KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/অনুভূতির সংযুক্তির ওপরে প্রশ্নোত্তর পর্বSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

অনুভূতির সংযুক্তির ওপরে প্রশ্নোত্তর পর্ব

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

প্রশ্ন : স্বামীজী, অনুভূতির সংযুক্তি সম্বন্ধিত আমার দুটি প্রশ্ন আছে :

১) অনুভূতির সংযুক্তি কি পরের জন্মে বহন করে নিয়ে যাওয়া হয়?

২) অনেকগুলি বিগ্রহ ও গুরুদের সাথে কি একসাথে আমাদের অনুভূতির সংযুক্তি থাকতে পারে?

  1. অনুভূতির সংযুক্তি এক মনোভাব ও গুণমান যা এক জন্ম থেকে পরের জন্মে নিয়ে যাওয়া যায়।
  1. প্রকৃতপক্ষে নয়। বলা হয়, ঘরের স্ত্রী সবাইকে প্রেম সহকারে যত্ন করে, কিন্তু সে জানে তার স্বামী কে! একইভাবে, একজন ভক্ত সব গুরু ও বিগ্রহকে শ্রদ্ধা করতে পারে, কিন্তু অনুভূতির সংযুক্তি শুধুমাত্র তার মাস্টারের প্রতি হবে যিনি তাকে জীবনমুক্তির দিকে নিয়ে যান, যিনি জীবনমুক্তির জন্য তার প্রতিপালন করেন।

নিত্যানন্দ সম্প্রদায়ে তোমার থেকে আশা করা হয় যে তুমি সমস্ত গুরু ও মাস্টারদের শ্রদ্ধা করবে। আমাদের ভক্তদের কোন আধ্যাত্মিক প্রথাকে অশ্রদ্ধা করার বা সমালোচনা করার অধিকার নেই।

কৃষ্ণ বলেন, ‘প্রতিটি পথ ও আকার আমার দিকেই চালিত হয়।’

তাই অনুভূতির সংযুক্তি কেবল একজন সত্তার দিকে থাকবে, কিন্তু তুমি সবাইকে সেই সত্তার মূর্তপ্রকাশ হিসাবে দেখবে।

প্রকৃতপক্ষে যখন তুমি কারো সাথে সত্য গভীর প্রেম কর, যখন তুমি তাকে স্পর্শ কর, তুমি দুটি পৃথক শরীর বলে অনুভব করবে না। তুমি ঠিক জান যে সেটা তোমারই সম্প্রসারণ।

কয়েক মিনিট পরে, ছোট পাখীটি আরও সামনে যাবার সময়, সে অনুভব করে সে কেবল সম্প্রসারণ নয়, সে সেই পক্ষীটির কেবল প্রতিচ্ছায়া! সে যে এক ভিন্ন ব্যক্তি, তা তো কেবল এক ভ্রম ছিল।

কিছু সেকেণ্ড পরে, সে যখন আরও নিকটে যায়, সে উপলব্ধি করে যে প্রতিচ্ছায়াও বিলুপ্ত, কেবল স্বর্ণময় পক্ষীটি আছে - এবং সে নিজেই সেটা!

অনুভূতির সংযুক্তির এগুলি বিভিন্ন ধাপ।

এই গল্পটি তোমার প্রশ্নটিতে বিশেষ অর্থ প্রদান করে, কারণ বৈষ্ণব প্রথাতে বলা হয় তুমি চার প্রকার মুক্তি অভিজ্ঞতা করতে পার এবং সেগুলি অনুভূতির সংযুক্তির ধাপগুলিতে ভিত্তি করা : সালোচ্য মুক্তি, সামীপ্য মুক্তি, সারূপ্য মুক্তি এবং সাযুজ্য মুক্তি।

যখন প্রথমবার অনুভব কর, 'আমি তাঁর সাথে সংযুক্ত, আমি তাঁরই', সেটা সালোচ্য মুক্তি - তাঁর লোকে বাস করছ, তার কম্পাঙ্কতে বাস করছ।

যখন তুমি অনুভব কর, 'তিনি আমারই সম্প্রসারণ', সেটা সামীপ্য মুক্তি - কেবল তাঁর সমীপে থাকার জন্য যে মুক্তি ঘটে।

যখন তুমি অভিজ্ঞতা কর, 'আমি তাঁরই আকার, আমি তাঁরই প্রতিচ্ছায়া, আমার কোন আলাদা পরিচয় নেই', তখন তুমি সারূপ্য মুক্তি অভিজ্ঞতা কর।

