KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/অনুভূতি সংযুক্তির মাত্রাগুলিSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

অনুভূতি সংযুক্তির মাত্রাগুলি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

প্রার্থনা ও অনুভূতির সংযুক্তি

ঈশ্বর অথবা মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তির জন্য এক শক্তিশালী উপায় হল প্রার্থনা। আন্তরিক প্রার্থনার মহান উপকারিতা আছে। যখন তুমি মাস্টারের সাথে সংযুক্ত থাক, তুমি এবং মাস্টারের আকারে সর্বশক্তিধর, দয়াময় অস্তিত্বের মধ্যে প্রার্থনা এক সরাসরি সেতু নির্মাণ করে।

প্রার্থনা সরাসরি তোমার ভিতরে বহন করা সমস্ত শারীরিক ও মানসিক অশুদ্ধিগুলিকে সরিয়ে ফেলে। তা তোমার বহন করা সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে। প্রার্থনা হল পরম শক্তির দিকে তোমার শক্তির এক সুসংহত ও সুকেন্দ্রিত পরিচালনা।

প্রার্থনার শক্তিকে কি বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ করা যায়? যদি তুমি কারো জন্য প্রার্থনা কর, সে কি উপকৃত হবে? এই সব প্রশ্নের উত্তর পাবার জন্য বিশেষভাবে গত দশকে গবেষণা হয়েছে।

কিছু তথ্য নীচে দেওয়া হল :

১৯৯৮ সালে এক গবেষণাতে বৌদ্ধ, খ্রীস্টান ও ভারতীয় শমন ইত্যাদি থেকে কিছু বাছাই করা হীলারকে (নিরাময়কারী) কুড়িটি শেষধাপের এইড্স রোগীর নাম, রক্তের বর্ণনা ও ফটোগ্রাফ দেওয়া হয়। দশ সপ্তাহ প্রতিদিন এক ঘণ্টা করে হীলারেরা তাদের চিন্তা রোগীদের ছবিতে কেন্দ্রিত করে। কুড়িজন এইড্স রোগীদের

কিছু উপকারিতাগুলি হল :

  • হৃদরোগ ও ক্যান্সারে চল্লিশ শতাংশ কম মৃত্যুর হার
  • হৃদরোগীদের অপারেশনের পরে বেঁচে যাবার সুযোগ কমপক্ষে চৌদ্দ শতাংশ বেশী
  • তিন সপ্তাহ পর্যন্ত হাসপাতালে থাকার সময় কমে যাওয়া

কিছু গবেষণা :

  • আশীর দশকে সানফ্রান্সিস্কোতে প্রায় চারশ রোগীদের ওপরে একটি গবেষণায় দেখা যায়, যে গ্রুপটির জন্য হিলীং প্রার্থনা করা হয়, তাদের অপেক্ষাকৃতভাবে যে কম মৃত্যু হয় তা নয়, তাদের সি পি আর (কার্ডিও পালমোরনারি রিসাসিটেশন), মেক্যানিকাল ভেন্টিলেটার ও অ্যান্টিবায়োটিকের প্রয়োজনও কমে যায়।
  • প্যারিসে জীবাণুর বৃদ্ধির ওপরে চিন্তার প্রভাব নিয়ে একটি কৌতুহলোদ্দীপক পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় মানুষের একটি গ্রুপকে কেবল তাদের ইচ্ছা দ্বারা কিছু ধ্বংসাত্মক ছত্রাকের (fungi) বৃদ্ধিকে প্রভাবিত করতে বলা হয়। চারপাশের পরিবেশকে কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয়। ছত্রাকের দুটি গ্রুপ ছিল। একটির দিকে মনোযোগ দেওয়া হয়, অন্যটির দিকে কোনরকম মনোযোগ দেওয়া হয় নি। দেখা গেল, যে গ্রুপটির প্রতি বৃদ্ধি না হবার জন্য মনোযোগ দেওয়া হয়, তাতে ৭৫ শতাংশের বেশী ছত্রাকের বৃদ্ধি হ্রাস পেল।

প্রক্রিয়া : ঐশ্বরিক স্পন্দনের সাথে সুর মেলানো

তোমার ভক্তি যতক্ষণ আন্তরিক ও সুসংহত থাকে, তুমি যে কোনভাবে অস্তিত্বের শক্তির সাথে সংযোগসাধন করতে পার। তার জন্য খুবই সহজ শক্তিশালী ও কার্যকর উপায় হল মন্ত্রের উচ্চারণ। মন্ত্রগুলির ভাষাগত ও স্পন্দনগত দিক থেকে গভীর অর্থ আছে।

