাবার জন্য অনুভূতির সংযুক্তিই যথেষ্ট।
অনুভূতির সংযুক্তি ছাড়া, ধ্যান বা অসাধারণ ক্ষমতা বা পথে অর্জিত আধ্যাত্মিক অভিজ্ঞতা, এগুলি সবই তোমাকে আরও অহংবাদী ও উদ্ধত করে ফেলবে।
তোমার সর্বোচ্চ সম্ভাবনার সাথে সংযোগসাধন
ঈশ্বর অথবা এক জীবনমুক্ত সত্তার সাথে অনুভূতির সংযুক্তি হল সূক্ষ্মতম সর্বোত্তম উপহার প্রাপ্তির ঘটনা যা কোন মনুষ্যের সাথে ঘটতে পারে।
কোন কিছু প্রস্ফুটিত হবার জন্য তাকে তার সর্বোচ্চ সম্ভাবনার সাথে এক সংযুক্তির প্রয়োজন।
ফলকে সম্পূর্ণরূপে পরিপক্ক হবার জন্য তাকে বৃক্ষের সাথে সংযুক্ত হতে হবে। পূর্ণরূপে পাকলে ফল যে বীজ বহন করে তা থেকে আরও গাছ হতে পারে। তখন মাতৃবৃক্ষের সাথে শারীরিক সংযুক্তির প্রয়োজন হয় না। কিন্তু তা না হওয়া পর্যন্ত সংযুক্তি অপরিহার্য।
একইভাবে কোন মাতৃগর্ভে শিশুকে পূর্ণরূপে বিকশিত হবার জন্য তাকে মায়ের সাথে সংযোজক নালী (নাভিরজ্জু) দ্বারা সংযুক্ত থাকতে হয়। কেবল তখন এক সম্পূর্ণ দেহের সৃষ্টি হয়। একবার সম্পূর্ণ দেহ তৈরি হয়ে গেলে সেই সংযোজক নাড়ীর আর দরকার হয় না। কিন্তু তার আগে অবধি সেটা শিশুর বেঁচে থাকার জন্য অপরিহার্য।
মানুষের সম্ভাবনার সর্বোচ্চ সম্ভাবনা হল পরম জ্ঞানালোকপ্রাপ্তি (জীবনমুক্তি)। তোমার মধ্যে জীবনমুক্তি ঘটার জন্য, যে ইতিমধ্যে সেই স্থানে আছে, যে ইতিমধ্যে পরিপক্ক, যে ইতিমধ্যে জীবনমুক্ত, এমন কারো সাথে তোমার অনুভূতির সংযুক্তি প্রয়োজন। সেইজন্য মানুষের সাথে ঘটা সর্বোত্তম উপহার হল বিতর্ক, মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তি।
আমি একে উপহার বলি কারণ যারা সূক্ষ্মবোধের কমপক্ষে এক নির্দিষ্ট স্তরে উন্নীত হয়েছে কেবল তারাই মাস্টারের উপস্থিতির সুবাস পায় এবং শুধুমাত্র তাদের সেই মহান অনুভূতির সংযুক্তিতে প্রবেশের সাহস আছে, কারণ মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তি তো তোমাকে জীবনমুক্ত তৈরি করবে।
বালকটি সাধ্যমত চেষ্টা করল, কিন্তু সফল হল না।
বাবা বলে, ‘তুমি তোমার সমস্ত সুপ্তশক্তি ব্যবহার কর নি। সমস্ত সুপ্তশক্তি ব্যবহার কর।'
ছেলে পুরোপুরি পরিশ্রান্ত। সে বাবাকে চেঁচিয়ে বলল, ‘তুমি বলছটা কি? তুমি কি বলছ আমি আমার সমস্ত সুপ্তশক্তি ব্যবহার করি নি। আমি ক্লান্ত। তুমি দেখতে পাচ্ছ না কি?’
বাবা বলে, ‘কেন? তুমি আমাকে নিতে পারতে। আমিও তো তোমার শক্তি!’
কিন্তু কখনো কখনো মানুষ এক বিশাল ঔদ্ধত্য বহন করে, ‘আমি অনেক জিনিষ জানি, আমি অনেক জিনিষ দেখেছি, আমি অনেক গুরুকে জানি, আমি এত জিনিষ জানি।' অথবা তারা কিছু নীতিমূলক ধারণাতে আটকে যায়।