যখন তুমি উপলব্ধি কর, 'আমি কখনও বিদ্যমান ছিলাম না, কেবল তিনিই বিদ্যমান ছিলেন; সেটা কেবলমাত্র এক ভ্রম ছিল যে আমি বিদ্যমান ছিলাম', এটা হল সাযুজ্য মুক্তি।

প্রশ্ন : প্রিয় স্বামীজী, আপনি ঈশ্বর ও গুরুর সাথে অনুভূতির সংযুক্তি সম্পর্কে বলেছেন। অনুভূতির সংযুক্তি প্রকৃতপক্ষে কি? সেটা কি শুধুমাত্র গুরুকে চেতনা সহকারে সর্বদা চিন্তা করতে থাকা?

তুমি জিজ্ঞাসা করছ অনুভূতির সংযুক্তি প্রকৃতপক্ষে কি? অনুভূতির সংযুক্তি শুধু চিন্তন নয়। আমি কিছু পরিস্থিতি বর্ণনা করার চেষ্টা করব।

আমাদের কিছু ভক্তগণ, যখন তারা ঘুম থেকে ওঠে, অফিসে কাজ করে, রান্না করে বা ঘরের কোন কাজ করে, যতক্ষণ না পর্যন্ত তারা ঘুমিয়ে পড়ে, তারা যা কিছু করে তাতে আমি থাকি। এটা এই নয় যে তারা ইচ্ছাপূর্বক আমাকে স্মরণ করে, কিন্তু আমি তাদের জীবনে অন্তঃপ্রবাহ হয়ে গেছি। আমি শ্রোতাদের মধ্যে দেখছি অনেকেই চওড়া হাসি নিয়ে বসে এবং তাদের চোখদুটি উজ্জ্বল! যখন তুমি এটা শোন যদি তোমার চোখদুটি উজ্জ্বল হয়ে যায়, যদি তোমার হাসিটি চওড়া হয়ে যায়, বুঝে নাও যে তোমার অনুভূতির সংযুক্তি আছে।

দয়া করে বোঝ, অনুভূতির সংযুক্তির আর কোনও সংজ্ঞার্থ নেই। তুমি যাই কর না কেন, সেটা আছে! সারাদিন ধরে সর্বোত্তম যে সময়টির জন্য তুমি অপেক্ষা কর তা হল পরবর্তী সৎসঙ্গ। সাধারণত তোমাদের জীবনে কিছু ‘সেরা সময়’-এর জন্য তোমরা অপেক্ষা কর, যা তুমি আশা কর পরের দিন আসবে বা পরের সপ্তাহ বা পরের মাসে। দৃষ্টান্তস্বরূপ, মাসের শেষ হল সেরা সময়, যখন তুমি তোমার মাইনে পাও! যারা সংসার ছেড়ে বিদেশে, তাদের জন্য সেরা সময় হল যখন তারা ঘরে ফিরে পরিবারের সাথে মিলিত হয়। যাই হোক না কেন, জীবন কেবল সেরা সময়ের জন্য চলতে থাকে।

আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ আছে যারা অনুভব করে তাদের জীবনে পরের সেরা সময়টি হল পরবর্তী সৎসঙ্গ! যদিও তারা অন্য দেশে, তারা ‘নিত্যানন্দ টিভি’ চ্যানেল চালিয়ে অপেক্ষা করতে থাকে,

যদিও তারা জানে যে সৎসঙ্গ হতে অনেক সময় বাকী! যদি অনুভব কর যে তোমার জীবনে পরের সেরা সময়টা হল পরবর্তী সৎসঙ্গ, তাহলে অনুভূতির সংযুক্তি আছে।

দ্যাখো, আমি শুধু কতগুলি মনোভাব, আবেগ ও অনুভূতিকে বর্ণনা করতে পারি, সেগুলি তো অনুভূতির সংযুক্তির উপসর্গ। অনুভূতির সংযুক্তিকে বর্ণনা করা যায় না। এগুলি সবই অনুভূতির সংযুক্তির উপসর্গ - যদি ইন্টারনেটে লগ্ ইন্ করলেই তোমার হৃদকম্পন বেড়ে যায়, যদি 'ডায়াল দি অবতার'-এ আমাকে কল্ করতে গিয়ে তোমার নাড়ির গতি বেড়ে যায় অথবা তুমি যদি 'ই-পাদপূজা' করে আমার কলের জন্য অপেক্ষা করছ - এই উপসর্গগুলিকে তো তুমি সহজেই বুঝতে পারবে।