যে মন্ত্রের সাথে নিজের সুর সবচেয়ে ভাল করে বাঁধা আছে মনে কর, সেটিকে বেছে নাও।

যদি তোমার কোন প্রিয় বিগ্রহ থাকে, তুমি সেটির নাম বা মন্ত্র বেছে নিতে পার।

যদি তোমার কোন গুরু থাকে, তাহলে অনায়াসে অস্তিত্বের শক্তির সাথে সংযুক্ত হওয়া যায়, যেহেতু গুরু (মাস্টার) হলেন নিরাকার শক্তির জীবন্ত সচল মূর্তি। তিনি হলেন ঈশ্বরের সাথে তোমার সরাসরি সংযোগ।

তুমি যা কিছু মন্ত্র বা প্রার্থনা বেছে নাও, মনে রেখ, সেটা তোমার জন্য কেবল এক সংযোগ সাধনের নিমিত্ত। ঐশ্বরিক শক্তি সর্বদাই আছে। তোমাকে কেবল তোমার জন্য সহজতম পথটিকে বেছে নিতে হবে।

প্রক্রিয়াটি সম্পর্কে

প্রার্থনা বা মন্ত্রের মাধ্যমে মাস্টার, গুরু অথবা কোন জীবনমুক্ত সত্তার সাথে অনুভূতির সংযুক্তি এক শক্তিশালী প্রক্রিয়া এবং তা তোমাকে চরম অনুভূতির সংযুক্তি ও জীবনমুক্তিতে পরিচালিত করতে পারে।

যখন তুমি মন্ত্রকে পুনরাবৃত্তি কর, সেই মন্ত্র সম্পর্কে এবং দুবার উচ্চারণের মাঝে যে বিরতি থাকে, সে সম্পর্কে সজাগ থাক। এই প্রক্রিয়াতে সজাগতা খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে প্রতিটি ব্যাপারে তুমি বেশী করে সজাগ হতে থাক , বেশি করে সচেতন হতে থাক।

যখন মন্ত্রোচ্চারণ কর, তার দ্রষ্টা হও।

তখন সেটি তোমার চেতনার কেন্দ্র হবে। যা কিছু চিন্তা আসে তা মন্ত্রের মত হয়ে যাবে। জলের পাত্রের নীচে নীল রঙের চূর্ণ রাখলে সেখান থেকে ওঠা বুদ্বুদগুলিও নীল হবে। একইভাবে, অবিশ্রাম মন্ত্রকে প্রত্যক্ষ করতে থাকলে, তুমিই সেই মন্ত্র হয়ে যাবে।

তুমি তোমার চিন্তাগুলি সম্পর্কে আরও বেশী সজাগ হয়ে যাবে; তাই তুমি তোমার নকারাত্মক চিন্তাগুলিকে তার উৎসতেই ধরে ফেলতে পারবে। এইভাবে তোমার চিন্তা ও আবেগগুলিকে প্রত্যক্ষ করা সহজ কাজ হয়ে যায় এবং তুমি ধ্যানের প্রকৃত অবস্থায় চলে যাও।

অবিশ্রাম মন্ত্র স্তব করতে থাক, এইভাবে তোমার সজাগতা ও মন মন্ত্রের ওপরে থাকবে।

স্তব করার গতি গুরুত্বপূর্ণ নয়; সজাগতা হল চাবিকাঠি। স্তব করতে থাকলে, সজাগতা আরও বেশী বেশী করে হতে শুরু করবে ও স্তব অনায়াসে হবে এবং শান্তিও বৃদ্ধি পেতে থাকবে।

যদিও তুমি সন্দেহ করতে চাও, হঠাৎ দেখবে তোমার যুক্তির তোমার ওপরে আর কোন ক্ষমতা নেই। এই কথাগুলি তোমার ভিতরে তোমার যুক্তি বিনাই সহজে প্রবেশ করছে। সেটা কেবল তখন হবে যখন তুমি মাস্টারের উপস্থিতিতে বসো। আমরা তাকে বলি উপনিষদ - মাস্টারের আশেপাশে থাকা, বসা ও উন্মুক্ত হওয়া।

শিষ্য যখন মাস্টারের কাছে প্রশান্তিময় সজাগতা ও গভীর অনুভূতির সংযুক্তি সহকারে উপবেশন করে, তখন মাস্টারের মধ্যে ঘটা অভিজ্ঞতা শিষ্যের অভিজ্ঞতা হয়ে যায়। গভীর আস্থা সহকারে মাস্টারের সঙ্গে বারংবার উপবেশন করলে মাস্টারের মত একই চিন্তাবিহীন আকাশে তোমাকে প্রতিষ্ঠিত করে। দয়া করে বুঝে নাও, বারবার মাস্টারের সাথে বসলে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও সেই চিন্তাশূন্য স্থানে, মেঘমুক্ত আকাশে।

আমি বলতে পারি, হাজার বই পড়া অথবা হাজার রেকর্ড করা সৎসঙ্গ শোনার কাজকে, আমার নিয়মিত কাজকর্ম করা বা শিষ্যদের প্রশিক্ষণ দেবার সময় অর্থাৎ আমার কার্য করার সময় (কেবল শিক্ষা দেওয়া নয়) আমার সঙ্গে খুবই গভীর ও অক্রিয়ভাবে বসে থাকার সাথে সমান গণ্য করা যায় না।

