KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/মাস্টারের নিন্দা করাSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

মাস্টারের নিন্দা করা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কখনো কখনো মানুষেরা মাস্টারের সাথে শত্রুতা করে এবং তাদের অজ্ঞতার জন্য তাঁর সাথে অপব্যবহার করে।

কিন্তু যদিও তারা এরকম করে, আমি তোমাদের পরিষ্কার করে বলি, তাদের সিস্টেমের (তন্ত্র) বহু অণু তা মেনে নেবে না, তারা যা করছে অণুগুলি তা সহ্য করবে না - কারণ তাদের অণুগুলি মাস্টারের সাথে থাকাকালীন পবিত্র, মহান, চমৎকার, আনন্দময়, গভীর স্মৃতি ও অভিজ্ঞতা বহন করে। অন্তরে মিষ্টত্ব তখনও সতেজ ও জীবন্ত।

কিন্তু অজ্ঞতা বা ঔদ্ধত্য বা অন্য কায়েমী স্বার্থের জন্য তারা সেই সুন্দর মহান স্মৃতিগুলিকে চেপে রাখতে থাকে। শুধুমাত্র তাদের অঙ্গপ্রত্যঙ্গের আওয়াজকে, তাদের অণুগুলির আওয়াজকে চেপে রাখার জন্য তারা তাদের গলা চড়াতেই থাকে এবং মাস্টারের সাথে অপব্যবহার করে। তারা কেবলমাত্র সেই ব্যাপারটাকে এড়াতে চায়, চেপে রাখতে চায়, সেটাকে অচেতনে রাখার চেষ্টা করে - কিন্তু তাদের দুর্ভাগ্যের ব্যাপার এই যে তাদের নিজের চেতনা দ্বারা কোন আওয়াজকে স্তব্ধ করা যায় না, চেপে রাখা যায় না।

চেপে রাখা আওয়াজ এবং চেপে রাখা সত্য, চেপে রাখা অভিজ্ঞতা স্বভাবত মরে যায় না এবং যে অণুগুলিকে চেপে রাখা হয়েছে, যে অঙ্গপ্রত্যঙ্গগুলির আওয়াজকে শোনা হচ্ছে না, সেগুলি স্বাভাবিকভাবে প্রতিবাদ করে এবং সেই ব্যক্তিটির মধ্যেই এক অসহযোগ আন্দোলন শুরু করে দেয়। এটা থেকেই দৈহিক ও মানসিক অসুস্থতা হয়।

মাস্টারের সাথে অনুভূতির সংযুক্তি হারিয়ে ফেলো না - সেটা খুবই মূল্যবান। সেটা যেন তোমার হৃদয়ে রাখা একটা দীপ; অজ্ঞতা, ঔদ্ধত্য, নকারাত্মকতা ও উত্তেজনার ঘূর্ণীঝড় যেন তোমার সংযুক্তির অগ্নিকে নিভিয়ে না দেয়। তাকে সজীব রাখ, সেটা তো এক পরম উপহার!

প্রক্রিয়া : অস্তিত্বের শক্তির সাথে সংযোগ কর

মাস্টারের সাথে সর্বদা অনুভূতির সংযুক্তিতে থাকার জন্য নীচে একটি শক্তিশালী ধ্যান প্রক্রিয়া দেওয়া হল।

এই প্রক্রিয়া সম্পর্কে

আমাদের গভীরতম সত্তার সাথে পুনরায় সংযুক্ত হবার জন্য এবং সম্পূর্ণ অস্তিত্ব বা মাস্টার ও আমাদের মধ্যে গভীর সংযুক্তি পুনরায় আবিষ্কার করার জন্য এখানে আমরা মুহূর্তকে ব্যবহার করি।

এই প্রক্রিয়াটি আবেগপ্রবণ মানুষদের বেশী আকর্ষিত করবে। এটাকে ভক্তির গভীর অনুভূতি সহকারে করতে হবে। যে মানুষটির সাথে তুমি এক গভীর ভক্তি অনুভব কর, সে তোমার কাছে ঈশ্বরকে স্পর্শ করার নিমিত্ত এক সেতু হয়ে যেতে পারে।

বুঝে নাও, যখন সজাগতা সহকারে আমরা অস্তিত্বের শক্তির সাথে সংযুক্ত হই, আমরা বিশ্বজনীন চৈতন্য অভিজ্ঞতা করি। যখন আমরা একই শক্তির সাথে ভক্তির মাধ্যমে সংযুক্ত হই, আমরা ভিতরে ও বাইরে ঈশ্বরকে অভিজ্ঞতা করি।

নির্দেশাবলী

তুমি কোন মানুষের প্রতি গভীর ভক্তি অনুভব করতে পার; তোমার জীবনে কারো সাথে গভীর সংযুক্তি অনুভব করতে পার, যেমন ঈশ্বর, মাস্টার, মাতা, পিতা, বন্ধু, শিক্ষক, তোমাকে অনুপ্রাণিত করেছেন এমন এক লীডার, এমন একজন যিনি তোমার জীবনে স্মরণীয় কিছু প্রদান করেছেন। একাধিক ব্যক্তিকেও স্মরণ করতে পার, দুই বা তিনজন মানুষ যারা তোমার জীবনে স্মরণীয় যেমন, তোমার স্নেহময়ী মাতা, তোমার দীপ্তিমান মাস্টার, তোমার প্রিয় দেবতা বা তোমার প্রিয় বন্ধু।