অনুভূতির সংযুক্তি থাকলে তুমি অনুভব করবে যে পুরো জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর বা গুরু তোমাকে বেছে নেবেন! তোমার অস্তিত্বের উপযোগিতাকে সেইরকমই লাগবে।

আমি তোমাদের বলি, আমাদের পুরো সঙ্ঘে দুই শ্রেণীর মানুষ আছে - এক, যারা আমার সাথে বাস করছে; দুই, যারা আমার সাথে বাস করতে চায় এবং তা করতে পারছে না! প্রথম, যারা সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে এখানে আছে। দ্বিতীয়, যারা এখনও সেগুলিকে দূর করছে এবং এখানে আসা এখনও বাকী। ব্যাস। আমার শিষ্যেরা তাদের হৃদয়ে আমার সাথে ও সঙ্ঘের সাথে যে দৃঢ় সংযুক্তি উপভোগ করে, তার ক্ষমতা আমি জানি।

তাই বুঝে নাও, অনুভূতির সংযুক্তি কেবল চিন্তন নয়। সেটা চিন্তা করার ঊর্ধ্বে। তোমার সম্পূর্ণ হৃদয় কোন প্রচেষ্টা ছাড়াই সেই দিকে প্রবাহিত হতে থাকবে। তুমি জান যে ঈশ্বর তোমার অংশ এবং তুমি তাঁরই অংশ। করছ না। আমি তোমাদের বলি, যাদের বিষণ্নতার প্যাটার্ন আছে তারা অহংকারী ও উদ্ধত। সেটা অজ্ঞতা বা সরলতা নয়। সেটা উদ্ধত্য। যেহেতু তারা উদ্ধত, তাদের সাথে একটু সময় কাটালেই তোমার মধ্যে তারা স্বভাবতই অনুপ্রবেশ করে ফেলবে। আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি।

শ্রীরামকৃষ্ণ থেকে একটি সুন্দর শিক্ষা পাওয়া যায়। তিনি বলেন যদি তোমার স্বামী বা স্ত্রী বিষাদগ্রস্ত হয়, তাকে তুমি নিজে নিরাময় করতে যেয়ো না। যদি তোমার বন্ধু বিষাদগ্রস্ত হয়, তুমি নিজে তাকে নিরাময় করতে যেয়ো না। সে কেবল তার বিষণ্নতার মানসিক গঠন তোমার ওপরে চাপিয়ে দেবে। পরিবর্তে, তাদের চেয়ে উচ্চতর কিছুর সাথে সংযুক্তি অনুভব করার জন্য তাদের সহায়তা কর - যেমন ঈশ্বর বা গুরু। সেখানেই থেমে যাও এবং সেটাতে আর অযথা হস্তক্ষেপ করতে চেষ্টা করবে না!

প্রশ্ন : আমার প্রিয় স্বামীজী, আমি সত্যি সত্যি আপনার সাথে গভীর অনুভূতির সংযুক্তি অভিজ্ঞতা করতে চাই! তার জন্য পথ কি?

যখন তোমার প্রবল ইচ্ছা থাকে, পথ খোঁজার কোন প্রয়োজন নেই! লক্ষ্যের জন্য চাহিদা এবং তীব্র আকাঙ্ক্ষাই হঠাৎ করে তোমার জন্য পথ খুলে দেবে।

প্রকৃতপক্ষে, যখন তুমি লক্ষ্য দ্বারা আবিষ্ট, তুমি যাই কর তাই হবে পথ।

যদি তুমি দক্ষিণ ভারতের তেষট্টি জন নয়নমার (শৈব সন্ত) ও অল্‌ভারের (বৈষ্ণব সন্ত) জীবনের গল্প পড়, দেখবে যে তাঁরা কোন অসাধারণ তপস্যা করেন নি। উদাহরণস্বরূপ, রোজ সকালে তারা ফুল তুলে মালা বানিয়ে শিবলিঙ্গকে সাজাতেন; ব্যাস।

পথটিকে খুব বড় মনে হয় না। কিন্তু তাঁরা উদ্দেশ্য দ্বারা আবিষ্ট ছিলেন ; তাঁরা ছিলেন ‘শ্রদ্ধা বিবেচ’, শ্রদ্ধা দ্বারা আচ্ছন্ন। যখন তুমি শ্রদ্ধা দ্বারা আবিষ্ট হও, তুমি যাই কর সেটাই পথ হয়ে যায়।