যখন আমি শিক্ষা প্রদান করি, যদি তুমি অক্রিয়ভাবে বসো ও শোন, সেই মহান সত্যগুলি তোমার তন্ত্রে (সিস্টেম) প্রবেশ করবে।

যখন আমি কার্যরত থাকি, তখন তুমি যদি অক্রিয়ভাবে বসো ও শোন, হঠাৎ দেখবে তুমি বিতর্ক সহকারে আমার কার্যগুলিকেও ধরছ; তুমি আমার প্রতিটি কার্যের পিছনের সঠিক উদ্দেশ্যকে ধরে ফেলছ।

সাধারণ মানুষের দেখা প্রলেপটির চেয়ে আরও গভীরে তুমি তাকাবে।
তুমি সম্পূর্ণ ছবিটির দিকে তাকাবে; তুমি পুরো ছবিটিকে দেখবে।

প্রক্রিয়া : অবিশ্রাম উপনিষদে থাকা

আমার স্থুল শরীরের কাছে না থাকলেও সেই প্রশান্তিময় সজাগতার স্থানে বারবার কিভাবে নিজেকে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আমি তোমাদের একটি সহজ প্রক্রিয়া দিতে পারি।

প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমার যে কোন বক্তৃতা কমপক্ষে দশ মিনিট ধরে দেখ ও শ্রবণ কর। আরাম করে এক গভীর প্রশান্তিময় সজাগতা সহকারে শ্রবণ কর ও ঘুমিয়ে পড়। দেখবে - পুরো রাত তুমি এক সাধারণ নিদ্রা অভিজ্ঞতা করছ না। তুমি উপনিষদে আছ। সম্পূর্ণ রাত্রি তুমি উপনিষদে আছ, চেতনার এক খুবই উচ্চ অবস্থায়। আর পরদিন তুমি প্রতিক্ষণ আমার উপস্থিতি সুরভির মত এক সূক্ষ্ম অভিজ্ঞতা হিসাবে অনুভব করবে।

দীক্ষা এবং অনুভূতির সংযুক্তি

প্রশ্ন : যারা সরাসরি আপনার লাইভ সৎসঙ্গ দেখে আপনি কি কেবল তাদের দীক্ষা দেন? যারা সরাসরি লাইভ দেখতে পারে না, যারা ইউ টিউবে রেকর্ড করা সৎসঙ্গ পরে দেখে, আপনি কি তাদের দীক্ষা দেন?

দয়া করে বোঝ, যখনই তুমি মাষ্টারের সাথে গভীর আস্থা ও অনুভূতির সংযুক্তি সহকারে দ্রবীভূত হও, দীক্ষা ঘটে। যখন তুমি আস্থা ও গভীর সংযুক্তির সাথে গলে যাও, তুমি আমার সাথে লাইভ বসে আছ, তুমি আমার সাথে জীবন্ত হচ্ছ, আমি তোমার সাথে জীবন্ত হচ্ছি।

হিলীং ও অনুভূতির সংযুক্তি

তোমার থেকে নিম্নতর জিনিষের সাথে সংযোগসাধন করা হল আমিত্ব।
তোমার থেকে উচ্চতর জিনিষের সাথে সংযোগসাধন করা হল ভক্তি।

এক জীবন্ত ও অভ্যাসকারী হীলার অবিশ্রাম আমার সাথে অনুরণনে আছে। তা সে যেখানেই থাকুক না কেন। এটাকে আমি বলি অনুভূতির সংযুক্তির দেহতত্ত্ব। একজন অভ্যাসকারী হীলার, যে হীলার আমার শিক্ষাগুলিকে জীবনে ধারণ করে, যত সময় সে অনুভূতির সংযুক্তি ধরে রাখে, তখন তার দেহতত্ত্বই আলাদা হয়ে যায়।

অনুরণন অর্থ দুইজন মানুষের একই চিন্তা সহকারে সুরে বেঁধে যাওয়া। (Entanglement)

সহযাত্রা হল দুজন মানুষের একই ধারণা সহকারে সুরে বেঁধে যাওয়া। (Entrainment)

জীবনমুক্তি হল ধারণাগুলিকে ছাড়িয়ে দুইজনের এক হওয়া। (Enlightenment)

আনক্ল্যাচ্ করলে তুমি আমার সাথে অনুরণন কর। তাতে একটা বিশাল দ্বার খুলে যায়। 'তাহলে কি হীলারের চিন্তা আমাদের প্রভাবিত করতে পারে?' আমি বলি, 'হ্যাঁ'! সেইজন্য আমি তোমাদের বলছি যে কেবল তাঁর কাছে যাও যিনি চিন্তাবিহীন ও মনের ঊর্ধ্বে। কেবল একজন জীবনমুক্ত সত্তার কাছ থেকে হীলিং নাও এবং বিশ্বজুড়ে আমার হীলারদের কাছ থেকে হীলিং নাও। হীলিংয়ের সময়ে যেহেতু তারা আমার সাথে অনুরণিত থাকে, আমাকে প্রকাশিত করে, তাই সেটা যেন আমার কাছ থেকেই হিলীং পাওয়া হয়। আমার হীলারদের সম্বন্ধে তোমার দুশ্চিন্তা ও সন্দেহের কোন কারণ থাকার প্রয়োজন নেই।

