মাস্টারকে হারানো
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
মাস্টারের সাথে তোমার অনুভূতির সংযুক্তি হ'লে যেগুলির ওপরে ভিত্তি করে তোমার অজ্ঞতা টিকে থাকে, যেগুলিকে নিয়ে তোমার মন উপরে কাজ করি, যদি তুমি বাধা না দাও, তাহলে ঠিক আছে। আমার কাজ করার সময় তোমার বাধা প্রদানটাই সমস্যা। তোমার সংস্কারগুলি সমস্যা নয়, সেগুলিকে তোমার আঁকড়ে ধরে রাখার চেষ্টাই সমস্যা। আমি কাজ করার সময় যদি তুমি সেগুলিকে যেতে দিতে প্রস্তুত থাক, তাহলে সেটা কোন সমস্যা নয়।
জীবনমুক্ত মাস্টারদের কোন ভয় বা লোভ থাকে না। আমি তোমার এনগ্রামের (সংস্কার) ওপরে কাজ করি কারণ তুমি আমাকে হাজার জন্মে হাজারবার অনুরোধ করেছিলে!
তুমি জান না যে কত জন্ম ধরে একজন মাস্টার পাবার জন্য তুমি সংগ্রাম করেছ। তুমি তো তোমার প্রকৃত আকুল আকাঙ্ক্ষা সম্বন্ধেও সজাগ নও।
বুঝে নাও, তোমার জীবনে এক মাস্টার ঘটা কোন জোক বা তামাশা নয়। তুমি নিজেই জান না যে কত জন্ম ধরে তুমি এক জন জীবন্ত মাস্টারের এক ঝলকের দর্শন পাবার জন্য সংগ্রাম করেছ ও আকুলভাবে প্রার্থনা করেছ। জীবনে মাস্টারের সহায়তায় জাগ্রত হওয়া হল এই আকুল আকাঙ্ক্ষা ও তোমার জীবনের উদ্দেশ্যে জাগ্রত হওয়া।
যদি বোঝ যে কেবল তোমার টিউমারকে সরিয়ে ফেলা হচ্ছে এবং তুমি আমার সাথে সহযোগিতা করছ, তা বেশ ভাল। কিন্তু কখনো কখনো তুমি ভাব প্রতিশোধের জন্য আমি সরাসরি তোমাকে কেটে ফেলছি! সবচেয়ে বড় সমস্যা হল সংস্কার বা এনগ্রাম্ তোমাকে স্বীকারই করতে দেবে না যে তোমার সংস্কার আছে। সেটা নিজের ন্যায্যতা প্রতিপাদন করতে থাকবে কারণ সেটা তো তার বেঁচে থাকার প্রশ্ন।
তাই আমি লোকেদের বলি, যখন তোমরা এনগ্রামে আটকে যাও, যখন তোমরা এই শক্তিশালী অচেতন অবস্থা ক্রোধ, কাম, লোভ, ভয়, বিষণ্নতা বা ঈর্ষাতে আচ্ছন্ন থাক, তখন কখনও গুরুতর নির্ণয় নেবে না।