বোঝ যে এটা হল অনুভূতির সংযুক্তির দেহতত্ত্ব। অনুভূতির সংযুক্তি হলে তুমি সহযাত্রা স্তরে থাক ও আমি যা বলি তা কর, তাহলে পেশী স্মৃতিতে রূপান্তর ঘটে। যদি তুমি জীবনমুক্তির স্তরে থাক, কেবল দ্রবীভূত হতে থাক, জীবনের রহস্যময় দ্বারগুলি খুলে যায় এবং জীবনমুক্তি বা চৈতন্যের বিস্ফোরণ ঘটে।

অলৌকিকতা ও অনুভূতির সংযুক্তি

এক ভক্ত আমাকে সম্প্রতি প্রশ্ন করে, 'আপনি বলেছেন যখন আমরা কারো সাথে প্রেমে থাকি, আমরা তাকে ভগবান বলে উপলব্ধি করি। তাহলে আমরা যখন সেই প্রেম থেকে বার হয়ে যাই, মানুষটি কি সেই ঈশ্বরত্বকে হারিয়ে ফেলে?'

বুঝে নাও : কেউ তার ঈশ্বরত্ব হারায় না। তোমরা তাদের ঈশ্বরত্ব চেনার সামর্থ্য হারাও!

গতকাল আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, 'যখন তুমি মাস্টারের সাথে প্রেমে আছ, তুমি তখন তাকে শুধু ঈশ্বর বলে অনুভব করবে তা নয়, যে সব অলৌকিকতা তুমি ঈশ্বরের উপস্থিতিতে ঘটার প্রত্যাশা কর সেগুলি মাস্টারের উপস্থিতিতেও ঘটবে। কিন্তু যখন সেই প্রেম হারিয়ে যায়, তুমি তাঁর উপস্থিতিতে একই অলৌকিকতা ঘটছে বলে দেখবে না। তুমি হয়ত সেই একই ব্যক্তি এবং তিনিও সেই একই ব্যক্তি, কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলি ঘটবে না।'

কেউ জিজ্ঞাসা করে, 'কেন? তাহলে কি মাস্টার তাঁর জীবনমুক্তি হারিয়ে ফেলেন?'

না। তিনি তা হারান না। কিন্তু তুমি তাঁর জীবনমুক্তির সাথে সংযুক্ত হবার সামর্থ্য হারাও।

সেইজন্য সেই অলৌকিক ঘটনাগুলি তোমার জন্য আর ঘটছে না, যদিও সেগুলি অন্যদের জন্য ঘটছে, যাদের অনুভূতির সংযুক্তি আছে।

এটা বোঝ, মাস্টার অথবা অস্তিত্বের সাথে মাত্র অনুভূতির সংযুক্তির মাধ্যমে তুমি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটা সহজেই দেখতে পাবে।

পদ্মপদের গল্প পরিষ্কার করে প্রমাণ করে যে আদি শংকরের সাথে কেবল অনুভূতির সংযুক্তি দ্বারা তিনি প্রকৃতিকে অধিগত করেছেন।

gল্পটা তাহলে বলি :

আদি শংকরাচার্যের এক মহৎ শিষ্য ছিল। তিনি অন্যদের মত বুদ্ধিমান ছিলেন না, কিন্তু খুবই ভক্তিপ্রাণ ছিলেন এবং মাস্টারের প্রতি উৎসর্গীকৃত হয়ে ও অখণ্ডতা সহকারে নিজের শিষ্যত্বে সমর্পিত ছিলেন। একদিন তিনি আশ্রমের কাছে নদীর অন্য পারে মাস্টারের কাপড় ধুতে গেলেন। শংকরের অন্য কিছু শিষ্য তা দেখে মজা করতে লাগল, 'কি ব্যাপার? এই ব্যাটা সবসময় কেবল কাপড়ই ধুচ্ছে! ও কি এখানে ধোপা হতে এসেছে? সে যদি শাস্ত্রপাঠ না করে, মনন না করে, তবে সে কবে

Temple towers landscape across two pages

সাধারণত নদী পার হবার সময় লোকেরা উদ্বিগ্ন থাকে। প্রথমবার এমন হল যে ওপারে কেউ যাচ্ছে বলে নদী উদ্বিগ্ন হল, কারণ নদীকে তো শিষ্যটিকে অন্য পারে নিয়ে যেতে হবে! যেহেতু শিষ্যটির পা পদ্মের ওপরে পড়ল, তাঁর নাম হয়ে গেল পদ্মপদ।

এই ঘটনাটি দ্বারা শংকর তাঁর শিষ্যদের প্রেম-আকাশ ও অনুভূতির সংযুক্তির প্রয়োজনীয়তা প্রদর্শন করালেন। এগুলি তো অদ্বৈত সত্য সঞ্চারের জন্য অপরিহার্য্য।

বোঝ : অদ্বৈত সত্যকে অস্বীকার করেছ বলেই তো তোমার জন্ম হয়েছে!

আর এই প্যাটার্নটি (সংস্কার) এতই গভীর যে সেটা তোমাকে ধারণা প্রদান করেছে যে তোমার মানবদেহ ও ভগ্ন মনের চেয়ে অন্য একজনকে আরও বেশী বিশ্বাস না করলে তোমার মানবদেহ ও ভগ্ন-মনকে তুমি অতিক্রম করতে পার না।

সেইজন্য প্রেম চক্রের পূর্ণত্ব অভিজ্ঞতা করার জন্য মাস্টার নিজেকে তোমার কাছে উপলব্ধ করেন। তিনি তোমার জন্য প্রেম চক্রের পূর্ণত্ব অভিজ্ঞতা করা সম্ভবপর করেন।

মাস্টারের আকাশের গঠনই হল প্রতিনিয়ত তোমাকে অদ্বৈতের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেওয়া।

দয়া করে বোঝ, তিনি যা কিছু করেন, তিনি প্রতিনিয়ত তোমাকে অদ্বৈতের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিচ্ছেন, প্রতিনিয়ত তোমাকে অদ্বৈতের স্থানে দাঁড়াতে স্মরণ করাচ্ছেন। অদ্বৈত তো মহাজাগতিক বিষয়।

গতকাল আমি ব্যাখ্যা করছিলাম যে ভক্তির ভিত্তি আছে দুঃখকষ্টবিহীনতায়। দয়া করে বোঝ, ব্যাকুলতায় মাস্টার বা ঈশ্বরের প্রতি তোমার কখনও কোন হিংসা থাকবে না। দুঃখকষ্টে তোমার চাহিদা থাকবে, আর সেই চাহিদা পূরণ না হলে তোমার মধ্যে গভীর ঘৃণা ও বেদনা থাকবে। তুমি তাঁকে ক্ষমা করতে পার না।

কেবল তাই নয়, যদিও তিনি তোমার চাহিদা পূরণ করেন, তুমি ভাববে, 'ও, তিনি তো আমাকে বেঁধে ফেলেছেন। আমাকে তাঁর থেকে মুক্ত হতে হবে!' তাঁর প্রতি তোমার ঘৃণা থাকবে।

আমি কিছু মানুষদের দেখেছি - যদি আমি তাদের চাহিদা না মিটাই, তাদের আমার ওপরে ঘৃণা হয়, কিন্তু যদি আমি বলি, ঠিক আছে, তুমি যা চাইছ তা করব, তারা সেটা গ্রহণ করতে পারে না। তারা আমার থেকে স্বাধীন হতে চায়, আবার আমার প্রতি ঘৃণাও রাখে।

দুঃখকষ্ট-বিহীনতা ও ব্যাকুলতার পার্থক্য বোঝ। ব্যাকুলতা সহকারে তুমি সর্বদা নিজে গলতে থাকবে। দুঃখকষ্ট দ্বারা তুমি অপর মানুষটিকে গলাতে চেষ্টা করবে, অন্যজনকে পরিবর্তিত করার চেষ্টা করবে। তাই দুঃখকষ্ট-বিহীনতা এক জিনিষ, ব্যাকুলতা আরেক জিনিষ।

ব্যাকুলতায় কোন ঘৃণা নেই, কেবল আকুলতা থাকে। কিন্তু দুঃখকষ্ট দ্বারা তুমি অন্য মানুষটিকে ঘৃণা করতে শুরু করবে। তুমি তাঁকে নিন্দা করে ও তাঁর সাথে অপব্যবহার করা শুরু করবে। তাই ব্যাকুলতা ও দুঃখকষ্টের (suffering) মধ্যে পার্থক্য বোঝা খুবই জরুরি।

কবীর তো স্পষ্টভাবে বলেছেন, ‘কোন চাওয়া নেই, কোন না চাওয়াও নেই।’

ব্যাকুলতায় তুমি কিছু চাও না - আবার এটাও নয় যে তুমি কখনও

Swamiji

কিছু চাও না। তুমি চাও না, কিন্তু তার অর্থ এই নয় যে সেটা তোমার ওপরে বর্ষিত হলে তুমি তা স্বীকার কর না। এটা কতই না অপার নম্রতা ও অক্রিয়তা; কতই না সুবিশাল ধৈর্য।

দুঃখকষ্টের সাথে তুমি চাও এবং যদিও তিনি তা পূরণ করেন, তুমি পরিপূর্ণ হও না। আমি উদ্ধত মানুষদের দেখেছি; আমি দিলেও তারা নিতে চায় না। তারা ভাবে, 'না, এটার দরকার নেই; আপনি দিচ্ছেন কারণ আমরা ভিক্ষা করেছি; আমি তা নিতে চাই না।' বোকার দল!

দুঃখকষ্ট সর্বদা অভিমানের (ঔদ্ধত্য) ওপরে ভিত্তি করা, আর ব্যাকুলতা নিরভিমানের (বিনম্রতা) ওপরে ভিত্তি করা।

ব্যাকুলতার সাথে তোমার মনে হয় না যে তিনি এক মানব; তুমি ভাব না যে তিনি তোমার সমান। কিন্তু দুঃখকষ্টের সাথে তুমি অনুভব করতে শুরু কর যে তিনি তোমার সমান। সেইজন্য আমি সবসময়ে লোকেদের বলি, 'যদি তুমি কষ্ট পাচ্ছ, তার অর্থ আমার প্রতি তোমার প্রেম নেই। তুমি আমাকে তোমার স্তরে নিয়ে যাবার চেষ্টা কর।'

দুঃখকষ্টে, তোমার অভিমানের জন্য তুমি চিন্তা করার চেষ্টা কর যে তুমি তাঁর সমান এবং তুমি তাঁকে তোমার স্তরে নামিয়ে আন। ব্যাকুলতায়, তুমি সর্বদাই জান যে তিনি হলেন পরম, আর তুমি কেবল তাঁর মধ্যে মিলিয়ে যেতে চেষ্টা কর, তুমি কেবল মাস্টার বা ঈশ্বরের মধ্যে দ্রবীভূত হবার চেষ্টা কর।

“যেই মুহূর্তে তাঁকে স্পর্শ কর, আমিত্ব একদম মিলিয়ে যায়। তাঁকে খোঁজার আনন্দ এতই অচেল যে তুমি শুধু ঝাঁপ দাও এবং তীরের কাছে মাছের মত চলতে থাক।”

যখন তুমি মহানন্দে আছ, তুমি সর্বদাই গুরুর চরণ স্পর্শ করতে ইচ্ছা কর, তাঁর চরণে নিজেকে সমর্পিত করতে ইচ্ছা কর। গুরু পূজা কেন

প্রক্রিয়া : হৃদয়কে উন্মুক্ত করা

হৃদয়স্থলে অনাহত চক্রকে উন্মুক্ত করার জন্য এবং ভক্তি ও অনুভূতির সংযুক্তি অভিজ্ঞতা করার জন্য নীচে একটি শক্তিশালী ধ্যান পদ্ধতি দেওয়া হল।

প্রক্রিয়াটি সম্পর্কে

মহামন্ত্র ধ্যান এমন এক প্রক্রিয়া যার দ্বারা তোমার মনকে কেন্দ্রিত ও সংহত করা যায় এবং তোমাকে শক্তি দিয়ে ভরিয়ে দেওয়া যায়।

মহামন্ত্র এমন এক অত্যাবশ্যক স্পন্দন যা অনুরণিত হয় কেবল তোমার সত্তায় নয়, সম্পূর্ণ অস্তিত্বেও। এই পদ্ধতিকে গুঞ্জনের মাধ্যমে তোমার সম্পূর্ণ শরীরকে মহামন্ত্র তৈরি করার জন্য উদ্ভাবন করা হয়েছে।

তোমার সজাগতাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসার জন্য গুঞ্জন এক শক্তিশালী উপায়। যদি তুমি প্রগাঢ়রূপে গুঞ্জন কর, সেই সময়ে তোমার কোন চিন্তা থাকবে না। তাই তোমার টিপিএস্ (প্রতি সেকেন্ডে চিন্তাসংখ্যা, TPS, thoughts per second) স্বতশ্চলভাবে কমে যায়।

গুঞ্জন দ্বারা উৎপাদিত শক্তি দেহ-মন তন্ত্রে শক্তিপ্রবাহের বাধাগুলিকে দূর করে।

যখন তুমি প্রগাঢ়ভাবে গুঞ্জন কর, নিজের সম্পর্কে তোমার সমস্ত ধারণাগুলিকে ঝাঁকানো হবে। ভূমিকম্পের অনুরূপ এই পদ্ধতিটি হল 'মনকম্প'!

নির্দেশাবলী

খালি পেটে অথবা খাবার দুই ঘণ্টা পরে এই ধ্যান করা উচিত। এটি খুব সকালে অভ্যাস করা সবচেয়ে ভাল এবং তখন তোমার শরীরে বিপুল শক্তি উৎপাদিত হয়। রাত্রে অভ্যাস করলে এটি তোমার নিদ্রায় হস্তক্ষেপ করতে পারে।

এটি একা অথবা অনেকের সাথে করা যায়। গ্রুপের সাথে করলে যে জায়গাতে এটি করা হয় সেই স্থানে শক্তির সঞ্চার হয়।

এই ধ্যান করার সময় তুমি মালা (যেমন রুদ্রাক্ষ) গলায় পরতে পার। তাহলে ধ্যানে সৃষ্ট শক্তি তাতে সঞ্চিত থাকতে পারে।

ধাপ ১ (২০ মিনিট)

আরাম করে পা ভাঁজ করে হাঁটুর ওপরে হাত রেখে বসো। হাতের তালু ওপরদিকে থাকবে।

মেরুদণ্ড সোজা রাখ। তোমার মাথা, ঘাড় ও মেরুদণ্ডকে একই সরলরেখায় থাকতে হবে।

চোখ বন্ধ কর। বাস্তবিকভাবে চোখ বন্ধ কর। সাধারণত চোখ বন্ধ করা যেন বাইরের টিভি বন্ধ করা এবং ভিতরের টিভি চালিয়ে দেওয়া। তাই কেবল চোখের পাতা বন্ধ করবে না - তোমার চক্ষুকে বন্ধ কর!

এটা করার একটা ভাল উপায় আছে : কল্পনা কর তোমার অক্ষিগোলকদ্বয় পাথর হয়ে গেছে! আমাদের চোখের নড়াচড়ার সাথে আমাদের মনে চিন্তার চলাফেরার এক গভীর সম্পর্ক আছে। সেইজন্য তোমার অক্ষিগোলকের নড়াচড়া বন্ধ করতে বলা বাধা দিও না; তাদের মধ্যে প্রবেশ করবে না। শুধুমাত্র এই চিন্তাগুলিকে প্রত্যক্ষ কর। নীরব ও আনন্দময় হয়ে থাক।

সজাগতার এক কেন্দ্র হও।

অনাহত চক্রে কেন্দ্রিত হয়ে থাক। তুমি সম্পূর্ণরূপে কেন্দ্রিত ও শান্ত অনুভব করবে।

এটা দশ মিনিট ধরে কর।

এটাকে একুশ দিন রোজ কর।

Nithyananda seated smiling

মৃত্যুর মুহূর্তে অনুভূতির সংযুক্তি তোমার সহায়তা করে

এটা একটা খুবই গভীর বিষয়; এক সূক্ষ্ম বিষয়।

প্রথমত, তোমার জানা প্রয়োজন যে তুমি কোটি কোটি দেহ ধারণ করেছ ও মানবদেহ ধারণ করার আগে কোটি কোটি জীবনযাপন করেছ!

তাই তোমার জানা প্রয়োজন তুমি কিভাবে বর্তমান শরীরটি সৃষ্টি করেছ এবং পরের জন্মের জন্য সচেতনভাবে কি প্রকারে এক জ্ঞানালোকপূর্ণ (জীবনমুক্ত) জৈবস্মৃতি সৃষ্ট করতে পার।

বোধ : তোমার ধারণ করা প্রতিটি শরীরে, সেই জীবনে যা কিছু দ্যাখ তা তোমার তন্ত্রে রেকর্ড হয়ে যায়। এই খোদিত স্মৃতিগুলি হল সংস্কার। পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যা কিছু দ্যাখ, শোন বা অভিজ্ঞতা কর তা তোমার মধ্যে সংস্কার হয়ে যায়। মৃত্যুর মুহূর্তে জীবনে দেখা সর্বোত্তম জিনিষকে স্বাভাবিকভাবে তুমি স্মরণ করবে এবং সেটাকে পরের জন্মে তোমার বাস্তবতা করার নির্ণয় নেবে।

প্রথমে আমি সেই উদাহরণ দিয়ে শুরু করব, যখন তুমি মৎস ছিলে

  • যখন তুমি মাছের শরীর নিয়ে বাস করছিলে।

মাছ মহাসাগরের চারদিকে দেখলে কি দেখবে? সে হয়ত আরও বড় মাছ দেখবে, হয়ত একটা কচ্ছপ দেখবে বা বিভিন্ন সাগরের জীব ও গাছপালা দেখবে। তার সমস্ত জীবন ধরে সে যা দেখে তা তার ভিতরে সংস্কার হয়ে রেজিস্টার হয়ে যায়।

মৃত্যুর মুহূর্তে অর্জিত সমস্ত সংস্কারগুলি তার সামনে আসবে - আরও বড় মাছ, কচ্ছপ, সবকিছু। পরবর্তী জন্মে কি প্রকার শরীর নিতে হবে সে সম্পর্কে তার এক পছন্দ থাকবে। অবতার (শূকর), তারপর নৃসিংহ অবতার (পশু-মানুষ); এইভাবে অবতারেরা বিকশিত হন।

আরও একটা জিনিষ বোঝ, কখনও তুমি যদি একটা বিরাট লাফ দিয়ে থাক, তুমি বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে অথবা তোমার মন থাকবে না, কেবল দেহ থাকবে। যদি তোমার মানবদেহ থাকে এবং স্বচ্ছ চিন্তার প্রণালী না থাকে, তবে স্পষ্টভাবে বোঝ তুমি এক বিরাট লাফ দিয়েছ।

Nithyananda

যখন এক বড় লাফ দাও, খুবই বড় লাফ দাও, তুমি বলবে, 'ঠিকই আছে, মানুষের দেহই যথেষ্ট। আমার মানুষের মনের দরকার নেই।' তাই যখন তুমি এক কোয়ান্টাম লাফ অর্থাৎ একটা পুরো লাফ দাও, কখনো কখনো তুমি জান যে তুমি সবল মন বা তীক্ষ্ণ মন ধারণ করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তুমি বেছে নাও, 'ঠিকই আছে। আমি মানুষের দেহই নেব।'

অনেক প্রতিবন্ধী শিশুরা এক বিরাট লাফ দিয়েছে, লম্বা লাফ দিয়েছে। তারা বলে, 'ঠিকই তো আছে। মানুষের দেহই যথেষ্ট, পূর্ণবর্ধিত মানব মনের কোন দরকার নেই, পশুর মনই যথেষ্ট', কারণ তারা মানব জীবনকেই সর্বশ্রেষ্ঠ জীবন বলে জানে। তারা ভাবে তারা মানুষের মস্তিষ্ক ও মানব মন সৃষ্টি করতে পারবে না। তাদের কেবল কোন পশুর মন থাকে। 'ঠিক আছে। এইটুকু মন যথেষ্ট, সেই দেহটাই ঠিক আছে, সেটা নিয়েই আমরা চালিয়ে দেব।' তারা মানবদেহকে নকল করার চেষ্টা করবে ও একটা লাফ দেবে।

তাই তুমি যা দেখ তা তোমার সিস্টেমে (তন্ত্র) রেকর্ড হয়ে যায় এবং পরেরবার যখন তুমি লাফ দাও, লাফটা সেইদিকেই হবে।

এক জীবনমুক্ত সত্তা বা অবতার মানবের চেয়ে উন্নত প্রজাতি। তুমি জান যে মানুষের পক্ষে এটাই এক চরম লাফ। তাই স্বভাবত যখন তুমি তাঁকে দেখ, যখন তুমি তাঁর কাছে থাক, যখন তুমি তাঁর সাথে সংযুক্ত অনুভব কর, সেই স্মৃতি তোমার গভীরে রেকর্ড হয়ে যায়। মৃত্যুর সেই মুহূর্তে, তোমার সামনে সমস্ত কার্ড (তাস) বিছিয়ে রাখা হবে, আর আমিও তাদের মধ্যে একটা কার্ড হব - মাস্টার কার্ড! তাই স্বাভাবিকভাবে কোন কার্ডটা তুমি ওঠাবে? তুমি সেটা ওঠাবে যেটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্যোতির্ময়।

Nithyananda holding a staff

© nithyananda dhyanapeetam 2015 পারে না। আমার প্রশিক্ষণ নিয়ে আমি আপোস করি না অথবা সেগুলিকে ধীরে করি না বা লঘু করি না। কিন্তু একটা জায়গায় তুমি আমাকে আনমিত করতে পার - সেটা হল, যখন আমি অনুভব করি যে শিষ্য আমার প্রতি অনুভূতির সংযুক্তি হারিয়ে ফেলতে পারে। নতুবা, অন্য কিছুই আমাকে অনমিত করতে পারে না।

যদি তুমি মাস্টারকে আনমিত করতে চাও, এটাই তাঁকে আনমিত করার একমাত্র উপায়। একমাত্র এই ব্যাপারে তুমি তাঁকে ব্ল্যাকমেল করতে পার। যদি তুমি একটি সংকেত দাও, 'মনে হয় আমি আপনার সাথে সংযুক্তি হারাতে চলেছি', তখন তিনি তাঁর বেদী থেকে নেমে আসেন - ঠিক আছে, কি করা যায়!

তাই আমি সর্বদা লোকেদের বলি মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তি হল পরম জিনিষ; যদি তুমি সেটা জীবনে কখনও পাও, তা কখনও হারিয়ো না। সেটা খুবই মূল্যবান; এটা হারানো খুবই খারাপ! বহির্জগতে জিনিষগুলিকে হারালে ঠিক আছে; যদি তুমি অন্তর্জগতের ধারণাগুলিকে হারাও, তাও কিছু আসে যায় না। কিন্তু তোমার অনুভূতির সংযুক্তিকে কখনও হারিয়ো না।

যদি সেই একটি জিনিষকে সজীব রাখা যায়, বহু কিছু ঘটতে পারে। সম্ভাবনা প্রাপ্তিসাধ্য থেকে যায়, দ্বার উন্মুক্ত থাকে। সেতু জ্বলে ভেঙ্গে যায় নি। কিন্তু অনুভূতির সংযুক্তিকে সরিয়ে নেওয়া হলে, যা কিছু করার চেষ্টা কর, কোনকিছুই কাজ করবে না।